পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ মে, ২০২১সময়50 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.২০১২ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ মে, ২০২১ · ১০০ প্রশ্ন

.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
  1. ক) ব্রজবুলি
  2. খ) জগাখিচুড়ি
  3. গ) সন্ধ্যাভাষা
  4. ঘ) বঙ্গ-কামরূপী
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ-কামরূপী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ-কামরূপী
ব্যাখ্যা
ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা বা প্রাচীন বঙ্গকামরূপী ভাষা বলা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ স্বীকার করেছেন চর্যাপদের ওপর অসমীয়দের দাবিও যৌক্তিক। কারণ ষোড়শ শতাব্দী পর্যন্ত বাংলা ও অসমীয়া ভাষার মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। তাই চর্যার ভাষাকে বঙ্গকামরূপী ভাষা বলাই সঙ্গত।
সাধারণত, চর্যাপদ এর ভাষাকে বলা হয় সন্ধ্যাভাষা বা আলো-আধাঁরী ভাষা।
.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আবিষ্কার করেন-
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) বড়ু চন্ডীদাস
  3. গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
  4. ঘ) সুকুমার সেন
সঠিক উত্তর:
গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
উত্তর
সঠিক উত্তর:
গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
ব্যাখ্যা

মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি।
গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ।

.
দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
  1. ক) নোয়াখালী
  2. খ) চট্টগ্রাম
  3. গ) আরাকান
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
ব্যাখ্যা
দৌলত উজির বাহরাম খান (আনু. ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি। তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন: লায়লী-মজনু ও ইমাম-বিজয়। উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য।
লায়লী-মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেমকাব্যে।
বাহরাম খানই প্রথম লায়লী-মজনুর মতো বিশ্বখ্যাত বিরহমূলক প্রেমকাহিনী নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। এর ভাষা কবিত্বময়। ইমাম-বিজয়ের বিষয়বস্তু আরবের কারবালার বিষাদময় যুদ্ধকাহিনী।
- বাংলাপিডিয়া
.
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
  1. ক) ১৯৩৫ সালে
  2. খ) ১৯৩৬ সালে
  3. গ) ১৯৩৭ সালে
  4. ঘ) ১৯৩৯ সালে‌
সঠিক উত্তর:
খ) ১৯৩৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৩৬ সালে
ব্যাখ্যা
উনিশ শতকের গোড়া থেকে বাংলা গদ্যরচনা আরম্ভ হলে বাংলা বানানে নানা বিশৃঙ্খলা দেখা দিতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এ ব্যাপারটি অনুধাবন করে একটি বানান-রীতি প্রণয়নের জন্য ১৯৩৫ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এ প্রস্তাবকে সমর্থন জানান।
এই পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় 'কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি' গঠন করে এবং ১৯৩৬ খ্রিস্টাব্দের ৮ই মে প্রথম বাংলা বানানের নিয়ম প্রকাশ করে৷
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
.
কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়-
  1. ক) ১৯১৪ সালে
  2. খ) ১৯১৭ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯৩৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
ব্যাখ্যা

কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা-
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) জসীমউদ্দিন
  3. গ) রমেশচন্দ্র দত্ত
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুরুত্থানের কালে সপ্তগ্রামের এক বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
.
'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত?
  1. ক) আনোয়ারা
  2. খ) আলালের ঘরের দুলাল
  3. গ) চাচা কাহিনী
  4. ঘ) নদীবক্ষে
সঠিক উত্তর:
খ) আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা

'ঠকচাচা' চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর মজার একটি চরিত্র। এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ

.
মীর মশাররফ হোসেনের জন্মস্থান-‌
  1. ক) লাহিনীপাড়া
  2. খ) দেলদুয়ার
  3. গ) পদমদী
  4. ঘ) কুসুমপুর
সঠিক উত্তর:
ক) লাহিনীপাড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) লাহিনীপাড়া
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে; ১৩ই নভেম্বর, ১৮৪৭ সালে জন্মগ্রহণ করে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
.
'রামগরুড়ের ছানা' বলতে কী বোঝায়?
  1. ক) বোকা
  2. খ) গোমড়ামুখো লোক
  3. গ) গোয়ার প্রকৃতির
  4. ঘ) প্রসন্ন প্রকৃতির
সঠিক উত্তর:
খ) গোমড়ামুখো লোক
উত্তর
সঠিক উত্তর:
খ) গোমড়ামুখো লোক
ব্যাখ্যা

রামগরুড়ের ছানা অর্থ গোমড়ামুখো লোক।
উদাহরণঃ কী ব্যাপার, তখন থেকে রামগরুড়ের ছানা হয়ে আছো যে?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১০.
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে-
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) বাক্য
  4. ঘ) অক্ষর
সঠিক উত্তর:
ঘ) অক্ষর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্ষর
ব্যাখ্যা

বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।
যেমন -
সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।
- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।
উৎসঃ বাংলা একাডেমী ব্যবহারিক অভিধান।

১১.
'আহ্বায়ক' শব্দের প্রমিত উচ্চারণ-
  1. ক) আওভায়োক্
  2. খ) আও্‌ভায়ক্‌
  3. গ) আহব্‌বায়ক
  4. ঘ) আহোব্‌বায়োক
সঠিক উত্তর:
খ) আও্‌ভায়ক্‌
উত্তর
সঠিক উত্তর:
খ) আও্‌ভায়ক্‌
ব্যাখ্যা

