বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

মোট প্রশ্ন১,৯৮৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

PrepBank · পাতা ১২ / ২০ · ১,১০১১,২০০ / ১,৯৮৫

১,১০১.
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. 3
  2. 2
  3. 3.5
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
= √{(72 - 1)/12}
= √{(49 - 1)/12}
= √(48/12)
= √4
= 2
১,১০২.
A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৪ ও ১/৬। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্নয়ের সম্ভাব্যতা কত?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৮
  4. ঘ) ৫/৮
সঠিক উত্তর:
গ) ৩/৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৪ ও ১/৬। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্নয়ের সম্ভাব্যতা কত?

সমাধান:
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১ - (১/৪)
= ৩/৪

B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১  - (১/৬)
= ৫/৬

A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= (৩/৪) × (৫/৬)
= ৫/৮

A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা
= ১ - (৫/৮)
= ৩/৮
১,১০৩.
একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৩ অথবা ৫ আসার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ১/২
  3. ১/৬
  4. ১/৪
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৩ অথবা ৫ আসার সম্ভাবনা কত?

সমাধান:
৩ আসার সম্ভাবনা = ১/৬
৫ আসার সম্ভাবনা = ১/৬

৩ অথবা ৫ আসার সম্ভাবনা = ১/৬ + ১/৬ = ২/৬ = ১/৩

১,১০৪.
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান
 ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে- 
৩, ৬, ৯, ১২, ১৫,১৮,২১
এখানে,
n = ৭

∴ মধ্যমা = (n + ১)/২ তম পদ
              = (৭ + ১)/২ তম পদ
               = ৪ তম পদ 
               = ১২
১,১০৫.
৩০ এবং ৫০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?
  1. ১০
  2. ১৫ 
  3. ২০
  4. ১৮
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ এবং ৫০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?

সমাধান:
৩০, ৫০ এর গড় = (৩০ + ৫০)/২
= ৪০

∴ গড় ব্যবধান = {।৩০ - ৪০। + ।৫০ - ৪০।}/২
= (১০ + ১০)/২
= ২০/২
= ১০

১,১০৬.
এক টুকরা কাগজের ক্ষেত্রফল 45 বর্গমিটার। তা থেকে x মিটার দীর্ঘ এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। x এর সম্ভাব্য মান কত?
  1. ক) 5 < x < 8
  2. খ) -5 < x < 5
  3. গ) 5 < x < 6
  4. ঘ) 5 < x < 9
সঠিক উত্তর:
ঘ) 5 < x < 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5 < x < 9
ব্যাখ্যা

কেটে নেওয়া কাগজের ক্ষেত্রফল = 5x বর্গমিটার
মূল কাগজের ক্ষেত্রফল = 45 বর্গমিটার
প্রশ্নমতে,
5x < 45
⇒ x < 9
∴x এর সম্ভাব্য মান 5 <x <9

১,১০৭.
যদি P(A) = 1/3 এবং P(B) = 3/4 হয় এবং A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 2/3
  2. 5/6
  3. 3/4
  4. 7/12
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P(A) = 1/3 এবং P(B) = 3/4 হয় এবং A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
P(A) = 1/3, P(B) = 3/4 

আমরা জানি, 
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3) + (3/4) - {(1/3) × (3/4)}
= (1/3) + (3/4) - (1/4)
= (4 + 9 - 3)/12
= 10/12
= 5/6

১,১০৮.
P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান নির্নয় করুন?
  1. 2/3
  2. 7/8
  3. 3/4
  4. 5/6
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা

প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A) = 1/3  
P(B) = 3/4  
A এবং B পরস্পর স্বাধীন।

আমরা জানি, 
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B) ........ (১)
এবং P(A ∩ B) = P(A) × P(B)

এখন, 
P(A ∩ B) = P(A) × P(B)
= (1/3) × (3/4)
∴ P(A ∩ B) = 1/4

১ নং হতে পাই, 
P(A ∪ B) = (1/3) + (3/4) - (1/4)  
= (4 + 9 - 3)/12  
= 10/12  
= 5/6

১,১০৯.
ময়মনসিংহ শহরে মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
  1. ১৫/৩১
  2. ১/৩১
  3. ১৬/৩১
  4. ১/২
সঠিক উত্তর:
১৫/৩১
উত্তর
সঠিক উত্তর:
১৫/৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ময়মনসিংহ শহরে মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
 
সমাধান:
বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা = ১৫ দিন
মে মাসের মোট দিন সংখ্যা = ৩১ দিন

সুতরাং, ২৫শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = মে মাসে বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা/মে মাসের মোট দিন সংখ্যা
= ১৫/৩১

অতএব, ২৫শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৫/৩১
১,১১০.
P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
  1. 5/3
  2. 3/7
  3. 4/7
  4. 3/8
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?

সমাধান:
A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (3/5) × (3/7)
= 9/35

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (9/35)/(3/5)
= 3/7
১,১১১.
চাকরি পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ক) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৫
ব্যাখ্যা

চাকরি পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে না পাওয়ার সম্ভাবনা = ১ - ৪/৫ = ১/৫

১,১১২.
ইংরেজী বর্ণমালা থেকে যেকোন একটি বর্ণ নিলে সেটি D বা স্বরবর্ণ হবার সম্ভাব্যতা কত?
  1. ১/১৩
  2. ৩/২৬
  3. ৫/২৬
  4. ৩/১৩
সঠিক উত্তর:
৩/১৩
উত্তর
সঠিক উত্তর:
৩/১৩
ব্যাখ্যা
ইংরেজী বর্ণমালায় বর্ণ আছে ২৬টি
বর্ণ D হবার সম্ভাব্যতা = ১/২৬
বর্ণটি স্বরবর্ণ হবার সম্ভাব্যতা = ৫/২৬

বর্ণটি D বা স্বরবর্ণ হবার সম্ভাব্যতা
= ১/২৬ + ৫/২৬
= ৬/২৬
= ৩/১৩
১,১১৩.
৩, ৫, ৪, ৫, ৬, ৯, ১০, ৭, ৫, ১০, ৯, ৫ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৯
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। ৩, ৫, ৪, ৫, ৬, ৯, ১০, ৭, ৫, ১০, ৯, ৫ উপাত্তগুলোর মধ্যে ৫ সর্বাধিক ৪ বার আছে। সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৫।
১,১১৪.
4, 3, 2, 14, 7, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 17, 12, 7, 19, 16, 18, 13, 15  উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. 8
  2. 7
  3. 17
  4. 18
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: 4, 3, 2, 14, 7, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 17, 12, 7, 19, 16, 18, 13, 15  উপাত্তগুলোর প্রচুরক কত?

সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 7, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 19
 
এখানে উপাত্তগুলোর মধ্যে 7 সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে।

∴ প্রচুরক হলো 7

১,১১৫.
36, 28, 45, 51 তথ্যসারির ভেদাঙ্ক কত?
  1. 71.5
  2. 63.5
  3. 68.5
  4. 76.5
সঠিক উত্তর:
76.5
উত্তর
সঠিক উত্তর:
76.5
ব্যাখ্যা
প্রশ্ন: 36, 28, 45, 51 তথ্যসারির ভেদাঙ্ক কত?

