পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
x + 2y = 7 এবং 2x - 3y=0 হলে x এবং y এর মান-
  1. ক) (4,2)
  2. খ) (3,2)
  3. গ) (-3,2)
  4. ঘ) (2,3)
সঠিক উত্তর:
খ) (3,2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (3,2)
ব্যাখ্যা
এখন 
x + 2y = 7 
x = 7 - 2y .......... (i)
আবার,
2(7 - 2y) - 3y=0
⇒14 - 4y - 3y = 0 
⇒14 - 7y = 0 
⇒7y = 14 
 ∴ y = 2 

(i)  নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 7 - 2×2
   = 7- 4
   = 3
.
x > y এবং z < 0 হলে কোনটি সঠিক?
  1. ক)  z/x < z/y
  2. খ)  xz < yz
  3. গ)  xz > yz
  4. ঘ) x/z > y/z
সঠিক উত্তর:
খ)  xz < yz
উত্তর
সঠিক উত্তর:
খ)  xz < yz
ব্যাখ্যা
 x > y...….....(1)
z < 0............(2)

(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz.
.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 70 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) 60 জন
  2. খ) 100 জন
  3. গ) 70 জন 
  4. ঘ) 80 জন
সঠিক উত্তর:
গ) 70 জন 
উত্তর
সঠিক উত্তর:
গ) 70 জন 
ব্যাখ্যা
ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা =a  
1 জন্যে চাঁদা দেয়  a +30 পয়সা 

প্রশ্নমতে,
  a( a +30) = 7000
⇒a2 + 30a -7000 = 0
⇒a2 + 100a - 70a - 7000= 0
⇒a(a +100) - 70 (a +100) =0
   (a +100) (a- 70) = 0

হয় 
a +100 = 0 
a = -100 [গ্রহণযোগ্য নয়]

অথবা,
a - 70 = 0
a = 70
ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা = 70 জন
.
|3x + 2| < 7 অসমতাটি সমাধান কত?
  1. ক) - 3 < x < 5/3
  2. খ) 3 < x < 5
  3. গ) 1 < x < 2
  4. ঘ) 5 < x < 6
সঠিক উত্তর:
ক) - 3 < x < 5/3
উত্তর
সঠিক উত্তর:
ক) - 3 < x < 5/3
ব্যাখ্যা
      ।3x + 2।<7
বা, - 7 < 3x + 2 < 7
বা, - 7 - 2 <3x + 2 - 2<7 - 2
বা, - 9 < 3x < 5
বা, - 3 < x< 5/3

∴ নির্ণেয় সমাধান - 3 < x< 5/3
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সে. মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত?  
  1. ক) 34 সে.মি.
  2. খ) 36 সে.মি.
  3. গ) 32 সে.মি.
  4. ঘ) 38 সে.মি.
সঠিক উত্তর:
খ) 36 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 36 সে.মি.
ব্যাখ্যা
ধরি,
ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সে.মি. অপর বাহুর দৈর্ঘ্য x + 3 সে.মি.  

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
x2 +(x+ 3)2 = 152
x2 + x2 + 6x + 9 = 225 
2x2 + 6x +9 -225 =0
2x2 + 6x -216 =0
2(x2 +3x - 108) = 0
x2 + 3x - 108 =0 
x2 + 12x- 9x -108 =0
x(x +12) - 9(x +12)= 0
(x +12) (x - 9) = 0

হয়                        
x +12= 0             
x = -12 [গ্রহণযোগ্য নয় ]

অথবা 
x - 9= 0
x = 9 

ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 9 সে.মি. 
অপর বাহুর দৈর্ঘ্য (9 + 3) সে.মি.  = 12  সে.মি.  
 
ত্রিভুজটির পরিসীমা= (9 +12 +15) সে.মি. = 36 সে.মি
.
2x2 + 5x + 3 < 0  এর সমাধান কোনট?
  1. ক) -3/2 ≥x ≥-1
  2. খ) -3/2 ≤x ≤-1
  3. গ) -3/2 >x >-1
  4. ঘ) -3/2 <x <-1
সঠিক উত্তর:
ঘ) -3/2 <x <-1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -3/2 <x <-1
ব্যাখ্যা
2x2 + 5x + 3 < 0 
2x2 + 2x + 3x + 3 < 0 
2x (x + 1) + 3 (x + 1) < 0
(x + 1)(2x + 3) < 0

দুটি সংখ্যার গুণফল শুন্য অপেক্ষা ছোট হবে যদি এবং কেবল যদি এদের যে কোনো একটি ঋণাত্মক হয়। 
ধরি                      এবং 
x + 1 > 0                2x + 3 < 0
x > -1                      x < -3/2

∴ x > -1 ∩  x < -3/2  ⇒∅

আবার,
ধরি                  এবং 
x + 1< 0            2x + 3 > 0
x < -1                 x > -3/2

∴ x < -1 ∩ x > -3/2
⇒  -3/2<x <-1
নির্ণেয় সমাধান -3/2<x <-1
.
একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 1বেশি। লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ গঠিত হয় তা 1/6 এর সমান হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) 3/5
  2. খ) 2/5
  3. গ) 3/4
  4. ঘ) 4/3
সঠিক উত্তর:
গ) 3/4
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/4
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর= x+1
ভগ্নাংশটি=x/x+1

শর্তমতে,
(x-2)/(x+1+2)=1/6
(x-2)/(x +3) =  1/6
6x- 12 = x + 3
5x = 15
x =3

 নির্ণেয় ভগ্নাংশটি= x/x+1=3/3+1=3/4
.
কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় কত হবে?
  1. ক) 1 < x < 9
  2. খ) 2< x <10
  3. গ) 0 < x < 5
  4. ঘ) 0 < x < 7
সঠিক উত্তর:
গ) 0 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 0 < x < 5
ব্যাখ্যা
মনে করি
সংখ্যাটি x

প্রশ্নমতে,
5x < 2x + 15
বা, 5x - 2x < 2x + 15 - 2x 
বা, 3x < 15
বা, x < 5
যেহেতু সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
∴ সংখ্যাটির সম্ভাব্য মান 0 < x < 5
.
2x + 3y = 1 এবং  5x -2y + 7 = 0  সমীকরণদ্বয়ের সমাধান কত? 
  1. ক) (-1, 1)
  2. খ) (1, 1)
  3. গ) ( -1, -1)
  4. ঘ) (3, 4)
সঠিক উত্তর:
ক) (-1, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (-1, 1)
ব্যাখ্যা
2x + 3y = 1 .............(1)
5x - 2y = -7 .............(2)

(1)×5 এবং (2)×2 করে বিয়োগ করে পাই,
10x +15y = 5
10x -4y = -14
_________________
19y = 19
    y =1

y এর মান (1) সমীকরণে বসিয়ে পাই,
2x +3.1 =1
x = -1
∴(x, y) = (-1, 1)
১০.
x2 - 5x + 6 < 0 এর সমাধান -
  1. ক) 2 ≤ x ≤ 3
  2. খ) 2 < x < 3
  3. গ) 5 < x < 7
  4. ঘ) 3 ≤ x ≤ 5
সঠিক উত্তর:
খ) 2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 < x < 3
ব্যাখ্যা
x2 - 5x + 6 < 0
বা, (x - 2)(x - 3) < 0

অসমতাটি সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < হয়।
x - 2 > 0
বা, x > 2
x - 3 < 0
বা, x < 3
x > 2 এবং x < 3 অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট হবে।

অসমতাটি সত্য হবে যদি 2 < x < 3 হয়।
অসমতাটির সমাধানঃ 2 < x < 3

আবার,
অসমতাটি সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > হয়।
x - 2 < 0
বা, x < 2
x - 3 > 0
বা, x > 3
x < 2 এবং x > 3 অর্থাৎ  2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 2 < x < 3
১১.
x ≤ x/3 + 4 এর সমাধান হলো- 
  1. ক) x ≤12
  2. খ) x ≤ 4
  3. গ) x ≥ 6
  4. ঘ) x ≤ 6
সঠিক উত্তর:
ঘ) x ≤ 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x ≤ 6
ব্যাখ্যা
x ≤ x/3 + 4 
⇒x - x/3 ≤x/3 + 4 - x/3   
⇒(3x - x)/3 ≤ 4
⇒2x/3 ≤ 4
⇒(2x/3) ×(3/2)≤ (4 ×3)/2
 ∴ x≤6
১২.
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৩৬০ বর্গমিটার হলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ৭০ মিটার 
  2. খ) ৭৪ মিটার
  3. গ) ৭৬ মিটার 
  4. ঘ) ৭৮ মিটার 
সঠিক উত্তর:
গ) ৭৬ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৬ মিটার 
ব্যাখ্যা
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক মিটার এবং দৈর্ঘ্য = (ক+২) মিটার
ক্ষেত্রফল = ক(ক+২)

প্রশ্নমতে,
ক(ক+২) = ৩৬০
⇒ ক(ক+২) - ৩৬০ = ০
⇒ ক + ২ক - ৩৬০ = ০
⇒ ক + ২০ক - ১৮ক - ৩৬০ = ০
⇒ ক(ক+২০) - ১৮(ক + ২০) = ০
⇒ (ক+২০)(ক-১৮) = ০
হয়
ক+২০=০
ক = - ২০ [যা অগ্রহণযোগ্য]

অথবা
ক-১৮= ০ 
ক = ১৮

∴ প্রস্থ ১৮ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার।


আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= ২(২০ + ১৮ ) মিটার  =৭৬ মিটার 
১৩.
275 টাকা লিঙ্কন ও মারুফের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে লিঙ্কন, মারুফের থেকে 3/4 অংশ বেশি পায়। তাহলে লিঙ্কন কত টাকা পাবে?
  1. ক) 160 টাকা 
  2. খ) 200 টাকা 
  3. গ) 175 টাকা 
  4. ঘ) 100 টাকা 
সঠিক উত্তর:
গ) 175 টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) 175 টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
মারুফ পাবে = x  টাকা 
লিঙ্কন পাবে = x + 3x/4 = 7x/4

 প্রশ্নমতে,
        x + 7x/4 = 275
       (4x +7x)/4 =275 
             11x/4 =275
             x = (275×4)/11
             x = 100 

লিঙ্কন পাবে =(7×100)/4
                    = 175  টাকা
১৪.
কিছু টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে ভাগ করে দেয়া হয় , তখন প্রত্যকে 400 টাকা করে বেশি  পায়। মোট কত টাকা ছিল?
  1. ক) 19200 টাকা
  2. খ) 18200 টাকা
  3. গ) 19000 টাকা
  4. ঘ) 18500 টাকা
সঠিক উত্তর:
ক) 19200 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) 19200 টাকা
ব্যাখ্যা
 মনেকরি 
মোট টাকার পরিমাণ= x

x/12 - x/16 =400
(4x-3x)/48= 400
x/48 =400
x= 400 × 48 
x= 19,200 
১৫.
|2 - 8x|≤6 এর পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করলে কত হবে?
  1. ক) 1 ≤ x ≤ -1/2 
  2. খ) 1 ≤ x ≤ -1
  3. গ) 1 ≥ x ≥ -1/2 
  4. ঘ) 2 ≤ x ≤ -1/2 
সঠিক উত্তর:
গ) 1 ≥ x ≥ -1/2 
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 ≥ x ≥ -1/2 
ব্যাখ্যা
|2 - 8x| ≤ 6
বা, -6 ≤ 2 - 8x ≤ 6 
বা, -8 ≤ - 8x ≤ 4 
বা, 1 ≥ x ≥ -1/2 [উভয় পক্ষকে -8 দ্বারা ভাগ করে]

∴ পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ 1 ≥ x ≥ -1/2
১৬.
3x - 7y +10 =0 এবং  y - 2x -3 = 0 হলে x এবং y এর মান হলো- 
  1. ক) (-1,-1)
  2. খ) (1,-1)
  3. গ) (-1,1)
  4. ঘ) (1,1)
সঠিক উত্তর:
গ) (-1,1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (-1,1)
ব্যাখ্যা
3x-7y+10=0……..(1)

y-2x-3=0
⇒y = 2x+3………(2)

(1) নং হতে পাই,
   3x-7(2x+3)+10=0
⇒3x- 14x - 21+10=0
⇒-11x=11
∴x = -1
(2) নং হতে পাই,
      y = 2(-1)+3=1

∴ x = -1, y = 1
১৭.
x < y এবং  a < b তবে, কোন সম্পর্কটি সঠিক? 
  1. ক) x + a < y + b
  2. খ) x + a > y + b
  3. গ) x + a = y + b
  4. ঘ) ax= by
সঠিক উত্তর:
ক) x + a < y + b
উত্তর
সঠিক উত্তর:
ক) x + a < y + b
ব্যাখ্যা
x  < y ........ (i)
a < b ..........(ii)
(i)  নং  + (ii) নং 

x +a < y + b