পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা – ১১: ফুল মডেল টেস্ট-১ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
কোনটি 'বিদ্যুৎ' এর সমার্থক নয়?
  1. ক) সৌদামিনী
  2. খ) কাদম্বিনী
  3. গ) শম্পা
  4. ঘ) ক্ষণপ্রভা
সঠিক উত্তর:
খ) কাদম্বিনী
উত্তর
সঠিক উত্তর:
খ) কাদম্বিনী
ব্যাখ্যা
'কাদম্বিনী' = 'মেঘ' শব্দের সমার্থক শব্দ। 

'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ = তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা,  অশনি,  দামিনী, বিজলী, শম্পা। 
'মেঘ' এর অন্যান্য সমার্থক শব্দ হলো = বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'আহূতি' শব্দের অর্থ কী?
  1. ক) আমন্ত্রণ
  2. খ) আত্মহত্যা
  3. গ) সঞ্চয়
  4. ঘ) দৈনিক
সঠিক উত্তর:
ক) আমন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
ক) আমন্ত্রণ
ব্যাখ্যা
আহূতি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√হ্বে+তি 
অর্থ: আহ্বান, আমন্ত্রণ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলায় কাব্য রচনা না করেও বাংলা সাহিত্যে অবদান রয়েছে কোন সাহিত্যিকের?
  1. ক) বীররল
  2. খ) বিদ্যাপতি
  3. গ) বনফুল
  4. ঘ) প্যারীচাদ মিত্র
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
ব্যাখ্যা
বাংলায় কবিতা রচনা না করেও বিদ্যাপতি ছিলেন - বাংলা ভাষার কবি। 
- বিদ্যাপতি ছিলেন বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রূপকার। 
- মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। 
- বিদ্যাপতি মৈথিলী,  অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় বহু  গ্রন্থ ও পদ রচনা করেন।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।
- কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

বিদ্যাপতি রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে -
- কীর্তিলতা,
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Illustration এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) আলোকিত করা
  2. খ) সচিত্র
  3. গ) চিত্রকল্প
  4. ঘ) দৃষ্টান্ত
সঠিক উত্তর:
ঘ) দৃষ্টান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দৃষ্টান্ত
ব্যাখ্যা
Illustration এর পারিভাষিক শব্দ = উদাহরণ, দৃষ্টান্ত, নিদর্শন, চিত্রণ।  

অন্যদিকে, 
illustrated = উদাহৃত, সচিত্র 
Imagery = চিত্রকল্প, প্রতিরূপসমষ্টি  
Illuminate = আলোকিত করা। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
.
'অতিশয়' অর্থে 'নি' উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) নিখাদ
  2. খ) নিদারুণ
  3. গ) নির্ধন
  4. ঘ) নিস্তরঙ্গ
সঠিক উত্তর:
খ) নিদারুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিদারুণ
ব্যাখ্যা
'অতিশয়' অর্থে 'নি' উপসর্গের প্রয়োগ ঘটেছে 'নিদারুণ' শব্দে

অন্যদিকে 
- 'নিখাদ' শব্দে 'নেই এমন' অর্থে 'নি' উপসর্গের প্রয়োগ ঘটেছে। 
- 'নির্ধন' শব্দে 'নেই এমন' অর্থে 'নির্‌' উপসর্গের প্রয়োগ ঘটেছে। 
- 'নিস্তরঙ্গ' শব্দে 'নেই এমন' অর্থে 'নিস্‌' উপসর্গের প্রয়োগ ঘটেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'গোঁফখেজুরে' কোন প্রকাস সমাসের অন্তর্ভূক্ত?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন – বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনাে কখনাে ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন –
গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'সার্থক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ব্যর্থক
  2. খ) নিরর্থক
  3. গ) সাধক
  4. ঘ) নির্মল
সঠিক উত্তর:
খ) নিরর্থক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরর্থক
ব্যাখ্যা
'সার্থক' শব্দের বিপরীত শব্দ = 'নিরর্থক'  
আরও কিছু বিপরীতার্থক শব্দ- 

