PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত
গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত
PrepBank · পাতা ১০ / ৫১ · ৯০১–১,০০০ / ৫,০৮০
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।
– আইন সভার নাম পার্লামেন্ট।
– দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় "পার্লামেন্ট সমূহের জননী"।
- বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাই কমবেশী গ্রেট ব্রিটেনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে।
উচ্চ কক্ষ:
– উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
নিম্ন কক্ষ:
– ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।
– পাঁচ বছরের জন্য নির্বাচিত।
– ব্রিটেনের প্রধানমন্ত্রী হাউজ অব কমন্স এর নেতা।
অন্যদিকে –
– সিনেট যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম।
– হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উত্তর
ব্যাখ্যা
ডুরান্ড লাইন:
- ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত একটি সীমান্তরেখা যা দুইটি দেশের সীমারেখা নির্দেশ করে।
- এ রেখাটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রায় ২,৬৭০ কিলোমিটার জুড়ে অবস্থিত একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত।
- এর পশ্চিম প্রান্তটি ইরানের সীমান্ত পর্যন্ত এবং পূর্ব প্রান্তটি চীনের সীমান্ত পর্যন্ত চলে গেছে।
উল্লেখ্য,
- তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড ও আফগান রাজা আমীর আবদুর রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমা নির্ধারণের জন্য ১৮৯৩ সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠা করেন।
- তখন থেকে আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের সীমানা ডুরাল্ড লাইন থেকে নির্ধারিত হয়।
উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
উত্তর
ব্যাখ্যা
- থাই রাজপরিবারে বেশ কয়েকটি সাদা হাতি থাকার কারণে থাইল্যান্ডকে প্রায়শই সাদা হাতির দেশ বলা হয় ,
- তবে দেশটির সরকারী নাম থাইল্যান্ড রাজ্য।
- এটি একটি একক রাষ্ট্র যার দক্ষিণে মালয়েশিয়া, পূর্বে কম্বোডিয়া এবং লাওস, উত্তর ও উত্তর-পশ্চিমে মিয়ানমার এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত।
- দেশটির আনুমানিক আয়তন ১৯৮,১১৬.৭ বর্গমাইল (৫১৩,১২০ বর্গকিলোমিটার)।
- এবং প্রায় ৭ কোটি লোকের বাসস্থান, যা এটিকে বিশ্বের ২০তম জনবহুল দেশ করে তুলেছে।
উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম হল "শ্যামদেশ"
উৎস: ব্রিটানিকা , ওয়ার্লড আটলাস।
উত্তর
ব্যাখ্যা
• ইরান-ইসরায়েল যুদ্ধ:
- ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
- ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে জড়িয়ে যায়।
- ২৩ জুন ইরান কাতারসহ মধ্যপ্রাচ্যের তিনটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির কথা জানান ২৪ জুন।
- ইরান-ইসরায়েল '১২ দিনের যুদ্ধে' উভয়ের দেশেরই ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে উভয় দেশের।
উল্লেখ্য,
- ১৩ জুন ২০২৫ ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের ছয় শীর্ষ সামরিক কর্মকর্তা, ৯ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ২৯ জন।
- পাল্টা জবাবে ইরান শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার কিছু তেল আবিবে আঘাত হানে– ৩৫ জন হতাহত হয়েছে।
তথ্যসূত্র: ডয়েচে ভেলে।
উত্তর
ব্যাখ্যা
- এই দুইটি দেশের মাঝে আমেরিকা অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়ার সাথে ১৬ টি দেশের সীমান্ত রয়েছে।
- তন্মধ্যে উত্তর কোরিয়ার সাথে সবচেয়ে কম ১৭ কিলোমিটার সীমান্ত রয়েছে।
- আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৭৮৩ মেইল।
- দ্বীপ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার সাথে বোর্ণিও দ্বীপে মালেশিয়ার ১২৫৫ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
উত্তর
ব্যাখ্যা
সুরিনাম:
- দাপ্তরিক নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic of Suriname)।
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)।
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিমি।
- অফিসিয়াল ভাষা: ডাচ (Dutch)।
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)।
- সর্বোচ্চ বিন্দু: জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।
• কয়েকটি দেশের রাজধানী:
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।
উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।
উত্তর
ব্যাখ্যা
স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)
উত্তর
ব্যাখ্যা
বলকান রাষ্ট্র:
বলকান রাষ্ট্রগুলি হলো ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রুপ, যা বলকান উপদ্বীপে অবস্থিত।
এই অঞ্চলে একাধিক দেশের সমষ্টি রয়েছে, এবং এগুলির মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত এবং ঐতিহাসিক বৈচিত্র্য রয়েছে।
বলকান রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
আলবেনিয়া
বসনিয়া ও হেরজেগোভিনা
বুলগেরিয়া
ক্রোয়েশিয়া
কসোভো
মন্টেনেগ্রো
উত্তর মেসিডোনিয়া
রোমানিয়া
সার্বিয়া
স্লোভেনিয়া
- (গ্রীস ও তুরস্ক ভৌগোলিকভাবে আংশিক বলকান অঞ্চলে অবস্থিত)
উৎস: Britannica
উত্তর
ব্যাখ্যা
১৯৮১ সালের ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে।
(সূত্র: ওয়াটার এইড ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহৎ দেশ।
- চীন হলো পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ।
- এটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-চতুর্দশ অংশ দখল করে আছে।
- আকারে এটি পুরো ইউরোপ মহাদেশের সমান।
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি।
- ২০২৩ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী ভারত জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়।
- তাইওয়ান ১৯৪৯ সাল থেকে আলাদা প্রশাসনের অধীনে রয়েছে।
- বেইজিং: রাজধানী, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র।
- সাংহাই: প্রধান শিল্পনগরী।
- হংকং: প্রধান বানিজ্যিক ও বন্দর নগরী।
- চীন একটি প্রাচীন সভ্যতার দেশ, যার রয়েছে বিশাল ভূখণ্ড, সমৃদ্ধ ইতিহাস, এবং বৈচিত্র্যময় সংস্কৃতি।
- চীনের সাথে মোট ১৪ টি রাষ্ট্রের স্থল সীমা রয়েছে।
- Afghanistan, Bhutan, India, Kazakhstan, North Korea, Kyrgyzstan, Laos, Mongolia, Myanmar (Burma), Nepal, Pakistan, Russia, Tajikistan, and Vietnam.
উৎস: ওয়াল্ড এটলাস।
উত্তর
ব্যাখ্যা
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।
তথ্যসূত্র - Britannica.com
উত্তর
ব্যাখ্যা
নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।
- ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে তৎকালীন আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে।
- হামলার পরিকল্পনা অনুযায়ী ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
- ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায় ।
- ধ্বংসস্তূপটি কে গ্রাউন্ড জিরো বলা হয়।
- ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
- এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।
সূত্র - Britannica.com.
