উত্তর
ব্যাখ্যা
- মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী - পুত্রজায়া।
- মালয়েশিয়ার রাজধানী - কুয়ালালামপুর।
- মালয়েশিয়ার মুদ্রার নাম - রিঙ্গিত।
সূত্র: ব্রিটানিকা।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৫ / ৫১ · ১,৪০১–১,৫০০ / ৫,০৮০
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি উদ্যোগ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালের অক্টোবরে কাজাখস্তানে প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- মূল লক্ষ্য: বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক তৈরি করা যা সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং ২১শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড (সমুদ্রপথ)-এর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়াকে সংযুক্ত করা।
• এ প্রকল্পকে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' বা 'নিউ সিল্ক রোড' নামেও অভিহিত করা হয়।
- চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) দেশটির উচ্চাভিলাষী নীতি পুনর্নির্মাণের কেন্দ্রবিন্দু।
- উল্লেখযোগ্য ভূ–কৌশলগত ও ভূ–অর্থনৈতিক প্রভাবসহ BRI–এর অধীনে সমস্ত বিনিয়োগের প্রায় ৪০ শতাংশ জ্বালানি ক্ষেত্র সংক্রান্ত।
- বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশ বিআরআই প্রকল্পের অংশীদার।
উৎস: Britannica.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।
উৎস: United States Mission to the United Nations (.gov).
'রাফাহ ক্রসিং' সীমান্ত পথ:
- 'রাফাহ ক্রসিং' সীমান্ত পথ মিশর ও ফিলিস্তিনের মাঝে অবস্থিত।
- এটি গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিম সীমান্তে, মিশরের সিনাই উপদ্বীপ এর সাথে সংযুক্ত।
- এটি গাজা উপত্যকার সাথে মিশরের সংযোগও প্রদান করে এবং ইসরায়েল ও মিশরের মধ্যে এই সীমান্তের ওপর স্থাপন করা একটি প্রধান স্থলবন্দর হিসেবে ব্যবহৃত হয়।
⇒ রাফাহ ক্রসিং গাজা উপত্যকাকে মিশরের সাথে যুক্ত করে, যেটি গাজাবাসীর জন্য জরুরি পণ্য, চিকিৎসা সামগ্রী, এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ রুট।
- রাফাহ ক্রসিংয়ের কার্যক্রম রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল।
- বিশেষত গাজা ও ইসরায়েল/মিশরের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ফলে এটি মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে।
- ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই ক্রসিংয়ের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা আরোপ করা হয়।
উৎস: BBC.
• আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
জাপান:
-জাপান জাপানি ভাষায় নিহন বা নিপ্পন নামে পরিচিত।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- জাপানি মুদ্রার নাম ইয়েন (Japanese Yen)।
- টোকিও এর রাজধানী এবং প্রধান আর্থিক কেন্দ্র।
• আরও কয়েকটি দেশের মুদ্রার নাম:
- মার্কিন যুক্তরাষ্ট্র - মার্কিন ডলার (US Dollar),
- যুক্তরাজ্য -পাউন্ড স্টার্লিং (Pound Sterling),
- চীন- রেনমিনবি বা ইউয়ান (Renminbi/Yuan),
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম - উন (South Korean won),
- ভারত - ভারতীয় রুপি (Indian Rupee),
- কানাডা- কানাডিয়ান ডলার (Canadian Dollar),
- অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ান ডলার (Australian Dollar),
- সুইজারল্যান্ড - সুইস ফ্রাঙ্ক (Swiss Franc),
- রাশিয়া- রুশ রুবল (Russian Ruble).
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
তথ্যসূত্র - Britannica.com
চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় ১৯৯৪ সালে কাফকো উৎপাদন শুরু করে।
এটি একটি রপ্তানিমুখী সার কারখানা। এটিতে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্রঃ কাফকো ওয়েবসাইট)
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি।
যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র্যান্ড।
উৎস: World atlas. ও Britannica.