নির্মল - পঙ্কিল 
নির্লজ্জ - সলজ্জ 
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত 
নিশ্চেষ্ট - সচেষ্ট
নিন্দিত - প্রশংসিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) শাকচুন্নী
  2. খ) শ্রীমতি
  3. গ) সুন্দরী
  4. ঘ) কাঙ্গালিনি
সঠিক উত্তর:
ক) শাকচুন্নী
উত্তর
সঠিক উত্তর:
ক) শাকচুন্নী
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ: এসব শব্দের পুরুষবাচক রূপ নেই।
যেমন- সধবা, বিধবা, সতীন, ললনা, পােয়াতী, লক্ষ্মী, সুজলা, সুফলা, অধীরা, গর্ভিনী, ডাইনী, পেত্নী, শাকচুন্নী, কুলটা, বিমাতা ইত্যাদি। 

অন্যদিকে, 
শ্রীমান - শ্রীমতি, 
সুন্দর - সুন্দরী,
কাঙাল - কাঙ্গালিনি,

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'যা কষ্টে জয় করা যায়' তাকে এক কথায় কী বলে?
  1. ক) অজয়
  2. খ) বিজয়
  3. গ) দুর্জয়
  4. ঘ) বিজিত
সঠিক উত্তর:
গ) দুর্জয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্জয়
ব্যাখ্যা
যা কষ্টে জয় করা যায় = দুর্জয়

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ 
যা দমন করা যায় না = অদম্য 
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার 
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব 
যা বার বার দুলছে = দোদুল্যমান 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
নিম্নের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
  1. ক) চোখে চোখে
  2. খ) থকথকে
  3. গ) তাড়াতাড়ি
  4. ঘ) গরম গরম
সঠিক উত্তর:
গ) তাড়াতাড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) তাড়াতাড়ি
ব্যাখ্যা
'তাড়াতাড়ি' = অনুকার দ্বিত্বের উদাহরণ। 
চোখে চোখে, গরম গরম = পুনরাবৃত্ত দ্বিত্ব। 
থকথকে = ধ্বন্যাত্ম্যক দ্বিত্ব। 
---------------------

অনুকার দ্বিত্ব
- পরপর প্রয়ােগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
- তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। প্রকাশ পায় এই রকম একটা ভাব।
যেমন -
- অঙ্ক-টঙ্ক, আম-টাম, কেক-টেক, ঘর-টর, গরু-টরু, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, টাট্ট-ফাটু, আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, এলােমেলাে, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষমেষ, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, মােটাসােটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে ।

অনুকার দ্বিত্বে অনেক সময়ে স্বরের পরিবর্তন ঘটে।
যেমন -
আড়াআড়ি, খোঁজাখুঁজি, ঘােরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মােটামুটি, টুকরাে-টাকরা, ধারধাের, জোগাড়-জাগাড়।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
'উর্দু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
উর্দু (বিশেষ্য) 
- তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ভারত ও পাকিস্তানে ব্যবহৃত ফারসি ও আরবি ভাষার মিশ্রনজাত ইন্দো-ইউরোপীয় ভাষাবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
'অহেতুক দুর্ভাবনা পোহানো' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) মার চেয়ে মাসির দরদ
  2. খ) ফেল কড়ি মাখ তেল
  3. গ) বেল পাকলে কাকের কী
  4. ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
সঠিক উত্তর:
ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
ব্যাখ্যা
'মাথা নেই তাঁর মাথাব্যথা' প্রবাদটির অর্থ = অহেতুক দুর্ভাবনা পোহানো।
অন্যদিকে, 
'মার চেয়ে মাসির দরদ' প্রবাদটির অর্থ = কপট মমতা।
'ফেল কড়ি মাখ তেল' প্রবাদটির অর্থ = অর্থের বিনিময়ে ইচ্ছা।
'বেল পাকলে কাকের কী' প্রবাদটির অর্থ = আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া । 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
'গৌড়ীয় ব্যাকরণ' এর রচয়িতা কে?
  1. ক) উইলিয়াম কেরী
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা  ব্যাকরণ।
- রচয়িতা রাজা  রামমোহন রায়।
-  প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে।
- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।

- গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল-বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে। সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে। গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি। মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
You cannot be a rich man if you do not work hard. What type of clause is the underlined one?
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Principal clause
সঠিক উত্তর:
ঘ) Principal clause
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Principal clause
ব্যাখ্যা
Principal Clause:
যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে। আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয়। Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে। Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।

