বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১৪ / ২১ · ১,৩০১১,৪০০ / ২,০২৯

১,৩০১.
'ঈপ্সা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বিমুখ
  2. খ) বিরত
  3. গ) লিপ্সা
  4. ঘ) অনীপ্সা
সঠিক উত্তর:
ঘ) অনীপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনীপ্সা
ব্যাখ্যা
'ঈপ্সা' শব্দের বিপরীতার্থক শব্দ - অনীপ্সা।

এছাড়া,
'উন্মুখ' শব্দের বিপরীতার্থক শব্দ - বিমুখ।
'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত।
'বিরাগ' শব্দের বিপরীতার্থক শব্দ - লিপ্সা।

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩০২.
'Apprentice' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শাসক
  2. উপভাষাতত্ত্ব
  3. অপভাষা
  4. শিক্ষানবিশ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Apprentice' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Apprentice' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘Obscene’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - অপভাষা।
- 'Magistrate' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শাসক।
- ‘Dialectology' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপভাষাতত্ত্ব।

উৎস :
১. বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
২. ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩০৩.
Antonym of 'Inconvenient' -
  1. Onerous
  2. Hard
  3. Troublesome
  4. Effortless
সঠিক উত্তর:
Effortless
উত্তর
সঠিক উত্তর:
Effortless
ব্যাখ্যা
Inconvenient (অসুবিধাজনক) :
Synonyms: Onerous(কষ্টসাধ্য; গুরুভার), Troublesome (বিরক্তিজনক), Hard (কষ্টকর).
Antonyms: Easy (সহজ), Effortless (উদ্যমহীন).
১,৩০৪.
"বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উর্দীর নিচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি।" - এই বাক্যে কয়টি ভুল রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোন ভুল নেই
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

"বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উর্দীর নিচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি।" - এই বাক্যে মোট ৩টি ভুল রয়েছে?
» সঠিক বাক্য: বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি

১. বাক্যটি সাধুভাষায় রচিত, তাই 'যাদের' না হয়ে 'যাহাদের' হবে।
২. উর্দী বানানটি ভুল। এর সঠিক রূপ উর্দি।
৩. মুর্তি বানানও ভুল। এর সঠিক রূপ মূর্তি।

উৎস: যৌবনের গান, কাজী নজরুল ইসলাম ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৩০৫.
অঙ্কটার বিসমিল্লায় গলদ, এখন __________ করা ছাড়া উপায় কী?
  1. খোদার খাসি
  2. বিদায় করা
  3. একাদশে বৃহস্পতি
  4. কেঁচে গন্ডুস
সঠিক উত্তর:
কেঁচে গন্ডুস
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গন্ডুস
ব্যাখ্যা
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কেঁচে গন্ডুস বাগধারার অর্থ - নতুন করে/ পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?
১,৩০৬.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  2. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  3. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  4. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
সঠিক উত্তর:
নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
 
অতএব সঠিক উত্তর খ)
১,৩০৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. পদ্ম : শতদল
  2. বৃক্ষ : দ্রুম
  3. আলো : ময়ূখ
  4. সমুদ্র : জলদ
সঠিক উত্তর:
সমুদ্র : জলদ
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র : জলদ
ব্যাখ্যা
পদ্ম - তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ, পঙ্কজ, সরোজ, অরবিন্দ।
বৃক্ষ - গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ।
আলো - জ্যোতি, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, নুর, উদ্ভাস ইত্যাদি।
সমুদ্র - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।

অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১,৩০৮.
হাড় হাভাতে : হতভাগ্য :: হাত ধরা : ?
  1. বশীভূত
  2. কৃপণ
  3. হতাশ হওয়া
  4. দক্ষতা
সঠিক উত্তর:
বশীভূত
উত্তর
সঠিক উত্তর:
বশীভূত
ব্যাখ্যা
প্রশ্ন: হাড় হাভাতে : হতভাগ্য :: হাত ধরা : ?

সমাধান:
• 'হাড় হাভাতে' বাগধারার অর্থ হতভাগ্য।
• 'হাত ধরা' বাগধারার অর্থ বশীভূত।

অন্যদিকে,
- 'হাত-ভারি' বাগধারার অর্থ কৃপণ।
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ দক্ষতা।
১,৩০৯.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Garden, Greet, Ground, Great
  1. Greet
  2. Garden
  3. Ground
  4. Great
সঠিক উত্তর:
Ground
উত্তর
সঠিক উত্তর:
Ground
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Garden, Greet, Ground, Great

সমাধান:
অভিধান অনুসারে ক্রমানুসারে শব্দগুলোর অবস্থান হবে:
Garden
Great
Greet
Ground

∴ সবার পরে আসবে Ground. 
১,৩১০.
Choose the correct spelling-
  1. inagurate
  2. inaggurate
  3. inaugarate
  4. inaugurate
সঠিক উত্তর:
inaugurate
উত্তর
সঠিক উত্তর:
inaugurate
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correct spelling-

সমাধান:
"Inaugurate" এর অর্থ হলো - উদ্বোধন করা বা আনুষ্ঠানিকভাবে কিছু শুরু করা

অন্যান্য অপশনগুলোর বানান ভুল:
ক) inagurate  (একটি 'u' অনুপস্থিত)
খ) inaggurate  (অতিরিক্ত 'g')
গ) inaugarate  ('a' এবং 'u' এর জায়গা পরিবর্তন করা হয়েছে)
১,৩১১.
কুসংস্কারঃশিক্ষাঃঃরোগঃ ?
  1. ক) হাসপাতাল
  2. খ) চিকিৎসক
  3. গ) পানীয়
  4. ঘ) চিকিৎসা
সঠিক উত্তর:
ঘ) চিকিৎসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিকিৎসা
ব্যাখ্যা
শিক্ষা কুসংস্কার দূর করে আর চিকিৎসায় রোগ দূর হয়।
১,৩১২.
কোন বানানটি শুদ্ধ?
  1. Adulteratione
  2. Adultaration
  3. Adulteration
  4. Adullteration
সঠিক উত্তর:
Adulteration
উত্তর
সঠিক উত্তর:
Adulteration
ব্যাখ্যা
এখানে শুদ্ধ বানানটি হলো Adulteration.
Adulteration (Noun)
English Meaning: the action of making something poorer in quality by the addition of another substance.
Bangla Meaning: ভেজাল; অপমিশ্রণ; মিশাল।

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary
১,৩১৩.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?
  1. Dress
  2. Dream
  3. Driver
  4. Drop
সঠিক উত্তর:
Dream
উত্তর
সঠিক উত্তর:
Dream
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Dream, Dress, Driver সর্বশেষে Drop।

Dream (স্বপ্ন)
Dress (পোশাক)
Driver (চালক)
Drop (ফোঁটা)
১,৩১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচীকা
  2. খ) ক্ষীণজীবী
  3. গ) নিপীরিত
  4. ঘ) অগ্নিবীনা
সঠিক উত্তর:
খ) ক্ষীণজীবী
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষীণজীবী
ব্যাখ্যা
শুদ্ধ বানানগুলো হলো: 
- মরীচিকা 
- ক্ষীণজীবী
- নিপীড়িত 
- অগ্নিবীণা 

সূত্র: বাংলা একাডেমি অভিধান
১,৩১৫.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. সর্বজনীন
  2. সার্বজনীন
  3. ক ও খ উভয়ই
  4. সার্বজনিন
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা

সর্বজনীন (বিশেষণ) - সকলের মঙ্গলজনক বা কল্যাণকর।
সার্বজনীন (বিশেষণ) - সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ।

১,৩১৬.
ABRADED : FRICTION : :
  1. Vaporized : Heat
  2. Anodized : Metal
  3. Strengthened : Pressure
  4. Diluted : Gas
সঠিক উত্তর:
Vaporized : Heat
উত্তর
সঠিক উত্তর:
Vaporized : Heat
ব্যাখ্যা
প্রশ্ন: ABRADED : FRICTION : :