উত্তর
ব্যাখ্যা
প্রবেশদ্বার:
• ভারতের প্রবেশদ্বার:
- মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।
- এটি ব্রিটিশ সাম্রাজ্য শাসনামলে নির্মিত হয়েছিল।
• ইউরোপের প্রবেশদ্বার:
- ভিয়েনা শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' হিসেবে চিহ্নিত করা হয়।
• বাংলাদেশের প্রবেশদ্বার:
- চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করা হয়।
• পাকিস্তানের প্রবেশদ্বার:
- করাচিকে পাকিস্তানের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়।
• ভূমধ্যসাগরের প্রবেশদ্বার:
- জিব্রাল্টারকে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়।
উৎস: ওয়ার্ল্ড এটলাস ও পত্রিকা রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
- রোহিঙ্গা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী।
- এরা মূলত মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের একটি মুসলিম সম্প্রদায়।
- একবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাখাইন রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ ছিল রোহিঙ্গা।
উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- মিয়ানমারের রোহিঙ্গারা ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব হারায়।
- ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করা হয় এবং তাদের রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
তথ্যসূত্র - Britannica.com
উত্তর
ব্যাখ্যা
- শীর্ষ ব্যয়বহুল শহর : তেল আবিব (ইসরাইল)
- দ্বিতীয় : সিঙ্গাপুর সিটি ও প্যারিস
- সবচেয়ে কম ব্যয়বহুল শহর : দামেস্ক (সিরিয়া)।
(তথ্যসূত্র: প্রথম আলো)
উত্তর
ব্যাখ্যা
- 'ম্যাকাও' পর্তুগালের উপনিবেশ ছিল।
• ম্যাকাও:
- ম্যাকাও হলো দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- ১৫৫৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় ৪৪২ বছর মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- ১৫৫৭ সালের পর ম্যাকাও দ্রুত একটি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
- ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং ২০ ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
- "এক দেশ, দুই ব্যবস্থা" (One Country, Two Systems) নীতির অধীনে ম্যাকাওকে স্বায়ত্তশাসন দেওয়া হয় কমপক্ষে ২০৪৯ সাল পর্যন্ত।
- ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল।
- ম্যাকাও এর মুদ্রা ম্যাকানিজ পটাকা।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- ব্রহ্মপুত্র নদ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে তিব্বত (চীন) ও ভারত উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভারতে এটি দিহাঙ নামে পরিচিত।
- ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য ২,৮৫০ কিলোমিটার।
- পুরাতন ব্রহ্মপুত্র ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। তবে জামালপুরের দেওয়ানগঞ্জে এটির প্রধান শাখা যমুনা নামে প্রবাহিত যা রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মিলিত হয়েছে।
- ১৭৮৭ সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়।
উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
উত্তর
ব্যাখ্যা
- মাসাকো সম্প্রদায় ব্রাজিলে বাস করে।
- এই সম্প্রদায় বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলে বসবাস করে।
⇒ ব্রাজিল ১৯৮৭ সালে একটি উদ্ভাবনী নীতির প্রবর্তন করে, যার মাধ্যমে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- এর আগে সরকার-নেতৃত্বাধীন যোগাযোগের ফলে এসব জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি মারা গিয়েছিল।
- মূলত বাইরের মানুষদের থেকে আসা বিভিন্ন রোগের কারণে এই পরিণতি বরণ করতে হয়েছে তাদের।
উৎস: The Guardian.
উত্তর
ব্যাখ্যা
মিসরাতা:
- মিসরাতা লিবিয়ার একটি শহর।
- এটি লিবিয়ার উত্তর-পশ্চিমে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত।
- এটি লিবিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত।
লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- কায়রো কেবল মিশরের বৃহত্তম শহরই নয়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে।
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে।
- কায়রো ইসলামী স্থাপত্যের সমৃদ্ধির জন্যও পরিচিত, যে কারণে আপনি এটিকে "হাজার মিনারের শহর" নামে ডাকতে শুনতে পাবেন।
- ইসলামে মিনারগুলির একটি অনন্য ভূমিকা রয়েছে , কারণ এগুলি ঐতিহ্যগতভাবে সেই মিনার যেখান থেকে মুসলমানদের প্রতিদিন পাঁচবার নামাজের জন্য ডাকা হয়।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে বলা হয়: Running Mate.
- তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি ও সিনেটের চেয়ারম্যান।
- বর্তমান প্রেসিডেন্ট জো-বাইডেন এর রানিং মেইট ও ভাইস প্রেসিডেন্ট - কমলা হ্যারিস।
অন্যদিকে,
- পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়: Secretary of the State.
- অর্থমন্ত্রীকে বলা হয়: Secretary of Treasury.
- প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণকে বলা হয়: State of the Union.
সূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• দূরপ্রাচ্য:
- ভৌগোলিকভাবে রাশিয়ার পূর্বাঞ্চল, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ দূরপ্রাচ্য হিসেবে অভিহিত।
- দূরপ্রাচ্যের দেশ ছয়টি। যথা -
- চীন,
- জাপান,
- উত্তর কোরিয়া,
- দক্ষিণ কোরিয়া,
- মঙ্গোলিয়া,
- তাইওয়ান
উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
উত্তর
ব্যাখ্যা
- 'ভূমধ্যসাগরের বাতিঘর' এর ডাকনাম।
- স্ট্রোম্বলি দীর্ঘকাল ধরে পর্যটকদের আকৃষ্ট করেছে তার রাতের বিস্ফোরণের মাধ্যমে।
- স্ট্রোম্বলি অনলাইন আগ্নেয়গিরির আরও দর্শনীয় অগ্ন্যুৎপাতের কিছু ফটো গ্যালারি সরবরাহ করে।
- স্ট্রম্বোলি দ্বীপ টাইরহেনিয়ান সাগরে (ভূমধ্যসাগরের), অবস্থিত।
- এর আয়তন ৫ বর্গ মাইল (১২ বর্গ কিমি)।
- আগ্নেয়গিরির গঠনের কারণে, দ্বীপটি এখনও সক্রিয়, এবং তরল লাভা তার গর্ত থেকে সমুদ্রে ক্রমাগত প্রবাহিত হয়, যদিও সর্বশেষ গুরুতর অগ্ন্যুৎপাত হয়েছিল 1921 সালে।
- খেজুর, জলপাই এবং ফল জন্মে, এবং পর্যটন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
- দর্শনার্থীরা দ্বীপের আগ্নেয়গিরি, জলবায়ু এবং সৈকত দ্বারা আকৃষ্ট হয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
• দানিয়ুব নদী (Danube):
- ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (ভলগার পর)।