সমাধান: 
এখানে, তথ্য সংখ্যা, n = 4
গাণিতিক গড় = (36 + 28 + 45 + 51)/4
= 160/4
= 40

ভেদাঙ্ক = {(36 - 40)2 + (28 - 40)2 + (45 - 40)2 + (51 - 40)2}/4
= (16 + 144 + 25 + 121)/4
= 306/4
= 76.5
১,১১৬.
৫ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/২
  3. ১/৩
  4. ১/৯
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
 ৫ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা = ২৬টি
∴ মোট ফলাফল = ২৬

∴ ৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ৮টি

আবার,
৫ থেকে ৩০ এর মধ্যে ৫ এর গুণিতকসমূহ = ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ = ৬টি

∴ ৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক অথবা ৫ এর গুণিতক সংখ্যার তালিকা : ৫, ৭, ১০, ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২০, ২৩, ২৫, ২৯, ৩০।
মোট ১৩টি
∴ অনুকূল ফলাফল = ১৩

∴ সংখ্যাটি মৌলিক বা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ১৩/২৬
= ১/২

১,১১৭.
একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত?
  1. ৭/৮
  2. ১/৪
  3. ১/৮
  4. ১/২
সঠিক উত্তর:
৭/৮
উত্তর
সঠিক উত্তর:
৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত?

সমাধান:
তিন বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে = {HHH, HHT, HTH, THH, TTH, THT, HTT, TTT}
মোট নমুনাক্ষেত্র = ৮টি
কমপক্ষে একটি হেড আসে এমন ঘটনা ৭টি

∴ কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা = ৭/৮
১,১১৮.
দুটি সংখ্যা x ও y এর গড় ৪৫। যদি x, y, z তিনটি অঋণাত্মক সংখ্যা হয়, তবে x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪৫
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যা x ও y এর গড় ৪৫। যদি z অঋণাত্মক সংখ্যা হয়, তবে x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?

সমাধান: 
x ও y এর সমষ্টি = ৪৫ × ২ = ৯০

z  অঋণাত্মক সংখ্যা, z এর  সর্বনিম্ন  মান হতে পারে ০

∴ x, y, z সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় = (৯০ + ০)/৩ = ৩০
১,১১৯.

উপরের টেবিলে, প্রচুরক = ?
  1. 45.45
  2. 42.33
  3. 49.33
  4. 34.76
সঠিক উত্তর:
49.33
উত্তর
সঠিক উত্তর:
49.33
ব্যাখ্যা
উপরের টেবিলে, L = 41
f1 = 25
f2 = 5
h = 10
প্রচুরক = L + f1/(f1 + f2) × h
            = 41 + 25/(25 + 5) × 10
            = 49.33

[ পরিসংখ্যান ও সম্ভাব্যতা ]
১,১২০.
30 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 10/11
  2. 11/21
  3. 10/21
  4. 11/20
সঠিক উত্তর:
10/21
উত্তর
সঠিক উত্তর:
10/21
ব্যাখ্যা

30 থেকে 50 পর্যন্ত মোট 21 টি সংখ্যা আছে।
এদের মধ্যে মৌলিক সংখ্যা 31, 37, 41, 43 ও 47 এবং 5 এর গুণিতক 30, 35, 40, 45 ও 50।
সুতরাং মৌলিক অথবা 5 এর গুণিতক হবে এমন সংখ্যা 10 টি (31, 37, 41, 43, 45, 30, 35, 40, 45, 50)।
সুতরাং নির্ণেয় সম্ভাব্যতা = 10/21।

১,১২১.
একটি ছক্কাকে নিরপেক্ষ ভাবে ফেললে ৪ আসার সম্ভাবনা কত? আবার জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬; ১/২
  2. খ) ১/৩; ১/২
  3. গ) ১/৩; ১/৫
  4. ঘ) ১/৫; ১/২
সঠিক উত্তর:
ক) ১/৬; ১/২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৬; ১/২
ব্যাখ্যা

একটি ছক্কার নমুনা বিন্দু হল ৬টি
৪ পড়ার সম্ভাবনা ১/৬
ছক্কায় জোড় সংখ্যা আছে (২, ৪, ৬)
জোড় সংখ্যা আসার সম্ভাবনা ৩/৬ = ১/২

১,১২২.
উপাত্ত সমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলে?
  1. মধ্যক
  2. পরিসর
  3. শ্রেণি সংখ্যা
  4. প্রচুরক
সঠিক উত্তর:
পরিসর
উত্তর
সঠিক উত্তর:
পরিসর
ব্যাখ্যা
প্রশ্ন: উপাত্ত সমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলে?

সমাধান:
পরিসর শব্দের অর্থ ব্যবধান অর্থাৎ উপাত্ত/তথ্যের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান-এর ব্যবধানকে পরিসর বলে।
- তথ্য/উপাত্ত নিবেশনের বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্যকে পরিসর বলে।
১,১২৩.
একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ফলাফল হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 3/4
  2. 1/2
  3. 1/4
  4. 2/3
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ফলাফল হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রায় দুটো পিঠ (H, T)
ছক্কায় ছয়টি পিঠ (1, 2, 3, 4, 5, 6)

∴ মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = 2 × 6 = 12
এগুলো হলো: (1,H), (1,T), (2,H), (2,T), (3,H), (3,T), (4,H), (4,T), (5,H), (5,T), (6,H), (6,T)

হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা = (H,1), (H,3), (H,5)
∴ মোট 3 টি অনুকূল ঘটনা

∴ সম্ভাবনা(হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা) = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 3/12 = 1/4

১,১২৪.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/5
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা

১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে প্রথম বার হেড আসার সম্ভাবনা ১/২
দ্বিতীয়বার হেড আসার সম্ভাবনা = ১/২
∴ উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = ১/২ × ১/২ = ১/৪

১,১২৫.
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২১
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
 ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে- 
৩, ৬, ৯, ১২, ১৫,১৮,২১
এখানে,
n = ৭

∴ মধ্যক = (n + ১)/২ তম পদ
= (৭ + ১)/২ তম পদ
= ৪ তম পদ 
= ১২
১,১২৬.
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৪.৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৬.৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
১,১২৭.
১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ১/২
  2. ৭/১২
  3. ৫/১২
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
৫/১২
উত্তর
সঠিক উত্তর:
৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
 
সমাধান:
১ থেকে ১২ পর্যন্ত মোট সংখ্যা ১২ টি।
১ থেকে ১২ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫ টি।
যথা- ২, ৩, ৫, ৭, ১১
 
মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা
= ৫/১২
১,১২৮.
দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুনফল ২০ হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৮
  2. ১/৩৬
  3. ১/১২
  4. ১/৬
সঠিক উত্তর:
১/১৮
উত্তর
সঠিক উত্তর:
১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুনফল ২০ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপে মোট ঘটনা = ৬ = ৩৬ টি
দুটির সংখ্যার গুনফল ২০ হওয়ার অনুকূল ঘটনা = (৫, ৪), (৪, ৫) = ২ টি

∴ সম্ভাবনা = ২/৩৬
= ১/১৮
১,১২৯.
1, 8, 27, 64, ........., n পদ পর্যন্ত গাণিতিক গড় কত?
  1. n(n + 1)2/4
  2. n(n2 + 1)/4
  3. (n + 1)2/4
  4. n2(n + 1)2/4
সঠিক উত্তর:
n(n + 1)2/4
উত্তর
সঠিক উত্তর:
n(n + 1)2/4
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 8, 27, 64, ........., n পদ পর্যন্ত গাণিতিক গড় কত? 

