পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১২ আগস্ট- ১৮ আগস্ট) Live MCQ Daily NewsPicker ও ১৯ আগস্ট Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
সম্প্রতি, বাংলাদেশ ও মালয়েশিয়ায়র মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা

বাংলাদেশ ও মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই:
- ১২ আগস্ট, ২০২৫ মালয়েশিয়ার পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হয়। 
- বৈঠকের পর মালয়েশিয়ার সাথে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
- প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। 
- দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও তাদের অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। 
- তৃতীয় সমঝোতা স্মারকটি হলো মালয়েশিয়ার আইসিসিআইএস ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে।
- চতুর্থ সমঝোতা স্মারক মিমোস সার্ভিসেস এসডিএন বিহাদ এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা নিয়ে।
- পঞ্চম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর মধ্যে।

উল্লেখ্য,
- মালয়েশিয়ার সাথে তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ ও সই করেছে বাংলাদেশ। 
- প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে, দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনীতিক প্রশিক্ষণের জন্য এবং তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
তিস্তা মহাপ্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হবে? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. নেপাল
  4. পাকিস্তান
ব্যাখ্যা

তিস্তা প্রকল্প:
- ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ।
- বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। 
- ১০ বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকা। 
- প্রথম ৫ বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে।
- ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে।

উল্লেখ্য,
- রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের ৫ জেলার বাসিন্দা।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে- [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. ইরান
  3. পাকিস্তান
  4. ইউক্রেন
ব্যাখ্যা

আর্মি রকেট ফোর্স:
- সম্প্রতি, পাকিস্তান ‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। 
- দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
- বিভিন্ন ধরণের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স।
- শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।
- ধারণা করা হচ্ছে,  চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এ সংযোজন পাকিস্তানি সামরিক বাহিনীতে।
- চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

.
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী? [আগস্ট, ২০২৫]
  1. ‘সি-ওয়ান’ প্রকল্প
  2. ‘ই-ওয়ান’ প্রকল্প

  3. ‘জি-ওয়ান’ প্রকল্প
  4. ‘এফ-ওয়ান’ প্রকল্প
ব্যাখ্যা

‘ই-ওয়ান’ বসতি প্রকল্প:
- ফিলিস্তিনি রাষ্ট্র গঠন পরিকল্পনার বিরুদ্ধে পশ্চিম তীরে একটি বসতি নির্মাণ প্রকল্প অনুমোদন করতে যাচ্ছে ইসরায়েল।
- এই প্রকল্পটির নাম ই-১ বসতি প্রকল্প।
- ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী অঞ্চলে এই প্রকল্পের ঘোষণা দেন স্মোত্রিচ।
- পরিকল্পনায় পশ্চিম তীরের মা’আলে আদুমিম এলাকায় ৩ হাজার ৪০১টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। 
- এখানে বসতি স্থাপন হলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।
- ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৬০টি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [আগস্ট, ২০২৫]
  1. টোকিও, জাপান
  2. বেইজিং, চীন
  3. প্যারিস, ফ্রান্স
  4. সিউল, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

হিউম্যানয়েড রোবট গেমস:
- সম্প্রতি চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫–১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে। 
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।

উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। 
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা। 
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে। 
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [আগস্ট, ২০২৫]
  1. কুসুম্বা মসজিদ
  2. তারা মসজিদ
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা

বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি। 
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ৪৩.৫ বিলিয়ন ডলার
  2. ৫৩.৫ বিলিয়ন ডলার
  3. ৬৩.৫ বিলিয়ন ডলার
  4. ৭৩.৫ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা:
- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। 
- গত অর্থবছরে ২০২৪-২৫ এ লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার।
- চলতি অর্থবছরের এই লক্ষ্য ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। 

উল্লেখ্য,
- সমাপ্ত অর্থবছর ২০২৪-২৫-এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি। 
- সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
সম্প্রতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে? [আগস্ট, ২০২৫]
  1. ইউনিভার্সিটি অফ মেলবোর্ন

