বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

মোট প্রশ্ন৭৫০এই পাতা৪৬প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

PrepBank · পাতা / · ৭০১৭৪৬ / ৭৫০

৭০১.
The European Union's working capital is in
  1. ক) London
  2. খ) Brussels
  3. গ) Lisbon
  4. ঘ) Austria
সঠিক উত্তর:
খ) Brussels
উত্তর
সঠিক উত্তর:
খ) Brussels
ব্যাখ্যা
• রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যার ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়েছে।

উৎসঃ ইইউর ওয়েবসাইট।
৭০২.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা (FAO) প্রতিষ্ঠা লাভ করে-
  1. ১৬ জুলাই, ১৯৪৬
  2. ১৬ জুলাই, ১৯৪৪
  3. ১৬ অক্টোবর, ১৯৪৭
  4. ১৬ অক্টোবর, ১৯৪৫
সঠিক উত্তর:
১৬ অক্টোবর, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা:
- (FAO) পূর্ণরূপ- Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- ‍প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য-  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর- রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা- ১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা,  সংস্থাটি হলো (ইইউ )।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu ( চীনা নাগরিক)।

উৎস: FAO Official website.
৭০৩.
'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' এর বিপরীতে জি-৭ ভুক্ত দেশসমূহ কোন উদ্যোগ গ্রহণ করেছে?
  1. ক) PBP
  2. খ) PGII
  3. গ) RCEP
  4. ঘ) AIIS
সঠিক উত্তর:
খ) PGII
উত্তর
সঠিক উত্তর:
খ) PGII
ব্যাখ্যা
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা। ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। 
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII এর পূর্ণরূপ - Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7
 
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।
- এই  সম্মেলনে গৃহীত হয় 'PGII'। 
-  2027 সালের মধ্যে জি-৭ ভুক্ত দেশগুলো বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগে $600 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। 
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এর বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২০০ বিলিয়ন ডলার। 
 


(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট, হোয়াইট হাউস দপ্তরের ওয়েবসাইট, বিবিসি)
৭০৪.
সার্কের কোন আঞ্চলিক কেন্দ্রটি শ্রীলংকায় অবস্থিত?
  1. সার্ক জ্বালানি কেন্দ্র
  2. সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
  3. সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র
  4. সার্ক কৃষি কেন্দ্র
সঠিক উত্তর:
সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৭০৫.
UNHCR নোবেল পুরস্কার লাভ করে -
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৮১ সালে
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- কার্যক্রম চালু আছে- ১৩৫ টি দেশে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে।
- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছে- ১৯৮১ সালে। 
- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।

সূত্র: UNHCR অফিসিয়াল ওয়েবসাইট।
৭০৬.
নিচের কোন দেশ G-20 এর সদস্য নয়?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
G20:
- G20 (গ্রুপ অফ টুইেন্টি) হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। 
- এটি বিশ্বের ১৯টি দেশ ও ২ টি সংস্থা নিয়ে গঠিত।
- এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) ।
- আফ্রিকান ইউনিয়ন ২০২৩ সালে G-20 এর সদস্য হয়।
- G20 এর সদস্যরা বৈশ্বিক জিডিপির ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের ৭৫% এবং বৈশ্বিক জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- G20-এর কোনো স্থায়ী সচিবালয় বা কর্মী নেই।
- দক্ষিণ আফ্রিকা ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত G20 প্রেসিডেন্সি ধরে রাখবে। 

G20 সম্মেলন:
- G20 এর ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হয় নয়া দিল্লি, ভারতে।
- G20 এর ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে।

উৎস: i) G-20 website.
ii) Britannica.
৭০৭.
১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) রিয়াদ, সৌদি আরব
  2. খ) রোম, ইতালি
  3. গ) বালি , ইন্দোনেশিয়া
  4. ঘ) নয়া দিল্লি , ভারত
সঠিক উত্তর:
গ) বালি , ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বালি , ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ২০২২ সালে ১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে
- ২০২৩ সালে ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
- ২০২৪ সালে ১৯তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে।
- ১৫তম জি-২০ সম্মেলন ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।

তথ্যসূত্র:- জি-২০ জোট ওয়েবসাইট।
৭০৮.
ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত?
  1. ক) ভার্জিনিয়া
  2. খ) কেনটাকি
  3. গ) ওহিও
  4. ঘ) মেরিল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) মেরিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেরিল্যান্ড
ব্যাখ্যা

মেরিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
- প্রথম যে তেরোটি অঙ্গরাজ্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয়, মেরিল্যান্ড তার অন্যতম।
- মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৮ সালে যা মেরিল্যান্ডে অবস্থিত।
- এস. ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের বিশ্রাম স্থান হিসেবে পরিচিত।
- ১৯৫৩ সালের পূর্ব পর্যন্ত এটি শংগ্রি-লা নামে পরিচিতি ছিল।
- ওয়াশিংটন ডিসি'র ৬২ মাইল (১০০ কিমি) উত্তর-উত্তর-পশ্চিমাংশের মেরিল্যান্ডের থারমন্টের কাছে ক্যাটোকটিন মাউন্টেইন পার্কে অবস্থিত।

উৎস: Britannica.com

৭০৯.
নিচের কোনটি উন্নয়নশীল ‍মুসলিম দেশগুলোর সংগঠন হিসেবে পরিচিত?
  1. SCO
  2. COMESA
  3. D-8
  4. AESP
সঠিক উত্তর:
D-8
উত্তর
সঠিক উত্তর:
D-8
ব্যাখ্যা
• Developing Eight:
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- D-8 এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক,
- বাংলাদেশ, 
- পাকিস্তান,
- মিশর,
- নাইজেরিয়া,
- মালয়েশিয়া,
- ইন্দোনেশিয়া,
- ইরান।

অন্যদিকে,
- SCO হলো ইউরেশিয়ান দেশগুলোর একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোট।
- COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- AESP নামে কোন জোট নেই।

উৎস: ডি-৮ ওয়েবসাইট & সংস্থাগুলোর ওয়েবসাইট।
৭১০.
PESCO এর পূর্ণরূপ কী?
  1. Permanent Structured Cooperation
  2. Permanent Strucal Cooperation
  3. Parmanent Structured Coperation
  4. Permanent Economic Structured Cooperation
সঠিক উত্তর:
Permanent Structured Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Permanent Structured Cooperation
ব্যাখ্যা

• PESCO:
- PESCO এর পূর্ণরূপ - Permanent Structured Cooperation.
- PESCO - প্রতিরক্ষা বিষয়ক জোট।
- PESCO ভুক্ত ২৬টি অংশগ্রহণকারী দেশের - প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ, পরিকল্পনা, বিকাশ ও পরিচালনার প্রতিশ্রুতিবদ্ধ।
- PESCO-ভুক্ত ২৬ টি সদস্য রাষ্ট্র হল: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।

৭১১.
In which year did Bangladesh become member of Commonwealth?
  1. ক) 1975
  2. খ) 1974
  3. গ) 1973
  4. ঘ) 1972
সঠিক উত্তর:
ঘ) 1972
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1972
ব্যাখ্যা
কমনওয়েলথ:

- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথের সাপ্তরিক ভাষা ইংরেজী।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।

তথ্যসূত্র - কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৭১২.
বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বচিত হয়? (মার্চ ২০২৫)
  1. পাঁচবার
  2. তিনবার
  3. একবার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ:

- বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।
- প্রথমবার: ১৯৭৯-১৯৮০ সাল মেয়াদে।
- দ্বিতীয়বার: ২০০০-২০০১ সাল মেয়াদে। 
- নিরাপত্তা পরিষদ মূলত ১১ জন সদস্য নিয়ে গঠিত।
- পাঁচজন স্থায়ী এবং ছয়টি অস্থায়ী।
- যারা সাধারণ পরিষদ কর্তৃক দুই বছরের জন্য নির্বাচিত হত।
- মূল পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০ জন অস্থায়ী সদস্য।

পাঁচটি স্থায়ী সদস্য:
-স্থায়ী সদস্য: চীন , যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স।
-অস্থায়ী সদস্যদের আঞ্চলিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়।
- যার মধ্যে পাঁচটি আফ্রিকা বা এশিয়া থেকে।
- একটি পূর্ব ইউরোপ  থেকে , দুটি ল্যাটিন আমেরিকা  থেকে ।
- দুটি পশ্চিম ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকে।

উৎস: ¡) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ¡¡) জাতিসংঘ ওয়েবসাইট।
৭১৩.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) প্রতিষ্ঠা লাভ করে-
  1. ১৯৫২ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৫০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০ সালে
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
- সদর দপ্তর– জেনেভা।
- সদস্য – ১৯৩টি।
-১৮৭টি সদস্য রাষ্ট্র এবং৬টি অঞ্চল রয়েছে।
- বর্তমান মহাসচিব– ফেসর পেটেরি তালাস।
- বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

