পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ এপ্রিল, ২০২০সময়34 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
পোস্টাল অপারেটর ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ এপ্রিল, ২০২০ · ৭০ প্রশ্ন

.
কোনটির লিঙ্গান্তর হয় না?
  1. ক) বেয়াই
  2. খ) সাহেব
  3. গ) কবিরাজ
  4. ঘ) সঙ্গী
ব্যাখ্যা
কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায় ফলে এদের লিঙ্গান্তর হয় না। যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহ্রব্রীহি
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'নিখুঁত' শব্দের 'নি' উপসর্গটি কোন প্রকারের?
  1. ক) অর্ধ-তৎসম
  2. খ) বিদেশি
  3. গ) তৎসম
  4. ঘ) খাঁটি বাংলা
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ “নি” যোগে গঠিত শব্দ হলো নিখুঁত (খুঁত নেই যার), নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
''বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ'' - বাক্যের ক্রিয়াটি কোন কালের?
  1. ক) সাধারণ বর্তমান
  2. খ) সাধারণ অতীত
  3. গ) পুরাঘটিত অতীত
  4. ঘ) পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
পূর্বেই শেষ হয়ে যাওয়া কোনো ক্রিয়ার ফল যদি এখনো বর্তমান থাকে তবে তাকে পুরাঘটিত বর্তমান বলে। যেমন, বুকের রক্তে লিখেছি একটি নাম। এ বার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এতক্ষণ আমি অঙ্ক করেছি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
'বাবাকে বড্ড ভয় পাই' এখানে 'বাবাকে' শব্দটি কোন কারক ও বিভক্তি?
  1. ক) কর্মে ২য়া
  2. খ) অপাদানে ২য়া
  3. গ) কর্মে ৪র্থী
  4. ঘ) অপাদানে ৫ মী
ব্যাখ্যা
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বাবাকে বড্ড ভয় পাই, ট্রেন স্টেশন ছেড়েছে, গাছ হতে ফলটি পড়ল। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'অর্ণব' অর্থ কি?
  1. ক) সৈকত
  2. খ) শৈল
  3. গ) সুধাংশু
  4. ঘ) সমুদ্র
ব্যাখ্যা
অর্ণব- এর সমার্থক শব্দ জলধি, সমুদ্র, পাথার, দরিয়া, সিন্ধু, সাগর।
.
'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অভাব
  2. খ) স্বভাব
  3. গ) তিরোভাব
  4. ঘ) অনুভব
ব্যাখ্যা
আবির্ভাব শব্দের বিপরীতার্থক শব্দ তিরোভাব। জয় শব্দের বিপরীতার্থক শব্দ পরাজয়। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
  1. ক) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
  2. খ) সামনে একটি বাঁশ বাগান পড়ল ।
  3. গ) সামনে একটা বাঁশ বাগান পড়িল।
  4. ঘ) সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
'তম্বী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) তনু + ঈ
  2. খ) তনু + ই
  3. গ) তনু + বী
  4. ঘ) তনী +ব
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধিঃ কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা।
স্বরসন্ধিঃ হিতোপদেশ = হিত + উপদেশ। তন্বী = তনু + ঈ।
বিসর্গ সন্ধিঃ নিরাকার = নিঃ + আকার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১০.
'পুষ্প' শব্দের বহুবচন কোনটি?
  1. ক) পুষ্পপাল
  2. খ) পুষ্পদাম
  3. গ) পুষ্পবৃন্দ
  4. ঘ) পুষ্পবর্গ
ব্যাখ্যা
বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি- পুস্তকাবলি
গুচ্ছ- কবিতাগুচ্ছ।
দাম- কুসুমদাম, পুষ্পদাম।
নিকর- কমলনিকর।
পুঞ্জ- মেঘপুঞ্জ।
মালা- পর্বতমালা।
রাজি- তারকারাজি।
রাশি- বালিরাশি।
নিচয়- কুসুমনিচয়।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১১.
'অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে' - এখানে কয়টি উপসর্গ রয়েছে?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১২.
'ছেলেরা মাঠে বল খেলে'- এখানে করণ কারক প্রকাশ করে কোনটি?
  1. ক) ছেলেরা
  2. খ) মাঠে
  3. গ) বল
  4. ঘ) খেলে
ব্যাখ্যা
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। প্রশ্নোক্ত বাক্যে ছেলেরা বল দিয়ে খেলে। তাই বল করণ কারক।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৩.
কোন বাগধারাটি দ্বারা 'আগ্রহ' বোঝায়?
  1. ক) মাথা খাওয়া
  2. খ) মাথা দেওয়া
  3. গ) মাথা ব্যথা
  4. ঘ) হাতে হাতে
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৪.
'সনেট' শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
  1. ক) জার্মানি
  2. খ) ইংরেজি
  3. গ) ইতালিয়ান
  4. ঘ) ফ্রেঞ্চ
ব্যাখ্যা
Sonnet, fixed verse form of Italian origin consisting of 14 lines that are typically five-foot iambics rhyming according to a prescribed scheme.
Source: Britannica
১৫.
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) এশিয়াটিক সোসাইটি
  4. ঘ) নজরুল ইনস্টিটিউট
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর। এর প্রধান কার্যাবলী হলো জাতীয় আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, লালন ও প্রসার। উৎসঃ বাংলা একাডেমি।
১৬.
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' - এর রচয়িতা কে?
  1. ক) রামনারায়ণ তর্করত্ন
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা

আমার পণ
মদনমোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
ভাইবোন সকলেরে যেন ভালবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে।

১৭.
'নিরন্ন' শব্দের সন্ধি -বিচ্ছেদ কী?
  1. ক) নি + অন্ন
  2. খ) নির + অন্ন
  3. গ) নিঃ + অন্ন
  4. ঘ) নির + ন্ন
ব্যাখ্যা
কোন শব্দের মাঝে ও-কার, র, শ, স, ষ থাকলে তাদের পরিবর্তে বিসর্গ বসে, এতে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
যেমন, তিরোধান- তিরঃ + ধান,
নিরন্ন- নিঃ + অন্্‌
নিশ্চয়- নিঃ + চয়,
দুস্থ- দুঃ + থ
ধনুষ্টঙ্কার- ধনুঃ+টঙ্কার।
সূত্রঃ বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
The plural form of 'oasis' is-
  1. ক) oasis
  2. খ) oases
  3. গ) oasises
  4. ঘ) oaseses
ব্যাখ্যা
Singular number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসবে। যেমন, oasis এর plural ‘oases’.
১৯.
I had a talk with him Here 'talk' is a-
  1. ক) Verb
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Article + Noun- A talk.
Article + Adjective + Noun- A good talk.
Article + Adverb + Adjective + Noun- A very good talk.
২০.
Which sentence is correct?
  1. ক) The train is running in time.
  2. খ) The train is running on time.
  3. গ) The train is running with time.
  4. ঘ) The train is running to time.
ব্যাখ্যা
নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে in time বসে। আর নির্দিষ্ট সময়ের পূর্বেও না পরেও না অর্থাৎ ঠিক সময় বোঝাতে on time বসে।
২১.
The noun form of the word 'urgent' is-
  1. ক) urgence
  2. খ) urgentness
  3. গ) urgention
  4. ঘ) urgency
ব্যাখ্যা
Urgency (noun)- জরুরী অবস্থা।
২২.
The verb of 'success' is-
  1. ক) succeeder
  2. খ) successive
  3. গ) succeed
  4. ঘ) success
ব্যাখ্যা
Succeed (verb)- জয়লাভ করা।
২৩.
Change the narration : I said, 'Do it'
  1. ক) I said that is should be done.
  2. খ) I said that let it be done.
  3. গ) I said to do it .
  4. ঘ) I ordered to do it.
ব্যাখ্যা
“Do it” একটি Imperative Sentence এবং তা আদেশ করা (order) অর্থ প্রকাশ করে তাই indirect narration এ said to এর পরিবর্তে orderd ব্যবহৃত হবে।
২৪.
The prefix 'pre' can be added to-
  1. ক) hot
  2. খ) heat
  3. গ) hat
  4. ঘ) Hit
ব্যাখ্যা
Preheat (verb): to heat an oven to a particular temperature before putting food in it.
Preheat the oven to 180°C.
২৫.
The prefix 'mis' can be added to-
  1. ক) feel
  2. খ) fire
  3. গ) obey
  4. ঘ) personal
ব্যাখ্যা
Misfire নামে যে ইংরেজিতে একটা শব্দ আছে তা আমরা সবাই জানি। তাই এটি আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই। আর হ্যাঁ, যারা বাংলা নাটক দেখতে পছন্দ করেন, তারা মোশাররফ করিমের misfire নাটকটি দেখতে পারেন। খোলামনে দেখলে নাটকটি আপনার মনে হাস্যরসের সৃষ্টি করবে; ব্রেইনে কিছু হ্যাপি হরমোন (ডোপামিন) নিঃসৃত করবে... :)
২৬.
He has no control ______ himself .
  1. ক) on
  2. খ) by
  3. গ) over
  4. ঘ) in
ব্যাখ্যা
Take over: to begin to have control of something.
২৭.
The police are looking _______ the case .
  1. ক) for
  2. খ) into
  3. গ) over
  4. ঘ) through
ব্যাখ্যা
Look into অর্থ তদন্ত করা, Look over অর্থ পরীক্ষা করা এবং Look for খোঁজ করা।
২৮.
The correct sentence in passive voice of 'karim told Rahim to give up smoking' is-
  1. ক) Rahim was told to give up smoking .
  2. খ) Karim was told to give up smoking.
  3. গ) Rahim is told to give up smoking.
  4. ঘ) Karim requested Rahim to give up smoking.
ব্যাখ্যা
Active: Karim told Rahim to give up smoking.
