পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ মে, ২০২৩সময়55 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় পদের নাম - ব্যাক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) পরীক্ষার তারিখ - ১৫. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ মে, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
What is the comparative degree of far?
  1. ক) far away
  2. খ) further
  3. গ) farther
  4. ঘ) far from
অনির্ধারিত
ব্যাখ্যা
Far has two comparatives - farther and further and two superlatives - Farthest and furthest.

প্রশ্নের অপশন গুলোর মধ্যে,
Farther: physical extent of degree.
Further: nonphysical extent of degree.

সুতরাং, অপশন খ) further ও অপশন গ) farther দুটোই সঠিক উত্তর।
অপশন এ দ্বৈত উত্তর থাকার কারণে প্রশ্নটি বাতিল করা হলো। 

Source: Collins Dictionary.
.
মাস্টারদা সূর্যসেনের সহযোগী কে ছিলেন?
  1. ক) ইলা মিত্র
  2. খ) তিতুমীর
  3. গ) প্রীতিলতা
  4. ঘ) ক্ষুদিরাম
সঠিক উত্তর:
গ) প্রীতিলতা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রীতিলতা
ব্যাখ্যা
মাস্টারদা সূর্যসেন:
- ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্তুতি ও  সুষ্ঠ পরিকল্পনার ফসল। 
- প্রাথমিক পর্যায়ে অহিংস ও নিয়মতান্ত্রিক পথ ধরে বিপ্লবের সূচনা হলেও সময়ের ব্যবধানে সংগ্রামের অবশ্যম্ভাবী পরিণতিতে হিংসাত্মক কর্মনীতি বা বিপ্লববাদ দেখা দেয়। 
- ১৮ তারিখে গুড ফ্রাইডে থাকায় সেদিন ইউরোপীয়ান ক্লাবে ইংরেজ পদস্থ কর্মকর্তারা কেউ উপস্থিত ছিল না এবং অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগারে ভারী অস্ত্র মিললেও কোন গুলি পাওয়া যায়নি বলে এই দুটি ক্ষেত্রে আশানুরূপ সফলতা আসেনি।
- তবে সূর্যসেনের নেতৃত্বে পুলিশের অস্ত্রাগার দখলের পর অস্ত্র ও গুলি সংগৃহীত হয়।
- অস্ত্রাগারে আগুন লাগানোর সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন বিপ্লবী হিমাংশু বিমল সেন। 
- সূর্যসেন পাহাড়ে আত্মগোপন করেন।

- তিনি সিদ্ধান্ত নেন যে, বিপ্লবী দল চট্টগ্রামে গিয়ে ইংরেজদের আক্রমণ করবে। 
- ১৯৩০ সালের ২২ এপ্রিল এ সংঘটিত যুদ্ধে ১৪ জন বিপ্লবী শহীদ হন।
- সূর্যসেন এর নেতৃত্বে দলটি পাহাড়ে আত্মগোপন করেন। 
- মাস্টারদা সূর্যসেনের সহযোগী ছিলেন প্রীতিলতা ওয়াদেদ্দার।
- ১৯৩২ সালের জুন মাসে মাস্টারদা প্রীতিলতা ও কল্পনা দত্তকে বোমা সংগ্রহ করে চট্টগ্রাম কারাগার ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবার নির্দেশ প্রদান করেন। 
- কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হয়। এই ঘটনায় ১১ জন বিপ্লবী গ্রেফতার হন। 
- ২৪ সেপ্টেম্বর তারিখে প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবে সফল আক্রমণ চালান, তবে তিনি গুলিবিদ্ধ হন এবং সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন?
  1. ক) মার্কিন প্রেসিডেন্ট
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) নিরাপত্তা পরিষদ
  4. ঘ) WTO
সঠিক উত্তর:
গ) নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ১৫ । 
-  স্থায়ী সদস্য হচ্ছে ৫টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) । 
- বাকি দশটি সদস্য রাষ্ট্র অঞ্চল ভিত্তিতে সাধারণ পরিষদ কর্তৃক দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকে।

নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কাজ:
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- সংঘর্ষ, বিবাদ ও উত্তেজনার জন্ম দিতে পারে, এমন সব বিষয়ের তদন্ত করা এবং শান্তির প্রতি হুমকি ও আগ্রাসনকে চিহ্নিত করা। এসব বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেয়া যায়, তার সুপারিশ করা।
- সমরাস্ত্রের মজুদ ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা।
- আগ্রাসী কোন শক্তির প্রয়োজনে সেই শক্তির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা।
- সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো উপর কিছু বিষয়ক চুক্তি অনুমোদন ও তার পরিবর্তন করা।
- জাতিসংঘের মহাসচিবের মনোনয়ন চূড়ান্ত করা ও নিয়োগের জন্য তাঁর নাম সাধারণ পরিষদে সুপারিশ করা।
- সাধারণ পরিষদের সাথে একযোগে মিলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ করা।


উৎস: রাজনৈতিক সংগঠন, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
এ এক অমোঘ সত্য। এখানে 'সত্য' কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
• সত্য শব্দটি এই বাক্যের বিষয়, তাই এটি বিশেষ্য।
- কিন্তু যদি বলা হয় ‘সত্য পথে থেকে সত্য কথা বলবে’ তবে সত্য শব্দটা বিশেষণ হত।
- কারণ, সত্য শব্দটা পথ ও কথা শব্দকে বিশেষিত করেছে।

উৎস: নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই ২০১৯ সংস্করণ।
.
‘যাযাবর' কার ছদ্মনাম?
  1. ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  2. খ) বিনয় মুখাপাধ্যায়
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বিনয় ঘোষ
সঠিক উত্তর:
খ) বিনয় মুখাপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনয় মুখাপাধ্যায়
ব্যাখ্যা
'যাযাবর' ছদ্মনামে লিখতেন = বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।

অন্যদিকে,
বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - বনফুল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
What is the adverb of 'beautiful"?
  1. ক) beautify
  2. খ) beautifully
  3. গ) beauty
  4. ঘ) beautification
সঠিক উত্তর:
খ) beautifully
উত্তর
সঠিক উত্তর:
খ) beautifully
ব্যাখ্যা
• Beautiful: [adjective]
English meaning: very attractive.
Bangla meaning: সুন্দর, চমৎকার।

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর মধ্যে 
- Beautify: verb
- Beautifully: adverb
- Beauty: noun
- Beautification: noun
.
৩ - (১ ÷ ১)- ১ + {(২ - ১/২)- ১ এর ৩} এর মান কত?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ২
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ - (১ ÷ ১)-১ + {(২ - ১/২)- ১ এর ৩} এর মান কত?

সমাধান:
৩ - (১ ÷ ১)-১ + {(২ - ১/২)- ১ এর ৩} 
=৩ - (১)- ১ + {(৪ - ১)/২}- ১ এর ৩}  
= ৩ - ১ + (২/৩)  এর ৩
= ২ + ২
= ৪


.
নিম্নের কোন দু'টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
  1. ক) নেপাল ও ভারত
  2. খ) ভারত ও ভুটান
  3. গ) মায়ানমার ও ভারত
  4. ঘ) ভারত ও শ্রীলংঙ্কা
সঠিক উত্তর:
গ) মায়ানমার ও ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) মায়ানমার ও ভারত
ব্যাখ্যা
আয়তন ও সীমা
-  মায়ানমার ও ভারত দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। 
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
- উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
- পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং সেই সঙ্গে মায়ানমার।
- দক্ষিণে বঙ্গোপসাগর।
- আন্তর্জাতিক স্থলসীমার দৈর্ঘ্য প্রায় ২,৪০০ কিমি।
- এর মধ্যে ৯২ শতাংশ ভারতের সঙ্গে এবং বাকি ৮ শতাংশ মায়ানমারের সঙ্গে। 
- উপকূলীয় সীমারেখার দৈর্ঘ্য ৪৮৩ কিলোমিটারের অধিক। 
- ভূখন্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত।

উৎস: বাংলাপিডিয়া। 
.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
  1. ক) বনফুল
  2. খ) কড়ি ও কোমল
  3. গ) বলাকা
  4. ঘ) কবি-কাহিনী
সঠিক উত্তর:
ক) বনফুল
উত্তর
সঠিক উত্তর:
ক) বনফুল
ব্যাখ্যা
বনফুল কাব্য:
'বনফুল' রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য। 
- রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যগ্রন্থের কিছু কবিতা ১৮৭৬ সালে  জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক দুটি পত্রিকায় প্রকাশ পায়। তাই কেউ কেউ ‘বনফুল’ কে রবীন্দ্রনাথের প্রথম কাব্য বলে থাকেন। পত্রিকায় প্রকাশের উপর নির্ভর করে ‘বনফুল’কে প্রথম প্রকাশিত কাব্য বলা গেলেও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বলা যাবে না।
- তবে কাব্যগ্রন্থ হিসেবে 'বনফুল' রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত(১৮৮০) কাব্যগ্রন্থ। 
- মাত্র ১৫ বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
- গ্রন্থটি আট সর্গ বিশিষ্ট। মিত্রাক্ষর ছন্দে রচিত।
- বিজয়, কমলা, নীরদ, নীরজা এ কাব্যের উল্লেখযোগ্য পাত্রপাত্রী।