আহ্বায়ক [আও্‌ভায়ক্‌] (বিশেষণ) - আহ্ববানকারী

আহ্বান [আও্‌ভান্] (বিশেষ্য)
১ আমন্ত্রণ; নিমন্ত্রণ (সভা আহ্বান করা)।
২ সম্বোধন; ডাক (রণে আমি আহ্বানিরে তোরে-মাইকেল মধুসূদন দত্ত)।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১২.
তণ্ডুল শব্দের অর্থ-
  1. ক) রুটি
  2. খ) চাল
  3. গ) আটা
  4. ঘ) চুলা
সঠিক উত্তর:
খ) চাল
উত্তর
সঠিক উত্তর:
খ) চাল
ব্যাখ্যা

তণ্ডুল (বিশেষ্য) - চাল; নানা উপায়ে ধানের খোসা ফেলে যা পাওয়া যায়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১৩.
'বাবা' শব্দের উৎস _____ ভাষা।
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
গ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
গ) তুর্কি
ব্যাখ্যা

• বাবা শব্দটি তুর্কি।
• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলোঃ
- উজবুক,
- কোর্মা,
- খাতুন,
- বিবি,
- চাকর,
- চাকু,
- তোপ,
- দারোগা,
- বাবুর্চি,
- লাশ,
- মুচলেখা,
- কুলি,
- খোকা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ এবং বাংলা একাডেমি অভিধান 

১৪.
ঊনসত্তরের গনঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস-
  1. ক) সংশপ্তক
  2. খ) অনেক সূর্যের আশা
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) সূর্য সবুজ রক্ত
সঠিক উত্তর:
গ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
গ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
  1. ক) জলাঙ্গী
  2. খ) বিধ্বস্ত রোদের ঢেউ
  3. গ) খোয়াবনামা
  4. ঘ) ক্রীতদাসের হাসি
অনির্ধারিত
ব্যাখ্যা

শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

অন্যদিকে,
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসে তৎকালীন পাকিস্তানের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
এটি তাঁর সর্বশ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ উপন্যাস। এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়।

সরদার জয়েনউদ্দিনের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপাদানে রচিত তাঁর একটি বৃহৎ উপন্যাস ‘বিধ্বস্ত রোদের ঢেউ’। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-
  1. ক) পত্রকাব্য
  2. খ) কাহিনীকাব্য
  3. গ) মহাকাব্য
  4. ঘ) খন্ড কবিতার সংকলন
সঠিক উত্তর:
খ) কাহিনীকাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কাহিনীকাব্য
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচনা করেছেন 'তিলোত্তমাসম্ভব কাব্য'।
- এটি একটি কাহিনী কাব্য। 
- এটি বাংলা ভাষায় রচিত প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্য। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১৭.
'মেঘ বলে চৈত্রে যাব' কাব্যগ্রন্থের কবি-
  1. ক) সিকান্‌দার আবু জাফর
  2. খ) আহসান হাবীব
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
ব্যাখ্যা

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ

তার উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৮.
'নবান্ন' নাটক লিখেছেন-
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) অমৃতলাল বসু
  3. গ) নুরুল মোমেন
  4. ঘ) বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা

বিজন ভট্টাচার্য : তিনি নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন৷
তিনি 'নবান্ন' (১৯৪৪) নাটকটি রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন।
তার রচিত অন্যান্য নাটক-
- জনপদ
- কলঙ্ক
- মরাচাঁদ
- অবরোধ
- গোত্রান্তর
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৯.
কোনটি 'বিটপী' শব্দের সমার্থক নয়?
  1. ক) পাদপ
  2. খ) দ্রুম
  3. গ) তৃণ
  4. ঘ) তরু
সঠিক উত্তর:
গ) তৃণ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃণ
ব্যাখ্যা
বৃক্ষ (বিশেষ্য): গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ।
তৃণ (বিশেষ্য): ঘাস; দূর্বা বা ঐ জাতীয় উদ্ভিদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২০.
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে শূন্য
  3. গ) কর্মে শূন্য
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
গ) কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মে শূন্য
ব্যাখ্যা
বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কর্ম কারকে শূন্য বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
২১.
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
  1. ক) সাপ্তাহিক বিজলীতে
  2. খ) মাসিক মোসলেম ভারতে
  3. গ) দৈনিক ছোলতানে
  4. ঘ) দৈনিক নবযুগে
সঠিক উত্তর:
ক) সাপ্তাহিক বিজলীতে
উত্তর
সঠিক উত্তর:
ক) সাপ্তাহিক বিজলীতে
ব্যাখ্যা


কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসােল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারেন নি। দশম শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যােগদান করেন।

যুদ্ধ শেষ হলে ১৯১৯ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়ােগ করেন।
- এ সময় সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় তার 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে।

তাঁর কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শশাষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উৎসঃ সাহিত্য কণিকা, অষ্টম শ্রেণি

২২.
'সাপের খোলস' এককথায় প্রকাশ-
  1. ক) নির্মোক
  2. খ) কৃত্তি
  3. গ) অজিন
  4. ঘ) করভ
সঠিক উত্তর:
ক) নির্মোক
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্মোক
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশঃ
সাপের খোলস = নির্মোক।
যে স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ
হরিণের চামড়া = অজিন
সুদে টাকা খাটানো = তেজারতি।
লয় প্রাপ্র হয়েছে যা = লীন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান

২৩.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
  1. ক) রাজা
  2. খ) চিরকুমার সভা
  3. গ) দুই বোন
  4. ঘ) তাসের দেশ
সঠিক উত্তর:
গ) দুই বোন
উত্তর
সঠিক উত্তর:
গ) দুই বোন
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো হলো - রাজা, অচলায়তন, চিরকুমার সভা, তাসের দেশ, রক্তকরবী, ডাকঘর ইত্যাদি।
দুই বোন তার একটি উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।

২৪.
'ইদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) শহীদুল জহির
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
ব্যাখ্যা

• ২৪ মে ১৯২০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সোমেন চন্দ।
• তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।

• তাঁর রচিত গল্প-
- ইঁদুর,
- দাঙ্গা,
- সংকেত,
- স্বপ্ন,
- বনস্পতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

২৫.
'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্‌ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়।
সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।

২৬.
Which one is present perfect tense?
  1. ক) I am reading
  2. খ) I have read
  3. গ) I read
  4. ঘ) I have been reading
সঠিক উত্তর:
খ) I have read
উত্তর
সঠিক উত্তর:
খ) I have read
ব্যাখ্যা

Structure of present perfect tense:
Subject ( I, You, We, You, They ) + HAVE + V3 (third form of main verb – past participle)
Subject ( He, She, It ) + HAS + V3 (third form of main verb – past participle)
Example: I have done it.
She has used the pen.