You cannot be a rich man, নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য গঠন করতে সক্ষম, এটি অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয়।
তাই এটি Principal Clause.
১৫.
That they are honest men ... known to all. 
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) has
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
এখানে known Verb এর Subject হচ্ছে 'That they are honest men' পুরোটা।
Clause – Subject হলে সেটাকে Singular ধরতে হয়। কারণ পুরোটা দিয়ে একটা Idea বুঝাচ্ছে।
তাছাড়া বাক্যটা Passive. এ হিসেবে (ক) সঠিক।

Tips:
Clause- Subject হলে সে অনুসারে verb বসানোর ক্ষেত্রে clause-টিকে মনে মনে It ধরে নিবেন, তাহলে সহজে সঠিক Verb বসাতে পারবেন।
যেমন এখানে it is known to all.
১৬.
Identify the incorrect sentence.
  1. ক) Slow and steady wins the race.
  2. খ) The wages of sin is death.
  3. গ) Twelve years was Jerry’s age.
  4. ঘ) Circumstances is not in our favour.
সঠিক উত্তর:
ঘ) Circumstances is not in our favour.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Circumstances is not in our favour.
ব্যাখ্যা
(ক) and যুক্ত দুটি noun একত্রে একক একটি অর্থ বুঝালে এর পর Verb -Singular হয়।
(খ) Wages (পরিণাম) Singular হিসেবে ব্যবহৃত হয়।
(গ) বয়স, পরিমাণ, টাকা এগুলো একক সমষ্টি বুঝালে Noun Plural হলেও Verb – Singular হয়।
(ঘ) Circumstances সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়। এর কোন Singular Form নেই। তাই এর পর Verb-ও Plural হবে।
১৭.
Teacher said, 'The earth ...... round the sun'.
  1. ক) moves
  2. খ) moved
  3. গ) has moved
  4. ঘ) will be moving
সঠিক উত্তর:
ক) moves
উত্তর
সঠিক উত্তর:
ক) moves
ব্যাখ্যা
General truth/ universal truth/ scientific truth সবসময় Present Indefinite Tense দ্বারা প্রকাশ করা হয়।
Present Indefinite Tense এর structure হলো: Subject + verb এর Present Form.
Subject টি third person - singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়।
সুতরাং, এখানে সঠিক verb-টি হবে 'moves'.
১৮.
At present, eradicating corruption is the greatest challenge for our country. (Make it Positive).
  1. ক) At present very few challenges in our country are as great as eradicating corruption.
  2. খ) At present no other challenge in our country is as great as eradicating corruption.
  3. গ) At present eradicating corruption is great than any other challenge in our country.
  4. ঘ) At present no other challenges in our country are as great as eradicating corruption.
সঠিক উত্তর:
খ) At present no other challenge in our country is as great as eradicating corruption.
উত্তর
সঠিক উত্তর:
খ) At present no other challenge in our country is as great as eradicating corruption.
ব্যাখ্যা
Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
    1. Subject- Object হয়, Object - Subject হয়।
    2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়।
    3. Degree change হয়।
    4. Indicator Change হয়। 

Structure: One of the ছাড়া শুধু Superlative Degree থাকলে :-  No other + Object অংশের Noun + Verb + as/ so + Positive Degree + as + Subject
১৯.
Choose the correct spelling:
  1. ক) Genuine
  2. খ) Genuene
  3. গ) Genuiene
  4. ঘ) Ganuine
সঠিক উত্তর:
ক) Genuine
উত্তর
সঠিক উত্তর:
ক) Genuine
ব্যাখ্যা
The correct spelling is 'Genuine'.
এর অর্থ - প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।

Source: Accessible Dictionary
২০.
Choose the antonym of the given word: Flexible.
  1. ক) Elastic
  2. খ) Meek
  3. গ) Gentle
  4. ঘ) Stiff
সঠিক উত্তর:
ঘ) Stiff
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Stiff
ব্যাখ্যা
Flexible - নমনশীল; আনম্য; নম্র; নমনীয়।
Elastic - নমনীয় ও স্থিতিস্থাপক।
Meek - নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।
Gentle - অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
Stiff - কঠিন; শক্ত; অনমনীয়; সহজে বাঁকানো যায় না এমন।

অর্থাৎ, Flexible এর antonym হচ্ছে Stiff.