কবি-কাহিনী:
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবি- কাহিনী'। 
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ। 
- 'ভারতী' পত্রিকায় পৌষ-চৈত্র ১২৮৪ বঙ্গাব্দ সংখ্যায় এর কবিতাগুলো ছাপা হয়। 
- ১৮৭৮ খ্রিষ্টাব্দেই কবিতাগুলো নিয়ে 'কবি- কাহিনী' গ্রন্থ প্রকাশিত হয়। 
- চার সর্গে বিভক্ত এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী। 

• 'হিন্দুমেলার উপহার' - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা। 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
Which one is correct sentence-
  1. ক) You or I was there
  2. খ) You or I were there
  3. গ) You or I had there
  4. ঘ) You or I had been there
সঠিক উত্তর:
ক) You or I was there
উত্তর
সঠিক উত্তর:
ক) You or I was there
ব্যাখ্যা
• But, or, nor দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হলে নিকটবর্তী Noun/Pronoun এর উপর ভিত্তি করে verb বসে।
- অর্থাৎ পরবর্তী subject অনুসারে verb বসে।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যের দ্বিতীয় pronoun টি হচ্ছে 'I', সে অনুযায়ী verb হবে was.
- Complete sentence: You or I was there.
১১.
UNHCR- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
ব্যাখ্যা
- UNHCR- জাতিসংঘের শরণার্থী সংস্থা।
- একটি বিশ্বব্যাপী সংস্থা যা জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং সংঘাত ও নিপীড়নের কারণে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে নিবেদিত।
- তাদের দৃষ্টিভঙ্গি এমন একটি বিশ্ব যেখানে পালিয়ে যেতে বাধ্য করা প্রতিটি ব্যক্তি একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে পারে।
- UNHCR ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লক্ষ লক্ষ লোকদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৩৭টি দেশে কাজ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। 
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।

উৎস: UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে, ত্রিভুজটি নিচের কোনটি?
  1. ক) সমকোণী
  2. খ) স্থূলকোণী
  3. গ) সমবাহু
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ক) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

সমাধান:
ধরি,
কোণ তিনটি = x, x এবং 2x
প্রশ্নমতে,
x + x + 2x = 180°
4x = 180°
∴x = 45°
এবং 2x = 90°

সুতরাং ত্রিভুজটি সমকোণী।
১৩.
‘পূণ্যকর্ম সম্পদানের জন্য শুভদিন’- এর বাক্য সংকোচন হচ্ছে-
  1. ক) পূণ্যাহ
  2. খ) পুন্নাহ
  3. গ) পুন্যাহ
  4. ঘ) পুণ্যাহ
সঠিক উত্তর:
ঘ) পুণ্যাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুণ্যাহ
ব্যাখ্যা
পুণ্যাহ (বিশেষ্য)
-  পুণ্যকর্ম সম্পাদনের পক্ষে শুভ দিন (প্রতি অমাবস্যা হয় প্রভুর পুণ্যাহ-রাজশেখর বসু (পরমু))।
- জমিদারি প্রথায় বৎসরের সূচনায় প্রজাদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীকী খাজনা আদায়ের অনুষ্ঠান।
- তৎসম বা সংস্কৃত,
- পুণ্য+অহ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
The hen ______an egg.
  1. ক) lied
  2. খ) laid
  3. গ) layed
  4. ঘ) lay
সঠিক উত্তর:
খ) laid
উত্তর
সঠিক উত্তর:
খ) laid
ব্যাখ্যা
• এখানে lay এর past এর form হিসেবে laid বসবে।
===================
- মূল বাক্যটি simple past form এ আছে । তাই মুরগি একটি ডিম পেড়েছে এমন অর্থ হবে। 
- কারণ যেহেতু মুরগী ডিম পেরে ফেলেছে তাই এটা past tense এ হবে। 
- Complete sentence: The hen laid an egg.

অন্যদিকে, 
-lied= lie ( মিথ্যা বলা) verb এর past form.
১৫.
অল্টামিটার কি?
  1. ক) তাপ পরিমাপক যন্ত্ৰ
  2. খ) উষ্ণতা পরিমাপক যন্ত্ৰ
  3. গ) গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
  4. ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
সঠিক উত্তর:
ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
ব্যাখ্যা
উচ্চতা পরিমাপক যন্ত্র হলো অলটিমিটার।
- উষ্ণতা পরিমাপক যন্ত্র হলো থার্মোমিটার।
- তাপ পরিমাপক যন্ত্র হলো ক্যালরিমিটার।
- গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র হলো ম্যানোমিটার।

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬.
কবি কাজী নজরুল ইসলামের ‘রিক্তের বেদন' কোন ধরনের রচনা?
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ক) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
রিক্তের বেদন
• ১৯২৪ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হয় নজরুলের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’।
- এই গ্রন্থের গল্পগুলোর প্রধান বিষয় প্রেম। 

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুলো:
- রিক্তের বেদন,
- বাউন্ডেলের আত্মকাহিনী,
- মেহের নেগার,
- সাঁঝের তারা,
- রাক্ষুসী,
- সালেক,
- স্বামী হারা,
- দুরন্ত পথিক।

• কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস)
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা

গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলিমালা

নাটক:
- ঝিলিমিলি
- আলেয়া

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
ছয়টি সংখ্যার গড় ৫। যদি প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির সমষ্টি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৭
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৫। যদি প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির সমষ্টি কত?

সমাধান:
ছয়টি সংখ্যার গড় ৫
ছয়টি সংখ্যার সমষ্টি = (৬ × ৫) = ৩০

 প্রত্যেকটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হলে
ছয়টি সংখ্যার সমষ্টি = {৩০ - (৬ × ২)} = (৩০ - ১২) = ১৮
১৮.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, উহার দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ৩২ মিটার
সঠিক উত্তর:
ক) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
ঘরটির দৈর্ঘ্য = ক + ৪ মিটার
ঘরটির পরিসীমা = ২(ক + ৪ + ক) মিটার

এখন,
২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ৬

সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = (৬ + ৪) মিটার
= ১০ মিটার
১৯.
tanθ = 1/2 হলে, sin2θ এর মান কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 5/4
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
ঘ) 4/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 1/2 হলে, sin2θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ = 1/2


ত্রিকোনোমিতিক অনুপাত অনুসারে,
sinθ = 1/√5
cosθ = 2/√5

আমরা জানি,
sin2θ = 2 sinθ cosθ
= 2 . (1/√5) . (2/√5)
= 4/5
২০.
log2√5(400) = x হলে x এর মান কত?
  1. ক) 6
  2. খ) -6
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√5(400) = x হলে x এর মান কত?

সমাধান:
log2√5400
=log2√5(2×2×2×2×5×5)
= log2√5(2√5)4
=4log2√5 2√5
= 4 . 1 
= 4
২১.
‘লাদাখ’ কোথায় অবস্থিত?
  1. ক) পাকিস্তান
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
লাদাখ:
- লাদাখ উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশ এর উত্তর ও পূর্ব কাশ্মীর অঞ্চলের বিশাল এলাকা। 
- প্রশাসনিকভাবে, লাদাখকে পাকিস্তান (উত্তর-পশ্চিম), গিলগিট-বালতিস্তানের অংশ হিসাবে এবং ভারত (দক্ষিণ-পূর্ব), লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসাবে ভাগ করা হয়েছে।
- এছাড়াও, চীন উত্তর-পূর্ব লাদাখের কিছু অংশ নিয়ন্ত্রণ করে।
- লাদাখ পৃথিবীর উচ্চতম অঞ্চলগুলির মধ্যে একটি। 
- এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রধানত উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকা নিয়ে গঠিত।
- লাদাখের জলবায়ু ঠান্ডা ও শুষ্ক।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে যাওয়ার পর থেকে লাদাখ ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
- ১৯৪৯ সালের যুদ্ধবিরতি চুক্তির পর, এর দক্ষিণ-পূর্ব অংশ ভারতে এবং অবশিষ্টাংশ পাকিস্তানে চলে যায়।
- ১৯৬০ এর দশকের গোড়ার দিকে চীনের বাহিনী এই অঞ্চলে প্রবেশ করলে লাদাখের তার অংশের নিয়ন্ত্রণ লাভ করে।

উৎস: Encyclopedia Britannica।
২২.
What parts of speech the underlined word is? Many are called, but a few are chosen.
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) verb
সঠিক উত্তর:
খ) pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) pronoun
ব্যাখ্যা
• Many are called, but a few are chosen. - এই sentence টিতে 'a few' হচ্ছে pronoun.

• We can use (a) little and (a) few as pronouns.
- We can use them to substitute for a noun when it is obvious from the context.

Example: 
- After that, she began to tell them a little about her life in Scotland, particularly her life with the Rosenblooms.
- Don’t take all the strawberries. Just have a few. (Just have a few strawberries.)