- 'গুয়ারিয়া' জলপ্রপাত ব্রাজিলে অবস্থিত।
- এঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলায় অবস্থিত।
- স্টবাক জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত।
- নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থিত।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- রাষ্ট্রীয় নাম: বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- রাজধানী: কারাকাস।
- মারাকাইবো হ্রদ ভেনিজুয়েলাতে অবস্থিত।
- ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।
উল্লেখ্য,
- টিটিকাকা হ্রদ পেরু এবং বলিভিয়ার মধ্যে অবস্থিত।
- এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম মিঠা পানির হ্রদ।
উৎস: Britannica.
- ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুক-টুইটার-ইউটিউবের বিকল্প হিসেবে ট্রুথ সোশ্যাল চালু করেন।
- ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) ও একটি বিশেষ অধিগ্রহণ সংস্থা ডিজিটিল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশন (ডিডব্লিউএসি) একীভূত হয়ে প্রতিষ্ঠানটি গঠন হয়।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্র এর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
উৎস: চ্যানেল টুয়েন্টি ফোর।
ইন্দোনেশিয়া:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।
- দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখ- থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- স্থল সীমান্ত রয়েছে মালয়েশিয়া, বোর্নিও, পাপুয়া নিউগিনি ও পূর্ব তিমুর এবং সরু প্রণালী দ্বারা আলাদা হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের সঙ্গে।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওয়েসি, পাপুয়া নিউ গিনি।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রাবোও সুবিয়ান্তো।
উল্লেখ্য,
- ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান একইসঙ্গে নির্বাহী প্রধান।
- প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
উৎস: i) Britannica.
ii) BBC.
বেরিং প্রণালী:
-বেরিং প্রণালী হল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ।
- এই প্রণালী এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকা মহাদেশ পৃথক করেছে।
- দেশ হিসেবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে এই প্রণালী।
- বেরিং প্রণালী এবং সাগর উভয়েরই নামকরণ করা হয়েছিল ভিটাস বেরিংয়ের সম্মানে।
- বেরিং প্রণালী তুলনামূলকভাবে অগভীর।
- এর গড় গভীরতা ৫০ মিটার। এটি গভীরতম বিন্দুতে মাত্র ৯০ মিটার গভীর।
- প্রণালীতে ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জসহ অসংখ্য দ্বীপ রয়েছে।
তথ্যসূত্র - Worldatlas.com
সিনাই উপদ্বীপ:
- সিনাই উপদ্বীপ মিশরের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত।
- এটি আফ্রিকাকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- এটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে একটি কৌশলগত ত্রিকোণাকার স্থলসেতু হিসেবে কাজ করে।
- এটি প্রায় ৬১,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- এই উপদ্বীপটি উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে লোহিত সাগর, পশ্চিমে সুয়েজ খাল এবং পূর্বে ইসরায়েল ও আকাবা উপসাগর দ্বারা বেষ্টিত।
- এই উপদ্বীপের পশ্চিমে সুয়েজ খাল থাকায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্যের পথ।
উৎস: Britannica.
- সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।
- জার্মানি: ডয়েচল্যান্ড।
- জাম্বিয়া: উত্তর রোডেশিয়া।
- হারারে - সলসবেরি।।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং worldatlas.com
- ইউক্রেন সর্বদা বিশ্ব বাজারে শস্যের অন্যতম বৃহত্তম সরবরাহকারী দেশ।
- বিংশ শতাব্দীর শুরুতে গমের বিশ্বব্যাপী রপ্তানিতে এর অংশ ছিল ২০%, যব ৪৩% এবং সাধারণভাবে শস্য ২১%।
- এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি 'ইউরোপের রুটির ঝুড়ি' ডাকনাম অর্জন করেছে:
- শস্য ফসল সর্বদা ইউক্রেনীয় কৃষির প্রধান রপ্তানি।
উৎস: The World Economic Forum.