উৎস: WMO Official Website.
৭১৪.
কোন দেশটি G-7 ভুক্ত নয়?
  1. ক) ইতালি
  2. খ) কানাডা
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকারপ্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8। এটি ১৯৭৫ সালে গঠিত হয়। চীন G-7 ভুক্ত নয়।
(সূত্র: টাইম ডটকম)
৭১৫.
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
  1. IBRD
  2. MIGA
  3. ICSID
  4. IFC
সঠিক উত্তর:
IFC
উত্তর
সঠিক উত্তর:
IFC
ব্যাখ্যা
• IFC:
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
-  প্রতিষ্ঠা লাভ করে - ২০ জুলাই, ১৯৫৬ সালে।
- এর সদস্য সংখ্যা ১৮৬টি।
- IFC এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৮ জুন, ১৯৭৬ সালে।

উৎস: IFC ওয়েবসাইট।
৭১৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
  1. কমিন্টার্ন
  2. কমিনফর্ম
  3. কমেকন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কমেকন
উত্তর
সঠিক উত্তর:
কমেকন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্ধের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোট - কমেকন।

• COMECON:
- COMECON এর পূর্ণরূপ Council for Mutual Economic Assistance.
- সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা। 
- প্রতিষ্ঠাতা দেশ -পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন।
- পরবর্তীতে পূর্ব জার্মানি , আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগদান করে।
- সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।

উৎস: ব্রিটানিকা।
৭১৭.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. ব্রাসেলস
  4. আমস্টারডাম
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ১ নভেম্বর, ১৯৯৩ তারিখে মাস্ট্রিচ চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।  
- বর্তমানে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সংখ্যা ২৭টি।[মার্চ - ২০২৫]   

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হলো:
- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

সূত্র: EU ওয়েবসাইট। 

৭১৮.
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)।
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 

- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উতস: OPEC -এর ওয়েবসাইট।
৭১৯.
আরব লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৪০ সালে
  2. খ) ১৯৪২ সালে
  3. গ) ১৯৪৩ সালে
  4. ঘ) ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা
• আরব লীগ:
- আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ২২টি।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৭২০.
নিচের কোনটি তুরস্কের কুর্দিদের মিলিশিয়া সংগঠন?
  1. ক) YPG
  2. খ) LNA
  3. গ) PKK
  4. ঘ) IRA
সঠিক উত্তর:
গ) PKK
উত্তর
সঠিক উত্তর:
গ) PKK
ব্যাখ্যা
- তুরস্কের কুর্দি মিলিশিয়া সংগঠন হলো PKK (Partiya Karkeren Kurdistan) বা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি।
- এটি তুর্কি কুর্দিদের একটি রাজনৈতিক ও মিলিশিয়া সংগঠন।
- ১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন।
- এরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদি ধরে সংগ্রাম করে আসছে।
অন্যদিকে,
- YPG : সিরিয়ান কুর্দিদের সশ্বস্ত্র সংগঠন
- LNA : খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী
- IRA : আয়ারল্যান্ডের সশ্বস্ত্র সংগঠন।
(তথ্যসূত্র: কুর্দিস্তান প্রজেক্ট এবং বিবিসি ওয়ার্ল্ড)
৭২১.
Palestine Liberation Organization (PLO) এর সদর দপ্তর কোথায়?
  1. তিউনিস
  2. বেনগাজি
  3. রামাল্লা
  4. খার্তুম
সঠিক উত্তর:
রামাল্লা
উত্তর
সঠিক উত্তর:
রামাল্লা
ব্যাখ্যা
• প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সংগঠনটি ১৯৬৪ সালে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
- সদর দপ্তর‎: ‎রামাল্লা‎, ‎পশ্চিম তীর।
- প্রতিষ্ঠা‎: ‎২৮ মে ১৯৬৪।

Source: Encyclopaedia Britannica.
৭২২.
রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ মে
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ৮ নভেম্বর
সঠিক উত্তর:
খ) ৮ মে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মে
ব্যাখ্যা
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয় ৮ মে। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর তার জন্মদিন ৮ মে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। তিনি ১৮৬৩ সালে বিশ্বের সর্ববৃহৎ মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস প্রতিষ্ঠা করেন। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। (সূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৭২৩.
কোন দেশটি USMCA বাণিজ্য চুক্তির সদস্য নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া 
  3. মেক্সিকো
  4. কানাডা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া 
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া 
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া USMCA বাণিজ্য চুক্তির সদস্য নয়।

USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।

৭২৪.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
  1. ৫টি 
  2. ৬টি
  3. ১২টি 
  4. ২২টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

  জিসিসি (GCC):
- গালফ কো-অপারেশন কাউন্সিল।
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য।
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭২৫.
কমনওয়েলথ ভুক্ত ইউরোপীয় সদস্য দেশ কোনটি?
  1. সাইপ্রাস
  2. যুক্তরাজ্য
  3. মাল্টা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- কমনওয়েলথের ইউরোপীয় সদস্য দেশ - সাইপ্রাস, মাল্টা, যুক্তরাজ্য।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৭২৬.
Which is the 27th Schengen country?
  1. ক) Finland
  2. খ) Croatia
  3. গ) Sweden
  4. ঘ) Norway
সঠিক উত্তর:
খ) Croatia
উত্তর
সঠিক উত্তর:
খ) Croatia
ব্যাখ্যা
• Schengen country:
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন, ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর, ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৭২৭.
ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে -
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. মাল্টা
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া:
- ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া।
- নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া।
- দেশটি।ক্রোয়েশিয়ায় ইউরোর ব্যবহার শুরু হয় ১ জানুয়ারি ২০২৩ সালে।
- ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরুর পাশাপাশি ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে।
- দেশটি এখন সেনজেন অঞ্চলের ২৭তম দেশ।

ইউরোপীয় ইউনিয়ন:
- এর সদস্য সংখ্যা ২৭।
- সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তাট নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিকন একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
৭২৮.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে-
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ সালে
ব্যাখ্যা

- ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব হুমায়ুন রশীদ চৌধুরী।
- বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুইবার (প্রথমবার ১৯৭৮ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৯ সালে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৭২৯.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?
  1. লিসবন চুক্তি
  2. জেনেভা চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. মাসট্রিচট চুক্তি
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

উৎস: EU ওয়েবসাইট।

৭৩০.
NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১১৯টি
  2. ১২০টি
  3. ১২১টি
  4. ১২২টি
সঠিক উত্তর:
১২০টি
উত্তর
সঠিক উত্তর:
১২০টি
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হবে। 

উৎস: NAM ওয়েবসাইট।
৭৩১.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর একমাত্র এশীয় সদস্য কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান।
Source: Britannica.com
৭৩২.
কোন দেশটি USMCA চুক্তির অংশীদার নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. পানামা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
পানামা
উত্তর
সঠিক উত্তর:
পানামা
ব্যাখ্যা
- USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো উত্তর আমেরিকা অঞ্চলের একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
এর অংশীদার দেশগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মেক্সিকো এবং
- কানাডা।
- পূর্বেকার NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর USMCA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১ জুলাই ২০২০ কার্যকর হয়।
- NAFTA (The North American Free Trade Agreement) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
(তথ্যসূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
৭৩৩.
কত সালে BIMSTEC প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
BIMSTEC
• পূর্ণনাম: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
•  প্রতিষ্ঠা: ৬ জুন ১৯৯৭,
• সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ,
• স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা: ১৩ সেপ্টেম্বর ২০১৪,
• এনার্জি সেন্টার: বেঙ্গালুরু, ভারত,
• আবহাওয়া সেন্টার: নোয়দা, উত্তর প্রদেশ, ভারত,
• সদস্য সংখ্যা: ৭ টি,
• সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান,
• বর্তমান মহাসচিব;: Indra Mani Pandey.

উৎস: বিমসটেকের ওয়েবসাইট।
৭৩৪.
জি-৭ গঠনের প্রস্তাবক দেশ -
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্ত:রাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

- ৪৮তম জি-৭ সম্মেলন হবে ২০২২ সালে জার্মানিতে,
- ৪৯তম জি-৭ সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে,
- ৫০তম জি-৭ হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎস: G-7 ওয়েবসয়াইট।