Source: Cambridge Dictionary.
২৩.
মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়?
  1. ক) মেহেরপুর
  2. খ) ঝালকাঠি
  3. গ) বান্দরবান
  4. ঘ) লক্ষ্মীপুর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা
-  বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি।
-  জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন ৩০০টি।
- ১নং আসন হলো পঞ্চগড়-১।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।


উৎস: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
২৪.
চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তন করা হয়?
  1. ক) ১৭৯৩
  2. খ) ১৭১৬
  3. গ) ১৮৫৭
  4. ঘ) ১৯০৫
সঠিক উত্তর:
ক) ১৭৯৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৯৩
ব্যাখ্যা
চিরস্থায়ী বন্দোবস্ত:
- চিরস্থায়ী বন্দোবস্ত  ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। 
- এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। 
- জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন। 
- জমিদারদের জমি বিক্রয়, বন্ধক, দান ইত্যাদি উপায়ে অবাধে হস্তান্তরের অধিকার থাকলেও তাদের প্রজা বা রায়তদের সে অধিকার দেওয়া হয় নি। 
- নিয়মিত খাজনা পরিশোধ সাপেক্ষে উত্তরাধিকারক্রমে জমির মালিক থাকার প্রথাগত অধিকার রায়তদের থাকলেও জমি হস্তান্তরের অধিকার তাদের ছিল না।
- সরকারের বেলায় জমিদারদের অবশ্য একটি দায়দায়িত্ব কঠোরভাবে পালনীয় ছিল। 
- সেটি হচ্ছে নিয়মিত সরকারের রাজস্ব দাবি পরিশোধ করা। 
- জমিদারগণকে এ মর্মে হুঁশিয়ার করে দেওয়া হয় যে, তাদের কেউ নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে খেলাপি ব্যক্তির সকল জমি বা বকেয়া দাবি পূরণের উপযোগী জমি নিলামে বিক্রয় করা হবে।

অন্যদিকে-
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
২৫.
x2 - 4x + 1 = 0 হলে x2 - 1/x2 এর মান কত?
  1. ক) 4√3
  2. খ) 6√3
  3. গ) 7√3
  4. ঘ) 8√3
সঠিক উত্তর:
ঘ) 8√3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8√3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + 1 = 0 হলে x2 - 1/x2 এর মান কত?

সমাধান:
x2 - 4x + 1 = 0
x2 + 1 = 4x
x2/x + 1/x = 4x/x
x + 1/x = 4

আবার 
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4x.1/x
(x - 1/x)2 =42 - 4
(x - 1/x)2 = 12
(x - 1/x) = √12
x - 1/x = 2√3

 x2 - 1/x2 = (x + 1/x)(x - 1/x )
=  2√3 × 4
= 8√3
২৬.
‘একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
  1. ক) বেগম সুফিয়া কামাল
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) বেগম রোকেয়া
  4. ঘ) জাহানারা ইমাম
সঠিক উত্তর:
ঘ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম
- জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত।
- তাঁর সর্বাধিক খ্যাতির কারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'র জন্য।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান।

তাঁর উল্লেখযোগ্য কিছু গ্রন্থ-
- অন্য জীবন,
- বীরশ্রেষ্ঠ,
- জীবন মৃত্যু,
- চিরায়ত সাহিত্য,
- বুকের ভিতরে আগুন,
- নাটকের অবসান,
- দুই মেরু,
- নিঃসঙ্গ পাইন।

উৎস: বাংলাপিডিয়া।
২৭.
‘শুভলং' ঝর্ণা কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাংগামাটি
  2. খ) বান্দরবান
  3. গ) সিলেট
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
ক) রাংগামাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাংগামাটি
ব্যাখ্যা
শুভলং ঝর্ণা:
- শুভলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। 
- রাঙ্গামাটি সদর হতে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার। 
- শুকনো মৌসুমে শুভলং ঝর্নায় খুব সামান্য পানি থাকে। 
- বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে কাপ্তাইয়ের জলে গিয়ে মেশে।

উল্লেখ্য,
- রাঙামাটির অন্যান্য কিছু দর্শনীয় স্থান- হ্রদ, চাকমা রাজবাড়ি, রাজবন বৌদ্ধ বিহার, পর্যটন ঝুলন্তত ব্রিজ, ফুরামোন পর্বত, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ও জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য।

উৎস: বাংলাপিডিয়া। 
২৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) কাহিনী
  2. খ) কাহীনি
  3. গ) কাহীনী
  4. ঘ) কাহিনি
সঠিক উত্তর:
ঘ) কাহিনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাহিনি
ব্যাখ্যা
কাহিনি (বিশেষ্য)
হিন্দি শব্দ কাহানি থেকে আগত।
অর্থ:
- গল্প,
- উপন্যাস, 
- বৃন্তান্ত ও বিবরণ,
- আখ্যান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৯.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৮৮
  3. গ) ১০৭
  4. ঘ) ১৫৬
সঠিক উত্তর:
গ) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?

সমাধান: 
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
যথাঃ ১৯, ২৯ এবং ৫৯ 
তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭ 
৩০.
বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
এ পর্যন্ত বাংলাদেশে মোট ৫টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে।

ষষ্ঠ আদমশুমারির নাম হবে 'জনশুমারি ও গৃহগণনা'। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হবে।

উৎসঃ পরিকল্পনা মন্ত্রণালয়।
৩১.
শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. আমি কিংবদন্তির কথা বলছি
  2. বিমুখ প্রান্তর
  3. রৌদ্র করোটিতে
  4. ছাড়পত্র
সঠিক উত্তর:
রৌদ্র করোটিতে
উত্তর
সঠিক উত্তর:
রৌদ্র করোটিতে
ব্যাখ্যা
• শামসুর রাহমানের কাব্যগ্রন্থ - রৌদ্র করোটিতে।

শামসুর রাহমান
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

• শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত কিছু কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- অন্ধকার থেকে আলোয়,
- হরিণের হাড়,
- না বাস্তব না দুঃস্বপ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩২.
Hardly____I entered into the room___ the phone rang.
  1. ক) did, when
  2. খ) had, before
  3. গ) had, them
  4. ঘ) have, when
অনির্ধারিত
ব্যাখ্যা
• Hardly had / scarcely had থাকলে sentence এর পরবর্তী clause ‘when’ দিয়ে শুরু হয়, এবং when এর পূর্বের অংশ past perfect tense এবং পরবর্তী অংশ past indefinite tense এ হয়।
- Hardly had এর ক্ষেত্রে পরের clause এ যেহেতু when হয়, কিন্তু অপশন এ before দেয়া তাই অপশন টি নেয়া যাচ্ছে না
- তাই প্রশ্নটি বাতিল করা হলো।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৩.
‘বাজে কথা' রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত?
  1. ক) লিপিকা
  2. খ) কালান্তর
  3. গ) বিচিত্র প্রবন্ধ
  4. ঘ) সাহিত্য
সঠিক উত্তর:
গ) বিচিত্র প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিচিত্র প্রবন্ধ
ব্যাখ্যা
‘বাজে কথা' রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' এর অন্তর্গত।

• রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ- 
- পঞ্চভূত 
- সাহিত্য
- মানুষের ধর্ম
- কালান্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
Who is a novelist?
  1. ক) William Shakespeare
  2. খ) Alfred Tennyson
  3. গ) Thomas Hardy
  4. ঘ) John Donne
সঠিক উত্তর:
গ) Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
গ) Thomas Hardy
ব্যাখ্যা
♦ Here Thomas Hardy is a novelist.

Thomas Hardy: 
- English novelist and poet who set much of his work in Wessex, his name for the counties of southwestern England.

Notable work: 
- A Changed Man
- A Pair of Blue Eyes
- Desperate Remedies
- Far from the Madding Crowd
- A Group of Noble Dames
- Jude the Obscure
- Life’s Little Ironies
- Poems of the Past and the Present
- Tess of the D’Urbervilles
- The Dynasts
- The Hand of Ethelberta
- The Mayor of Casterbridge

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে: 
- William Shakespeare: তিনি একজন playwright, poet and actor.
- Alfred Tennyson: তিনি একজন English poet.
- John Donne: He is a leading English poet of the Metaphysical school.

Source: Britannica.
৩৫.
Who is not a romantic poet?
  1. ক) William Wordsworth
  2. খ) ST. Coleridge
  3. গ) John Milton
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
গ) John Milton
উত্তর
সঠিক উত্তর:
গ) John Milton
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - John Milton - is not a romantic poet.
- John Milton belongs to the Restoration period.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian। 
-তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost।
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable work of him:
-Paradise Lost
- Paradise Regained
- Of Education
- Lycidas
- Of Education

Source: Encyclopedia Britannica
৩৬.
চর্যাপদের কবি কারা?
  1. ক) কৃত্তিবাস, চন্দ্রাবতী, কাশীরাম দাস
  2. খ) বিজয়গুপ্ত, মালাধর বসু, দ্বিজ মাধব
  3. গ) চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস
  4. ঘ) লুই পা, ভুসুকু পা, শবর পা
সঠিক উত্তর:
ঘ) লুই পা, ভুসুকু পা, শবর পা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লুই পা, ভুসুকু পা, শবর পা
ব্যাখ্যা
চর্যাপদ 
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা,  কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।
- চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত।
- চর্যাপদ গ্রন্থে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া। 
৩৭.
SMOG কি?
  1. ক) সিগারেটের ধোঁয়া
  2. খ) কুয়াশা
  3. গ) দূষিত বাতাস
  4. ঘ) শিশির
সঠিক উত্তর:
গ) দূষিত বাতাস
উত্তর
সঠিক উত্তর:
গ) দূষিত বাতাস
ব্যাখ্যা
• SMOG হচ্ছে এক ধরণের দূষিত বাতাস
- ধোঁয়া ও কুয়াশা মিলে SMOG সৃষ্টি হয়।
- 'SMOG' শব্দটি SMOKE ও FOG শব্দ দুটো থেকে এসেছে।
- মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, ধূলিকণা ইত্যাদি মিলে SMOG সৃষ্টি হয়।
- SMOG অবস্থায় বেশিক্ষণ বিরাজ করলে ফুসফুসে সমস্যা দেখা দেয়।
- এই ধোঁয়ায় অবস্থিত বিভিন্ন গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি ঘটায় এবং মাটির অম্লত্ব বৃদ্ধি করে।
- মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে তাতে উদ্ভিদ সহজে জন্মে না।
- SMOG শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং মানবদেহে ক্যানসার, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে।

