ব্যাখ্যা
সাধারণত, চর্যাপদ এর ভাষাকে বলা হয় সন্ধ্যাভাষা বা আলো-আধাঁরী ভাষা।
Unlisted · ২৭ মে, ২০২১ · ১০০ প্রশ্ন
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি।
গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ।
কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
'ঠকচাচা' চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর মজার একটি চরিত্র। এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
রামগরুড়ের ছানা অর্থ গোমড়ামুখো লোক।
উদাহরণঃ কী ব্যাপার, তখন থেকে রামগরুড়ের ছানা হয়ে আছো যে?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।
যেমন -
সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।
- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।
উৎসঃ বাংলা একাডেমী ব্যবহারিক অভিধান।
আহ্বায়ক [আও্ভায়ক্] (বিশেষণ) - আহ্ববানকারী
আহ্বান [আও্ভান্] (বিশেষ্য)
১ আমন্ত্রণ; নিমন্ত্রণ (সভা আহ্বান করা)।
২ সম্বোধন; ডাক (রণে আমি আহ্বানিরে তোরে-মাইকেল মধুসূদন দত্ত)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
তণ্ডুল (বিশেষ্য) - চাল; নানা উপায়ে ধানের খোসা ফেলে যা পাওয়া যায়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
• বাবা শব্দটি তুর্কি।
• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলোঃ
- উজবুক,
- কোর্মা,
- খাতুন,
- বিবি,
- চাকর,
- চাকু,
- তোপ,
- দারোগা,
- বাবুর্চি,
- লাশ,
- মুচলেখা,
- কুলি,
- খোকা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ এবং বাংলা একাডেমি অভিধান
আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়
অন্যদিকে,
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসে তৎকালীন পাকিস্তানের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
এটি তাঁর সর্বশ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ উপন্যাস। এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়।
সরদার জয়েনউদ্দিনের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপাদানে রচিত তাঁর একটি বৃহৎ উপন্যাস ‘বিধ্বস্ত রোদের ঢেউ’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
মাইকেল মধুসূদন দত্ত মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচনা করেছেন 'তিলোত্তমাসম্ভব কাব্য'।
- এটি একটি কাহিনী কাব্য।
- এটি বাংলা ভাষায় রচিত প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ
তার উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
বিজন ভট্টাচার্য : তিনি নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন৷
তিনি 'নবান্ন' (১৯৪৪) নাটকটি রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন।
তার রচিত অন্যান্য নাটক-
- জনপদ
- কলঙ্ক
- মরাচাঁদ
- অবরোধ
- গোত্রান্তর
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসােল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারেন নি। দশম শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যােগদান করেন।
যুদ্ধ শেষ হলে ১৯১৯ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়ােগ করেন।
- এ সময় সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় তার 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে।
তাঁর কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শশাষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উৎসঃ সাহিত্য কণিকা, অষ্টম শ্রেণি
কয়েকটি গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশঃ
সাপের খোলস = নির্মোক।
যে স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ
হরিণের চামড়া = অজিন
সুদে টাকা খাটানো = তেজারতি।
লয় প্রাপ্র হয়েছে যা = লীন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো হলো - রাজা, অচলায়তন, চিরকুমার সভা, তাসের দেশ, রক্তকরবী, ডাকঘর ইত্যাদি।
দুই বোন তার একটি উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
• ২৪ মে ১৯২০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সোমেন চন্দ।
• তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
• তাঁর রচিত গল্প-
- ইঁদুর,
- দাঙ্গা,
- সংকেত,
- স্বপ্ন,
- বনস্পতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়।
সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।
Structure of present perfect tense:
Subject ( I, You, We, You, They ) + HAVE + V3 (third form of main verb – past participle)
Subject ( He, She, It ) + HAS + V3 (third form of main verb – past participle)
Example: I have done it.
She has used the pen.
Proclaim synonyms Pronounce, Announce & Declare.
Source: Oxford Dictionary.
Proclaim (verb-transitive) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic.