Passive: Rahim was told to give up smoking by Karim.
Or, Rahim was told by Karim to give up smoking.
Or, Rahim was told to give up smoking.
২৯.
The correct sentence in passive voice of 'Do you know him?' is-
  1. ক) He is known to him .
  2. খ) Is he known to you?
  3. গ) Does he known to you?
  4. ঘ) Do he known to you?
ব্যাখ্যা
ধাপ-০১ঃ শুরুতে Auxiliary verb যুক্ত Interrogative sentence কে Passive voice এ রূপান্তর করতে প্রথমেই বাক্যটিকে Assertive sentence এ রূপান্তরিত করতে হবে। যেমন, Do you know him? এর Assertive sentence হচ্ছে You know him.
ধাপ-০২ঃ Assertive sentence এর Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম: Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (by, with, at, to,in) বসে। আর known এরপর preposition to ব্যবহৃত হয়। যেমন- You know him এর passive voice হচ্ছে He is known to you.
Passive voice এর Assertive sentence কে Interrogative sentence এ রূপান্তরিত করতে হবে। যেমন, He is known to you এর Interrogative sentence হচ্ছে Is he known to you?
৩০.
Change the voice “The house is building”.
  1. ক) The house is being built .
  2. খ) The house is built .
  3. গ) The house has built .
  4. ঘ) The house is being building.
ব্যাখ্যা
No explanation added.
৩১.
Change the voice 'One should read only what one likes'.
  1. ক) What one likes should be read only .
  2. খ) What one likes should read only.
  3. গ) What one likes should have read only.
  4. ঘ) None of the above .
ব্যাখ্যা
No explanation added.
৩২.
Translate into English: সে কলেরায় মারা গিয়েছে?
  1. ক) He was died of cholera.
  2. খ) He died of cholera .
  3. গ) He died from cholera.
  4. ঘ) He died for cholera.
ব্যাখ্যা
সে কলেরায় মারা গিয়েছে? এর ইংরেজি অনুবাদ হচ্ছে- He died of cholera.
৩৩.
Translate into English: 'মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো'।
  1. ক) The girl laughingly entered the room
  2. খ) The girl laughing entered the room
  3. গ) The girl laughed entered the room
  4. ঘ) The girl entered the room laughing.
ব্যাখ্যা
সঠিক বাক্য হলো The girl entered the room laughing যার অর্থ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো।
৩৪.
Change the narration-
The teacher says, 'Rose smells sweet'.
  1. ক) The teacher said that rose smells sweet.
  2. খ) The teacher says that rose smells sweet.
  3. গ) Rose smells sweet is said by teacher.
  4. ঘ) Rose smells sweet was said by teacher .
ব্যাখ্যা
Reporting verb “says” present tense এ আছে; এবং reported speech “Rose smells sweet” চিরন্তন সত্য বাক্য। তাই Indirect speech এ বাক্যটি অপরিবর্তিত থাকবে। তাই সঠিক উত্তর The teacher says that rose smells sweet.
৩৫.
Change the narration-
John said to me, 'Do you know where he is?'
  1. ক) John asked me if I knew where he was.
  2. খ) John asked me do I know where he was .
  3. গ) John said to me if I know where he is .
  4. ঘ) John said to me if I knew where he was .
ব্যাখ্যা
Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে।
৩৬.
১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৪
  3. গ) ১/৩
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে মোট ফলাফল চারটি = H, T, H, T
উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = কাঙ্ক্ষিত ফলাফল/ মোট ফলাফল
= ১/৪
৩৭.
যদি a + b = 2 এবং ab = 1 হয় , তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. ক) 0, 2
  2. খ) -1, 3
  3. গ) 2, 1/3
  4. ঘ) 1,1
ব্যাখ্যা

