বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা২৭প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৫১ / ৫১ · ৫,০০১৫,০২৭ / ৫,০৮০

৫,০০১.
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. ইউরিকো কোইকে
  2. রেনহো মুরাতা
  3. ইয়োকো কামিকাওয়া
  4. সানায়ে তাকাইচি
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
উত্তর
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী:
- জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

⇒ সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, যার ফলে তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হবেন। এর মধ্য দিয়েই প্রথম নারী হিসেবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: i) প্রথম আলো। 
ii) DW.

৫,০০২.
পৃথিবীর ছাদ বলা হয় কোনটিকে?
  1. ব্যাবিলন
  2. পামির মালভূমি
  3. কাশ্মির
  4. হিমালয় 
সঠিক উত্তর:
পামির মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
পামির মালভূমি
ব্যাখ্যা

পামির মালভূমি:
- সাধারণত বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল উঁচু প্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয়। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। 
- পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে।

⇒ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- পামীর মালভূমির চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু উঁচু-নিচু পর্বতশ্রেণি। এর উত্তর দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণি, দক্ষিণ-পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণি এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণি।
- পামীর মালভূমি মূলত, কুনলুনের শাখা আনতিনতাগ, তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত।

উৎস: i) Worldatlas.
ii) UNESCO World Heritage Centre. [link]

৫,০০৩.
'অগ্নি-৫' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়-
  1. রাশিয়া
  2. চীন
  3. ভারত
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

ভারত গত অক্টোবর, ২০২১ - এ 'অগ্নি-৫' নামে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায়।
- ক্ষেপনাস্ত্রটি ৫০০০ কি.মি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন-ভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সাথেই ভারতের পারমাণবিক প্রতিরোধের ভিত্তি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও দৈনিক পত্রিকা রিপোর্ট।

৫,০০৪.
Which is the most diverse country in terms of language? 
  1. Indonesia
  2. Papua New Guines
  3. India 
  4. Nigeria 
সঠিক উত্তর:
Papua New Guines
উত্তর
সঠিক উত্তর:
Papua New Guines
ব্যাখ্যা

পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি (Papua New Guinea) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি।
- রাজধানী: পোর্ট মোর্সবি।
- পাপুয়া নিউ গিনির কয়েক হাজার আলাদা সম্প্রদায় রয়েছে, যার বেশিরভাগই মাত্র কয়েকশ লোক। ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্য সবই আলাদা।

⇒ বিশ্বের সর্বোচ্চ ভাষার দিক থেকে শীর্ষ দেশ:
১. পাপুয়া নিউগিনি (৮৪০), 
২. ইন্দোনেশিয়া (৭১০), 
৩. নাইজেরিয়া (৫৩০), 
৪. ভারত (৪৫৩), 
৫. চীন (৩০৬)।

উৎস: i) Britannica.
ii) The Indian Express. [link]

৫,০০৫.
নেগেভ মরুভূমি কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) মেক্সিকো
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ঘ) ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসরাইল
ব্যাখ্যা
নেগেভ মরুভূমি ইসরাইলে অবস্থিত।

পৃথিবীর মরুভূমিসমূহ:
- সাহারা মরভূমি : আফ্রিকা (বিশ্বের বৃহত্তম)
- কালাহারি : নামিবিয়া-দ. আফ্রিকা
- নামিব : নামিবিয়া
- অ্যারাবিয়ান মরুভূমি : মধ্যপ্রাচ্য
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান
- তাকলামাকান : চীন
- গোবি : চীন-মঙ্গোলিয়া
- কারাকুম : তুর্কমেনিস্তান
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান
- গ্রেট ভিক্টোরিয়া : অস্ট্রেলিয়া
- গ্রেট গিবসন : অস্ট্রেলিয়া
- তানামি : অস্ট্রেলিয়া
- স্টুর্টগার্ট : অস্ট্রেলিয়া
- গ্রেট স্যান্ডি : অস্ট্রেলিয়া
- সিম্পসন : অস্ট্রেলিয়া
- লিবিয়ান মরুভূমি : লিবিয়া
- সিরিয়ান মরুভূমি : সিরিয়া
- দাশত-ই লুত/লুত : ইরান (লবণাক্ত মরুভূমি)
- দাশত-ই কাবির : ইরান (লবণাক্ত)
- রাব আল খালি : সৌদি আবর, ওমান, ইয়েমেন ও আমিরাত
- পাতাগোনিয়া : আর্জেন্টিনা
- আতাকামা : চিলি
- মোজাবে : যুক্তরাষ্ট্র
- চিহুয়াহুয়া : যুক্তরাষ্ট্র
- ইউমা/গ্রেট ডেজার্ট : মেক্সিকো-যুক্তরাষ্ট্র
- গ্রেট বেসিন : যুক্তরাষ্ট্র
- কলোরাডো প্ল্যাটো : যুক্তরাষ্ট্র
- সনোরান : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- অ্যান্টার্কটিকা : শীতল মরুভূমি এবং
- আর্কটিক মরুভূমি : শীতল মরুভূমি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস, ন্যাশনাল জিওগ্রাফিক)
৫,০০৬.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
সংবিধান:
- লিখিত সংবিধান:
- লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান :
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: World Atlas.
৫,০০৭.
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনার উদ্যোক্তা কোন দেশ?
  1. ভারত
  2. জাপান
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
এটি নিউসিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড নামেও পরিচিত।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো বিশ্বের ৬৮টি দেশ, ৬০ শতাংশ জনগোষ্ঠী এবং ৪০ শতাংশ উৎপাদনের মধ্যে স্থল, নৌ, রেল ও প্রযুক্তিগত দিক থেকে কানেকটিভিটি গড়ে তোলা।
এর ফলে এশিয়া বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠবে। ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান চীনের এই পরিকল্পনার সাথে একাত্ম নয়।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)
৫,০০৮.
লেলিনগ্রাদের বর্তমান নাম-
  1. বাকু
  2. রাশিয়া
  3. পেট্রোগ্রাম
  4. সেন্ট পিটার্সবার্গ
সঠিক উত্তর:
সেন্ট পিটার্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা

• সেন্ট পিটার্সবার্গ:
- লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ।
- এটি বাল্টিক সাগরের অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় নেভা নদীর তীরে অবস্থিত। 
- এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম প্রধান শহর। 
- ১৭০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- দুই শতাব্দী ধরে এটি রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল।

উল্লেখ্য,
- ১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেত্রোগ্রাদ রাখা হয়। 
- ১৯২৪ সালে নাম বদলে লেনিনগ্রাদ করা হয়। 
- ১৯৯১ সালে পুনরায় 'সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৫,০০৯.
'পাথ অব লাভ' সড়কটি কোথায় অবস্থিত?
  1. বেলজিয়াম
  2. সুইডেন
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
‘ভিয়া দেল আমোরে’ বা পাথ অব লাভ
- বিশ্বের অন্যতম আইকনিক ও রোমান্টিক পথ হিসেবে পরিচিত ইতালির ‘ভিয়া দেল আমোরে’ বা পাথ অব লাভ। 
- ইতালির এই পথ তৈরি করা হয়েছে নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের জন্য।
- পথটির দৈর্ঘ্য মাত্র ৯০০ মিটার বা ২ হাজার ৯৫০ ফুট।
- এ পথে যেতে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখার সুযোগ পাওয়া যায়।
- এটি ইতালির রিওম্যাগোয়ার ও মানারোলা নামের দুটি পৌর এলাকার মধ্যে অবস্থিত।
- ১৯৯৭ সালে ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।
- এ পথে এক ঘণ্টায় ৪০০ পর্যটক যেতে পারবেন।

সূত্র- BBC [Link]. 
৫,০১০.
Which city is called 'The city of flowering trees'?
  1. Harare
  2. Venice
  3. Pariıs
  4. Tokyo
সঠিক উত্তর:
Harare
উত্তর
সঠিক উত্তর:
Harare
ব্যাখ্যা
হারারে:
- The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।

এছাড়াও,
- Windy City বা বাতাসের শহর বলা হয় শিকাগোকে।
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
৫,০১১.
Which of the following is not a Balkan state?
  1. Italy
  2. Montenegro
  3. Kosovo
  4. Croatia
সঠিক উত্তর:
Italy
উত্তর
সঠিক উত্তর:
Italy
ব্যাখ্যা
ইতালি বলকান রাষ্ট্র নয়।

বলকান রাষ্ট্র:
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

⇒ এই অঞ্চলে অবস্থিত বলকান রাষ্ট্রসমূহ হলো:
- আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং স্লোভেনিয়া।
- গ্রীস এবং তুরস্কের কিছু অংশও বলকান উপদ্বীপের মধ্যে রয়েছে।

উৎস: Brittannica. 
৫,০১২.
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. লন্ডন
  3. বার্লিন
  4. দাম্মামে
সঠিক উত্তর:
দাম্মামে
উত্তর
সঠিক উত্তর:
দাম্মামে
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর:
- পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
- এটি সৌদি আরবের দাম্মামে অবস্থিত।
- কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে।
- ১৬ বছর পর ১৯৯৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
- উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে একটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো।

⇒ বিশ্বের শীর্ষ ৫ বৃহত্তম বিমানবন্দর:
১. কিং ফাহদ ইন্টারন্যাশনাল (DMM)- দাম্মাম, সৌদি আরব,
- আয়তন প্রায় ৭৭৬ বর্গ কিলোমিটার। 

২. ডেনভার ইন্টারন্যাশনাল (DEN)- ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ১৩৫ বর্গ কিলোমিটার।

৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল (DFW) - ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র, 
- আয়তন প্রায় ৬৯.৬ বর্গ কিলোমিটা।।

৪. অরল্যান্ডো ইন্টারন্যাশনাল (MCO) - অরল্যান্ডো, মার্কিন যুক্তরাষ্ট্র, 
- আয়তন প্রায় ৫৩.৮ বর্গ কিলোমিটা।।

৫. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল (IAD) - ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, 
- আয়তন প্রায় ৪৮.৬ বর্গ কিলোমিটার।

উৎস: i) World Population Review ওয়েবসাইট।
ii) Times of India.
৫,০১৩.
ভেনিজুয়েলার রাজধানী শহর কোনটি?
  1. বুয়েনোস আইরেস
  2. লিমা
  3. সান্তিয়াগো
  4. কারাকাস 
সঠিক উত্তর:
কারাকাস 
উত্তর
সঠিক উত্তর:
কারাকাস 
ব্যাখ্যা

ভেনিজুয়েলার  রাজধানী শহর - কারাকাস।

অন্যদিকে,
- বুয়েনোস আইরেস: এটি আর্জেন্টিনার রাজধানী।
- লিমা: এটি পেরুর রাজধানী শহর।
- সান্তিয়াগো: এটি চিলির রাজধানী।

ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (Venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত।
- সরকারি ভাষা: স্প্যানিশ।
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।

উৎস: world atlas.

৫,০১৪.
যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় বিমান সংস্থার নাম কী?
  1. ক) Qantas Airlines
  2. খ) Emirates Airlines
  3. গ) American Airlines
  4. ঘ) Delta Airlines
সঠিক উত্তর:
গ) American Airlines
উত্তর
সঠিক উত্তর:
গ) American Airlines
ব্যাখ্যা
According to The Business Insider American Airlines is the largest in terms of passengers and carriers.
৫,০১৫.
নিচের কোনটি দক্ষিণ এশিয় দেশ নয়?
  1. ক) নেপাল
  2. খ) শ্রীলংকা
  3. গ) ইরান
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
ঘ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ার দেশ ৯টি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান দক্ষিণ এশিয়ার দেশ। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ১১টি। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৫,০১৬.
কোন দেশে 'Port-au-Prince' অবস্থিত?
  1. হাঙ্গেরি
  2. কোস্টারিকা
  3. হাইতি
  4. ঘানা
সঠিক উত্তর:
হাইতি
উত্তর
সঠিক উত্তর:
হাইতি
ব্যাখ্যা
দেশ:
-- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি।
- রাজধানী: পোর্ট-অ-প্রিন্স,
- মোট আয়তন: ২৭,৭৫০ বর্গ কিলোমিটার (ভূমি আয়তন ২৭,৫৬০ বর্গ কিলোমিটার),
- সর্বনিম্ন বিন্দু: ক্যারিবিয়ান সাগর ০ মিটার।
- সর্বোচ্চ বিন্দু: চেন দে লা সেল ( Chaine de la Selle) ২৬৮০ মিটার।

অন্যদিকে,
- হাঙ্গেরি রাজধানীর হচ্ছে হাঙ্গেরি।
- কোস্টারিকা রাজধানী হচ্ছে স্যান হোসে।
- ঘানা রাজধানী হচ্ছে  আক্রা।

উৎস: worldatlas.com
৫,০১৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে?
  1. হাওয়াই
  2. ক্যালিফোর্নিয়া
  3. টেক্সাস
  4. মিশিগান
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম রিপাবলিকান পার্টি। (মে, ২০২৫)

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৫,০১৮.
যুক্তরাজ্য কবে ইউরোপীয়ান ইউনিয়ন ত্যাগ করে? 
  1. ৩১ জানুয়ারি, ২০২০
  2. ৩০ ডিসেম্বর, ২০২০
  3. ৩১ জানুয়ারি, ২০২১
  4. ৩০  ডিসেম্বর, ২০২১ 
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
ব্রেক্সিট:

• ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রত্যাহারকে ব্রেক্সিট নামে অভিহিত করা হয়। 
• আনুষ্ঠানিকভাবে ৩১ জানুয়ারি, ২০২০ সালে এটি ঘটেছিল। 
• ব্রেক্সিট শব্দটি ব্রিটিশ প্রস্থানের জন্য সংক্ষিপ্তভাবে তৈরি একটি পোর্টম্যান্টো । 
• ২৩ জুন, ২০১৬-এ অনুষ্ঠিত একটি গণভোটে , অংশগ্রহণকারী ব্রিটিশ ভোটারদের প্রায় ৫২ শতাংশ ইইউ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। 
• ব্রেক্সিট বরিস জনসনের অধীনে সম্পন্ন হয়েছিল। 
• উল্লেখ্য, রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। 
• প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
• যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়।

