বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ৫০১৬০০ / ২,০২৯

৫০১.
Find the error in the following sentence: The given excuse is utterly a idiotic reason.
  1. given
  2. utterly
  3. a idiotic
  4. excuse
সঠিক উত্তর:
a idiotic
উত্তর
সঠিক উত্তর:
a idiotic
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে article এর উপর ভিত্তি করে।
- বাক্যে article এর সঠিক ব্যবহার।

• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc.
- তাই প্রদত্ত sentence এ 'an' বসবে।

উপরোক্ত নিয়মানুযায়ী Vowel এর আগে a এর ব্যবহার ভুল।
Correct Sentence: The given excuse is utterly an idiotic reason.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৫০২.
'প্রতিপাল্য' শব্দের বিপরীত শব্দ 'গলগ্রহ' হলে 'কুলীন' শব্দের বিপরীত শব্দ-
  1. ক) গম্ভীর
  2. খ) অগোছালো 
  3. গ) অন্ত্যজ 
  4. ঘ) কার্পণ্য 
সঠিক উত্তর:
গ) অন্ত্যজ 
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্ত্যজ 
ব্যাখ্যা
'গলগ্রহ' শব্দের বিপরীত শব্দ - প্রতিপাল্য
'গোছালো' শব্দের বিপরীত শব্দ- অগোছালো 
'চপল' শব্দের বিপরীত শব্দ- গম্ভীর 
'কুলীন' শব্দের বিপরীত শব্দ- অন্ত্যজ 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
৫০৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. বর্ণনা
  2. বহ্নিশিখা
  3. বিলুন্ঠন
  4. শ্রেষ্ঠ
সঠিক উত্তর:
বিলুন্ঠন
উত্তর
সঠিক উত্তর:
বিলুন্ঠন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'বিলুন্ঠন' বানানটি অশুদ্ধ। 
- এর শুদ্ধ বানান- 'বিলুণ্ঠন'।

•  'বিলুণ্ঠন' শব্দের অর্থ- অপহরণ, লুণ্ঠন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৫০৪.
বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণের বাম দিক থেকে ১১তম বর্ণের ডানদিকের ৫ম বর্ণ কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণের বাম দিক থেকে ১১তম বর্ণের ডানদিকের ৫ম বর্ণ কোনটি?

সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
৫০৫.
ঞ, ঠ, ঢ, ত - এর পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) থ
  2. খ) ধ
  3. গ) দ
  4. ঘ) ন
সঠিক উত্তর:
গ) দ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ
ব্যাখ্যা
প্রশ্ন: ঞ, ঠ, ঢ, ত, এর পরবর্তীতে কোনটি আসবে?

সমাধান:
ঞ, ঠ, ঢ, ত,

এখানে, 
একটি বর্ণ বাদে তার পরবর্তী বর্ণটি আসবে।
৫০৬.
নিচের প্রশ্নবোধক স্থানে(?) কোনটি বসবে?
A--D--G
D--I--N
I--P--?
  1. V
  2. X
  3. W
  4. Y
সঠিক উত্তর:
W
উত্তর
সঠিক উত্তর:
W
ব্যাখ্যা

A(+3)--D(+3)--G
D(+5)--I(+5)--N
I(+7)--P(+7)--W

৫০৭.
কোনটি অশুদ্ধ বানান?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. শূন্য
  3. আশিবিষ
  4. মুমূর্ষু
সঠিক উত্তর:
আশিবিষ
উত্তর
সঠিক উত্তর:
আশিবিষ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
অশুদ্ধ বানান - 'আশিবিষ'
এর শুদ্ধরূপ - 'আশীবিষ'

এর অর্থ:
- যার দাতে বিষ থাকে,
- সাপ।

অন্যদিকে,
- শূন্য, শ্রদ্ধাঞ্জলি এবং মুমূর্ষু - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৮.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিধু
  2. খ) আদিত্য
  3. গ) অবনী
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অবনী
উত্তর
সঠিক উত্তর:
গ) অবনী
ব্যাখ্যা
• অদিতি শব্দের সমার্থক শব্দ - বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, ধরণী ইত্যাদি।
• আদিত্য - সূর্য, আদিত্য, তপন, ভানু, সবিতা, মার্তন্ড ইত্যাদি।
• বিধু  - চন্দ্র, নিশাকর, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী, ইন্দু, সুধাংশু, হিমাংশু ইত্যাদি

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নীশিথীনি
  2. সরস্বতী
  3. আদ্যক্ষড়
  4. নীরিক্ষন
সঠিক উত্তর:
সরস্বতী
উত্তর
সঠিক উত্তর:
সরস্বতী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
 সরস্বতী বানানটি শুদ্ধ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী।
- 'নিরিক্ষন' এর শুদ্ধ বানানটি হচ্ছে নিরীক্ষণ।
- 'আদ্যক্ষর' এর শুদ্ধ বানানটি হচ্ছে আদ্যাক্ষর।
৫১০.
Wages শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. রাষ্ট্রদূত
  2. মজুরী
  3. ধ্বনিবিদ্যা
  4. ন্যায়পাল
সঠিক উত্তর:
মজুরী
উত্তর
সঠিক উত্তর:
মজুরী
ব্যাখ্যা

প্রশ্ন: Wage শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
Wages বা Salary শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।

অন্যদিকে,
Ambassador শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো রাষ্ট্রদূত।
Phonetics শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ধ্বনিবিদ্যা।
Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ন্যায়পাল।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

৫১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Conspicuus
  2. Conspecious
  3. Conscpicious
  4. Conspicuous
সঠিক উত্তর:
Conspicuous
উত্তর
সঠিক উত্তর:
Conspicuous
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান: 
Conspicuous বানানটি শুদ্ধ।
Conspicuous - দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়
৫১২.
নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
ক খ

ক থেকে ধারাবাহিকভাবে কেটে দেওয়া বর্ণগুলো বাদ দিয়ে গুণে গেরে দশম বর্ণটি হবে
৫১৩.
নিচের কোন এলোমেলো বর্ণগুচ্ছ সাজিয়ে লিখলে মানবদেহ সম্পর্কিত একটি শব্দ হবে?
  1. ক) IETM
  2. খ) APPRE
  3. গ) LYEBL
  4. ঘ) OVLE
সঠিক উত্তর:
গ) LYEBL
উত্তর
সঠিক উত্তর:
গ) LYEBL
ব্যাখ্যা
- LYEBL কে সাজিয়ে লিখলে হয়: BELLY

Belly (noun)
(১) পেট; উদর
(২) পাকস্থলী

Belly, যা একটি মানবদেহ সম্পর্কিত শব্দ।
৫১৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভৌগলিক
  2. শ্বশ্রু
  3. মূর্ধন্য
  4. ব্যূৎপত্তি
সঠিক উত্তর:
মূর্ধন্য
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য
ব্যাখ্যা
সঠিক বানান হলো মূর্ধন্য।
অন্যদিকে,  ভৌগলিক শব্দের শুদ্ধ বানান হলো ভৌগোলিক।
শ্বশ্রু শব্দের শুদ্ধ বানান হলো শ্বশ্রূ (শ+র ফলা + ূ)।
ব্যূৎপত্তি শব্দের শুদ্ধ রূপ হলো ব্যুৎপত্তি।
সূত্রঃ বাংলা বানানের নিয়ম: ড. মাহবুবুল হক
৫১৫.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পর্তুগিজ শব্দ নয় কোনটি বের করুন?
  1. ক) রা বা ন্দা
  2. খ) ল বা তি
  3. গ) দ মো খো শা
  4. ঘ) না র আ স
সঠিক উত্তর:
গ) দ মো খো শা
উত্তর
সঠিক উত্তর:
গ) দ মো খো শা
ব্যাখ্যা
• দ মো খো শা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'খোশামোদ'।
- 'খোশামোদ' ফারসি শব্দ।
• রা বা ন্দা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'বারান্দা'।
ল বা তি- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'বালতি'।
না র আ স- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'আনারস'। 
- বারান্দা, বালতি, আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Apathy
  2. খ) Apethy
  3. গ) Aapthy
  4. ঘ) Apithe
সঠিক উত্তর:
ক) Apathy
উত্তর
সঠিক উত্তর:
ক) Apathy
ব্যাখ্যা
Apathy শব্দের অর্থ হল উদাসীনতা।বাকী অপসন গুলোর বানান অশুদ্ধ তাই সঠিক কোনো অর্থ নেই।
৫১৭.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Fictitious
  2. Echt
  3. Bogus
  4. Feigned
সঠিক উত্তর:
Echt
উত্তর
সঠিক উত্তর:
Echt
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
৫১৮.
ইংরেজী বর্ণমালার বাম দিক থেকে ১০ম বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি?
  1. R
  2. S
  3. Q
  4. T
সঠিক উত্তর:
R
উত্তর
সঠিক উত্তর:
R
ব্যাখ্যা
১০তম + ৮ম = ১৮তম
∴ ইংরেজী বর্ণমালার ১৮তম বর্ণ ‘R’.
মনে রাখার Shortcut: ১৮টি = ১৮তম বর্ণ ‘R’.
৫১৯.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) Etiquette
  2. খ) Bureaucracy
  3. গ) Buouyant
  4. ঘ) Achievement
সঠিক উত্তর:
গ) Buouyant
উত্তর
সঠিক উত্তর:
গ) Buouyant
ব্যাখ্যা

- অশুদ্ধ বানানটি হচ্ছে Buouyant.
- যার শুদ্ধ বানানটি হচ্ছে Buoyant.
- যার অর্থ প্রফুল্ল।

৫২০.
The incorrectly spelt word-
  1. ক) Sandwitch
  2. খ) Sculpture
  3. গ) Secrecy
  4. ঘ) Sovereign
সঠিক উত্তর:
ক) Sandwitch
উত্তর
সঠিক উত্তর:
ক) Sandwitch
ব্যাখ্যা
Sandwitch will be Sandwich
৫২১.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
প্রদত্ত বর্ণমালার চতুর্থ বর্ণ ঘ থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালাটি হবে:

ক খ গ

এই ক্রমে কাটা হয়নি এমন অষ্টম বর্ণটি হবে ড।
৫২২.
নিচের কোন শব্দটি 'সংকাশ' শব্দের সমার্থক?
  1. নিকটস্থ
  2. সংহার
  3. সমর্পণ
  4. প্রলয়
সঠিক উত্তর:
নিকটস্থ
উত্তর
সঠিক উত্তর:
নিকটস্থ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি 'সংকাশ' শব্দের সমার্থক?

সমাধান:
'সংকাশ' শব্দটির সমার্থক শব্দ হলো-
- নিকটস্থ,
- তুল্য,
- সমীপস্থ,
- সদৃশ,
- নিকট। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৫২৩.
কোন বানানটি সঠিক?
  1. স্বায়ত্বশাসন
  2. সায়ত্ত্বশাসন
  3. স্বায়ত্ত্বশাসন
  4. স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

- প্রদত্ত অপশন গুলোতে 'স্বায়ত্তশাসন' বানানটি শুদ্ধ।
- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।

৫২৪.
ভুল বানান কোনটি?
  1. আদ্যপান্ত
  2. আদ্যিকাল
  3. আদ্যাক্ষর
  4. আভ্যন্তর
সঠিক উত্তর:
আদ্যপান্ত
উত্তর
সঠিক উত্তর:
আদ্যপান্ত
ব্যাখ্যা
• ভুল বানান - আদ্যপান্ত।
- শুদ্ধ বানান - আদ্যোপান্ত
- শব্দটি ক্রিয়া বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৫.
“শকল” শব্দের অর্থ কি?
  1. ক) অংশ
  2. খ) খণ্ড
  3. গ) মাছের আঁশ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
“শকল” শব্দের অর্থ অংশ,খণ্ড, মাছের আঁশ।
৫২৬.
Each question below consists of a word printed in capital letters (in English), followed by five lettered words. Choose the lettered word that is most nearly opposite in meaning to the word. (38 - 42)
SHIFT -
  1. Anchor
  2. Fix
  3. Attach
  4. Bind
  5. .
সঠিক উত্তর:
Fix
উত্তর
সঠিক উত্তর:
Fix
ব্যাখ্যা
Shift - স্থান বা স্বভাবের পরিবর্তন; বদল; অপবর্তন
Anchor - নোঙ্গর।
Fix - সংলগ্ন করা; সাঁটা; আঁটা।
Attach - লাগানো; সংবদ্ধ করা।
Bind - বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা।

Shift এর বিপরীত শব্দ Fix.
৫২৭.
বাহুল্য দোষে দুষ্ট কোন বাক্যটি?
  1. সকল মাছগুলোর দাম কত?
  2. আমি বড় অপমানিত হইয়াছি।
  3. সকল আলেম আজ উপস্থিত।
  4. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
সঠিক উত্তর:
সকল মাছগুলোর দাম কত?
উত্তর
সঠিক উত্তর:
সকল মাছগুলোর দাম কত?
ব্যাখ্যা
"সকল মাছগুলোর দাম কত? "- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। 

• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- সকল মাছগুলোর দাম কত?।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে "সকল মাছের দাম কত? " অথবা "মাছগুলোর দাম কত?"

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৮.
কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  1. পাবক
  2. বহ্নি
  3. হুতাশন
  4. প্রজ্বলিত
সঠিক উত্তর:
প্রজ্বলিত
উত্তর
সঠিক উত্তর:
প্রজ্বলিত
ব্যাখ্যা
অগ্নি শব্দের সমার্থক শব্দ অনল, আগুন, পাবক, বহ্নি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভূক, সর্বশুচি।

- প্রজ্বলিত এর অর্থ- জ্বলছে এমন, জ্বলন্ত, প্রদীপ্ত।
৫২৯.
"স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 
এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - 
  1. আগুন 
  2. নদী 
  3. জল 
  4. বিদ্যুৎ
সঠিক উত্তর:
বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ
ব্যাখ্যা

প্রশ্ন: "স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 
এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - 

সমাধান:
"স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 

এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - বিদ্যুৎ; তড়িৎ। 

৫৩০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বিচ্যূত
  2. পুস্পভুষণ
  3. অপ্রতিদ্বন্দ্বী
  4. বিচূর্ন 
সঠিক উত্তর:
অপ্রতিদ্বন্দ্বী
উত্তর
সঠিক উত্তর:
অপ্রতিদ্বন্দ্বী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপ্রতিদ্বন্দ্বী'- বানানটি শুদ্ধ। 

অন্য অপশনের শুদ্ধ বানান:
• বিচ্যূত- বিচ্যুত, 
• পুস্পভুষণ- পুষ্পভূষণ,
• বিচূর্ন - বিচূর্ণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৩১.
‘ল তু নী পু র ন’
এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. পুতুল ননীর
  2. পুতুল তুলীর
  3. নীল পুতুল
  4. ননীর পুতুল
সঠিক উত্তর:
ননীর পুতুল
উত্তর
সঠিক উত্তর:
ননীর পুতুল
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ল তু নী পু র ন’
এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?

সমাধান:
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।
তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।
- ‘ননীর পুতুল’ শব্দের অর্থ অতি আদরের।
৫৩২.
Identify the correct sentence.
  1. He come last night.
  2. He had come last night.
  3. He came last night.
  4. He had been come last night.
সঠিক উত্তর:
He came last night.
উত্তর
সঠিক উত্তর:
He came last night.
ব্যাখ্যা
বাক্যে past tense indicator 'last night' থাকায় বাক্যটি past indefinite tense-এ হবে।
সুতরাং, সঠিক বাক্য হলো 'He came last night'.
৫৩৩.
লঙ্কা কী করে পাড়বো দিদি মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি যে নাগালে পাই নে - বাক্যটির যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
  2. খ) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে।
  3. গ) লঙ্কা কী করে পাড়বো দিদি, ‘মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি যে নাগালে পাই নে।’
  4. ঘ) লঙ্কা কী করে পাড়বো দিদি - ‘মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি, যে নাগালে পাই নে?’
সঠিক উত্তর:
ক) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
উত্তর
সঠিক উত্তর:
ক) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
ব্যাখ্যা
লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে? - বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণী); পৃষ্ঠা নং ৬৭ এর ১৮ তম লাইন থেকে নেওয়া।(আম-আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
৫৩৪.
নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া
  1. য়া
সঠিক উত্তর:
য়া
উত্তর
সঠিক উত্তর:
য়া
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া


সমাধান:
এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দটি হবে আবহাওয়া
∴ শব্দের শেষ অক্ষরটি 'য়া'।

৫৩৫.
ণ, ন, ম, __ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ণ এর ৪টি বর্ণ পরে ন,
ন এর ৪টি বর্ণ পরে ম,
ম এর ৪টি বর্ণ পরে ষ
৫৩৬.
FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. KP
  2. HP
  3. PS
  4. HS
সঠিক উত্তর:
HS
উত্তর
সঠিক উত্তর:
HS
ব্যাখ্যা
প্রশ্ন: FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

সমাধান:

A থেকে Z পর্যন্ত বর্ণগুলোকে ascending ও descending অর্ডারে সাজালে পাই,
FU = 6, GT = 7, __, IR = 9
সুতরাং,'?' চিহ্নিত স্থানে বসবে HS = 8
৫৩৭.
'Quarterly' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাক্ষিক
  2. মাসিক
  3. ষাণ্মাসিক
  4. ত্রৈমাসিক
সঠিক উত্তর:
ত্রৈমাসিক
উত্তর
সঠিক উত্তর:
ত্রৈমাসিক
ব্যাখ্যা

'Quarterly' এর সঠিক পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।

অন্যদিকে,
Fortnightly - পাক্ষিক।
Weekly - সাপ্তাহিক।
Half yearly - ষান্মাষিক।
Monthly - মাসিক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫৩৮.
নিচের শব্দগুলোর সঠিক ক্রমবিন্যাস কোনটি হবে?
1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint
  1. 5, 1, 2, 4, 3
  2. 1, 2, 5, 4, 3
  3. 5, 3, 2, 4, 1
  4. 2, 1, 4, 5, 3
সঠিক উত্তর:
5, 3, 2, 4, 1
উত্তর
সঠিক উত্তর:
5, 3, 2, 4, 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোর সঠিক ক্রমবিন্যাস কোনটি হবে?
1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint

সমাধান: 
Complaint = অভিযোগ
Investigation = তদন্ত
Arrest = গ্রেপ্তার
Trial = বিচার
Punishment = দণ্ড

সঠিক ক্রম: Complaint ⇒ Investigation ⇒ Arrest ⇒ Trial ⇒ Punishment
5 ⇒ 3 ⇒ 2 ⇒ 4 ⇒ 1

৫৩৯.
'LETHAL' এর বিপরীত শব্দ নিচের কোনটি?
  1. Injurious
  2. Innocent
  3. Harmless
  4. Harmful
সঠিক উত্তর:
Harmless
উত্তর
সঠিক উত্তর:
Harmless
ব্যাখ্যা
প্রশ্ন: 'LETHAL' এর বিপরীত শব্দ নিচের কোনটি?

সমাধান:
Lethal (প্রাণঘাতী)-এর বিপরীত শব্দ- Harmless (ক্ষতিকর নয় এমন)।
৫৪০.
ঐ, ক, সি, হা এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?
  1. ক) নি
  2. খ) ও
  3. গ) প
  4. ঘ) তি
সঠিক উত্তর:
ঘ) তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তি
ব্যাখ্যা
ঐ, ক, সি, হা  এর সাথে 'তি' বর্ণ যোগ করলে অর্থবোধক শব্দ 'ঐতিহাসিক' গঠন করা যায়। 
৫৪১.
নিম্নের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
রা য় চা ল বি
  1. বি
  2. রা
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
রা য় চা ল বি

সমাধান:
এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ হলো: বিচারালয় 
এখানে শব্দটির শেষ অক্ষর: 'য়'
৫৪২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) দুষণ
  2. খ) দূষণ
  3. গ) দূষন
  4. ঘ) দুষন
সঠিক উত্তর:
খ) দূষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দূষণ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৪৩.
বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?
  1. প বর্গে তৃতীয়
  2. ট বর্গে তৃতীয়
  3. ত বর্গে চতুর্থ
  4. চ বর্গে পঞ্চম
সঠিক উত্তর:
ত বর্গে চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
ত বর্গে চতুর্থ
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?

সমাধান:
- বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
- এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
- ক, খ, গ, ঘ, ঙ
- চ, ছ, জ, ঝ, ঞ
- ট, ঠ, ড, ঢ, ণ
- ত, থ, দ, ধ, ন
- প, ফ, ব, ভ, ম

- বাংলা বর্ণবিন্যাসে ‘ঢ’ ব্যঞ্জন বর্ণের ট বর্গের চতুর্থ স্থানে অবস্থান।

৫৪৪.
Choose the correct spelling –
  1. Pseudename
  2. Pseudenym
  3. Psuedonym
  4. Pseudonym
সঠিক উত্তর:
Pseudonym
উত্তর
সঠিক উত্তর:
Pseudonym
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling –

সমাধান:
শব্দটা আসলে গ্রিক ভাষা থেকে এসেছে – pseudo (মিথ্যা) + onyma (নাম)। অর্থ: ছদ্মনাম বা উপনাম।
যেমন, লেখকরা নিজের আসল নামের বদলে অন্য নাম ব্যবহার করেন।

সঠিক বানান: Pseudonym

৫৪৫.
The antonym of the word 'Amnesty' is -
  1. Absolution
  2. Corruption
  3. Leniency
  4. Detention
সঠিক উত্তর:
Detention
উত্তর
সঠিক উত্তর:
Detention
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of the word 'Amnesty' is -

সমাধান:
Amnesty = সাধারণ ক্ষমা, দণ্ড মওকুফ
Detention = আটক বা বন্দি রাখা [শাস্তির একটি রূপ]

অতএব, Amnesty (ক্ষমা) এবং Detention (আটক) - একে অপরের বিপরীত অর্থবোধক (antonym)।

অন্যান্য অপশন:
Absolution = মুক্তি বা ক্ষমা → সমার্থক
Corruption = দুর্নীতি → সম্পর্ক নেই
Leniency = কোমলতা, সহানুভূতি → কাছাকাছি অর্থ
৫৪৬.
What is the meaning of the word 'DEARNESS'?
  1. Low price
  2. Modern price
  3. High price
  4. Minimum price
সঠিক উত্তর:
High price
উত্তর
সঠিক উত্তর:
High price
ব্যাখ্যা
প্রশ্ন: What is the meaning of the word 'DEARNESS'?

সমাধান:
'DEARNESS' শব্দটির অর্থ হলো – High price বা মূল্যবৃদ্ধি
৫৪৭.
ভুল বানানটি চিহ্নিত করুন -
  1. ক) আশীবিষ
  2. খ) আশীর্বাদ
  3. গ) আশীর্বাণি
  4. ঘ) আশীর্বাদি
সঠিক উত্তর:
গ) আশীর্বাণি
উত্তর
সঠিক উত্তর:
গ) আশীর্বাণি
ব্যাখ্যা
সঠিক বানানঃ আশীর্বাণী
৫৪৮.
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. লক্ষ্মীর বরযাত্রী
  2. দুধের মাছি
  3. সোনায় সোহাগা
  4. শরতের শিশির
সঠিক উত্তর:
সোনায় সোহাগা
উত্তর
সঠিক উত্তর:
সোনায় সোহাগা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

সমাধান:
• শরতের শিশির দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী
- সোনায় সোহাগা (উপযুক্ত মিলন) - বর-কনেকে খুব সুন্দর মানিয়েছে, এ যেন সোনায় সোহাগা।

∴ সোনায় সোহাগা ভিন্নার্থক।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৫৪৯.
“মনোরথ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) হর্ষ
  2. খ) স্পৃহা
  3. গ) সাধ
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা

“মনোরথ” শব্দের সমার্থক শব্দ
ইচ্ছা
বাসনা
অভিলাষ
স্পৃহা
বাঞ্ছা
আকাঙ্ক্ষা
লালসা
অভিরুচি
আগ্রহ

৫৫০.
বাংলা ব্যাঞ্জন বর্ণমালায় 'ম' অক্ষরটির পূর্বের চতুর্থ অক্ষরটি কী? 
  1. প 
সঠিক উত্তর:
প 
উত্তর
সঠিক উত্তর:
প 
ব্যাখ্যা
ম পর্যন্ত বাংলা ব্যাঞ্জন বর্ণমালা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন , ,ফ ব ভ ম

 'ম' অক্ষরটির পূর্বের চতুর্থ অক্ষরটি হবে
৫৫১.
এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো -
  1. ক) একাত্তরের দিনগুলি
  2. খ) একাত্তরের ডায়েরি
  3. গ) একাত্তরের চিঠি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
ক) একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো - একাত্তরের দিনগুলি
৫৫২.
শুদ্ধ বানান কোনটি? 
  1. Obdurate
  2. Obdurrate
  3. Obdurete
  4. Obdorrate
সঠিক উত্তর:
Obdurate
উত্তর
সঠিক উত্তর:
Obdurate
ব্যাখ্যা
Obdurate (adjective): 
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
SynonymsStubborn (একগুঁয়ে; জেদি), Obstinat (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অনড়; অটল).
AntonymAmenable (বাধ্য; অনুগত), Compliant (ভদ্র), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমন; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য).
Other Forms: - Obdurately (adverb)
- Obduracy [অবডিউআরাসি America(n) অবডার্‌সি] (noun) [uncountable noun]
Example Sentence: ‘The president remains obdurate on immigration.

Source: Live MCQ Lecture
৫৫৩.
Arrear শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. অপচয় 
  2. সাম্যবাদ 
  3. নিরীক্ষক
  4. বকেয়া 
সঠিক উত্তর:
বকেয়া 
উত্তর
সঠিক উত্তর:
বকেয়া 
ব্যাখ্যা

প্রশ্ন: Arrear শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
Arrear শব্দটির বাংলা পরিভাষা হলো- বকেয়া 

অন্যদিকে,
Wastage শব্দটির বাংলা পরিভাষা হলো- অপচয়। 
Communism শব্দটির বাংলা পরিভাষা হলো- সাম্যবাদ। 
Auditor শব্দটির বাংলা পরিভাষা হলো- নিরীক্ষক। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫৫৪.
যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?
  1. VCDNG
  2. VCDMG
  3. VBDNG
  4. VCDNH
সঠিক উত্তর:
VCDNG
উত্তর
সঠিক উত্তর:
VCDNG
ব্যাখ্যা

প্রশ্ন: যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-

"CHAIR" শব্দটিতে, C = 3, H = 8, A = 1, I = 9, R = 18

"EJCKT" শব্দটিতে,
C(3) + 2 = E(5)
H(8) + 2 = J(10)
A(1) + 2 = C(3)
I(9) + 2 = K(11)
R(18) + 2 = T(20)

অর্থাৎ প্রতিটি বর্ণের অবস্থানে + 2 যোগ করা হয়েছে।

অনুরূপভাবে, TABLE শব্দটিতে T = 20, A = 1, B = 2, L = 12, E = 5

নির্ণেয় শব্দটি হবে = VCDNG [যেখানে V = 22, C = 3, D = 4, N = 14, G = 7]

৫৫৫.
নিচের কোন দুটি সমার্থক?
  1. অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  2. অহিনকুল-দাকুমড়া
  3. তাসের ঘর-তামার বিষ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহিনকুল-দাকুমড়া
উত্তর
সঠিক উত্তর:
অহিনকুল-দাকুমড়া
ব্যাখ্যা
• 'অহিনকুল সম্পর্ক' বাগধারার অর্থ - ভীষন শত্রুতা।
• 'দা-কুমড়া সম্বন্ধ' বাগধারার অর্থ - শত্রুতা।

অন্যদিকে,
- 'অগ্নিশর্মা' বাগধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তাসের ঘর' বাগধারার অর্থ - ক্ষণস্থায়ী।
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ - অর্থের কুপ্রভাব।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৫৫৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শারীরিক
  2. দুরবস্থা
  3. নৈর্ঋত
  4. বাল্মিকি
সঠিক উত্তর:
বাল্মিকি
উত্তর
সঠিক উত্তর:
বাল্মিকি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
অশুদ্ধ বানান: বাল্মিকি
শুদ্ধ বানান : বাল্মীকী

উল্লেখ্য,
শারীরিক, দুরবস্থা, নৈর্ঋত (দক্ষিণ-পশ্চিম কোণ) তিনটি বানানই শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।

৫৫৭.
Chose the correctly spelled word -
  1. ক) Mischiveous
  2. খ) Mischievous
  3. গ) Mischivuous
  4. ঘ) Mischievious
সঠিক উত্তর:
খ) Mischievous
উত্তর
সঠিক উত্তর:
খ) Mischievous
ব্যাখ্যা
Mischievous
-  অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
- দুষ্টামিপূর্ণ; দুষ্টামি ভরা; পাজি; বজ্জাত

Source: Accessible Dictionary by Bangla Academy
৫৫৮.
Light : Sun :: Heat : ?
  1. Fire
  2. Electricity
  3. Moon
  4. Stars
সঠিক উত্তর:
Fire
উত্তর
সঠিক উত্তর:
Fire
ব্যাখ্যা
প্রশ্ন: Light : Sun :: Heat : ?

সমাধান:
• Sun gives us Light.
→ অর্থাৎ, সূর্য (Sun) আমাদের আলো (Light) দেয়।

• Similarly Fire gives us Heat.
→ অর্থাৎ, আগুন (Fire) আমাদের তাপ (Heat) দেয়।

সুতরাং, Light : Sun :: Heat : Fire
৫৫৯.
What is the antonym for 'conceal'?
  1. exhibit
  2. cache
  3. ensconce
  4. hide
সঠিক উত্তর:
exhibit
উত্তর
সঠিক উত্তর:
exhibit
ব্যাখ্যা
Synonyms for conceal
bury, cache, ensconce, hide, secrete

Antonyms for conceal
display, exhibit
৫৬০.
নিচের কোন বানানটি সঠিক?
  1. চাকরী
  2. দোকানদারি
  3. পুষ্পাঞ্জলী
  4. ঘন্টা
সঠিক উত্তর:
দোকানদারি
উত্তর
সঠিক উত্তর:
দোকানদারি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো- দোকানদারি।

• কর্ম ও পেশাবাচক শব্দের সাথে ই-কার হয়
যেমন-  মাস্টারি, দোকানদারি, ডাক্তারি, ডাকাতি, দালালি, জমিদারি, ওকালতি, চাকরি। 

অন্যদিকে,
• পুষ্পাঞ্জলী এর সঠিক বানান হলো - পুষ্পাঞ্জলি। 
• ঘন্টা এর সঠিক বানান হলো - ঘণ্টা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫৬১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Ephemerial
  2. Immortal
  3. Ascertain
  4. Bureaucracy
সঠিক উত্তর:
Ephemerial
উত্তর
সঠিক উত্তর:
Ephemerial
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• Immortal, Ascertain ও Bureaucracy তিনটি বানান শুদ্ধ।
• Ephemerial বানানটি ভুল।
সঠিক বানান: Ephemeral.
English Meaning: Lasting for only a short time.
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
৫৬২.
কোন বানান জোড় সঠিক?
  1. দুরদর্শিতা, দুর্গা
  2. দুরবস্থা, দূর্ঘটণা
  3. দুরবিণ, দূর্গম
  4. দূরদর্শিতা, দূতাবাস
সঠিক উত্তর:
দূরদর্শিতা, দূতাবাস
উত্তর
সঠিক উত্তর:
দূরদর্শিতা, দূতাবাস
ব্যাখ্যা
দূর/দুর এর মধ্যে পার্থক্য: 

দূর: দূরত্ব সম্পর্কিয় কিছু বোঝালে দূর হবে।
যেমন: বহুদূর, কতদূর, অদূর, দূরবীক্ষণ, দূরাগত, দূরবর্তী, দূরালাপন, দূরদৃষ্টি, দূরত্ব, দূরদর্শিতা, দূরভাষা, দূতালি, দূতাবাস।
ব্যতিক্রম: দূরীকরণ, দূর্বা, দূন, দূষক, দূষণ, দূষিত, দূষনীয়, দূষ্য।

দূর: দূরত্ব না বোঝালে দুর বসে।
যেমন: দুর্নাম, দুর্বার, দুর্গা, দুরবস্থা, দুরারোগ্য, দুরাকাঙ্খা, দুরূহ, দুর্ঘটনা, দুর্গ, দুর্দান্ত, দুর্যোগ, দুর্বল, দুর্জয়, দুর্গম, দুর্গত, দুর্বিষহ, দুর্নীতি, দুর্দিন, দুরাচার, দুরাশা, দুর্নিবার, দুর্ভোগ।
ব্যতিক্রম: দুরবিন।

অর্থাৎ, দূরদর্শিতা, দূতাবাস এইজোড়টি সঠিক।
৫৬৩.
Choose the correct opening:
  1. ক) My Dear Mr. Halim:
  2. খ) My dear Mr. Halim:
  3. গ) My Dear mr. Halim:
  4. ঘ) My Dear Mr. halim:
সঠিক উত্তর:
খ) My dear Mr. Halim:
উত্তর
সঠিক উত্তর:
খ) My dear Mr. Halim:
ব্যাখ্যা
সঠিক নিম্নরুপঃ
My dear Mr. Halim:
৫৬৪.
In which sentence, punctuation marks used wrongly?
  1. The master may do as he pleases; the master’s will is law.
  2. Chance of requital is never lost.
  3. It takes two to make a quarrel.
  4. A divided authority is never effective, Too many cooks spoil the broth.
সঠিক উত্তর:
A divided authority is never effective, Too many cooks spoil the broth.
উত্তর
সঠিক উত্তর:
A divided authority is never effective, Too many cooks spoil the broth.
ব্যাখ্যা
কর্তার ইচ্ছায় কর্ম (prov) the master may do as he pleases; the master’s will is law.
এক মাঘে শীত যায় না (prov) Chance of requital is never lost.
এক হাতে তালি বাজে না (prov) It takes two to make a quarrel.
এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি (prov) A divided authority is never effective; Too many cooks spoil the broth.

A divided authority is never effective, Too much cooks spoil the broth. 
কমা থাকার জন্য ভুল।
কমার পর বড় হাতের অক্ষর থাকার জন্যও ভুল।

[ বানান ও ভাষা - বড় হরফ ও বিরাম চিহ্নের ব্যবহার ]
৫৬৫.
'হিমানী' শব্দটির অর্থ কোনটি?
  1. তুষারপুঞ্জ
  2. সূর্য
  3. যুবতি
  4. সম্মাননীয়
সঠিক উত্তর:
তুষারপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
তুষারপুঞ্জ
ব্যাখ্যা

প্রশ্ন: 'হিমানী' শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
'হিমানী' শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 

অন্যদিকে, 
"গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
"হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।
"তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৫৬৬.
PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. PHOTO
  2. SYNTHETIC
  3. PHOTOTHERAPY
  4. OPTICS
সঠিক উত্তর:
PHOTOTHERAPY
উত্তর
সঠিক উত্তর:
PHOTOTHERAPY
ব্যাখ্যা

প্রশ্ন: PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?

সমাধান:
PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
তাই PHOTOTHERAPY শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।

৫৬৭.
'আলো' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জৌলুস 
  2. পিঙ্গল
  3. তমস 
  4. সুরেশ
সঠিক উত্তর:
জৌলুস 
উত্তর
সঠিক উত্তর:
জৌলুস 
ব্যাখ্যা

প্রশ্ন: 'আলো' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান: 
'আলো' শব্দের সমার্থক শব্দ - জৌলুস
'আলোর' আরও কয়েকটি সমার্থক - আলোক, রশ্মি, দ্যুতি, জ্যোতি, দীপ্তি, জৌলুস, প্রভা, তেজ ইত্যাদি। 

'পিঙ্গল' আরও কয়েকটি সমার্থক - অগ্নি, আগুন, অনল, হুতাশন, শিখা, কৃশানু, সর্বভুক, বহ্নি, পাবক, বৈশ্বানর, 

'সুরেশ' আরও কয়েকটি সমার্থক - ইন্দ্র, অধিপতি, সুরপতি, দেবপতি, দেবরাজ ইত্যাদি। 

'তমস' আরও কয়েকটি সমার্থক - আঁধার, তিমির, তমিস্র, তমসা, আলোকহীনতা, আলোকশূন্যতা ইত্যাদি। 

৫৬৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. দরুন
  2. এতদ্দ্বারা
  3. প্রতীতী
  4. কান্ডারি
সঠিক উত্তর:
প্রতীতী
উত্তর
সঠিক উত্তর:
প্রতীতী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রতীতী' শব্দটির শুদ্ধ বানান- 'প্রতীতি'। 

• 'প্রতীতি' শব্দের অর্থ:
- জ্ঞান; বোধ; উপলব্ধি।

• আরো কিছু শুদ্ধ বানান:
- পুষ্প,
- ঋষভ,
- স্বতঃপ্রণোদিত,
- ভান্ডারি,
- সূচি,
- সদ্‌ব্যবহার। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৬৯.
'প্রসন্ন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অর্বাচীন 
  2. খ) প্রচ্ছন্ন
  3. গ) সংকোচন 
  4. ঘ) বিষণ্ণ 
সঠিক উত্তর:
ঘ) বিষণ্ণ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষণ্ণ 
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
প্রসন্ন - বিষণ্ণ 
প্রসারণ - সংকোচন 
ব্যক্ত - প্রচ্ছন্ন 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৫৭০.
'নির্বন্ধ' শব্দের অর্থ হলো- 
  1. ক) কঠিন
  2. খ) আগ্রহ
  3. গ) শান্ত
  4. ঘ) অবিরাম
সঠিক উত্তর:
খ) আগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আগ্রহ
ব্যাখ্যা
'নির্বন্ধ' শব্দের অর্থ হলো- 
১.বিধান 
২.আগ্রহ ,পীড়াপীড়ি 
৩.অভিনিবেশন 
৪. যোগাযোগ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৫৭১.
Inadvertent শব্দটির Antonym কোনটি?
  1. Congenial
  2. Innocuous
  3. Accidental
  4. Intentional
সঠিক উত্তর:
Intentional
উত্তর
সঠিক উত্তর:
Intentional
ব্যাখ্যা
প্রশ্ন: Inadvertent শব্দটির Antonym কোনটি?

সমাধান:
Inadvertent শব্দটির অর্থ হলো অনিচ্ছাকৃত বা অসাবধান,অমনোযোগী। 
Intentional শব্দটির অর্থ হলো ইচ্ছাকৃত। 

অর্থাৎ 
Inadvertent এবং Intentional শব্দদ্বয় পরস্পর বিপরীত। 

অন্যদিকে,
Congenial শব্দটির অর্থ হলো উপযুক্ত বা উপযোগী।
Innocuous শব্দটির অর্থ হলো নিরীহ। 
Accidental শব্দটির অর্থ হলো আকস্মিক।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৫৭২.
বাংলা বর্ণ বিন্যাসে ব্যঞ্জনবর্ণ ‘ধ’ এর অবস্থান কততম?
  1. ১৩
  2. ১৭
  3. ১৯
  4. ৩৩
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
বাংলা ব্যঞ্জনবর্ণ - ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন
অর্থাৎ, ধ এর অবস্থান ১৯ তম।
৫৭৩.
নিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়?
  1. ক) address
  2. খ) current
  3. গ) band
  4. ঘ) sky
সঠিক উত্তর:
ঘ) sky
উত্তর
সঠিক উত্তর:
ঘ) sky
ব্যাখ্যা
address (noun)
(১) ঠিকানা।
(২) বক্তৃতা; ভাষণ; অভিভাষণ।
(৩)  সম্বোধনরীতি
(৪) (প্রাচীন প্রয়োগ) প্রণয়যাচ্ঞা, শিষ্টাচারপূর্ণ মনোযোগ, পাণিপ্রার্থনা করা;  বন্ধুত্বলাভের প্রযত্নে সাড়া না-দেওয়া।

current  (adjective)
(১) প্রচলিত; সর্বজনস্বীকৃত।
(২) সাম্প্রতিক।

current (noun)
(১) জলস্রোত; বায়ুস্রোত।
(২) বিদ্যুৎপ্রবাহ।
(৩) চিন্তাধারা; মতবাদ।

band (noun)
(১) বিশেষত জিনিসপত্র একত্র বাঁধার জন্য কিংবা কোনো বস্তুর শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে তার চারদিকে পেঁচানোর জন্য চ্যাপটা পাতলা উপকরণ; বন্ধন; বন্ধনী; পাশ; বলয়; ফিতা; ফেটা।
(২) পরিধেয় বস্ত্রের অংশস্বরূপ কাপড়ের চ্যাপটা, পাতলা ফালি; বন্ধনী; পটি।
(৩) কোনো বস্তুর বাকি অংশ থেকে ভিন্ন রং বা নকশার রেখা বা খণ্ডক; বলয়।
(৪) অভিন্ন উদ্দেশ্যে একজন দলপতির অধীনে সংঘবদ্ধ ব্যক্তিদের সমষ্টি; দল; ঝাঁক; পাল; জোট।
(৫) একত্রে বাজনা বাজায় এমন ব্যক্তিদের সমষ্টি; বাদকদল।

sky  (noun)
- আকাশ; গগন; আসমান
- আবহাওয়া [তবে আবহাওয়া অর্থে  ব্যবহারের সময় sky সর্বদা plural হয়]
- তাই, sky উত্তর হিসেবে অধিক গ্রহণযোগ্য।

উৎস: Accessible Dictionary by Bangla Academy
৫৭৪.
Which is incorrectly spelt?
  1. ক) Perpendicular
  2. খ) Boundry
  3. গ) Exaggerate
  4. ঘ) Flourish
সঠিক উত্তর:
খ) Boundry
উত্তর
সঠিক উত্তর:
খ) Boundry
ব্যাখ্যা
Boundry will be Boundary
৫৭৫.
"অসিত" শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রগাঢ় 
  2. তরবারি 
  3. শ্যামল 
  4. কৃষক 
সঠিক উত্তর:
শ্যামল 
উত্তর
সঠিক উত্তর:
শ্যামল 
ব্যাখ্যা

প্রশ্ন: "অসিত" শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
"অসিত" শব্দের সমার্থক শব্দ হলো- শ্যামল। 

অসিত শব্দের অন্য সমার্থক শব্দগুলো হলো- কৃষ্ণবর্ণ, শুভ্র নয় এমন, শ্যামল, কালো।

অন্যদিকে,
"অসি" শব্দের সমার্থক শব্দ হলো- তরবারি। 
"ঐকান্তিক" শব্দের সমার্থক শব্দ হলো- প্রগাঢ়। 
"কৃষাণ" শব্দের সমার্থক শব্দ হলো- কৃষক। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫৭৬.
Select the option containing exact spelling.
  1. Corespondence
  2. Correspondance
  3. Corespondance
  4. Correspondence
সঠিক উত্তর:
Correspondence
উত্তর
সঠিক উত্তর:
Correspondence
ব্যাখ্যা
Correspondence - a close similarity, connection, or equivalence.
৫৭৭.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. সে সূর্যের মত ধ্রুব, সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
  2. সে সূর্যের মত ধ্রুব। সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
  3. সে সূর্যের মত ধ্রুব; সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
  4. সে সূর্যের মত ধ্রুব! সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
সঠিক উত্তর:
সে সূর্যের মত ধ্রুব; সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
উত্তর
সঠিক উত্তর:
সে সূর্যের মত ধ্রুব; সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?