২৭.
'Proclaim' means:
  1. ক) pronounce
  2. খ) declare
  3. গ) announce
  4. ঘ) circulate
অনির্ধারিত
ব্যাখ্যা

Proclaim synonyms Pronounce, Announce & Declare.
Source: Oxford Dictionary.
Proclaim (verb-transitive) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic.
Pronounce (verb transitive), (verb intransitive) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead.
The judgement will be pronounced next week.
Announce (verb transitive) ঘোষণা করা; জ্ঞাপন করা। আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া।
Declare (verb-transitive), (verb intransitive)
(১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open.
declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 350.
declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো।
declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা।
(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty.
(৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা।
(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare?
Source: Bangla Academy Dictionary.

২৮.
Fill in the gap: ''He is good ____ fishing.''
  1. ক) in
  2. খ) about
  3. গ) at
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) at
উত্তর
সঠিক উত্তর:
গ) at
ব্যাখ্যা

Good at অর্থ হলো দক্ষ।
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
নিম্নোক্ত শব্দগুলোর পরে at বসে।
যেমন- Good at, clever at, quick at, slow at etc.
Example:
- Mr. Shahed Khan is good at Mathematics
- Asaduzzam Sajib is good at physics.
- My sister's good at mathematics.
- He is good at fishing.
- Rina is good at reading.

২৯.
Fill in the gap: John is as cunning as ___
  1. ক) lion
  2. খ) fox
  3. গ) hare
  4. ঘ) tiger
সঠিক উত্তর:
খ) fox
উত্তর
সঠিক উত্তর:
খ) fox
ব্যাখ্যা
Fox is a cunning animal.
Lions and tigers are fierce animals.
সুতরাং সঠিক বাক্যটি হবে 'John is as cunning as fox'
অর্থাৎ জন শেয়ালের মতই ধুর্ত।
তাই সঠিক উত্তর হবে 'fox'.
৩০.
We discussed the hazardous journey ahead of us। Here 'hazardous' means:
  1. ক) enjoyable
  2. খ) approaching
  3. গ) dangerous
  4. ঘ) comfortable
সঠিক উত্তর:
গ) dangerous
উত্তর
সঠিক উত্তর:
গ) dangerous
ব্যাখ্যা

Hazardous- risky; dangerous.
Synonym- venturesome, insecure, risky, dangerous.

৩১.
'Camouflage' means:
  1. ক) disguise
  2. খ) difficult
  3. গ) heavy
  4. ঘ) dangerous
সঠিক উত্তর:
ক) disguise
উত্তর
সঠিক উত্তর:
ক) disguise
ব্যাখ্যা
Camouflage অর্থ ছদ্মবেশ।
English meaning - Hide or disguise the presence of (a person, animal, or object) by means of camouflage.
Synonym - disguise, cloak, conceal.
৩২.
Which one is different from the rest?
  1. ক) Horse
  2. খ) Tree
  3. গ) Dog
  4. ঘ) Lion
সঠিক উত্তর:
খ) Tree
উত্তর
সঠিক উত্তর:
খ) Tree
ব্যাখ্যা
Tree হচ্ছে উদ্ভিদ (Plant), বাকিগুলো প্রাণি (Animal).
৩৩.
What is the antonym of 'cowardice'?
  1. ক) Speed
  2. খ) Sun
  3. গ) Bravery
  4. ঘ) Speech
সঠিক উত্তর:
গ) Bravery
উত্তর
সঠিক উত্তর:
গ) Bravery
ব্যাখ্যা
Cowardice - Lack of bravery.
Synonym - bashfulness , timidness.
Antonym - courage, bravery.
৩৪.
What is the synonym of 'bold'?
  1. ক) Brave
  2. খ) Hard
  3. গ) Sunny
  4. ঘ) Mild
সঠিক উত্তর:
ক) Brave
উত্তর
সঠিক উত্তর:
ক) Brave
ব্যাখ্যা
Bold অর্থ সাহসী৷
Synonym - brave, courageous, daring.
৩৫.
Which one is masculine gender?
  1. ক) Cow
  2. খ) Bitch
  3. গ) Ox
  4. ঘ) Nun
সঠিক উত্তর:
গ) Ox
উত্তর
সঠিক উত্তর:
গ) Ox
ব্যাখ্যা

Ox - Cow
Bull - cow;
Dog - bitch;
Monk - nun

৩৬.
Which one is feminine gender?
  1. ক) Colt
  2. খ) Hart
  3. গ) Friar
  4. ঘ) Nun
সঠিক উত্তর:
ঘ) Nun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nun
ব্যাখ্যা
Nun- a member of a religious community of women
Hart - an adult male deer
A colt is a male horse, usually below the age of four years.
Friar - a member of any of certain religious orders of men
৩৭.
Which one is in singular number?
  1. ক) Phenomena
  2. খ) Criterion
  3. গ) Oases
  4. ঘ) Ultimata
সঠিক উত্তর:
খ) Criterion
উত্তর
সঠিক উত্তর:
খ) Criterion
ব্যাখ্যা

     Plural       -          Singular
Phenomena  ~    phenomenon;
Criteria          ~    criterion;
Oases            ~   oasis;
Ultimata         ~   ultimatum.