- উৎপত্তি: জার্মানির পশ্চিমাঞ্চল, ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা।
- দৈর্ঘ্য: প্রায় ১,৭৭০ মাইল (২,৮৫০ কিমি)।
পতিত হয়েছে: কৃষ্ণ সাগরে (Black Sea)।
- অতিক্রান্ত দেশসমূহ : জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলডোভা, ইউক্রেন।
- এটি মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপে রাজনীতি ও বসতি গঠনে গুরুত্বপূর্ণ।
- এই নদীর তীরভূমি দুর্গ ও প্রাসাদের দ্বারা সীমারেখা হিসেবে ব্যবহৃত।
- এটি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
দক্ষিণ কোরিয়া:
- এটি পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম- রিপাবলিক অব কোরিয়া বা কোরীয় প্রজাতন্ত্র।
- ১৫ আগস্ট, ১৯৪৫ সালে দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে।
- দক্ষিণ কোরিয়ার রাজধানী- সিউল।
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- 'ওন' (won)।
- সরকার পদ্ধতি- সাংবিধানিক প্রজাতন্ত্র।
- দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট- সিগম্যান রী।
- প্রেসিডেন্টের বাসভবনের নাম- ব্লু হাউজ।
অন্যদিকে,
- জাপানের সরকারি মুদ্রা ইয়েন।
- ইউয়ান চীনের সরকারি মুদ্রার নাম।
- আর্জেন্টিনার মুদ্রার নাম হলো পেসো।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- ভোলা - ভোলা(দ্বীপজেলা)।
- সেন্টমার্টিন - টেকনাফ, কক্সবাজার।
- দক্ষিণ তালপট্টি/পূর্বাশা/নিউমুর - শ্যামনগর, সাতক্ষীরা।
- নিঝুম দ্বীপ - হাতিয়া, নোয়াখালী।
- সোনাদিয়া - মহেশখালী, কক্সবাজার।
- মনপুরা দ্বীপ - মনপুরা, ভোলা।
- কতুবদিয়া - কুতুবদিয়া, কক্সবাজার।
উৎস: বাংলাপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন।
উত্তর
ব্যাখ্যা
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে তিনটি ট্রান্স-মহাদেশীয়।
- ভারত, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান।
- মালয়েশিয়া, পূর্ব তিমুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, লাওস, ফিলিপাইন।
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়ান আরব রিপাবলিক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
দূরপ্রাচ্যের দেশ:
- চীন, হংকং, ম্যাকাও, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, তাইওয়ান, ব্রুনাই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর , ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান।
উৎস: Worldatlas.
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
অন্যদিকে,
- আফগানিস্তান পারমাণবিক শক্তির অধিকারী নয়।
উত্তর
ব্যাখ্যা
ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে BREXIT বিল পাশ হয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে।
এর আনুষ্ঠানিক নাম European Union (Withdrawal Agreement) Act 2020।
রানি দ্বিতীয় এলিজাবেথ ২৩ জানুয়ারি ২০২০ বিলটিতে স্বাক্ষর করার ফলে এটি আইনে পরিণত হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিওন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ২৪ জানুয়ারি ২০২০ BREXIT চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা ২৯ জানুয়ারি ২০২০ তারিখে BREXIT চুক্তি অনুমোদন করেন এবং ৩১ জানুয়ারি ২০২০ তারিখে স্থানীয় সময় রাত ১১টায় BREXIT কার্যকর হয়।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- 'দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কার নীতিটি ভিয়েতনামে বাস্তবায়িত হয়।
• ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া:
- ১৯৭০-এর দশকের শেষের দিকে, ভিয়েতনাম ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি।]
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আর কমিউনিস্ট সরকারের ব্যক্তিগত উদ্যোগ সীমাবদ্ধ করার নীতিও পরিস্থিতি আরও খারাপ করেছিল।
- এই কারণে, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে দই মই বা ‘পুনর্নবীকরণ বা (renovation)’ নামে পরিচিত এক ব্যাপক অর্থনৈতিক সংস্কার চালু করা হয়।
- সংস্কারের মাধ্যমে দেশটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়।
- এর ফলে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ঘটে এবং মানুষের জীবনমান উন্নত হয়।
→ ১৯৮৬ সালে ‘দই মই’ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার ৩৯ বছর পর এখন পাশ্চাত্যের অর্থনৈতিক উন্নয়নের চিন্তকেরা ভিয়েতনামের অর্থনীতিকে ‘সোশ্যালিস্ট-ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি’ হিসেবে বর্ণনা করছেন।
- দই মই কর্মসূচিতে ‘কালেকটিভ ফার্মিং’ নিষিদ্ধ করে জমির ওপর জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দই মই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি ডাইমেনশন হলো:
১. অত্যন্ত শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ,
২. অত্যন্ত দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিনিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধাবিঘ্ন কমিয়ে ফেলা এবং
৩. রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ প্রবলভাবে জোরদার করার মাধ্যমে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামো উন্নয়নকে প্রথম অগ্রাধিকারে পরিণত করা।
- বিশেষত, প্রাইমারি শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ভিয়েতনাম ২০০০ সালের মধ্যেই তার পুরো জনসংখ্যাকে শতভাগ শিক্ষিত করে তুলেছে এবং জনগণের বিশাল একটি অংশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সফল করে তুলেছে।
তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
কার্যকর হয়: 10 অক্টোবর, 1963
উত্তর
ব্যাখ্যা
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে।
- উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
উৎসঃ বিবিসি বাংলা
উত্তর
ব্যাখ্যা
⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রার নাম:
- রিয়াল:
• সৌদি আরব,
• ওমান,
• ইয়েমেন,
• কাতার,
• ইরান।
- দিনার:
• ইরাক,
• কুয়েত,
• জর্ডান
• বাহরাইন,
• আলজেরিয়া,
• তিউনেশিয়া।
• পাউন্ড:
• মিশর,
• সিরিয়া,
• লেবানন।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
• রাজা ভূমিবল:
- বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে।
- ১৮ বছরে তিনি সিংহাসনে আসীন হন।
- রাজা ভূমিবলের জন্ম ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। তাঁর বাবা প্রিন্স মাহিদোল সেসময় হাভার্ডে লেখাপড়া করতেন।
- দু বছর বয়সে বাবা মারা যাওয়ার পর তিনি মায়ের সাথে সুইজারল্যান্ড চলে যান। সেখানেই তাঁর পড়াশোনা।