  2. টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান
  3. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর
  4. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
ব্যাখ্যা

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি:
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। 
- ১৩ আগস্ট, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
- ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
- সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।]

উল্লেখ্য,
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ আগস্ট কুয়ালালামপুরে পৌঁছান।
- কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
- পরে দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

.
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. দোহার
  2. ধামরাই
  3. সাভার
  4. কেরানীগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- ​সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। 
​- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১০.
ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. মার্কিন ডলার
  2. কুয়েতি দিনার
  3. ব্রিটিশ পাউন্ড
  4. ওমানি রিয়াল
ব্যাখ্যা

শক্তিশালী মুদ্রা:
- মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার একটি তালিকা করেছে। 
- তালিকায় বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার।
- এক কুয়েতি দিনারে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়।
​- বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। 
​- এক মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৩১ কুয়েতি দিনার। 
- উল্লেখ্য, দ্বিতীয় অবস্থানে বাহরাইনি দিনার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।

তথ্যসূত্র- Forbes magazine. [Link]

১১.
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
  1. ১২ আগস্ট
  2. ১৪ আগস্ট
  3. ১৫ আগস্ট
  4. ১৭ আগস্ট
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস:
- প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। 
- দিবসটির এবছরের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। 
- তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। 
- পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘ দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১২.
সম্প্রতি, জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছে- [আগস্ট, ২০২৫]
  1. বাংলাদেশ সেনাবাহিনী
  2. বাংলাদেশ ফায়ার সার্ভিস
  3. রেড ক্রস বাংলাদেশ
  4. বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা পদক:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কঙ্গোর রাজধানী কিনশাসায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-১ এর সদস্যদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে। 
- অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত ৭ আগস্ট এ পদক প্রদান করা হয়।
- অনুষ্ঠানে এমওএনইউএসসিও কিনশাসার বিভিন্ন সেকশনে কর্মরত ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার্স (আইপিও)-কে বিএএনএফপিইউ-১ এর সঙ্গে যৌথভাবে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়।
- বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭ এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে মোট ১৭৮ জন শান্তিরক্ষী এ সময় উপস্থিত ছিলেন। 
- তাদের মধ্যে ৬৮ জন নারী জাতিসংঘ পদকে ভূষিত হন। 

উল্লেখ্য,
- কন্টিনজেন্টটি গত বছরের ২৭ মে থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

তথ্যসূত্র- বাসস। [Link]

১৩.
মধ্যযুগের স্থাপত্য ‘নরউইচ দুর্গ’ কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ইতালি
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা

নরউইচ ক্যাসেল:
- মধ্যযুগে নির্মিত ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে থাকা নরউইচ ক্যাসেল সাদাপাথরের তৈরি ৮৯ ফুট উঁচু এক দুর্গ। 
- ১০৬৬ সালে ইংল্যান্ড দখল করে নিজেকে রাজা ঘোষণা করে প্রথম উইলিয়াম এই দুর্গ নির্মাণ করার নির্দেশ দেন। 
- ১১২১ সালে প্রথম উইলিয়ামের ছেলে রাজা প্রথম হেনরি দুর্গটির নির্মাণকাজ শেষ করেন। 
- ২০২০ সালে দুর্গটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। 
- অবশেষে পাঁচ বছরের দীর্ঘ সংস্কারকাজ শেষে ৭ আগস্ট নতুন সাজে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নরউইচ দুর্গ। 
- সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১৪.
আলোচিত ‘হালাল কূটনীতি’ কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? [আগস্ট, ২০২৫]
  1. বাংলাদেশ- পাকিস্তান
  2. বাংলাদেশ- কাতার
  3. বাংলাদেশ- মালয়েশিয়া
  4. বাংলাদেশ- ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

