পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes৪২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ২: বিষয় - গাণিতিক যুক্তি টপিক - পাটিগণিত [i) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, ii) সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) প্রাচীন যুগ - প্রাচীন জনপদ বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি; ii) মধ্যযুগ - মুসলিম শাসন, মুঘল, সুলতানি ও নবাবী আমলে বাংলা ও উপমহাদেশ; iii) উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও ইংরেজ শাসনামলে আন্দোলন সংগ্রাম ও উপমহাদেশের ইতিহাস।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
প্রথম ৯টি মৌলিক সংখ্যার গড় কত?
  1. ১১
  2. ১০০/৯
  3. ১০১/৯
সঠিক উত্তর:
১০০/৯
উত্তর
সঠিক উত্তর:
১০০/৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৯টি মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
প্রথম ৯টি মৌলিক সংখ্যার যোগফল = ২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ = ১০০
∴ প্রথম ৯টি মৌলিক সংখ্যার গড় = ১০০/৯
.
  1. ২৫০৭২/৯৯০০
  2. ২৫০৭২/৯৯০
  3. ২৫৩২৫/৯৯৯৯
  4. ২৫৩২৫/৯৯০০
সঠিক উত্তর:
২৫০৭২/৯৯০০
উত্তর
সঠিক উত্তর:
২৫০৭২/৯৯০০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
.
একজন দোকানদার ১৮৬৩ টাকায় একটি পণ্য বিক্রি করে এবং ১২.৫% লাভ করে। পণ্যের ক্রয়মূল্য কত?
  1. ১৬৫২ টাকা
  2. ১৬৬০ টাকা
  3. ১৬৪৮ টাকা
  4. ১৬৫৬ টাকা
সঠিক উত্তর:
১৬৫৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১৮৬৩ টাকায় একটি পণ্য বিক্রি করে এবং ১২.৫% লাভ করে। পণ্যের ক্রয়মূল্য কত?

সমাধান:
১২.৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাক হলে বিক্রয়মূল্য ১১২.৫ টাকা 

বিক্রয়মূল্য ১১২.৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১২.৫ টাকা 
বিক্রয়মূল্য ১৮৬৩ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮৬৩)/১১২.৫ টাকা 
= ১৬৫৬ টাকা
.
২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?
  1. ৩৮০০
  2. ৪২০০
  3. ৪৪০০
  4. ৩২০০
সঠিক উত্তর:
৪২০০
উত্তর
সঠিক উত্তর:
৪২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?

সমাধান:

২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু = ৫ × ২ × ৫ × ৩ × ৭ × ৪ = ৪২০০
.
দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ২০% ও ৫০% বড়। সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ২ : ৫
  2. ৩ : ৫
  3. ৪ : ৫
  4. ৫ : ৪
সঠিক উত্তর:
৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ২০% ও ৫০% বড়। সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
তৃতীয় সংখ্যাটি ক

∴ ১ম সংখ্যা = ক এর ১২০% = ৬ক/৫

২য় সংখ্যা = ক এর ১৫০% = ৩ক/২

১ম সংখ্যা : ২য় সংখ্যা = ৬ক/৫ : ৩ক/২
= ১২ : ১৫
= ৪ : ৫
.
i5 = কত?
  1. - 1
  2. 1
  3. - i
  4. i
সঠিক উত্তর:
i
উত্তর
সঠিক উত্তর:
i
ব্যাখ্যা
প্রশ্ন: i5 = কত?

সমাধান:
আমরা জানি,
i = √(- 1)
∴ i2 = - 1
⇒ i3 = i2.i = (- 1) .i = - i

এখন,
i5 = i3 . i2 = (- i).(- 1) = i
.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১২১ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ৩৩
  2. ১১
  3. ৩৬
  4. ৭২
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১২১ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ৯ × ১২১
বা, (মধ্য রাশি) = ১০৮৯
বা, মধ্য রাশি = √১০৮৯
∴ মধ্য রাশি = ৩৩
.
দোকানদার লিখিত মূল্য হিসাবে ক্রয়মূল্যের উপর ৪০% বাড়িয়ে ধরে এবং তারপর সে লিখিত মূল্যের উপর  ৪০% ছাড় দেয়। তাহলে সামগ্রিকভাবে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
  1. ১৬% ক্ষতি
  2. ১৬% লাভ
  3. ১৪% ক্ষতি
  4. ১৪% লাভ
সঠিক উত্তর:
১৬% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
১৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: দোকানদার লিখিত মূল্য হিসাবে ক্রয়মূল্যের উপর ৪০% বাড়িয়ে ধরে এবং তারপর সে লিখিত মূল্যের উপর  ৪০% ছাড় দেয়। তাহলে সামগ্রিকভাবে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা 
৪০% বাড়িয়ে লিখলে হয় ১৪০ টাকা 

ছাড় দেয় ১৪০ টাকার ৪০% = ৫৬ টাকা

∴ বিক্রয়মূল্য = ১৪০ - ৫৬ টাকা = ৮৪ টাকা 

∴ ক্ষতি = ১০০ - ৮৪ টাকা = ১৬ টাকা
.
১২৫০০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ১৫৫০০ টাকা হয়। মুনাফার হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫০০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ১৫৫০০ টাকা হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল, P = ১২৫০০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফা, I = ১৫৫০০ - ১২৫০০ = ৩০০০ টাকা
মুনাফার হার = r

