পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১০: টপিক সমূহ: বিন্যাস ও সমাবেশ [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
HUMAN শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?
  1. ২৫ উপায়
  2. ১০০ উপায়
  3. ১২০ উপায়
  4. ৫৫ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: HUMAN শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
HUMAN শব্দটিতে ৫টি অক্ষর রয়েছে এবং সবগুলো অক্ষর ভিন্ন।
∴ মোট সাজানোর উপায় P = ৫! = ১২০
.
২২ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. ৪৮৪
  2. ৪৬২
  3. ৪৩
  4. ২৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ২২ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
২২ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ২২C = ২২ উপায়ে
অধিনায়ক বাদে বাকি ২১ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ২১C = ২১ উপায়ে

∴ বাছাই সংখ্যা = ২২ × ২১ = ৪৬২
.
স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'ENGLAND' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 2520
  2. 1800
  3. 720
  4. 480
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'ENGLAND' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
'ENGLAND'  শব্দটিতে মোট বর্ণ 7টি যেখানে N 2টি এবং বাকি বর্ণ ভিন্ন ভিন্ন এবং স্বরবর্ণ 2টি।
7টি বর্ণকে সাজানো যায় = 7!/2! = 2520

স্বরবর্ণ দুটিকে একটি ধরে মোট বর্ণ 6টি যেখানে N 2টি
6টি বর্ণকে সাজানো যায় = 6!/2!

স্বরবর্ণ দুটিকে সাজানো যায় = 2!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস = (6!/2!) × 2!
= 6!
= 720

∴ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস = 2520 - 720
= 1800
.
১২টি বিন্দুর মধ্যে ৮টি সমরেখ। প্রদত্ত বিন্দুগুলো দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?
  1. ৩৯
  2. ২৯
  3. ৪৯
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি বিন্দুর মধ্যে ৮টি সমরেখ। প্রদত্ত বিন্দুগুলো দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?

সমাধান:
সরলরেখা তৈরি করতে মোট বিন্দু লাগে ২টি।
১২টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় ১২C = ৬৬টি

এখানে ৮টি বিন্দু সমরেখ তাই তাদের দিয়ে আলাদা বা বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়না।
৮টি বিন্দু দিয়ে সরলরেখা হত C = ২৮টি যা মোট থেকে বাদ যাবে। এবং ৮টি বিন্দু একটি সরলরেখা গঠন করে তাই ১ যোগ হবে।

∴ মোট সরলরেখা হবে = ৬৬ - ২৮ + ১টি
= ৩৯টি
.
FATHER শব্দটি থেকে প্রতিবারে দুটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: FATHER শব্দটি থেকে প্রতিবারে দুটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়?

সমাধান:
FATHER শব্দটিতে মোট ৬টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে।
প্রতিবারে দুটি অক্ষর নিয়ে সাজানো যায় P = ৩০ উপায়ে
.
৭ জন বালক ও ৬ জন বালিকা থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন বালক থাকবে?
  1. ৬৪৫
  2. ৭৩৪
  3. ৭৫৬
  4. ৬১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন বালক ও ৬ জন বালিকা থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন বালক থাকবে?

সমাধান:
বালক      বালিকা
৩            ২
৪             ১
৫            ০

১ম ক্ষেত্রে দল = C × C = ৩৫ × ১৫ = ৫২৫
২য় ক্ষেত্রে দল = C × C = ৩৫ × ৬ = ২১০
৩য় ক্ষেত্রে দল = C = ২১

∴ মোট দলের সংখ্যা = ৫২৫ + ২১০ + ২১ = ৭৫৬
.
nP4 = 6 × nP3 হলে n এর মান কত?
  1. 6
  2. 9
  3. 2
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: nP4 = 6 × nP3 হলে n এর মান কত?

সমাধান:
nP4 = 6 × nP3
⇒ n!/(n - 4)! = 6 × {n!/(n - 3)!}
⇒ 1/(n - 4) = 6 × {1/(n - 3)(n - 4)!}
⇒ 1 = 6/(n - 3)
⇒ n - 3 = 6
∴ n = 9 
.
একটি বাক্সে ৩টি সাদা, ৪টি কালো এবং ৩টি লাল বল রয়েছে। কত উপায়ে বাক্স থেকে ৩টি বল তোলা যাবে যেন কমপক্ষে ১টি বল কালো থাকবে?
  1. ৫০
  2. ১০০
  3. ১৫০
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৩টি সাদা, ৪টি কালো এবং ৩টি লাল বল রয়েছে। কত উপায়ে বাক্স থেকে ৩টি বল তোলা যাবে যেন কমপক্ষে ১টি বল কালো থাকবে?