Pronounce (verb transitive), (verb intransitive) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead.
The judgement will be pronounced next week.
Announce (verb transitive) ঘোষণা করা; জ্ঞাপন করা। আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া।
Declare (verb-transitive), (verb intransitive)
(১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open.
declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 350.
declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো।
declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা।
(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty.
(৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা।
(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare?
Source: Bangla Academy Dictionary.
Good at অর্থ হলো দক্ষ।
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
নিম্নোক্ত শব্দগুলোর পরে at বসে।
যেমন- Good at, clever at, quick at, slow at etc.
Example:
- Mr. Shahed Khan is good at Mathematics
- Asaduzzam Sajib is good at physics.
- My sister's good at mathematics.
- He is good at fishing.
- Rina is good at reading.
Hazardous- risky; dangerous.
Synonym- venturesome, insecure, risky, dangerous.
Ox - Cow
Bull - cow;
Dog - bitch;
Monk - nun
Plural - Singular
Phenomena ~ phenomenon;
Criteria ~ criterion;
Oases ~ oasis;
Ultimata ~ ultimatum.
Mathematics, Electronics, Ethics, Economics, Politics, Physics এগুলো Uncountable noun।
Plural Singular
Schools school
Oxen ox
Leaves leaf
Stupid - adjective; Stupid - Noun
stupidity - noun.
Source: Merriam-webster & Oxford Dictionary
Lodge a complaint/protest/appeal etc with
He lodged an appeal with the High Court.
Lodge a complaint/protest/appeal etc against
They lodged a complaint against the doctor for negligence.
White collar job অর্থ professional, managerial অথবা administrative কাজ যেখানে manual labour নেই।
অর্থাৎ a job without manual labour .
যেহেতু, (x - 5) দ্বারা x2 + 7x + p বিভাজ্য, সেহেতু, 52 + 7(5) + p = 0 হবে।
বা, 25 + 35 + p = 0
∴ p = -60
6a2 - a - 15
= 6a2 - 10a + 9a - 5
= 2a(3a - 5) + 3(3a - 5)
= (2a + 3) (3a - 5)
সঠিক উত্তর - ক) (2a + 3) ও ঘ) 3a - 5
ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
আমরা জানি.
সমানুপাতের ১ম রাশি×৪র্থ রাশি = ২য় রাশি×৩য় রাশি
∴ ৪র্থ রাশি = ৪০×৫০/১০
= ২০০
একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%।
এদের অনুপাত হবে, ৬৪% : ১০০%
= ১৬ : ২৫
১৫% কমিশনে, ১০০ টাকার পণ্যের ক্রয়মূল্য ৮৫ টাকা।
∴ ১৬০ টাকার পণ্যের ক্রয়মূল্য = ৮৫×১৬০/১০০ = ১৩৬ টাকা
কিন্তু এই একটি সংখ্যাই দুটি অপশনে থাকায় বাতিল করা হয়েছে।
বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়।
এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতকগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে। আর ভাষা হচ্ছে সেইসব নির্দেশাবলী লেখার সংকেত বা কোড।
- অর্থাৎ প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়।
[সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)]
নোয়াখালীর নামকরণ: ১৭৬০ এর দশকের শেষের দিকে নোয়াখালীর নামের উৎপত্তি হয়।তখন আওরঙ্গজেব ছিলেন দিল্লির সম্রাট। পার্বত্য ত্রিপুরার পাহাড় থেকে উৎসারিত ডাকাতিয়া নদীর বন্যায় ঘন ঘন প্লাবিত হতো ভুলুয়ার উত্তর এবং পূর্বাঞ্চল। বন্যার হাত থেকে এখানকার কৃষি অঞ্চলকে রক্ষা করার জন্য কুমিল্লার ফৌজদারের তত্ত্বাবধানে ডাকাতিয়া থেকে রামগঞ্জ, সোনাইমুড়ী, চৌমুহনীর মধ্য দিয়ে একটি নতুন খাল কেটে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলো মেঘনা ও ফেণী নদীর সঙ্গমস্থলে।
