উত্তর
ব্যাখ্যা
বাংলাদেশ ও মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই:
- ১২ আগস্ট, ২০২৫ মালয়েশিয়ার পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হয়।
- বৈঠকের পর মালয়েশিয়ার সাথে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
- প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে।
- দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও তাদের অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে।
- তৃতীয় সমঝোতা স্মারকটি হলো মালয়েশিয়ার আইসিসিআইএস ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে।
- চতুর্থ সমঝোতা স্মারক মিমোস সার্ভিসেস এসডিএন বিহাদ এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা নিয়ে।
- পঞ্চম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর মধ্যে।
উল্লেখ্য,
- মালয়েশিয়ার সাথে তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ ও সই করেছে বাংলাদেশ।
- প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে, দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনীতিক প্রশিক্ষণের জন্য এবং তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]