পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৯: টপিক: সেট ও ভেনচিত্র, পরিসংখ্যান ও সম্ভাব্যতা [Live Class – 13]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?
  1. ক) ৮
  2. খ) ৩২
  3. গ) ৬৪
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?

সমাধান: 
n সংখ্যক সদস্য সংখ্যাবিশিষ্ট সেটের উপসেটের সদস্য সংখ্যা = ২n
৭০ কে ২ এর ঘাত হিসেবে প্রকাশ করা যায়  না।
তাই, ৭০ সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না।
.
যদি A = {x ∈ N : 2x = 4}  এবং B = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে A ∩ B = ?
  1. ক) {2}
  2. খ) {0}
  3. গ) ∅
  4. ঘ) {1, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x ∈ N : 2x = 4}  এবং B = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে A ∩ B = ?

সমাধান: 
এখানে, 2x = 4
⇒ 2x = 22
⇒ x = 2

∴ A = {2}

আবার,
B = {3, 6, 9, 12, …… }

∴ A ∩ B = {2} ∩ {3, 6, 9, 12, …… } = ∅
.
A = {1, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
A সেটের উপাদান = ৩ টি
A এর প্রকৃত উপসেট = ২ = ৮ টি
প্রকৃত উপসেট = ৮ - ১ = ৭ টি
.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কত জন?
  1. ক) ১৫ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২৫ জন
  4. ঘ) ৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কত জন?

সমাধান:
৫০ জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে ৩৫ জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = ৫০ - ৩৫ = ১৫।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে ২৫ জন।
অতএব বাংলায় মোট কথা বলে= ২৫ + ১৫ = ৪০ জন।

অর্থাৎ, কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে - ৪০ - ২৫ = ১৫ জন।
.
A = {x ∈ N : x হলো ফিবোনাক্কি সংখ্যা এবং x2 < 25}, P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x হলো ফিবোনাক্কি সংখ্যা এবং x2 < 25}, P(A) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
ফিবোনাক্কি সংখ্যাগুলো হল 0, 1, 1, 2, 3, 5, 8, 13,…..

এখানে, x2 < 25 এবং x স্বাভাবিক সংখ্যা।

তাই, প্রদত্তশর্তে 1, 2 , 3, 4 সংখ্যাগুলো নেওয়া সম্ভব।
কিন্তু যেহেতু x ফিবোনাক্কি সংখ্যা, সেহেতু 4 গ্রহণযোগ্য হবে না।

∴ 1 , 2, 3  হবে A সেটের সদস্য, A = {1, 2, 3}

∴ P(A) এর উপাদান সংখ্যা = 23 = 8
.
৩টি সংখ্যার গড় ২৯। দুইটি সংখ্যা ২৪ এবং ৩৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ২৮
  3. গ) ৩১
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গড় ২৯। দুইটি সংখ্যা ২৪ এবং ৩৫ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:  
৩টি সংখ্যার গড় ২৯ হলে এদের সমষ্টি = ৩ × ২৯ = ৮৭
দুইটি সংখ্যা ২৪ এবং ৩৫ হলে অপর সংখ্যাটি হবে = ৮৭ - (২৪ + ৩৫) = ২৮
.
দুটি সংখ্যা x ও y এর গড় ৪৫। যদি x, y, z তিনটি অঋণাত্মক সংখ্যা হয়, তবে x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪৫
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যা x ও y এর গড় ৪৫। যদি z অঋণাত্মক সংখ্যা হয়, তবে x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?

সমাধান: 
x ও y এর সমষ্টি = ৪৫ × ২ = ৯০

z  অঋণাত্মক সংখ্যা, z এর  সর্বনিম্ন  মান হতে পারে ০

∴ x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় = (৯০ + ০)/৩ = ৩০
.
একটি ক্লাসে ২৮ জন ছাত্র ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে, ৫ জন কিছুই খেলে না। যদি ১০ জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৪০ জন
  2. খ) ৪৫ জন
  3. গ) ৫০ জন
  4. ঘ) ৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ২৮ জন ছাত্র ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে, ৫ জন কিছুই খেলে না। যদি ১০ জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
n(F) = ২৮
n(C) = ২২
n(F ∩ C) = ১০

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
= ২৮ + ২২  - ১০
= ৪০

অর্থাৎ ৪০ জন ফুটবল বা ক্রিকেট এর অন্তত একটি খেলতে পারে।
ঐ ক্লাসে ছাত্র সংখ্যা = ৪০ + ৫ = ৪৫
.
১ হতে ৩০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার গড় কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন:১ হতে ৩০ পর্যন্ত সকল পূর্ণবর্গ  সংখ্যার গড় কত?