৩৮.
Which one is in plural number?
  1. ক) School
  2. খ) Oxen
  3. গ) Leaf
  4. ঘ) Mathematics
সঠিক উত্তর:
খ) Oxen
উত্তর
সঠিক উত্তর:
খ) Oxen
ব্যাখ্যা

Mathematics, Electronics, Ethics, Economics, Politics, Physics এগুলো Uncountable noun।

Plural        Singular 

Schools     school

Oxen         ox

Leaves      leaf

৩৯.
De facto means:
  1. ক) de jure
  2. খ) two friends
  3. গ) in fact
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) in fact
উত্তর
সঠিক উত্তর:
গ) in fact
ব্যাখ্যা
De facto - in fact; in reality.
Although his title was prime minister, he was de facto president of the country.
৪০.
The word 'independence' is:
  1. ক) a verb
  2. খ) a noun
  3. গ) a preposition
  4. ঘ) an adjective
সঠিক উত্তর:
খ) a noun
উত্তর
সঠিক উত্তর:
খ) a noun
ব্যাখ্যা
Independence- the fact or state of being independent.
It is a noun.
৪১.
The phrase 'At a stretch' means:
  1. ক) irregularly
  2. খ) without break
  3. গ) decaying
  4. ঘ) long way
সঠিক উত্তর:
খ) without break
উত্তর
সঠিক উত্তর:
খ) without break
ব্যাখ্যা
At a stretch - continuously; without break.
Sometimes I work for ten hours at a stretch.
৪২.
I called for his explanation. - Here 'call for' means:
  1. ক) demand
  2. খ) want
  3. গ) expect
  4. ঘ) hope
সঠিক উত্তর:
ক) demand
উত্তর
সঠিক উত্তর:
ক) demand
ব্যাখ্যা
Call for - publicly ask for or demand something.
Call for a ban/inquiry/investigation, etc.
Example - They called for an investigation.
৪৩.
The word 'posterity' means:
  1. ক) later generation
  2. খ) prosperity
  3. গ) present time
  4. ঘ) past days
সঠিক উত্তর:
ক) later generation
উত্তর
সঠিক উত্তর:
ক) later generation
ব্যাখ্যা
Posterity - all future generations.
Example: The law must be designed to defend the people, and their posterity, the general welfare.
৪৪.
What is the noun form of 'stupid'?
  1. ক) Stupidity
  2. খ) Idiot
  3. গ) Stupid
  4. ঘ) Stupefy
অনির্ধারিত
ব্যাখ্যা

Stupid - adjective; Stupid - Noun 
stupidity - noun.
Source: Merriam-webster & Oxford Dictionary

৪৫.
Fill in the gap: ''He was accused ____ theft.''
  1. ক) for
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) from
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
'Accused of' অর্থ অভিযুক্ত।
Example: He accused her of being disloyal.
প্রশ্নোক্ত বাক্যটির অর্থ দাড়ায়, ''তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিলো''।
তাই সঠিক উত্তর 'of' হবে।
৪৬.
The word 'respond' is:
  1. ক) an adjective
  2. খ) a verb
  3. গ) a noun
  4. ঘ) an adverb
সঠিক উত্তর:
খ) a verb
উত্তর
সঠিক উত্তর:
খ) a verb
ব্যাখ্যা
Respond - say something in reply.
It is a verb.
৪৭.
Which is the correct spelling?
  1. ক) comitment
  2. খ) commitmant
  3. গ) commitment
  4. ঘ) committment
সঠিক উত্তর:
গ) commitment
উত্তর
সঠিক উত্তর:
গ) commitment
ব্যাখ্যা
Commitment - the state or quality of being dedicated to a cause, activity, etc.
৪৮.
The word 'genocide' means-
  1. ক) mass grave
  2. খ) mass gathering
  3. গ) mass killing
  4. ঘ) mass attendance
সঠিক উত্তর:
গ) mass killing
উত্তর
সঠিক উত্তর:
গ) mass killing
ব্যাখ্যা
Genocide - The deliberate killing of a large group of people, especially those of a particular ethnic group or nation.
৪৯.
Which one is connected to complain?
  1. ক) Dodge
  2. খ) Hodge
  3. গ) Lodge
  4. ঘ) Grudge
সঠিক উত্তর:
গ) Lodge
উত্তর
সঠিক উত্তর:
গ) Lodge
ব্যাখ্যা

Lodge a complaint/protest/appeal etc with
He lodged an appeal with the High Court.

Lodge a complaint/protest/appeal etc against
They lodged a complaint against the doctor for negligence.

৫০.
White collar job means:
  1. ক) a job without any work
  2. খ) a job with much hardship
  3. গ) a thankless job
  4. ঘ) a job without manual labour
সঠিক উত্তর:
ঘ) a job without manual labour
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a job without manual labour
ব্যাখ্যা

White collar job অর্থ professional, managerial অথবা administrative কাজ যেখানে manual labour নেই।
অর্থাৎ a job without manual labour .