উৎস: National Geographic Society.
৩৮.
What is the antonym of 'fertile'?
  1. ক) productive
  2. খ) fatal
  3. গ) feeble
  4. ঘ) barren
সঠিক উত্তর:
ঘ) barren
উত্তর
সঠিক উত্তর:
ঘ) barren
ব্যাখ্যা
• Fertile: 
English meaning: of land or soil that plants grow well in.
Bangla meaning: উর্বর।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ: 
- Productive: উৎপাদনশীল, ফলপ্রসূ, উর্বর।
- Fatal: প্রাণনাশক, মারাত্মক। 
- Feeble: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
- Barren: অনুর্বর, ঊষর; বন্ধ্যা, নিষ্ফলা, মরুময়।

• উপরের অর্থ গুলো বিবেচনা করলে দেখা যায় Fertile এর antonym হবে Barren. 
৩৯.
‘অমোঘ’ শব্দের অর্থ কী?
  1. ক) সার্থক
  2. খ) বাসনা
  3. গ) নশ্বর
  4. ঘ) ইচ্ছা
সঠিক উত্তর:
ক) সার্থক
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্থক
ব্যাখ্যা
অমোঘ (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।

অমোঘ (বিশেষ্য)
- অমোঘতা।
৪০.
My car finally 'gave up the ghost'. What is the meaning of underlined idiom?
  1. ক) to die
  2. খ) to stop working
  3. গ) to get released of ghost
  4. ঘ) to come out of disorder
সঠিক উত্তর:
খ) to stop working
উত্তর
সঠিক উত্তর:
খ) to stop working
ব্যাখ্যা
♦ Give up the ghost: [idiom]
English meaning: If a machine gives up the ghost, it stops working.
Example: Our old TV had finally given up the ghost.

Source: Cambridge Dictionary.
৪১.
“The cloth is colorfast'- এর বঙ্গানুবাদ কী?
  1. ক) কাপড়টির রঙ দ্রুত উঠে যায়
  2. খ) কাপড়টির রঙ কাঁচা
  3. গ) কাপড়টির রঙ হালকা
  4. ঘ) কাপড়টির রঙ পাকা
সঠিক উত্তর:
ঘ) কাপড়টির রঙ পাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাপড়টির রঙ পাকা
ব্যাখ্যা
• Color-fast: dyed in colours that will not fade or be washed out.
- অর্থাৎ,কাপড়ের রং এর স্থায়িত্ব ভালো এমন বোঝাতে এই phrase টি ব্যবহৃত হয়।
- তাই, “The cloth is colorfast'- এর বঙ্গানুবাদ হবে: কাপড়টির রঙ পাকা।
৪২.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
  1. ক) ৫০%
  2. খ) ৬০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৪০%
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০
= ৪ × ২০
= ৮০%

অপশনে সঠিক উত্তর না বাতিল করা হলো। 
৪৩.
লোহিত রক্ত কণিকার জীবনকাল কত দিন?
  1. ক) ৬০ দিন
  2. খ) ৯০ দিন
  3. গ) ১০০ দিন
  4. ঘ) ১২০ দিন
সঠিক উত্তর:
ঘ) ১২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০ দিন
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকা:
- মানবদেহের পরিণত লোহিত রক্ত কণিকা দ্বি-অবতল, চাকতি আকৃতির এবং নিউক্লিয়াস বিহীন।
- এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়।
- এজন্য এদের Red Blood Cell বা RBC বলে।
- লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি ভাসমান ব্যাগ এবং চ্যাপ্টা আকৃতির।
- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯০৪ সালে
  2. খ) ১৯০৫ সালে
  3. গ) ১৯১৪ সালে
  4. ঘ) ১৯২৪ সালে
সঠিক উত্তর:
ক) ১৯০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৪ সালে
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) - আন্তর্জাতিক ফুটবল সংস্থা.
- আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। 
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। 
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফা ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়। 
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে। 
- কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে?
  1. ক) আইন মন্ত্রণালয়
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর:
ঘ) জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় সংসদ
ব্যাখ্যা
- আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ বা আইন বিভাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী। বাংলাদেশ সংবিধানের এককক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়।
- বাংলাদেশের আইনসভার নাম 'জাতীয় সংসদ'। সংবিধান বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদে ওপর ন্যস্ত হবে।
- রাজধানী ঢাকায় জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে। জাতীয় সংসদের কার্যকাল ৫ বছর হবে।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৬.
গঠনরীতি অনুযায়ী বাক্য কত প্রকার?
  1. ক) পাঁচ প্রকার
  2. খ) চার প্রকার
  3. গ) দুই প্রকার
  4. ঘ) তিন প্রকার
সঠিক উত্তর:
ঘ) তিন প্রকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিন প্রকার
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার।
যথা:
১. সরল বাক্য
২. জটিল বাক্য
৩. যৌগিক বাক্য।  

সরল বাক্য
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন - পাখিগুলো নীল আকাশে উড়ছে।
বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন – তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন ।

জটিল বাক্য
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন –
যে ছেলেটি এখানে এসেছিল. সে আমার ভাই ।

যৌগিক বাক্য
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (i), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন-
হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ২০২২ সংস্করণ।
৪৭.
The man_____ for murder tonight.
  1. ক) was hanged
  2. খ) was hung
  3. গ) is being hanged
  4. ঘ) is hanged
সঠিক উত্তর:
গ) is being hanged
উত্তর
সঠিক উত্তর:
গ) is being hanged
ব্যাখ্যা
প্রদত্ত  শূন্যস্থান পূরণের জন্য সর্বাধিক ‍উপযুক্ত অপশন হলো - is being hanged.

- পুরো বাক্যটি যে অর্থ প্রদান করছে তা হল- মানুষটিকে তার সংঘটিত অপরাধের জন্য আজ রাতে ফাঁসি দেয়া হচ্ছে। 
- এটি passive form এ আছে এবং present continuous এর অর্থ দিচ্ছে। 
- সঠিক বাক্যটি হবে- The man is being hanged for murder tonight."

এছাড়া, 
- বাকী অপশন গুলো অর্থের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং grammatically incorrect.
৪৮.
১ একর = কত বর্গগজ?
  1. ক) ১০২৪
  2. খ) ১৭৬০
  3. গ) ৩৮৪০
  4. ঘ) 8৮80
সঠিক উত্তর:
ঘ) 8৮80
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8৮80
ব্যাখ্যা
প্রশ্ন: ১ একর = কত বর্গগজ?

সমাধান: 
আমরা জানি 
১ একর = ৪৮৪০ বর্গগজ 
৪৯.
পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ' বলা হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রাজিল
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
- ইংরেজি-ভাষী লোকেরা নেদারল্যান্ডস এবং জার্মানি উভয়ের লোকেদের বর্ণনা করতে ডাচ শব্দটি ব্যবহার করেছিl.
- এখন শুধু নেদারল্যান্ডস এর লোকেদেরই ডাচ বোঝানো হয়। 
- বিশেষত উচ্চ ডাচ শব্দগুচ্ছটি এখন দক্ষিণ জার্মানির পার্বত্য অঞ্চলের লোকেদের উল্লেখ করে। 
- নিম্ন ডাচরা এখন নেদারল্যান্ডসের সমতল ভূমির লোকদের উল্লেখ করে।
- শব্দটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল যে ১৮১৫ সালে যখন তারা একটি আনুষ্ঠানিক, পৃথক দেশ হয়ে ওঠে, তখন তারা নেদারল্যান্ডস রাজ্যে পরিণত হয়।

উৎস: Why Are People From The Netherlands Called Dutch, Dictionary.com
৫০.
বড়পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) দিনাজপুর
  4. ঘ) জয়পুরহাট
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লার খনি:
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ৯নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার হইতে দক্ষিনে বড়পুকুরিয়া কয়লা খনিটি অবস্থিত।
- এখানে সবচেয়ে দামী বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়। 
- এই কয়লা খনি থেকে বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয়। 
- কিন্তু গত ১৩-১৪ অর্থ বছরে এই খনি থেকে ৯৩৩০০০ মেট্রিন টন বিটুমিনাস কয়লা উত্তোলিত হয়  এবং সেগুলো বিক্রয় করে ৮৯৮ কোটি টাকা আয় হয়।
- উত্তোলিত কয়লা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানী করার পর স্থানীয় বিভিন্ন শিল্প কারখানায় বিক্রয় করা হয়।
- বড়পুকুরিয়া খয়লাখনির কয়লা দ্বারা খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নামে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়।
- সেখানে উত্তোলিত কয়লা দ্বারা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হচ্ছে।
- বড়পুকুরিয়া কয়লাখনিতে প্রায় দুইশত'র অধিক কর্মকর্তা/কর্মচারী রয়েছে। 
- বড় পুকুরিয়া কয়লা খনিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার  একটি প্রসিদ্ধ স্থান।