সমাধান: 
১ ও ৩০ এর মধ্যে পূর্ণবর্গ  সংখ্যাগুলো হল   ১ , ৪ , ৯ , ১৬ , ২৫ 
সংখ্যাগুলোর গড় = ( ১ + ৪ + ৯ + ১৬ + ২৫ ) / ৫
= ৫৫/৫
= ১১
১০.
৯, ৪, ১৯, ২৫, ৩ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৯
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৪, ১৯, ২৫, ৩ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
সংখ্যাগুলোকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই  ৩ , ৪ , ৯ , ১৯ , ২৫
যেহেতু এখানে বিজোর সংখ্যক সংখ্যা রয়েছে সেহেতু মধ্যক হবে মাঝের সংখ্যাটি।
∴ মধ্যক হচ্ছে ৯
১১.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে জুন মাসের ২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ২ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৭
  2. খ) ৫/৭
  3. গ) ২/৭
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে জুন মাসের ২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ২ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
২য় সপ্তাহে মোট   ৭ দিন
২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ২ দিন
২য় সপ্তাহে বজ্রপাত হয় নি  ৫ দিন
বজ্রপাত না হবার সম্ভাবনা = ৫/৭
১২.
দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৪
  2. খ) ২/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট ঘটনা ৪ টি = {HH, HT, TH, TT}
কমপক্ষে একটি টেল (T) আসে এমন অনুকূল ঘটনা ৩টি = { HT, TH, TT}

কমপক্ষে একটি টেল (T) পাবার সম্ভাবনা = ৩/৪
১৩.
দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হল। ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/৩৬
  2. খ) ২/৯
  3. গ) ১/৯
  4. ঘ) ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হল। ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট ঘটনা  = ৬ × ৬ = ৩৬ 
ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হবে এমন অনুকূল ঘটনাসমূহ =  (১,৪ ), (২, ৩), (৪, ১), (৩, ২) = ৪ 

সম্ভাব্যতা = ৪/৩৬ = ১/৯
১৪.
৫২ টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৯
  2. খ) ১/১৩
  3. গ) ২/১৩
  4. ঘ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২
হরতন তাসের সংখ্যা = ১৩
রুইতন তাসের সংখ্যা = ১৩

তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩/৫২) + (১৩/৫২)
= (১/৪) + (১/৪)
= ১/২
১৫.
একটি ব্যাগে ৮ টি লাল এবং ১০ টি সাদা বল আছে। দ্বৈবচয়নে একটি বল তোলা হলে, বলটি লাল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৮
  2. খ) ৪/৯
  3. গ) ৯/১০
  4. ঘ) ৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৮ টি লাল এবং ১০ টি সাদা বল আছে। দ্বৈবচয়নে একটি বল তোলা হলে, বলটি লাল হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
মোট বল = ১৮ টি
লাল বল = ৮ টি
বলটি লাল হওয়ার সম্ভাব্যতা =  ৮/১৮ 
 = ৪/৯
১৬.
কোনো পুনরাবৃত্তি ছাড়া ০, ২, ৩, ৫, ৮ অংকগুলো দিয়ে চার অংকের একটি সংখ্যা গঠন করা হল। সংখ্যাটি ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩/৪
  2. খ) ১/৪
  3. গ) ২/৩
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুনরাবৃত্তি ছাড়া ০, ২, ৩, ৫, ৮ অংকগুলো দিয়ে চার অংকের একটি সংখ্যা গঠন করা হল। সংখ্যাটি ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান: 
৫টি অঙ্ক থেকে ৪টি অঙ্ক নিয়ে গঠিত মোট সংখ্যা = P = ১২০ টি
প্রথমে ০ স্থির রেখে বাকি ৪টি অঙ্ক থেকে ৪টি অঙ্ক নিয়ে গঠিত মোট সংখ্যা = P = ২৪ টি

∴ কোনো পুনরাবৃত্তি ছাড়া ০, ২, ৩, ৫, ৮ অংকগুলো দিয়ে অর্থপূর্ণ ৪ অঙ্কবিশিষ্ট সংখ্যা হবে  = ১২০ - ২৪ = ৯৬ টি

আবার,
১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হলে শেষ অংকটি শুন্য হতে হবে।
শেষে ০ স্থির রেখে বাকি ৪টি অঙ্ক থেকে ৩টি অঙ্ক নিয়ে গঠিত মোট সংখ্যা = P = ২৪ টি

∴  ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য এমন সংখ্যা হবে = ২৪ টি

∴ সম্ভাব্যতা = ২৪/৯৬ = ১/৪
১৭.
৮, ৪, ১, ১২, ১০, ৬ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ১২
  2. খ) ৭
  3. গ) ১
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৪, ১, ১২, ১০, ৬ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান: 
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, ১, ৪, ৬, ৮, ১০, ১২
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে, তাই মধ্যক হবে মাঝের দুটি সংখ্যার গড়।

∴ মধ্যক = (৬ + ৮)/২ = ১৪/২ = ৭