সমাধান: 
এখানে 
13 + 23 + 33 + 43 + ....... + n3 = {n(n + 1)/2}2
= n2(n + 1)2/4

গাণিতিক গড় = {n2(n + 1)2/4}/n
= n2(n + 1)2/4n
= n(n + 1)2/4
১,১৩০.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ১/১০
  2. ৯/১০০
  3. ১১/১০০
  4. ১০/১০১
সঠিক উত্তর:
১/১০
উত্তর
সঠিক উত্তর:
১/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
 
সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ১০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০}
মোট ১০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১০/১০০
= ১/১০
১,১৩১.
২০২৩ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৭
  2. ৫/৭
  3. ৪/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৩ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৪ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭
অর্থাৎ, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭

∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৪/৭ = ৩/৭
১,১৩২.
১ থেকে ২৯ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
১ থেকে ২৯ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮
এখানে
n  = ৭
∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
              = (৭+১)/২ তম পদ
              = ৪ তম পদ 
              = ১৬
১,১৩৩.
একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/২
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
ক) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = ৬ + ৮ + ১০ = ২৪টি
সাদা বল = ৮টি

∴ দৈবভাবে বল তুললে সাদা বল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
∴ সাদা বল না হওয়ার সম্ভাবনা = (১ - ১/৩) = ২/৩
১,১৩৪.
তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো । দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/8
  3. 3/8
  4. 2/3
সঠিক উত্তর:
3/8
উত্তর
সঠিক উত্তর:
3/8
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো । দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, তার সম্ভাব্য ফলাফলগুলি হলো = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT} = ৮টি
 
এখান, দুটি হেড আসার ফলাফলগুলো হলো = {HHT, HTH, THH} = ৩টি

আমরা জানি,
সম্ভাবনা, P(A)= অনুকূল ঘটনার সংখ্যা/মোট ঘটনার সংখ্যা

সুতরাং, দুটি হেড পাওয়ার সম্ভাবনা,
P(দুটি হেড) = 3/8
১,১৩৫.
যদি 56 - x এবং 38 - x এর জ্যামিতিক গড় 46 - x হয়, তাহলে x এর মান কত?
  1. 8
  2. 7
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 56 - x এবং 38 - x এর জ্যামিতিক গড় 46 - x হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার জ্যামিতিক গড় 

∴ √{(56 - x).(38 - x)} = 46 - x
⇒ (38 - x)(56 - x) = (46 - x)2
⇒ 2128 - 38x - 56x + x2 = 2116 - 92x + x2
⇒ 2128 - 94x = 2116 - 92x
⇒ 2128 - 2116 = 94x - 92x
⇒ 2x = 12
∴ x = 6
১,১৩৬.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?
  1. ২৫
  2. ৩০
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান: 
৩ সদস্যের গড় বয়স = ২৪ বছর 
৩ সদস্যের মোট বয়স = ২৪ × ৩ বছর 
= ৭২ বছর 

২ সদস্যের গড় বয়স = ২১ বছর 
২ সদস্যের মোট বয়স = ২১ × ২ বছর 
= ৪২ বছর 

∴ একজনের সর্বোচ্চ বয়স = (৭২ - ৪২) বছর 
= ৩০ বছর
১,১৩৭.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৩
  2. ১/২৬
  3. ১৫/২৬
  4. ১/১৩
সঠিক উত্তর:
৭/১৩
উত্তর
সঠিক উত্তর:
৭/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট লাল তাসের সংখ্যা = ২৬টি
∴ লাল হওয়ার সম্ভাবনা = ২৬/৫২
= ১/২

মোট টেক্কার সংখ্যা = ৪টি
∴ টেক্কার হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩ 

মোট লাল টেক্কার সংখ্যা = ২টি
∴ লাল টেক্কা হওয়ার সম্ভাবনা = ২/৫২
= ১/২৬

এখন,
লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা =
লাল হওয়ার সম্ভাবনা + টেক্কা হওয়ার সম্ভাবনা - লাল টেক্কা  হওয়ার সম্ভাবনা  [লাল টেক্কার সম্ভাবনা দুইবার হিসেবে আসে তাই একবারের হিসাব বিয়োগ করা হলো ]
= ১/২ + ১/১৩ - ১/২৬
= (১৩ + ২ - ১)/২৬
= ১৪/২৬
= ৭/১৩ 
১,১৩৮.
53, 65, 87, 90, 70, 69, 65, 89, 85, 53, 90, 94, 53, 68, 79, 94, 47, 61, 27, 80
প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক কত?
  1. 69
  2. 69.5
  3. 70
  4. 70.5
সঠিক উত্তর:
69.5
উত্তর
সঠিক উত্তর:
69.5
ব্যাখ্যা

প্রশ্ন: 53, 65, 87, 90, 70, 69, 65, 89, 85, 53, 90, 94, 53, 68, 79, 94, 47, 61, 27, 80
প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
27, 47, 53, 53, 53, 61, 65, 65, 68, 69, 70, 79, 80, 85, 87, 89, 90, 90, 94, 94

এখানে উপাত্ত আছে 20টি, যা জোড় সংখ্যা।
মধ্যক হবে 20/2 = 10 এবং (20/2) + 1 = 11 তম পদের গড়

∴ মধ্যক = (69 + 70)/2 = 69.5 

১,১৩৯.
প্রথম চারটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. √(13/12)
  2. 1
  3. √(5/4)
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
√(5/4)
উত্তর
সঠিক উত্তর:
√(5/4)
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম চারটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান= √{(n2- 1)/12}
= √{(42- 1)/12}
= √{(16 - 1)/12}
= √(15/12)
= √(5/4)
১,১৪০.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 4/7
  2. খ) 3/7
  3. গ) 1/7
  4. ঘ) 5/7
সঠিক উত্তর:
খ) 3/7
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/7
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
2015 সালের জুলাই মাসের ২য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল 4 দিন।

বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7
বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (1 - 4/7)
=(7 - 4)/7
= 3/7
১,১৪১.
৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ১৫, ১৪, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ১৫, ১৪, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
 
সমাধান:
আমরা জানি,
পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো যেসকল উপাত্ত সমান দুইভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক

প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫।

যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় 
আমরা জানি,
মধ্যক = (n + 1)/2 তম পদের মান।
= (১১ + ১)/২ = ৬ তম পদের মান।

∴ উপাত্তগুলোর মধ্যক হবে = ১০।
১,১৪২.
নিচের ছকটির গড় ব্যবধান কত?
  1. 7.5
  2. 1.5
  3. 4.5
  4. 2.5
সঠিক উত্তর:
1.5
উত্তর
সঠিক উত্তর:
1.5
ব্যাখ্যা
গাণিতিক গড়
= (5 + 6 + 7 + 8 + 9 + 10)/6
= 45/6
= 7.5

ছকটির গড় ব্যবধান
= {।(7.5 - 5)। + ।(7.5 - 6)। + ।(7.5 - 7)। + ।(7.5 - 8)। + ।(7.5 - 9)। + ।(7.5 - 10)।}/6
= 9/6
= 1.5
১,১৪৩.
তিনটি ক্রমিক সংখ্যার গুনফল তাদের যোগফলের ৮ গুণ, সংখ্যা তিনটির গড় কত?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৮(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক² - ১) = ৮×৩ক
বা, ক² - ১ = ২৪
বা, ক² = ২৫
∴ ক = ৫
সুতরাং সংখ্যা তিনটি হলো  ৪, ৫, ৬
এবং এদের গড় = (৪ + ৫ + ৬)/৩ = ৫
১,১৪৪.
P(A) = 1/3, P(B) = 1/4 এবং A ও B স্বাধীন হলে, P(A ∪ B) এর মান কত?
  1. 3/4
  2. 1/2
  3. 1/3
  4. 5/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: ​P(A) = 1/3, P(B) = 1/4 এবং A ও B স্বাধীন হলে, P(A ∪ B) এর মান কত?

​​সমাধান:
​দেওয়া আছে,
​P(A) = 1/3, P(B) = 1/4

​আমরা জানি,
​P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B) ........(১)

​এবং স্বাধীন ঘটনার জন্য, 
​P(A ∩ B) = P(A) × P(B)

​∴ P(A ∪ B) = P(A) + P(B) - P(A) × P(B)
​= (1/3) + (1/4) - {(1/3) × (1/4)}
​= (7/12) - (1/12)
​= (7 - 1)/12
​= 6/12
​= 1/2

১,১৪৫.
একটি পাত্রে ২টি সাদা ও ৩টি কালো বল ও অপর পাত্রে ৩টি সাদা এবং ৪টি কালো বল আছে। পাত্র দুইটি হতে একটি বল উঠানো হলে বল গুলো একই রঙের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১৪/৩৫
  2. খ) ১৭/৩৫
  3. গ) ১৮/৩৫
  4. ঘ) ১৬/৩৫
সঠিক উত্তর:
গ) ১৮/৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮/৩৫
ব্যাখ্যা
১ম পাত্রে মোট বল = ২ + ৩ = ৫টি 
২য় পাত্রে মোট বল = ৩ + ৪ = ৭টি 

বল গুলো একই রঙের হওয়ার সম্ভাবনা = (২/৫) × (৩/৭) + (৩/৫) × (৪/৭) 
                                                           = (৬/৩৫) + (১২/৩৫)
                                                           = (৬ + ১২)/৩৫
                                                           = ১৮/৩৫
১,১৪৬.
1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 1/2
  3. 13/20
  4. 1/20
সঠিক উত্তর:
1/20
উত্তর
সঠিক উত্তর:
1/20
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো,
2, 3, 5, 7, 11, 13, 17, 19

আবার,
3 এর গুণিতক 1 থেকে 20 এর মধ্যে,
3, 6, 9, 12, 15, 18

শুধুমাত্র 3 সংখ্যাটিই একই সাথে 3-এর গুণিতক এবং মৌলিক।

সুতরাং, অনুকূল ফলাফল = 1টি
মোট সম্ভাব্য ফলাফল = 20টি

∴ সম্ভাবনা = 1/20

১,১৪৭.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? 
  1. ক) ১/৩
  2. খ) ১/২
  3. গ) ১/৪
  4. ঘ) ৩/৪
সঠিক উত্তর:
ক) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? 

সমাধান: 
আমরা জানি, 
একটি ছক্কায় সংখ্যা থাকে = ১, ২, ৩, ৪, ৫ ও ৬ 
এখানে, 
তিন দ্বারা বিভাজিত সংখ্যা হলো = ৩ ও ৬ 

∴ তিন দ্বারা বিভাজিত সংখ্যা উঠার সম্ভাবনা = ২/৬ 
= ১/৩
১,১৪৮.
কোনো একটি অংক X এবং Y করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৫ এবং ০.৩। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৬৫
  2. ০.৭০
  3. ০.৫৫
  4. ০.৬৩
সঠিক উত্তর:
০.৬৫
উত্তর
সঠিক উত্তর:
০.৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি অংক X এবং Y করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৫ এবং ০.৩। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?

সমাধান:
X পারার সম্ভাবনা ০.৫
X না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

Y পারার সম্ভাবনা ০.৩
Y না পারার সম্ভাবনা ১ - ০.৩ = ০.৭

∴ X এবং Y উভয়েই না পারার সম্ভাবনা = ০.৫ × ০.৭ = ০.৩৫

∴ X এবং Y এর পারার সম্ভাবনা = ১ - ০.৩৫ = ০.৬৫
১,১৪৯.
একটিকে ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা না পাবার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 4/3
  3. 1/3
  4. 2/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটিকে ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা না পাবার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় মোট সংখ্যা আছে = 6টি
ছক্কায় 2 থেকে বড় সংখ্যাগুলো হলো = (3, 4, 5, 6)
 = 4টি
∴ 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 4/6
= 2/3

∴ 2 থেকে বড় সংখ্যা না পাওয়ার সম্ভাবনা = {1 - (2/3)}
= 1/3
১,১৫০.
30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) 25
  2. খ) 22
  3. গ) 21
  4. ঘ) 23
সঠিক উত্তর:
ঘ) 23
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 23
ব্যাখ্যা
প্রশ্ন: 30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35

এখানে, 
পদসংখ্যা = 19 
∴ উপাত্তগুলোর মধ্যক হবে ১০ম পদ
∴ ১০ম পদ = 23 

∴ মধ্যক = 23
১,১৫১.
যদি P(C) = 5/13, P(D) = 7/13 এবং P(C ∩ D) = 3/13 হয়, তাহলে P(C|D) এর মান নির্ণয় করুন।
  1. 2/7
  2. 3/5
  3. 3/7
  4. 1/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(C) = 5/13, P(D) = 7/13 এবং P(C ∩ D) = 3/13 হয়, তাহলে P(C|D) এর মান নির্ণয় করুন।

সমাধান:
আমরা জানি,
P(C|D) = P(C ∩ D)/P(D). (শর্তাধীন সম্ভাবনার সূত্রানুসারে)

P(C|D) = P(C ∩ D)/P(D)
= (3/13)/(7/13)
= 3/7
১,১৫২.
দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৮
  2. ২/৩
  3. ১/৬
  4. ১/৯
সঠিক উত্তর:
১/৯
উত্তর
সঠিক উত্তর:
১/৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপে মোট ঘটনা = ৬ = ৩৬ টি
দুটির সংখ্যার গুণফল ১২ হওয়ার অনুকূল ঘটনা = (২,৬) ও (৬,২), (৩, ৪), (৪, ৩) = ৪ টি

∴ সম্ভাবনা = ৪/৩৬= ১/৯

১,১৫৩.
নিচের সংখ্যাগুলোর মধ্যক কত?
10, 39, 71, 42, 39, 76, 38, 25
  1. 42.5
  2. 39
  3. 42
  4. 35.5
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যক কত?
10, 39, 71, 42, 39, 76, 38, 25

সমাধান:
সংখ্যাগুলো মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
10, 25, 38, 39, 39, 42, 71, 76
মোট উপাত্ত আছে ৮টি যা জোড় সংখ্যক

∴ মধ্যক = {(৮/২) তম পদ + (৮/২ + ১) তম পদ}/২
= (৪ তম পদ + ৫ তম পদ)/২
= (৩৯ + ৩৯)/২
= ৩৯
১,১৫৪.
40 এবং 80 সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?
  1. 10.5
  2. 20
  3. 40
  4. 60
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: 40 এবং 80 সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?

সমাধান:
সূত্র: গড় ব্যবধান (Mean Deviation) = (Σ|x - x̄|)/n

এখানে, x হলো উপাত্তের মান, x̄ হলো গাণিতিক গড় এবং n হলো মোট উপাত্তের সংখ্যা।

40 এবং 80 এর গড় = (40 + 80)/2 = 60

∴ গড় ব্যবধান = (|40 - 60| + |80 - 60|)/2
= (20 + 20)/2
= 40/2
= 20

১,১৫৫.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 7/9
  2. খ) 1/3
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ঘ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দেওয়া আছে, 
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত যথাক্রমে 2 : 3 : 4 
∴ লাল, হলুদ ও সবুজ বলের অনুপাতগুলোর যোগফল = (2 + 3 + 4)
= 9

বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9  = 1/3
∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাব্যতা = 1 - (1/3) 
= (3 - 1)/3 
= 2/3

∴ লাল বল না হওয়ার সম্ভাব্যতা = 2/3
১,১৫৬.
একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত?
  1. ৭/৮
  2. ১/৪
  3. ১/৮
  4. ১/২
সঠিক উত্তর:
৭/৮
উত্তর
সঠিক উত্তর:
৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত?

সমাধান:
তিন বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে = {HHH, HHT, HTH, THH, TTH, THT, HTT, TTT}
মোট নমুনাক্ষেত্র = ৮টি
কমপক্ষে একটি হেড আসে এমন ঘটনা ৭টি

∴ কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা = ৭/৮
১,১৫৭.
1 থেকে 15 সংখ্যাগুলোর মধ্য থেকে একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক এবং 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা-
  1. ক) 3/5
  2. খ) 1/15
  3. গ) 2/15
  4. ঘ) 4/15
সঠিক উত্তর:
খ) 1/15
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/15
ব্যাখ্যা

মোট সংখ্যা = 15
মৌলিক সংখ্যা = {2, 3, 5, 7, 11, 13}
3 এর গুণিতিক সংখ্যা = {3, 6, 9, 12, 15}
মৌলিক এবং 3 এর গুণিতক সংখ্যা = {3} = 1টি
∴ সম্ভাবনা = 1/15

১,১৫৮.
X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 1/3, P(Y) = 2/3 হলে, P(X ∩ Y) এর মান কত?
  1. 2/9
  2. 1/6
  3. 2/3
  4. 1/3
সঠিক উত্তর:
2/9
উত্তর
সঠিক উত্তর:
2/9
ব্যাখ্যা
প্রশ্ন: X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 1/3, P(Y) = 2/3 হলে, P(X ∩ Y) এর মান কত?

সমাধান:
আমরা জানি,
P(X ∩ Y) = P(A) × P(B)
= (1/3) × (2/3)
= 2/9
১,১৫৯.
76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 39, 84, 73, 34, 75, 82, 67, 62 উপাত্তগুলোর পরিসর কত?
  1. 67
  2. 59
  3. 61
  4. 66
সঠিক উত্তর:
67
উত্তর
সঠিক উত্তর:
67
ব্যাখ্যা

প্রশ্ন: 76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 39, 84, 73, 34, 75, 82, 67, 62 উপাত্তগুলোর পরিসর কত?

সমাধান:
দেওয়া আছে,
সর্বোচ্চ মান = 98
সর্বনিম্ন মান = 32

আমরা জানি, 
পরিসর = (সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান) + 1
= (98 - 32) + 1
= 66 + 1
= 67

সুতরাং, উপাত্তগুলোর পরিসর 67। 

১,১৬০.
৯, ০, ৭, ৮ এর গড় কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?

সমাধান:
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
১,১৬১.
১/৮, ৫/১২, ৫/২৪ এর গড় কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/১২
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
ঘ) ১/৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্নঃ  ১/৮, ৫/১২, ৫/২৪ এর গড় কত?

সমাধানঃ 
১/৮, ৫/১২, ৫/২৪ এর সমষ্টি = (১/৮) + (৫/১২) + (৫/২৪)
= (৩ + ১০ + ৫) /২৪
= ১৮/২৪
= ৩/৪

নির্ণেয় গড় = (৩/৪) ÷ ৩ 
                  = (৩/৪) × (১/৩)
                   = ১/৪
১,১৬২.
একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/5
  2. 2/3
  3. 1/4
  4. 3/4
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 8/(6 + 8 + 10) 
= 8/24 
= 1/3 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (1/3)} 
= (3 - 1)/3 
= 2/3  . 
১,১৬৩.
অবিন্যাসকৃত উপাত্তের সরাসরি গড় বের করার সূত্র নিচের কোনটি?
  1. ক) গড় = উপাত্তগুলোর গুণফল/উপাত্ত সংখ্যা
  2. খ) গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
  3. গ) গড় = (শেষ উপাত্ত + প্রথম উপাত্ত)/উপাত্ত সংখ্যা
  4. ঘ) গড় = (শেষ উপাত্ত × প্রথম উপাত্ত)/উপাত্ত সংখ্যা
সঠিক উত্তর:
খ) গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: অবিন্যাসকৃত উপাত্তের সরাসরি গড় বের করার সূত্র নিচের কোনটি?

সমাধান:
গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
১,১৬৪.
একটি ব্যাগে 4টি সবুজ এবং 6টি হলুদ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল 3টি হলুদ হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/6
  3. 2/5
  4. 1/10
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 4টি সবুজ এবং 6টি হলুদ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল 3টি হলুদ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সবুজ বল আছে = 4টি
হলুদ বল আছে = 6টি

∴ মোট বল = (4 + 6) = 10টি

10টি বলের মধ্যে তিনটি হলুদ হওয়ার উপায় = 10C3 = 120
6টি বলের মধ্যে তিনটি হলুদ হওয়ার উপায় = 6C3 = 20

∴ 3টি বলই হলুদ হওয়ার সম্ভাবনা = 20/120
= 1/6
১,১৬৫.
৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

এখন 
∴ (৪ + ৮ + ১২)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ৪ + ৮ + ১২ = ৭ + ৯ + x
বা, x + ১৬ = ২৪
∴ x = ৮
১,১৬৬.
দশম ইনিংসে একজন খেলোয়াড় ১০০ রান করাতে আগের ৯ ইনিংসের গড় থেকে গড় ৮ রান বেশি হয়। খেলোয়াড়ের নতুন গড় কত?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৩৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ক) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮
ব্যাখ্যা

ধরি, ৯ তম ইনিংসের গড় x রান
৯ তম ইনিংসের মোট রান = ৯x
∴১০ তম ইনিংসের গড় = (১০০ + ৯x)/১০ রান
প্রশ্নমতে,
(১০০ + ৯x)/১০ = x + ৮
বা, ১০x + ৮০ = ১০০ + ৯x
বা, x = ২০
৯ তম ইনিংসের গড় ২০ রান
∴খেলোয়াড়ের নতুন গড় (২০ + ৮) = ২৮ রান

১,১৬৭.
৯, ১১, ১০, ১২, ১১, ১২, ১৪, ১১, ১০, ২০, ২১, ১১, ৯, ১৮ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ১১
  2. ১০
  3. ১২
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১১, ১০, ১২, ১১, ১২, ১৪, ১১, ১০, ২০, ২১, ১১, ৯, ১৮ উপাত্তগুলোর প্রচুরক কত?

সমাধান:
এখানে,
১১ সংখ্যাটি সবচেয়ে বেশিবার (৪ বার) আছে। 

প্রদত্ত উপাত্তগুরোর প্রচুরক = ১১
১,১৬৮.
প্রথম চারটি বিজোড় সংখ্যার পরিমিত ব্যবধান-
  1. √৩
  2. √৫
সঠিক উত্তর:
√৫
উত্তর
সঠিক উত্তর:
√৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম চারটি বিজোড় সংখ্যার পরিমিত ব্যবধান-

সমাধান:
১ম চারটি বিজোড় সংখ্যা = ১, ৩, ৫, ৭
∴ সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭)/৪ = ৪
∴ পরিমিত ব্যবধান = √[{(৪ - ১) + (৪ - ৩) + (৪ - ৫) + (৪ - ৭)}/৪]
= √{(৯ + ১ + ১ + ৯)/৪}
= √(২০/৪)
= √৫
১,১৬৯.
14,13,14, 8, 9, 15, 26, 10, 17, 21 সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা n হয় আর n যদি জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম ও {(n/2) + 1} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।

উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই- 
8, 9, 10, 13, 14, 14, 15, 17, 21, 26
 উপাত্ত সংখ্যা = 10

মধ্যক হবে 10/2 তম ও {(10/2) + 1)} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়
  = 5তম ও 6তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়

∴ মধ্যক = (14 + 14)/2 =14
১,১৭০.
লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) না আসার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 11/12
  3. 5/6
  4. 5/36
সঠিক উত্তর:
11/12
উত্তর
সঠিক উত্তর:
11/12
ব্যাখ্যা
প্রশ্ন: লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) না আসার সম্ভাবনা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা (জোড় সংখ্যা) পাওয়ার অনুকূল ঘটনা
= {(2, 2), (4, 4), (6, 6)}
= 3 টি

দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) পাওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12

∴ দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) না পাওয়ার সম্ভাবনা = 1 - (1/12)
= (12 - 1)/12
= 11/12
১,১৭১.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৮। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪২ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ৪০
  2. ৫০
  3. ৫২
  4. ৬০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৮। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪২ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ৩৮
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩৮ × ২)
= ৭৬ 

আবার, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৪২
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৪২ × ৩)
= ১২৬ 

∴ তৃতীয় সংখ্যাটি = (১২৬ - ৭৬) 
= ৫০ 

১,১৭২.
সিলেট শহরে মে মাসে ১৭ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ২৬ মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
  1. ১৭/৩০ 
  2. ১৭/৩১
  3. ১/৩ 
  4. ১৪/৩১ 
সঠিক উত্তর:
১৭/৩১
উত্তর
সঠিক উত্তর:
১৭/৩১
ব্যাখ্যা

প্রশ্ন: সিলেট শহরে মে মাসে ১৭ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ২৬ মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
 
সমাধান:
বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা = ১৭ দিন
মে মাসের মোট দিন সংখ্যা = ৩১ দিন

সুতরাং, ২৬ শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = মে মাসে বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা/মে মাসের মোট দিন সংখ্যা
= ১৭/৩১

অতএব, ২৬ শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৭/৩১

১,১৭৩.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৭, ৯৯, ১০৫, ৫, ৪৫, ৫১, ১২, ১, ৯৯, ৯৯ ক্রিকেটারের রানের মধ্যক কত?
  1. ৫০
  2. ৬৪
  3. ৪৮
  4. ৩৬
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৭, ৯৯, ১০৫, ৫, ৪৫, ৫১, ১২, ১, ৯৯, ৯৯ ক্রিকেটারের রানের মধ্যক কত?

সমাধান:
রানগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই,
১, ৫, ৭, ১২, ৪৫, ৫১, ৯৯, ৯৯, ৯৯, ১০৫ মোট উপাত্ত আছে ১০টি যা একটি জোড় সংখ্যা

∴ মধ্যক = [(১০/২) তম পদ {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ ৬ তম পদ)/২
= (৪৫ + ৫১)/২
= ৯৬/২
= ৪৮
১,১৭৪.
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?
  1. 431
  2. 443
  3. 437
  4. 805
সঠিক উত্তর:
437
উত্তর
সঠিক উত্তর:
437
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর ১০ম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ২ বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19

∴ মধ্যক ও প্রচূরক এর গুণফল = 23 × 19 = 437
১,১৭৫.
52টি তাস থেকে একটি টেক্কা টানার ঘটনা A এবং একটি হরতন টানার ঘটনা B হলে, P(A∪B) এর মান কত?
  1. 1/13
  2. 1/4
  3. 4/13
  4. 2/13
সঠিক উত্তর:
4/13
উত্তর
সঠিক উত্তর:
4/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাস থেকে একটি টেক্কা টানার ঘটনা A এবং একটি হরতন টানার ঘটনা B হলে, P(A∪B) এর মান কত?