সমাধান:
Abraded (verb): 
Meaning - জোরে ঘষা দিয়ে তুলে ফেলা (যেমন গায়ের চামড়া)।

Friction (noun):
Meaning - ঘর্ষণ; ঘষা; উদ্ঘর্ষণ।

সম্পর্ক: কোন কিছে Abrade এর জন্য Friction এর প্রয়োজন হয়। 

অপশনসমূহ, 
Vaporized - বাষ্পীভূত করা বা হওয়া; Heat - তাপ। 
Anodized - মরিচারোধী করা; Metal - ধাতু।
Strengthened - দৃঢ়ীকৃত; Pressure - চাপ।  
Diluted - কোনো তরল পদার্থকে অধিকতর তরল করা; Gas - গ্যাস।

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে Vaporized : Heat. 
কেননা, Vaporize করার জন্য Heat এর প্রয়োজন হয়।
১,৩১৭.
"Identipication of correct spelling" এই বাক্যে নিচের কোন বানানটি ভুল?
  1. Identipication
  2. Correct
  3. Spelling
  4. None of them
সঠিক উত্তর:
Identipication
উত্তর
সঠিক উত্তর:
Identipication
ব্যাখ্যা
প্রশ্ন: "Identipication of correct spelling" এই বাক্যে নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
এই বাক্যে ভুল বানান Identipication এর সঠিক বানান হলো Identification
১,৩১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. Collaboration
  2. Collaberation
  3. Colaberation
  4. Colaboration
সঠিক উত্তর:
Collaboration
উত্তর
সঠিক উত্তর:
Collaboration
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
•এখানে সঠিক উত্তর হচ্ছে- Collaboration.

English Meaning: The situation of two or more people working together to create or achieve the same thing.
Bangla Meaning: সহযোগিতা, সহযোগীরূপে কাজ করা।

Example:
He wrote a book in collaboration with his son.

Source: Cambridge Dictionary.
১,৩১৯.
নিচের কোন বানানটি ভুল?
  1. মিতব্যয়িতা
  2. দেশদ্রোহী
  3. সহমর্মিতা
  4. উচ্ছসিত
সঠিক উত্তর:
উচ্ছসিত
উত্তর
সঠিক উত্তর:
উচ্ছসিত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
উচ্ছসিত বানানটি ভুল।
সঠিক বানান: উচ্ছ্বসিত।
১,৩২০.
'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
  1. Colt
  2. Mare
  3. Foal
  4. Drone
সঠিক উত্তর:
Mare
উত্তর
সঠিক উত্তর:
Mare
ব্যাখ্যা
প্রশ্ন: 'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-

সমাধান:
The word is 'HORSE' and feminine gender is 'MARE'.
১,৩২১.
অভিধানে কোন শব্দটি আগে আসবে?
  1. ক) চাঁপা
  2. খ) চানা
  3. গ) চাঁটি
  4. ঘ) চালা
সঠিক উত্তর:
গ) চাঁটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁটি
ব্যাখ্যা
প, ট, ন, ল শব্দগুলোর মধ্যে “ট” সবার আগের অক্ষর। এজন্য অভিধানে আগে বসবে।
১,৩২২.
'বিপর্যস্ত অবস্থা' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ভিজে বিড়াল
  2. ভূষণ্ডির কাক
  3. ঝড়ো কাক
  4. গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
ঝড়ো কাক
উত্তর
সঠিক উত্তর:
ঝড়ো কাক
ব্যাখ্যা
প্রশ্ন: 'বিপর্যস্ত অবস্থা' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

সমাধান:
• 'ঝড়ো কাক' বাগধারাটির অর্থ - বিপর্যস্ত অবস্থা

• অন্যান্য অপশনগুলো:
- ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ - বিচক্ষণ ব্যক্তি / দীর্ঘজীবী।
- গয়ংগচ্ছ ⇒ ঢিলেমি
- ভিজে বিড়াল ⇒ কপটচারী

[• বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে ⇒ ভূষণ্ডির কাক - দীর্ঘজীবী।
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে ⇒ ভূষণ্ডির কাক: বিচক্ষণ ব্যক্তি
• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে ভূষণ্ডির কাক: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।]
১,৩২৩.
Choose the synonym of 'Indignant.'
  1. Unskilled
  2. Resentful
  3. Indigenous
  4. Improper
সঠিক উত্তর:
Resentful
উত্তর
সঠিক উত্তর:
Resentful
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the synonym of 'Indignant.'

সমাধান:
Indignant এবং Resentful শব্দ দুইটি সমার্থক।

Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
Resentful এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।

অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
Unskilled অর্থ অদক্ষ।
Improper অর্থ অনুচিত বা অনুপযুক্ত।
Indigenous অর্থ দেশীয় বা স্বদেশজাত।

উৎস: 
- Accessible Dictionary by Bangla Academy.

১,৩২৪.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’ - মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের অক্ষরটি কি?
  1. ক) ভ
  2. খ) প
  3. গ) ফ
  4. ঘ) ব
সঠিক উত্তর:
ক) ভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ
ব্যাখ্যা
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’ - মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের অক্ষরটি হল ‘ভ’
১,৩২৫.
'দেউটি' শব্দের অর্থ কোনটি?
  1. ক) মশাল 
  2. খ) নজির
  3. গ) চোখ
  4. ঘ) হিমালয়
সঠিক উত্তর:
ক) মশাল 
উত্তর
সঠিক উত্তর:
ক) মশাল 
ব্যাখ্যা
'দেউটি' শব্দের অর্থ কোনটি?

'দেউটি' শব্দের অর্থ
১. দীপ 
২. মশাল 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,৩২৬.
Here are four groups of letters but one is different from the rest in certain way. Indicate the stranger.
  1. ABDE
  2. GHIJ
  3. MNPQ
  4. STVW
সঠিক উত্তর:
GHIJ
উত্তর
সঠিক উত্তর:
GHIJ
ব্যাখ্যা
প্রশ্ন: Here are four groups of letters but one is different from the rest in certain way. Indicate the stranger.

সমাধান:
এখানে, ABCDE, GHIJ, MNOPQ, STUVW
AB ও DE এর মাঝে C বর্ণটি বাদ দিয়ে হয়েছে।
MN ও PQ এর মাঝে O বর্ণটি বাদ দিয়ে হয়েছে।
ST ও VW এর মাঝে U বর্ণটি বাদ দিয়ে হয়েছে।
কিন্তু, GH ও IJ এর মধ্যে কোন বর্ণ বাদ দেওয়া হয়নি, তাই GHIJ ব্যতিক্রম।
১,৩২৭.
বাংলা বর্ণবিন্যাসে ‘ঢ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?
  1. প বর্গে তৃতীয়
  2. ট বর্গে চতুর্থ
  3. ত বর্গে তৃতীয়
  4. চ বর্গে পঞ্চম
সঠিক উত্তর:
ট বর্গে চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
ট বর্গে চতুর্থ
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে ‘ঢ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?

সমাধান:
- বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
- এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
- ক, খ, গ, ঘ, ঙ
- চ, ছ, জ, ঝ, ঞ
- ট, ঠ, ড, , ণ
- ত, থ, দ, ধ, ন
- প, ফ, ব, ভ, ম

- বাংলা বর্ণবিন্যাসে ‘ঢ’ ব্যঞ্জন বর্ণের ট বর্গের চতুর্থ স্থানে অবস্থান।

১,৩২৮.
Find the correct spelt word.
  1. Adventitous
  2. Adventitus
  3. Adventituous
  4. Adventitious
সঠিক উত্তর:
Adventitious
উত্তর
সঠিক উত্তর:
Adventitious
ব্যাখ্যা

প্রশ্ন: Find the correct spelt word.