সুদীর্ঘ এই খালটি খননের পর ভুলুয়া ভূখন্ডের নতুন নাম হলো নোয়াখালী, অর্থাৎ নতুন খালের দেশ। ‘নতুন’ শব্দের স্থানীয় লোকজ নাম ‘নোয়া’ থেকেই মোঘল যুগে কাটা খালটি ‘নোয়াখাল’ লোকমুখে এই অঞ্চলটিকে অভিহিত করেছে নোয়াখালী নামে।
১৮২১ সালে নোয়াখালীকে পৃথক জেলা গঠন করলেও ভুলুয়া নামেই এ জেলার পরিচিতি ছিল। ১৮২২ সালের ২৯ মার্চ গভর্ণর দ্বিতীয় হেস্টিংস স্বপরিষদে নোয়াখালীকে একটি পৃথক জেলার মর্যাদা দান করেন। কিন্তু ভুলুয়া রাজ্যের ঐতিহ্য রক্ষার জন্য নবঘোষিত জেলার নামকরণ করা হয় ভুলুয়া।
১৮৬৮ সাল হতে সরাসরি এ অঞ্চলের নামকরণ করা হয় নোয়াখালী। ১৯৮৪ সালে নোয়াখালী জেলা ভেঙ্গে লক্ষীপুর ও ফেণী নামে আলাদা দুটি জেলা গঠিত ।
সুধারাম (সদর) থানা: আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সদর থানাটি নোয়াখালী জেলার দ্বিতীয় বৃহত্তম থানা হিসেবে পরিচিত। ১৮৬১ সালে এটি একটি থানা হিসেবে পরিচিতি লাভ করে।
- এ থানাটির পূর্বে ‘সুধারাম’ থানা হিসেবে পরিচিতি ছিল।
- ১৯৮৩ সালের ডিসেম্বর মাসে এ থানা নোয়াখালী সদর থানা হিসেবে পুন:নামকরণ করা হয়।
উৎসঃ সরকারী তথ্য বাতায়ন
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয়দফা দাবি প্রথম উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ছয়দফা গৃহিত হয়।
- ৭ জুন ছয়দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ‘ছয়দফা দিবস’ হিসেবে পালন করা হয়।
- ছয়দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
আরো অনেকগুলো রিপোর্ট অনুসারেও বিশ্বের সর্বোচ্চ তেলের রিজার্ভ আছে ভেনেজুয়েলায় এবং দ্বিতীয় সর্বোচ্চ সৌদি আরবে। প্রশ্নে প্রদত্ত অপশনে ভেনেজুয়েলা না থাকায় থেকে সৌদি আরবকে উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছে।
• CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
• এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
• এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।
• বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।
• জার্মান ও পােল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিত রেখা হিন্ডারবার্গ লাইন।
• সনােরা লাইন হলাে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা।
• উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী হলাে ম্যাকনামারা লাইন।
• ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা ডুরাল্ড লাইন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা ও সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- ইসরাইলের সাথে চুক্তি স্বাক্ষরের জন্যে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয় এবং সংস্থাটির সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়।
- পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরব লীগে ফিরে আসে এবং সংস্থাটির সদরদপ্তরও কায়রোতে পুনরায় স্থাপন করা হয়।
(সূত্র: ব্রিটানিকা ও আরবলীগ ওয়েবসাইট)
উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রস্বেদন।
-প্রস্বেদনের জন্য সূর্যের প্রখর উত্তাপেও গাছের পাতা গরম হয় না।
শীত বা গ্রীষ্মের পূর্বে প্রস্বেদন কমাতে গাছের পাতা ঝরে যায়।
প্রস্বেদন ৩ প্রকার। যথা- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
• পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
• এর পারমাণবিক সংখ্যা ৮০ এবং গলনাঙ্ক প্রায় ৩৮.৮৩° সেলসিয়াস।
• তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি