বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

মোট প্রশ্ন১,৯৮৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

PrepBank · পাতা / ২০ · ৭০১৮০০ / ১,৯৮৫

৭০১.
একটি পাত্রে ২ টি সাদা এবং ৩ টি কালো বল ও অপর পাত্রে ৩ টি সাদা এবং ৪ টি কালো বল আছে। পাত্রে দুটি হতে একটি করে বল উঠানো হলে বল গুলো একই রঙ এর হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১৮/৩৫
  2. খ) ৩৫/১৮
  3. গ) ১/৩
  4. ঘ) ৯/৭
ব্যাখ্যা

১ম পাত্রে মোট বল = ৫ টি
২য় পাত্রে মোট বল = ৭ টি
১ম ও ২য় পাত্রে বল সাদা হওয়ার সম্ভাবনা = (২/৫)×(৩/৭) = ৬/৩৫
১ম ও ২য় পাত্রে বল কালো হওয়ার সম্ভাবনা = (৩/৫)×(৪/৭) = ১২/৩৫
∴ বল একই রঙের হওয়ার সম্ভাবনা = (৬/৩৫)+(১২/৩৫) = ১৮/৩৫

৭০২.
১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ১০.৫
  2. খ) ১০
  3. গ) ৯.৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা

১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
গড় = (২+৩+৫+৭+১১+১৩+১৭+১৯)/৮ = ৯.৬২

৭০৩.
40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/2
  2. 6/11
  3. 5/11
  4. 4/11
ব্যাখ্যা
প্রশ্ন: 40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মৌলিক সংখ্যা:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
যেমন- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

এখন, 
40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা = 41, 43, 47
আবার,  
40 থেকে 50 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 40, 45, 50 

∴ 40 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি 
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (3 + 3) টি = 6 টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = 6/11   ।
৭০৪.
একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে তা বিবি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ৩/৪
  3. ৩/৫
  4. ১২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে তা বিবি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
আমরা জানি, 
তাসের সংখ্যা = ৫২ টি 

এখন,
একটি তাসের প্যাকেটে,
সাহেবের সংখ্যা = ৪ টি 
বিবির সংখ্যা = ৪ টি 
টেক্কার সংখ্যা = ৪ টি 

∴ তাসটি  বিবি হওয়ার সম্ভাবনা =  (৪/৫২) 
= ৪/৫২
= ১/১৩

∴ বিবি না হওয়ার সম্ভাবনা = ১ - ১/১৩
= (১৩ - ১)/১৩
= ১২/১৩
৭০৫.
যদি একটি কয়েন দুইবার টস করা হয় তাহলে ২য় বার টেইল আসার সম্ভাবনা কত?
  1. ৩/২
  2. ৪/৩
  3. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কয়েন দুইবার টস করা হয় তাহলে ২য় বার টেইল আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি কয়েক দুইবার টস দিলে নমুনাক্ষেত্র = {HH, HT, TH, TT}
মোট ঘটনা = ৪

২য় বারে টেইল আসার ঘটনা {TT, HT} = ২

∴ ২য় বার টেইল আসার সম্ভাবনা = ২/৪ = ১/২
৭০৬.
5, 25 এবং 125 এর জ্যামিতিক গড় কত?
  1. 25
  2. 32
  3. 18
  4. 50
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 25 এবং 125 এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =


∴ 5, 25 এবং 125 এর জ্যামিতিক গড় = (5 × 25 × 125)1/3
= (51 × 52 × 53)1/3
= (56)1/3
= 52
= 25
৭০৭.
১১, ১২, ১৩, ১৪, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬ উপাত্তগুলোর গড় কত?
  1. ১২.৫
  2. ১৩.৫
  3. ১০.৫
  4. ১১.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১১, ১২, ১৩, ১৪, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬ উপাত্তগুলোর গড় কত?

সমাধান:
এখানে, পদ সংখ্যা = ১০
উপাত্তগুলোর সমষ্টি = ১১ + ১২ + ১৩ + ১৪ + ৭ + ৮ + ৯ + ১০ +  ১৫ + ১৬​ = ১১৫

∴ গড় = ১১৫/১০ = ১১.৫

৭০৮.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ একটি হেড (H) পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/8
  3. 3/8
  4. 3/4
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ একটি হেড (H) পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ঘটনা (নমুনা বিন্দু) হবে: 23 = 8 টি।
মোট নমুনা বিন্দুগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

সর্বোচ্চ একটি হেড (H) পাওয়ার অনুকূল ঘটনা বলতে বোঝায় যেখানে কোনো হেড নেই (0 Head) অথবা একটি হেড আছে (1 Head)।

অনুকূল ঘটনাগুলো হলো:
0 Head: {TTT}
1 Head: {HTT, THT, TTH}
মোট অনুকূল ঘটনার সংখ্যা = 1 + 3 = 4 টি।

∴ সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা/সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= 4/8
= 1/2

∴ সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা = 1/2

৭০৯.
একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ফলাফল হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/2
  3. 1/6
  4. 3/4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ফলাফল হেড এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রায় দুটো পিঠ (H, T) ছক্কায় ছয়টি পিঠ (1, 2, 3, 4, 5, 6)
∴ মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = 2 × 6 = 12

এগুলো হলো: (H, 1), (H, 2), (H, 3), (H, 4), (H, 5), (H, 6) (T, 1), (T, 2), (T, 3), (T, 4), (T, 5), (T, 6)

হেড এবং বিজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা = (H, 1), (H, 3), (H, 5)
∴ মোট 3 টি অনুকূল ঘটনা

∴ সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা = 3/12
= 1/4

৭১০.
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
  1. 4
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
= √{(72 - 1)/12}
= √{(49 - 1)/12}
= √(48/12)
= √4
= 2
৭১১.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/১৩
  2. ১/২
  3. ৪/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি,
রাজা = ৪টি, রানী = ৪টি
∴ মোট তাস = ৪ + ৪ = ৮টি

∴ তাসটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা = ৮/ ৫২
= ২/১৩
৭১২.
একটি তাসের প্যকেট থেকে রুইতন ও হরতনের রাজা সরিয়ে নেয়া হলো। পরের কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/26
  2. খ) 1/25
  3. গ) 1/52
  4. ঘ) 1/50
ব্যাখ্যা
রুইতন ও হরতনের রাজা সরিয়ে নিলে আরো 2 টি রাজা থাকে এবং কার্ড থাকে 50 টি। সুতরাং, পরের কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা 2/50 = 1/25
৭১৩.
একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?
  1. 8
  2. 12
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?

​​সমাধান:
​একটি মুদ্রা ফলাফল ২টি (H বা T)

একটি ছক্কা ফলাফল ৬টি (1, 2, 3, 4, 5, 6)

∴ ​মোট ঘটনা সংখ্যা = মুদ্রা × ছক্কা = 2 × 6 = 12

৭১৪.
একটি লুডুর ছক্কা দুবার নিক্ষেপ করলে, মোট 5  পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/2
  2. 1/9
  3. 1/6
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লুডুর ছক্কা দুবার নিক্ষেপ করলে, মোট 5 পাওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62
= 36

একটি লুডুর ছক্কা দুবার নিক্ষেপ করলে মোট 5 পাওয়ার অনুকূল ঘটনা = {(4, 1), (3, 2), (2, 3), (1, 4)} = 4 টি

∴ মোট 5 পাওয়ার সম্ভাব্যতা = 4/36
= 1/9
৭১৫.
১০ - ২০ এর শ্রেণি ব্যবধান কত?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ - ২০ এর শ্রেণি ব্যবধান কত? 

সমাধান: 
১০ - ২০ এর শ্রেণি ব্যবধান = (২০ - ১০) + ১
= ১০ + ১
= ১১ 
৭১৬.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/2
  2. 3/5
  3. 6/11
  4. 5/11
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31, 37 

আবার, 
30 থেকে 40 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 30, 35, 40 

∴ 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি 

মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (2 + 3) টি
= 5টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = 5/11  ।
৭১৭.
১/৬, ৩/৪, ৫/২৪ এর গড় কত?
  1. ক) ১/৮
  2. খ) ৩/৮
  3. গ) ৩/৫
  4. ঘ) ৭/৮
ব্যাখ্যা
১/৬,৩/৪,৫/২৪ এর সমষ্টি = (১/৬) + (৩/৪) + (৫/২৪)
                                         = (৪ + ১৮ + ৫) /২৪
                                           = ২৭/২৪

নির্ণেয় গড় = (২৭/২৪) ÷ ৩ 
                  = (২৭/২৪) × (১/৩)
                   = ৩/৮
৭১৮.
শীতকালে কোন এক সপ্তাহে ৭ দিনের তাপমাত্রা যথাক্রমে ১১°, ৯°, ১০.২৫°, ৫.৭৫°, ৬.৫°, ১০°, ৯°। ঐ স্থানের গড় তাপমাত্রা কত?
  1. ৮.৮৭৬°
  2. ৮.৭৫৬°
  3. ৮.৭৯৯°
  4. ৮.৭৮৬°
ব্যাখ্যা
প্রশ্ন: শীতকালে কোন এক সপ্তাহে ৭ দিনের তাপমাত্রা যথাক্রমে ১১°, ৯°, ১০.২৫°, ৫.৭৫°, ৬.৫°, ১০°, ৯°। ঐ স্থানের গড় তাপমাত্রা কত?

সমাধান:
 গড় = (১১°+ ৯°+ ১০.২৫°+ ৫.৭৫°+ ৬.৫°+ ১০°+ ৯°)/৭
= ৮.৭৮৬°
৭১৯.
একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি কার্ড নির্বাচন করা হলো, কার্ডটি রাজা বা রাণী বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৪/১৩
  2. খ) ৩/১৩
  3. গ) ৫/১৩
  4. ঘ) ৬/১৩
ব্যাখ্যা

মোট কার্ড সংখ্যা = ৫২ টি, রাজা = ৪টি, রানী = ৪টি, টেক্কা = ৪টি
∴ কার্ডটি রাজা বা রানী বা টেক্কা হওয়ার সম্ভাবনা = (৪ + ৪ + ৪) / ৫২
= ১২/৫২
= ৩/১৩

৭২০.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে ১ টি তাস নিলে তা রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৫২
  2. খ) ১/২৬
  3. গ) ১/১৩
  4. ঘ) ১/৫১
ব্যাখ্যা

এক প্যাকেট তাসে ৫২ টি তাস থাকে এবং এর মধ্যা রাজা থাকে ৪ টি।
সুতরাং ১ টি তাস নিলে সেটা রাজা হওয়ার সম্ভাব্যতা ৪/৫২ বা ১/১৩।

৭২১.
৪৫, ২০, ৩০, ৪০, ২৫, ৩৫ উপাত্তসমূহের মধ্যক কত?
  1. ৩৫
  2. ৩৪.৫
  3. ৩২.৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫, ২০, ৩০, ৪০, ২৫, ৩৫ উপাত্তসমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোর মানের উর্ধবক্রম অনুসারে সাজিয়ে পাই, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। তাই মধ্যক হবে মাঝের দুইটি সংখ্যার গড়। 

∴ মধ্যক = (৩০ + ৩৫)/২
= ৬৫/২
= ৩২.৫

অতএব ৪০, ২৫, ৩৫, ৪৫, ২০, ৩০ উপাত্তগুলোর মধ্যক হলো ৩২.৫।
৭২২.
১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১০.৫
  2. ১২
  3. ১৪
  4. ১৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন:  ১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোর মানের উর্ধবক্রম অনুসারে সাজিয়ে পাই,
৮, ১১, ১২, ১৬, ১৯, ২০
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। তাই মধ্যক হবে মাঝের দুইটি সংখ্যার গড়।

∴ মধ্যক = (১২ + ১৬)/২
= ২৮/২
= ১৪

অতএব, ১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক হলো ১৪।
৭২৩.
২ টি লাল, ৪টি হলুদ এবং ১০ টি সাদা মারবেল থেকে ১ টি মারবেল উঠানো হলে এটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২ টি লাল, ৪টি হলুদ এবং ১০ টি সাদা মারবেল থেকে ১ টি মারবেল উঠানো হলে এটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট মারবেল = ২ + ৪ + ১০ = ১৬টি
হলুদ ছাড়া মোট মারবেল = ২ + ১০ = ১২টি

তাহলে ১টি মারবেল উঠালে সেটি হলুদ না হওয়ার সম্ভাবনা = ১২/১৬ = ৩/৪
৭২৪.
52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/11
  2. খ) 3/13
  3. গ) 5/13
  4. ঘ) 7/13
ব্যাখ্যা
52 খানা তাসের মধ্যে 26 টি লাল।
অতএব, লাল পাওয়ার সম্ভাবনা
= 26/52
= 1/2

52 খানা তাসের মধ্যে 4 টি টেক্কা। 
অতএব, টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 4/52 
= 1/13

52 খানা তাসের মধ্যে 2 টি লাল টেক্কা। 
অতএব, লাল টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 2/52 
= 1/26

লাল অথবা টেক্কা পাওয়ার সম্ভাব্যতা =
লাল পাওয়ার সম্ভাব্যতা + টেক্কা পাওয়ার সম্ভাব্যতা – লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা  [∵ অবর্জনশীল]
= 1/2 + 1/13 – 1/26
= 14/26
= 7/13
৭২৫.
৭২ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?

সমাধান:
৭২ = ২ × ২ × ২× ৩ × ৩ 
∴ ২, ২, ২ ৩ ও ৩ এর প্রচুরক = ২
৭২৬.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা কত? 
  1. 0.25
  2. 0.50
  3. 0.20
  4. 0.33
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট সম্ভাব্য ফলাফল = 4 টি
যথা, HH, HT, TH, TT
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে প্রথম বার টেল আসার সম্ভাবনা = 1/2
দ্বিতীয়বার টেল আসার সম্ভাবনা = 1/2

∴ উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা = (1/2) × (1/2)
= 1/4
= 0.25

৭২৭.
2, 4, 8 উপাত্তগুলোর গুণোত্তর গড় কত?
  1. ক) 4 
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 6
ব্যাখ্যা
2, 4, 8 উপাত্তগুলোর গুণোত্তর গড় কত?


আমরা জানি, n সংখ্যক গুণোত্তর গড় = n√(x1.x2.x3...xn)
উপাত্তগুলো হলো 2, 4, 8

নির্ণেয় গুণোত্তর গড় = (2 × 4 × 8)1/3
=(21 × 22 × 23)1/3
= (26)1/3
= 22
= 4
৭২৮.
৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ৮ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
  2. ১২
  3. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ৮ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(৭ + ৮ + ৯)/৩ = (৬ + ৮ + x)/৩
বা, ২৪/৩ = (১৪ + x)/৩
বা, ৮ = (১৪ + x)/৩
বা, ১৪ + x = ২৪
∴ x = ১০

∴ ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় = ৬, ৮ ও ১০ এর গাণিতিক গড়।
৭২৯.
কোনটি উপাত্তের বিস্তার পরিমাপ নয় ?
  1. পরিসর
  2. গড় ব্যবধান
  3. ভেদাঙ্ক
  4. শ্রেণি ব্যপ্তি
ব্যাখ্যা
উপাত্তের বিস্তার পরিমাপঃ
পরিসর 
গড় ব্যবধান 
ভেদাঙ্ক 
পরিমিত ব্যবধান 
অর্ধ চতুর্থক পরিসর

সূত্র - একাদশ দ্বাদশ শ্রেণি, উচ্চতর গণিত, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৩০.
6, 36 এবং 216 এর জ্যামিতিক গড় কত?
  1. 86
  2. 108
  3. 36
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 36 এবং 216 এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড়
 
∴ 6, 36 এবং 216 এর জ্যামিতিক গড় = (6 × 36 × 216)1/3
= (61 × 62 × 63)1/3
=(66)1/3
= 62
= 36
৭৩১.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 4 : 5 : 6 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 5/3
  2. 4/3
  3. 1/3
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 4 : 5 : 6 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দেওয়া আছে,
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত যথাক্রমে = 4 : 5 : 6
∴ লাল, হলুদ ও সবুজ বলের অনুপাতগুলোর যোগফল = (4 + 5 + 6)
= 15

বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 5/15 = 1/3
∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাব্যতা = 1 - (1/3)
= (3 - 1)/3
= 2/3
৭৩২.
১৩, ৫, ১, ৩, ২৩, ২, ৩, ৫, ৬, ৫ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ক) ৩
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সংখ্যাগুলোঃ ১, ২, ৩, ৩, ৫, ৫, ৫, ৬, ১৩, ২৩
যেখানে প্রচুরক = ৫
৭৩৩.
একটি পাত্রে নীল, সাদা, এবং কালো বলের অনুপাত ৩ : ২ : ৫। দৈবভাবে একটি বল বাছাই করলে তা কালো বল না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ১/৩
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে নীল, সাদা, এবং কালো বলের অনুপাত ৩ : ২ : ৫। দৈবভাবে একটি বল বাছাই করলে তা কালো বল না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দেওয়া আছে,
নীল, সাদা, এবং কালো বলের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ৫
∴ নীল, সাদা, এবং কালো বলের অনুপাতগুলোর যোগফল = (৩ + ২ + ৫) = ১০

বলটি কালো হওয়ার সম্ভাব্যতা = ৫/১০
= ১/২

∴ বলটি কালো না হওয়ার সম্ভাব্যতা = ১ - (১/২)
= ১/২

∴ বলটি কালো না হওয়ার সম্ভাব্যতা = ১/২
৭৩৪.
40, 70, 34, 60, 55, 58, 45, 60, 65, 80, 70, 45, 60, 55, 65, 70, 58, 60, 48, 70, 36, 85, 60, 50, 46, 65, 90, 55, 61, 72, 85, 68, 65, 50, 40, 65, 46, 76, 55 প্রদত্ত উপাত্তগুলোর পরিসর কত?
  1. 55
  2. 56
  3. 57
  4. 58
ব্যাখ্যা
প্রশ্ন: 40, 70, 34, 60, 55, 58, 45, 60, 65, 80, 70, 45, 60, 55, 65, 70, 58, 60, 48, 70, 36, 85, 60, 50, 46, 65, 90, 55, 61, 72, 85, 68, 65, 50, 40, 65, 46, 76, 55 প্রদত্ত উপাত্তগুলোর পরিসর কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
উপাত্তের সর্বোচ্চ মান = 90 
উপাত্তের সর্বনিম্ন মান = 34 
∴ পরিসর = {(সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান ) + 1}
= {(90 - 34) +1}
= (56 + 1)
= 57  ।
৭৩৫.
১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ২/৫
  3. ৪/১৫
  4. ২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪ = ৭ টি

∴ প্রথম ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৭/১৫
∴ দ্বিতীয় ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৬/১৪

∴ ২ জনেরই রোল জোড় হওয়ার সম্ভাবনা = (৭/১৫) × (৬/১৪)
= ১/৫
৭৩৬.
৭টি সংখ্যার গড় ১২, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান: 
৭টি সংখ্যার গড় ১২
৭টি সংখ্যার সমষ্টি = (১২ × ৭) = ৮৪
৬টি সংখ্যার সমষ্টি  (১১ × ৬) = ৬৬ ।

বাতিলকৃত সংখ্যাটি = ৭৪ - ৬৬ = ১৮
৭৩৭.
উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য নিম্নের কোনটি?
  1. ক) মধ্যমান
  2. খ) প্রচুরক
  3. গ) পরিসর
  4. ঘ) গড়
ব্যাখ্যা
প্রশ্ন: উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য নিম্নের কোনটি?

সমাধান:
* উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে
* সাধারণত কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশিবার উপস্থাপিত হয়, তাকে বলা হয় প্রচুরক।
* শ্রেণির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করে শ্রেণি মধ্যমান পাওয়া যায়।
* কোন শ্রেণিতে প্রকৃত উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্য বলে শ্রেণি ব্যবধান।
৭৩৮.
৫, ৯, এবং ১০ সংখ্যা ৩টির গড় ব্যবধান কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, এবং ১০ সংখ্যা ৩টির গড় ব্যবধান কত?

সমাধান: 
সংখ্যা ৩টির গড় = (৫ + ৯ + ১০)/৩
= ২৪/৩
= ৮

∴ গড় ব্যবধান = {|৫ - ৮| + |৯ - ৮| + |১০ - ৮|}/৩
={| - ৩ | + |১| + | ২|}/৩
= (৩ + ১ + ২)/৩
= ৬/৩
= ২
৭৩৯.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/3
  2. 2/3
  3. 2/5
  4. 2/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দেওয়া আছে, 
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত যথাক্রমে 2 : 3 : 4 
∴ লাল, হলুদ ও সবুজ বলের অনুপাতগুলোর যোগফল = (2 + 3 + 4)
= 9

বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9  = 1/3
∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাব্যতা = 1 - (1/3) 
= (3 - 1)/3 
= 2/3

∴ লাল বল না হওয়ার সম্ভাব্যতা = 2/3
৭৪০.
x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?
  1. 2x
  2. x + 5
  3. 2x + 10
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?

সমাধান: 
 x ও y গড় 9 হলে, 
(x + y)/2 = 9
⇒ x + y = 18
∴ y = 18 - x

অতএব, 
y ও z এর গড়
= (y + z)/2 
= (18 - x + 5x + 2)/2 
= (4x + 20)/2 
= 2(2x + 10)/2
= 2x + 10

সুতরাং y ও z এর গড় 2x + 10
৭৪১.
'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ১২০
  2. ১৮০
  3. ৬০
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: 'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'BALLOON' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি
স্বরবর্ণ আছে 3টি (A, O, O)
স্বরবর্ণ তিনটিকে সাজানো যায় = 3!/2! = 3 ভাবে [2 টি O আছে]

স্বরবর্ণ তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 60 [2 টি L আছে]

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 3 × 60
= 180 ভাবে
৭৪২.
দুইটি ছক্কাঘুঁটি নিক্ষেপ পরীক্ষণে পরপর দুইটি একই সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. 2/3
  2. 1/6
  3. 1/36
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কাঘুঁটি নিক্ষেপ পরীক্ষণে পরপর দুইটি একই সংখ্যা পাবার সম্ভাবনা কত? 

সমাধান: 


পরপর দুইটি একই সংখ্যা পাবার অনুকূল নমুনা বিন্দুর সেট, A = {(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)}
P(A)= 6/36 = 1/6 

উৎস: উচ্চতর গণিত ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৪৩.
১ প্যাকেট তাস হতে হরতনের রাজা এবং টেক্কা সরিয়ে রেখে নিরপেক্ষভাবে একটি তাস নেয়া হলো, তাসটি কালো টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫০
  2. খ) ১/২৫
  3. গ) ২/২৫
  4. ঘ) ৩/৫০
ব্যাখ্যা
মোট তাস = ৫২-২ - ৫০টি
কালো টেক্কা = ২টি
∴ সম্ভাবনা - ২/৫০
= ১/২৫
৭৪৪.
দু’টি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো এতে প্রাপ্ত সংখ্যা দু’টির গড় 3 পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/9
  2. খ) 5/36
  3. গ) 1/6
  4. ঘ) 7/36
ব্যাখ্যা

নমুনাক্ষেত্র
মোট নমুনাবিন্দু = 36
দু'টি সংখ্যার গড় 3 এর অনুকূলে নমুনা বিন্দু = 5
∴ সম্ভাবনা = 5/36

৭৪৫.
৩, ৫, ২, ৪, ৬, ১, ১৫, ২ ও ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ১২
  2. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৫, ২, ৪, ৬, ১, ১৫, ২ ও ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?

সমাধান:
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তে ২ সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক বার (২ বার) আছে, তাই এখানে প্রচুরক ২।
৭৪৬.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 1/12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার সম্ভাবনা কত?

সমাধান: 
নমুনা বিন্দু = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T}
মোট নমুনা বিন্দু = 12টি।

ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার অনুকূলে নমুনা বিন্দু = {1H, 3H, 5H} = 3টি.
∴ সম্ভাবনা = 3/12
= 1/4
৭৪৭.
P(A) = 0.5, P(B) = 0.8 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) = কত?
  1. 2/3
  2. 5/3
  3. 1/2
  4. 4/5
ব্যাখ্যা

প্রশ্ন: P(A) = 0.5, P(B) = 0.8 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
P(A) = 0.5 = 1/2
এবং P(B) = 0.8 = 8/10 = 4/5

আমরা জানি,
P(A ∩ B) = P(A) × P(B)
= (1/2) × (4/5)
= 2/5

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (2/5)/(1/2)
= (2/5) × (2/1)
= 4/5

৭৪৮.
একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ২/১৩
  3. ৩/১৩
  4. ৬/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
প্যাকেটে মোট তাস থাকে = ৫২ টি 

৫২ টি তাসে রাজা বা রাণীর সংখ্যা = (৪ + ৪) টি = ৮ টি 

∴ তাসটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ = ২/১৩ 

৭৪৯.
১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৪৫
  4. ঘ) ১/২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২২৫ পর্যন্ত মোট সংখ্যা ২২৫টি।
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দুগুলো হলো {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫}
মোট অনুকূল নমুনাবিন্দু = ১৫টি

আমরা জানি,
বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ১৫/২২৫
= ১/১৫
৭৫০.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. 3/4
  2. 1/4
  3. 5​/6
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?

সমাধান:
নমুনা বিন্দু = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T}
মোট নমুনা বিন্দু = 12টি।

ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার অনুকূলে নমুনা বিন্দু {2T, 4T, 6T} = 3টি.
∴ সম্ভাবনা = 3/12
= 1/4
৭৫১.
যদি ২০২৩ সালের জুন মাসের ৪র্থ সপ্তাহে মোট ৪ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত ছিল?
  1. ৪/৭
  2. ২/৭
  3. ৩/৭
  4. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২৩ সালের জুন মাসের ৪র্থ সপ্তাহে মোট ৪ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত ছিল?

সমাধান:
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৪ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪/৭
অর্থাৎ, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭

∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৪/৭ = ৩/৭
৭৫২.
5, 7, 9 এবং 15 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত?
  1. 3/2
  2. 3
  3. 2/3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 7, 9 এবং 15 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত?

সমাধান:
গড়, x̄ = (5 + 7 + 9 + 15)/4
= 36 / 4
= 9

গড় বিচ্যুতি, MD = Σ|xi - x̄|/n
= (|5 - 9| + |7 - 9| + |9 - 9| + |15 - 9|)/4
= (4 + 2 + 0 + 6)/4
= 12/4
= 3

∴ নির্ণেয় গড় বিচ্যুতি = 3

৭৫৩.
১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ২৫
  2. ২০
  3. ৩০
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০,৪৫
এখানে
n = ৯, যা একটি বিজোড় সংখ্যা।

∴ মধ্যক = (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ
= ২৫
৭৫৪.
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫ 

∴ ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ৯
৭৫৫.
২ থেকে শুরু করে পরপর সাতটি জোড় সংখ্যার মধ্যক কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ১০
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ছয়টি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২,১৪
এখানে,
n = ৭
∴ মধ্যক =(n +১)/২ তম পদ 
               =(৭ +১)/২ তম পদ 
                = ৪ তম পদ 
                = ৮
৭৫৬.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে ২টি তাস নেয়া হলে, তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/26
  3. 1/221
  4. 1/236
ব্যাখ্যা
প্রশ্ন: এক প্যাকেট তাস থেকে দৈবভাবে ২টি তাস নেয়া হলে, তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক প্যাকেটে তাস থাকে = 52 টি
এক প্যাকেটে টেক্কা থাকে = 4 টি

4টি টেক্কা থেকে 2 টি টেক্কা নেওয়ার উপায় = 4C2 = 6
52টি তাস থেকে 2টি তাস নেওয়ার উপায় = 52C2 = 1326

∴ সম্ভাবনা = 6/1326 = 1/221
৭৫৭.
৫২ খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে টানলে তাসটি লাল টেক্কা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৬
  2. খ) ২/৫২
  3. গ) ১/৫২
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
মোট তাস = ৫২ খানা, লাল টেক্কা = ২ টা
সম্ভাবনা = ২/৫২ = ১/২৬
৭৫৮.
১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা:
  1. ২/৩৩
  2. ১/২১
  3. ১/২২
  4. ১/৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধান:
১ থেকে ৪২০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪২০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০} = মোট ২০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪২০
= ১/২১

৭৫৯.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা দৈবচয়নে নিলে তা মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?
  1. 6/121
  2. 5/11
  3. 1/2
  4. 3/50
ব্যাখ্যা
প্রশ্ন:  30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা দৈবচয়নে নিলে তা মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?

সমাধান: 
30 হতে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল, 31, 37
30 হতে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল 30, 35, 40

সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা = 2/11 + 3/11
= (2 + 3)/11
= 5/11
৭৬০.
30 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/12
  2. খ) 6/11
  3. গ) 1/3
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
30 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31, 37, 41
30 থেকে 41 পর্যন্ত ৫ এর গুণিতক = 30, 35, 40
30 থেকে 41 পর্যন্ত মোট সংখ্যা = 12টি
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক = 3 + 3 = 6টি

নির্ণেয় সম্ভাবনা = 6/12 = 1/2
৭৬১.
4, 16 এবং 64 এর জ্যামিতিক গড় কত?
  1. 32
  2. 16 
  3. 8
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: 4, 16 এবং 64 এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =

∴ 4, 16 এবং 64 এর জ্যামিতিক গড় = (4 × 16 × 64)1/3
= (22 × 24 × 26)1/3
= (212)1/3
= 24
= 16

৭৬২.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৫
  3. ১/৮
  4. ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = ৬ = ৩৬

দুইটি ছক্কা নিক্ষেপ করলে, একই সংখ্যা পাওয়ার অনুকূল ঘটনা
= {(১, ১), (২, ২), (৩, ৩), (৪, ৪), (৫, ৫), (৬, ৬)}
= ৬টি

একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা = ৬/৩৬ = ১/৬
৭৬৩.
একজন ছাত্রের গণিত পাসের সম্ভাব্যতা 4/9, বাংলা ও গণিত দুইটি বিষয়ে পাসের সম্ভাব্যতা 14/45 এবং দুটির যে কোনো একটিতে পাসের সম্ভাব্যতা 4/5 হলে , তার বাংলায় পাসের সম্ভাব্যতা কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 2/3
  4. ঘ) 5/9
ব্যাখ্যা
এখানে,
P(M) = 4/9
P(B)  = ? 
P(B ∩ M) = 14/45 
P(B ∪ M) = 4/5


আমরা জানি ,
P(B ∪ M) = P(B) + P(M) - P(B ∩ M)
4/5 = P(B) +  4/9 - (14/45)
(4/5) - (4/9) + (14/45) =  P(B)
(36 - 20 + 14)/45 =  P(B)
30/45 =  P(B)
 P(B) = 2/3
৭৬৪.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নাম্বার ৭০। এদের মধ্যে ৪০ জন ছাত্রীর গড় নাম্বার ৬২.৫। ছাত্রদের গড় নাম্বার কত?
  1. ক) ৭০
  2. খ) ৭৫
  3. গ) ৭২
  4. ঘ) ৭৪
ব্যাখ্যা

১০০ জন শিক্ষার্থীর গণিতে মোট নম্বর = ৭০ x ১০০ = ৭০০০
৪০ জন ছাত্রীর মোট নম্বর = ৪০ x ৬২.৫ = ২৫০০
তাহলে, ৬০ জন ছাত্রের মোট নম্বর = ৭০০০ – ২৫০০ = ৪৫০০
∴ ছাত্রদের গড় নম্বর = ৪৫০০/৬০ = ৭৫

৭৬৫.
একটি ক্লাসে 12 জন ছেলে এবং 18 জন মেয়ে শিক্ষার্থী আছে। দৈবভাবে একজন শিক্ষার্থী নির্বাচন করলে সে ছেলে শিক্ষার্থী না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 2/5
  3. 1/3
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে 12 জন ছেলে এবং 18 জন মেয়ে শিক্ষার্থী আছে। দৈবভাবে একজন শিক্ষার্থী নির্বাচন করলে সে ছেলে শিক্ষার্থী না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছেলে শিক্ষার্থী আছে = 12 জন
মেয়ে শিক্ষার্থী আছে = 18 জন
মোট শিক্ষার্থী = 12 + 18 = 30

শিক্ষার্থীটি ছেলে হওয়ার সম্ভাবনা = 12/30
= 2/5

∴ শিক্ষার্থীটি ছেলে না হওয়ার সম্ভাবনা = 1 - (2/5)
= (5 - 2)/5
= 3/5
৭৬৬.
10, 70, 20, 40, 70, 90 সংখ্যাগুলোর প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় কত? 
  1. 63.5 
  2. 64.5 
  3. 60.5 
  4. 62.5 
ব্যাখ্যা
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই 
10, 20, 40, 70, 70, 90

প্রচুরক= 70 

মধ্যক = {n/2 তম পদ ও (n/2) + 1 তম পদের সমষ্টি }/2
           = {6/2 তম পদ ও (6/2) + 1 তম পদের সমষ্টি}/2
            = (3 তম পদ ও 4 তম পদের সমষ্টি)/2 
            = (40 + 70)/2 
            = 110/ 2 
           = 55 

প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় = (70 + 55)/2 
                                                      = 62.5
৭৬৭.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?
  1. ২/৭
  2. ১/২
  3. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে মোট দিন = ৭
বৃষ্টি হয়েছে মোট দিন = ৫

∴ P( বৃষ্টি হবার সম্ভাবনা) = ৫/৭

∴ P(বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা) = ১ - (৫/৭) = (৭ - ৫)/৭ = ২/৭

সুতরাং, ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা ২/৭
৭৬৮.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/3
  3. 1/6
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো।
∴ মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = 6 × 6 = 36

উভয় নিক্ষেপে যদি একই সংখ্যা আসে, তবে সম্ভাব্য জোড়াগুলো হবে,
(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)

এখানে,
মোট  অনুকূল ঘটনা 6টি।

∴ P(উভয় নিক্ষেপে একই সংখ্যা আসার সম্ভাবনা) =  অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= 6/36
= 1/6
৭৬৯.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 
  1. ক) 1/12
  2. খ) 1/6
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি 

মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={2H,4H,6H} = 3টি 

নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
৭৭০.
কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে, চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ক) ৩৩° সেলসিয়াস
  2. খ) ৩৬° সেলসিয়াস
  3. গ) ৩৯° সেলসিয়াস
  4. ঘ) ৪৩° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে, চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩০ × ৭)° সেলসিয়াস 
= ২১০° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৮° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৮ × ৩)° সেলসিয়াস
= ৮৪° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস 
= ৮৭° সেলসিয়াস।

∴ চতুর্থ দিনের তাপমাত্রা = ২১০° - (৮৪ + ৮৭)° সেলসিয়াস 
= ২১০° - (৮৪ + ৮৭)° সেলসিয়াস 
= (২১০ - ১৭১)° সেলসিয়াস
= ৩৯° সেলসিয়াস।
৭৭১.
একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৩
  2. ১/৫
  3. ৩/৫
  4. ৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (৪ + ৫ + ৬) টি = ১৫ টি 
সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫
নীল বলের সংখ্যা = ৬ টি 
সুতরাং নীল বলের অনুকুল ফলাফল = ৬

বলটি নীল হওয়ার সম্ভাবনা = নীল বলের অনুকুল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল = ৬/১৫ = ২/৫ 
∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = ১ - ২/৫
= (৫ - ২)/৫
= ৩/৫
৭৭২.
6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।
  1. 0
  2. 1
  3. 2
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।

সমাধান:
মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায় 1, 2, 3, 6, 7, 7, 7, 8, 10, 16.
এখানে পদের সংখ্যা 10.
সুতরাং 10/2 তম এবং এবং (10/2 + 1) তম অর্থাৎ, পঞ্চম ও ষষ্ঠ পদ দুইটি মধ্যম পদ যাদের মান যথাক্রমে 7 ও 7. এ দুইটির গাণিতিক গড় হল 7.
সুতরাং মধ্যক হল 7.

সবচেয়ে বেশি উপাত্ত আছে 7। তাই প্রচূরক 7.

∴ মধ্যক ও প্রচূরকের পার্থক্য = 7 - 7 = 0
৭৭৩.
একটি ঝুড়িতে 12 টি নীল বল, 16 টি সাদা বল এবং 20 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/3
  2. 2/3
  3. 1/16
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে 12 টি নীল বল, 16 টি সাদা বল এবং 20 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঝুড়ি তে মোট বল সংখ্যা = 12 + 16 + 20 = 48 টি 

সাদা বলের সংখ্যা = 16 টি 
দৈবভাবে একটি বল তোলা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 16/48 = 1/3 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = 1 - (1/3) = (3 - 1)/3 = 2/3
৭৭৪.
বাংলা বর্ণমালায় থেকে এলোমেলো ভাবে একটা বর্ণ বেছে নিলে সেটা ব্যঞ্জনবর্ণ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩৯/৫০
  2. ১/৫০
  3. ১১/৩৯
  4. ১১/৫০
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণমালায় থেকে এলোমেলো ভাবে একটা বর্ণ বেছে নিলে সেটা ব্যঞ্জনবর্ণ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি, 
বাংলা বর্ণমালায় মোট বর্ণ = ৫০টা
যেখানে, স্বরবর্ণ = ১১টা এবং ব্যঞ্জনবর্ণ = ৩৯টা

∴ ব্যঞ্জনবর্ণ হওয়ার সম্ভাবনা = ৩৯/৫০
∴ ব্যঞ্জনবর্ণ না হওয়ার সম্ভাবনা = ১ - (৩৯/৫০)
= (৫০ - ৩৯)/৫০  
= ১১/৫০

সুতরাং, ব্যঞ্জনবর্ণ না হওয়ার সম্ভাবনা ১১/৫০। 

৭৭৫.
6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের গুণফল নির্ণয় করুন।
  1. 49
  2. 16
  3. 42
  4. 56
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের গুণফল নির্ণয় করুন।

সমাধান:
মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায় 1, 2, 3, 6, 7, 7, 7, 8, 10, 16.
এখানে পদের সংখ্যা 10.
সুতরাং 10/2 তম এবং এবং (10/2 + 1) তম অর্থাৎ, পঞ্চম ও ষষ্ঠ পদ দুইটি মধ্যম পদ যাদের মান যথাক্রমে 7 ও 7. এ দুইটির গাণিতিক গড় হল 7.
সুতরাং মধ্যক হল 7.

সবচেয়ে বেশি উপাত্ত আছে 7। তাই প্রচূরক 7.

∴ মধ্যক ও প্রচূরকের গুণফল = 7 × 7 = 49
৭৭৬.
একটি বক্সে ১০টি সাদা ও ১৫ টি নীল মার্বেল আছে। ২টি মার্বেল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত? 
  1. ২/৩
  2. ২/২৫
  3. ১/৪
  4. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে ১০টি সাদা ও ১৫ টি নীল মার্বেল আছে। ২টি মার্বেল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সাদা মার্বেল = ১০টি 
নীল মার্বেল = ১৫টি 
∴ মোট মার্বেল = (১০ + ১৫) টি 
= ২৫ টি 

এখন, 
২টি সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (৯/২৪) 
= ৩/২০ 
আবার, 
২টি নীল মার্বেল হওয়ার সম্ভাবনা = (১৫/২৫) × (১৪/২৪) 
= ৭/২০ 

∴ একই রংয়ের হওয়ার মোট সম্ভাবনা = (৩/২০) + (৭/২০)
= ১০/২০
= ১/২
৭৭৭.
করোনায় আক্রান্ত রোগীদের সমান সংখ্যায় ভাগ করে সাতটি রুমে রাখা হল, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুনরায় সমান সংখ্যায় ভাগ করে নয়টি ICU কক্ষে রাখা হল। তাদের সম্ভাব্য সংখ্যা কত?
  1. ২১
  2. ৪২
  3. ৬৩
  4. ৮৪
ব্যাখ্যা
করোনায় আক্রান্ত রোগীদের সমান সংখ্যায় ভাগ করে সাতটি রুমে রাখা হল।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুনরায় সমান সংখ্যায় ভাগ করে নয়টি ICU কক্ষে রাখা হল।
তাদের সংখ্যা = ৭ ও ৯ এর লসাগু = ৬৩
৭৭৮.
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে তা ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৫
  3. ৭/১৫
  4. ১৩/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে তা ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৩ এর গুণিতক = {৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০}
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৭ এর গুণিতক = {৭, ১৪, ২১, ২৮}

১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৩ অথবা ৭ এর গুণিতক = {৩, ৬, ৭, ৯, ১২, ১৪, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ২৮, ৩০} মোট ১৩টি
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মোট ৩০টি

∴ ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে তা ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা ১৩/৩০
৭৭৯.
25, 28, 35, 72, 55, 58, 87, 58, 86, 95 উপাত্তগুলোর গড় কত?
  1. 62.5
  2. 59.9
  3. 49.6
  4. 71.9
ব্যাখ্যা
প্রশ্ন: 25, 28, 35, 72, 55, 58, 87, 58, 86, 95 উপাত্তগুলোর গড় কত?

সমাধান:
উপাত্তের সংখ্যা ১০টি এবং
উপাত্তগুলোর সমষ্টি = 
25 + 28 + 35 + 72 + 55 + 58 + 87 + 58 + 86 + 95 = 599

আমরা জানি,
গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্তগুলোর সংখ্যা
= 599/10
= 59.9
৭৮০.
একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে অন্তত: 1 বার Head পরার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ৩/৪
  4. ১ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে অন্তত: 1 বার Head পরার সম্ভাবনা কত? 

সমাধান:
একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে নমুনা হবে = HH, HT, TH, TT
সঅন্তত: 1 বার Head পরার এমন ঘটনা = HT, TH, HH

∴ দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি H আসার সম্ভবনা = ৩/৪
৭৮১.
A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৫ ও ১/৯। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?
  1. ১১/৪০
  2. ৩/১০
  3. ১৫/৩২
  4. ১৩/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৫ ও ১/৯। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?

সমাধান:
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১ - (১/৫)
= ৪/৫

B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১ - (১/৯)
= ৮/৯

∴ A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= (৪/৫) × (৮/৯)
= ৩২/৪৫

A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা
= ১ - (৩২/৪৫)
= ১৩/৪৫
৭৮২.
২, ৭, ৫, ৪, ৬, ১০, ৮ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?
  1. ১০
  2. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৫, ৪, ৬, ১০, ৮ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?

সমাধান:
কোন উপাত্তসমূহের মধ্যে কোন উপাত্ত সর্বাধিকবার থাকলে তাকে প্রচুরক বলে।

২, ৭, ৫, ৪, ৬, ১০, ৮ সংখ্যাগুলোয় কোন সংখ্যা একাধিকবার নেই।

∴ ২, ৭, ৫, ৪, ৬, ১০, ৮ সংখ্যাগুলোয় প্রচুরক নেই।
৭৮৩.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৫১, ১২, ৭, ৯৯, ১০৫, ৫, ১, ৯৯, ৯৯। ক্রিকেটারের রানের মধ্যক কত?
  1. ৯৯
  2. ৪৮
  3. ১০২
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৫১, ১২, ৭, ৯৯, ১০৫, ৫, ১, ৯৯, ৯৯। ক্রিকেটারের রানের মধ্যক কত?