সমাধান:
১টি কালো এবং বাকি ২টি ভিন্ন = C × C = ৪ × ১৫ = ৬০
২টি কালো এবং বাকি ১টি ভিন্ন = C × C = ৬ × ৬ = ৩৬
৩টিই কালো = C = ৪

মোট = ৬০ + ৩৬ + ৪ = ১০০
.
MINUS শব্দের বিন্যাস সংখ্যা PLUS শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: MINUS শব্দের বিন্যাস সংখ্যা PLUS শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?

সমাধান:
MINUS শব্দের বিন্যাস সংখ্যা = ৫!
PLUS শব্দের বিন্যাস সংখ্যা = ৪!

৫!/৪!
= (৫ × ৪!)/৪!
= ৫ 

∴ MINUS শব্দের বিন্যাস সংখ্যা PLUS শব্দের বিন্যাস সংখ্যার ৫ গুণ।
১০.
১৫টি পুস্তক থেকে ৭টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ৬৪৩৫
  2. ৩০০৩
  3. ১৭১৬
  4. ১২৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি পুস্তক থেকে ৭টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
যেহেতু, ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সেহেতু পুস্তক বাকি থাকে (১৫ - ২) বা ১৩টি এবং ৭টি থেকে বাছাই করতে হবে (৭ - ২) বা ৫ টি।

∴ ১৩টি পুস্তক থেকে ৫টি পুস্তক বাছাই করার উপায় = ১৩C = ১২৮৭
১১.
APPLE শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যখন P গুলো একত্রে থাকবে না?
  1. 24
  2. 36
  3. 48
  4. 60
ব্যাখ্যা
প্রশ্ন: APPLE শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যখন P গুলো একত্রে থাকবে না?

সমাধান:
APPLE শব্দটিতে মোট অক্ষর আছে 5টি, যেখানে P আছে ২ বার এবং বাকি অক্ষরগুলো ভিন্ন।
∴ APPLE শব্দটিকে সাজানো যায় 5!/2! = 60 উপায়ে।

P দুটি নিজেদের মধ্যে 2!/2! = 1 উপায়ে সাজে।

এখন P দুটিকে ১টি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর হয় 4টি 
এই 4 টি অক্ষরকে সাজানো যায় = 4! = 24 উপায়ে
∴ P দুটিকে একত্রে রেখে সাজানো যায় 24 × 1 = 24 উপায়ে

∴ P দুটি একত্রে থাকবে না = (60 - 24) = 36 উপায়ে
১২.
১১টি পুতি দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?
  1. ১১!
  2. ১১!/২
  3. ১০!
  4. ১০!/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি পুতি দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?

সমাধান:
১১টি পুতি দিয়ে মালা তৈরি করা যাবে (১১ - ১)!/২ উপায়ে = ১০!/২ উপায়ে
১৩.
২, ৩, ৪, ৫, ৬ এবং ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে চার-অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যেন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে চার-অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যেন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়?

সমাধান:
৫ দ্বারা বিভাজ্য হতে হলে একক স্থানীয় অংকটি ৫ হতে হবে।
৫ ব্যতীত আর অঙ্ক থাকে ৫টি এবং ঘর বাকি থাকে (৪ - ১) = ৩টি

∴ ১ম ঘর সাজানো যাবে ৫টি অঙ্ক দিয়ে
২য় ঘর সাজানো যাবে ৪টি অঙ্ক দিয়ে
৩য় ঘর সাজানো যাবে ৩টি অঙ্ক দিয়ে
৪র্থ ঘরে থাকবে শুধুমাত্র ৫ অর্থাৎ ১টি অঙ্ক

∴ মোট সংখ্যা হবে = ৫ × ৪ × ৩ × ১ = ৬০টি 
১৪.
একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৪৩৫টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৪৩৫টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?