উৎস: বড়পুকুরিয়া-কয়লা-খনি, dinajpur.gov.bd
৫১.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন জাতীয় রচনা?
  1. ক) গীতিনাট্য
  2. খ) কাব্যনাট্য
  3. গ) কাহিনী কাব্য
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) কাব্যনাট্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্যনাট্য
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায়
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫২.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৪৬তম
  2. খ) ১২৬তম
  3. গ) ১৩৬তম
  4. ঘ) ১৪৮তম
সঠিক উত্তর:
গ) ১৩৬তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৬তম
ব্যাখ্যা
 জাতিসংঘ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে - ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের - ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন-- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায়-- বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫৩.
Change into negative from: He is too weak to walk.
  1. ক) He is very weak to walk.
  2. খ) He is so weak that he cannot walk.
  3. গ) He is not very much weak.
  4. ঘ) He is highly weak.
সঠিক উত্তর:
খ) He is so weak that he cannot walk.
উত্তর
সঠিক উত্তর:
খ) He is so weak that he cannot walk.
ব্যাখ্যা
♦ Too ----to যুক্ত Affirmative sentence কে Negative করার নিয়ম:
- প্রদত্ত sentence এর subject + verb বসবে।
- too এর পরিবর্তে so বসবে।
- too এর পরের adjective/adverb বসে।
- that বসে। 
- প্রথম subject আবার বসবে।
- tense অনুযায়ী cannot/ could not বসবে।
- প্রদত্ত to এর পরের অংশ বসবে।

Example:
Affir: He is too weak to go.
Neg: He is so weak that he cannot go.

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
৫৪.
'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় না জানি।’-এটি কার রচনা?
  1. মাইকেল মধুসূধন দত্ত
  2. রামনিধি গুপ্ত
  3. অতুল প্রসাদ সেন
  4. আবদুল হাকিম
সঠিক উত্তর:
আবদুল হাকিম
উত্তর
সঠিক উত্তর:
আবদুল হাকিম
ব্যাখ্যা
'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'- পঙ্‌ক্তিটির রচয়িতা আবদুল হাকিম।  
- এই উক্তটি তিনি 'নূরনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত 'বঙ্গবানী' কবিতায় লিখেছেন।   

আব্দুল হাকিম 
- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি। 

তাঁর রচিত কাব্যগুলো হলো: 
- ইউসুফ জোলেখা,
- নূরনামা,
- দুররে মজলিশ,
- লালমোতি সয়ফুলমুলুক, 
- হানি-ফার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৫.
She proceeded as though I________
  1. ক) not spoken
  2. খ) did not speak
  3. গ) had not spoken
  4. ঘ) have not spoken
সঠিক উত্তর:
গ) had not spoken
উত্তর
সঠিক উত্তর:
গ) had not spoken
ব্যাখ্যা
♦ Complete sentence: She proceeded as though I had not spoken.

• As though/As if যেন অর্থ প্রকাশ করে। 
- As though/As if এর প্রথম অংশে present indefinite হলে পরের অংশে past indefinite হবে।
- আর প্রথম অংশে past tense হলে পরের অংশে past perfect tense হয়। 

Example: 
- She proceeds as though I did not speak.
- She proceeded as though I had not spoken.

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
৫৬.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
  1. ক) মুশফিকুর রহিম
  2. খ) তামিম ইকবাল
  3. গ) লিটন দাস
  4. ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর:
ক) মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
ক) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
মুশফিকুর রহিম
- মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার।
- বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
- জন্ম: ৯ মে, ১৯৮৭ সালে।
- বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি হিসেবে কৃতিত্ব অর্জন করেন।
- ১১ ই মার্চ ২০১৩ তারিখে, গল- এ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন, মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন, যা আগের দিনের মোহাম্মদ আশরাফুলের করা ১৯০ এর আগের সর্বোচ্চ স্কোর ছিল।

উৎস: Mushfiqur Rahim Profile, Cricbuzz.com
৫৭.
"I was given a cheque". What is the active from?
  1. ক) A cheque is given to me
  2. খ) He gave me a cheque
  3. গ) I gave him a cheque
  4. ঘ) I got a cheque
সঠিক উত্তর:
খ) He gave me a cheque
উত্তর
সঠিক উত্তর:
খ) He gave me a cheque
ব্যাখ্যা
'I was given a cheque'- এর active form হচ্ছে He gave me a cheque. 

• Past Indefinite Tense এর active voice কে passive voice এ পরিবর্তন করার নিয়ম: 
Object টি subject হয় + was/were বসে + মূল verb এর past participle বসে + by বসে + Subject টির Objective form হয়। 
- তাই He gave me a cheque এর Passive form হবে I was given a cheque by him.
- প্রদত্ত প্রশ্নে by him উহ্য আছে।
- তাই active voice এ he subjects হিসাবে এসেছে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫৮.
ভাষার মূল উপাদান হচ্ছে-
  1. ক) শব্দ
  2. খ) বাক্য
  3. গ) ধ্বনি
  4. ঘ) পদ
সঠিক উত্তর:
গ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বনি
ব্যাখ্যা
• ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি।
বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫৯.
sinθ এর সর্বনিম্ন মান কত?
  1. ক) - ∞
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) - 1
ব্যাখ্যা
θ কোণ নির্দেশ করলে
sinθ এর বৃহত্তম মান = 1
sinθ এর ক্ষুদ্রতম মান = -1
৬০.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) লালসালু
  2. খ) রাইফেল রোটি আওরাত
  3. গ) পদ্মা নদীর মাঝি
  4. ঘ) জননী
সঠিক উত্তর:
খ) রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
খ) রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
• আনোয়ার পাশা
- ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।

• রাইফেল রোটি আওরাত

আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি। 
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ও কালের কণ্ঠ পত্রিকা।
৬১.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ক) ট্রিগভে লাই
  2. খ) কুর্ট ওয়াল্ডহেইম
  3. গ) পেরেজ দ্যা কুইলার
  4. ঘ) উথান্ট
সঠিক উত্তর:
ক) ট্রিগভে লাই
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রিগভে লাই
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিবগণ: 
 -জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলাই। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট। তিনি ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
- পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।
- সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
- অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
- নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।
 
-আর্কিভাল্ড ম্যাক্লিশ জাতিসংঘ সনদের রচয়িতা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৬২.
চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
  1. ক) বিধু
  2. খ) নিধু
  3. গ) সিধু
  4. ঘ) বঁধু
সঠিক উত্তর:
ক) বিধু
উত্তর
সঠিক উত্তর:
ক) বিধু
ব্যাখ্যা
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

গুরত্বপূর্ণ সমার্থক শব্দ:
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
• 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৩.
x + 1/x = 3 হলে (x2 + 1)/(x2 + 2x + 1) এর মান কত?
  1. ক) 5/3
  2. খ) 4/3
  3. গ) 3/4
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
ঘ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 3 হলে (x2 + 1)/(x2 + 2x + 1) এর মান কত?

সমাধান:
x + 1/x = 3
(x2 + 1)/x = 3
x2 + 1 = 3x

এখন 
(x2 + 1)/(x2 + 2x + 1)
= (x2 + 1)/(x2 + 1 + 2x)
= 3x/(3x + 2x)
= 3x/5x
= 3/5
৬৪.
স্কুল > ইস্কুল-এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ?
  1. ক) অপিনিহিতি
  2. খ) অভিশ্রুতি
  3. গ) আদি স্বরাগম
  4. ঘ) অন্ত স্বরাগম
সঠিক উত্তর:
গ) আদি স্বরাগম
উত্তর
সঠিক উত্তর:
গ) আদি স্বরাগম
ব্যাখ্যা
'স্কুল > ইস্কুল' - আদি স্বরাগম রীতির উদাহর

মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ

- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ।
যেমন : গ্রাম > গেরাম।
আরো কয়েকটি উদাহরণ
- রত্ন > রতন,
- প্রীতি > পিরীতি,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন ইত্যাদি।

আদি স্বরাগম:
শব্দের শুরুতে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: স্কুল > ইস্কুল,
স্টেশন > ইস্টিশন।

অন্ত স্বরাগম:
শব্দের শেষে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: দিশ্ > দিশা, সত্য > সত্যি।

অপিনিহিতি: 
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- মারি > মাইর
- আজি > আইজ
- সাধু > সাউধ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি,২০১৯ সংস্করণ।
৬৫.
সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস কোনটি?
  1. ক) জননী
  2. খ) চিলেকোঠার সেপাই
  3. গ) দি আগলি এশিয়ান
  4. ঘ) ময়ুরাক্ষী
সঠিক উত্তর:
গ) দি আগলি এশিয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) দি আগলি এশিয়ান
ব্যাখ্যা
'দি আগলি এশিয়ান' - উপন্যাস টির রচয়িতা - সৈয়দ ওয়ালীউল্লাহ্‌।