- ১৯৪৬ সালে তাঁর বড় ভাই রাজা আনন্দ রাজপ্রাসাদে এক গোলাগুলিতে মারা যাওয়ার পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল সিংহাসনে বসেন।
- তারপর গত ৭০ বছর ধরে তিনি রাজসিংহাসনে।
তথ্যসূত্র: বিবিসি নিউজ।
উত্তর
ব্যাখ্যা
১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
২। চন্ডীগড়।
৩। দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ।
৪। লাক্ষ্মা দ্বীপ।
৫। দিল্লি।
৬। পন্ডিচেরি।
৭। জম্মু ও কাশ্মীর।
৮। লাদাখ।
উৎসঃ ভারতের সরকারি পোর্টাল।
উত্তর
ব্যাখ্যা
- ভানুয়াতু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- এই দ্বীপপুঞ্জটি অস্ট্রেলিয়া থেকে প্রায় ১,৭৫০ কিলোমিটার পূর্বে।
- নিউ ক্যালেডোনিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে।
- ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত।
- ঔপনিবেশিক আমলে এর নামকরণ করা হয়েছিল নিউ হেব্রাইডেস।
- রাজধানী শহর: পোর্ট ভিলা (এফেট দ্বীপে)।
- ভূমি এলাকা: ১২,১৯৯ বর্গ কিমি, ৪,৭১০ বর্গ মাইল।
- জনসংখ্যা: ২৯২,৬৮০ (২০১৮ অনুমান)।
ভাষা: বিসলামা (অফিসিয়াল), ফরাসি (অফিসিয়াল), ইংরেজি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান (৮৪%), প্রাণিবাদী (১৬%) ।
- মুদ্রা: ভাতু (VT) ।
অন্যদিকে,
- শ্রী বিজয়া পুরম , বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মাঝখানে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহর।
- পূর্বে এ অঞ্চলের নাম ছিলো- পোর্ট ব্লেয়ার ।
- কিউবার রাজধানী- হাভানা।
- ফিজির রাজধানী- সুভা।
উৎস: ভানুয়াতু গভর্নমেন্ট এবং ব্রিটনিকা।
উত্তর
ব্যাখ্যা
- ট্রান্সডনিস্ট্রিয়া অঞ্চলটি মলদোভা-ইউক্রেন সীমান্তে নিস্টার নদীর পূর্বতীরে অবস্থিত।
- এটি মলদোভার একটি বিচ্ছিন্নতাবাদী ছিটমহল।
- ট্রান্সডনিস্ট্রিয়া বিভিন্ন সময়ে অটোমান সাম্রাজ্য, রাশিয়া, ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা শাসিত হয়েছিল।
- এটির প্রধান শহর তিরাসপোল।
- অঞ্চলটির মোট আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার।
- মলদোভা সরকারের সাথে বিরোধের প্রেক্ষিতে ১৯৯৫ সালে অঞ্চলটিতে ১,৫০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয় যা এখনো সক্রিয় রয়েছে।
সূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- সুইডেনের আইনসভার নাম রিকসড্যাগ যা এক কক্ষ বিশিষ্ট।
- ইংল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - হাউস অব লর্ডস্ এবং নিম্নকক্ষ - হাউস অব কমনস্
- ইন্ডিয়ার পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - রাজ্যসভা ও নিম্নকক্ষ - বিধানসভা।
- আয়ারল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - সিনেট ও নিম্নকক্ষ - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
উৎসঃ Britannica.com
উত্তর
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য ১৩টি। তাই পতাকায় ১৩টি দাগ রয়েছে।
- যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য ৫০টি। তাই তাদের পতাকায় ৫০টি তারকা চিহ্ন রয়েছে।
উত্তর
ব্যাখ্যা
- ওডেসা পৃথিবীর সবচেয়ে প্রচীন বন্দরগুলোর একটি।
- এটি ইউক্রেনে অবস্থিত।
- দেশটির বৃহত্তম বন্দর হওয়ার পাশাপাশি এটি কৃষ্ণ সাগর অববাহিকারও অন্যতম বৃহৎ বন্দর।
- মাল্টিমোডাল কানেক্টিভিটির অংশ হিসেবে রেল সংযোগ রয়েছে এই বন্দরের সঙ্গে, যার মাধ্যমে রপ্তানিমুখী পণ্য বন্দরে পৌঁছানো ও আমদানীকৃত পণ্য বন্দর থেকে দ্রুত দেশের অভ্যন্তরে পাঠানোর সুব্যবস্থা রয়েছে।
- ১০৯ একর জায়গার ওপর অবস্থিত ওডেসা বন্দর বেশ প্রাচীন একটি বন্দর।
- ওডেসা বন্দরের অবস্থান ওডেসা উপসাগরের পশ্চিম উপকূলে।
- ওডেসা বন্দরের মালিক ইউক্রেনিয়ান সি পোর্টস অথরিটি।
- ওডেসা মেরিন ট্রেড পোর্ট বন্দরটি পরিচালনা করে।
- ওডেসা বন্দরের প্রধান কনটেইনার টার্মিনাল হলো কনটেইনার টার্মিনাল ওডেসা (সিটিও)।
- ইউক্রেনের বৃহত্তম কনটেইনার টার্মিনাল এটি।
- কৃষ্ণ সাগর অববাহিকার সবচেয়ে বড় প্যাসেঞ্জার টার্মিনালটি এই ওডেসা বন্দরেই অবস্থিত।
উৎস: Britannica
উত্তর
ব্যাখ্যা
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
সূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস এক ধরনের ভঙ্গিল পর্বত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।
উৎস: i) Worldatlas.
ii) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উত্তর
ব্যাখ্যা
- পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ এবং পর্যটন কেন্দ্র।
- গ্যালাপাগোস দ্বীপপুঞ্জটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর উপকূল থেকে প্রায় ১০০০ কিলোমিটার পশ্চিমে নিরক্ষরেখায় অবস্থিত, রাজনৈতিকভাবে এটি ইকুয়েডরের অন্তর্ভুক্ত।
- ভূকম্পন এবং অগ্ন্যুত্পাতের ফলে সৃষ্ট গ্যালাপাগোস প্রায় ১২০টি দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত।
- এই দ্বীপপুঞ্জে বৈচিত্র্যময় প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে, যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না।
- বিরল প্রজাতির গুইসাপ ইগুয়ানার দুটি শ্রেণি বসবাস করে এখানে।
- গ্যালাপাগোস কচ্ছপ এই দ্বীপগুলোর অন্যতম আকর্ষণীয় প্রাণবৈচিত্র্য।
উল্লেখ্য,
- চার্লস ডারউইন তাঁর বিখ্যাত বিবর্তনবাদের তত্ত্ব তৈরিতে এখানকার প্রাণীদের নির্বাচন ও পর্যবেক্ষণ করেছিলেন।
- তিনি লক্ষ করেছিলেন, এখানকার কচ্ছপ এবং মকিংবার্ডগুলো একেক দ্বীপে একেক রকম।
- দ্বীপগুলোর বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই ডারউইন বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন, যা তাঁর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেছে।
- গ্যালাপাগোস দ্বীপের অভিজ্ঞতা, নিবিড় পর্যবেক্ষণ এবং পরবর্তী সময়ে ব্যাপক গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চার্লস ডারউইন ১৮৫৯ সালে প্রকাশ করেন তাঁর বিবর্তনবাদ বিষয়ক বিখ্যাত গ্রন্থ ‘অন দি অরিজিন অব স্পিসিস’।
উৎস: ৩ ডিসেম্বর ২০২০, দৈনিক ইত্তেফাক।
উত্তর
ব্যাখ্যা
• রাফাল যুদ্ধবিমান:
- উৎপাদক: ড্যাসল্ট অ্যাভিয়েশন, ফ্রান্স।
- প্রথম উড্ডয়ন: ১৯৮৬ সালে
- সেবায় প্রবেশ: ফরাসি বিমান বাহিনীতে ২০০৬ সালে এবং নৌবাহিনীতে ২০০৪ সালে।
- ধরণ: "Omnirole" মাল্টিরোল ফাইটার।
- প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী আক্রমণ, দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী আক্রমণ, পারমাণবিক প্রতিরক্ষা।
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন।
উত্তর