আমরা জানি,
মুনাফার হার, r = I/(Pn) 
= (৩০০০ × ১০০)/(১২৫০০ × ৪) %
= ৬%
১০.
A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৫০০০ টাকা লাভ হয় তাহলে A এর লাভ কত?
  1. ৮৪০০ টাকা
  2. ১১৯০০ টাকা
  3. ১৩৬০০ টাকা
  4. ১৪৭০০ টাকা
সঠিক উত্তর:
১৪৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৫০০০ টাকা লাভ হয় তাহলে A এর লাভ কত?

সমাধান:
ধরি,
C বিনিয়োগ করে ক টাকা
∴ B বিনিয়োগ করে ক + ৫০০০ টাকা
∴ A বিনিয়োগ করে ক + ৯০০০ টাকা

প্রশ্নমতে,
ক + ক + ৫০০০ + ক + ৯০০০ = ৫০০০০
বা, ৩ক = ৩৬০০০
∴ ক = ১২০০০

A : B : C = ২১০০০ : ১৭০০০ : ১২০০০ = ২১ : ১৭ : ১২

∴ A এর লাভ = (২১/৫০) × ৩৫০০০ টাকা
= ১৪৭০০ টাকা 
১১.
যদি r যেকোন স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. 2r
  2. 2r + 13
  3. 4r
  4. 2r + 12
সঠিক উত্তর:
2r + 13
উত্তর
সঠিক উত্তর:
2r + 13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি r যেকোন স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি,
r = 3

⇒ 2r = 2 × 3 = 6 যা জোড় সংখ্যা

⇒ 2r + 13 = 2 × 3 + 13 = 6 + 13 = 19 যা বিজোড় সংখ্যা

⇒ 4r = 4 × 3 = 12 যা জোড় সংখ্যা

⇒ 2r + 12 = 2 × 3 + 12 = 6 + 12 = 18 যা জোড় সংখ্যা
১২.
১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ৫৪০ টাকা
  2. ৪৬০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০ = ০.১

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১ + r)n
= ২০০০(১ + ০.১)
= ২০০০ × ১.১ × ১.১ 
= ২৪২০

চক্রবৃদ্ধি মুনাফা = ২৪২০ - ২০০০ টাকা 
= ৪২০ টাকা 
১৩.
১০ টাকায় ৫টি ডিম ক্রয় করে, ৫ টাকায় ১০টি ডিম বিক্রয় করলে, ক্ষতির হার কত?
  1. ৭৫%
  2. ৫০%
  3. ৮০%
  4. ১০০%
সঠিক উত্তর:
৭৫%
উত্তর
সঠিক উত্তর:
৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৫টি ডিম ক্রয় করে, ৫ টাকায় ১০টি ডিম বিক্রয় করলে, ক্ষতির হার কত?

সমাধান:
৫টি ডিমের ক্রয়মূল্য ১০ টাকা 
∴ ১০টি ডিমের ক্রয়মূল্য ২০ টাকা

১০টি ডিমের বিক্রয়মূল্য ৫ টাকা

∴ ক্ষতি = ২০ - ৫ = ১৫ টাকা

শতকরা ক্ষতি = (১৫/২০) × ১০০%
= ৭৫%
১৪.
একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -
  1. ৭১.২
  2. ৬২
  3. ৬০.৪
  4. ৪৯.৬%
সঠিক উত্তর:
৪৯.৬%
উত্তর
সঠিক উত্তর:
৪৯.৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -

সমাধান:
প্রথম ছাড়ের পরে: নতুন মূল্য = ১০০% - ১০% = আসলের ৯০%
দ্বিতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৯০% × (১০০% - ২০%) = ৯০% × ৮০% = আসলের ৭২%
তৃতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৭২% × (১০০% - ৩০%) = ৭২% × ৭০% = আসলের ৫০.৪%

∴ চূড়ান্ত মূল্য হল আসল মূল্যের ৫০.৪%

মোট সমতুল্য মোট ছাড় = ১০০% - ৫০.৪% = ৪৯.৬%
১৫.
রবিন ও সুমনের বেতনের অনুপাত ২ : ৩। যদি তাদের প্রত্যেকের বেতন ৪০০০ টাকা করে বাড়ে তাহলে নতুন বেতনের অনুপাত হয় ৪০ : ৫৭। সুমনের নতুন বেতন কত?
  1. ৩৮০০০ টাকা
  2. ৪৬৮০০ টাকা
  3. ৩৬৭০০ টাকা
  4. ৫০০০০ টাকা
সঠিক উত্তর:
৩৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রবিন ও সুমনের বেতনের অনুপাত ২ : ৩। যদি তাদের প্রত্যেকের বেতন ৪০০০ টাকা করে বাড়ে তাহলে নতুন বেতনের অনুপাত হয় ৪০ : ৫৭। সুমনের নতুন বেতন কত?