উৎস: ব্রিটানিকা এবং ইইউ ওয়েবসাইট।
৫,০১৯.
সম্প্রতি মঙ্গলগ্রহের উদ্দেশ্যে প্রেরিত চীনের মহাকাশ মিশনের নাম কী?
  1. ক) ঝাই গ্যাং-২
  2. খ) তিয়ানওয়েন-১
  3. গ) মিনওয়াং-২
  4. ঘ) ঝিয়াংশান-৩
সঠিক উত্তর:
খ) তিয়ানওয়েন-১
উত্তর
সঠিক উত্তর:
খ) তিয়ানওয়েন-১
ব্যাখ্যা
সম্প্রতি গত ১০ ফেব্রুয়ারি ২০২১ বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে চীনের একটি মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়। চীনের এই মঙ্গল অভিযানের নাম হলো তিয়ানওয়েন-১।
চলতি বছরের মে/জুন মাসে এই মিশনের সাথে যুক্ত একটি রোভার যান মঙ্গলপৃষ্ঠে অবতরণ করবে।
চীন এর আগেও মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ অভিযান প্রেরণ করলেও তা মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়নি।
(সূত্র: স্পেস ডটকম এবং ডয়েচভেলে)
৫,০২০.
সোভিয়েত ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯১৭ সালে
  2. ১৯১৮ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯২২ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন:
- U.S.S.R.-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- মিখাইল গর্বাচেভ, যিনি সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ছিলেন, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে মুসলিম প্রজাতন্ত্রে তাজিকিস্তান।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে এবং এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত। এর অন্যান্য মুসলিম প্রধান প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলির মধ্যে আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান অন্তর্ভুক্ত।

উৎস: i) Britannica.
ii) History.com
৫,০২১.
যুক্তরাষ্ট্রের নারীরা কত সালে ভোটাধিকার লাভ করে?
  1. ১৯১৮ সালে
  2. ১৯২০ সালে
  3. ১৯৩২ সালে
  4. ১৯৪৪ সালে
সঠিক উত্তর:
১৯২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২০ সালে
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।

⇒বিশ্বে নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

এছাড়াও,
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

উৎস: Britannica.
৫,০২২.
রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।

- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে,
- মেলভিন জোন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা।
- পল হ্যারিস রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা।
- ব্যাডেন পাওয়েল বিশ্ব স্কাউটস আন্দোলনের সূচনাকারী।

(তথ্যসূত্র: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৫,০২৩.
ইরানের মুদ্রার নাম কী?
  1. পাউন্ড
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়াল
সঠিক উত্তর:
রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
রিয়াল
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৫,০২৪.
উজবেকিস্তান কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
  1. যুক্তরাজ্য
  2. সোভিয়েত ইউনিয়ন
  3. যুক্তরাষ্ট্র
  4. ইরান
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

তথ্যসূত্র - Britannica.com
৫,০২৫.
রোমে ঐতিহাসিক দাস বিদ্রোহের নেতা কে ছিলেন?
  1. ক) স্পার্টাকাস
  2. খ) বেন হুর
  3. গ) ক্লডিয়াস
  4. ঘ) নিরো
সঠিক উত্তর:
ক) স্পার্টাকাস
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পার্টাকাস
ব্যাখ্যা
রোমে ঐতিহাসিক দাস বিদ্রোহ (Third Servile War, also called Gladiator War and Spartacus Revolt) ৭৩-৭১ খ্রিস্টপূর্বেব্দে স্পার্টাকাসের নেতৃত্বে সংঘটিত হয়। স্পার্টাকাসের উদ্দেশ্য ছিল দাসদেরকে মুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের অধিকার আদায় করা। কিন্তু ৭১ খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে এই বিদ্রোহের অবসান হয়। চরম নির্যাতন নেমে আসে দাসদের উপর। সূত্র-ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি।
৫,০২৬.
জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) উত্তর রোডেশিয়া
  3. গ) আপার ভোল্টা
  4. ঘ) নিয়াসীল্যান্ড
সঠিক উত্তর:
ক) দক্ষিণ রোডেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ রোডেশিয়া
ব্যাখ্যা

- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস

৫,০২৭.
সুইজারল্যান্ডের আঞ্চলিক বিভাগ বা রাজ্যগুলো কী নামে অভিহিত?
  1. ক্রোমা
  2. ডোম
  3. ক্যান্টন
  4. স্টার্মা
সঠিক উত্তর:
ক্যান্টন
উত্তর
সঠিক উত্তর:
ক্যান্টন
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল।
- তাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

উৎস: Britannica.