সমাধান:
বাংলা ব্যাকরণে, দুটি স্বাধীন বাক্যাংশের মধ্যে সাধারণত সেমিকোলন (;) ব্যবহৃত হয়, যা বাক্যের অর্থকে স্পষ্ট এবং সংযুক্ত রাখে।
এখানে "সে সূর্যের মত ধ্রুব" এবং "সে ক্ষীণজীবিনী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়" দুটি পৃথক বাক্যাংশ, তাই সেমিকোলন ব্যবহার সঠিক।

ক) বিকল্পে কমা (,) ব্যবহৃত হয়েছে, যা এই ক্ষেত্রে দুর্বল সংযোজন এবং অস্পষ্ট।

খ) বিকল্পে পিরিয়ড (।) ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে দুটি পৃথক বাক্যে বিভক্ত করে, কিন্তু প্রসঙ্গে এটি একটি যুক্ত বাক্য হিসেবে বেশি উপযুক্ত।

ঘ) বিকল্পে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়েছে, যা বাক্যের স্বাভাবিক অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটি কোনো বিস্ময় বা উচ্চারণের তীব্রতা প্রকাশ করছে না।
৫৭৮.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. চৌহান
  2. চ্যাংদোলা
  3. চ্যাংড়ামি
  4. চ্যাচামেচি
সঠিক উত্তর:
চ্যাচামেচি
উত্তর
সঠিক উত্তর:
চ্যাচামেচি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অশুদ্ধ বানান - চ্যাচামেচি।
-এর শুদ্ধ রূপ: চ্যাঁচামেচি (বিশেষ্য)

- বাংলা শব্দ।
অর্থ:
- একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার,
- হট্টগোল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৯.
‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অনুশীলন
  2. আদেশ
  3. অনুসরণ
  4. অনুরূপ
সঠিক উত্তর:
আদেশ
উত্তর
সঠিক উত্তর:
আদেশ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 
- ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ আদেশ। 

• অনুশাসন (বিশেষ্য)
-  তৎসম বা সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- আদেশ;
- বিধান; 
- উপদেশ;
- শিক্ষা।

সূত্র: অভিগম্য অভিধান।
৫৮০.
নিচের কোনটি ’তিমির’ এর বিপরীত শব্দ?
  1. নির্ভয়
  2. আলো
  3. স্বাভাবিক
  4. নির্দ্বিধা
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ’তিমির’ এর বিপরীত শব্দ?

সমাধান:
’তিমির’ শব্দের অর্থ- ’অন্ধকার’
∴ 'তিমির' শব্দের বিপরীত শব্দ - আলো

অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ - নির্দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৮১.
'Curtail' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Detail
  2. Add
  3. Save
  4. Cure
সঠিক উত্তর:
Add
উত্তর
সঠিক উত্তর:
Add
ব্যাখ্যা
প্রশ্ন: 'Curtail' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
Curtail শব্দের অর্থ কাটছাঁট করা।
Add শব্দের অর্থ যুক্ত/সংযুক্ত করা; যোগ করা। 
Curtail এর বিপরীত শব্দ Add.

অপরদিকে,
Detail - আনুপুঙ্খিক তথ্যাদির সমাহার।
Save - বাঁচানো, রক্ষা/ত্রাণ করা, উদ্ধার করা।
Cure - চিকিৎসা, উপশম।
৫৮২.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Dilemma
  2. খ) Hinderance
  3. গ) Disharmony
  4. ঘ) Algebra
সঠিক উত্তর:
খ) Hinderance
উত্তর
সঠিক উত্তর:
খ) Hinderance
ব্যাখ্যা
Hinderance will be Hindrance
৫৮৩.
কুরঙ্গ : হরিণ :: শুক্তি : _____
  1. ক) ময়ূর
  2. খ) ঝিনুক
  3. গ) সাপ
  4. ঘ) হাতি
সঠিক উত্তর:
খ) ঝিনুক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝিনুক
ব্যাখ্যা
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। 

'শুক্তি'
শব্দের অর্থ -
১. দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী, ঝিনুক 
২. শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

---------------------------
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল।

তথ্যসূত্র: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৮৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. আকন্ঠ ভোজন ভালো নয়।
  2. ক্ষমা একটি মহৎ গুণ।
  3. আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
  4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
সঠিক উত্তর:
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
উত্তর
সঠিক উত্তর:
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য- অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
বাক্যটিতে বাহুল্যদোষ রয়েছে।
বাক্যটির শুদ্ধরূপ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫৮৫.
311920125 যদি Castle হয়, তবে 12151516 -
  1. Lead
  2. Loop
  3. Love
  4. Peace
সঠিক উত্তর:
Loop
উত্তর
সঠিক উত্তর:
Loop
ব্যাখ্যা
প্রশ্ন: 311920125 যদি Castle হয়, তবে 12151516 -

সমাধান:
এখানে
ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান হিসেবে নেয়া হয়েছে।

3 - C, 1 - A, 19 - S, 20 - T, 12 - L, 5 - E
একইভাবে,
12 - L, 15 - O, 15 - O, 16 - P

∴ 12151516 = Loop
৫৮৬.
'অবকাশ' শব্দের সমার্থক হিসেবে কোন শব্দটিকে চিহ্নিত করা যায়?
  1. সুযোগ
  2. আয়েশ
  3. সময়
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
অবকাশঃ সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
৫৮৭.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. অদম্য, অদ্যাপি, অদৃশ্য, অদৃষ্ট
  2. অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
  3. অদৃশ্য, অদৃষ্ট, অদম্য, অদ্যাপি
  4. অদৃষ্ট, অদ্যাপি, অদম্য, অদৃশ্য
সঠিক উত্তর:
অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
উত্তর
সঠিক উত্তর:
অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে, বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই:
অদম্য
অদৃশ্য
অদৃষ্ট
অদ্যাপি

অতএব সঠিক উত্তর: খ)

৫৮৮.
সে কঠিন পরীক্ষায় ______ হয়েছে।
  1. উর্ত্তীন
  2. উত্তীর্ণ
  3. উর্ত্তির্ন
  4. উত্তির্ণ
সঠিক উত্তর:
উত্তীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তীর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: সে কঠিন পরীক্ষায় ______ হয়েছে।

সমাধান:
• এখানে "উত্তীর্ণ" শব্দটি সঠিক বানান এবং এর অর্থ হলো সফলভাবে কোনো ধাপ, পরীক্ষা বা বাধা অতিক্রম করা।
যা বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

• তাই বাক্যটি হবে- 
- সে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে:
উর্ত্তীন, উর্ত্তির্ন, উত্তির্ণ – এগুলো বানানগত অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৮৯.
"পীপিলিকা আর মরিচীকার পিছু ধাওয়া করা একই কথা" বাক্যটিতে কয়টি ভুল বানান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• "পীপিলিকা আর মরিচীকার পিছু ধাওয়া করা একই কথা" বাক্যটিতে দুটি ভুল বানান রয়েছে:

• পীপিলিকা - শুদ্ধ বানান হবে পিপীলিকা।
• মরিচীকার - শুদ্ধ বানান হবে মরীচিকার।

তাহলে, এই বাক্যটিতে দুটি ভুল বানান রয়েছে।

শুদ্ধ বাক্য: 
"পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা"।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরীচীকা
  2. মনঃপূত
  3. ভূবন
  4. বুৎপত্তি
সঠিক উত্তর:
মনঃপূত
উত্তর
সঠিক উত্তর:
মনঃপূত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মনঃপূত' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• মরীচীকা – মরীচিকা;
• ভূবন – ভুবন;
• বুৎপত্তি – ব্যুৎপত্তি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৯১.
নিচের কোনটি COMPASS-এর সাথে সর্বদা সম্পর্কিত?
  1. দিক
  2. দূরত্ব
  3. সময়
  4. গতি
সঠিক উত্তর:
দিক
উত্তর
সঠিক উত্তর:
দিক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি COMPASS-এর সাথে সর্বদা সম্পর্কিত?

সমাধান:
COMPASS হলো একটি নেভিগেশন এবং দিকনির্দেশনার সরঞ্জাম, যা সর্বদা চৌম্বকীয় উত্তর দিকে নির্দেশ করে।

১. দিক – কম্পাস দিক নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
২. দূরত্ব – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৩. সময় – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৪. গতি – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৫৯২.
"COMET" শব্দটির বাংলা পরিভাষা কী?
  1. পদালি
  2. পণ্য
  3. ধূমকেতু
  4. অঙ্গীকারবদ্ধ
সঠিক উত্তর:
ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ধূমকেতু
ব্যাখ্যা
প্রশ্ন: "COMET" শব্দটির বাংলা পরিভাষা কী?

সমাধান:
"COMET" শব্দটির বাংলা পরিভাষা হলো - ধূমকেতু। 

অন্যদিকে,
"CADRE" শব্দটির বাংলা পরিভাষা হলো - পদালি। 
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা হলো - পণ্য। 
"COMMITTED" শব্দটির বাংলা পরিভাষা হলো - অঙ্গীকারবদ্ধ। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.
৫৯৩.
The antonym of 'Obstinate'
  1. Stubborn
  2. Rigid
  3. Flexible
  4. Adamant
সঠিক উত্তর:
Flexible
উত্তর
সঠিক উত্তর:
Flexible
ব্যাখ্যা

প্রশ্ন: The antonym of 'Obstinate'

সমাধান:
সঠিক উত্তর: গ) Flexible

কারণ,
Obstinate = একগুঁয়ে, জেদি, অবাধ্য। 

আর, Flexible = নমনীয়, অভিযোজনযোগ্য, সহজে পরিবর্তনশীল। এটিই সঠিক বিপরীতার্থক।

অন্য অপশনগুলো:
ক) Stubborn ⇒ synonym (একগুঁয়ে)
খ) Rigid ⇒ synonym (কঠোর, অনমনীয়)
ঘ) Adamant ⇒ synonym (দৃঢ়প্রতিজ্ঞ, অটল)

সুতরাং, Obstinate-এর বিপরীত হলো Flexible।

৫৯৪.
শুদ্ধ বানান কোনটি? 
  1. অধোগতি
  2. অধঃগতি
  3. অধগতি
  4. অধোঃগতি
সঠিক উত্তর:
অধোগতি
উত্তর
সঠিক উত্তর:
অধোগতি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
অধোগতি বানানটি শুদ্ধ। এর অর্থ ⇒ নিম্নগতি; নিচের দিকে যাওয়া।

উৎস: Accessible Dictionary.
৫৯৫.
Aggrandize, Dwindle এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত?
  1. না এক না ভিন্ন অর্থে
  2. বিপরীতার্থক অর্থে
  3. সমার্থক অর্থে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিপরীতার্থক অর্থে
উত্তর
সঠিক উত্তর:
বিপরীতার্থক অর্থে
ব্যাখ্যা
প্রশ্ন: Aggrandize, Dwindle এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত?

সমাধান:
Aggrandize শব্দের অর্থ - মহিমান্বিত করা, প্রভাব বা ক্ষমতা বৃদ্ধি করা, বা অতিরঞ্জিতভাবে বর্ণনা করা।

Dwindle শব্দের অর্থ - কমে যাওয়া, হ্রাস পাওয়া, বা ক্রমশ ক্ষীণ হয়ে যাওয়া।

∴ Aggrandize, Dwindle এই শব্দগুলো - বিপরীতার্থক অর্থে - ব্যবহৃত।
৫৯৬.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ভূমিষাৎ
  2. খ) চাতুর্য
  3. গ) কামাক্ষ্যা
  4. ঘ) ঐকমত্য
সঠিক উত্তর:
খ) চাতুর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) চাতুর্য
ব্যাখ্যা
সঠিক শব্দ গুলো হল- ভূমিসাৎ, চতুরতা/চাতুর্য, কামাখ্যা, ঐক্য/একতা।
৫৯৭.
Liability : Immunity, then ? : ?
  1. Real estate : Property
  2. Debit : Credit
  3. Fidelity : Honesty
  4. Pardon : Amnesty
সঠিক উত্তর:
Debit : Credit
উত্তর
সঠিক উত্তর:
Debit : Credit
ব্যাখ্যা

সম্পর্ক: Liability ও Immunity পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। 
Liability
(noun) - দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা। 
Immunity (noun) - (কর, শুল্ক ইত্যাদি থেকে) রেহাই; মাফ। 

অপশনসমূহের মধ্যে শুধুমাত্র Debit এর বিপরীত হচ্ছে Credit
Debit শব্দের বাংলা অর্থ খরচ। Credit শব্দের বাংলা অর্থ জমা। 

বাকি অপশনসমূহ সমার্থক শব্দ। 

৫৯৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অহোরাত্র
  2. বাল্মীকি
  3. অগ্ন্যুৎপাত
  4. প্রতিধন্দ্বীতা
সঠিক উত্তর:
প্রতিধন্দ্বীতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিধন্দ্বীতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে প্রতিধন্দ্বীতা বানানটি ভুল।
প্রতিধন্দ্বীতা বানানটির শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা।
৫৯৯.
কোন বানানটি সঠিক?
  1. ক) Renaiissance
  2. খ) Renaissance
  3. গ) Renaissanc
  4. ঘ) Renaisance
সঠিক উত্তর:
খ) Renaissance
উত্তর
সঠিক উত্তর:
খ) Renaissance
ব্যাখ্যা
- Renaissance is a French word.
- The meaning of this word is 'rebirth.'
- It refers to a period in European civilization that was marked by a revival of Classical learning and wisdom.
- Renaissance শব্দটির বাংলা অর্থ নবজাগরণ।
৬০০.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) Aoathy
  2. খ) Apathy
  3. গ) Apethy
  4. ঘ) Apithy
সঠিক উত্তর:
খ) Apathy
উত্তর
সঠিক উত্তর:
খ) Apathy
ব্যাখ্যা
সঠিক বানান হল Apathy যার অর্থ উদাসীনতা।