সমাধান:
ধরি,
রবিন ও সুমনের বেতন ছিল যথাক্রমে ২ক ও ৩ক টাকা

প্রশ্নমতে,
(২ক + ৪০০০)/(৩ক + ৪০০০) = ৪০/৫৭
বা, ১১৪ক + ২২৮০০০ = ১২০ক + ১৬০০০০
বা, ৬ক = ৬৮০০০
∴ ৩ক = ৩৪০০০

∴ সুমনের বর্তমান বেতন = ৩ক + ৪০০০ = ৩৪০০০ + ৪০০০ = ৩৮০০০ টাকা
১৬.
যদি p = 16 এবং q = 3 হলে নিচের কোনটি মূলদ?
  1. √(p + q)
  2. √(p - q)
  3. √(pq)
  4. (√p)/q
সঠিক উত্তর:
(√p)/q
উত্তর
সঠিক উত্তর:
(√p)/q
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p = 16 এবং q = 3 হলে নিচের কোনটি মূলদ?

সমাধান:
√(p + q) = √(16 + 3) = √19 যা অমূলদ সংখ্যা

√(p - q) = √(16 - 3) = √13 যা অমূলদ সংখ্যা

√(pq) = √(16 × 3) = √48 যা অমূলদ সংখ্যা

(√p)/q = (√16)/3 = 4/3 যা মূলদ সংখ্যা
১৭.
দুটি ভগ্নাংশের গুণফল ১০/৩। এদের একটি ২০/২১ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/২
  2. ২/৭
  3. ৭/২
  4. ২/৫
সঠিক উত্তর:
৭/২
উত্তর
সঠিক উত্তর:
৭/২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১০/৩। এদের একটি ২০/২১ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
অপর ভগ্নাংশ = (১০/৩) ÷ (২০/২১) 
= (১০/৩) × (২১/২০)
= ৭/২
১৮.
একজন অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর ১২.৫% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু ৩৬ গ্রামের পরিবর্তে ২৮ গ্রাম ওজন ব্যবহার করে। তাঁর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করুন।
  1. ৬.২৫% ক্ষতি 
  2. ১২.৫% লাভ  
  3. ১৮.৭৫% লাভ
  4. ১০.৫% ক্ষতি
সঠিক উত্তর:
১২.৫% লাভ  
উত্তর
সঠিক উত্তর:
১২.৫% লাভ  
ব্যাখ্যা
প্রশ্ন: একজন অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর ১২.৫% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু ৩৬ গ্রামের পরিবর্তে ২৮ গ্রাম ওজন ব্যবহার করে। তাঁর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
৩৬ গ্রাম পণ্যের ক্রয়মূল্য ১০০ টাকা
১২.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২.৫ = ৮৭.৫ টাকা, যা মূলত অসাধু ব্যবসায়ীর ২৮ গ্রাম পণ্যের বিক্রয়মূল্য।

২৮ গ্রাম পণ্যের বিক্রয়মূল্য ৮৭.৫ টাকা
∴ ১ গ্রাম পণ্যের বিক্রয়মূল্য ৮৭.৫/২৮ টাকা
∴ ৩৬ গ্রাম পণ্যের বিক্রয়মূল্য (৮৭.৫ × ৩৬)/২৮ টাকা 
= ১১২.৫ টাকা

∴ লাভ = ১১২.৫ - ১০০ টাকা = ১২.৫ টাকা
১৯.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ কে নিঃশেষে ভাগ করা যাবে?
  1. ১৯৩
  2. ১৮৩
  3. ২২৩
  4. ২১৩
সঠিক উত্তর:
২১৩
উত্তর
সঠিক উত্তর:
২১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ কে নিঃশেষে ভাগ করা যাবে?

সমাধান:
৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ এর গ.সা.গু- ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ এর গ.সা.গু = ২১৩
২০.
A, B এবং C অংশীদারিত্বে ব্যবসা শুরু করে। প্রাথমিকভাবে A, ২৯০০০ টাকা বিনিয়োগ করেছে। যেখানে B এবং C প্রতিজন ২৫০০০ টাকা বিনিয়োগ করেছে। ৪ মাস পর A, ৩০০০ টাকা তুলে নেয়। আরও ২ মাস পর C, আরও ১২০০০ টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে ৩৩২০০ টাকা লাভের মধ্যে C- এর ভাগ কত হবে?
  1. ১২৪০০ টাকা
  2. ১১০৬৭ টাকা
  3. ১০৮০০ টাকা
  4. ১০০০০ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ১৩৩৫৬.৩২ টাকা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------- 

প্রশ্ন: A, B এবং C অংশীদারিত্বে ব্যবসা শুরু করে। প্রাথমিকভাবে A, ২৯০০০ টাকা বিনিয়োগ করেছে। যেখানে B এবং C প্রতিজন ২৫০০০ টাকা বিনিয়োগ করেছে। ৪ মাস পর A, ৩০০০ টাকা তুলে নেয়। আরও ২ মাস পর C, আরও ১২০০০ টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে ৩৩২০০ টাকা লাভের মধ্যে C- এর ভাগ কত হবে?