সমাধান:
রানগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই,
১, ৫, ৭, ১২, ৪৫, ৫১, ৯৯, ৯৯, ৯৯, ১০৫
মোট উপাত্ত আছে ১০টি যা একটি জোড় সংখ্যা
∴মধ্যক = [(১০/২) তম পদ + {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ + ৬ তম পদ)/২
= (৪৫ + ৫১)/২
= ৯৬/২
= ৪৮
৭৮৪.
কোন পরীক্ষনে একটি ঘটনা ঘটার এবং ঐ ঘটনাটি না ঘটার সম্ভাবনার একটিকে অপরটির _______ ঘটনা বলে?
  1. ক) স্বাধীন
  2. খ) পূরক
  3. গ) অধীন
  4. ঘ) সাজানো
ব্যাখ্যা
কোন পরীক্ষনে একটি ঘটনা ঘটার এবং ঐ ঘটনাটি না ঘটার সম্ভাবনার একটিকে অপরটির পূরক ঘটনা বলে। A এর পূরক ঘটনা A’।
৭৮৫.
১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১

∴ ১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১২
৭৮৬.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:

ধরি,
সংখ্যাটি x
∴ (৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ৬ + ৮ + ১০ = ৭ + ৯ + x
বা, x + ১৬ = ২৪
∴ x = ৮
৭৮৭.
একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৯ এবং ঢাকা থেকে বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভবনা ৩/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ২/৩ 
  3. ৪/৫ 
  4. ১/২ 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৯ এবং ঢাকা থেকে বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভবনা ৩/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা = ৫/৯
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৯)
= ৪/৯

 ঢাকা থেকে বরিশাল ট্রেনে যাওয়ার সম্ভবনা = ৩/৮

 ∴ ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশাল ট্রেনে যাওয়ার সম্ভাবনা = (৪/৯) × (৩/৮)
= ১২/৭২
= ১/৬

৭৮৮.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কায় বিজোড় সংখ্যা আছে ৩ টি এবং মোট সংখ্যা ৬ টি।
∴ সম্ভাবনা = ৩/৬
= ১/২
৭৮৯.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে জুন মাসের ২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ৪/৭
  2. ৩/৭
  3. ১/৪
  4. ৬/৭
ব্যাখ্যা

প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে জুন মাসের ২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
২য় সপ্তাহে মোট = ৭ দিন
২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে = ৩ দিন

∴ ২য় সপ্তাহে বজ্রপাত হয়নি = (৭ - ৩) = ৪ দিন 
∴ বজ্রপাত না হবার সম্ভাবনা = ৪/৭ দিন । 

৭৯০.
১ থেকে ২০ পর্যন্ত (সংখ্যা দুটি সহ) সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ১/৪
  3. ৭/২০
  4. ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত (সংখ্যা দুটি সহ) সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত মোট সংখ্যা = ২০ টি
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ = ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
∴ ১ থেকে ২০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা = ৮ টি 

∴ নির্ণেয় সম্ভাব্যতা = ১ থেকে ২০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা/মোট সংখ্যা
= ৮/২০
= ২/৫
৭৯১.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৬ দিন। ঐ সপ্তাহের সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৩
  2. ১/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৬ দিন। ঐ সপ্তাহের সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে মোট ৭ দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল ৬ দিন।

সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৬/৭
সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (১ - ৬/৭)
=(৭ - ৬)/৭
= ১/৭

∴ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহের সোমবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা ১/৭ ।
৭৯২.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুই ক্ষেত্রেই একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/6
  4. 5/36
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুই ক্ষেত্রেই একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে,
মোট ঘটনার সংখ্যা হবে = 62 = 36 টি 

এবং
২ টি ছক্কাতেই একই ধরণের ফলাফল হবে = 6 টি 
ফলাফল গুলো হলো = (1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)

∴ নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা = 6/36 = 1/6 
৭৯৩.
৫২টি তাসের একটি প্যাকেট হতে নিরপেক্ষভাবে একটি তাস টানলে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫২
  2. খ) ৪/১৩
  3. গ) ৩/৫২
  4. ঘ) ১/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট হতে নিরপেক্ষভাবে একটি তাস টানলে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট তাস ৫২টি
মোট টেক্কা আছে ৪টি

∴ টেক্কা হওয়ার সম্ভাব্যতা = ৪/৫২ = ২/২৬ = ১/১৩
৭৯৪.
একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত?
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 2/5
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কার নমুনাক্ষেত্র = {1, 2, 3, 4, 5, 6} 
2 এর গুণিতক নমুনা = {2, 4, 6} 

​∴ 2 এর গুণিতক আসার সম্ভাবনা= 3/6
= 1/2

৭৯৫.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৩
  3. গ) ৫/৬
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা

মোট নমুনা বিন্দু = ৬, ২ থেকে বড় সংখ্যার অনুকূলে নমুনা বিন্দু = ৪
∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩

৭৯৬.
আজ শনিবার। আগামীকাল রবিবার হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শনিবার। আগামীকাল রবিবার হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
আজ শনিবার, আগামীকাল রবিবার হবে। 
নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা ১। 
৭৯৭.
চাকরি পাওয়ার সম্ভাবনা 2/3 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 3/4
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:  চাকরি পাওয়ার সম্ভাবনা 2/3 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
কোনো একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1

চাকরি না পাওয়ার সম্ভাবনা = 1 - (2/3)
= 1/3
৭৯৮.
১ থেকে ৭০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৪১ 
  2. ৩৯ 
  3. ৩৩ 
  4. ৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৭০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ৭০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো,
৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৪, ৫৭, ৬০, ৬৩, ৬৬, ৬৯ = ২৩ টি সংখ্যা

এখানে যেহেতু মোট ২৩টি সংখ্যা রয়েছে, এটি একটি বিজোড় সংখ্যা। তাই,
মধ্যক = (n + ১)/২ তম পদ।
= (২৩ + ১)/২ = ২৪/২ = ১২তম পদ

সুতরাং, ১২তম পদ হলো ৩৬।

৭৯৯.
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে, তিনবারই Tale আসার সম্ভাবনা কত?
  1. ১/৮
  2. ১/৪
  3. ৩/৮
  4. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে, তিনবারই Tale আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্র = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
মোট নমুনা বিন্দু = ৮টি 

অনুকূলে নমুনা বিন্দু = ১ টি  (TTT)

∴  সম্ভাবনা = ১/৮
৮০০.
৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ১/২৬
  3. ৩/৪
  4. ১২/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এখানে,
মোট তাস সংখ্যা = ৫২ টি
এবং টেক্কা = ৪ টি

∴ তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = ৪/৫২ = ১/১৩

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/১৩) = (১৩ - ১)/১৩= ১২/১৩