ব্যাখ্যা
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
- আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।
উৎস: বর্ডারস অফ মেমোরি (লিঙ্ক)।
উত্তর
ব্যাখ্যা
• গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- গ্রিনল্যান্ডের রাজধানী নুউক।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- ইহুদি টেলিগ্রাফিক এজেন্সি ( জেটিএ ) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- JTA সারা বিশ্বে ইহুদিদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে।
- ১৯২১ সালে লন্ডন থেকে সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র স্থানান্তর করা হয়।
এছাড়াও বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN, JTA।
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
তথ্যসূত্র - ব্রিটানিকা ওয়েবসাইট।[লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল (৩টি দেশ): নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- অনেকেই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ৫টি বলে ভুল করে থাকেন। প্রকৃতপক্ষে এই অঞ্চল ৩টি দেশ নিয়ে গঠিত।
নর্ডিক অঞ্চল (৫টি দেশ): ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
- অনেকেই এই ৫টি দেশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এই ৫টি দেশ নর্ডিক অঞ্চলের অন্তর্ভূক্ত।
বাল্টিক দেশ (৩টি): এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়া।
- এগুলো বাল্টিক সাগরের তীরে অবস্থিত দেশ।
বলকান দেশ (১০টি): আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়া।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।
ইউরোশিয়া (৫টি দেশ): আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুরস্ক ও রাশিয়া।
- এই দেশগুলো আন্তঃমহাদেশীয় দেশ; এশিয়া ও ইউরোপ - উভয় মহাদেশেই অবস্থিত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
উত্তর
ব্যাখ্যা
- প্রতিষ্ঠা: 1985 সালে।
- মুখ্য কার্যালয়: দুবাই, সংযুক্ত আরব আমিরাত (UAE)।
- ধরন: বহুজাতিক আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইন্স।
- মালিকানা: সরকারী মালিকানাধীন (দুবাই সরকার)।
- ফ্লিট সাইজ: প্রায় 250+ উড়োজাহাজ (বিশ্বের বৃহত্তম বিমান ফ্লিটগুলোর একটি)
বিশ্বের কয়েকটি বিমান সংস্থা:
- Emirates Airlines — সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates),
- Lufthansa — জার্মানি (Germany),
- British Airways — যুক্তরাজ্য (United Kingdom),
- Air France — ফ্রান্স (France),
- Delta Air Lines — যুক্তরাষ্ট্র (United States),
- Cathay Pacific — হংকং (Hong Kong),
- Qantas Airways — অস্ট্রেলিয়া (Australia)।
উৎস: ব্রিটানিাকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার নিকট থেকে এটি ইজারা নেয়।
- কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
ব্রাজিল:
- দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- দক্ষিণ আমেরিকার ও পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় দেশ।
- ভাষা: পর্তুগিজ ।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়াল (Brazilian Real, BRL) I
- ধর্ম: প্রধানত খ্রিস্টান (বিশেষ করে রোমান ক্যাথলিক)।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর ব্রাজিল পর্তুগাল কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- প্রিন্স পেড্রো স্বাধীনতা ঘোষণা করেছিলেন; ব্রাজিল সাম্রাজ্যের প্রথম শাসক।
- প্রতি বছর ৭ই সেপ্টেম্বর ব্রাজিল স্বাধীনতা দিবস উদযাপন করে।
- শাসনব্যবস্থা: ফেডারেল রিপাবলিক; রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- বর্তমান রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগে অবস্থিত।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) 'Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
- সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
- প্রকাশনা প্রতিষ্ঠান :- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে:
- নেপাল (৬৯তম)
- বাংলাদেশ - ১২৭তম।
- শ্রীলংকা – ৭৪তম
-ভারত- ৭৭তম।
এছাড়াও
• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।
উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মান্দের কমিটেটাসের সমন্বয়ে সামন্তবাদ গড়ে উঠে।
- আবার অন্যদিকে ফ্রান্সেও ভূস্বামী এবং প্রজার মধ্যে এরকমই এক প্রথা ছিল।
- তবে, শুরুর দিকে দেখলে মূলত রোমান সাম্রাজ্যের পতনের থেকেই সামন্তবাদের সুত্রপাত।
- তাই সঠিক উত্তর ফ্রান্স না ধরে ইতালি ধরা হয়েছে।
আপনাদের মতামত থাকলে বা কোন রেফারেন্স থাকলে আমাদেরকে জানাবেন।
উত্তর
ব্যাখ্যা
• ককেশাস হলো কাস্পিয়ান সাগর ও কৃষ্ণসাগরের মাঝে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
• ককেশাস পর্বতমালার দক্ষিণে ট্রান্সককেশাস অঞ্চল অবস্থিত।
• এই অঞ্চলে তিনটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত। এগুলো হলো:
- জর্জিয়া
- আর্মেনিয়া এবং
- আজারবাইজান।
• এছাড়া চেচনিয়া, দাগেস্তান, আবখাজিয়া ও নাগার্নো কারাবাখ ককেশাস অঞ্চলের কয়েকটি আলোচিত স্থান।
- অন্যদিকে,
• আলবেনিয়া বলকান অঞ্চলে অবস্থিত।
• 'মাউন্ট এলবুর্জ' ককেশাস অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
• এস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র,
• আলবেনিয়া বলকান রাষ্ট্র,
• নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র।
উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
উত্তর
ব্যাখ্যা
- মাগডেবুর্গ (Magdeburg), জার্মানির সাক্সনি-আনহাল্ট (Saxony-Anhalt ) রাজ্যের রাজধানী, পূর্ব-মধ্য জার্মানিতে অবস্থিত।
- ১৮০৬ সালে নাপোলিয়নের সেনারা মাগডেবুর্গ দুর্গে আক্রমণ করে এবং শহরটি ১৮১৩ পর্যন্ত ওয়েস্টফালিয়ার রাজ্যর অংশ ছিল।
- ১৮১৫ সালে এটি প্রুশিয়ার সাক্সনি প্রদেশের রাজধানী হয়।
- ৯৪৫ সালের দিকে বিশ্বযুদ্ধের সময় ব্যাপক বোমা হামলায় শহরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়, এর মধ্যে ছিল রেনেসাঁ যুগের শহর হলও।
- মাগডেবুর্গ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ, বিশেষ করে চিনি পরিশোধন এবং আটা মিলিং প্রধান শিল্প।
উল্লেখ্য,
- সম্প্রতি, ২০ ডিসেম্বর ২০২৪ জার্মানির মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা করার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন,
- যার মধ্যে একটি শিশু রয়েছে, এবং ২০০ জন আহত হয়েছেন। ৪১ জনের অবস্থা গুরুতর।
- হামলার সাথে সংশ্লিষ্ট সন্দেহে সৌদি নাগরিক ৫০ বছরের এক ডাক্তারকে আটক করা হয়েছে, যিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বাস করছিলেন।
- হামলাকারী ব্যক্তি সামাজিক মাধ্যমেও ইসলাম বিরোধী পোস্ট করতেন এবং ডানপন্থি দলের সমর্থক ছিলেন।
- ২০১৬ সালে বার্লিনে একই ধরনের গাড়ি হামলায় ১৩ জন নিহত হয়েছিল।
- জার্মান চ্যান্সেলর ও স্বরাষ্ট্রমন্ত্রী শহরটি পরিদর্শন করবেন।
তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট [লিঙ্ক] এবং প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
- সুরিনাম আয়তনে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ।
- আয়তন: ৬৩,২৫১ বর্গ মাইল (১৬৩,৮২০ বর্গ কিমি)।
- রাজধানী: পারমারিবো।
- ভাষা: ডাচ (অফিসিয়াল), ইংরেজি, স্রানান (একটি ক্রেওল ভাষা), জাভানিজ, সারনামি (হিন্দি এবং উর্দু থেকে উদ্ভূত)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক এবং মোরাভিয়ান), হিন্দু ধর্ম, ইসলাম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: সুরিনাম ডলার।
তথ্যসূত্র - Britannica.com
উত্তর
ব্যাখ্যা
- তারিখ: ১৫ নভেম্বর, ১৯৮৮ সাল।
- ঘটনা: ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা।
- ঘোষণাস্থল: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ঘোষণা প্রদানকারী: ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) চেয়ারম্যান ছিলেন।
- রাজধানী হিসেবে ঘোষণা: জেরুজালেম।
- প্রথম স্বীকৃতিদাতা দেশ: আলজেরিয়া।
- এই ঘোষণা প্রথম ইন্তিফাদার (ফিলিস্তিনি গণজাগরণ) সময়কালে ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের দাবি সুদৃঢ় করেছিল।
উৎস: আল জাজিরা (২২ মে, ২০২৪)
উত্তর
ব্যাখ্যা
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।
উল্লেখ্য,
- ইলিয়াড এবং ওডিসির কারনে এই রোমান্টিক ট্রয়ের ট্র্যাজেডি অমর হয়ে আছে।
- এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রাণীর নাম ছিলেন হেকবা।
- তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস।
- এই প্যারিসই ছিল মূলত ট্রয় যুদ্ধের পেছনে মূল হোতা।
- সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন।
- হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী।
- প্যারিস স্পার্টা থেকে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যায়।
- এতে ক্রোধান্বিত হয়ে মেনেলাউস তার ভাই আগামেমনন এর সহায়তায় ট্রয় আক্রমণ করে।
- গ্রিক ও ট্রোজানদের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে যুদ্ধ হয়।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
Source: Prothom-alo Archive
উত্তর
ব্যাখ্যা
- তক্ষশীলা (Taxila) ছিল প্রাচীন একটি নগরী, যা বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এর ধ্বংসাবশেষ রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩৫ কিমি (২২ মাইল) উত্তর-পশ্চিমে পাওয়া যায়।
- এটি ছিল তিনটি প্রধান বাণিজ্যপথের সংযোগস্থল: পূর্ব ভারতের দিক থেকে আসা রাজপথ — যেটিকে গ্রিক লেখক মেগাস্থেনিস "Royal Highway" নামে বর্ণনা করেছেন, পশ্চিম এশিয়া থেকে আসা পথ এবং কাশ্মীর ও মধ্য এশিয়া থেকে আসা পথ।
- এই বাণিজ্যপথগুলোই তক্ষশিলাকে সমৃদ্ধ করেছিল।
- কিন্তু পরবর্তীকালে এই পথগুলোর গুরুত্ব কমে গেলে তক্ষশীলার প্রভাবও হ্রাস পায়
- ৫ম শতকে হুণ জাতির আক্রমণে নগরীটি ধ্বংস হয়ে যায়।
- ১৯৮০ সালে তক্ষশীলা UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
Ping Pong Diplomacy:
- পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।
- ১৯৭১ সালে ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় জাপানের নাগোয়াতে।
- সেখানে যোগ দেওয়া মার্কিন টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানায় চীন।
- ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির এটাই প্রথম চীন সফর।
- সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।
- এর জেরেই ১৯৭২ সালের জুলাইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে আসেন।
- এরপরই সিনো-মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- এই ঘটনা পরবর্তীতে ‘ পিংপং কূটনীতি’ হিসেবে খ্যাত হয়।
- পিংপং কূটনীতি চীনের সকল জনগণকে উজ্জীবিত করেছিল।
- এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে বড় অবদান রেখেছে।
উল্লেখ্য,
- মূলত পিং পং খেলাটি চীনে অনুষ্ঠিত হওয়ায় এটি চীনের সাথেই অধিকতর সম্পর্কিত।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
পশমের দেশ - অস্ট্রেলিয়া,
সাদা হাতির দেশ - থাইল্যান্ড,
ম্যাপেল পাতার দেশ - কানাডা,
মারবেলের দেশ - ইতালি,
বজ্রপাতের দেশ - ভুটান,
চিরসবুজের দেশ - নাটাল,
হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড,
বাইসাইকেলের দেশ - ডেনমার্ক,
নিষিদ্ধ দেশ - তিব্বত,
মুক্তার দেশ - কিউবা,
পিরামিডের দেশ - মিশর।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
• বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
• এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
• বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।
• অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
• সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
• অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।
তথ্যসূত্র: ডয়েচভেলে।
উত্তর
ব্যাখ্যা
শৈলশিরাটি ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা বরাবর অবস্থিত হওয়ায় এটিকে নাইনটি ইস্ট রিজ বলা হয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা এবং বাংলাপিডিয়া)
উত্তর
ব্যাখ্যা
- কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত একটি রাজ্য।
- এটি দেশের সবচেয়ে উষ্ণ ও আর্দ্র অঞ্চলগুলোর একটি।
- রাজধানী: ব্রিসবেন (Brisbane), যা রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত এবং অস্ট্রেলিয়ার একটি প্রধান শহর।
- গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef) – বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে অবস্থিত।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
উত্তর
ব্যাখ্যা
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন ।
উৎস: ব্রিটানিকা
উত্তর
ব্যাখ্যা
- ১৮০৫ সালের ২১ অক্টোবর আটলান্টিক মহাসাগরে স্পেনের ট্রাফালগার উপকূলে ফ্রান্স ও স্পেনের সাথে ব্রিটেনের ট্রাফালগার নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে অ্যাডমিরাল নেলসনের কৃতিত্বে ব্রিটেন জয় লাভ করে।
- ট্রাফাগাল যুদ্ধ জয় ও যুদ্ধের সেনাপতি অ্যাডমিরাল নেলসনের প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে ট্রাফালগার স্কয়ার নির্মাণ করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
উত্তর
ব্যাখ্যা
Source: AFP
উত্তর
ব্যাখ্যা
হুথিদের বাস মূলত উত্তর ইয়েমেনে। এরা মুসলিম শিয়া মতাবলম্বী জনগোষ্ঠী। এদের প্রথম উথান ঘটে ১৯৮০ সালের দিকে।
২০১১ সালে আরব বসন্তের পর সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাথে এদের বনিবনা না হওয়ায় এরা রাজধানী সানাসহ দেশের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হামলা শুরু করে। এর মাধ্যমে শুরু হয় ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ।
এই যুদ্ধে হুথি বিদ্রোহীরা ইরান সরকারের নিকট হতে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সাপোর্ট পেয়ে আসছে।
(তথ্যসূত্র: ডয়েচেভেলে)
উত্তর
ব্যাখ্যা
• বিগ বেন:
- লন্ডনের অতি পরিচিত ও জনপ্রিয় স্থাপনাবিশেষ।
- বিগ বেন (ইংরেজি: Big Ben) লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টার ডাক নাম যা সময়ে সময়ে বেজে উঠে।
- আনুষ্ঠানিকভাবে টাওয়ারটি 'ক্লক টাওয়ার' কিংবা 'প্যালেস অব ওয়েস্টমিনস্টার' নামে পরিচিত।
- লন্ডনের নাগরিকদের অধিকাংশই টাওয়ারটিকে বিগ বেন নামে শখ করে ডেকে থাকেন। কেননা, ঘণ্টাটি খুবই বৃহৎ আকৃতির। সর্বসাকুল্যে এর ওজন প্রায় ১৩ টন।
- ১৮৫৮ সালে লন্ডনের 'ওয়েস্ট মিনিস্টার' স্থাপিত হয় বিগবেন এর গ্রেট ক্লক টাওয়ার।
- ২০১২ সালে রানি ২য় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে 'এলিজাবেথ টাওয়ার' নামকরণ করা হয়।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
- আর্টসাখ প্রজাতন্ত্র নাগার্নো কারাবাখ নামে পরিচিত।
- ১৯৯৪ সালে আজারবাইজানের নিকট থেকে নাগার্নো কারাবাখ দখলের পর সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয়রা আর্টসাখ প্রজাতন্ত্র নামে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ২০২০ সালের যুদ্ধে আজারবাইজান পুনরায় নাগার্নো কারাবাখের উল্লেখযোগ্য অংশ পুনঃদখল করতে সমর্থ হয়।
(তথ্যসূত্র: আল জাজিরা)
উত্তর
ব্যাখ্যা
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
- এই রাস্তা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বরো'র দক্ষিণ অংশে অবস্থিত।
- আমেরিকান গৃহযুদ্ধের আগেও এই রাস্তাটি জাতির আর্থিক রাজধানী হিসেবে স্বীকৃত ছিল।
উল্লেখ্য,
- পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।
- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।
- এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক।
তথ্যসূত্র: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া।
- যেখানে আনুমানিক ২২৯ মিলিয়ন মুসলমান রয়েছে।
- দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর জাকার্তা।
- পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হলেও সাংবিধানিকভাবে ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ১০.৭% খ্রিস্টান, ১.৭% হিন্দু, ০.৮% বৌদ্ধ ও ০.১% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে।
অন্যদিকে,
- আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৬ সেপ্টেম্বর ২০১৯।
উত্তর
ব্যাখ্যা
- আনুষ্ঠানিক নাম "ডেমোক্র্যাটিক রিপাবলিক অব টিমর-লেস্টে,"
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র।
- এটি তিমুর দ্বীপের পূর্ব অংশে অবস্থিত।
- দেশটির আয়তন প্রায় ১৪,৯১৯ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন।
- রাজধানী দিলি, এবং দেশটির প্রধান ভাষা টেটুন এবং পর্তুগিজ।
- পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির অর্থনীতি কৃষিভিত্তিক এবং প্রধান রপ্তানি পণ্য কফি।
- এটি একটি সংবিধানিক প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উৎস: Britannica
উত্তর
ব্যাখ্যা
- রাষ্ট্রসমূহ হচ্ছে : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামাস, গ্রানাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বারমুডা এবং সেন্ট কিটস ও নেভিস।
তথ্যসূত্র- ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- গোলান মালভূমি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে। ১৯৬৭ সাল পর্যন্ত গোলান মালভূমি সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় গোলান মালভূমিজুড়ে ইসরায়েলের ওপর হামলা চালায় সিরিয়া। কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের ১২০০ বর্গকিলোমিটার (৪৬০ বর্গমাইল) এলাকা দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কিপুর যুদ্ধ নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির ৮০ কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয়। এই এলাকাটি পরিচিত 'এরিয়া অব সেপারেশন' নামে। এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত 'ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্স' মোতায়েন করা হয় অস্ত্রবিরতির বিষয়টিতে নজর রাখার জন্য।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।
⇒ ৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- এটি ছয় দিনের যুদ্ধ বা জুন যুদ্ধ নামেও পরিচিত।
- ৫ - ১০ জুন পর্যন্ত মাত্র ছয় দিনের এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছিল।
⇒ ইসরায়েল মিসরের বিমানবাহিনীর ওপর নিবৃত্তিমূলক হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। কারণ, মিসর সিদ্ধান্ত নিয়েছিল, তারা গাজা ও সিনাই উপদ্বীপ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের বিতাড়ন করবে। একই সঙ্গে তারা তিরান প্রণালি দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছিল।
- ছয় দিন যুদ্ধের পর ইসরায়েল সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, গোলান উপত্যকা, পশ্চিম তীর ও পুরো জেরুজালেম দখল করে নেয়।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- আলজেরিয়া আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ।
- এটি উত্তর আফ্রিকার দেশ।
- এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- রাজধানী: আলজিয়ার্স।
- ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আলজেরিয়ান দিনার।
উল্লেখ্য,
• উত্তর আফ্রিকার দেশ সমূহ:
- মিসর, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, সুদান।
- কেনিয়া: পূর্ব আফ্রিকা।
- জাম্বিয়া: দক্ষিণ-পূর্ব আফ্রিকা।
- মোজাম্বিক: দক্ষিণ-পূর্ব আফ্রিকা।
উৎস: Britannica.com.