হালাল কূটনীতি:
- ১২ আগস্ট, ২০২৫ বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতার একটি নোট বিনিময় করে, যাকে কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসাবে উল্লেখ করেছেন। 
- দ্রুত সম্প্রসারণশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজার ধরার লক্ষ্যে হালাল শিল্পপার্ক নির্মাণে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। 
- বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
- এই বাজারে মালয়েশিয়া এখনই অন্যতম বড় অংশীদার। 
- দেশটি ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং নিজস্ব মানদণ্ড অনুযায়ী পণ্য উৎপাদন ও রপতানিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
- এই খাতে ব্যবসা করা অন্যান্য দেশের মধ্যে রয়েছে– মধ্য প্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের অনুমোদিত একমাত্র সংস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন। 
- এ পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেয়েছে, যা বৈশ্বিক বাজারের তুলনায় খুবই কম।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১৫.
২০২৪-২৫ অর্থবছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. গম
  2. চাল
  3. ডাল
  4. ভোজ্যতেল
ব্যাখ্যা

খাদ্যশস্য আমদানি:
- বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চালের আমদানি সবচেয়ে বেড়েছে। 
​- গত অর্থবছর ৬৮ কোটি ২৪ লাখ ডলারের চাল আমদানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ২৬ গুণ বেশি। 
​- এর আগের অর্থবছরে দুই কোটি ৫৪ লাখ ডলারের চাল আমদানি হয়। 
​- তবে গমের আমদানি ২০ শতাংশ কমে ১৬২ কোটি ডলারে নেমেছে। 
​- ভোজ্যতেলের আমদানি প্রায় ২৪ শতাংশ বেড়ে ২৭১ কোটি ডলার হয়েছে। 
​- ডালের আমদানি বেড়েছে ৩৪ শতাংশের বেশি।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১৬.
সাধারণত কোন অঞ্চলে মেঘ বিস্ফোরণ সবচেয়ে বেশি ঘটে?
  1. সমতল ভূমি
  2. পার্বত্য অঞ্চল
  3. মরুভূমি অঞ্চল
  4. উপকূলীয় অঞ্চল
ব্যাখ্যা

মেঘ বিস্ফোরণ:
- মেঘ বিস্ফোরণের ইংরেজি শব্দ ‘ক্লাউড ব্রাস্ট’। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। 
​- যখন কোথাও হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর প্রভাবে খুবই কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয় তখন এটিকে ক্লাউড ব্রাস্ট বলা হয়। 
​- মেঘ বিস্ফোরণ সবচেয়ে বেশি ঘটে পার্বত্য এলাকায়। 
​- কারণ বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ সাধারণত পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে।
​- এছাড়া পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

​সম্প্রতি, 
- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়, ​ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে।
​- যা ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

​​তথ্যসূত্র- ব্রিটানিকা, পত্রিকা প্রতিবেদন।

১৭.
'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
  1. অধ্যাপক আব্দুর রাজ্জাক
  2. অধ্যাপক আনিসুজ্জামান
  3. অধ্যাপক নজরুল ইসলাম
  4. অধ্যাপক যতীন সরকার
ব্যাখ্যা

অধ্যাপক যতীন সরকার:
- ​বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
​- তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন।
​- তার প্রথম গ্রন্থ 'সাহিত্যের কাছে প্রত্যাশা' প্রকাশিত হয় ১৯৮৫ সালে। 
​- ২০০৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম মৃতু-দর্শন’ যতীন সরকারের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত। 
​- সমাজ অর্থনীতি ও রাষ্ট্র নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি।
​- তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। 
​​- লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার পান। 
​- এ ছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
​- গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​​​তথ্যসূত্র- প্রথম আলো।

১৮.
সম্প্রতি, কোন দেশ বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

আমদানিতে বিধিনিষেধ:
- ১১ আগস্ট বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। 
​- সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। 
​- নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে।
​- বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয়, তার ১ শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে। বাকিটা স্থলপথে রপ্তানি হয়।

​উল্লেখ্য,
​- ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ।
​- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, ভারতে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ মোট ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। 
​- বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩ দশমিক ৭৫ শতাংশ আসে ভারত থেকে। 
​- অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]