Source: Accessible Dictionary
২১.
Which one is a compound preposition?
  1. ক) Upon
  2. খ) About
  3. গ) Into
  4. ঘ) Within
সঠিক উত্তর:
খ) About
উত্তর
সঠিক উত্তর:
খ) About
ব্যাখ্যা
Compound Preposition:
It is generally formed by prefixing a Preposition (usually a = on or be = by) to a Noun, an Adjective or an Adverb.
- About
- Above
- Across
- Along
- Amidst
- Among
- Around
- Before
- Behind
- Below
- Beneath
- Beside
- Between

Upon, Into, Within হচ্ছে Double preposition.

Source: High School English Grammar & Composition by Wren & Martin
২২.
Many years have passed since ____.
  1. ক) his mother died.
  2. খ) his mother had died.
  3. গ) his mother has died
  4. ঘ) his mother was died
সঠিক উত্তর:
ক) his mother died.
উত্তর
সঠিক উত্তর:
ক) his mother died.
ব্যাখ্যা
Any Present + since (সময় বুঝাতে) + Past Indefinite
Example:
- It is ten years since his father died.
- Many years have passed since his mother died.
২৩.
Three-fourths of the books ____ sold.
  1. ক) been
  2. খ) have been
  3. গ) being
  4. ঘ) has been
সঠিক উত্তর:
খ) have been
উত্তর
সঠিক উত্তর:
খ) have been
ব্যাখ্যা
Fractions (3/4) + uncountable noun (work) + singular verb (has been).
যেমন: Three-fourths of the work has been finished.
কিন্তু countable noun এর বেলায় ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে।
যেমনঃ Three-fourths of the books have been sold.
২৪.
রিয়াদ ও জসিমের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৪। তিন বছর পর তাদের বয়সের অনুপাত যথাক্রমে ১১ : ৯ হলে, রিয়াদের বর্তমান বয়স কত? 
  1. ক) ২৪ বছর 
  2. খ) ২৬ বছর 
  3. গ) ৩৬ বছর 
  4. ঘ) ৩০ বছর 
সঠিক উত্তর:
ঘ) ৩০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ বছর 
ব্যাখ্যা
ধরি 
রিয়াদের বর্তমান  বয়স = ৫ক 
জসিমের বর্তমান বয়স =৪ক 

প্রশ্নমতে,
(৫ক + ৩) : (৪ক + ৩) = ১১ : ৯
(৫ক + ৩)/(৪ক + ৩) = ১১/৯
৪৫ক + ২৭ = ৪৪ক +৩৩ 
৪৫ক - ৪৪ক = ৩৩ - ২৭ 
ক = ৬ 

রিয়াদের বর্তমান  বয়স = ৫ক = ৫ × ৬ = ৩০ বছর 
২৫.
লিপু, দিপু ও নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১২ ও ১৬ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে?
  1. ক) ১৭/৫ দিনে
  2. খ) ১৬/৩ দিনে
  3. গ) ১৬/৫ দিনে
  4. ঘ) ১৬/৭ দিনে
সঠিক উত্তর:
গ) ১৬/৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬/৫ দিনে
ব্যাখ্যা
লিপু,৬ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৬ অংশ কাজ

দীপু ১২ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১২ অংশ কাজ

নিপু ১৬ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১৬ অংশ কাজ

অর্থাৎ তারা একত্রে ১ দিনে করে = (১/৬) + (১/১২) + (১/১৬) অংশ কাজ।
= (৮ + ৪ + ৩)/৪৮ অংশ কাজ।
= ১৫/৪৮ অংশ কাজ।
= ৫/১৬
সুতরাং তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে = (১ × ১৬)/৫ দিনে।
= ১৬/৫ দিনে।
২৬.
5√2 কোন ধরনের সংখ্যা? 
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) ঋণাত্মক সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। 
-  5√2 একটি অমূলদ সংখ্যা।
২৭.
১০% হার মুনাফায় কত টাকার ৪ বছরের সুদ ২৮০ টাকা? 
  1. ক) ৩৫০ টাকা
  2. খ) ৪৫০ টাকা 
  3. গ) ৫০০ টাকা 
  4. ঘ) ৭০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৭০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭০০ টাকা 
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ = ১০ টাকা 
১০০ টাকার ৪ বছরের সুদ = ১০ × ৪ টাকা 
                                        = ৪০ টাকা 