সমাধান:
কোন ব্যবসায় অংশীদারিত্ব বা নিজের অংশ নির্ভর করে মোট টাকা ও বিনিয়োগের সময়ের উপর।
A প্রথমে বিনিয়োগ করে ২৯০০০ টাকা যা ৪ মাস বিনিয়োগে ছিল তারপর এখান থেকে ৩০০০ টাকা তুলে নেয়ায় (২৯০০০ - ৩০০০) = ২৬০০০ টাকা পরবর্তী (১২ - ৪) = ৮ মাস বিনিয়োগে ছিল।
সুতরাং A এর অংশীদারিত্ব = (২৯০০০ × ৪) + (২৬০০০ × ৮) = ৩২৪০০০

B বিনিয়োগ করে ২৫০০০ টাকা এবং তা ১২ মাস বিনিয়োগে ছিল।
সুতরাং B এর অংশীদারিত্ব = (২৫০০০ × ১২) = ৩০০০০০

C প্রথমে বিনিয়োগ করে ২৫০০০ টাকা যা ২ মাস বিনিয়োগে ছিল তারপর সে আরও ১২০০০ টাকা বিনিয়োগ করায় (২৫০০০ + ১২০০০) = ৩৭০০০ টাকা পরবর্তী (১২ - ২) = ১০ মাস বিনিয়োগে ছিল।
সুতরাং C এর অংশীদারিত্ব = (২৫০০০ × ২) + (৩৭০০০ × ১০) = ৪২০০০০

∴ A, B, এবং C এর অংশীদারিত্বের অনুপাত = ৩২৪০০০ : ৩০০০০০ : ৪২০০০০
= ৩২৪ : ৩০০ : ৪২০
= ২৭ : ২৫ : ৩৫
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২৭ + ২৫ + ৩৫ = ৮৭

∴ C এর লাভ = (৩৫/৮৭) × ৩৩২০০ = ১৩৩৫৬.৩২ টাকা

২১.
দুটি সংখ্যার যোগফল ২৩ ও বিয়োগফল ২১। ছোট সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ২৩ ও বিয়োগফল ২১। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যা x 
বড় সংখ্যা y

x + y = 23
y - x = 21
_________________
(-)  2x = 2
∴ x = 1
২২.
15 টাকা 20 টাকার শতকরা কত?
  1. 50%
  2. 75%
  3. 60%
  4. 90%
সঠিক উত্তর:
75%
উত্তর
সঠিক উত্তর:
75%
ব্যাখ্যা
প্রশ্ন: 15 টাকা 20 টাকার শতকরা কত?

সমাধান: 
15 টাকা 25 টাকার শতকরা = (15/20) × 100% = 75 %
২৩.
তানভীর সাহেব তার টেলিভিশনটি ১৫৪০ টাকায় বিক্রয় করায় ৩০% ক্ষতি হয়। কত দামে টেলিভিশনটি বিক্রয় করলে তার ৩০% লাভ হবে?
  1. ২৯২০ টাকা
  2. ২৪৮০ টাকা
  3. ২৬৮০ টাকা
  4. ২৮৬০ টাকা
সঠিক উত্তর:
২৮৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর সাহেব তার টেলিভিশনটি ১৫৪০ টাকায় বিক্রয় করায় ৩০% ক্ষতি হয়। কত দামে টেলিভিশনটি বিক্রয় করলে তার ৩০% লাভ হবে?

সমাধান:
৩০% ক্ষতিতে
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১৫৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৫৪০)/৭০ টাকা
= ২২০০ টাকা

৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা
ক্রয়মূল্য ২২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১৩০ × ২২০০)/১০০ টাকা
= ২৮৬০ টাকা
২৪.
৭% যৌগিক মুনাফায় ৩০০০০ টাকার কত বছরের মুনাফা ৪৩৪৭ টাকা?
  1. ২ বছর
  2. ২.৫ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৭% যৌগিক মুনাফায় ৩০০০০ টাকার কত বছরের মুনাফা ৪৩৪৭ টাকা?

সমাধান:
মূলধন P = ৩০০০০
চক্রবৃদ্ধি মূলধন C = ৩০০০০ + ৪৩৪৭ = ৩৪৩৪৭
সময় = n
মুনাফার হার, r = ৭% = ৭/১০০

আমরা জানি, 
C = P(১ + r)n
বা, ৩৪৩৪৭ = ৩০০০০(১ + ৭/১০০)n
বা, (১০৭/১০০)n = (৩৪৩৪৭/৩০০০০)
বা, (১০৭/১০০)n = (১১৪৪৯/১০০০০)
বা, (১০৭/১০০)n = (১০৭/১০০)
∴ n = ২
২৫.
যদি ০.৭৫ : ক : : ৫ : ৮ হয়, তাহলে ক =?
  1. ১.১২
  2. ১.১৬
  3. ১.২০
  4. ১.৩০
সঠিক উত্তর:
১.২০
উত্তর
সঠিক উত্তর:
১.২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ০.৭৫ : ক : : ৫ : ৮ হয়, তাহলে ক =?