ধরি,
b = 2 - a -- (১)
সুতরাং,
ab = 1
⇒ a (2 - a) = 1
⇒ 2a - a² = 1
⇒ 1 - 2a + a² = 0
⇒ a² - 2a + 1 = 0
⇒ a²- 2.a.1 + 1² = 0
⇒ (a-1)² = 0
⇒ (a-1) (a-1) = 0
⇒ a = 1
(১) নং থেকে,
b = 2 - 1
⇒ b = 1
সুতরাং, a = 1, b = 1.

৩৮.
x2-x-2 এর একটি উৎপাদক-
  1. ক) (x +1)
  2. খ) (x +2)
  3. গ) (x-3)
  4. ঘ) (x-1)
ব্যাখ্যা

x² - x - 2
= x² - 2x + x - 2
= x(x - 2) + 1(x - 2)
= (x -2)(x + 1)

৩৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
  1. ক) ২১
  2. খ) ৩১
  3. গ) ৪১
  4. ঘ) ৫১
ব্যাখ্যা

৩,৫,৬ এর ল.সা.গু = ৩০
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৩০+১ = ৩১

৪০.
৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
  1. ক) ৭০০
  2. খ) ৭৫০
  3. গ) ৭৭৫
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা

সুদ = ৬০০×৫×৫% = ১৫০ টাকা
সুতরাং সুদ-আসল= ৬০০ + ১৫০ টাকা
= ৭৫০ টাকা।

৪১.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, তবে ১২ জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ৭
  4. ঘ) ৫
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর হবে ৯ দিন। যা অপশনগুলোতে নেই। তাই প্রশ্নটি বাতিল করা হল।
কাজ শেষ করতে সময় লাগবে = (৯ × ১২)/১২ = ৯ দিন।
প্রায় সকল চাকুরীর পরীক্ষায় এরকম কিছু প্রশ্নে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে ভুল থাকে। এ জাতীয় প্রশ্ন যত দ্রুত বাদ দিয়ে (অধিক চিন্তায় সময় নষ্ট না করে) অন্য প্রশ্নে যাওয়া যাবে ততই ভাল হবে। যদিও এই প্রশ্নগুলো সত্যিই অনাকাঙ্ক্ষিত, তবুও এতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই; ভুল প্রশ্ন তো সবার জন্যই ভুল। তাই না?

৪২.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘ: ৩০ মি:
  2. খ) ৪ ঘ: ৩০ মি:
  3. গ) ৪ ঘ: ৪০ মি:
  4. ঘ) ৫ ঘ: ৪০ মি:
ব্যাখ্যা

চৌবাচ্চার বাকি অংশ = ১ - ৩/৫ = ২/৫
৩/৫ অংশ পূর্ণ হয় = ৭ ঘন্টায়
১ “ “ “ = ৭×৫/৩ “
২/৫ “ “ “ = ৭×৫×২/(৩×৫) “
= ১৪/৩ “
= ৪ ঘন্টা ৪০ মিনিট

৪৩.
একটি ঘুড়ি ভূমি থেকে ৫৫ মিটার উপরে উড়ছে, যার সুতা ভূমির সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতার দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬৫
  2. খ) ১১০
  3. গ) ১৩৫/২
  4. ঘ) ১২৭/২
ব্যাখ্যা

Sine 60° = লম্ব/অতিভুজ
√3/2 = 55/অতিভুজ
∴ অতিভুজ = (55 × 2)/√3
= 63.5 মিটার
= 127/2 মিটার

৪৪.
একটি দাবা প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী একে অপরের সাথে ১ বার করে খেলবে। প্রতিযোগিতা মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ১২
  2. খ) ৩০
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