৭৩৫.
ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়-
  1. ক) ইউরোপীয়ান কমিশন
  2. খ) ইউরোপীয়ান পার্লামেন্ট
  3. গ) ইউরোপীয়ান কাউন্সিল
  4. ঘ) ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
ব্যাখ্যা
ইউরোপীয়ান কাউন্সিল ইইউ সদস্য দেশগুলির মধ্যে সর্বোচ্চ স্তরের রাজনৈতিক সহযোগিতার প্রতিনিধিত্ব করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়।
[সূত্র: ইইউ ওয়েবসাইট]
৭৩৬.
জি-৭ ভুক্ত জোটের সদস্য নয় -
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
৭৩৭.
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) UN WOMEN
  2. খ) UNIFEM
  3. গ) CEDAW
  4. ঘ) UNW
সঠিক উত্তর:
ক) UN WOMEN
উত্তর
সঠিক উত্তর:
ক) UN WOMEN
ব্যাখ্যা
২০১০ সালের জুলাই মাসে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN WOMEN এর আত্মপ্রকাশ ঘটে। এর সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘভুক্ত নির্বাচিত ৪৫ টি সদস্য এর সদস্য। UNIFEM হল জাতিসংঘ নারী উন্নয়ন বিষয়ক তহবিল। CEDAW হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের বৈশ্বির সনদ যা ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয়।(সূত্র: ইউএনও এবং ইউএন উইমেন ওয়েবসাইট)
৭৩৮.
কোনটি ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত ?
  1. ক) JCPOA
  2. খ) Global Zero
  3. গ) ENW
  4. ঘ) RIO Treaty
সঠিক উত্তর:
ক) JCPOA
উত্তর
সঠিক উত্তর:
ক) JCPOA
ব্যাখ্যা

Joint Comprehensive Plan of Action(JCPOA) ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত ।
- ১৪ জুলাই ২০১৫ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যথা:
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, , চীন , ফ্রান্স এবং জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে Joint Comprehensive Plan of Action(JCPOA) নামক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র:Britannica.com

৭৩৯.
আরব লীগের সদর দপ্তর কোথায়?
  1. কায়রো, মিশর
  2. জেদ্দা, সৌদি আরব
  3. দামেস্ক, সিরিয়া
  4. দোহা, কাতার
সঠিক উত্তর:
কায়রো, মিশর
উত্তর
সঠিক উত্তর:
কায়রো, মিশর
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধ শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি। [এপ্রিল, ২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উৎস: Arab League ওয়েবসাইট।
৭৪০.
জাতিসংঘের কয়টি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়?
  1.  ৪টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়। WMO এবং UNEP.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (সেপ্টেম্বর, ২০২৫) 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

সূত্র - IPCC ওয়েবসাইট।

৭৪১.
২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) ভারত
  2. খ) ইতালি
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- পূর্বে ভারত ২০২২ সালের জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে নির্ধারিত হলেও তা পরিবর্তন করা হয়।
- ২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। এবং
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।

সূত্র- জি-২০ ওয়েবসাইট।
৭৪২.
EU কী ধরনের সংগঠন? 
  1. অর্থনৈতিক
  2. রাজনৈতিক
  3. অর্থনৈতিক ও রাজনৈতিক
  4. সামাজিক 
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও রাজনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও রাজনৈতিক
ব্যাখ্যা
• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশসমূহের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[ এপ্রিল, ২০২৫]
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: EU ওয়েবসাইট।
৭৪৩.
নিচের কোনটিকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়?
  1. ক) WEF
  2. খ) IBRD
  3. গ) IDB
  4. ঘ) AIIB
সঠিক উত্তর:
খ) IBRD
উত্তর
সঠিক উত্তর:
খ) IBRD
ব্যাখ্যা

- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)

৭৪৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

WHO
- WHO এর পূর্ণরূপ- World Health Organization.
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠা লাভ করে-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বর্তমান সদস্য - ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক - টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

উৎস: WHO ওয়েবসাইট।

৭৪৫.
NAM এর প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন কে?
  1. জওহরলাল নেহরু
  2. উইনস্টন চার্চিল
  3. ফিদেল কাস্ত্রো
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
ব্যাখ্যা
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু NAM-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

NAM:
- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি।

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

সূত্র: ন্যামের ওয়েবসাইট।
৭৪৬.
Which of the following is the result of the Maastricht Treaty?
  1. ক) NATO
  2. খ) EU
  3. গ) G-7
  4. ঘ) COP- 26
সঠিক উত্তর:
খ) EU
উত্তর
সঠিক উত্তর:
খ) EU
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭।
- ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
- ইইউর জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ খ্রিস্টান, মোট ৭১%।
- অফিসিয়াল ভাষার তালিকায় ২৪টি ভাষা রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেমন আইন প্রণয়ন সমস্ত সরকারী ভাষায় উপলব্ধ করা হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।