সমাধান:
০.৭৫ : ক : : ৫ : ৮
বা, ০.৭৫/ক = ৫/৮
বা, ৫ক = ৮ × ০.৭৫
বা, ক = (৮ × ০.৭৫)/৫
∴ ক = ১.২০
২৬.
একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?
  1. ৯৪
  2. ৯৬
  3. ১৮৮
  4. ১৭৫
সঠিক উত্তর:
১৭৫
উত্তর
সঠিক উত্তর:
১৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক × (৩/৭) × (১/৪) × (২/৫) = ১৫
বা, ক × (৬/১৪০) = ১৫
বা, ক = (১৫ × ১৪০)/৬
∴ ক = ৩৫০

∴ সংখ্যাটির অর্ধেক = ৩৫০/২ = ১৭৫
২৭.
  1. ৫/৯
  2. ৫/১৬
  3. ৪/১৩
  4. ১/৫
সঠিক উত্তর:
৫/১৬
উত্তর
সঠিক উত্তর:
৫/১৬
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২৮.
প্রথম জিনিসের বিক্রয়মূল্য ৯৬০ টাকা এবং দ্বিতীয় জিনিসের ক্রয়মূল্য ৯৬০ টাকা। যদি প্রথম জিনিসে ২০% লাভ হয় এবং দ্বিতীয় জিনিসে ২০% ক্ষতি হয়, তাহলে মোট ক্ষতি কত হবে?
  1. ৩৬ টাকা
  2. ২৪ টাকা
  3. ২০ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম জিনিসের বিক্রয়মূল্য ৯৬০ টাকা এবং দ্বিতীয় জিনিসের ক্রয়মূল্য ৯৬০ টাকা। যদি প্রথম জিনিসে ২০% লাভ হয় এবং দ্বিতীয় জিনিসে ২০% ক্ষতি হয়, তাহলে মোট ক্ষতি কত হবে?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৯৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯৬০)/১২০ টাকা
= ৮০০ টাকা

২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা
ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য (৮০ × ৯৬০)/১০০ টাকা 
= ৭৬৮ টাকা

মোট ক্রয়মূল্য = ৮০০ + ৯৬০ = ১৭৬০ টাকা
মোট বিক্রয়মূল্য = ৯৬০ + ৭৬৮ = ১৭২৮ টাকা

∴ মোট ক্ষতি = ১৭৬০ - ১৭২৮ = ৩২ টাকা
২৯.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০। তাদের গ.সা.গু কত?
  1. ৪০
  2. ৮০
  3. ১২০
  4. ২০০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০। তাদের গ.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি ৩ক, ৪ক, ৫ক 

প্রশ্নমতে,
৬০ক = ২৪০০
বা, ক = ২৪০০/৬০
∴ ক = ৪০

∴ তাদের গ.সা.গু ৪০।
৩০.
রাকিব ২৫০০০ টাকা বিনিয়োগ করে একটি খুচরা ব্যবসা শুরু করে। আট মাস পর শ্যামল ৩০০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় যোগ দান করে। ২ বছর পর তারা ১৮০০০ টাকার লাভ অর্জন করে। লাভের মধ্যে রাকিবের ভাগ কত?
  1. ১২০০০ টাকা
  2. ১৬০০০ টাকা
  3. ১০০০০ টাকা
  4. ১৪০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ২৫০০০ টাকা বিনিয়োগ করে একটি খুচরা ব্যবসা শুরু করে। আট মাস পর শ্যামল ৩০০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় যোগ দান করে। ২ বছর পর তারা ১৮০০০ টাকার লাভ অর্জন করে। লাভের মধ্যে রাকিবের ভাগ কত?

সমাধান:
রাকিব ও শ্যামলের ব্যবসায়ের অংশীদারিত্বের অনুপাত = (২৫০০০ × ২৪) : (৩০০০০ × ১৬)
= ৬০০০০০ : ৪৮০০০০
= ৬০ : ৪৮
= ৫ : ৪