৪০ টাকা সুদ হয় যখন আসল ১০০ টাকা 
১  টাকা সুদ হয় যখন আসল ১০০/৪০ টাকা 
২৮০  টাকা সুদ হয় যখন আসল (১০০ × ২৮০)/৪০ টাকা 
                                                    = ৭০০ টাকা
২৮.
(log1025)/(log105) এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 20
  4. ঘ) 0.2
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
(log1025)/(log105) 
= log10(5)2/(log105)
= 2log105/log105
=2
২৯.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ২১ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
গ) ২১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ মিটার
ব্যাখ্যা
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার
দৈর্ঘ্য = ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২৯৪
⇒ ৩x = ৫৮৮
⇒ x = ১৯৬
∴ x = ১৪
প্রস্থ x = ১৪ মিটার 
দৈর্ঘ্য ৩x/২ = (৩ × ১৪)/২ = ২১ মিটার
৩০.
4 + x + y + 32 + ................. গুণোত্তর ধারাটির x পদের মান কত?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
এখানে,
৪র্থ পদ ar4 -1 = 32
বা ar3 = 32 ......... (i)

প্রথম পদ, a = 4 ....... (ii)
(i) ÷ (ii) = 
ar3/a = 32/4
r3 = 8
r3 = 23
∴ r = 2
অর্থাৎ, সাধারণ অনুপাত, r = 2
২য় পদ x  = 4 × 2 = 8
৩১.
(4/5)- 3 (4/5)6 = (4/5)2x - 1 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) - 2
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
(4/5)- 3 (3/5) 6 =(4/5)2x - 1 
(4/5)- 3 + 6 = (4/5)2x - 1 
(4/5)3  = (4/5)2x - 1 
3 = 2x - 1 
3 + 1 = 2x
4 = 2x
x = 4 /2
x = 2
৩২.
4x3 - 6x2 + 8 = 0 সমীকরণে x এর সহগ কত?
  1. ক) 4
  2. খ) - 6
  3. গ) 8
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রদত্ত সমীকরণ 
4x3 - 6x2 + 8 = 0
4x3 - 6x2 + 0 × x+ 8 = 0

x এর সহগ = 0
৩৩.
2a + 3b = 36 , 2a + b = 16 হলে (a, b) এর মান কত? 
  1. ক) (3, 10)
  2. খ) (5, 2)
  3. গ) (4, 5)
  4. ঘ) (4, 15)
সঠিক উত্তর:
ক) (3, 10)
উত্তর
সঠিক উত্তর:
ক) (3, 10)
ব্যাখ্যা
দেয়া আছে,
2a + 3b = 36................(1)
2a + b = 16................(2)

(1)  - (2) ⇒
2a + 3b - 2a - b = 36 -16
2b = 20
b = 20/2
b = 10

(2) নং এ b এর মান বসিয়ে পাই 
2a + 10 = 16
2a = 16 - 10
2a = 6
a = 3
নির্ণেয় সমাধান (a, b) =(3, 10)
৩৪.
A = {x ∈ N : 3 < x ≤ 7}, B = {x ∈ N : বিজোড় সংখ্যা এবং x ≤ 7} হলে, A ∩ B এর মান কত?
  1. ক) {5, 7}
  2. খ) {3, 7}
  3. গ) {1, 3}
  4. ঘ) {3, 5}
সঠিক উত্তর:
ক) {5, 7}
উত্তর
সঠিক উত্তর:
ক) {5, 7}
ব্যাখ্যা
দেয়া আছে,
A = {x ∈ N : 3 < x ≤ 7}
B = {x ∈ N : বিজোড় সংখ্যা এবং x ≤ 7}