যেহেতু একবার খেলার জন্য দুইজন প্রতিযোগী প্রয়োজন।
সুতরাং খেলা অনুষ্ঠিত হবে = 6c2 = 15 টি।

৪৫.
ΔABC এ ∠A = ৪০° এবং ∠B=৭০° হলে ∆ABC কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) স্থুলকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে C কোণের মান হবে (180 - 40 - 70) = 70 ডিগ্রি। এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
৪৬.
২.৫ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ২৫০
  2. খ) ১২৫
  3. গ) ৫০০
  4. ঘ) ২২৫
ব্যাখ্যা

x এর 0.5% = 2.5
x = 0.5/100 = 2.5
x = (2.5 × 100)/0.5
= 500

৪৭.
C = {৩,৪,৫ } এবং D = { ৪,৬,৮} হলে, C U D হল-
  1. ক) {৪}
  2. খ) {৩,৪,৫,৬,৮}
  3. গ) {৩,৫,৮}
  4. ঘ) {∅}
ব্যাখ্যা
C U D = {৩,৪,৫ } U { ৪,৬,৮} = {৩,৪,৫,৬,৮}
৪৮.
9a3b2c2, 9a3b2c2, 12a2bc, 15ab3c3 এর গ.সা.গু কোনটি?
  1. ক) 9abc
  2. খ) 9a3b3c3
  3. গ) 3a3b3c3
  4. ঘ) 3abc
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৯.
৮৬৫৫ থেকে কো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
৮৬৫৫ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গেলে ৬ অবশিষ্ট থাকে।
সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে।
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬
৫০.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক -চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

সরল রেখার দৈর্ঘ্য x হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x2
এক চতুর্থাংশের দৈর্ঘ্য = x/4 এবং ক্ষেত্রফল = x2/16
∴ x2/(x2/16) = (x2 × 16)/x2 = 16

৫১.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে । চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
  1. ক) ৯০
  2. খ) ৩৬০
  3. গ) ৩০০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা

৫ সেকেন্ডে ঘুরে = (৩৬০×১২×৫)/৬০° = ৩৬০°

৫২.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গএকক এবং পরিধি = 2πr একক।
প্রশ্নমতে, πr²/2πr = 16/8
=> r/2 = 2/1
=> r = 4

