পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৬ প্রশ্ন

.
বাংলা ভাষার ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেন কে?
  1. রেভারেন্ড জেমস্ কিথ
  2. মনোএল দা আসসাম্পসাঁউ
  3. ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
• সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোএল দা আসসুম্পসাঁউ।
- তাঁর রচিত ব্যাকরণের নাম 'Vocabulario Em Idioma Bengalla, E Portuguez: Dividido em duas partes.'
- ব্যাকরণটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- বইটি রোমান অক্ষরে মুদ্রিত হয়েছিল।

অন্যদিকে,
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ১৭৭৮ খ্রিষ্টাব্দে হুগলি থেকে ইংরেজি ভাষায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ (A Grammar of the Bangla Language) প্রকাশ করেন।
- রেভারেন্ড জেমস্ কিথ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ 'বঙ্গভাষার ব্যাকরণ' রচনা করেন ১৮২০ খ্রিষ্টাব্দে। এটি  প্রকাশিত হয়।
- বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায়ই সর্বপ্রথম ১৮২৬ খ্রিষ্টাব্দে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
- তাঁর মৃত্যুর পর ১৮৩৩ খ্রিষ্টাব্দে এর বাংলা অনুবাদ 'গৌড়ীয় ব্যাকরণ' প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা বর্ণমালা অনুযায়ী কোন ক্রমটি সঠিক?
  1. স শ ষ হ
  2. ষ শ স হ
  3. হ শ ষ স
  4. শ ষ স হ
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালা:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ।
- এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি।
- তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
- মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত।
- স্বরবর্ণ: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ ও ঔ = ১১টি

ব্যঞ্জনবর্ণ:
ক, খ, গ, ঘ, ঙ,
চ, ছ, জ, ঝ, ঞ,
ট, ঠ, ড, ঢ, ণ,
ত, থ, দ, ধ, ন,
প, ফ, ব, ভ, ম,
য, র, ল,
শ, ষ, স, হ,
ড়, ঢ়, য়, ৎ,
ং, ঃ, ঁ,= ৩৯টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
.
'বুদ্ধি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √বুদ্‌ + ক্তি
  2. √বৃধ্‌ + ক্তি
  3. √বুধ্‌ + ই
  4. √বুদ্‌ + ধি
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: √বুধ্‌ + ক্তি।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------------- 

- 'বুদ্ধি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় √বুধ্‌ + ক্তি।
- এটি সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ।

• 'ক্তি'-প্রত্যয় ('ক' ইৎ 'তি' থাকে): 

- গম্+ ক্তি = গম্+তি = গতি (এখানে 'ম' লোপ হয়েছে)।

• বিশেষ নিয়ম:
(ক) ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়। যথা- √মন্ + ক্তি = মতি, √রম্+ক্তি = রতি।
(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়। যেমন √শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম>ন), শম্ + ক্তি = শান্তি।
(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়। যেমন-√বচ্ + ক্তি = উক্তি, √মুচ্ + ক্তি = মুক্তি, √ভজ্ + ক্তি = ভক্তি।
(ঘ) নিপাতনে সিদ্ধ: √গৈ + ক্তি = গীতি, √সিধ্‌ + ক্তি = সিদ্ধি, √বুধ্‌ + ক্তি = বুদ্ধি, √শিক্ + ক্তি = শক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।

.
'মিস্ত্রি' কোন ভাষা হতে আগত শব্দ?
  1. তুর্কি
  2. পর্তুগিজ
  3. ফারসি
  4. ইংরেজি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মিস্ত্রি' পর্তুগিজ ভাষা হতে আগত শব্দ।


• কিছু পর্তুগিজ শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস , আচার,  আলকাতরা,
- আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, ইস্পাত,
- নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, কেদারা, কামরা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি ষ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী গঠিত শব্দ?
  1. আষাঢ়
  2. ভূষণ
  3. কলুষ
  4. প্রতিষেদক
ব্যাখ্যা

উত্তরপত্রের অপশনে 'প্রতিষেধক' বানান ভুল আছে। 
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------- 

• প্রতিষেদক ষ-ত্ব বিধান অনুযায়ী গঠিত শব্দ।

সূত্র:
- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
- যেমন- সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, বিসম > বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

অন্যদিকে,
- কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
- যেমন-ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।

.
নিচের কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. অবরোধ
  2. ভরপেট
  3. আবছায়া
  4. ইতিকথা
ব্যাখ্যা
'অবরোধ' তৎসম উপসর্গ 'অব' যোগে গঠিত।

- সংস্কৃত বা তৎসম উপসর্গ মোট ২০ টি।
যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

অন্যদিকে,
আবছায়া, ভরপেট ও ইতিকথা বাংলা উপসর্গ যথাক্রমে আব, ভর ও ইতি যোগে গঠিত  হয়েছে।

 উল্লেখ্য,
- বাংলা উপসর্গ মোট ২১টি।
- যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।
.
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ-
  1. দাম
  2. গুচ্ছ
  3. আবলি
  4. বৃন্দ
ব্যাখ্যা
• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ:
- গণ: দেবগণ, নরগণ, জনগণ ইত্যাদি।
- বৃন্দ: সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
- মণ্ডলী: শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
- বর্গ: পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি।

অন্যদিকে,
আবলি,  গুচ্ছ ও দাম অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দোষে দুষ্ট?
  1. দুরাশা
  2. অধীনস্থ
  3. সস্ত্রীক
  4. অলসতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধীনস্থ' শব্দটি ভুল।
- সঠিক শব্দ - অধীন।
- 'অধীন' সংস্কৃত শব্দ।
- অর্থ: আয়ত্ত, বশীভূত।অনুগত, অধস্তন।

অন্যদিকে,
- দুরাশা, সস্ত্রীক ,অলসতা শব্দগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'Call it a day' এর বঙ্গানুবাদ কী হবে?
  1. একটি স্মরণীয় দিন।
  2. একটি সাফল্যমণ্ডিত দিন।
  3. কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।
  4. সারাদিন কাজ করা।
ব্যাখ্যা
• 'Call it a day' এর বঙ্গানুবাদ - কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ:
- Empty vessels sound much- অসারের তর্জন গর্জনই সার। 
- Grasp all , lose all- অতি লোভে তাঁতি নষ্ট। 
- Habit is second nature- অভ্যাসই স্বভাবে দাঁড়ায়। 
- Tit for tat- ইট মারলে পাটকেল খেতে হয়। 
- Beat about the bush - অন্ধকারে ঢিল মারা। 
- The grapes are sour - আঙুর ফল টক। 
- Charity beings at home - আগে ঘর, তবে তো পর। 
- Oil your own machine - আপন চরকায় তেল দাও। 
- To the pure all things are pure - আপ ভালা তো জগৎ ভালা। 
- Indolence is the mother of poverty - আলস্যই দারিদ্র্যের মূল। 
- It takes two to make a quarrel - এক হাতে তালি বাজেনা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
"সাদা মেঘে বৃষ্টি হয় না।" এই বাক্যে 'মেঘে' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ৭মী
  2. করণে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• "সাদা মেঘে বৃষ্টি হয় না।" এই বাক্যে 'মেঘে' অপাদান কারকে ৭মী বিভক্তি।
- এখানে সাদা মেঘ থেকে বৃষ্টির বিচ্যুতি বুঝাচ্ছে তাই এটি অপাদান কারক।

• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে। 
- জাত : জমি থেকে ফসল পাই।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।
১১.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
  2. স্কুল চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষিদ্ধ।
  3. সূর্য পূর্বদিকে উদয় হয়।
  4. জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা
• "জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।" বাক্যটি শুদ্ধ।
- তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় 'ঈয়স্' প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনায় 'ইষ্ঠ' প্রত্যয় যুক্ত হয়।
- বাংলায় সাধারণত 'ঈয়স্' প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহৃত হয় না। 


অন্যদিকে,
-  অশুদ্ধ বাক্য: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
- শুদ্ধ বাক্য: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

- অশুদ্ধ বাক্য: স্কুল চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষিদ্ধ।
- শুদ্ধ বাক্য: স্কুল চলাকালে হর্ন বাজানো নিষিদ্ধ।

- অশুদ্ধ বাক্য: সূর্য পূর্বদিকে উদয় হয়। 
- শুদ্ধ বাক্য: সূর্য পূর্বদিকে উদিত হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।
১২.
'অজগরবৃত্তি' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. স্থূল ব্যাক্তির চলন
  2. আলসেমি
  3. বেহায়াপনা
  4. আত্মসাৎ করার মনোভাব
ব্যাখ্যা
• 'অজগরবৃত্তি' বাগ্‌ধারাটির অর্থ- আলসেমি।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ- সম্পূর্ণভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ- অপব্যয়ী।
- 'চুনোপুঁটি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য ব্যাক্তি।
- 'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ - নির্লজ্জ। 
- 'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটির অর্থ - অর্বাচীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'ঘর মন জানালা' উপন্যাসটির রচয়িতা-
  1. দিলারা হাসেম
  2. সেলিনা হোসেন
  3. রাবেয়া খাতুন
  4. আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
• 'ঘর মন জানালা' উপন্যাসটির রচয়িতা- 'দিলারা হাসেম'
• তাঁর প্রথম উপন্যাস 'ঘর মন জানালা' ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

• দিলারা হাসেম:
- দিলারা হাসেম একজন প্রসিদ্ধ বাংলাদেশী লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক।
- ১৯৩৬ সালে যশোরে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- ঘর মন জানালা,
- একদা এবং অনন্ত,
- স্তব্ধতার কানে কানে,
- আমলকির মৌ,
- বাদামী বিকেলের গল্প,
- কাকতালীয়,
- মুরাল,
- শঙ্খ করাত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'যা সহজে বোঝা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দুর্বোধ্য
  2. দূর্বধ্য
  3. দুর্বধ্য
  4. অবোধ্য
ব্যাখ্যা
• 'যা সহজে বোঝা যায় না' এর এক কথায় প্রকাশ হবে- দুর্বোধ্য।

অন্যদিকে,
- দুর্বধ্য - যা সহজে বধ করা যায় না। 
- অবোধ্য - যা বুঝতে পারা যায় না।

• এরকম আর কিছু এক কথায় প্রকাশ:
- যা সহজে ভেঙে যায় - ভঙ্গুর।
- যা সহজে করা যায় না - দুষ্কর।
- যা সহজে জানা যায় না - দুর্জেয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা সহজে ভেদ করা যায় না- দুর্ভেদ্য।
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'বিদিত' শব্দের বিপরিতার্থক শব্দ কোনটি?
  1. বর্জিত
  2. গৃহিত
  3. অজ্ঞাত
  4. বিদীর্ণ
ব্যাখ্যা
• 'বিদিত' শব্দের বিপরিতার্থক শব্দ অজ্ঞাত।

• 'বিদিত':
- 'বিদিত' একটি সংস্কৃত শব্দ।
- অর্থ: জেনেছে এমন, জ্ঞাত, অবগত।

অন্যদিকে,
- গৃহিত এর বিপরীত শব্দ বর্জিত।
- বিদীর্ণ অর্থ - খন্ডিত, ছিন্নভিন্ন; ফাড়া, চেরা; ভগ্ন;

• গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীত শব্দ:
- শবল - একবর্ণা।
- শর্বরী - দিবস।
- অনুরক্ত - বিরক্ত।
- নিয়ত - বিরত।
- প্রবিষ্ট - প্রস্থিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
নিচের কোনটি 'রাত' এর সমার্থক শব্দ নয়?
  1. অসুরা
  2. নিশি
  3. যামীনি
  4. চন্দ্রিমা
ব্যাখ্যা
- 'রাত' এর সমার্থক শব্দ নয় 'চন্দ্রিমা'।

- চন্দ্রিমা শব্দের অর্থ - জ্যোৎসা।

• 'রাত' এর সমার্থক শব্দ:
- রাত্তির, 
- রাতি, 
- নিশি, 
- নিশা, 
- নিশীথ, 
- রাত, 
- রজনী, 
- যামিনী, 
- যামবতী, 
- যামী, 
- শমনী, 
- শর্বরী, 
- বিভাবরী, 
- নিশীথিনী, 
- নিশুতি, 
- তামসী, 
- অসুরা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
"ডাক্তার সাহেবের হাতযশ ভালো।" এখানে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অধিকার অর্থে
  2. দক্ষতা অর্থে
  3. বশ অর্থে
  4. নির্ভর অর্থে
ব্যাখ্যা
"ডাক্তার সাহেবের হাতযশ ভালো।" এখানে 'হাত' শব্দটি 'দক্ষতা' অর্থে ব্যবহৃত হয়েছে।

- হাত শব্দটি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে-
যেমন:
- 'হাত আসা' অর্থ রপ্ত হওয়া।
- 'হাত উঠানো' অর্থ প্রহার করতে উদ্যত হওয়া।
- 'হাতকষা' অর্থ কৃপণ।
- 'হাতখরচ' অর্থ ব্যক্তিগত ব্যয়।
- 'হাত গুটানো' অর্থ নিজেকে যুক্ত না রাখা।
- 'হাতটান' অর্থ চুরির অভ্যাস।
- 'হাতেনাতে' অর্থ অপরাধের প্রমানসহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'Forgery' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. ফৌজদারি
  2. দালাল
  3. দলিল
  4. জালিয়াতি
ব্যাখ্যা
• 'Forgery' শব্দের বাংলা পরিভাষা জালিয়াতি।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা পারিভাষিক শব্দ:
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Memorandum - স্মারকলিপি।
- Gazette - ঘোষণাপত্র।
- Apprentice - শিক্ষানবিশ।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Agenda - কৃত্যসূচি,
- Quarantine - সঙ্গরোধ।
- Quarterly - ত্রৈমাসিক,
- Isolation - বিচ্ছিন্নতা,
- Cease Fire -  অস্ত্র সংবরণ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
১৯.
The jar on the table contains __ water.
  1. a little
  2. a few
  3. many
  4. several
ব্যাখ্যা
Little, A little, Few, A few এর ব্যবহার:
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে।
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।
- এগুলো হচ্ছে Quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং Few হচ্ছে Negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

 • অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে। 
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Water হচ্ছে Uncountable noun. তাহলে এখানে Little / A little এর ব্যবহার হবে।
- আর আমরা জানি, Little অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A little এর অর্থ হলো অল্প একটু বা সামান্য।
- তাই এখানে A little হয়েছে।

Complete Sentence: The jar on the table contains a little water.
Bangla meaning: টেবিলে থাকা জারটিতে সামান্য পানি রয়েছে।

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
২০.
"Hoist with one’s own petard" means -
  1. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
  2. আপন ফাঁদে আপনি পতিত।
  3. অসির চেয়ে মসী শক্তিশালী।
  4. রতনে রতন চিনে।
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে "Hoist with one’s own petard" প্রবাদটির অর্থ হচ্ছে - আপন ফাঁদে আপনি পতিত

অন্যদিকে,
• Look before your leap.
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

• The pen is mightier than the sword.
অসির চেয়ে মসী শক্তিশালী।

• Diamond cuts diamond. 
রতনে রতন চিনে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
By reading daily, you can improve your English. (make it complex)
  1. If you will read daily, you can improve your English.
  2. By reading daily, your English can be improved.
  3. If you have read daily, you can improve your English.
  4. If you read daily, you can improve your English.
ব্যাখ্যা
By / In case of / In the event of + gerund যুক্ত Simple Sentence কে Complex Sentence করার নিয়ম:
- By / In case of / In the event of এর পরবর্তী gerund (যেমন: studying, reading, working, etc.) বাদ যাবে এবং If দিয়ে Complex Sentence এর শুরু করতে হবে।
- ২য় clause এর subject বসবে।
- Verb + ১ম Clause এর বাকী অংশ বসে।
- ২য় Clause- টি অপরিবর্তিত থাকবে।

Simple Sentence: By reading daily, you can improve your English.
Complex Sentence: If you read daily, you can improve your English.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২২.
Which one is a correct sentence?
  1. One should take care of his health.
  2. Ten kilometers are too far to walk.
  3. The furniture in the living room needs to be cleaned regularly.
  4. Every students are present at today.
ব্যাখ্যা
Correct Sentence: The furniture in the living room needs to be cleaned regularly.
- কারণ Furniture হচ্ছে Uncount Noun তাই এর Plural হয় না। এটি Singular verb নেয়।

অন্যদিকে,
ক) his এর পরিবর্তে one's হবে। কারণ, One এর Possessive case টি one's  হয়।
Correct Sentence: One should take care of one's health.

খ) একক সমষ্টি বুঝাতে অর্থ, সময়, দূরত্ব এর রকক দেখতে Plural হলেও Singular verb নেয়। তাই Ten kilometers এরপর is হবে।
Correct Sentence: Ten kilometers is too far to walk.

ঘ) Every এবং Singular Noun একত্রিত হয়ে একটি Singular Subject তৈরি করে, তাই VerbSingular হয়।
Correct Sentence: Every student is present at today.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৩.
Which one is an example of an indefinite pronoun?  
  1. one
  2. that
  3. each
  4. one another
ব্যাখ্যা
• অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে pronoun ব্যবহার করা হয় তাকে Indefinite Pronoun বলে।
- এর কয়েকটি উদাহরণ হলো: one, any, some, many, none, anyone, all, both, few, several, they, other, another, etc.

Pronoun ৮ প্রকার
1. Personal Pronoun: I, we, you, he, she, it, they, etc.
2. Demonstrative Pronoun: This, that, such, these, those, etc.
3. Interrogative Pronoun: What, who, whom, which, whose, etc.
4. Relative pronoun: who, which, that, what, whose, whom, but, the same as, same as, etc.
5. Indefinite pronoun: One, any, some, many, none, anyone, all, both, few, several, they, other, another, etc.
6. Distributive Pronoun: Each, every, either, neither, etc.
7. Reflexive and Emphatic pronoun: Myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
8. Reciprocal pronoun: Each other, one another, etc.    

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৪.
Excessive use of social media can be detrimental __ mental health.
  1. on
  2. at
  3. to
  4. with
ব্যাখ্যা
• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।
- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Complete Sentence: Excessive use of social media can be detrimental to mental health.

Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.
03. Pollution is highly detrimental to the environment.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
২৫.
What is the antonym of 'Confide'?
  1. Suspect
  2. Gloomy
  3. Trust
  4. Malevolent
ব্যাখ্যা
• Confide (Verb).
- English meaning: To tell somebody secrets and personal information that you do not want other people to know.
- Bangla meaning: বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা।

Synonym: Trust, Recommend, Believe, Rely.
Antonym: Keep, Hold, Retain.

অন্যদিকে,
Suspect - আশঙ্কা করা, সন্দেহ করা;
Gloomy - অন্ধকার, অনালোকিত;
Trust - আস্থা, ভরসা;
Malevolent - পরের অমঙ্গল কামনাকারী; পরশ্রীকাতর। 

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
Plural form of 'Salmon' -
  1. Salmones
  2. Salmoness
  3. Salom
  4. Salmon
ব্যাখ্যা
• Salmon এর plural form: Salmon.
- কখনো কখনো Plural হিসেবে "Salmons" ব্যবহার করা হয়, যা দ্বারা মূলত বিভিন্ন প্রজাতির Salmon- কে বোঝানো হয়।
- তাছাড়া Traditional English Grammer এ Salmon এর Plural form হিসেবে Salmon এর গ্রহনযোগ্যতা বেশী।    

• কিছু কিছু noun এর singular ও plural form একই থাকে।
Example: 
1. There is one sheep, and there are many sheep.
2. There is one deer, and there are many deer.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২৭.
The team played as though they ___ (won) the match.
  1. was wining
  2. had won
  3. wining
  4. won
ব্যাখ্যা
As if / As though যুক্ত sentence এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সবসময় were হয়।
Example: He talks as if he were a leader. 

• আবার, As if / As though যুক্ত sentence এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়। যেমন: 

Correct Answer: The team played as though they had won the match.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৮.
What does the term "plagiarism" mean?
  1. Creating original content
  2. Copying someone else's work without permission
  3. Writing with proper citations
  4. Inventing new ideas
ব্যাখ্যা
• Plagiarism (Noun)
English meaning: The practice of copying another person's ideas, words, or work and pretending that they are your own.
Bangla meaning: কুম্ভিলকবৃত্তি করা।

Synonym: Copying, Piracy, Illegal reproduction.
Antonym: Creativity, Authenticity, Innovation.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
২৯.
Choose the correct sentence.
  1. The man came here who is good.
  2. Men and materials that were affected during the flood were taken away to a safer place.
  3. She speaks the English like the English.
  4. I have bought a pen which I will use for the exam.
ব্যাখ্যা
প্রাণী, বস্তু ও শিশুকে নির্দেশ করলে তখন which/ that ব্যবহার করা হয়।
- ব্যাক্তিবাচক Relative Pronoun কখনো verb এর Subject হলে তা অব্যশই Who হবে।
- A pen দ্বারা এখানে বস্তুকে নির্দেশ করা হয়েছে। তাই Option D সঠিক উত্তর।

Correct sentence: I have bought a pen which I will use for the exam.

অন্যদিকে,
ক) Sentence টিতে The man দিয়ে শুধুমাত্র লোকটাকে বুঝানো হয়েছে তাই the man এরপর who বসবে।
Correct Sentence: The man who came here is good.

 খ) Sentence টিতে Men এর সাথে who এবং Materials এর সাথে which বসে। তাই এখানে দুটি একসাথে থাকায় which এর পরিবর্তে that হবে।
Correct Sentence: Men and materials that were affected during the flood were taken away to a safer place.

 গ) ভাষার নামের পূর্বে Article ব্যাবহার হয় না। জাতির নামের আগে the ব্যাবহার হয়। তাই speak এরপর the এর ব্যাবহার হবে না।
Correct Sentence: She speaks English like the English.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩০.
Each of the students who filled out the admission form ___ the test.
  1. have appeared at
  2. are appeared at
  3. has appeared at
  4. is appearing at
ব্যাখ্যা
One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার হলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the students' হয়েছে।
- আর 'Each of the students' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে has ব্যবহার হয়েছে। 

Correct Sentence: Each of the students who filled out the admission form has appeared at the test.

• আবার যদি Plural Noun এর পরে Each আসে, তবে verb টি Plural হবে। 
- The girls each have got a prize.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩১.
No sooner had she ___ her speech than the lights ___ out.
  1. finished, go
  2. finish, went
  3. finished, will go
  4. finished, went
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।
• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।

 Complete Sentence: No sooner had she finished her speech than the lights went out.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩২.
Smoke fills the room. (Change the voice)
  1. The room is filled by smoke.
  2. The room is filled with smoke.
  3. The room is filled at smoke.
  4. The room is filled in smoke.
ব্যাখ্যা
• অনেক ক্ষেত্রে Active voice এর subject- কে object করার সময় (by ছাড়া অন্য preparation যেমন: to, at, on, with, for ইত্যাদি) Passive voice- এ রুপান্তরের নিয়ম:
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- মূল verb এর past participle form বসে।
- by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি বসে।
- Passive Voice- এ cover, crowed, decorate, ornament, fill, seize, ইত্যাদি verb এর past participle এরপরে by এর পরিবর্তে with বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active voice: His behaviour surprised him.
Passive voice: He was surprised at her behaviour.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৩.
We ought to obey our teacher. (make it passive)
  1. Our teacher ought to obeyed by us.
  2. Our teacher ought to be obeied by us.
  3. Our teacher ought to be obeyed by us.
  4. Our teacher are ought to be obeyed by us.
ব্যাখ্যা
• Active voice এ Modal Auxiliary Verb থাকলে তা Passive voice করার নিয়ম:
- Modal Auxiliary verb গুলো হলো: Can, Could, May, Might, Will, Would, Shall, Should, Ought to, Used to, Must ইত্যাদি।
- Active voice এর object টি passive voice এর subject হিসেবে বসে।
- Active voice এর Modal verb টি বসে।
- be বসে।
- প্রদত্ত মুল verb এর past participle বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active Voice: We ought to obey our teacher.
Passive voice: Our teacher ought to be obeyed by us.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৪.
Walking in the morning is good for health. Here 'walking' is a/an -
  1. Participle
  2. Adjective
  3. Verb
  4. Gerund
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

• Gerund-এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition-এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Walk' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: Walking in the morning is good for health. Here, 'walking' is a/an - Gerund.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৩৫.
The little boy weeps for his lost toy. Here, the past participle of the verb 'Weep' is -
  1. Weeped
  2. Weep
  3. Weepped
  4. Wept
ব্যাখ্যা
• Weep (Transitive verb, Intransitive verb).
- English meaning: To express deep sorrow for usually by shedding tears.
- Bangla meaning: কাঁদা; চোখের পানি ফেলা।

• Weep এর past এবং past participle নিচে দেওয়া হলো:
- Base Form: Weep (কাঁদা)
- Past: Wept (কেঁদেছিল)
- Past Participle: Wept (কেঁদেছে)

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
৩৬.
She said, "Let us go to the park." (make it indirect)
  1. She suggested that we should go to the park.
  2. She said that let us go to the park.
  3. She said that we can go to the park.
  4. She suggested that we should gone to the park.
ব্যাখ্যা
Let যুক্ত sentence এর Indirect করার নিয়ম:
- Let এরপর us থাকলে indirect করার সময় reporting verb টি পরিবর্তিত হয়ে propose / suggest হয়। 
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- they / we + should বসে।
- Reported speech এর মুল verb থাকে শেষ পর্যন্ত বসে।
- Reporting verb এরপর subject third person হলে that এরপরে we বসে, এবং reporting verb এর subject first person হলে that এরপরে they বসে।

Direct: She said, "Let us go to the park."
Indirect: She suggested that we should go to the park.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
Which spelling is correct?
  1. Elementary
  2. Elemantary
  3. Elemantry
  4. Elamantary
ব্যাখ্যা
• The correct spelling is 'Elementary' (Adjective).
- English meaning: Connected with the first stages of a course of study, The most basic kind.
- Bangla meaning: প্রাথমিক।

Synonym: Basic, Introductory, Fundamental.
Antonym: Advanced, Complicated, Complex.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
৩৮.
৪৫ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৭৫%
  1. ৮৫
  2. ৬০
  3. ৫৫
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৭৫%

সমাধান:
মনেকরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক × ৭৫% = ৪৫
⇒ ৭৫ক/১০০ = ৪৫
⇒ ক = (৪৫ × ১০০)/৭৫
∴ ক = ৬০
৩৯.
৫% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ৪৫০ টাকা?
  1. ৭৮০০ টাকা
  2. ৯২২৫ টাকা
  3. ৮০০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ৪৫০ টাকা?

সমাধান:
মুনাফা, I = ৪৫০ টাকা,
হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়,n = ১ বছর
আসল, P = ?

আমরা জানি,
⇒ I = prn
⇒ ৪৫০ = p × (১/২০) × ১
∴ p = ৪৫০ × ২০ = ৯০০০ 

তাহলে, ৫% বার্ষিক মুনাফায় ৪৫০ টাকা মুনাফা পেতে আসল টাকার পরিমাণ হবে ৯,০০০ টাকা।
৪০.
sec A - tan A = 11/7 হলে (sec A + tan A)2 =?
  1. 49/​121
  2. ​12149
  3. 36/​169
  4. 81/​49
ব্যাখ্যা
প্রশ্ন: sec A - tan A = 11/7 হলে (sec A + tan A)2 =? 

সমাধান:
দেওয়া আছে,
sec A − tan A = 11/7​ 

আমরা জানি যে,
⇒ sec⁡2A − tan⁡2A = 1
⇒ (sec A + tan A)(sec A − tan A) =1
⇒ (sec A+tan A) × (11/7)​ = 1
⇒ sec A + tan A = 7​/11
∴ (sec A + tan A)2 = (7/11​)2 = 49/​121
৪১.
৪ সে.মি., ৯ সে.মি. ও ১১ সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১২.৫ বর্গ সে. মি.
  2. ১৬ বর্গ সে. মি.
  3. ১৯.৫ বর্গ সে. মি.
  4. ১২√২ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সে.মি., ৯ সে.মি. ও ১১ সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির বাহু গুলি হল a = ৪ সে.মি., b = ৯ সে.মি., এবং c = ১১ সে.মি.।
অর্ধপরিসীমা, s=(a + b + c​)/2
= (৪ + ৯ + ১১)/২
= ২৪/২
= ১২
ত্রিভুজের ক্ষেত্রফল , A = √{s(s − a)(s − b)(s − c)}
= √{১২ × (১২ − ৪) × (১২ − ৯) × (১২ − ১১)​}
= √(১২ × ৮ × ৩ × ১​)
= √২৮৮
= √(২ × ১৪৪)
= ১২√২ বর্গ সে.মি.
৪২.
x + (1/x) = 2√2 হলে x3 + (1/x3) এর মান কোনটি?
  1. 18√3
  2. 12√2
  3. 10√2
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2√2 হলে x3 + (1/x3) এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 2√2

আমরা জানি,
x3 + 1/x3 = {x + (1/x)3} - 3 × x × 1/x × {x + (1/x)}
= (2√2)3 - 3 × 2√2
= 16√2 - 6√2
= 10√2
৪৩.
27x + 1 = 243 হলে x এর মান নিচের কোনটি?
  1. 2
  2. 2/3
  3. 3/4
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 27x + 1 = 243 হলে x এর মান নিচের কোনটি?

সমাধান:
27x + 1 = 243
(33)x + 1  = 35
33x + 3 = 35
3x + 3 = 5
3x = 5 - 3
3x = 2
x = 2/3
৪৪.
একজন কলা বিক্রেতা প্রতিশত কলা ৯০০ টাকায় কিনে ১১২৫ টাকায় বিক্রি করলেন । তার শতকরা কত টাকা লাভ হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৩৫%
  4. ৫৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কলা বিক্রেতা প্রতিশত কলা ৯০০ টাকায় কিনে ১১২৫ টাকায় বিক্রি করলেন । তার শতকরা কত টাকা লাভ হলো?

সমাধান:
প্রতিশত কলার ক্রয়মূল্য = ৯০০ টাকা 
প্রতিশত কলার বিক্রয়মূল্য = ১১২৫ টাকায়।

∴ লাভ = বিক্রয়মূল্য − ক্রয়মূল্য = ১১২৫ − ৯০০ = ২২৫ 

৯০০ টাকায় লাভ হয় = ২২৫ টাকা
১ টাকায় লাভ হয় = ২২৫/৯০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (২২৫ × ১০০)/৯০০ = ২৫ টাকা

∴ কলা বিক্রেতার লাভের হার ২৫% ।
৪৫.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 73 হলে সংখ্যাদ্বয় নির্ণয় করুন?
  1. 41, 42
  2. 35, 36
  3. 27, 28
  4. 36, 37
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 73 হলে সংখ্যাদ্বয় নির্ণয় করুন?

সমাধান:
ধরি, দুইটি ক্রমিক সংখ্যা হল x এবং x+1
এবং তাদের বর্গের অন্তর দেওয়া আছে 73

প্রশ্নমতে,
⇒ (x+1)2 − x2 = 73
⇒ x2 + 2x + 1 − x2 = 73
⇒ 2x + 1 = 73
⇒ 2x = 73 − 1
⇒ 2x = 72
⇒ x = 72/2
∴ x=36
অপর সংখ্যা = 36 + 1 = 37
৪৬.
দুইটি সংখ্যার গ, সা, গু ১৬ এবং ল, সা, গু ১৯২ । সংখ্যা দুইটির একটি ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৩২
  3. ৫২
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু ১৬ এবং ল, সা, গু ১৯২ । সংখ্যা দুইটির একটি ৬৪ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
গ, সা, গু  = ১৬
ল, সা, গু = ১৯২
এবং একটি সংখ্যা = ৬৪

আমরা জানি,
অপর সংখ্যা= (গ, সা, গু × ল, সা, গু)/একটি সংখ্যা
= (১৬ × ১৯২)/৬৪
= ৪৮
∴ অপর সংখ্যা = ৪৮
৪৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ । এর ক্ষেত্রফল ৪৮৬ মিটার হলে, পরিসীমা কত?
  1. ৭৪ মিটার
  2. ১০০ মিটার
  3. ৯০ মিটার
  4. ৮৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ । এর ক্ষেত্রফল ৪৮৬ মিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক
দৈর্ঘ্য = ক এর দেড়গুণ = ৩ক/২

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৩ক/২ × ক = ৪৮৬
⇒ ক = (৪৮৬ × ২)/৩
⇒ ক = ৩২৪
⇒ ক = √৩২৪
⇒ ক = ১৮

∴ প্রস্থ = ক = ১৮ মিটার
∴ দৈর্ঘ্য = ৩ক/২ = ২৭ মিটার

∴ পরিসীমা = ২( দৈর্ঘ্য + প্রস্থ ) মিটার
= ২(২৭ + ১৮) = ৯০ মিটার
৪৮.
৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ৫৯.৫
  2. ৬১
  3. ৬৬.২
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যা গুলোর তালিকা হলো-  ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩

∴ সংখ্যা গুলোর যোগফল = ৫৯ + ৬১ + ৬৭ + ৭১ + ৭৩ = ৩৩১
এবং মোট মৌলিক সংখ্যা গুলি হলো ৫ টি।

∴ গড় = ৩৩১/৫​ = ৬৬.২
৪৯.
27√3 এর 3 ভিত্তিক লগ কত?
  1. 2/3
  2. 2/7
  3. 5/6
  4. 7/2
ব্যাখ্যা
প্রশ্ন: 27√3 এর 3 ভিত্তিক লগ কত?

সমাধান:
27√3 এর 3 ভিত্তিক লগ হলো,
log3 27√3
= log3 (33 × 31/2)
= log3 3{3 + (1/2)}
= {3 + (1/2)} log3 3
= (6 + 1)/2   ;[ log3 3 = 1 ]
= 7/2
৫০.
এক নটিক্যাল মাইল সমান-
  1. ১৭৫.৩১৮ মিটার 
  2. ১৮৫৩.১৮ মিটার 
  3. ১৬৫৩.১৮ মিটার 
  4. ১৭৫৫.১৮ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: এক নটিক্যাল মাইল সমান-

সমাধান:
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ১.৮৫৩১৮ কিলোমিটার
= (১.৮৫৩১৮ × ১০০০) মিটার
= ১৮৫৩.১৮ মিটার
৫১.
ব্যাংকে ৫০০০ টাকা রাখলে ১০ শতাংশ হারে মুনাফার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
  1. ১০৫০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ৯৫০ টাকা
  4. ১৫৪৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাংকে ৫০০০ টাকা রাখলে ১০ শতাংশ হারে মুনাফার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?

সমাধান:
প্রাথমিক মূলধন, P = ৫,০০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ১০% = ১০/১০০ = ০.১
সময়কাল, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= ৫০০০(১ + ০.১) - ৫০০০
= ৫০০০(১.১) - ৫০০০
= (৫০০০ × ১.২১) - ৫০০০
= ৬০৫০ - ৫০০০
= ১০৫০

∴ ৫০০০ টাকা ১০% সুদের হারে ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা হবে ১,০৫০ টাকা।
৫২.
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে । ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
  1. ৪০ টি
  2. ৪৫ টি
  3. ৪১ টি
  4. ৩৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে । ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?

সমাধান:
৫ কি.মি. = ৫ × ১০০০ = ৫০০০ মিটার

∴ খুঁটির সংখ্যা = (৫০০০/১২৫) = ৪০ টি

যেহেতু রাস্তার শুরুতে একটি খুঁটির প্রয়োজন তাই মোট খুঁটি লাগবে = ৪০ + ১ = ৪১ টি
৫৩.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৫ : ৮
  2. ৫ : ৩
  3. ১৩ : ৭
  4. ১৮ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
পিতার বয়স 7x বছর এবং পুত্রের বয়স 3x বছর, যেখানে x একটি ধ্রুবক।

দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর

∴ 7x + 3x = 60
⇒ 10x = 60
⇒ x = 60/10
⇒ x = 6

∴ পিতার বয়স হবে = 7x = 7 × 6 = 42 বছর এবং পুত্রের বয়স হবে = 3x = 3 × 6 = 18 বছর
এখন,
১০ বছর পরে, পিতার বয়স হবে = 42 + 10 =52 বছর এবং পুত্রের বয়স হবে = 18 + 10 = 28 বছর।

∴ তাদের বয়সের অনুপাত হবে = 52 : 28 = 13 : 7
৫৪.
একটি বৃত্তের ব্যাস 1/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. π/4 বর্গ একক
  2. 16 বর্গ একক
  3. π/16 বর্গ একক
  4. π/8 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 1/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বৃত্তটির ব্যাস d =1/2​ একক
ব্যাসার্ধ, r = d/​2=1​/4 একক

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(1/4​)2
= π × (1/1 6​)
= π​/16

অতএব, বৃত্তটির ক্ষেত্রফল হবে π/16 বর্গ একক ।
৫৫.
 এর মান কত?
  1. 2
  2. 2x
  3. 5x
  4. 2x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: এর মান কত?

সমাধান:

৫৬.
ABCD সামান্তরিকের ∠A = 110°, তাহলে ∠B এর মান কত?
  1. 80°
  2. 90°
  3. 75°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠A = 110°, তাহলে ∠B এর মান কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
∴ ∠A = ∠C = 110°
∴ ∠B = ∠D = (360° - 220°)/2
= 140°/2
= 70°

৫৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন?
  1. ৮ মিটার
  2. ৪ মিটার
  3. ১২ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন?

সমাধান:
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = a
⇒ a = ৩২
⇒ a = √৩২
⇒ a = ৪√২

∴ কর্ণের দৈর্ঘ্য = √২a = √২ × ৪√২ = ৪ × ২ = ৮
৫৮.
6x2 - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (2x + 1)(3x + 5)
  2. (2x + 1)(3x - 5)
  3. (x + 1)(3x + 5)
  4. (x + 1)(x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
6x2 - 7x - 5
= 6x2 + 3x - 10x  - 5
= 3x(2x + 1) - 5(2x + 1)
= (2x + 1)(3x - 5)
৫৯.
a : b = 5 : 7 এবং b : c = 9 : 13 হলে a : b : c এর মান কত?
  1. 45 : 63 : 91
  2. 45 : 54 : 63
  3. 65 : 63 : 81
  4. 25 : 63 :33
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 5 : 7 এবং b : c = 9 : 13 হলে a : b : c এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a : b = 5 : 7 এবং b : c = 9 : 13

∴ a : b =5 : 7 = (5 × 9) : (7 × 9) = 45 : 63
b : c = 9 : 13 = (9 × 7) : (13 × 7) = 63 : 91

∴ a : b : c = 45 : 63 : 91

তাহলে, a : b : c এর মান হলো 45 : 63 : 91।
৬০.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান । বস্তুটির আয়তন ৫১২ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
  1. ৩৬ বর্গ সে. মি.
  2. ৪৯ বর্গ সে. মি.
  3. ৬৪ বর্গ সে. মি.
  4. ১৬ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান । বস্তুটির আয়তন ৫১২ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
যেহেতু, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান।
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য = a  সে. মি.

ঘনকের আয়তন,
⇒ a = ৫১২
⇒ a = ৮
∴ a = ৮

∴ ঘনকের একটি তলের ক্ষেত্রফল = a = ৮ = ৬৪ বর্গ সে. মি.
৬১.
১৬ জন লোক একটি কাজের অর্ধেক শেষ করল ১০ দিনে , অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি ৮ দিনে শেষ হবে?
  1. ৪০ জন
  2. ১৮ জন
  3. ১৬ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন:  ১৬ জন লোক একটি কাজের অর্ধেক শেষ করল ১০ দিনে , অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি ৮ দিনে শেষ হবে?

সমাধান:
১৬ জন লোক ১/২ অংশ কাজ করে ১০ দিনে
১৬ জন লোক সম্পূর্ণ অংশ কাজ করে (১০ × ২) = ২০ দিনে

∴ ২০ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে ১৬ জন
১ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে = (১৬ × ২০) জন 
৮ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে = (১৬ × ২০)/৮ = ৪০ জন  

∴ অতিরিক্ত লোক প্রয়োজন = ৪০ - ১৬ = ২৪ জন
৬২.
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
  1. ২২টি
  2. ২৩টি
  3. ২৪টি
  4. ২৬টি
ব্যাখ্যা
লিখনপদ্ধতি ও কাগজ আবিষ্কার:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগরসভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখনপদ্ধতির নাম ছিল চিত্রলিপি।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬৩.
সম্প্রতি "এতেমাদ" নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ইরাক
  2. ইরান
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা
ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র "এতেমাদ":
- ইরান সম্প্রতি "এতেমাদ" নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১,৭০০ কিলোমিটার (১,০৫৬ মাইল) দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
- এই ক্ষেপণাস্ত্রটি তেহরানে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপস্থিতিতে প্রকাশ করা হয়।
- "এতেমাদ" শব্দটি ফারসিতে "বিশ্বাস" অর্থে ব্যবহৃত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, যা ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
- পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা মনে করে এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। - "এতেমাদ" ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মতো ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। 
- এই উন্মোচন অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবসে এবং ১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকীর কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়।

উৎস: The Economic Times (২ ফেব্রুয়ারি, ২০২৫)
৬৪.
'লামা এআই' কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
  1. অ্যাপল
  2. মেটা
  3. ওপেন এআই
  4. আলিবাবা
ব্যাখ্যা
লামা এআই: 
- ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচির নাম লামা (Llama - Large Language Model Meta AI) এআই।
- লামা এআইয়ের বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙার অভিযোগ করা হচ্ছে। 
- লামা এআইকে প্রশিক্ষণের সময় ৮২ টেরাবাইট বইপত্র বিনা অনুমতিতে ব্যবহার করে পাইরেসির অভিযোগ করা হচ্ছে। এ জন্য মেটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
- মেটা টরেন্টের মাধ্যমে প্রায় ৮১ দশমিক ৭ টেরাবাইট ডেটা ডাউনলোড করেছে বলে মামলার নথিপথে দেখা যায়।
- কপিরাইট আইন এড়িয়ে চলার জন্য মেটা নিজের সম্পৃক্ততা গোপন করেছে বলে জানা গেছে।

উৎস: প্রথম আলো (১৫ ফেব্রুয়ারি ২০২৫)
৬৫.
বাংলাদেশ লোক ও কারু শিল্প জাদুঘর কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
  1. এসএম সুলতান
  2. কামরুল হাসান
  3. শিল্পাচার্য জয়নুল আবেদীন
  4. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারু শিল্প জাদুঘর: 
- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
- এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
পূর্ব তিমুর কোন অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র?
  1. পূর্ব এশিয়া
  2. পশ্চিম এশিয়া
  3. পলিনেশিয়া
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা
পূর্ব তিমুর (East Timor): 
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- রাজধানী ও বৃহত্তম শহর: দিলি (Dili)
- এটি ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে এবং বিশ্বের নবীনতম দেশগুলোর মধ্যে একটি।
- এটি প্রশান্ত মহাসাগরের তিমুর দ্বীপে অবস্থিত, এর উত্তর-পশ্চিমে ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুর এর অবস্থান।
- প্রধান অর্থনৈতিক খাতগুলোর মধ্যে কৃষি, মৎস্য এবং তেল ও গ্যাস উৎপাদন উল্লেখযোগ্য।
- ১৬শ শতকে পর্তুগিজ উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে সংক্ষিপ্ত স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়া এটি দখল করে নেয়।
- দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ২০০২ সালে পূর্ব তিমুর একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

উৎস: Britannica.
৬৭.
বাংলাদেশ কবে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
  1. ১৪ অক্টোবর ১৯৭২ সাল
  2. ১৪ অক্টোবর ১৯৭৪ সাল
  3. ১৪ অক্টোবর ১৯৭৫ সাল
  4. ১৪ অক্টোবর ১৯৭৬ সাল
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- ইন্টারপোল একটি আন্তঃসরকারি সংস্থা।
- পুরো নাম আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা বা International Criminal Police Organization.
- ইন্টারপোল বিশ্বকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সকল দেশের পুলিশকে একসাথে কাজ করতে সহায়তা করে।
- সদস্য দেশ: ১৯৬টি 
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৪ অক্টোবর ১৯৭৬ সাল। 
- প্রতিটি সদস্য দেশ একটি ইন্টারপোল জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি) পরিচালনা করে।
- এটি তাদের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অন্যান্য দেশের সাথে এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে আমাদের নিরাপদ বিশ্বব্যাপী পুলিশ যোগাযোগ নেটওয়ার্ক I-24/7 এর মাধ্যমে সংযুক্ত করে।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট।
৬৮.
কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন?
  1. রাদারফোর্ড
  2. ফ্যারাডে
  3. ম্যাক্স প্ল্যাংক
  4. আইনস্টাইন
ব্যাখ্যা
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা: 
- ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না।
- ১৮০৩ সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন, 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন। 
- ১৯১১ সালে রাদারফোর্ড দেখিয়েছেন, পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে।
- কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনের মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। 
- কারণ বিদ্যুৎ চৌম্বকীয় সূত্র অনুযায়ী এই অবস্থায় ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে; কিন্তু বাস্তবে তা কখনো ঘটে না।
- ১৯০০ সালে ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, যা ব্যবহার করে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়।
- পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৬৯.
নিচের কোনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান?
  1. অ্যামাজন
  2. স্টারলিংক
  3. আলিবাবা
  4. মাইক্রোসফট
ব্যাখ্যা
স্টারলিংক: 
- স্টারলিংক ইন্টারনেট–সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।
- স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের তথ্য অনুযায়ী, তাদের ইন্টারনেট-সেবা জিওস্টেশনারি (ভূস্থির উপগ্রহ) থেকে আসে, যা ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
- পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট–সেবা দিতে পারে।
- ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে, স্টারলিংকের ৬ হাজার ৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে।
- এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল (৫৫০ কিলোমিটার) ওপরে কক্ষপথে ঘুরছে।
- স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।
- স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)।
- তবে বেশির ভাগ ব্যবহারকারী ১০০ এমবিপিএসের বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ এমবিপিএসের মধ্যে থাকে।
- স্টারলিংক কিট এ থাকে একটি রিসিভার বা অ্যানটেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই, যার মূল্য ৩৪৯ থেকে ৫৯৯ ডলার পর্যন্ত (৪৩ থেকে ৭৪ হাজার টাকা)।

উৎস: প্রথম আলো (১৫ ফেব্রুয়ারি ২০২৫)
৭০.
সার্বিকভাবে অপারেশন সার্চলাইট পরিকল্পনার তত্ত্বাবধান করেন কে?
  1. মেজর জেনারেল রাও ফরমান আলী
  2. মেজর জেনারেল খাদিম হোসেন রাজা
  3. লে. জেনারেল টিক্কা খান
  4. লে. জেনারেল নিয়াজী
ব্যাখ্যা
অপারেশন সার্চলাইট: 
- অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে।
- পরিকল্পনা অনুযায়ী প্রথমেই ঢাকা শহরের পিলখানার ইপিআর হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ লাইন্সের নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল।
- অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লায় সেনাবাহিনী, ইপিআর, আনসার, পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করার কথা উল্লেখ ছিল।
- চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল।
- ঢাকার বাইরে এ অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
- সার্বিকভাবে এ পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭১.
নরওয়ের রাজধানীর নাম কী?
  1. স্টকহোম
  2. অসলো
  3. ভিয়েনা
  4. ভেনিস
ব্যাখ্যা
নরওয়ে: 
- নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ার এক অনন্য দেশ। 
- নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ, যা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
- রাজধানী: অসলো।
- প্রায় অর্ধেক মানুষ দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করে, বিশেষ করে অসলো অঞ্চলে।
- ভূপ্রকৃতি: দুই-তৃতীয়াংশ এলাকা পর্বতময়।
- উপকূলে ৫০,০০০-এর বেশি দ্বীপ রয়েছে।
- গভীর হিমবাহ দ্বারা তৈরি ফিয়র্ড (fjord) উপকূলরেখাকে বিচিত্র করেছে।
- নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও উন্নত জীবনযাত্রার মানের জন্য বিখ্যাত।

এছাড়া, 
- স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী ও বৃহত্তম শহর।
- ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী। 
- ভেনিস ইতালির একটি শহর। 

উৎস: Britannica.
৭২.
সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সে অনুযায়ী নীতিনির্ধারণ ও সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথায় থেকে?
  1. সুপ্রিমকোর্ট
  2. বাংলাদেশ সচিবালয়
  3. আইনসভা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
জাতীয় সংসদ:
- ভবন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত।
- জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করেন এবং অন্যান্য নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সচিবালয়:
- সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সে অনুযায়ী নীতিনির্ধারণ ও সরকারের শাসনকাজ পরিচালিত হয় সচিবালয় থেকে।

সুপ্রিমকোর্ট:
- এটি বাংলাদেশের বিচারবিভাগের সর্বোচ্চ স্তর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭৩.
নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
  1. বন্যা
  2. টর্নেডো
  3. অগ্নিকাণ্ড
  4. নদীভাঙন
ব্যাখ্যা
দুর্যোগের ধারণা:
- কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়।
- দুর্যোগ দুই ধরনের। প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ।
- প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না। 
- মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে।
- মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।
- যেমন: যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড, দূষণ প্রভৃতি। 
- প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি।
- যেমন- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রভৃতি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭৪.
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯২০ সালে
  2. ১৯৩৯ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations - UN):
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়
- সংস্থার কার্যক্রম ও উদ্দেশ্য জাতিসংঘ সনদের নীতিমালার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
- ১৯৪৫ সালে জাতিসংঘের ৫১টি সদস্য রাষ্ট্র ছিল।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।
- সান ফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫): ৫১টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে এবং নতুন সংস্থা গঠন করে।

উৎস: UN ওয়েবসাইট। 
৭৫.
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩১টি
  4. ৩২টি
ব্যাখ্যা
ন্যাটো (NATO):
- ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: NATO ওয়েবসাইট।
৭৬.
চাকমা সমাজে পাড়ার প্রধানকে কী বলা হয়?
  1. কার্বারি
  2. হেডম্যান
  3. আদাম
  4. রাজা
ব্যাখ্যা
চাকমা: 
- বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী বৃহত্তম নৃগোষ্ঠী হলো চাকমা।
- নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক।
- বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বসবাস করে।
- চাকমা সমাজে মূল অংশ পরিবার।
- কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় 'আদাম' বা 'পাড়া'। পাড়ার প্রধানকে বলা হয় কার্বারি।
- কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান।
- কার্বারি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তিশৃঙ্খলা রক্ষা করে।
- কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা।
- চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক।
- চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। চাকমা পরিবারে পিতাই প্রধান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।