সমাধান:
সঠিক বানান ঘ) Adventitious

"Adventitious" শব্দের অর্থ হলো 'অপ্রত্যাশিত বা আকস্মিক'
এটি Merriam-Webster, Dictionary.com এবং Cambridge Dictionary-এর মতো নির্ভরযোগ্য অভিধানে সঠিক বানান হিসেবে স্বীকৃত।

অন্য অপশন ভুল:
ক) Adventitous → 'i' কম
খ) Adventitus → ভুল শেষাংশ
গ) Adventituous → অতিরিক্ত 'u'

১,৩২৯.
RATIONALISATION শব্দটির বর্ণগুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে?
  1. NATIONALISTIC
  2. NATIONALIST
  3. SITUATION
  4. REALISATION
সঠিক উত্তর:
NATIONALIST
উত্তর
সঠিক উত্তর:
NATIONALIST
ব্যাখ্যা
প্রশ্ন: RATIONALISATION শব্দটির বর্ণগুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে?

সমাধান:
RATIONALISATION শব্দটির বর্ণগুলো ব্যবহার করে NATIONALIST শব্দটি গঠন করা যাবে।

NATIONALISTIC শব্দটির C প্রদত্ত শব্দটিতে অনুপস্থিত।
SITUATION শব্দটির U প্রদত্ত শব্দটিতে অনুপস্থিত।
REALISATION শব্দটির E প্রদত্ত শব্দটিতে অনুপস্থিত।
১,৩৩০.
Nuance : Distinction : : ?
  1. Remnant : Preservation
  2. Shade : Spectrum
  3. Hint : Suggestion
  4. Trace : Existence
সঠিক উত্তর:
Hint : Suggestion
উত্তর
সঠিক উত্তর:
Hint : Suggestion
ব্যাখ্যা
• Nuance - (noun) - মতামত বা বর্ণ ইত্যাদির সূক্ষ্ম তারতম্য; সূক্ষ্ম দ্যোতনা।
• Distinction - (noun) - পার্থক্য; স্বাতন্ত্র্য; পৃথককরণ।
• শব্দ দুটি সমার্থক বা একই অর্থ প্রকাশ করছে। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে -
• Hint - (noun) - ইঙ্গিত; আভাস।
• Suggestion - (noun ) - ক্ষীণ আভাস।
- উপরোক্ত শব্দ দুটিও একই জাতীয় অর্থ প্রকাশ করছে। 

• Remnant - (noun) - অবশেষ; ছিটেফোঁটা; যৎকিঞ্চিৎ; অবশিষ্টাংশ।
• Preservation - (noun) - রক্ষা; রক্ষণ; সংরক্ষণ।
• Shade - (noun) - প্রত্যক্ষ আলোকরশ্মি বাধাগ্রস্ত হওয়ার দরুন অপেক্ষাকৃত অন্ধকার; ছায়া।
• Spectrum - (noun) - বর্ণচ্ছটা; বর্ণালি।
• Trace - (noun) - কেউ আছে, ছিল অথবা কোনো ঘটনা ঘটেছে এ ধরনের আলামত, চিহ্ন ইত্যাদি।
• Existence - (verb transitive) - অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা।

• সুতরাং দেখা যাচ্ছে, Nuance : Distinction শব্দ দুটির analogy হচ্ছে যথাক্রমে Hint : Suggestion.

Source: GRE Big Book, Accessible Dictionary
১,৩৩১.
Find the correctly spelt word.
  1. ক) Apallation
  2. খ) Appellation
  3. গ) Appelation
  4. ঘ) Appallation
সঠিক উত্তর:
খ) Appellation
উত্তর
সঠিক উত্তর:
খ) Appellation
ব্যাখ্যা
Appellation- a name, title, or designation. the act of naming.
১,৩৩২.
কোন বানানটি সঠিক?
  1. ক) প্রনয়ন
  2. খ) প্রনয়ণ
  3. গ) প্রণয়ন
  4. ঘ) প্রণয়ণ
সঠিক উত্তর:
গ) প্রণয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রণয়ন
ব্যাখ্যা
প্রণয়ন (বিশেষ্য)
- রচনা; নির্মাণ; তৈরি; প্রস্তুত।

উৎস: Accessible Dictionary by Bangla Academy
১,৩৩৩.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি? 
  1. ক) Appeaice
  2. খ) Apeasse
  3. গ) Appease
  4. ঘ) Apeasee
সঠিক উত্তর:
গ) Appease
উত্তর
সঠিক উত্তর:
গ) Appease
ব্যাখ্যা
Appease (verb transitive)
English Meaning: (in arguments or war) To prevent further disagreement by giving to the other side something that they have demanded.
Bangla Meaning: শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger.
Synonyms: Conciliate (ঠাণ্ডা করা), Tranquillize (উত্তেজনা কমানো; প্রশান্ত করা), Satisfy (সন্তুষ্ট করা).
Antonyms: Provoke (রাগানো; খ্যাপানো), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Frustrate (ব্যর্থ করা).
Other Forms: Appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
Example Sentence: ‘The only thing that it can do now to appease the people would be to resign.’
১,৩৩৪.
নিচের কোন শব্দগুচ্ছ অভিধানে অনুসৃত বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়েছে?
  1. ক) আবাবিল, আবহাওয়া, আবাসভূমি, আবালবৃদ্ধ
  2. খ) আরক্তিম, আরণ্যক, আরশোলা, আরম্ভক
  3. গ) আনুকূল্য, আনুগত্য, আনুতোষিক, আনুনাসিক
  4. ঘ) আমলাতন্ত্র, আমানত, আমলনামা, আমসত্ব
সঠিক উত্তর:
গ) আনুকূল্য, আনুগত্য, আনুতোষিক, আনুনাসিক
উত্তর
সঠিক উত্তর:
গ) আনুকূল্য, আনুগত্য, আনুতোষিক, আনুনাসিক
ব্যাখ্যা
অন্য অপশনগুলোর সঠিক ক্রম বিন্যাস:
আমলনামা, আমলাতন্ত্র, আমসত্ব, আমানত। 
আরক্তিম, আরণ্যক, আরম্ভক, আরশোলা।
আবহাওয়া, আবাবিল, আবালবৃদ্ধ, আবাসভূমি। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১,৩৩৫.
সমার্থক শব্দটি চিহ্নিত করুন।
  1. শুশ্রুষা
  2. যতন
  3. পরিষেবা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

পরিচর্যা : সেবা; শুশ্রুষা।
পরিসেবা, পরিষেবা : [পোরিশেবা] (বিশেষ্য) রোগীর সেবা বা শুশ্রুষা; nursing।
যতন : সেবা; শুশ্রুষা; সুখ বা আয়াস দেওয়া

১,৩৩৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ঐষ্টীক
  2. গিরিখন্দর
  3. কল্লোলিনী
  4. অযাথাথ্য
সঠিক উত্তর:
কল্লোলিনী
উত্তর
সঠিক উত্তর:
কল্লোলিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
অশুদ্ধ - কোল্ললিনী
শুদ্ধ - কল্লোলিনী

অশুদ্ধ - গিরিখন্দর
শুদ্ধ - গিরিকন্দর

অশুদ্ধ- অযাথাথ্য
শুদ্ধ - অযাথার্থ্য

অশুদ্ধ - ঐষ্টীক
শুদ্ধ- ঐষ্টিক
১,৩৩৭.
‘চুরির অভ্যাস’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. হাতটান
  2. নয় ছয়
  3. উনিশ-বিশ
  4. পায়া ভারি
সঠিক উত্তর:
হাতটান
উত্তর
সঠিক উত্তর:
হাতটান
ব্যাখ্যা
• ‘হাতটান’ বাগধারাটির অর্থ - চুরির অভ্যাস।