৫১.
3x+2 = 81 হলে 3x−2 এর মান কত হবে?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
3x+2 = 81
⇒ 3x+2 = 34
⇒ x + 2 = 4
⇒ x = 2
∴ 32−2 = 30 = 1
৫২.
যদি a + b = √3 এবং b = a - 2√3 হয়, তবে a/b- এর মান কত হবে?
  1. ক) -3
  2. খ) 3
  3. গ) √3/2
  4. ঘ) −3√3
সঠিক উত্তর:
ক) -3
উত্তর
সঠিক উত্তর:
ক) -3
ব্যাখ্যা
দেওয়া আছে, a + b = √3…..(i)
b = a - 2√3
⇒ a - b = 2√3……(ii)
(i) + (ii), 2a = 3√3
∴ a = 3√3/2
(i) নং এ, a এর মান বসিয়ে পাই, 3√3/2 + b = √3
∴b = √3 - 3√3/2 = (2√3 - 3√3)/2 = -(√3/2)
সুতরাং, a/b = (3√3/2)/{-(√3/2)} = -3
৫৩.
x2 + 7x + p যদি x − 5 দ্বারা বিভাজ্য হয় তবে, p-এর মান কত হবে?
  1. ক) 30
  2. খ) -30
  3. গ) -60
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) -60
উত্তর
সঠিক উত্তর:
গ) -60
ব্যাখ্যা

যেহেতু, (x - 5) দ্বারা x2 + 7x + p বিভাজ্য, সেহেতু, 52 + 7(5) + p = 0 হবে।
বা, 25 + 35 + p = 0
∴ p = -60

৫৪.
৫৫°কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে-
  1. ক) ১২৫°
  2. খ) ৩০৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৩৫°
সঠিক উত্তর:
ক) ১২৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫°
ব্যাখ্যা
সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৫৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৫৫)° = ১২৫°
৫৫.
xy কে দু'টি বর্গের অন্তরফলরুপে প্রকাশ করলে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
  1. ক) (x−y)2/2 − (x+y)2/2
  2. খ) (x+y)2 − (x−y)2
  3. গ) {(x+y)/2}2 − {(x−y)/2}2
  4. ঘ) (x+y)2/2 − (x−y)2/2
সঠিক উত্তর:
গ) {(x+y)/2}2 − {(x−y)/2}2
উত্তর
সঠিক উত্তর:
গ) {(x+y)/2}2 − {(x−y)/2}2
ব্যাখ্যা
xy = {(x+y)/2}2 − {(x−y)/2}2
৫৬.
√২, ০.৯, ১১/১০ কে মানের উর্ধ্ব ক্রমানুসারে সাজালে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
  1. ক) √২, ১১/১০, ০.৯
  2. খ) ০.৯, √২, ১১/১০
  3. গ) ১১/১০, ০.৯, √২
  4. ঘ) ০.৯, ১১/১০, √২
সঠিক উত্তর:
ঘ) ০.৯, ১১/১০, √২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৯, ১১/১০, √২
ব্যাখ্যা
০.৯ = ০.৯
১১/১০ = ১.১
√২ = ১.৪১
সুতরাং উর্ধ্বক্রমানুসারে ০.৯, ১১/১০, √২
৫৭.
দু'টি ভগ্নাংশের যোগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮(৭/১৯) হলে ছোট ভগ্নাংশটি কত হবে?
  1. ক) ৩৩(৭/১৯)
  2. খ) ৩০(১২/১৯)
  3. গ) ৩২(১২/১৯)
  4. ঘ) ৩১(১২/১৯)
সঠিক উত্তর:
ঘ) ৩১(১২/১৯)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩১(১২/১৯)
ব্যাখ্যা
ছোটো ভগ্নাংশটি = ৭০ - ৩৮(৭/১৯)
= ৭০ - ৭২৯/১৯
= (১৩৩০ - ৭২৯)/১৯
= ৬০১/১৯
= ৩১(১২/১৯)
৫৮.
ABC একটি ত্রিভুজটির BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে এবং ঐ ত্রিভুজটির ∠A = 40°, ∠B = 60°, ∠C = 80° হলে, ∠ACD-এর পরিমাণ হবে-
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 60°
  4. ঘ) 140°
সঠিক উত্তর:
ক) 100°
উত্তর
সঠিক উত্তর:
ক) 100°
ব্যাখ্যা


চিত্র থেকে বুঝা যাচ্ছে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে ∠ACD উৎপন্ন হয়।
এখানে ∠ACB এবং ∠ACD পরস্পর সম্পূরক কোণ।
∠ACB = 80° হলে, ∠ACD = 180° - 80° = 100°
৫৯.
6a2 − a − 15 এর একটি উৎপাদক নিচের কোনটি হবে?
  1. ক) (2a + 3)
  2. খ) 2a - 3
  3. গ) 3a + 5
  4. ঘ) 3a - 5
অনির্ধারিত
ব্যাখ্যা

6a2 - a - 15
= 6a2 - 10a + 9a - 5
= 2a(3a - 5) + 3(3a - 5)
= (2a + 3) (3a - 5)

সঠিক উত্তর - ক) (2a + 3) ও ঘ) 3a - 5
ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

৬০.
১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতী নিচের কোনটি হবে?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা

আমরা জানি.
সমানুপাতের ১ম রাশি×৪র্থ রাশি = ২য় রাশি×৩য় রাশি
∴ ৪র্থ রাশি = ৪০×৫০/১০
= ২০০

৬১.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ক) ২৪
  2. খ) ৩২
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
আমরা জানি দুটি সংখ্যার গুণফল = লসাগু×গসাগু
∴ ১৫৩৬ = ৯৬×গসাগু
⇒ গসাগু = ১৫৩৬/৯৬ = ১৬
৬২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৬৩.
কোন ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হবে?
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
১০ এর দ্বিগুণ ২০, এর বর্গ ৪০০। এর সাথে ১৫ যোগ করলে ৪১৫ হবে।
৬৪.
একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দু’টির অনুপাত কত?
  1. ক) ২০ : ২৫
  2. খ) ১৬ : ২৫
  3. গ) ১৫ : ২০
  4. ঘ) ২৫ : ৩০
সঠিক উত্তর:
খ) ১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ : ২৫
ব্যাখ্যা

একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%।
এদের অনুপাত হবে, ৬৪% : ১০০%
= ১৬ : ২৫