৫৩.
জাতীয় শহিদ মিনারের স্থাপতি কে?
  1. ক) মুঈনুল হোসেন
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) এস এম সুলতান
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ ও ২২ শে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে শহিদদের স্মরণে ২৩শে ফেব্রুয়ারি ছাত্ররা সারারাত জেগে একটি শহিদ মিনার নির্মাণ করে। পরে পুলিশ শহিদ মিনারটি ভেঙ্গে দেয়। ১৯৬৩ সালে অস্থায়ী শহিদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহিদ মিনার নির্মাণ করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহিদ মিনারটি ভেঙ্গে দেয়। ১৯৭২ সালে পূর্বের নকশা অনুযায়ী বর্তমান শহিদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
৫৪.
জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ৭
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত। এতে মোট ৭ টি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ৭ টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নির্দেশ করে। এটির উচ্চতা ৪৬ মিটার। এটির স্থপতি মইনুল হোসেন। এটির ভিত্তি প্রস্তর ১৯৭২ সালে স্থাপন করা হলেও এর নির্মাণ কাজ ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। (সূত্রঃ বাংলাপিডিয়া)
৫৫.
বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. ক) বীর প্রতীক
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীর উত্তম
  4. ঘ) বীর বিক্রম
ব্যাখ্যা
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেছিল। ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। [Source: Banglapedia]
৫৬.
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) লহ্মণ সেন
  3. গ) শেরশাহ
  4. ঘ) সম্রাট শাহজাহান
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ১৫৮৪ সালে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা তার সিংহাসন আরোহণ (১৫৫৬ সাল) থেকে গণনা করা শুরু হয়। [সূত্র: বাংলাপিডিয়া।]
৫৭.
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
  1. ক) ডিজেল
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) কয়লা
  4. ঘ) এইচ এফ ও
ব্যাখ্যা
পেট্রোবাংলার হিসাব মতে, বাংলাদেশের উৎপাদিত গ্যাসের মধ্যে ৩৯৮.৬ বিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া শিল্প কারখানায় ১৬৬.৬, ক্যাপ্টিভে ১৬০.৫ ও সারকারখানায় ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হয়। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৫৮.
ওয়াইফাই ( Wi-Fi) এর পূর্ণরুপ কী?
  1. ক) Wireless Fidelity
  2. খ) Wireless Fertility
  3. গ) Wireless Field
  4. ঘ) Wireless Function
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ-- Wireless Fidelity। ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৯.
ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কী?
  1. ক) অ্যানেফিলিস
  2. খ) এডিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) হেমাগোগাস
ব্যাখ্যা
এডিস মশা দ্বারা ডেঙ্গু জ্বর, জিকা জ্বর, পীত জ্বর এবং চিকনগুনিয়া রোগ ছড়ায়। সূত্রঃ ৩৮তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
৬০.
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন?
  1. ক) ২৯
  2. খ) ৩০
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। একই অধিবেশনে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন। সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৬১.
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা কি হিসেবে স্বীকৃতি দেয় কবে?
  1. ক) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
  2. খ) ১৯৯৯ সালের ১৮ নভেম্বর
  3. গ) ১৯৯৮ সালের ১৭ নভেম্বর
  4. ঘ) ১৯৯৮ সালের ১৮ নভেম্বর
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করেছে। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
৬২.
১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টরে ছিল?
  1. ক) ৮
  2. খ) ১
  3. গ) ৫
  4. ঘ) ২
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধকালে ঢাকা ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ ২ নং সেক্টরের অধীনে ছিল । Source: dhakadiv.gov.bd
৬৩.
বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ১৩
অনির্ধারিত
ব্যাখ্যা
এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন। এ ধরণের প্রশ্নগুলোর উত্তর সর্বদা পরিবর্তনশীল। এখানে কোন তথ্য দিলে তা কিছুদিনের মধ্যেই অপ্রয়োজনীয় তথ্যে পরিণত হবে। এতে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই, এ জাতীয় পরিবর্তনশীল তথ্যের উত্তর আমরা দিচ্ছি না। তবে, মিক্স প্রশ্নে আমরা যখন পরীক্ষা নিব তখন এই টপিকের আপডেটেড তথ্যে প্রশ্ন হবে। তাই, আপনারা মিক্স পরীক্ষার সময় এই টপিকের আপডেটেড তথ্য জেনে নিবেন।
আপডেট তথ্যঃ সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্ট জয় সহ বাংলাদেশ মোট ১৪ টি টেস্ট জিতেছে। সূত্রঃ ক্রিকইনফো।
৬৪.
বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
সপ্তদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত ৫০ টি নারী আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো হয় যা ২০৪৪ সাল পর্যন্ত থাকবে।
৬৫.
CPU এর প্রধান অংশ নয় কোনটি?
  1. ক) মেমোরি
  2. খ) নিয়ন্ত্রণ ইউনিট
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। CPU (Central Processing Unit) তিনটি ভাগে বিভক্ত। যথাঃ গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি।
৬৬.
দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছাদূত কে?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) মুশফিকুর রহিম
  3. গ) আমিনুল ইসলাম
  4. ঘ) মাশরাফি বিন মুর্তজা
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত হলেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। সূত্রঃ সমকাল।
৬৭.
২০২০ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
২০২০ সালে 'এশিয়া কাপ' পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। সূত্রঃ প্রথম আলো।
৬৮.
জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট?
  1. ক) ৪৭
  2. খ) ৪৮
  3. গ) ৪৯
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে বাজেট– ৪৮তম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বাজেটসহ মোট বাজেট – ৪৯তম (১৯৯৬-৯৭ সহ)। বাংলাদেশে অর্থবছর মোট – ৪৮টি।
৬৯.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষদেশ কোনটি?
  1. ক) মোনাকো
  2. খ) বাংলাদেশ
  3. গ) মাকাও
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
জনসংখ্যার ঘনত্বে (প্রতি বর্গ কিমি) শীর্ষ দেশ মোনাকো। আর জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।
৭০.
ঐতিহাসিক ৬ দফা দিবস কবে?
  1. ক) ৫ জুন
  2. খ) ৬ জুন
  3. গ) ৭ জুন
  4. ঘ) ৮ জুন
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।