∴ লাভের মধ্যে রাকিবের ভাগ = (৫/৯) × ১৮০০০ টাকা
= ১০০০০ টাকা
৩১.
চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুবরণ করেন কোথায়? 
  1. তক্ষশীলায়
  2. শ্রাবণবেলগোলায়
  3. ভগবান গোলায়
  4. পাটলী পুত্রে
সঠিক উত্তর:
শ্রাবণবেলগোলায়
উত্তর
সঠিক উত্তর:
শ্রাবণবেলগোলায়
ব্যাখ্যা
• চন্দ্ৰগুপ্ত মৌর্য: 
- ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য।
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
- তার রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
- তার সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে, মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়, বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
- তার রাজধানী ছিল পাটালিপুত্র।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য।
- চন্দ্রগুপ্ত মৌর্য সম্ভবত ২৪ বছর রাজত্ব করেন।
- জৈন সূত্র থেকে জানা যায় যে, পরপর কয়েক বছর অনাবৃষ্টির দরুন দুর্ভিক্ষ হলে চন্দ্রগুপ্ত সিংহাসন ত্যাগ করেন এবং
- তিনি মহীশূরের শ্রাবণবেলগোলা নামক স্থানে অনশন করে জৈনরীতিতে মৃত্যুবরণ করেন।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
অশোকের রাজ্য শাসন নীতির পরিবর্তন ঘটে কোন যুদ্ধের পরে?
  1. সিংহলী যুদ্ধ
  2. কলিঙ্গ যুদ্ধ
  3. মহীশূরের যুদ্ধ
  4. মগধের যুদ্ধ
সঠিক উত্তর:
কলিঙ্গ যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
কলিঙ্গ যুদ্ধ
ব্যাখ্যা
• সম্রাট অশোক:
- চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
- তিনি তাঁর পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন এবং রাজত্বের ত্রয়োদশ বছরে কলিঙ্গ আক্রমণ করে জয় করেন।
- কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ হতাহত হয়। যুদ্ধের ভয়াবহতা অশোকের মন ও শাসননীতির ওপর গভীর প্রভাব ফেলে। 
- এ যুদ্ধের পর তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। 
- তিনি মৌর্য সম্রাটদের চিরাচরিত দ্বিগ্বিজয় নীতি পরিত্যাগ করে ঘোষণা করেন তাঁর পুত্র, প্রপৌত্র কেউই ভবিষ্যতে আর যুদ্ধ করবে না।
- তিনি ঘোষণা করেন সব মানুষই তাঁর সন্তান। 
- অশোকের প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল না। তাঁর প্রচারিত ধর্মের মূল বিষয় ছিল গুরুজনদের প্রতি শ্রদ্ধা, জীবে দয়া, সত্যবাদিতা ইত্যাদি। 
- প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন।
 
সূত্র: ইতিহাস প্রথমপত্র, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
  1. রেল ব্যবস্থা চালু
  2. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
  3. পুলিশ ব্যবস্থা
  4. দ্বৈত শাসন ব্যবস্থা
সঠিক উত্তর:
পুলিশ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
পুলিশ ব্যবস্থা
ব্যাখ্যা
লর্ড ক্যানিং
- লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল।
- তিনি ভারতের প্রথম ভাইসরয় ।
- লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।
- ১৮৬০ সালের আগস্ট মাসে লর্ড ক্যানিং একটি পূর্ণাঙ্গ ও মিতব্যয়ী পুলিশবাহিনী গঠনের নিমিত্তে সুপারিশমালা প্রণয়নের জন্য এইচ.এম কোর্টকে চেয়ারম্যান করে একটি পুলিশ কমিশন গঠন করেন।
- ১৮৬১ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।

অন্যদিকে -
- ১৭৯৩ শোলে 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস।
- ভারতে রেল ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি।
- রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

উৎস: ইতিহাস ১ম পত্র এইচ এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় & বাংলাপিডিয়া।
৩৪.
নিচের কোন জনপদটি বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে গড়ে ওঠেনি?
  1. বরেন্দ্র
  2. হরিকেল
  3. সমতট
  4. তাম্রলিপ্ত
সঠিক উত্তর:
তাম্রলিপ্ত
উত্তর
সঠিক উত্তর:
তাম্রলিপ্ত
ব্যাখ্যা
তাম্রলিপ্ত
- বর্তমান ভারতের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র।
- সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।
- এই জনপদটি বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে গড়ে ওঠেনি।    

সমতট:- কুমিল্লা , নোয়াখালী , ত্রিপুরা।
হরিকেল:- সিলেট , চট্রগ্রাম , পার্বত্য চট্রগ্রাম।
বরেন্দ্র:- বগুড়া,দিনাজপুর , রাজশাহী ও পাবনা।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩৫.
'Prince of Builders' নামে খ্যাত কে?
  1. আকবর
  2. আওরঙ্গজেব
  3. শাহজাহান
  4. জাহাঙ্গীর
সঠিক উত্তর:
শাহজাহান
উত্তর
সঠিক উত্তর:
শাহজাহান
ব্যাখ্যা
সম্রাট শাহজাহান:
- ১৬২৮ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি 'আবুল মুজাফফর শিহাব উদ্দিন মুহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন।
- তাঁর ত্রিশ বছরের রাজত্বকালে মোগল সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল।
- মোগল আধিপত্য বিস্তারেও তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন।
- তাঁর আমলে আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডায় মোগল আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
- তিনি পর্তুগিজদের দমন করে হুগলী দখল করেন।
- সম্রাট শাহজাহানের রাজত্বকালে সর্বপ্রথম পশ্চিম এশিয়ার এবং ইউরোপের সাথে ভারতবর্ষের বহির্বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়।
- 'The Prince of Builder' নামে খ্যাত সম্রাট শাহজাহানের আমলে মোগল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়।
- সম্রাটের স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মিত স্মৃতিসৌধ তাজমহল বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন।
- তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল ভারতের 'ভেনাস দ্যা মিলো' নামে আখ্যায়িত করেছেন।
- এছাড়া মতি মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, জামে মসজিদ তাঁর আমলের স্থাপত্য শিল্পের অন্যতম কীর্তি।
- শাহজাহানের ময়ূর সিংহাসন তাঁর শিল্পানুরাগের এক অপূর্ব নিদর্শন।

সূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
  1. ১৭৫৮ খ্রিস্টাব্দে
  2. ১৭৫১ খ্রিস্টাব্দে
  3. ১৭৫৬ খ্রিস্টাব্দে
  4. ১৭৫৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৭৫৬ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৭৫৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
- পলাশী যুদ্ধের কারণ ১৭৫৬ খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন।
- এসময় তাকে নানামুখি ষড়যন্ত্র ও সমস্যার মোকাবেলা করতে হয়। এর মধ্যে একটি পরিবারিক ষড়যন্ত্র।
- যা নবাব কৌশলে দমন করতে সক্ষম হন। কিন্তু পরিবারের বাইরেও ষড়যন্ত্রের আরেক জাল বিস্তৃত হতে থাকে।
- এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি, নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে। এই ষড়যন্ত্রকারীরা পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে।
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাবের সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- এ যুদ্ধ পলাশীর যুদ্ধ নামে খ্যাত।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি), বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
ইবনে বতুতা কোন শাসকের শাসনামলে বাংলায় আগমন করেন?
  1. ইলিয়াস শাহ
  2. আলাউদ্দিন হোসেন শাহ
  3. গিয়াসউদ্দিন আযম শাহ
  4. ফখরুদ্দিন মুবারক শাহ
সঠিক উত্তর:
ফখরুদ্দিন মুবারক শাহ
উত্তর
সঠিক উত্তর:
ফখরুদ্দিন মুবারক শাহ
ব্যাখ্যা
• ইবনে বতুতা (মরক্কো)
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে ২১ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং
- আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুগলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন।
- ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন ফখরুদ্দীন মুবারক শাহের আমলে।
- বাংলার যে শহরে ইবনে বতুতা প্রথম পৌঁছেন (৯ জুলাই ১৩৪৬) তার নাম তিনি উল্লেখ করেছেন সাদকাঁও (চাটগাঁও)।
- গ্রন্থ- ইবনে জুযাই , কিতাবুল রেহালা।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৩৮.
নিচের কোনটির মাধ্যমে ব্রিটিশ ভারতে মুসলমানদের মধ্যে পৃথক রাজনীতির উদ্ভব ঘটে?
  1. ইলবার্ট আইন
  2. মর্লি ও মিন্টোর সংস্কার
  3. রাওলাট আইন
  4. চেমসফোর্ড -মন্টেগু সংস্কার
সঠিক উত্তর:
মর্লি ও মিন্টোর সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
মর্লি ও মিন্টোর সংস্কার
ব্যাখ্যা
- মর্লি ও মিন্টোর সংস্কার চিন্তাগুলো ১৯০৯ সালের ইন্ডিয়া অ্যাক্টে বাস্তবায়িত হয়েছিল।
- জন মর্লি ও লর্ড মিন্টোর নামানুসারেই এই সংস্কারের নামকরণ হয় মর্লি-মিন্টো সংস্কার।
- ইন্ডিয়া অ্যাক্টের প্রধান দিকগুলোর মধ্যে ছিল মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ এবং
- সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়ার পরিষদে একজন করে ভারতীয়ের অন্তর্ভুক্তি।
- এই সংস্কারের আদৌ কোনও প্রতিনিধিত্বশীল সরকার গঠনের উদ্দেশ্য ছিল না।
- প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে যাত্রা শুরুই ছিল এর উদ্দেশ্য।
- এ সংস্কারের সুদূরপ্রসারী তাৎপর্য ছিল মুসলমানদের জন্য একটি পৃথক নির্বাচকমন্ডলী গঠন।
- সংস্কারের এ ব্যবস্থা থেকেই মুসলমানদের মধ্যে পৃথক রাজনীতির উদ্ভব ঘটে।

সূত্র: বাংলাপিডিয়া।
৩৯.
‘মঙ্গল পাণ্ডে' নিচের কোন বিদ্রোহের সাথে জড়িত?
  1. সাঁওতাল বিদ্রোহ
  2. কৃষক বিদ্রোহ
  3. নাচোল বিদ্রোহ
  4. সিপাহি বিদ্রোহ
সঠিক উত্তর:
সিপাহি বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
সিপাহি বিদ্রোহ
ব্যাখ্যা
মঙ্গল পাণ্ডে:
- মঙ্গল পাণ্ডে ছিলেন একজন সিপাহি, যার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
- ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে সিপাহিদের একটি অংশ বিদ্রোহ করে।
- মঙ্গল পাণ্ডের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে এই বিদ্রোহ শুরু হয়।
- ‘সিপাহি বিদ্রোহ’ নামে খ্যাত এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনকে হটিয়ে দিয়ে পুরো ভারতকে দখলদার মুক্ত করা।