৬৫.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ১৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা
৩×৪×৫ = ৬০
৩ + ৪ + ৫ = ১২
৬৬.
১৬০ টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৩৬ টাকা
  3. গ) ১৩৬ টাকা
  4. ঘ) ১৩০ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

১৫% কমিশনে, ১০০ টাকার পণ্যের ক্রয়মূল্য ৮৫ টাকা।
∴ ১৬০ টাকার পণ্যের ক্রয়মূল্য = ৮৫×১৬০/১০০ = ১৩৬ টাকা

কিন্তু এই একটি সংখ্যাই দুটি অপশনে থাকায় বাতিল করা হয়েছে।

৬৭.
এক খন্ড জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল হবে?
  1. ক) ১ কাঠা
  2. খ) ১০ কাঠা
  3. গ) ৭.২ কাঠা
  4. ঘ) ৭২ কাঠা
সঠিক উত্তর:
খ) ১০ কাঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ কাঠা
ব্যাখ্যা
জমির ক্ষেত্রফল ৯০×৮০ = ৭২০০ বর্গফুট।
আমরা জানি, ১ কাঠা = ৭২০ বর্গফুট (প্রায়)
∴ জমির ক্ষেত্রফল ৭২০০/৭২০ = ১০ কাঠা।
৬৮.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
∴ 2x + 5 = 7 + x
∴ x = 2
৬৯.
√২ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
  1. ক) মূলদ
  2. খ) অমূলদ
  3. গ) বাস্তব
  4. ঘ) জটিল
সঠিক উত্তর:
খ) অমূলদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অমূলদ
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে।
যেমনঃ √২, √৩, √৫, √১০ ইত্যাদি
সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
যেমনঃ ০, ১, ৩, √২, √৩, √৫, √১০ ইত্যাদি।
৭০.
x - y = 2 এবং xy = 3 হলে, x + y-এর মান কত?
  1. ক) 4
  2. খ) -4
  3. গ) ±4
  4. ঘ) ±16
সঠিক উত্তর:
গ) ±4
উত্তর
সঠিক উত্তর:
গ) ±4
ব্যাখ্যা
দেওয়া আছে, x - y = 2, xy = 3
∴ x + y = √{(x - y)2 + 4xy} = √{(2)2 + 4.3} = √16 = ±4
৭১.
যদি p এবং q দু’টি অযুগ্ম সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে?
  1. ক) p + q
  2. খ) p + q + 1
  3. গ) pq
  4. ঘ) pq + 2
সঠিক উত্তর:
ক) p + q
উত্তর
সঠিক উত্তর:
ক) p + q
ব্যাখ্যা
দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম হয়।
যেমনঃ ১ + ৫ = ৬, ৩ + ১ = ৪।
∴ সঠিক উত্তর হবে, p + q
৭২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে, ত্রিভুজটি হবে-
  1. ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. খ) সমকোণী ত্রিভুজ
  3. গ) স্থুলকোণী ত্রিভুজ
  4. ঘ) সমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি অপর কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
৭৩.
কোনো চতুর্ভুজের দু’টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দু’টি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-
  1. ক) রম্বস
  2. খ) সামান্তরিক
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
গ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ (৯০°) তাকে আয়তক্ষেত্র (Rectangle) বলে।
যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।
উল্লেখ্য যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হয় না।
৭৪.
বৃত্তের পরিধি -এর দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে__
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) ব্যাস
  3. গ) স্পর্শক
  4. ঘ) জ্যা
সঠিক উত্তর:
ঘ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যা
ব্যাখ্যা

বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৭৫.
দু'টি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়?
  1. ক) পূরক কোণ
  2. খ) সম্পূরক কোণ
  3. গ) বিপ্রতীপ কোণ
  4. ঘ) সন্নিহিত কোণ
সঠিক উত্তর:
গ) বিপ্রতীপ কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
দু'টি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির বিপ্রতীপ কোণ বলে।
৭৬.
কম্পিউটার সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে কি বলা হয়?
  1. ক) সফটওয়্যার
  2. খ) প্রোগ্রাম
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) হার্ডওয়ার
সঠিক উত্তর:
খ) প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রোগ্রাম
ব্যাখ্যা

- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়।
এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতকগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে। আর ভাষা হচ্ছে সেইসব নির্দেশাবলী লেখার সংকেত বা কোড।
- অর্থাৎ প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়।
[সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)]

৭৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) অধ্যাপক ইউসুফ আলী
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) অধ্যাপক ইউসুফ আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) অধ্যাপক ইউসুফ আলী
ব্যাখ্যা
১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
উৎসঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৭৮.
নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
  1. ক) চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
  2. খ) সি.এ.জি (মহাহিসাব নিরীক্ষক জেনারেল)
  3. গ) চীফ ইলেকশন কমিশনার
  4. ঘ) চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
সঠিক উত্তর:
ঘ) চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
ব্যাখ্যা
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের সদস্য, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি সাংবিধানিক পদ।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৯.
১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয়?
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) শেরে বাংলা এ.কে ফজলুল হকের জন্মদিন
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
  4. ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবস
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
ব্যাখ্যা
১৯২০ শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
উৎসঃ সরকারি ওয়েবসাইট
৮০.
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?
  1. ক) বিষুব রেখা
  2. খ) মকরক্রান্তি রেখা
  3. গ) কর্কটক্রান্তি রেখা
  4. ঘ) আর্ন্তজাতিক তারিখ রেখা
সঠিক উত্তর:
গ) কর্কটক্রান্তি রেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এ দেশ ২০°৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
(রেফারেন্সঃ বাংলাপিডিয়া)
৮১.
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয়?
  1. ক) ১৯৯৮
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০১
সঠিক উত্তর:
খ) ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৯
ব্যাখ্যা
- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।
(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
৮২.
নোয়াখালী জেলার পূর্ব নাম কি?
  1. ক) সুর্বণ গ্রাম
  2. খ) সুধারাম
  3. গ) লাকসাম
  4. ঘ) পাটগ্রাম
সঠিক উত্তর:
খ) সুধারাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সুধারাম
ব্যাখ্যা