উত্তর
ব্যাখ্যা
- চ্যানেল টানেল হলো একটি রেল টানেল, যা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে চলে।
- টানেলের মোট দৈর্ঘ্য ৫০ কিমি (৩১ মাইল)।
- এটি তিনটি টানেলের সমন্বয়ে গঠিত: দুইটি রেল ট্রাফিকের জন্য, একটি সেবা ও নিরাপত্তার জন্য।
- টানেলটি ফোকস্টোন, ইংল্যান্ড এবং সাঙ্গাতে, ফ্রান্স এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- এটি মালবাহী এবং যাত্রীবাহী উভয় ধরনের ট্রাফিকের জন্য ব্যবহৃত হয়।
- যাত্রীরা সাধারণ রেল কোচে ভ্রমণ করতে পারেন অথবা তাদের নিজস্ব গাড়ি বিশেষ রেলকারে লোড করে নিয়ে যেতে পারেন।
- ট্রেনের গতি সর্বোচ্চ ১৬০ কিমি (১০০ মাইল) প্রতি ঘণ্টা হতে পারে।
- টানেল পার হতে সময় লাগে প্রায় ৩৫ মিনিট।
- এটি বিশ্বের দীর্ঘতম আন্ডারসি টানেল (৩৭.৮ কিমি বা ২৩.৫ মাইল)।
- চ্যানেল টানেল আধুনিক প্রকৌশল ও পরিবহন ব্যবস্থার একটি বিস্ময়কর উদাহরণ।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- এই অঞ্চলে চারটি দেশ অবস্থিত।
এগুলো হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।
উত্তর
ব্যাখ্যা
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম - ইসরো।
- ২৩ আগস্ট ২০২৩ ভারতের ‘চন্দ্রযান-৩'-এর ল্যান্ডার 'বিক্রম' চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে (কুমেরু) অবতরণ করে।
- এর মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ে ভারত।
- চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নামে।
- ১৪ জুলাই ২০২৩ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ‘চন্দ্ৰযান-৩' উৎক্ষেপণ করা হয়।
- ‘চন্দ্রযান-৩'-এর ল্যান্ডারের নাম 'বিক্রম', রোভারের নাম ‘প্রজ্ঞান'। এ রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
- উল্লেখ্য, ভারত ২২ অক্টোবর ২০০৮ চন্দ্রযান-১ এবং ২২ জুলাই ২০১৯ চন্দ্রযান-২ উৎক্ষেপণ করলেও চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হয়।
তথ্যসূত্র: বিবিসি নিউজ (২৩ আগস্ট, ২০২৩)।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত।
- এটি একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
দেশগুলো হলো:
- উত্তর কোরিয়া
- রাশিয়া
- মঙ্গোলিয়া
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- তাজিকিস্তান
- আফগানিস্তান
- পাকিস্তান
- ভারত
- নেপাল
- ভুটান
- মিয়ানমার
- লাওস
- ভিয়েতনাম।
চীনের সাথে থাইল্যান্ডের স্থলসীমান্ত নেই।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
উত্তর
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী:
- স্পেন: গার্ডিয়া সিভিল
- এটি গঠিত হয় ১৮৪৪ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
অন্যদিকে,
- ভারত: BSF
- রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
- ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
- ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
- জার্মানি: জার্মান ফেডারেল পুলশ
- যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
- পাকিস্তান: রেঞ্জার্স
- মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
- বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ।
উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
উত্তর
ব্যাখ্যা
- এর মধ্যে বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মরসাগর এবং দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
অন্যদিকে,
- জিব্রাল্টার প্রণালি : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
- হরমুজ প্রণালি : পারস্য উপসাগর ও ওমান উপসাগর
- সুয়েজ খাল : লোহিত সাগর ও ভূমধ্যসাগর।
[সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা]
উত্তর
ব্যাখ্যা
থাইল্যান্ড - বাথ(Baht)
হাইতি - গারুদা(Gourde)
ঘানা - সিডি(Cedi)
তথ্যসূত্র: ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• সর্বাধিক বনভূমির অঞ্চল:
- রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
- দেশটিতে ৮১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪৬০ হেক্টর বনভূমি রয়েছে। বিশ্বের মোট বনভূমির ২০ দশমিক ৪১ শতাংশই রাশিয়ায়।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়।
- আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য,
• দেশ ও বনভূমির এলাকা (হাজার হেক্টর):
১. রাশিয়া → ৮১৫,৩১২
২. ব্রাজিল → ৪৯৬,৬২০
৩. কানাডা → ৩৪৬,৯২৮
৪. যুক্তরাষ্ট্র → ৩০৯,৭৯৫
৫. চীন → ২১৯,৯৭৮
৬. অস্ট্রেলিয়া → ১৩৪,০০৫
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো ও বিশ্ব জনসংখ্যা রিপোর্ট। (Link1) (Link2)
উত্তর
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪:
- বর্তামান সর্বাধিক জনবহুল দেশ ভারত। [অক্টোবর, ২০২৫]
- মোট জনসংখ্যা: ১,৪৬৩.৯ মিলিয়ন।
- ২য় জনবহুল দেশ: চীন।
- জনসংখ্যা: ১,৪১৬.১ মিলিয়ন।
- তৃতীয় জনবহুল দেশ যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যা: ৩৪৭.৩ মিলিয়ন।
- চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া।
- জনসংখ্যা: ২৮৫.৭ মিলিয়ন।
- পঞ্চম জনবহুল দেশ পাকিস্তান।
- জনসংখ্যা: ২৫৫.২ মিলিয়ন।
উল্লেখ্য,
- বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি।
উৎস: World Population review [লিঙ্ক]l
উত্তর
ব্যাখ্যা
• কলোসিয়াম:
- কলোসিয়াম প্রাচীন রোমান সভ্যতায় গড়ে ওঠে।
- কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন। পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- কলোসিয়ামটি মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনসমক্ষে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর জন্য ব্যবহৃত হতো।
- এর প্রাথমিক নাম ছিল ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার।
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
উত্তর
ব্যাখ্যা
- ‘Ping Pong Diplomacy’ চীন ও যুক্তরাষ্ট্র এই দুটি দেশের সঙ্গে সংশ্লিষ্ট।
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত। পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।
⇒ ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির এটাই প্রথম চীন সফর।
- সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।
⇒ ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বড় অবদান রেখেছে।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- উদ্বাস্তু বা শরণার্থী হল এমন একজন ব্যক্তি বা গোষ্ঠী যারা নিপীড়ন, যুদ্ধ বা সহিংসতার কারণে তার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।
- যুদ্ধ এবং জাতিগত, উপজাতি এবং ধর্মীয় সহিংসতা শরণার্থীদের তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রধান কারণ।
- সমস্ত শরণার্থী এবং আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন এমন অন্যান্য লোকের ৫২% তিনটি দেশ থেকে আসে - তা হলো: সিরিয়া , ইউক্রেন এবং আফগানিস্তান ।
অন্যদিকে,
- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গা ‘শরণার্থী’ নয় বরং তারা “বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক”।
- তাই প্রদও অপশনের 'বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা জনগোষ্ঠী' সঠিক উত্তর হিসেবে অধিক গ্রহনযোগ্য।
উৎস: unrefugees.org এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]