পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক: - লাভ-ক্ষতি, - অনুপাত-সমানুপাত, - ভগ্নাংশ [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৭ বছর হয় ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪ । ৯ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৩ : ১
  2. ৩ : ২
  3. ৪ : ৩
  4. ২ : ১
সঠিক উত্তর:
৩ : ২
উত্তর
সঠিক উত্তর:
৩ : ২
ব্যাখ্যা

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৭ বছর হয়। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪। ৯ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধানঃ
বর্তমানে,
পিতার বয়স = x বছর
পুত্রের বয়স = y বছর
দেওয়া আছে,
x + y = ৮৭ বছর.........(i)

৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪
তাহলে,
(x - ৫)/(y - ৫) = ৭/৪
বা, ৪(x - ৫) = ৭(y - ৫)
বা, ৪x - ২০ = ৭y - ৩৫
বা, ৪x = ৭y - ১৫
∴ x = (৭y - ১৫)/৪.........(ii)

(ii) সমীকরণটি (i)-এ বসাই:
(৭y - ১৫)/৪ + y = ৮৭
বা, ৭y - ১৫ + ৪y = ৩৪৮
বা, ১১y = ৩৬৩
∴ y = ৩৩

y এর মান (i) নং এ বসাই,
∴ x = ৮৭ - ৩৩ = ৫৪

৯ বছর পর,
পিতার বয়স = ৫৪ + ৯ = ৬৩
পুত্রের বয়স = ৩৩ + ৯ = ৪২

∴ ৯ বছর পর তাদের বয়সের অনুপাত = ৬৩ : ৪২ = ৩ : ২

.
১৩৫০ টাকায় একটি পণ্য বিক্রয় করা হলে লাভ হয় ২০% , পণ্যটি ৩৬% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হত?
  1. ১৫৩০ টাকা
  2. ১৫০৭.৫০ টাকা
  3. ১৪৯৫ টাকা
  4. ১৫১৮.৭৫ টাকা
সঠিক উত্তর:
১৫৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩৫০ টাকায় একটি পণ্য বিক্রয় করা হলে লাভ হয় ২০% , পণ্যটি ৩৬% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হত?

সমাধানঃ 
ধরি
পণ্যের ক্রয়মূল্য = C টাকা 

প্রথম বিক্রয়মূল্য = ১৩৫০ টাকা, লাভ = ২০% 

তাহলে ক্রয়মূল্য, 
১৩৫০ =  C × {১ + (২০/১০০)}
⇒ ১৩৫০ = ১.২C 
⇒ C = ১৩৫০/১.২
∴ C = ১১২৫ টাকা

৩৬% লাভে বিক্রয়মূল্য = ১১২৫ × (১ + ৩৬/১০০)
= ১১২৫ × ১.৩৬
= ১৫৩০ টাকা 

∴ ৩৬% লাভে বিক্রয়মূল্য = ১৫৩০ টাকা 

.
একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধানঃ
ধরি, ট্রাপিজিয়ামের কোণগুলো:
৩ক, ৪ক, ৫ক, ৬ক

ট্রাপিজিয়ামের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৩ক + ৪ক + ৫ক + ৬ক = ৩৬০
⇒ ১৮ক = ৩৬০
∴ ক = ৩৬০/১৮ = ২০°

দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ৫ × ২০° = ১০০°

∴ দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ১০০° 

.
নিচের কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?
  1. ৭/১০
  2. ২/৩
  3. ১২/১৫
  4. ১০/১৩
সঠিক উত্তর:
১২/১৫
উত্তর
সঠিক উত্তর:
১২/১৫
ব্যাখ্যা

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?

সমাধানঃ 
৭/৯ ≈ 0.৭৭৭

৭/১০  =0.৭ 
২/৩ = 0.৬৬৬৭ 
১২/১৫ = 0.৮ 
১০/১৩ = 0.৭৬৯২

সঠিক উত্তর: গ) ১২/১৫

.
রহিম, করিম ও মিরাজের আয়ের অনুপাত যথাক্রমে ১২ : ১৫ : ২০। যদি মিরাজের আয় ১৯০০ টাকা হয়, তবে রহিম ও করিমের আয় কত?
  1. ১১৪০ ও ১৪২৫
  2. ১২৫০ ও ১৫৭৫
  3. ১১০০ ও ১৩২৫
  4. ১০৭৫ ও ১২৫০
সঠিক উত্তর:
১১৪০ ও ১৪২৫
উত্তর
সঠিক উত্তর:
১১৪০ ও ১৪২৫
ব্যাখ্যা

প্রশ্নঃ রহিম, করিম ও মিরাজের আয়ের অনুপাত যথাক্রমে ১২ : ১৫ : ২০। যদি মিরাজের আয় ১৯০০ টাকা হয়, তবে রহিম ও করিমের আয় কত?

সমাধানঃ
মিরাজের ২০ অংশ = ১৯০০ টাকা
মিরাজের ১ অংশ = ১৯০০ ÷ ২০
= ৯৫ টাকা

তাহলে,
রহিমের ১২ অংশ = ৯৫ × ১২
= ১১৪০ টাকা
করিমের ১৫ অংশ = ৯৫ × ১৫
= ১৪২৫

∴ রহিমের আয় ১১৪০ ও করিমের আয় ১৪২৫। 

.
একটি খেলনা ২২০ টাকায় ক্রয় করা হলো। যদি এটি ১৫% লাভে বিক্রি করা হয়, বিক্রয়মূল্য কত হবে?
  1. ২৫৩ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২৩০ টাকা
  4. ২৭০ টাকা
সঠিক উত্তর:
২৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলনা ২২০ টাকায় ক্রয় করা হলো। যদি এটি ১৫% লাভে বিক্রি করা হয়, বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মুল্য = ২২০ টাকা 
লাভ = ১৫%

বিক্রয়মূল্য = ২২০ + [(১৫ ÷ ২২০) × ২২০]
= ২২০ + ৩৩
= ২৫৩ 

∴ বিক্রয়মূল্য ২৫৩ টাকা। 

.
১২টি ডিম ১৫০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২৫%, তাহলে ১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কতটি?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

প্রশ্নঃ ১২টি ডিম ১৫০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২৫%, তাহলে ১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কত?

সমাধানঃ 
দেওয়া আছে, 
ডিম বিক্রয় = ১২টি
বিক্রয়মূল্য= ১৫০ টাকা
লাভ = ২৫%

১২টি ডিমের ক্রয়মূল্য:
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × (১ + ২৫/১০০)
⇒ ১৫০ = ক্রয়মূল্য × ১.২৫
⇒ ক্রয়মূল্য = ১৫০/১.২৫
∴ ক্রয়মূল্য= ১২০ টাকা

অতএব,
১ টি ডিমের ক্রয়মূল্য = ১২০/১২
= ১০ টাকা

তাহলে,
১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ = ১০০/১০
= ১০ টি

∴১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ ১০ টি।

.
৯০ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১০ লিটার পানি মিশানো আছে, দুধ ও পানির অনুপাত ৫ : ২ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?
  1. ৩২ লিটার
  2. ২৫ লিটার
  3. ২২ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
২২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২২ লিটার
ব্যাখ্যা

প্রশ্নঃ ৯০ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১০ লিটার পানি মিশানো আছে, দুধ ও পানির অনুপাত ৫ : ২ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?

সমাধানঃ
মোট মিশ্রণ = ৯০ লিটার
মিশ্রণে পানি = ১০ লিটার
নতুন দুধ : পানি অনুপাত = ৫ : ২

মোট মিশ্রণে দুধ আছে = ৯০ - ১০
= ৮০ লিটার

নতুন অনুপাত,
৮০/নতুন পানি = ৫/২
⇒ ১৬০ = ৫ × নতুন পানি
⇒ নতুন পানি = ১৬০ / ৫
= ৩২ লিটার

∴ আরও পানি মিশানোর পরিমাণ (৩২ - ১০) লিটার
= ২২ লিটার

.
একটি চেয়ার ৪৮০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। ৭৮০ টাকায় বিক্রয় করা গেলে শতকরা কত লাভ হত?
  1. ১৮%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০% 
সঠিক উত্তর:
৩০% 
উত্তর
সঠিক উত্তর:
৩০% 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৪৮০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। ৭৮০ টাকায় বিক্রয় করা গেলে শতকরা কত লাভ হত?

সমাধান:
মনে করি, ক্রয়মূল্য ১০০ টাকা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

এখন,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/৮০ টাকা
= ৬০০ টাকা

আবার, ৭৮০ টাকায় বিক্রয় করলে লাভ হত = ৭৮০ - ৬০০ = ১৮০

ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৮০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৮০/৬০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৭৮০ × ১০০)/৬০০ টাকা
= ৩০%

∴ চেয়ারটি ৭৮০ টাকায় বিক্রি করলে ৩০% লাভ হবে।

১০.
একজন কর্মীর বেতন জুলাইয়ে ২০,০০০ টাকা ছিল। ১০% কর্তনের পর এবং পরে একই বছর অক্টোবরে ১০% বৃদ্ধি করলে, জানুয়ারিতে তিনি মূল বেতনের তুলনায় কত লাভ বা লোকসান করবেন? 
  1. লাভ ২০০ টাকা
  2. লোকসান ২০০ টাকা
  3. লাভ ০ টাকা
  4. লোকসান ৪০০ টাকা
সঠিক উত্তর:
লোকসান ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
লোকসান ২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্নঃ একজন কর্মীর বেতন জুলাইয়ে ২০,০০০ টাকা ছিল। ১০% কর্তনের পর এবং পরে একই বছর অক্টোবরে ১০% বৃদ্ধি করলে, জানুয়ারিতে তিনি মূল বেতনের তুলনায় কত লাভ বা লোকসান করবেন? 

সমাধানঃ
মূল বেতন = ২০,০০০
জুলাইয়ে ১০% কর্তন = ২০,০০০ × (১ - ০.১০) 
= ২০,০০০ × ০.৯
= ১৮,০০০ টাকা

অক্টোবরে ১০% বৃদ্ধি
অক্টোবরের নতুন বেতন = ১৮,০০০ × (১ + ০.১০) 
= ১৮,০০০ × ১.১ 
= ১৯,৮০০ টাকা

লাভ বা লোকসান = নতুন বেতন - আগের বেতন
= ১৯,৮০০ - ২০,০০০
= - ২০০ টাকা (লোকসান)

∴ জানুয়ারিতে তিনি মূল বেতনের তুলনায়  লোকসান করবেন ২০০ টাকা। 

১১.
রহিম ২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকায় এবং ৩০ কেজি চা প্রতি কেজি ২০০ টাকায় মিশ্রণ করলেন। তিনি যদি এই মিশ্রণটি প্রতি কেজি ১৯২ টাকায় বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত?
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২২% 
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্নঃ রহিম ২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকায় এবং ৩০ কেজি চা প্রতি কেজি ২০০ টাকায় মিশ্রণ করলেন। তিনি যদি এই মিশ্রণটি প্রতি কেজি ১৯২ টাকায় বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত?

সমাধানঃ 
মোট ক্রয়মূল্যঃ (২০ × ১০০) + (৩০ × ২০০)
= ২০০০ + ৬০০০
= ৮০০০ টাকা

মোট ওজন = ২০ + ৩০ = ৫০ কেজি

বিক্রয়মূল্য= ১৯২ × ৫০
= ৯৬০০ টাকা

লাভ  = ৯৬০০ - ৮০০০ = ১৬০০ টাকা
∴ লাভের শতকরা হার = (১৬০০ × ১০০)/৮০০০
= ২০%

∴ তার লাভের শতকরা হার ২০%

১২.
একজন ব্যবসায়ী ১২০ টাকায় ৬ কেজি আলু ক্রয় করেন। পরে তিনি ৫ কেজি আলু ১২০ টাকায় বিক্রি করেন। তাঁর শতকরা লাভ কত?
  1. ১৫% লাভ
  2. ২০% লাভ
  3. ২৫% লাভ
  4. ৩০% লাভ 
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

প্রশ্নঃ একজন ব্যবসায়ী ১২০ টাকায় ৬ কেজি আলু ক্রয় করেন। পরে তিনি ৫ কেজি আলু ১২০ টাকায় বিক্রি করেন। তাঁর শতকরা লাভ কত?

সমাধানঃ
১ কেজি আলুর ক্রয়মূল্য = ১২০/৬
= ২০ টাকা

১ কেজি আলুর বিক্রয়মূল্য = ১২০/৫
= ২৪ টাকা

লাভ = ২৪ - ২০ = ৪ টাকা 

২০ টাকায় লাভ হয় ৪ টাকা
১ টাকায় লাভ হয় ৪/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৪ × ১০০) / ২০ 
= ২০% 

∴ব্যবসায়ীর শতকরা লাভ ২০% 

১৩.
দুইটি ভগ্নাংশের গুণফল = ১২/৩৫, যদি তাদের মধ্যে একটি ভগ্নাংশ = ৪/৭, তবে অন্যটি কত হবে?
  1. ৩/৫
  2. ২/৫
  3. ৪/৫
  4. ১/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল = ১২/৩৫, যদি তাদের মধ্যে একটি ভগ্নাংশ = ৪/৭, তবে অন্যটি কত হবে?

সমাধান:
ধরি,
 দুটি ভগ্নাংশ x এবং y
x × y = ১২/৩৫
x = ৪/৭
তাহলে y
৪/৭ × y = ১২/৩৫
y = (১২/৩৫) ÷ (৪/৭)
y = (১২ × ৭) / (৩৫× ৪)
y = ৮৪/১৪০
y = ৩/৫

∴অন্য ভগ্নাংশটি = ৩/৫

১৪.
যদি কোনো সংখ্যার তিন-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশ ৩৬ হয়, তবে সেই সংখ্যাটি কত? 
  1. ৬০
  2. ৭০
  3. ৭২
  4. ১২০ 
সঠিক উত্তর:
১২০ 
উত্তর
সঠিক উত্তর:
১২০ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো সংখ্যার তিন-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশ ৩৬ হয়, তবে সেই সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি সংখ্যাটি x,

তাহলে,


∴ সংখ্যাটি ১২০ 

১৫.
রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত ৯ : ৭। বর্তমানে রফিকের বয়স ১৮ বছর হয়, ৫ বছর আগে বন্ধুর বয়স কত ছিলো?
  1. ৯ বছর
  2. ১০ বছর
  3. ১১ বছর 
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত ৯ : ৭। বর্তমানে রফিকের বয়স ১৮ বছর হয়, ৫ বছর আগে বন্ধুর বয়স কত ছিলো?

সমাধান:  
রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত = ৯ : ৭
বর্তমানে রফিকের বয়স = ১৮ বছর
বর্তমানে রফিকের বয়স : তার বন্ধুর বয়স = ১৮ : x
তাহলে,
১৮/x = ৯/৭
⇒ x = (১৮ × ৭)/৯
∴ x = ১৪
তাহলে ৫ বছর আগে রফিকের বন্ধুর বয়স = ১৪ - ৫ = ৯

∴ ৫ বছর আগে বন্ধুর বয়স ছিলো ৯ বছর। 

১৬.
একটি কেক এর ৩/৪ অংশ একজন ছেলে আর ১/৪ অংশ একজন মেয়ে খায়। যদি মেয়েটি ৩০ গ্রাম খায়, কেকের মোট ওজন কত?
  1. ৯০ গ্রাম
  2. ১০০ গ্রাম
  3. ১১০ গ্রাম
  4. ১২০ গ্রাম
সঠিক উত্তর:
১২০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১২০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি কেক এর ৩/৪ অংশ একজন ছেলে আর ১/৪ অংশ একজন মেয়ে খায়। যদি মেয়েটি ৩০ গ্রাম খায়, কেকের মোট ওজন কত?

সমাধানঃ 
মেয়ের অংশ = ১/৪, 
খাওয়া = ৩০ গ্রাম
১/৪ অংশ কেক = ৩০ গ্রাম
১ অংশ কেক = ৩০ × ৪ গ্রাম = ১২০ গ্রাম

∴ কেকের মোট ওজন ১২০ গ্রাম

১৭.
একটি রাশি ২৫ যা অপর একটি রাশির ২০% হলে, রাশি দুইটির অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ১ : ৪
  3. ১ : ৫
  4. ১ : ৬
সঠিক উত্তর:
১ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রাশি ২৫ যা অপর একটি রাশির ২০% হলে, রাশি দুইটির অনুপাত কত?

সমাধান:
ধরা যাক, অপর রাশি = x
২০% = ২০/১০০
= ১/৫

তাহলে অপর রাশিটি,
১/৫ × x = ২৫
⇒ x = ২৫ × ৫
= ১২৫

অতএব অনুপাত,
২৫ : ১২৫
=১ : ৫

∴ রাশি দুইটির অনুপাত ১ : ৫ 

১৮.
জাকির ও রুবেলের বেতনের অনুপাত = ৩ : ৪। জাকিরের বেতন ২৫% বৃদ্ধি এবং রুবেলের বেতন ১০% বৃদ্ধি করলে নতুন অনুপাত কত হবে?
  1. ৭ : ৮
  2. ৭৫ : ৮৮
  3. ৭২ : ৮৯
  4. ৭৯ : ৯১
সঠিক উত্তর:
৭৫ : ৮৮
উত্তর
সঠিক উত্তর:
৭৫ : ৮৮
ব্যাখ্যা

প্রশ্ন: জাকির ও রুবেলের বেতনের অনুপাত = ৩ : ৪। জাকিরের বেতন ২৫% বৃদ্ধি এবং রুবেলের বেতন ১০% বৃদ্ধি করলে নতুন অনুপাত কত হবে? 

সমাধান:
জাকির : রুবেল = ৩ : ৪
জাকিরের বেতন ২৫% বৃদ্ধি, রুবেলের ১০%
ধরি,
বেতন = ৩x এবং ৪x
তাহলে বৃদ্ধি,
জাকির = 3x × 1.25 = 3.75
রুবেল = 4x × 1.10 = 4.4

নতুন অনুপাত = 3.75 : 4.4 = 375 : 440 = 75 : 88

∴ নতুন অনুপাত = ৭৫ : ৮৮

১৯.
একটি দোকানদার ২টি বই ক্রয় করে। প্রথমটি ৩০০ টাকায়, দ্বিতীয়টি ৪৫০ টাকায়। প্রথমটি ১০% লাভে এবং দ্বিতীয়টি ২০% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো। মোট লাভ/ক্ষতির হার কত?
  1. ১০% ক্ষতি
  2. ৮% ক্ষতি
  3. ৫% লাভ
  4. ৮% লাভ 
সঠিক উত্তর:
৮% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
৮% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দোকানদার ২টি বই ক্রয় করে। প্রথমটি ৩০০ টাকায়, দ্বিতীয়টি ৪৫০ টাকায়। প্রথমটি ১০% লাভে এবং দ্বিতীয়টি ২০% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো। মোট লাভ/ক্ষতির হার কত?

সমাধান:
প্রথম বইয়ের বিক্রয়মূল্য = ৩০০ + [(১০/১০০) × ৩০০] 
= ৩০০ + ৩০
= ৩৩০ টাকা
দ্বিতীয় বইয়ের বিক্রয়মূল্য = ৪৫০ - [(২০/১০০) × ৪৫০]
= ৪৫০ - ৯০
= ৩৬০ টাকা

দুইটি বইয়ের ক্রয়মূল্য = (৩০০ + ৪৫০) = ৭৫০ টাকা
দুইটি বইয়ের বিক্রয়মূল্য = (৩৩০ + ৩৬০) = ৬৯০ টাকা
তাহলে,
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = [(৬৯০ - ৭৫০) × ১০০]/৭৫০ = - ৮%  

∴ তাহলে ক্ষতি হয় = ৮%