উত্তর
ব্যাখ্যা
১. আদালত (Court):
এটি বিচারক, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যারা আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা রাখেন। তবে সালিস (Arbitrator) আদালতের অন্তর্ভুক্ত নয়।
২. তথ্য (Fact):
তথ্য বলতে বোঝানো হয়েছে – ইন্দ্রিয় দ্বারা অনুভূত হতে পারে এমন বস্তু, ঘটনা বা অবস্থা। কোন ব্যক্তির মানসিক অবস্থা, যেমন—ইচ্ছা, বিশ্বাস, প্রতারণা বা সৎ উদ্দেশ্য।
৩. প্রাসঙ্গিক তথ্য (Relevant Fact):
যে তথ্য অন্য তথ্যের সাথে সম্পর্কিত এবং মামলার সিদ্ধান্তে প্রভাব ফেলে।
৪. বিচারাধীন তথ্য (Facts in Issue):
যে তথ্যের সত্যতা বা মিথ্যতা আদালতের সামনে প্রমাণ করতে হয়, যা মামলার ফলাফলে প্রভাব ফেলে।
৫. দলিল (Document):
লেখা, চিত্র, মানচিত্র, খোদাই করা শিলালিপি, কার্টুন ইত্যাদি, যা কোনো বিষয় রেকর্ড করতে ব্যবহৃত হয়।
৬. সাক্ষ্য (Evidence):
মৌখিক সাক্ষ্য: আদালতে সাক্ষীর দেওয়া বক্তব্য।
দলিলগত সাক্ষ্য: আদালতে উপস্থাপিত কাগজপত্র বা নথি।
ফরেনসিক সাক্ষ্য: রক্ত, ডিএনএ, আঙুলের ছাপ ইত্যাদি।
৭. প্রমাণ (Proof):
প্রমাণিত (Proved): যখন আদালত কোনো তথ্যকে সত্য বলে ধরে নেয়।
অপ্রমাণিত (Disproved): যখন আদালত কোনো তথ্যকে মিথ্যা বলে ধরে নেয়।
প্রমাণিত নয় (Not Proved): যখন তথ্য প্রমাণ বা অপ্রমাণ – কোনো অবস্থাতেই পৌঁছায় না।