অন্যদিকে,
- ‘নয়-ছয়’ বাগধারাটির অর্থ - অপব্যবহার।
- ‘উনিশ-বিশ’ বাগধারাটির অর্থ - সামান্য পার্থক্য।
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহংকার।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৩৮.
'নলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পর্বত
  3. বায়ু
  4. পদ্ম
সঠিক উত্তর:
পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
পদ্ম
ব্যাখ্যা
প্রশ্ন: নলিনী শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
নলিনী শব্দটির অর্থ: পদ্ম বা কমল।

নলিনী এর অন্যান্য সমার্থক শব্দ-  পদ্ম, কমল, সরোজ, অরবিন্দ, পঙ্কজ ইত্যাদি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৩৩৯.
Find out the correct name spelling of the great English playwright -
  1. ক) Shakespear
  2. খ) Shakespeare
  3. গ) Shakspiear
  4. ঘ) Shakespear
সঠিক উত্তর:
খ) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) Shakespeare
ব্যাখ্যা

William Shakespeare is the greatest English dramatist. He is famous for the objective presentation of his deep knowledge about human psychology.
He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD. His Birthplace is Stratford Avon.
'1590-1616' is called the Shakespearean period. He is often called The Bard of Avon.
He wrote 37 plays and 154 sonnets.
[Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture]

১,৩৪০.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?
  1. নৈপূন্য
  2. উচ্ছল
  3. বিদুষি
  4. উপজাচিত
সঠিক উত্তর:
উচ্ছল
উত্তর
সঠিক উত্তর:
উচ্ছল
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 

সমাধান:
শুদ্ধ বানান: উচ্ছল

অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান:
উপজাচিত = উপযাচিত 
বিদুষি = বিদুষী
নৈপূন্য = নৈপুণ্য
১,৩৪১.
শুদ্ধ বানান -
  1. স্বায়ত্তসাশন
  2. স্বায়াত্তশাসন
  3. স্বায়ত্বশাসন
  4. স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান -

সমাধান:
শুদ্ধ বানান - 'স্বায়ত্তশাসন'
- এটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি-প্রত্যয়: স্বায়ত্ত + শাসন।
এর অর্থ: 
- স্বশাসিত রাষ্ট্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩৪২.
কোনটির অর্থ ভিন্ন?
  1. ক) ইরা
  2. খ) তোয়
  3. গ) মহি
  4. ঘ) প্রাণদ
সঠিক উত্তর:
গ) মহি
উত্তর
সঠিক উত্তর:
গ) মহি
ব্যাখ্যা
এখানে,
• ইরা, তোয় এবং প্রাণদ হলো পানি এর সমার্থক শব্দ।
- পানি: জল, বারি, সলিল, অম্বু, নীর, ইরা, তোয়, প্রাণদ, জীবন।
• মহি হচ্ছে পৃথিবী এর সমার্থক শব্দ।
- পৃথিবী: বসুধা, বসুন্ধরা, বসুমতী, ভূ, মহি, জগৎ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৩৪৩.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন-
  1. ক) প্রত্যুৎপন্নমতি
  2. খ) প্রত্যুতপন্নমতি
  3. গ) প্রত্যুৎপন্যমতি
  4. ঘ) প্রত্যুৎপন্মমতি
সঠিক উত্তর:
ক) প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘প্রত্যুৎপন্নমতি’ শুদ্ধ বানান।
১,৩৪৪.
উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
  1. শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
  2. সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
  3. আহা! কী চমৎকার দৃশ্য।
  4. শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
সঠিক উত্তর:
শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
ব্যাখ্যা
→ উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।

উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।

→ আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
→ শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
→ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।
১,৩৪৫.
শুদ্ধ বানান কোনটি? 
  1. তিতীর্ষু
  2. তিতির্ষু
  3. তীতীর্ষু
  4. তিতির্শু
সঠিক উত্তর:
তিতীর্ষু
উত্তর
সঠিক উত্তর:
তিতীর্ষু
ব্যাখ্যা
শুদ্ধ বানান: তিতীর্ষু 
অর্থ: পার হতে ইচ্ছুক, তরণেচ্ছু 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,৩৪৬.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে মানবদেহের একটি অঙ্গ হয়?
  1. LDSRHOEU
  2. EYWVEBR
  3. FIGNERL
  4. SHMOACTI
সঠিক উত্তর:
LDSRHOEU
উত্তর
সঠিক উত্তর:
LDSRHOEU
ব্যাখ্যা
মানবদেহের অঙ্গগুলোর নাম - SHOULDER, EYEBROW, FINGER, STOMACH.
অপশন খ, গ এবং ঘ এর মূল শব্দের সাথে অতিরিক্ত V, L, I যুক্ত আছে৷

তাই সঠিক উত্তর ক।
১,৩৪৭.
বিভা : কিরণ :: সুবলিত : ___
  1. শক্তিমান
  2. সুবিদিত
  3. সুবিনীত
  4. বিধিত
সঠিক উত্তর:
শক্তিমান
উত্তর
সঠিক উত্তর:
শক্তিমান
ব্যাখ্যা
বিভা অর্থ কিরণ 
সুবলিত অর্থ শক্তিমান
সুবিদিত  অর্থ ১ ভারোরূপে জানা গেছে এমন; সুবিজ্ঞাত; উত্তমরূপে জ্ঞাত। 
                     ২ প্রসিদ্ধ; সুপরিজ্ঞাত।
সুবিনীত অর্থ সুশিক্ষিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৩৪৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Enthuseastic
  2. Reminiscance
  3. Legitimate
  4. Plagiaerize
সঠিক উত্তর:
Legitimate
উত্তর
সঠিক উত্তর:
Legitimate
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Legitimate.
বাংলা অর্থ: আইনসঙ্গত, বৈধ, ন্যায়সঙ্গত।

• অন্যান্য অপশনের সঠিক বানান:
Enthuseastic =  Enthusiastic.
Reminiscance = Reminiscence.
Plagiaerize = Plagiarize.
১,৩৪৯.
ফ ও ভ এর মধ্যবর্তী বর্ণের বামদিকের ৪টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
  1. ক) ধ
  2. খ) দ
  3. গ) ল
  4. ঘ) র
সঠিক উত্তর:
খ) দ
উত্তর
সঠিক উত্তর:
খ) দ
ব্যাখ্যা

 
   ফ ও ভ এর মধ্যবর্তী বর্ণ = ব 

ব বামদিকের ৪টি বর্ণের পরের বর্ণটি হবে = দ
১,৩৫০.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) পিপীলিকা 
  2. খ) বিভিষীকা
  3. গ) পরিষ্কার
  4. ঘ) পুরস্কার 
সঠিক উত্তর:
খ) বিভিষীকা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভিষীকা
ব্যাখ্যা
 বিভিষীকা বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধরূপ হলো -বিভীষিকা 

বাকি শব্দগুলো শুদ্ধ 
- পরিষ্কার 
- দরিদ্রতা 
- পুরস্কার 
- বিভীষিকা 

[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
১,৩৫১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
  2. আমি অপমান হয়েছি।
  3. ঘটনা বর্ণনা হয়েছে।
  4. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
সঠিক উত্তর:
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তর
সঠিক উত্তর:
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
ব্যাখ্যা
→ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়- বাক্যটি শুদ্ধ।

• অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
- শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

• অশুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
- শুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

• অশুদ্ধ বাক্য: ঘটনা বর্ণনা হয়েছে।
- শুদ্ধ বাক্য: ঘটনা বর্ণিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫২.
নিচের কোন শব্দজোড়টি বিপরীতার্থক শব্দ নয়?
  1. প্রাচী - প্রতীচী
  2. প্রসন্ন - বিষণ্ন
  3. জরা - জীর্ণ
  4. ফাঁপা - নিরেট
সঠিক উত্তর:
জরা - জীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
জরা - জীর্ণ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দজোড়টি বিপরীতার্থক শব্দ নয়?

সমাধান:
• "জরা - জীর্ণ" শব্দজোড় বিপরীতার্থক নয়।
- 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।

অন্যদিকে,
প্রাচী - প্রতীচী
প্রসন্ন - বিষণ্ন
ফাঁপা - নিরেট
- অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৩৫৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Amature
  2. খ) Amateur
  3. গ) Amateure
  4. ঘ) Amataure
সঠিক উত্তর:
খ) Amateur
উত্তর
সঠিক উত্তর:
খ) Amateur
ব্যাখ্যা
Amateur শব্দের অর্থ অপেশাদার।
Amateur: A person who takes part in an activity for pleasure, not as a job.
Or, An amateur is also someone who lacks skill in doing something.
Source: Cambridge Dictionary.
১,৩৫৪.
কোনটি অশুদ্ধ বানান?
  1. আষাঢ়
  2. অগ্নিসাৎ
  3. মাস্টার
  4. কলুস
সঠিক উত্তর:
কলুস
উত্তর
সঠিক উত্তর:
কলুস
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
 অশুদ্ধ বানান - কলুস।
এর শুদ্ধ বানান - কলুষ।

→ কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

→ আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না।
যেমন - জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

→ সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদেও 'ষ' হয় না।
যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৫৫.
'উড়োজাহাজ' শব্দের অর্থ কী?
  1. আকাশ
  2. খপোত
  3. পায়রা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
খপোত
উত্তর
সঠিক উত্তর:
খপোত
ব্যাখ্যা

প্রশ্ন: 'উড়োজাহাজ' শব্দের অর্থ কী? 

সমাধান: 
'উড়োজাহাজ' শব্দের অর্থ - বিমান, খপোত, এরোপ্লেন, আকাশযান


অন্যদিকে, 
'আকাশ' শব্দের অর্থ - গগন, অম্বর, নভ, আসমান, অন্তরীক্ষ, শূন্য, দ্যুলোক, ব্যোম, অভ্র, নিলিমা, নভোমণ্ডল ইত্যাদি
'পায়রা' শব্দের অর্থ - কবুতর, কপোত, পারাবত ইত্যাদি

১,৩৫৬.
"ZENITH" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. FINAL
  2. TOP
  3. DOUBT
  4. NADIR
সঠিক উত্তর:
NADIR
উত্তর
সঠিক উত্তর:
NADIR
ব্যাখ্যা

প্রশ্ন: "ZENITH" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
"ZENITH" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো- NADIR

ZENITH শব্দটির অর্থ হলো- শীর্ষবিন্দু(the highest part or point)।
NADIR শব্দটির অর্থ হলো- নিম্নবিন্দু(the lowest point or level)।

অর্থাৎ ZENITH ও NADIR শব্দদ্বয় পরস্পর বিপরীত। 

অন্যদিকে,
FINAL শব্দটির অর্থ হলো- চূড়ান্ত। 
TOP শব্দটির অর্থ হলো- শীর্ষবিন্দু, উপরিভাগ।
DOUBT শব্দটির অর্থ হলো- সংশয়, সন্দেহ করা।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
- Merriam-Webster Dictionary.

১,৩৫৭.
Choose the correct spelling.
  1. Aknowledgement
  2. Acknoledgement
  3. Aknowlegment
  4. Acknowledgement
সঠিক উত্তর:
Acknowledgement
উত্তর
সঠিক উত্তর:
Acknowledgement
ব্যাখ্যা
Acknowledgement:
English meaning: Acceptance of the truth or existence of something.

Example: She acknowledged that she had been at fault.
অর্থ: তিনি স্বীকার করেছেন যে তাঁর দোষ ছিল।

Bangla Meaning: স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া, সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া.

উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর মধ্যে Acknowledgement শব্দটির বানান সঠিক।

Source: Accessible Dictionary.
১,৩৫৮.
Which word is correctly spelt?
  1. Conscientious
  2. Compulsury
  3. Secratariat
  4. Reconceliation
সঠিক উত্তর:
Conscientious
উত্তর
সঠিক উত্তর:
Conscientious
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান:
The correctly spelt word is-
Conscientious = বিবেকবান, বিবেকবুদ্ধিসম্পন্ন।

• Correct Spelling of the other words:
- Compulsory = বাধ্যতামূলক।
- Secretariat = কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর, সচিবালয়।
- Reconciliation = সামঞ্জস্যবিধান, মিটমাট, পুনর্মিত্রতা, মীমাংসা।
১,৩৫৯.
'সেমিকোলন'-এর বিরতি কাল কত?
  1. থামার প্রয়োজন নেই
  2. ১ বলার দ্বিগুণ সময়
  3. এক সেকেন্ড
  4. 'এক' উচ্চরণে যে সময় লাগে
সঠিক উত্তর:
১ বলার দ্বিগুণ সময়
উত্তর
সঠিক উত্তর:
১ বলার দ্বিগুণ সময়
ব্যাখ্যা
প্রশ্ন: 'সেমিকোলন'-এর বিরতি কাল কত?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১,৩৬০.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
  1. নিক্কণ, সূচ্যগ্র, অনুর্ধব
  2. সুচগ্র, ভূঁড়িওয়ালা, মাতৃশ্বসা
  3. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  4. ভগ্নস্তূপ, ভৌগোলিক, ভস্মীভূত
সঠিক উত্তর:
ভগ্নস্তূপ, ভৌগোলিক, ভস্মীভূত
উত্তর
সঠিক উত্তর:
ভগ্নস্তূপ, ভৌগোলিক, ভস্মীভূত
ব্যাখ্যা
অপশন ‘ক’ এর সূচ্যগ্র বানানটি শুদ্ধ। অন্যান্যগুলোর শুদ্ধ বানান হলঃ নিক্বণ, অনূর্ধ্ব।
অপশন ‘খ’ এর সবগুলো বানানই অশুদ্ধ। এদের শুদ্ধ বানান হলঃ সূচ্যগ্র, ভুঁড়িওয়ালা, মাতৃষ্বসা (খালা)।
অপশন ‘গ’ এর অনূর্বর এবং ঊর্ধবগামী বানান অশুদ্ধ। এদের শুদ্ধ বানান হলঃ অনুর্বর, ঊর্ধ্বগামী।
অপশন ‘ঘ’ এর সবগুলো বানানই শুদ্ধ।

উৎস : বাংলা একাডেমি অভিধান।
১,৩৬১.
বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে ______ শিক্ষার উন্নয়ন ছাড়া উন্নতি সম্ভব নয়।
  1. ক) সাধারণ
  2. খ) প্রাথমিক
  3. গ) কারিগরি
  4. ঘ) তান্ত্রিক
সঠিক উত্তর:
গ) কারিগরি
উত্তর
সঠিক উত্তর:
গ) কারিগরি
ব্যাখ্যা
বর্তমানে যান্ত্রিক সভ্যতার যুগে উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার উন্নতি করতে হবে।কারণ, কারিগরি শিক্ষা আমাদের এই যান্ত্রিক সভ্যতাকে আরো উন্নত করবে।
১,৩৬২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) আমার বড় দুরবস্থা
  2. খ) আমার বড় দূরাবস্থা
  3. গ) আমার বড় দুরাবস্থা
  4. ঘ) আমার বড় দূরবস্থা
সঠিক উত্তর:
ক) আমার বড় দুরবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ক) আমার বড় দুরবস্থা
ব্যাখ্যা
দূরাবস্থা, দূরবস্থা, দুরাবস্থা - এই বানানগুলো অশুদ্ধ হওয়ায়, এই বানান সম্বলিত বাক্যগুলোও অশুদ্ধ।
শুদ্ধ বাক্য - আমার বড় দুরবস্থা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৩৬৩.
'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রবেশাধিকার
  2. মানবাধিকার
  3. মৌলিক অধিকার
  4. ভোটাধিকার
সঠিক উত্তর:
ভোটাধিকার
উত্তর
সঠিক উত্তর:
ভোটাধিকার
ব্যাখ্যা

• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা ভোটাধিকার।
• 'Human Right' শব্দের পরিভাষা মানবাধিকার।
• 'Admittance' শব্দের পরিভাষা প্রবেশাধিকার।
• 'Fundamental Rights' শব্দের পরিভাষা মৌলিক অধিকার।

১,৩৬৪.
T, R, P, N, L, ?, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
  1. J, G
  2. J, H
  3. H, K
  4. K, I
সঠিক উত্তর:
J, H
উত্তর
সঠিক উত্তর:
J, H
ব্যাখ্যা

T একটি বর্ণ আগে R
R একটি বর্ণ আগে P
P একটি বর্ণ আগে N
N একটি বর্ণ আগে L
L একটি বর্ণ আগে J
J একটি বর্ণ আগে H

১,৩৬৫.
'বায়ু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) অনিল
  2. খ) অগ্নিসখ
  3. গ) কৃশানু
  4. ঘ) পবন
সঠিক উত্তর:
গ) কৃশানু
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃশানু
ব্যাখ্যা
- অনিল, অগ্নিসখ, পবন 'বায়ু' শব্দের প্রতিশব্দ।
- 'কৃশানু' বায়ু শব্দের প্রতিশব্দ নয়।

'বায়ু' শব্দের সমার্থক শব্দসমূহ:

বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, বায়, বাত, মলয়, মরুৎ, প্রভঞ্জন, মারুত, অগ্নিসখ, বহ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, জগদ্বল, গন্ধবহ, গন্ধবাহ, প্রভঞ্জন, শব্দবহ, সদাগতি, প্রবমান, নভঃশ্বাস, বাভাস ইত্যাদি।

'অগ্নি' শব্দের সমার্থক শব্দসমূহ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩৬৬.
'Constituency' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হালনাগাদ
  2. নির্বাচনী এলাকা
  3. শিক্ষাবিদ
  4. পরিপত্র
সঠিক উত্তর:
নির্বাচনী এলাকা
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচনী এলাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 'Constituency' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান: 
Constituency - শব্দের বাংলা পারিভাষিক শব্দ নির্বাচনী এলাকা। 

অন্যান্য অপশন আলোচনা-
- 'Up-to-date' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - হালনাগাদ।
- 'Educationist' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষাবিদ।
- 'Circular' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পরিপত্র।

১,৩৬৭.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. প্রষিতভর্তৃকা
  2. প্রসিতভর্তৃকা
  3. প্রোষিতভর্তৃকা 
  4. প্রোসিতভর্তৃকা 
সঠিক উত্তর:
প্রোষিতভর্তৃকা 
উত্তর
সঠিক উত্তর:
প্রোষিতভর্তৃকা 
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান : প্রোষিতভর্তৃকা 
প্রোষিতভর্তৃকা- যে নারীর স্বামী প্রবাসে থাকে। 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,৩৬৮.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’- মালার ‘ন’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
  1. ক) ণ
  2. খ) ত
  3. গ) ট
  4. ঘ) ঠ
সঠিক উত্তর:
ক) ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ণ
ব্যাখ্যা
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন। ন এর পূর্বের পঞ্চম অক্ষরটি ণ।
১,৩৬৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Pnom Phen
  2. Phnom Phen
  3. Phnom Pen
  4. Phnom Penh
সঠিক উত্তর:
Phnom Penh
উত্তর
সঠিক উত্তর:
Phnom Penh
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে Phnom Penh। এটি কম্বোডিয়ার রাজধানী।
১,৩৭০.
কোন বানানটি শুদ্ধ?
  1. resurection
  2. grattitude
  3. remembrance
  4. fundamantal
সঠিক উত্তর:
remembrance
উত্তর
সঠিক উত্তর:
remembrance
ব্যাখ্যা
remembrance বানানটি শুদ্ধ।
 
Correct spelling and meaning:
resurrection = পুনরুত্থান
gratitude = কৃতজ্ঞতা
remembrance = স্মরণ
fundamental = মৌলিক
১,৩৭১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) শৌভোক
  2. খ) শোভিক
  3. গ) শৌভিক
  4. ঘ) শৌবিক
সঠিক উত্তর:
গ) শৌভিক
উত্তর
সঠিক উত্তর:
গ) শৌভিক
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো 'শৌভিক' 
'শৌভিক' অর্থ  জাদুবিদ্যায় পারদর্শী, ঐন্দ্রজালিক 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
১,৩৭২.
'Intrude' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. সমন জারি
  2. ব্যাপন
  3. চলিত
  4. অনুপ্রবেশ করা
সঠিক উত্তর:
অনুপ্রবেশ করা
উত্তর
সঠিক উত্তর:
অনুপ্রবেশ করা
ব্যাখ্যা

প্রশ্ন: 'Intrude' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
'Intrude' শব্দটির বাংলা পরিভাষা হলো - অনুপ্রবেশ করা। 

অন্যদিকে,
'Issue of summons' শব্দটির বাংলা পরিভাষা হলো - সমন জারি।
'Irradiation' শব্দটির বাংলা পরিভাষা হলো - ব্যাপন । 
'In Vogue' শব্দটির বাংলা পরিভাষা হলো - চলিত, চলতি।
 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.

১,৩৭৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. অসম্ভব্য
  2. আকাশস্থ
  3. আতংক
  4. অভাবগ্রস্থ
সঠিক উত্তর:
আকাশস্থ
উত্তর
সঠিক উত্তর:
আকাশস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সঠিক বানান হলো -
- অসম্ভাব্য: ঘটবার সম্ভাবনা নেই এমন, অসম্ভবপর।
- আকাশস্থ: আকাশে অবস্থিত, শূন্যস্থিত।
- অভাবগ্রস্ত: অভাবে পতিত, দরিদ্র, গরিব।
- আতঙ্ক: ভয়, শঙ্কা, ত্রাস।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৩৭৪.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমীকরণ
  2. খ) পরিষ্কার
  3. গ) চূর্ণবিচূর্ণ
  4. ঘ) সায়ত্ত্বশাসন
সঠিক উত্তর:
ঘ) সায়ত্ত্বশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সায়ত্ত্বশাসন
ব্যাখ্যা
বাংলা একাডেম আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সায়ত্ত্বশাসন' বানানটি অশুদ্ধ।

• এর শুদ্ধ বানান- 'স্বায়ত্তশাসন'। 

অন্য অপশনে,
সমীকরণ, পরিষ্কার, চূর্ণবিচূর্ণ- বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেম আধুনিক বাংলা অভিধান। 
১,৩৭৫.
'Test' শব্দের বাংলা পরিভাষা -
  1. ক) সমীক্ষা
  2. খ) সমীক্ষক
  3. গ) সমীক্ষা করা
  4. ঘ) অভীক্ষা
সঠিক উত্তর:
ঘ) অভীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভীক্ষা
ব্যাখ্যা
- 'Test' শব্দের বাংলা পরিভাষা -'অভীক্ষা' 
- 'Scrutiny' শব্দের বাংলা পরিভাষা -'সমীক্ষা' 
- 'Scrutinizer' শব্দের বাংলা পরিভাষা- 'সমীক্ষক' 
- 'Scrutinize' শব্দের বাংলা পরিভাষা - 'সমীক্ষা করা' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
১,৩৭৬.
CONSENSUS -
  1. Disagreement
  2. Contentions
  3. Conclusion
  4. Conscious
  5. General Agreement
সঠিক উত্তর:
General Agreement
উত্তর
সঠিক উত্তর:
General Agreement
ব্যাখ্যা
Consensus - মিল; ঐক্য; ঐকমত্য।
Disagreement - মতানৈক্য; ভিন্নমত; মতভেদ।
Contention - তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।
Conclusion - উপসংহার; সমাপ্তি; শেষ; অবসান।
Conscious - সচেতন; সজ্ঞান।
General Agreement - সাধারণ চুক্তি।

Consensus - General Agreement
১,৩৭৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কণ্ঠ্য
  2. কুন্ডলি
  3. কণ্টক
  4. দারিদ্র্য
সঠিক উত্তর:
কুন্ডলি
উত্তর
সঠিক উত্তর:
কুন্ডলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কুন্ডলি'- বানানটি ভুল। 
এর শুদ্ধ বানান- 'কুণ্ডলী'।

• 'কুণ্ডলী' শব্দের অর্থ:
- কুণ্ডলাকারে পাকানো বা গুটানো বস্তু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানারের নিয়ম।
১,৩৭৮.
'নিকটস্থ' শব্দটির সমার্থবোধক শব্দ কী হবে?
  1. ক) অভিগত
  2. খ) সমাগত
  3. গ) উদগত
  4. ঘ) নির্গত
সঠিক উত্তর:
খ) সমাগত
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাগত
ব্যাখ্যা
সমাগত শব্দের সমার্থক শব্দ নিকটস্থ, উপস্থিত।
১,৩৭৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Remittance
  2. Remmitence
  3. Remittence
  4. Remettrance
সঠিক উত্তর:
Remittance
উত্তর
সঠিক উত্তর:
Remittance
ব্যাখ্যা
Remittance বানানটি শুদ্ধ। এর অর্থ ⇒ প্রেরিত অর্থ 
১,৩৮০.
কোন বানানটি শুদ্ধ?
  1. অন্যপুর্বা
  2. স্বায়ত্ব
  3. উর্ধ্ব
  4. সমীচীন
সঠিক উত্তর:
সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
সমীচীন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানান: 'সমীচীন'।

অন্যান্য অপশন আলোচনা:
⇒ অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
⇒ স্বায়ত্ব এর শুদ্ধ বানান- স্বায়ত্ত।
⇒ উর্ধ্ব এর শুদ্ধ বানান - ঊর্ধ্ব।
১,৩৮১.
'পায়রা' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. কুড়া
  2. কপোত
  3. কদলী
  4. কোকিল
সঠিক উত্তর:
কপোত
উত্তর
সঠিক উত্তর:
কপোত
ব্যাখ্যা
পায়রা-র সমার্থক শব্দ - কপোত।

• কবুতরের সমার্থক শব্দ কপোত, নোটন, পায়রা, পারাবত।

অন্যান্য সমার্থক শব্দ:
- ময়ূরের সমার্থক শব্দ কলাপী, শিখী, শিখণ্ডী, বর্হী।
- শিখণ্ডিক অর্থ মোরগ।
- কোকিলের সমার্থক শব্দ অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক। খরগোশ এর সমার্থক শব্দ শশক।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা অভিধান।
১,৩৮২.
Which word is spelled correctly-
  1.  Hermony
  2.  Predecament
  3. Rebeellious
  4.  Counterfeit
সঠিক উত্তর:
 Counterfeit
উত্তর
সঠিক উত্তর:
 Counterfeit
ব্যাখ্যা

প্রশ্ন: Which word is spelled correctly-

সমাধান:
এখানে শুধুমাত্র ঘ) Counterfeit সঠিক বানান। 
এর অর্থ-
নকল বা জাল - মূল বা আসল কিছু নকল করা, বিশেষ করে নকশা, মুদ্রা, ডাকটিকিট, বা গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষেত্রে।
ভুয়া বা কৃত্রিম - কোনো জিনিসকে আসল বলে দেখানো হলেও তা আসলে আসল নয়।

উদাহরণ:
• The police seized counterfeit money.
পুলিশ জব্দ করেছে নকল টাকা।
• He tried to sell a counterfeit painting.
সে একটি ভুয়া চিত্রকর্ম বিক্রি করার চেষ্টা করেছে।

অন্য অপশন গুলো -
(ক) Hermony  এর সঠিক বানান  Harmony
(খ) Predecament এর সঠিক বানান Predicament
(গ) Rebeellious এর সঠিক বানান Rebellious

১,৩৮৩.
কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. ক) ঝানু - অপক্ব
  2. খ) ঝুনা - কাঁচা
  3. গ) চয় - অপচয়
  4. ঘ) রত - নিরত
সঠিক উত্তর:
ঘ) রত - নিরত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রত - নিরত
ব্যাখ্যা

বিপরীতার্থক শব্দজোড়াঃ
ঝানু - অপক্ব
ঝুনা - কাঁচা
চয় - অপচয়
বিরত - নিরত
রত এবং নিরত দুটো শব্দেরই অর্থ - নিযুক্ত, আসক্ত, লিপ্ত।

১,৩৮৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. তদানুসারে
  2. তদনুসারে
  3. তদণুসারে
  4. তদানুশারে
সঠিক উত্তর:
তদনুসারে
উত্তর
সঠিক উত্তর:
তদনুসারে
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তদনুসারে' বানানটি শুদ্ধ।  

• 'তদনুসারে' শব্দ:
- ক্রিয়া বিশেষণ।
- যার অর্থ: সেই প্রকারে, তদ্‌রূপে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৩৮৫.
'সামান্য' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. কেউ কেটা
  2. ঝিঙেফুল ফোটা
  3. কালে ভদ্রে
  4. গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
কেউ কেটা
উত্তর
সঠিক উত্তর:
কেউ কেটা
ব্যাখ্যা
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ 'কদাচিৎ',
'কেউ কেটা' বাগধারার অর্থ 'সামান্য' 
'ঝিঙেফুল ফোটা বাগধারার অর্থ 'আয়ু ফুরিয়ে আসা' 
'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ 'ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৮৬.
অকাল কুষ্মাণ্ড : অপদার্থ : : ? : নিতান্ত অলস
  1. আঠারো মাসে বছর
  2. গোঁফ খেজুরে
  3. আকাশের চাঁদ
  4. ভূষন্ডির কাক
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
ব্যাখ্যা
প্রশ্ন: অকাল কুষ্মাণ্ড : অপদার্থ : : ? : নিতান্ত অলস

সমাধান:
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।

• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
• ‘ভূষন্ডির কাক’ বাগ্‌ধারাটির অর্থ - বিচক্ষণ ব্যক্তি
১,৩৮৭.
'সিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. খাতক
  2. নিষেধ
  3. নির্ভীক
  4. শুষ্ক
সঠিক উত্তর:
শুষ্ক
উত্তর
সঠিক উত্তর:
শুষ্ক
ব্যাখ্যা
প্রশ্ন: 'সিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান: 
• 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৮৮.
কোন বানানটি সঠিক নয়?
  1. চত্বর
  2. দণ্ডায়মান
  3. চন্ডালিকা
  4. দধীচি
সঠিক উত্তর:
চন্ডালিকা
উত্তর
সঠিক উত্তর:
চন্ডালিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চন্ডালিকা' বানানটি সঠিক নয়। 
এর শুদ্ধ বানান- 'চণ্ডালিকা'।

• 'চণ্ডালিকা' অর্থ : একপ্রকার সেতার। 

অন্যদিকে, 
'চত্বর' শব্দের অর্থ - প্রাঙ্গণ; উঠান; আঙিনা।
'দণ্ডায়মান' শব্দের অর্থ - দণ্ডের মতো খাড়া; দাঁড়িয়ে আছে এরূপ; খাড়া।
'দধীচি' শব্দের অর্থ - বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৩৮৯.
Choose the opposite of 'tumultuous'.
  1. ক) stormy
  2. খ) peaceful
  3. গ) convulsive
  4. ঘ) depict
সঠিক উত্তর:
খ) peaceful
উত্তর
সঠিক উত্তর:
খ) peaceful
ব্যাখ্যা

tumultuous - marked by sudden or violent disturbance
Synonyms for tumultuous
convulsive,
stormy,
turbulent