সমাধান:
আমরা জানি করমর্দন দুইজনের মাঝে সংঘটিত হয়।
ধরি,
সভায় লোকের সংখ্যা n জন

∴ nC2 = 435
⇒ n!/{2! ×(n - 2)!} = 435
⇒ {n(n - 1)(n - 2)!}/{2! ×(n - 2)!} = 435
⇒ n(n - 1)/2 = 435
⇒ n2 - n = 870
⇒ n2 - n - 870 = 0
⇒ n2 - 30n + 29n - 870 = 0
⇒ n(n - 30) + 29(n - 30) = 0
⇒ (n - 30)(n + 29) = 0
⇒ n - 30 = 0 অথবা n + 29 = 0
∴ n = 30 অথবা n = - 29
ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ n = 30

∴ সভায় মোট লোক ছিল ৩০ জন।
১৫.
স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে MACHINE শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়?
  1. ২১২
  2. ৩২৬
  3. ৫৭৬
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে MACHINE শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
MACHINE শব্দটিতে মোট অক্ষর আছে ৭টি, স্বরবর্ণ আছে ৩টি এবং বিজোড় সংখ্যা আছে ৪টি

সুতরাং স্বরবর্ণগুলো সাজানো যায় P = ২৪ উপায়ে
স্বরবর্ণগুলো বসানোর পর বাকি ৪টি ঘরে ৪টি ব্যঞ্জনবর্ণ সাজানো যায় = ৪! = ২৪ উপায়ে

∴ স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে MACHINE শব্দটির অক্ষরগুলোকে সাজানো যাবে = ২৪ × ২৪ উপায়ে = ৫৭৬ উপায়ে
১৬.
একটি টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করেছে, প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে ২টি করে খেলা খেললে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. ৩৮০টি
  2. ৪০০টি
  3. ৪০টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করেছে, প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে ২টি করে খেলা খেললে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
২০টি দল অংশগ্রহণ করে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা ১টি করে খেলা খেললে মোট খেলা হবে ২০C = ১৯০টি।
∴ প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে ২টি করে খেলা খেললে মোট খেলা হবে = ২ × ১৯০ = ৩৮০টি
১৭.
চার-অংকের কতটি টেলিফোন নাম্বার রয়েছে যেখানে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে?
  1. ৯০০০
  2. ১০০০০
  3. ৩২৪০
  4. ৪৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: চার-অংকের কতটি টেলিফোন নাম্বার রয়েছে যেখানে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে?

সমাধান:
টেলিফোন নাম্বার তৈরিতে মোট অঙ্ক ব্যবহৃত হয় (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ১০ টি

এই দশটি অংকের সাহায্যে মোট নাম্বার হবে = ১০ = ১০০০০ টি

এই দশটি অংকের পুনরাবৃত্তি না ঘটিয়ে চার অংকের নাম্বার হবে ১০P = ৫০৪০ টি

∴ চার-অংকের নাম্বারের মধ্যে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে = ১০০০০ - ৫০৪০ টি
= ৪৯৬০টি
১৮.
একটি পরীক্ষায় মোট ৫টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে?
  1. ৩২
  2. ৩১
  3. ৩০
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় মোট ৫টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে?

সমাধান:
পরিক্ষার্থী পরীক্ষায় ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে যেকোন সংখ্যক উপায়ে ফেল করতে পারে।

∴ মোট ফেলের উপায় = C + C + C + C + C
= ৫ + ১০ + ১০ + ৫ + ১
= ৩১
১৯.
JUMBLE শব্দটিকে কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণ প্রথমে আসবে?
  1. ১২০
  2. ২৪০
  3. ৩৬০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: JUMBLE শব্দটিকে কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণ প্রথমে আসবে?

সমাধান:
JUMBLE শব্দটিতে মোট অক্ষর আছে ৬টি। স্বরবর্ণ আছে ২টি।

প্রথম ঘর স্বরবর্ণ দিয়ে সাজানো যাবে ২ উপায়ে

বাকি ৫ ঘর প্রথম ঘরের স্বরবর্ণ বাদে বাকি ৫টি অক্ষর দিয়ে সাজানো যায় ৫! = ১২০ উপায়ে

∴ প্রথমে স্বরবর্ণ রেখে সাজানো যায় = ২ × ১২০ = ২৪০ উপায়ে।
২০.
পাঁচ বাহুবিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ বাহুবিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?

সমাধান:
পাঁচটি বিন্দু দিয়ে মোট রেখা পাওয়া যায় C = ১০টি
১০টি রেখার মাঝে ৫টি রেখা হলো বহুভুজটির বাহু।
∴ কর্ণের সংখ্যা = (১০ - ৫) = ৫টি