A = {4, 5, 6, 7}
B = {1, 3, 5, 7}

A ∩ B = {4, 5, 6, 7} ∩ {1, 3, 5, 7}
           = {5, 7}
৩৫.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? 
  1. ক) ৪৮ বর্গ সে.মি.
  2. খ) ২৪ বর্গ সে.মি.
  3. গ) ৯৬ বর্গ সে.মি.
  4. ঘ) ৫২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২)(রম্বসের কর্ণদ্বয়ের গুণফল)
৪৮ = (১/২)(রম্বসের কর্ণদ্বয়ের গুণফল)
রম্বসের কর্ণদ্বয়ের গুণফল= ৪৮ × ২ বর্গ সে.মি
                                        = ৯৬ বর্গ সে.মি
৩৬.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি - 2 হলে, সংখ্যাটি কত হবে?  
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) - 2
সঠিক উত্তর:
গ) - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) - 1
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে ,
x + 1/x = - 2
বা, (x2 + 1)/x = - 2
বা, x2 + 1 = - 2x
বা, x2 + 2x + 1 = 0
বা, (x + 1)2 = 0
বা, x + 1 = 0
    x = - 1
৩৭.
একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) √145 সে.মি
  2. খ) √174 সে.মি
  3. গ) √154 সে.মি
  4. ঘ) √147 সে.মি
সঠিক উত্তর:
গ) √154 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) √154 সে.মি
ব্যাখ্যা
দেয়া আছে 
বৃত্তের ব্যাসার্ধ r = 7 সে.মি 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (22/7) × 72 
                                   = (22/7) × 49
                                   = 154 বর্গ সে.মি

বর্গের ক্ষেত্রফল = 154 বর্গ সে.মি
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √154 সে.মি
৩৮.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? 
  1. ক) ১/২০
  2. খ) ১/৮
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/১২
সঠিক উত্তর:
খ) ১/৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৮
ব্যাখ্যা
১/২০ = ০.০৫
১/৮ = ০.১২৫
১/১৫ = ০.০৬৭
১/১২ = ০.০৮৩
৩৯.
18(a + b)3, 24(a + b)2, 32(a2 - b2) এর গ.সা.গু কত?
  1. ক) 2(a +  b)(a - b)
  2. খ) 2(a + b)
  3. গ) 1
  4. ঘ) 2(a +  b)3(a - b)
সঠিক উত্তর:
খ) 2(a + b)
উত্তর
সঠিক উত্তর:
খ) 2(a + b)
ব্যাখ্যা
১ম রাশি = 18(a + b)3
              = 18(a + b)(a + b)(a + b)
২য় রাশি = 24(a + b)2
              = 24(a + b)(a + b)
৩য় রাশি = 32(a2 - b2)
              = 32 (a +  b)(a - b)
18,24,32 এর গ.সা.গু = 2 

নির্ণেয় গ.সা.গু = 2(a + b)
৪০.
একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৩ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২০ মিটার
সঠিক উত্তর:
খ) ১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ মিটার
ব্যাখ্যা
বাঁশটির  কাদায় ও পানিতে আছে = (০.১৫ + ০.৬৫) অংশ
                                                 = ০.৮০ অংশ 
                                                   = ৮০/১০০ অংশ 
                                                  = ৪/৫  অংশ 
ধরি 
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ 
পানির উপরে আছে = ১ - (৪/৫)
                               = (৫ - ৪)/৫
                                = ১/৫ অংশ 
প্রশ্নমতে 
১/৫ অংশ = ৩ মিটার 
১ বা (সম্পূর্ণ) অংশ = (৩ × ৫)/১ মিটার = ১৫ মিটার 
৪১.
একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সে.মি. হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 36√3
  2. খ) 18
  3. গ) 6√3
  4. ঘ) 6√6
সঠিক উত্তর:
গ) 6√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 6√3
ব্যাখ্যা
মনে করি,
ঘনকের ধার, a
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √2a 

প্রশ্নমতে 
√2a = 6√2
a =6

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3a = 6√3
৪২.
(x/y) + (y/x) = - 5 হলে, (x/y)2 + (y/x)2 এর মান কত?
  1. ক) 21
  2. খ) 23
  3. গ) 27
  4. ঘ) 25
সঠিক উত্তর:
খ) 23
উত্তর
সঠিক উত্তর:
খ) 23
ব্যাখ্যা
দেয়া আছে,
(x/y) + (y/x) = - 5

(x/y)2 + (y/x)2 = {(x/y) + (y/x)}2 - 2(x/y) .(y/x) 
                       = ( - 5)2 - 2
                        = 25 - 2 
                        = 23
৪৩.
নিচের কোনটি কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম?
  1. ক) নবান্ন
  2. খ) তিন কন্যা
  3. গ) মইটানা
  4. ঘ) দ্য রেবেল ক্রো
সঠিক উত্তর:
খ) তিন কন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন কন্যা
ব্যাখ্যা
'তিন কন্যা' কামরুল হাসান এর আঁকা বিখ্যাত তেলরং চিত্র।
 