নোয়াখালীর নামকরণ: ১৭৬০ এর দশকের শেষের দিকে নোয়াখালীর নামের উৎপত্তি হয়।তখন আওরঙ্গজেব ছিলেন দিল্লির সম্রাট। পার্বত্য ত্রিপুরার পাহাড় থেকে উৎসারিত ডাকাতিয়া নদীর বন্যায় ঘন ঘন প্লাবিত হতো ভুলুয়ার উত্তর এবং পূর্বাঞ্চল। বন্যার হাত থেকে এখানকার কৃষি অঞ্চলকে রক্ষা করার জন্য কুমিল্লার ফৌজদারের তত্ত্বাবধানে ডাকাতিয়া থেকে রামগঞ্জ, সোনাইমুড়ী, চৌমুহনীর মধ্য দিয়ে একটি নতুন খাল কেটে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলো মেঘনা ও ফেণী নদীর সঙ্গমস্থলে।
সুদীর্ঘ এই খালটি খননের পর ভুলুয়া ভূখন্ডের নতুন নাম হলো নোয়াখালী, অর্থাৎ নতুন খালের দেশ। ‘নতুন’ শব্দের স্থানীয় লোকজ নাম ‘নোয়া’ থেকেই মোঘল যুগে কাটা খালটি ‘নোয়াখাল’ লোকমুখে এই অঞ্চলটিকে অভিহিত করেছে নোয়াখালী নামে।
১৮২১ সালে নোয়াখালীকে পৃথক জেলা গঠন করলেও ভুলুয়া নামেই এ জেলার পরিচিতি ছিল। ১৮২২ সালের ২৯ মার্চ গভর্ণর দ্বিতীয় হেস্টিংস স্বপরিষদে নোয়াখালীকে একটি পৃথক জেলার মর্যাদা দান করেন। কিন্তু ভুলুয়া রাজ্যের ঐতিহ্য রক্ষার জন্য নবঘোষিত জেলার নামকরণ করা হয় ভুলুয়া।
১৮৬৮ সাল হতে সরাসরি এ অঞ্চলের নামকরণ করা হয় নোয়াখালী। ১৯৮৪ সালে নোয়াখালী জেলা ভেঙ্গে লক্ষীপুর ও ফেণী নামে আলাদা দুটি জেলা গঠিত ।
সুধারাম (সদর) থানা: আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সদর থানাটি নোয়াখালী জেলার দ্বিতীয় বৃহত্তম থানা হিসেবে পরিচিত। ১৮৬১ সালে এটি একটি থানা হিসেবে পরিচিতি লাভ করে।
- এ থানাটির পূর্বে ‘সুধারাম’ থানা হিসেবে পরিচিতি ছিল।
- ১৯৮৩ সালের ডিসেম্বর মাসে এ থানা নোয়াখালী সদর থানা হিসেবে পুন:নামকরণ করা হয়।
উৎসঃ সরকারী তথ্য বাতায়ন 

৮৩.
ঐতিহাসিক 'ছয়দফা' কে ঘোষণা করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ.কে. ফজলুল হক
  4. ঘ) মাওলানা ভাসানী
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয়দফা দাবি প্রথম উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ছয়দফা গৃহিত হয়।
- ৭ জুন ছয়দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ‘ছয়দফা দিবস’ হিসেবে পালন করা হয়।
- ছয়দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৮৪.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৬তম
  2. খ) ১৩৭তম
  3. গ) ১৩৯তম
  4. ঘ) ১৪০তম
সঠিক উত্তর:
ক) ১৩৬তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৬তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।
এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন।
২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট
৮৫.
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে?
  1. ক) ৭
  2. খ) ১১
  3. গ) ১০২
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
গ) ১০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২
ব্যাখ্যা
সংবিধানে ৭ নং অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্যের উল্লেখ আছে
১১ নং অনুচ্ছেদে গণতন্ত্র এবং মানবাধিকারের উল্লেখ
৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা আছে।
মৌলিক অধিকার সমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি ১০২ নং অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারেন
১০১ নং অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের এখতিয়ার, ১০৩ নং অনুচ্ছেদে আপীল বিভাগের এখতিয়ার এবং
১০৫ নং অনুচ্ছেদে আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা বিষয়ে বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৮৬.
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
  1. ক) ১৯৯৮
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০১
সঠিক উত্তর:
গ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০
ব্যাখ্যা
১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ ইনকিলাব)
৮৭.
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) আর্জনের জন্য কোন সন নির্ধারিত?
  1. ক) ২০১০
  2. খ) ২০১৫
  3. গ) ২০২০
  4. ঘ) ২০২২
সঠিক উত্তর:
খ) ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৫
ব্যাখ্যা
The United Nations Millennium Development Goals are eight goals that all 191 UN member states have agreed to try to achieve by the year 2015.
The United Nations Millennium Declaration, signed in September 2000 commits world leaders to combat poverty, hunger, disease, illiteracy, environmental degradation, and discrimination against women. Source: World health organization.
৮৮.
জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
The main centres of United Nations activity in Europe and Central Asia are Geneva, Switzerland, Vienna, Austria and The Hague in the Netherlands.
Geneva is home to the UN Office at Geneva (UNOG) and the Economic Commission for Europe (ECE).
Vienna is home to the UN Office in Vienna (UNOV).
The Hague is the seat of the International Court of Justice.
There are also many regional and country offices of UN system entities, and UN political offices in Europe and Central Asia.
Source: www.un.org
৮৯.
বিশ্বে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে কোন দেশে?
  1. ক) সৌদি আরব
  2. খ) কুয়েত
  3. গ) ইরাক
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
ব্যাখ্যা