• দি আগলি এশিয়ান
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহর (নাম নেয়া হয় নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এ উপন্যাসে তুলে ধরেছেন।
- আসলে ১৯৬৩ খ্রিষ্টাব্দেই ওয়ালীউল্লাহ্ ১৯৭১-এর পূর্বপর্যন্ত বাঙালির সংগ্রামসমূহ এই উপন্যাসে ধারণ করেছেন শুধু তাঁর অন্ত গুণে।
- উপন্যাসটি চরমভাবে দৃষ্টির গুণে উপন্যাসটি মার্কিনবিরোধী।

• উইলিয়াম জে লেডেরার ও ইউজিন বারডিক যৌথভাবে রচিত মার্কিন উপন্যাস 'দি আগলি আমেরিকান' (১৯৫৮) এর প্রভাব এ উপন্যাস রনার সময় সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপর পড়েছিল ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬৬.
x/y = 4/5 হলে, (5/8) + (y - x)/(y + x) এর মান কত?
  1. ক) 23/72
  2. খ) 72/53
  3. গ) 53/72
  4. ঘ) 72/23
সঠিক উত্তর:
গ) 53/72
উত্তর
সঠিক উত্তর:
গ) 53/72
ব্যাখ্যা
প্রশ্ন: x/y = 4/5 হলে, (5/8) + (y - x)/(y + x) এর মান কত?

সমাধান:
x/y = 4/5
y/x = 5/4
(y - x)/(y - x) = (5 - 4)/(5 + 4) [বিয়োজন-যোজন করে]
(y - x)/(y - x) = 1/9

এখন 
(5/8) + (y - x)/(y + x) = (5/8) + (1/9)
= (45 + 8)/72
= 53/72
৬৭.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} হলে P(A) সদস্য সংখ্যা কত?
  1. ক) 8
  2. খ) 25
  3. গ) 20
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} হলে P(A) সদস্য সংখ্যা কত?

সমাধান:
A = A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} 
∴ A = {2, 3, 5, 7}
A এর উপাদান সংখ্যা = 4

আমরা জানি,
P(A) = 2n = 24 = 16

∴ P(A) এর সদস্য সংখ্যা = 16
৬৮.
“লাইন অফ কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমান্তবর্তী
  1. ক) ইসরাইল ও জর্ডান
  2. খ) ভারত ও পাকিস্তান
  3. গ) চীন ও তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
খ) ভারত ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
লাইন অফ কন্ট্রোল:
- LOC এর পূর্ণরূপ হল লাইন অফ কন্ট্রোল। 
- LOC হল ভারত ও পাকিস্তান দ্বারা শাসিত প্রাক্তন রাজ্য জম্মু ও কাশ্মীরের অংশগুলির মধ্যে সামরিক কমান্ড লাইন। 
- ভারত ও পাকিস্তান উভয়ের জন্য, নিয়ন্ত্রণ রেখা আইনত স্বীকৃত আন্তর্জাতিক সীমানা নয়, বরং একটি বাস্তব সীমান্ত।
- LOC হল একটি 740 কিলোমিটার দীর্ঘ সীমানা বা সামরিক নিয়ন্ত্রণ রেখা যা জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তকে বিভক্ত করে।
- লাইনটি প্রায়শই শক্তভাবে নির্দেশিত তারের কয়েল দিয়ে সুরক্ষিত থাকে, এক ধরনের বেড়া ভারতীয় সেনাবাহিনী তার জায়গায় স্থাপন করে।
- LOC- এর ভারতীয় দিকে ভারতীয় সেনাবাহিনীর কন্ট্রোল পোস্ট এবং LOC- এর পাকিস্তানি দিকে পাকিস্তানি কন্ট্রোল পোস্ট দ্বারা লাইনটি সুরক্ষিত।
- এটি মূলত যুদ্ধবিরতি লাইন হিসাবে চিহ্নিত করা হয়েছিল.
- কিন্তু 3 জুলাই 1972 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির পরে এটিকে 'নিয়ন্ত্রণ রেখা' হিসাবে পুনঃনির্ধারিত করা হয়েছিল।

উৎস: Living on the Line of Control, The British Academy.
৬৯.
‘অহরহ’- এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) অহঃ + অহ্‌
  2. খ) অহঃ + রহ
  3. গ) অহো + অহো
  4. ঘ) অহ + অহ
সঠিক উত্তর:
ক) অহঃ + অহ্‌
উত্তর
সঠিক উত্তর:
ক) অহঃ + অহ্‌
ব্যাখ্যা
• কয়েকটিবিশেষ বিসর্গ সন্ধি(এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাধিত সন্ধি নয়। এগুলো কেবলই বিসর্গ সন্ধি)।

অহঃ+অহ = অহরহ।
বাচঃ+পতি = বাচস্পতি।
অহঃ+নিশা = অহর্নিশ।
ভাঃ+কর = ভাস্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
৭০.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আবদুল লতিফ
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
- গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
- ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়।
- ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য - ড. সৌমিত্র শেখর।
৭১.
কোন মুসলিম দেশ ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
  1. ক) বাহরাইন
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) তুরস্ক
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
- ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। 
- এর উত্তরে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্ব ও দক্ষিণ-পূর্বে জর্ডান, দক্ষিণ-পশ্চিমে মিশর এবং পশ্চিমে ভূমধ্যসাগর। 
- জেরুজালেম হল সরকারের আসন এবং ঘোষিত রাজধানী, যদিও পরবর্তী মর্যাদা ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
- ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনী ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।
- জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে ৪৫ শতাংশ ফিলিস্তিনীদের এবং বাকি ৫৫ শতাংশ ভূমি ইহুদীবাদীদের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
- এভাবে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে।
- ড্যাভিড বেন গুরিয়ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ১৪ মে ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীনতা ঘোষণার ১১ মিনিটের মাথায় স্বীকৃতি প্রদান করে।
- ১৯৪৮ সালের ১৭ মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।[
- ১৯৪৯ সালের মার্চ মাসে তুরস্ক সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিমসংখ্যাগরিষ্ঠ দেশ ছিলো

উৎস: ইসরায়েল, teachers.gov.bd.
৭২.
মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) স্পেন
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালি
ব্যাখ্যা
মাইকেল এ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি যিনি পশ্চিমা শিল্পের বিকাশে একটি অতুলনীয় প্রভাব ফেলেছিল।
- তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
- জন্ম - মার্চ ৬, ১৪৭৫ এবং মৃত্যু- ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪।
- মাইকেলেঞ্জেলোকে তার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ জীবন্ত শিল্পী হিসাবে বিবেচনা করা হয়েছিল।
- তখন থেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়। 
- পেইন্টিং, ভাস্কর্য, এবং স্থাপত্যে তার বেশ কয়েকটি কাজ অস্তিত্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত।
- যদিও সিস্টিন চ্যাপেলের ছাদের ফ্রেস্কোগুলি সম্ভবত তার কাজের সবচেয়ে পরিচিত।

উৎস: Encyclopedia Britannica
৭৩.
She ____ every penny she could for months.
  1. ক) saved
  2. খ) was saving
  3. গ) has been saving
  4. ঘ) had been saving
সঠিক উত্তর:
গ) has been saving
উত্তর
সঠিক উত্তর:
গ) has been saving
ব্যাখ্যা
♦শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has been saving।
Complete sentence: She has been saving every penny she could for months.

• বাক্যের শেষে for months  থাকায় বোঝা যাচ্ছে তা present perfect continuous tense হবে।
- একটা লম্বা সময় ধরে কোনো কাজ হচ্ছে বা চলছে এবং এটা বর্তমানেও চলমান এটা বুঝাতে present perfect continuous tense ব্যবহার করতে হয়।
- আর বাক্যের শুরুতে she থাকায় verb singular হয়েছে।
৭৪.
What is the meaning of beneficial?
  1. ক) useful
  2. খ) benevolent
  3. গ) benefit
  4. ঘ) beneficial
সঠিক উত্তর:
ক) useful
উত্তর
সঠিক উত্তর:
ক) useful
ব্যাখ্যা
♦ Beneficial: [adjective]
English meaning: helpful, useful, or good.
Bangla meaning: লাভজনক, মঙ্গলজনক, হিতকর।
Example: A stay in the country will be beneficial to his health.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ 
- Benevolent: দয়ালু, সদাশয়।
- Benefit: উপকার, লাভ, মঙ্গল, সুবিধা, সুফল।
- Beneficial: লাভজনক, মঙ্গলজনক, হিতকর।

*** যেহেতু beneficial শব্দটির অর্থ চাওয়া হয়েছে, তাই উত্তর হিসাবে beneficial শব্দটি অপশনে থাকা স্বত্তেও এর অর্থ উত্তর হিসাবে নেয়া হয়েছে।
৭৫.
পারমানবিক বোমা তৈরী হয় নিচের কোন ধাতু দিয়ে?
  1. ক) রেডিয়াম
  2. খ) ইউরেনিয়াম
  3. গ) সোডিয়াম
  4. ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম
ব্যাখ্যা
পারমাণবিক বোমা:
- পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239 ধাতু দিয়ে। 
- বোমা বিস্ফোরণের সময় ইউরেনিয়াম ভেঙ্গে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয়।
- ইউরেনিয়াম রুপালি-ধূসর বর্ণের তেজস্ক্রিয় একটি ধাতু।
- ইউ (U) প্রতীকের এই ধাতুটি পর্যায় সারণির সপ্তম পর্যায়ের তৃতীয় শ্রেণির B উপশ্রেণিতে অবস্থিত এবং এটি সারণির ৯২তম মৌল।
- উচ্চ ঘনত্বের ইউরেনিয়াম মৌলটি লেড থেকে ৭০ শতাংশ বেশি ঘনত্বের। 
- পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এই ধাতু একটি অপরিহার্য উপাদান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে লিটলবয় ও ফ্যাটম্যান নামের যে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছিল, ওই দুটি বোমা তৈরিতেই ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা এবং কালের কন্ঠ পত্রিকা (রিপোর্ট প্রকাশের তারিখ: ১৮ মার্চ, ২০২১)। 
৭৬.
G-7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ১৯-২১ মে, ২০২৩ তারিখে ৪৯তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি নিউজ।
৭৭.
Which parts of speech is 'either' of the two?
  1. ক) preposition
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
ঘ) pronoun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) pronoun
ব্যাখ্যা
• Either হচ্ছে Distributive Pronoun. 
- Distributive pronoun গুলো অনেক গুলো noun বা pronoun এর মধ্য থেকে বেছে নিয়ে বিশেষ ভাবে বণ্টন করে। 
- এই pronoun টি মাত্র দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যেকোন একটিকে নির্দেশ করে। 
- either এর পরে সবসময় singular verb ব্যবহৃত হয়। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
৭৮.
ব্রিটিশ রাজপরিবারের সরকারী বাসভবনের নাম কী?
  1. ক) এলিসি প্যালেস
  2. খ) গ্রান্ড প্যালেস
  3. গ) বাকিংহাম প্যালেস
  4. ঘ) টাওয়ার অব লন্ডন
সঠিক উত্তর:
গ) বাকিংহাম প্যালেস
উত্তর
সঠিক উত্তর:
গ) বাকিংহাম প্যালেস
ব্যাখ্যা
বাকিংহাম প্যালেস:
- বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ পরিবারের লন্ডনের বাসস্থান.
- বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ।
- প্রসাদটি রাজ পরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল.
- বর্তমানে এটি একটি পর্যটক আকর্ষণ। 
- নির্মাণ কালে প্রাসাদটির নাম ছিল বাকিংহাম হাউজ। 
- এটি ১৭০৩ সালে বাকিংহামের ডিউক জন শেফিল্ডের জন্য নির্মাণ করা হয়েছিল.
- পরবর্তীতে রাজা তৃতীয় জর্জ ১৭৬২ সালে তার ব্যক্তিগত বাসভবন হিসেবে এটি অধিকৃত করেন। 
- বাকিংহাম প্রাসাদ সর্বশেষ ১৮৩৭ সালে রাণী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণ কালে ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল। 
- প্রাসাদের মধ্যে কুইন্স গ্যালারিতে রাজকীয় শিল্প সংগ্রহের কাজগুলি প্রদর্শন করা হয়, যার মধ্যে ফ্যাবার্গের ডিম এবং লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি রয়েছে।

উৎস: Encyclopedia Britannica।
৭৯.
‘অকাল বোধন' বাগধারাটির অর্থ-
  1. ক) শেষ বিদায়
  2. খ) অসময়ের আবির্ভাব
  3. গ) শেষ সময়ের কাজ
  4. ঘ) সময়ে আবির্ভাব
সঠিক উত্তর:
খ) অসময়ের আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) অসময়ের আবির্ভাব
ব্যাখ্যা
‘অকাল বোধন' বাগধারাটির অর্থ- অসময়ের আবির্ভাব।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:

‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০.
Which is the correct spelling?
  1. ক) bowrgeoa
  2. খ) bourgeois
  3. গ) bourgious
  4. ঘ) bowrguia
সঠিক উত্তর:
খ) bourgeois
উত্তর
সঠিক উত্তর:
খ) bourgeois
ব্যাখ্যা
♦ Bourgeois: 
English meaning: a person who belongs to the middle class.
Bangla meaning: মধ্যবিত্ত শ্রেণির লোক।
Example: She’s become very bourgeois since she left college.
৮১.
Which one is a compound sentence?
  1. ক) I saw a girl singing.
  2. খ) I saw a girl and she is singing.
  3. গ) I saw a girl who is singing.
  4. ঘ) I saw a girl to sing
সঠিক উত্তর:
খ) I saw a girl and she is singing.
উত্তর
সঠিক উত্তর:
খ) I saw a girl and she is singing.
ব্যাখ্যা
• Compound sentence:
- Compound sentence এ একের অধিক principal clause থাকে যাদেরকে Co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ, Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা Co-ordinate clause থাকে। 
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, else ইত্যাদি Co-ordinating conjunction দ্বারা যুক্ত থাকে। 
.
৮২.
শেনজেন চুক্তি হচ্ছে-
  1. ক) বাণিজ্য চুক্তি
  2. খ) কর হ্রাস সংক্রান্ত চুক্তি
  3. গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি
- শেনজেন এলাকা এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে 27টি ইউরোপীয় দেশ তাদের অভ্যন্তরীণ সীমানা বাতিল করেছে, মানুষের অবাধ ও সীমাবদ্ধ চলাচলের জন্য।
- বহিরাগত সীমানা নিয়ন্ত্রণের জন্য সাধারণ নিয়মের সাথে সামঞ্জস্য রেখে এবং সাধারণ বিচার ব্যবস্থা এবং পুলিশ সহযোগিতাকে শক্তিশালী করে অপরাধের বিরুদ্ধে লড়াই করে।
- শেনজেন এলাকা আয়ারল্যান্ড ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশকে কভার করে।
- যে দেশগুলো শীঘ্রই সেনজেন এলাকার অংশ হতে চলেছে: রোমানিয়া, বুলগেরিয়া এবং সাইপ্রাস। 
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইনের মতো দেশগুলিও সেনজেন জোনের অংশ।
- ২৭টি শেনজেন দেশ হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড।

উৎস: Schengen Area, Schengen Visa Info
৮৩.
"Corporal punishment' means_____
  1. ক) mutual punishment
  2. খ) capital punishment
  3. গ) innovative punishment
  4. ঘ) physical punishment
সঠিক উত্তর:
ঘ) physical punishment
উত্তর
সঠিক উত্তর:
ঘ) physical punishment
ব্যাখ্যা
♦ Corporal punishment: 
English meaning: the physical punishment of people, especially of children, by hitting them.
Bangla meaning: দৈহিক শাস্তি, যেমন বেত্রাঘাত পিটুনি।
Example sentence: The school banned corporal punishment many years ago.

Source: Cambridge & Accessible Dictionary.
৮৪.
একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৫৮ হতে তত কম। সংখ্যাটি কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
ঘ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৫৮ হতে তত কম। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
ক - ৩২ = ৫৮ - ক 
ক + ক = ৫৮ + ৩২
২ক = ৯০
ক = ৯০ 
৮৫.
Fill in the blank with appropriate preposition: come ____ the park with me.
  1. ক) to
  2. খ) in
  3. গ) into
  4. ঘ) at
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
♦ Complete sentence: Come to the park with me.

এখানে appropriate preposition হিসেবে to বসবে।
তাই Come to the park with me হবে। 
৮৬.
'To go in for means'_____
  1. ক) to go for a purchase
  2. খ) to sit for
  3. গ) to examine
  4. ঘ) to take an investigation
সঠিক উত্তর:
খ) to sit for
উত্তর
সঠিক উত্তর:
খ) to sit for
ব্যাখ্যা
Go in for: [phrasal verb]
- To go in for" is commonly used to mean "to sit for" an examination or a test. When someone says they are going in for an exam, it means they are preparing to take or sit for that exam.
- The phrase implies participation in an assessment or evaluation process.
Example: She's going in for the Cambridge B2 First exam.

Source: Oxford Dictionary.
৮৭.
একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?
  1. ক) ১৩০০
  2. খ) ১৩৩১
  3. গ) ১৪৫২
  4. ঘ) ১৫৪২
সঠিক উত্তর:
খ) ১৩৩১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৩১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?