কামরুল হাসানের অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- রায়বেশে নৃত্য
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’
- ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ প্রভৃতি।
- কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।
 
শিল্পাচার্য জয়নুল আবেদিনের কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম:
- ম্যাডোনা-৪৩
- সংগ্রাম
- মনপুরা-৭০
- মইটানা
- পইন্যার মা
- নবান্ন
- দুর্ভিক্ষ
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৪৪.
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা ছিল-
  1. ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা চালু
  2. খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
  3. গ) পূর্ব বাংলার স্বাধীনতা
  4. ঘ) বৈদেশিক বাণিজ্য
সঠিক উত্তর:
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শােষণ থেকে মুক্ত হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন।
- বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল, ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা ।

• দফা গুলো হলোঃ
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৫.
‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয় -
  1. ক) জুন মাসের প্রথম রবিবার
  2. খ) মে মাসের দ্বিতীয় রবিবার
  3. গ) অক্টোবর মাসের প্রথম সোমবার
  4. ঘ) মার্চ মাসের প্রথম রবিবার
সঠিক উত্তর:
খ) মে মাসের দ্বিতীয় রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) মে মাসের দ্বিতীয় রবিবার
ব্যাখ্যা
- মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক 'মা দিবস' হিসেবে পালিত হয়। 
- অক্টোবর মাসের প্রথম সোমবার 'বিশ্ব বসতি দিবস' হিসেবে পালিত হয়। 
- ৮ই মার্চ 'বিশ্ব নারী দিবস' হিসেবে পালিত হয়।
 
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৪৬.
সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) আরমানিটোলা
  2. খ) মোহাম্মদপুর
  3. গ) লালবাগ
  4. ঘ) চকবাজার
সঠিক উত্তর:
খ) মোহাম্মদপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদপুর
ব্যাখ্যা
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এটির নির্মাতা মুঘল সুবাদার শায়েস্তা খান। ১৬৮০ খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন।
- তবে অন্য তথ্যমতে এটির নির্মাতা শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উদ্দিন (উমিদ)।
- বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে।

(তথ্যসূত্র: ঢাকা জেলা ওয়েবসাইট)
৪৭.
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
  1. ক) শ্রীমাভো বন্দরনায়েক
  2. খ) ইসাবেল পেরন
  3. গ) হেলেন ক্লার্ক
  4. ঘ) গোল্ডা মায়ার
সঠিক উত্তর:
খ) ইসাবেল পেরন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসাবেল পেরন
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট : ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী : শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক : নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার : ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪৮.
বহির্বিশ্বে বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়?
  1. ক) লন্ডনে
  2. খ) টোকিও
  3. গ) কলকাতা
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
খ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
খ) টোকিও
ব্যাখ্যা
- স্বাধীনতার পর থেকেই প্রবাসীদের উদ্যোগে বিদেশের মাটিতে শহীদ মিনার নির্মাণ শুরু হয়।
- ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীকস্বরূপ হয়ে ওঠে।  
- বহির্বিশ্বে ১৯৯৭ সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে এবং ১৯৯৯ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মিত হয়। 

- বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। 
- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার।
-  ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ সেদেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 

=================

-  বহির্বিশ্বে বাংলাদেশ সরকার প্রথম শহীদ মিনার নির্মাণ করে জাপানের টোকিও শহরে। 
- এর আয়তন উচ্চতায় ২.৬ মিটার এবং প্রস্থে ২.৫ মিটার। 
- ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের মাপের সাথে মিলিয়ে এটি তৈরি করা হয়েছে। 
- সম্পূর্ণ স্টিল ফ্রেমে তৈরি এটি। 
- জাপানের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, পার্ক প্রাঙ্গণের টোকিও মেট্রোপোলিটন আর্ট স্পেস-এর ইকেবুকুরো নিশিগুচি পার্কের পশ্চিম গেইটে এটি অবস্থিত।
- এ পার্কে শহীদ মিনার আছে বলে প্রবাসীরা পার্কটিকে নাম দিয়েছে ‘শহীদ মিনার পার্ক’।
 
উৎস: বাংলাপিডিয়া, ntvbd.com