আরো অনেকগুলো রিপোর্ট অনুসারেও বিশ্বের সর্বোচ্চ তেলের রিজার্ভ আছে ভেনেজুয়েলায় এবং দ্বিতীয় সর্বোচ্চ সৌদি আরবে। প্রশ্নে প্রদত্ত অপশনে ভেনেজুয়েলা না থাকায় থেকে সৌদি আরবকে উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছে।

৯০.
ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
  3. গ) আটলান্টিক মহাসাগর ও আরব সাগর
  4. ঘ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
ব্যাখ্যা
English Channel, also called The Channel, French La Manche, narrow arm of the Atlantic Ocean separating the southern coast of England from the northern coast of France and tapering eastward to its junction with the North Sea at the Strait of Dover.
Source: britannica.
৯১.
'মনপুরা ৭০' কি?
  1. ক) একটি চিত্রকর্ম
  2. খ) একটি চলচ্চিত্র
  3. গ) একটি নাটক
  4. ঘ) একটি দ্বীপ
সঠিক উত্তর:
ক) একটি চিত্রকর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি চিত্রকর্ম
ব্যাখ্যা
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা ৩০ ফুট দীর্ঘ ‘মনপুরা’ পেইন্টিংটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যা মনপুরা-৭০ নামে পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া
৯২.
সিরডাপ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লি
  2. খ) ব্যাংকক
  3. গ) ঢাকা
  4. ঘ) কাঠমান্ডু
সঠিক উত্তর:
গ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা
ব্যাখ্যা

• CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
• এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
• এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।
• বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।

৯৩.
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
  1. ক) সনোরা লাইন
  2. খ) ম্যাকনামারা লাইন
  3. গ) ডুরান্ড লাইন
  4. ঘ) হিন্ডারবার্গ লাইন
সঠিক উত্তর:
ক) সনোরা লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) সনোরা লাইন
ব্যাখ্যা

• জার্মান ও পােল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিত রেখা হিন্ডারবার্গ লাইন।
• সনােরা লাইন হলাে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা।
• উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী হলাে ম্যাকনামারা লাইন।
• ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা ডুরাল্ড লাইন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা ও সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৯৪.
ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি?
  1. ক) নিকোলা সারকোজি
  2. খ) ইমানুয়েল ম্যাক্রো
  3. গ) ফ্রাঁসোয়া মিতেরাঁ
  4. ঘ) জ্যাক শিরাক
সঠিক উত্তর:
খ) ইমানুয়েল ম্যাক্রো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইমানুয়েল ম্যাক্রো
ব্যাখ্যা
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট - ইম্যানুয়েল ম্যাক্রো।
তার পূর্বের প্রেসিডেন্ট ছিলেন - ফ্রাসোয়া ওলাদ।
উৎসঃ ব্রিটানিকা
৯৫.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ক) তুরস্কে
  2. খ) গ্রিসে
  3. গ) ইতালিতে
  4. ঘ) স্পেনে
সঠিক উত্তর:
ক) তুরস্কে
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্কে
ব্যাখ্যা

- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)

৯৬.
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
  1. ক) মিশর ও ইসরাইল
  2. খ) ভারত ও পাকিস্তান
  3. গ) সৌদি আরব ও ইরান
  4. ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) মিশর ও ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশর ও ইসরাইল
ব্যাখ্যা

- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ‍যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- ইসরাইলের সাথে চুক্তি স্বাক্ষরের জন্যে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয় এবং সংস্থাটির সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়।
- পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরব লীগে ফিরে আসে এবং সংস্থাটির সদরদপ্তরও কায়রোতে পুনরায় স্থাপন করা হয়।
(সূত্র: ব্রিটানিকা ও আরবলীগ ওয়েবসাইট)

৯৭.
সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) হিলিয়াম
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) আর্গন
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
ব্যাখ্যা
The molecular weight of hydrogen is lower than that of any other gas, its molecules have a velocity higher than those of any other gas at a given temperature and it diffuses faster than any other gas.
Source: britannica.com
৯৮.
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে, তাকে বলা হয়-
  1. ক) কার্ডিয়াক এরেষ্ট
  2. খ) হার্ট ফেইলিউর
  3. গ) হার্ট এটাক
  4. ঘ) স্ট্রোক
সঠিক উত্তর:
ঘ) স্ট্রোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ট্রোক
ব্যাখ্যা
মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা ফলে স্ট্রোক হয়। যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। যা একটি রক্ত সঞ্চালনের জনিত একটি রোগ।
৯৯.
সুর্যের প্রখর উত্তাপেও গরম হয় না-
  1. ক) গাছের পাতা
  2. খ) বায়ুমন্ডল
  3. গ) ফল
  4. ঘ) মাটি
সঠিক উত্তর:
ক) গাছের পাতা
উত্তর
সঠিক উত্তর:
ক) গাছের পাতা
ব্যাখ্যা

উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রস্বেদন। 
-প্রস্বেদনের জন্য সূর্যের প্রখর উত্তাপেও গাছের পাতা গরম হয় না।
শীত বা গ্রীষ্মের পূর্বে প্রস্বেদন কমাতে গাছের পাতা ঝরে যায়।
প্রস্বেদন ৩ প্রকার। যথা- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১০০.
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল
  1. ক) ইউরেনিয়াম
  2. খ) সোডিয়াম
  3. গ) লিথিয়াম
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
ঘ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারদ
ব্যাখ্যা

• পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
• এর পারমাণবিক সংখ্যা ৮০ এবং গলনাঙ্ক প্রায় ৩৮.৮৩° সেলসিয়াস।
• তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি