- স্বাধীনতার পর থেকেই প্রবাসীদের উদ্যোগে বিদেশের মাটিতে শহীদ মিনার নির্মাণ শুরু হয়।
- ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীকস্বরূপ হয়ে ওঠে।
- বহির্বিশ্বে ১৯৯৭ সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে এবং ১৯৯৯ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মিত হয়।
-
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ইংল্যান্ডের রাজধানী
লন্ডনে। - গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার।
- ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ সেদেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
=================
- বহির্বিশ্বে
বাংলাদেশ সরকার প্রথম শহীদ মিনার নির্মাণ করে
জাপানের
টোকিও শহরে।
- এর আয়তন উচ্চতায় ২.৬ মিটার এবং প্রস্থে ২.৫ মিটার।
- ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের মাপের সাথে মিলিয়ে এটি তৈরি করা হয়েছে।
- সম্পূর্ণ স্টিল ফ্রেমে তৈরি এটি।
- জাপানের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, পার্ক প্রাঙ্গণের টোকিও মেট্রোপোলিটন আর্ট স্পেস-এর ইকেবুকুরো নিশিগুচি পার্কের পশ্চিম গেইটে এটি অবস্থিত।
- এ পার্কে শহীদ মিনার আছে বলে প্রবাসীরা পার্কটিকে নাম দিয়েছে ‘শহীদ মিনার পার্ক’।
উৎস: বাংলাপিডিয়া, ntvbd.com