সমাধান:
সমাধান:
মনে করি,
ঘনকটির এক ধার = a
ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = ৬a
প্রশ্নানুসারে,
৬a2 = ৭২৬
বা, a2 = ৭২৬/৬
বা,  a2  = ১২১
a = ১১

ঘনকের  আয়তন  = ১১ = ১৩৩১ ঘনমিটার
৮৮.
কোন দেশের কাছে সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইসরায়েল
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- পারমাণবিক শক্তি বিশ্বের প্রায় 15 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। 
- প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি 1960 এর দশকে নির্মিত হয়েছিল। 
- এই প্রোটোটাইপগুলি ‘প্রুফ-অব-ধারণা’ প্রদান করে।
- পরবর্তীতে উচ্চ-শক্তির চুল্লিগুলির বিকাশের ভিত্তি স্থাপন করে।
- ২০১২ সালে বিশ্বের ৩০টি দেশে ৪০০টিরও বেশি পারমাণবিক চুল্লি চালু ছিল এবং ৬০টিরও বেশি নির্মাণাধীন ছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০টিরও বেশি চুল্লি সহ বৃহত্তম পারমাণবিক শক্তি শিল্প রয়েছে; এর পরেই রয়েছে ফ্রান্স, যার রয়েছে ৫০টিরও বেশি। 
- বিশ্বের শীর্ষ ১৫টি বিদ্যুত উৎপাদনকারী দেশের মধ্যে, ইতালি এবং অস্ট্রেলিয়া ছাড়া বাকি সবই তাদের কিছু বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করে।
- শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি ৯১.৫ GW এর মোট পারমাণবিক ক্ষমতা নিয়ে গর্ব করে, যা দেশের ৫০টি রাজ্যের ৩০টি জুড়ে বিস্তৃত ৯৩টি চুল্লি দ্বারা উৎপন্ন হয়৷


উৎস: Top 10: Nuclear Energy-Producing Countries, energydigital.com
৮৯.
'Adulterate' means?
  1. ক) adult
  2. খ) pollute
  3. গ) contaminate
  4. ঘ) to make impure
সঠিক উত্তর:
ঘ) to make impure
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to make impure
ব্যাখ্যা
♦ Adulterate: [verb]
English meaning: to make food or drink weaker or to lower its quality, by adding something else.
Bangla meaning: ভেজাল দেওয়া/ মেশানো, দূষিত /অপকৃষ্ট/ হীনমূল্য করা।
Example sentence: There were complaints that the beer had been adulterated with water.

Source: Cambridge & Accessible Dictionary. 
৯০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 ফুট ও 10 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) 100
  2. খ) 60
  3. গ) 40
  4. ঘ) 36
সঠিক উত্তর:
গ) 40
উত্তর
সঠিক উত্তর:
গ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 ফুট ও 10 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
বা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (10 + 6) × 5
বা , ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল  = 8 × 5
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 40  বর্গফুট
৯১.
What is the phrase from of 'Portmanteau' ?
  1. ক) portmauteaux
  2. খ) portmanteauses
  3. গ) portmantum
  4. ঘ) portmantiauxes
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন ও উত্তর এর অপশন গুলোয় ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• A portmanteau word, or portmanteau is a blend of words in which parts of multiple words are combined into a new word, as in smog, coined by blending smoke and fog.

Portmanteau (noun): A large case for carrying clothes while travelling, especially one that opens out into two parts.
Bengali Meaning- কাপড়চোপড় বহনের জন্য চামড়ার আয়তাকার ব্যাগবিশেষ।
- এই শব্দটির plural হবে portmanteaus or portmanteaux.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
৯২.
CFC গ্যাস কী?
  1. ক) ক্লোরোফ্লুরো কার্বন
  2. খ) কমপ্লেন্ড ফ্লুরো কার্বন
  3. গ) কমন ফ্লুরোকার্বন
  4. ঘ) ক্লোরোফেরিক কার্বন
সঠিক উত্তর:
ক) ক্লোরোফ্লুরো কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরোফ্লুরো কার্বন
ব্যাখ্যা
CFC গ্যাস:
-  CFC গ্যাস হলো ক্লোরোফ্লুরো কার্বন
- গ্রিন হাউস গ্যাসসমূহ ওজোন স্তরকে ক্ষতি করে কিন্তু এর মধ্যে ক্লোরোফ্লুরো কার্বন (সিএফসি) গ্যাস প্রত্যক্ষভাবে ওজোন স্তরের ক্ষতি করে।
- সিএফসি এর মধ্যে CFC12 এবং CFC13 সর্বাধিক ক্ষতিকর।
- CFC12 এবং CFC13 এর কার্বন যৌগপ্তলো জায়মান দশায় ক্লোরিন উৎপাদন করে। 
- উৎপন্ন ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের অণু ধ্বংস করে।
- এক লক্ষ ওজোনের অণু ধ্বংসের জন্য একটি ক্লোরিনের অণুই যথেষ্ট।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৯৩.
দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে তাদের আয়তনের অনুপাত কত?
  1. ক) ৯ : ৪
  2. খ) ১২ : ৪
  3. গ) ২৭ : ৪
  4. ঘ) ২৭ : ৮
সঠিক উত্তর:
ঘ) ২৭ : ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে তাদের আয়তনের অনুপাত কত?

সমাধান: 
মনে করি,
গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 2r

তাদের আয়তনের অনুপাত = {(4/3) π (3r)3} : {(4/3) π (2r)3}
 = 27 : 8
৯৪.
Fill in the blank with appropriate phrase: He built a _____ in the air.
  1. ক) house
  2. খ) home
  3. গ) abode
  4. ঘ) castle
সঠিক উত্তর:
ঘ) castle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) castle
ব্যাখ্যা
♦ Castles in the air: [idiom]
English Meaning: visionary unattainable schemes / daydreams.
Bangla Meaning: আকাশ কুসুম কল্পনা / অবাস্তব কল্পনা

Ex. Sentence: She keeps talking about her big-time ambitions, but it's all castles in the air.
Bangla Meaning: সে সবসময়ই তার বড় বড় স্বপ্ন নিয়ে কথা বলে, কিন্তু সবই আকাশ কুসুম কল্পনা।

Source: Live MCQ Lecture.
৯৫.
বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্ন প্রথম কে প্রয়োগ করেন?
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) উইলিয়াম কেরী
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৬.
কোনটি মৌলিক পদার্থ?
  1. ক) চিনি
  2. খ) নিয়ন
  3. গ) লবণ
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
খ) নিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) নিয়ন
ব্যাখ্যা
মৌলিক পদার্থ:
- যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোন নতুন পদার্থ পাওয়ার যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।
- মৌলিক পদার্থের উদাহরণ : হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন, কার্বন, তামা, দস্তা, পারদ, সোনা, রূপা প্রভৃতি মৌলিক পদার্থ।

যৌগিক পদার্থ:
- দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্ন ধর্মী পদার্থ গঠন করে। অথবা, যে পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
- যৌগিক পদার্থের উদাহরণ : পানি, কার্বন-ডাই-অক্সাইড, খাদ্য লবন, এসিড, ক্ষার প্রভৃতি হল যৌগিক পদার্থ।

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।   
৯৭.
ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) পরিকল্পনা মন্ত্রী
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
- জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। 
- এ পরিষদ কর্তৃক প্রণীত লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে। 
- মন্ত্রিপরিষদের সকল সদস্য এ পরিষদের সদস্য থাকেন। 
- প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান পরিষদের সভায় সভাপতিত্ব করেন। 
- প্রয়োজন মাফিক পরিষদের সভা আহবান করা হয়।
একনেকের বর্তমান বিবেচ্য বিষয়াবলি হচ্ছে: 
- সকল প্রকল্প পরিকল্পনাপত্র যাচাই ও অনুমোদন।
- প্রকল্প মূল্যায়ন সংক্রান্ত বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত ৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয়সাপেক্ষ সকল প্রকল্প যাচাই ও অনুমোদন।
- উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
- বেসরকারি ও যৌথ উদ্যোগের বিনিয়োগ প্রকল্পসমূহ যাচাই।
- দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকান্ড তত্ত্বাবধান ও নীতিমালা পর্যালোচনা।
- সরকারি বিধিবদ্ধ কর্পোরেশনসমূহের আর্থিক কর্মসূচি পর্যালোচনা।
- সরকারি প্রতিষ্ঠানের উৎপন্ন পণ্যাদির মূল্য এবং সরকারি সেবা খাতের রেট, ফি ইত্যাদি নির্ধারণ।
- বৈদেশিক সাহায্য ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ বিবেচনা এবং জনশক্তি রপ্তানির ব্যাপারে বিদেশে বাংলাদেশ মিশনসমূহের লক্ষ্য নির্ধারণ ও এসব ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা।


উৎস: বাংলাপিডিয়া।
৯৮.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫ বর্গফুট
  2. খ) ৫০ বর্গফুট
  3. গ) ৭৫ বর্গফুট
  4. ঘ) ১০০ বর্গফুট
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৫ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৫ ফুট
= ৫√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৫√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৫√২)২ 
= ২৫ × ২ বর্গফুট 
= ৫০ বর্গফুট
৯৯.
চতুর্দশপদী কবিতা রচনায় মাইকেল মধুসূদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন?
  1. ক) হোডার
  2. খ) দাত্তে
  3. গ) মিলটন
  4. ঘ) পেত্রাক
সঠিক উত্তর:
ঘ) পেত্রাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেত্রাক
ব্যাখ্যা
• বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত সনেটের সংকলন ‘চতুর্দশপদী কবিতাবলি’ ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
- তিনি ইতালীয় কবি পেত্রাক ও ইংলিশ কবি শেকসপিয়রের অনুকরনে সনেট রচনা করেন।
- তিনি বাংলা অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টাও।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০০.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা-
  1. ক) কল্লোল
  2. খ) দিগদর্শন
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সমাচার দর্পন
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
• বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম- 'সংবাদ প্রভাকর'।

সংবাদ প্রভাকর
- সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা- 'সংবাদ প্রভাকর'।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।  
- ১৮৩৯ খ্রি. বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাওগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।

অন্যদিকে,
• বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র- 'সমাচার দর্পণ'। 
• বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো 'দিগদর্শন'।