নেপাল:
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ।
- ২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে সংবিধান স্থগিত করে তৎকালীন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছিলেন জ্ঞানেন্দ্র।
- এ সময় মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।
সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
সার্বিয়া:
- মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত পূর্ব এশীয় দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত।
- মঙ্গোলিয়ার সীমানা দুটি দেশ দ্বারা বেষ্টিত: দক্ষিণে চীন এবং উত্তরে রাশিয়া।
- উলানবাটোর হল মঙ্গোলিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর।
অন্যদিকে,
• বার্বাডোস- দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র।
• ইসরায়েল- ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
• ইরাক: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে এর ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ একটি ছোট উপকূলরেখা রয়েছে।
উৎস: ব্রিটানিকা।
কোরিয়া: হারমিট রাজ্য থেকে উপনিবেশ পর্যন্ত
- কোরীয় উপদ্বীপ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় বিভক্ত হওয়ার আগে , এটি "হারমিট কিংডম" নামে পরিচিত ছিল।
- বর্তমানে আধুনিক বিশ্বে ‘হেরমিট কিংডম (Hermit Kingdom)’ বা বিচ্ছিন্ন রাজ্য হিসেবে পরিচিত।
- ১৩০০ শতকের শেষ থেকে ১৯০০ শতকের গোড়ার দিকে শাসন করা চোসন রাজবংশের অতীত যুগে কোরিয়াকে "সন্ন্যাসী রাজ্য" হিসেবে বর্ণনা করা হত।
- সেই সময়ে, কোরিয়ার শাসকরা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন ছিল, বিদেশী এবং কোরিয়ানদের মধ্যে অননুমোদিত যোগাযোগ মূলত নিষিদ্ধ ছিল। আজও, উত্তর কোরিয়া স্ব-বিচ্ছিন্নতার এই প্রাচীন ঐতিহ্য অব্যাহত রেখেছে।
- যদিও সমস্ত কমিউনিস্ট শাসনব্যবস্থা তাদের প্রজাদের সাথে বহির্বিশ্বের মিথস্ক্রিয়া সম্পর্কে উল্লেখযোগ্যভাবে উদাসীন ছিল, উত্তর কোরিয়া এই ধরনের বিষয়ে ব্যতিক্রমীভাবে উদ্যোগী ছিল।
- প্রকৃতপক্ষে, পিয়ংইয়ংয়ের সরকার তার জনগণের কাছে বহির্বিশ্ব সম্পর্কে তথ্যের জন্য শুধুমাত্র একটি উৎস নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে: রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া।
উৎস: আল-জাজিরা।
⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।
⇒ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।
⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত
তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।
- ভেনেজুয়েলা , দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ ।
- এটি প্রায় ত্রিভুজাকার আয়তনের অধিকারী যা ফ্রান্স এবং জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড়।
- ভেনেজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর , পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া অবস্থিত ।
- জাতীয় রাজধানী,-কারাকাস ভেনেজুয়েলার শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের প্রধান কেন্দ্র।
- দেশটি স্বাধীনতা লাভ করে বৃটেন থেকে।
অন্যদিকে,
- বোগোতা কলম্বিয়ার রাজধানী।
- বলিভিয়ার দুটি রাজধানী শহর রয়েছে: লা পাজ এবং সুক্র ।
- সুক্র হল সাংবিধানিক রাজধানী, যেখানে সুপ্রিম কোর্ট অবস্থিত, অন্যদিকে লা পাজ প্রশাসনিক রাজধানী হিসেবে কাজ করে।
উৎস: ব্রিটানিকা।
ইরানের প্রস্তাবিত নতুন রাজধানী:
- ইরান সরকার তেহরানের পরিবেশগত চাপ, জনসংখ্যা বৃদ্ধি এবং পানি-বিদ্যুতের সংকট মোকাবিলায় রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
- নতুন রাজধানী হবে মাক্রান, এটি উপকূলবর্তী হওয়ায় কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হবে।
- প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়েছেন।
ইরান:
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র।
- সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে।
- 'ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি' ইরানের পার্লামেন্টের নাম।
সূত্র: ব্রিটানিকা।