সমাধান:
P(A) = 4/52 = 1/13
P(B) = 13/52 = 1/4
∴ P(A∩B) = P(A) × P(B) = (1/13) × (1/4) = 1/52

∴ P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= (1/13) + (1/4) - (1/52)
= (4 + 13 - 1)/52
= 16/52
= 4/13
১,১৭৬.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 2/3
  4. ঘ) 5/6
সঠিক উত্তর:
গ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2/3
ব্যাখ্যা

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ফলাফল = {1, 2, 3, 4, 5, 6} = 6টি
বিজোড় সংখ্যা = {1, 3, 5}
দুই দ্বারা বিভাজ্য সংখ্যা = {3, 6}
∴ বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা = {1, 3, 5, 6} = 4টি
∴ সম্ভাবনা = 4/6 = 2/3

১,১৭৭.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নাম্বার ৮০, যাদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নাম্বার ৭৫। ছাত্রদের গড় নাম্বার কত?
  1. ক) ৮৫
  2. খ) ৮৭.৫
  3. গ) ৯০
  4. ঘ) ৯৫.৫
সঠিক উত্তর:
খ) ৮৭.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৭.৫
ব্যাখ্যা
ছাত্রসংখ্যা = ১০০ - ৬০ = ৪০
∴ ছাত্রদের গড় নাম্বার = (১০০ × ৮০ - ৬০ × ৭৫ ) / ৪০ = (৮০০০ - ৪৫০০) / ৪০ = ৩৫০০/৪০ = ৮৭.৫।
১,১৭৮.
১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১১.৫
  2. ১৪.৬
  3. ১৬
  4. ১৮.৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫
এখানে,
n  = ৬

মধ্যক = {(৬/২) তম পদ ও (৬/২) + ১ তম পদের যোগফল}/২
= { ৩তম পদ ও ৪ তম পদের যোগফল}/২  
 =(১৪ + ১৮)/২
= ৩২/২
= ১৬
১,১৭৯.
P(A) = 1/5, P(B) = 3/5 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
  1. 19/25
  2. 17/25
  3. 11/20
  4. 9/22
সঠিক উত্তর:
17/25
উত্তর
সঠিক উত্তর:
17/25
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/5, P(B) = 3/5 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/5 ,
P(B) = 3/5

আমরা জানি,
P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/5 + 3/5) - (1/5 × 3/5)
= 1/5 + 3/5 - 3/25
= (5 + 15 - 3)/25
= 17/25
১,১৮০.
১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৫
  2. ১/৫
  3. ১২/১৫
  4. ৭/১৫
সঠিক উত্তর:
১/৫
উত্তর
সঠিক উত্তর:
১/৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪ = ৭ টি

∴ প্রথম ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৭/১৫
∴ দ্বিতীয় ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৬/১৪

∴ ২ জনেরই রোল জোড় হওয়ার সম্ভাবনা = (৭/১৫) × (৬/১৪)
= ১/৫

১,১৮১.
৬ টি সংখ্যার গড় ২৫। যদি ২২ গড়ের আরো ৩ টি সংখ্যার যোগ করা হয়, তাহলে সমন্বিত ৯ টি সংখ্যার গড় কত?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা

৬ টি সংখ্যার সমষ্টি =(৬ × ২৫) = ১৫০
৩ টি সংখ্যার সমষ্টি =(৩ × ২২) = ৬৬
∴ ৯ টি সংখ্যার সমষ্টি = ২১৬
∴ ৯ টি সংখ্যার গড় = ২১৬/৯ = ২৪

১,১৮২.
x ও y এর গড় মান ১১ এবং z = ১৭ হলে, x, y, z এর গড় মান কত?
  1. ১৩
  2. ১৫
  3. ১১
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর গড় মান ১১ এবং z = ১৭ হলে, x, y, z এর গড় মান কত?

সমাধান:
আমরা জানি,
গড় = সংখ্যাগুলোর যোগফল/সংখ্যার মোট পরিমাণ

দেওয়া আছে,
x ও y এর গড় মান ১১
∴ x ও y এর মোট মান = ১১ × ২ = ২২
এবং, z = ১৭

∴ গড়= (x + y + z​)/৩ = (২২ + ১৭)/৩ = ৩৯/৩ = ১৩
১,১৮৩.
9 থেকে 28 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 9 থেকে 28 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
9 থেকে 28 পর্যন্ত সংখ্যা= 20টি 
9 থেকে 28 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11, 13, 17, 19, 23 = 5টি 

মৌলিক হওয়ার সম্ভাবনা = 5/20 = 1/4
১,১৮৪.
How many ways the letters of the word "RUBBER" can be arranged ?
  1. 720
  2. 360
  3. 180
  4. 90
সঠিক উত্তর:
180
উত্তর
সঠিক উত্তর:
180
ব্যাখ্যা

Question: How many ways the letters of the word "RUBBER" can be arranged ?

Solution:
Total letters = 6
R = 2 times
B = 2 times

Number of distinct permutations = n! / (p1! × p2!..) 
= 6! / (2! × 2!)
= 720/4
= 180

∴ Distinct permutations 180

১,১৮৫.
একটি থলিতে ১২টি নীল বল, ১৪টি সাদা বল এবং ২২টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৪
  2. ২/৩
  3. ১/৩
  4. ৩/৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলিতে ১২টি নীল বল, ১৪টি সাদা বল এবং ২২টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
থলিতে মোট বল আছে = (১২ + ১৪ + ২২) টি 
= ৪৮টি 
∴ নীল বল উঠার সম্ভাবনা = ১২/৪৮ 
= ১/৪ 

∴ নীল বল না উঠার সম্ভাবনা = (১ - ১/৪) 
= (৪ - ১)/৪ 
= ৩/৪

১,১৮৬.
একটি ব্যাগে ৫ টি সাদা, ৪ টি লাল এবং ৫ টি কালো বল আছে। যদি বিনিময় না করে একটি একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ৫/১০০১
  2. ১/৯৬৯
  3. ৩/৭৬১
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
৫/১০০১
উত্তর
সঠিক উত্তর:
৫/১০০১
ব্যাখ্যা
মোট বল (৫+৪+৫)বা ১৪ টি
১ম বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৫/১৪
২য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৪/১৩
৩য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৩/১২
৪র্থ বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ২/১১
সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা ৫/১৪ x ৪/১৩ x ৩/১২ x ২/১১ = ৫/(৭ x ১৩ x ১১) = ৫/১০০১
১,১৮৭.
৩০টি টিকেটে ১ থেকে ৩০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৪/১৫
  2. খ) ১/৫
  3. গ) ৪/৫
  4. ঘ) ১/৮
সঠিক উত্তর:
খ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি টিকেটে ১ থেকে ৩০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
১ থেকে ৩০ পর্যন্ত ২৪ এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো = ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ = ৬টি 
টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা = ৬/৩০ = ১/৫
১,১৮৮.
12, 3, 5, 16, 10, 3, 16, 20, 18 এর মধ্যক কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 11
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্নঃ 12, 3, 5, 16, 10, 3, 16, 20, 18 এর মধ্যক কত?

সমাধানঃ
12, 3, 5, 16, 10, 3, 16, 20, 18 সংখ্যাগুলোকে ঊর্ধক্রমে সাজিয়ে পাই,

3, 3, 5, 10, 12, 16, 16, 18, 20

এখানে বিজোড় সংখ্যক পদ রয়েছে, তাই মধ্যক হবে ক্রমটির মাঝের পদ ।
অর্থাৎ মধ্যক = 12
১,১৮৯.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 22 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
9, 14, x, x + 1, x + 3, 30, 35
  1. 18
  2. 20
  3. 19
  4. 21
সঠিক উত্তর:
21
উত্তর
সঠিক উত্তর:
21
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 22 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
9, 14, x, x + 1, x + 3, 30, 35

সমাধান:
9, 14, x, x + 1, x + 3, 30, 35
এখানে মোট ৭টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৭ + ১)/২ = ৪ তম পদ

∴ মধ্যক = x + 1

প্রশ্নমতে,
x + 1 = 22
⇒ x = 22 - 1
⇒ x = 21
১,১৯০.
দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো।ছক্কায় সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩ 
  2. ১/৯ 
  3. ৫/৬ 
  4. ৩/৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো।ছক্কায় সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সম্ভাব্য ফলাফল = ৬ × ৬ = ৩৬ 

এখন, 
গুণফল জোড় হওয়ার শর্ত, 
গুণফল জোড় হবে যদি অন্তত একটি সংখ্যা জোড় হয়। (অর্থাৎ, দুটোই বিজোড় হলে গুণফল বিজোড়।)

সুতরাং, দুইটা সংখ্যা বিজোড় হওয়ার ফলাফল = ৩ × ৩ = ৯ ; [বিজোড় সংখ্যা = ১, ৩, ৫ = ৩ টি]

∴ গুণফল জোড় হওয়ার ফলাফল = ৩৬ - ৯ = ২৭ 

∴ P(গুণফল জোড় হওয়ার সম্ভাবনা) = অনুকূল ফলাফল/মোট সম্ভাব্য ফলাফল
= ২৭/৩৬ 
= ৩/৪ 

সুতরাং, দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা ৩/৪।

১,১৯১.
একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 1/9
  3. 1/10
  4. 1/12
সঠিক উত্তর:
1/12
উত্তর
সঠিক উত্তর:
1/12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রাকে একবার টস করলে head আসার সম্ভাবনা 1/2

একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা 1/6

∴ একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা (1/2) × (1/6)
= 1/12 
১,১৯২.
একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৩
  3. ২/৩
  4. ১/৪
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত? 

সমাধান
ছক্কার নমুনাক্ষেত্র ={1, 2, 3, 4, 5, 6} 

৩ এর গুণিতক = {3, 6} 

৩ এর গুণিতক আসার সম্ভাবনা= 2/6 = 1/3
১,১৯৩.
52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/12
  3. 12/13 
  4. 4/13
সঠিক উত্তর:
12/13 
উত্তর
সঠিক উত্তর:
12/13 
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
তাসের সংখ্যা = 52 টি
একটি তাসের প্যাকেটে টেক্কার সংখ্যা = 4 টি

∴ তাসটি  টেক্কা হওয়ার সম্ভাবনা = (4/52)
= 4/52
= 1/13

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = 1 - (1/13)
= (13 - 1)/13
= 12/13 
১,১৯৪.
৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১৮ টি
  2. ১৬ টি
  3. ২৪ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
১৮ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
C × C
= ৩ × ৬
= ১৮ টি উপায়ে 
১,১৯৫.
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/২২
  2. ১/৪৮
  3. ১/২৪
  4. ১/২২
সঠিক উত্তর:
১/২২
উত্তর
সঠিক উত্তর:
১/২২
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা = ৪৪০ টি 

১ থেকে ৪৪০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা = অনুকূল ঘটনা,
=  ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯০, ২২৩, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৭১, ৪০০ অর্থাৎ ২০ টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = ২০/৪৪০ 
= ১/২২ 

১,১৯৬.
x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?
  1. ক) x + 8
  2. খ) 2x + 6
  3. গ) 4x + 8
  4. ঘ) 2x + 10
সঠিক উত্তর:
ঘ) 2x + 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2x + 10
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?

সমাধান: 
 x ও y গড় 9 হলে, 
(x + y)/2 = 9
⇒ x + y = 18
∴ y = 18 - x

অতএব, 
y ও z এর গড়
= (y + z)/2 
= (18 - x + 5x + 2)/2 
= (4x + 20)/2 
= 2(2x + 10)/2
= 2x + 10

সুতরাং y ও z এর গড় 2x + 10
১,১৯৭.
একটি পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা। মহিলাদের তিন ভাগের এক ভাগ এবং পুরুষদের এক-পঞ্চমাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/২৫
  2. ১১/২৭
  3. ৯/৩৫
  4. ৫/৩২
সঠিক উত্তর:
৭/২৫
উত্তর
সঠিক উত্তর:
৭/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা। মহিলাদের তিন ভাগের এক ভাগ এবং পুরুষদের এক-পঞ্চমাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
দেওয়া আছে,
পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা
∴ পুরুষের সংখ্যা (৭৫ - ৪৫)= ৩০ জন

মহিলাদের তিন ভাগের এক ভাগ = ৪৫/৩ = ১৫ জন
পুরুষদের এক-পঞ্চমাংশ = ৩০/৫ = ৬ জন

∴ ত্রিশ বছরের কম অংশগ্রহণকারী = ১৫ + ৬ = ২১ জন

∴ নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা = ২১/৭৫ = ৭/২৫
১,১৯৮.
1 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 4/9
  3. গ) 7/12
  4. ঘ) 7/18
সঠিক উত্তর:
ঘ) 7/18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/18
ব্যাখ্যা
1 থেকে 18 পর্যন্ত মোট সংখ্যা 18 টি।
1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা 7টি।
যথা- 2, 3, 5, 7, 11, 13, 17

নির্নেয় সম্ভব্যতা
= মৌলিক সংখ্যা / সর্বমোট সংখ্যা
= 7/18
১,১৯৯.
একটি ব্যাগে ৭টি সবুজ বল, ৯টি নীল বল এবং ৫টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১২
  2. ২/৯
  3. ৩/৭
  4. ১/৫
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৭টি সবুজ বল, ৯টি নীল বল এবং ৫টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = (৭ + ৯ + ৫)
= ২১
∴ সবুজ ও লাল বলের সংখ্যা = (৭ + ৫)
= ১২

এখন, বলটি সবুজ বা লাল হওয়ার সম্ভাবনা = ১২/২১

∴ বলটি সবুজ বা লাল না হওয়ার সম্ভাবনা = ১ - (১২/২১)
= (২১ - ১২)/২১
= ৯/২১
= ৩/৭
১,২০০.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ক) 1
  2. খ) 5/7
  3. গ) 2/7
  4. ঘ) 1/7
সঠিক উত্তর:
গ) 2/7
উত্তর
সঠিক উত্তর:
গ) 2/7
ব্যাখ্যা
একটি সপ্তাহে দিন আছে 7 টি
বৃষ্টি হয়েছে 5 দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7
অর্থাৎ, বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
∴ বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - 5/7 = 2/7