সিপাহী বিদ্রোহ:
- এটি ছিল ব্রিটিশ শাসন অবসানকল্পে ভারতীয়দের প্রথম জাতীয় সংগ্রাম বা ‘স্বাধীনতা লড়াই'।
- ১৮৫৭ সালে এ বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেল খণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর এবং দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
- বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা ঘোষণা করে।
- মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।
- সিপাহীরা জেলখানা ভেঙ্গে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করে।
- এ লড়াই শুধু সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের হিন্দু-মুসলমান নির্বিশেষে ব্যাপক গণমানুষ এর প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
কাকে হত্যা চেষ্টার দায়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল?
  1. এন্ড্রু ফ্রেজার
  2. জেনারেল ডায়ার
  3. ব্যামফিল্ড ফুলার
  4. কিংস ফোর্ড
সঠিক উত্তর:
কিংস ফোর্ড
উত্তর
সঠিক উত্তর:
কিংস ফোর্ড
ব্যাখ্যা
ক্ষুদিরাম বসু:
- তিনি ১৮৮৯ সালে মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে ক্ষুদিরামের জন্ম গ্রহণ করেন।
- ১৯০৬ সালের মার্চে মেদিনীপুরের এক কৃষি ও শিল্পমেলায় রাজদ্রোহমূলক ইস্তেহার বণ্টনকালে ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যেতে সক্ষম হন।
- বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের প্রয়োজনভিত্তিক কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন।
- ১৯০৮ সালে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীর উপর এ দায়িত্ব পড়ে।
- ভুলবশত অন্য গাড়িতে বোমা পড়ায় এক ইংরেজ মহিলা ও তার মেয়ে মারা যান।
- এ ঘটনার পর ক্ষুদিরাম ওয়ানি রেলস্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন।
- তিনি বোমা নিক্ষেপের সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেন।
- ১৯০৮ সালের ১১ আগস্ট মুজফ্ফরপুর জেলে তার ফাঁসি কার্যকর হয়।

সূত্র - বাংলাপিডিয়া।
৪১.
মোগল সম্রাটদের মধ্যে কে 'জিজিয়া কর' রহিত করেন?
  1. সম্রাট হুমায়ুন
  2. সম্রাট আকবর
  3. সম্রাট আওরঙ্গজেব
  4. সম্রাট শাহজাহান
সঠিক উত্তর:
সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
সম্রাট আকবর
ব্যাখ্যা
সম্রাট আকবর:
- তৃতীয় মোগল সম্রাট অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
- পিতা হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে সিংহাসনে বসেন আকবর।
- তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।
- তাঁর শাসনামলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়।
- ১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন।
- মোগল সম্রাট আকবর 'জিজিয়া কর' রহিত করেন।
- তার দরবারে ভারতীয়, ইরানী তুরানী, কাশ্মীরি গায়ক ছিলেন।
- বিখ্যাত ইতিহাসবিদ আবুল ফজলের তথ্য মতে, আকবরের দরবারে ৩৬ জন গায়ক ছিলেন।
- আইন-ই-আকবরী মুঘল সম্রাট আকবরের দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খন্ড।
- সম্রাট আকবরের শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।
- ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন সম্রাট আকবরের দরবারের সবচেয়ে প্রতিভাবান বুদ্ধিজীবী এবং শিল্পী ছিলেন।

সূত্র: বাংলাপিডিয়া ও  ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?
  1. লর্ড কর্ণওয়ালিস
  2. ওয়ারেন হেস্টিংস
  3. লর্ড বেন্টিংক
  4. লর্ড মাউন্ট ব্যাটেন
সঠিক উত্তর:
লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড মাউন্ট ব্যাটেন
ব্যাখ্যা
লর্ড মাউন্টব্যাটেন
- লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন।
- তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন।
- ১৯৪৭ সালের মার্চ মাসে তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন।
- লর্ড মাউন্টব্যাটেনের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়।
- ভাইসরয় হিসেবে তাঁর কার্যকাল সংক্ষিপ্ত হলেও এই সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
- সেসব সিদ্ধান্তের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে উপমহাদেশের বিভক্তি এবং ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তর।
- লর্ড স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- মাউন্টব্যাটেন কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরও ভারত বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
কত সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন?
  1. ১৩৩৪ সালে
  2. ১৩৩৮ সালে
  3. ১৩৪২ সালে
  4. ১৩৪৬ সালে
সঠিক উত্তর:
১৩৩৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৩৩৮ সালে
ব্যাখ্যা
• ফখরুদ্দিন মুবারক শাহ:
- বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তার রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে।
- ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন এবং স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- স্বীয় মুদ্রায় ফখরুদ্দীন আল-সুলতানুল আযম ফখরুদ্দুনিয়া ওয়াদ-দ্বীন আবুল মুজাফফর মুবারক শাহ আল-সুলতান উপাধি গ্রহণ করেন।
- সোনারগাঁও দখল করে সাধীনতা ঘোষণা দেওয়ার মাধ্যমে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ১৩৩৮ সালে।
- ফখরুদ্দীন মুবারক শাহের রাজত্বকালে মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় সফর করেন (১৩৪৬)।
- তিনি বাংলায় তার ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করে যান।
- এ বিবরণে বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনের বিভিন্ন দিক এবং দেশের সমৃদ্ধির প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়।

সূত্র: বাংলাপিডিয়া।