Antonyms for tumultuous
nonviolent,
peaceable,
peaceful

১,৩৯০.
‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. পুতুল ননীর
  2. পুতুল তুলীর
  3. নীলতুরপুর
  4. ননীর পুতুল
সঠিক উত্তর:
ননীর পুতুল
উত্তর
সঠিক উত্তর:
ননীর পুতুল
ব্যাখ্যা
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।
১,৩৯১.
নিচের কোন শব্দটিকে অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
  1. Referendum
  2. Referable
  3. Reference
  4. Refection
সঠিক উত্তর:
Refection
উত্তর
সঠিক উত্তর:
Refection
ব্যাখ্যা
Referendum, Referable, Reference, Refection
সবগুলো শব্দের প্রথম চার বর্ণ Refe, তারপর (Referendum, Referable, Reference) শব্দগুলোতে আসে r. কিন্তু Refection এ আসে c. 
c বর্ণটি r  এর আগে হওয়ায় Refection শব্দটি অভিধানে আগে আসবে। 
১,৩৯২.
‘কান ভাঙানো' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. নির্লজ্জ
  2. ওত পেতে থাকা
  3. কুপরামর্শ
  4. সফলতা লাভ
সঠিক উত্তর:
কুপরামর্শ
উত্তর
সঠিক উত্তর:
কুপরামর্শ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘কান ভাঙানো' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?

সমাধান:
• ‘কান ভাঙানো' বাগ্‌ধারাটির অর্থ- কুপরামর্শ
বাক্য গঠন: ও নিশ্চয় আমার নামে কান ভাঙিয়েছে! আর তুমিও তা বিশ্বাস করে বসে আছ।

অন্যদিকে,
কানকাটা - নির্লজ্জ;
কান খাড়া করা - ওত পেতে থাকা;
কিস্তিমাত - সফলতা লাভ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২৫  সংস্করণ)।
১,৩৯৩.
In each of the following questions, a related pair of words is followed by five lettered pairs of words select the lettered pair that best expresses a relationship similar to that expressed in the original pair. (43 - 47)

INITIATE : END -
  1. attend : ignore
  2. inure : harden
  3. remain : retreat
  4. Infer : Imply
  5. require : insure
সঠিক উত্তর:
remain : retreat
উত্তর
সঠিক উত্তর:
remain : retreat
ব্যাখ্যা
INITIATE - চালু/প্রবর্তিত করা
END -  সমাপ্ত হওয়া; শেষ করা
remain - থাকা; অবস্থান করা।
retreat - অপসরণ; প্রত্যাহার।

Initiate এর বিপরীত শব্দ হলো End
Remain এর বিপরীত শব্দ হলো Retreat.

∴ INITIATE : END - remain : retreat
১,৩৯৪.
'শৃগাল' - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শশক
  2. খ) হরিণ
  3. গ) শুশুক
  4. ঘ) শিয়াল
সঠিক উত্তর:
ঘ) শিয়াল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিয়াল
ব্যাখ্যা
শিয়াল (বিশেষ্য) - শৃগাল; শিবা।
শশ, শশক (বিশেষ্য) - খরগোশ।
১,৩৯৫.
"অনুরক্ত" এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আরক্ত
  2. বর্জন
  3. বিরক্ত
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিরক্ত
ব্যাখ্যা
প্রশ্ন: "অনুরক্ত" এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
অনুরক্ত শব্দটির অর্থ হলো- অনুরাগবিশিষ্ট বা আসক্ত।

'অনুরক্ত' শব্দটির বিপরীতার্থক শব্দ - বিরক্ত।

অন্যদিকে,
• 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
• 'নিরত' এর বিপরীত শব্দ - বিরত।
• 'অনুগ্ৰহ' এর বিপরীত শব্দ - নিগ্ৰহ।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৩৯৬.
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়
  1. কমা
  2. সেমিকোলন
  3. ড্যাশ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ড্যাশ
উত্তর
সঠিক উত্তর:
ড্যাশ
ব্যাখ্যা

প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়______।

• ড্যাশ (_):
প্রথমেই ড্যাশ (_) আর হাইফেন (-) চিহ্নের তফাতটা মনে রাখা জরুরি। হাইফেনের চেয়ে ড্যাশ বেশি লম্বা, দুটি হাইফেন পাশাপাশি জোড়া লাগালে ড্যাশ হয়ে যায়।
ড্যাশ চিহ্ন প্রধানত বাক্যের মধ্যে এবং নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়: 
১. কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে: আমার একমাত্র সম্মল_আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। 

​২. বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে:
ক. "বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে_"
খ. বাবা গর্জিয়া উঠিলেন, "বটে রে_"

​৩. গল্পে উপন্যাসে প্রসঙ্গের পরিবর্তন বা ব্যাখ্যায়:
ক. শিশির_না, এ নামটা আর ব্যবহার করা চলিল না।
খ. অ্যাঁ_এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বসিল?

​৪. নাটক বা গল্প উপন্যাসে সংলাপের আগে: _হ গীত না তর মাথা। _অপরাধ স্বীকার করলে?

​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৯৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ইতপূর্বে
  2. খ) ইতোঃপূর্বে
  3. গ) ইতঃপূর্বে
  4. ঘ) ইতোপূর্বে
সঠিক উত্তর:
গ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতঃপূর্বে
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানানগুলো হচ্ছে -
- ইতিপূর্বে
- ইতঃপূর্বে

'ইতোপূর্বে' বানানের কোন শব্দ আধুনিক বাংলা একাডেমি অভিধানে নেই।

তাছাড়া সংসদ বাংলা অভিধান অনুসারে,
'ইতঃপূর্বে' - ইতিপূর্বে শব্দের শুদ্ধ কিন্তু অপ্রচলিত রূপ।

সুতরাং, নিঃসন্দেহে সঠিক উত্তর - ইতঃপূর্বে।

১,৩৯৮.
“Ombudsman” শব্দটির বাংলা পারিভাষিক শব্দঃ
  1. ক) ন্যায়পাল
  2. খ) করপাল
  3. গ) রাষ্ট্রদূত
  4. ঘ) জনসেবক
সঠিক উত্তর:
ক) ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ন্যায়পাল
ব্যাখ্যা
Ombudsman শব্দের অর্থ ন্যায়পাল।
The Ombudsman (British/Britain- এ সরকারিভাবে 'Parliamentary Commissioner' বলা হয়) সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগের তদন্ত এবং তার বিচারের ক্ষমতাপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি।
সুত্রঃ প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি অভিধান।
১,৩৯৯.
সমার্থক শব্দের জোড়া কোনটি?
  1. ক) Private and public
  2. খ) Intrusive and invasive
  3. গ) Mysterious and unknown
  4. ঘ) Common and unique
সঠিক উত্তর:
গ) Mysterious and unknown
উত্তর
সঠিক উত্তর:
গ) Mysterious and unknown
ব্যাখ্যা
- Mysterious রহস্যময়; রহস্যঘন; রহস্যাবৃত; দুর্বোধ্য এবং unknown অজ্ঞাত।

বাকিগুলো সমার্থক শব্দের জোড়া নয়।
- Private অর্থ একান্ত; ব্যক্তিগত এবং public অর্থ সর্বজনীন; সর্বলোকবিদিত; সর্বসাধারণের।
- Intrusive অর্থ পরাধিকারচর্চাকারী এবং invasive অর্থ আক্রমণমূলক।
- common অর্থ গতানুগতিক এবং unique অর্থ অদ্বিতীয়; অনন্য; একমাত্র।

Source: Accessible Dictionary by Bangla Academy
১,৪০০.
কোনটি 'কপাল' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কপোল
  2. খ) ললাট
  3. গ) কাপালিক
  4. ঘ) মস্তক
সঠিক উত্তর:
খ) ললাট
উত্তর
সঠিক উত্তর:
খ) ললাট
ব্যাখ্যা

• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছেঃ
- ললাট,
- ভাল,
- কর্পর,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।