বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ২০১৩০০ / ২,০২৯

২০১.
What is the antonym of famous?
  1. Illiterate
  2. Opaque
  3. mmature
  4. Inconspicuous
ব্যাখ্যা

প্রশ্ন: What is the antonym of famous?

সমাধান:
Inconspicuous এর অর্থ - অদৃশ্য / নজরে না পড়া
কারণ Famous (খ্যাতনামা, সুপরিচিত) এর সঠিক বিপরীতার্থক শব্দ হলো Inconspicuous (যে পরিচিত নয় বা নজরে পড়ে না)।

অন্য অপশন গুলো -
ক) Illiterate এর অর্থ - নিরক্ষর
খ) Opaque এর অর্থ - অস্বচ্ছ
গ) Immature এর অর্থ - অপরিণত

সঠিক উত্তর: ঘ) Inconspicuous

২০২.
নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) রেলগাড়ি
  2. খ) বাস
  3. গ) স্টীমার
  4. ঘ) ট্যাক্সি
ব্যাখ্যা
রেলগাড়ি, বাস, ট্যাক্সি এগুলো স্থল যান। আর স্টীমার হল জলযান।
২০৩.
Odometer : mileage :: Compass :
  1. speed
  2. hiking
  3. needle
  4. direction
ব্যাখ্যা
Odometer হলো এক ধরনের যন্ত্র যা দিয়ে অতিক্রান্ত দূরত্ব (mileage) নির্ণয় করা যায়।
এবং Compass হলো এক ধরনের যন্ত্র যা দ্বারা দিক (Direction) নির্ণয় করা যায়।
২০৪.
কোন শব্দটি ভিন্ন?
  1. পারাবার
  2. অর্ণব
  3. বারিধি
  4. তটিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
 
 
২০৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. Rectangular
  2. Ractangular
  3. Rectengular
  4. Ractengular
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
• Rectangularবানানটি শুদ্ধ।
• Rectangular = আয়তক্ষেত্রাকার।
২০৬.
সচেষ্ট এর বিপরীত শব্দ কী?
  1. সৌম্য
  2. গরল
  3. নিশ্চেষ্ট
  4. বিষাদ
ব্যাখ্যা
প্রশ্ন: সচেষ্ট এর বিপরীত শব্দ কী?

সমাধান:
'সচেষ্ট'
 এর বিপরীত শব্দ = নিশ্চেষ্ট।

• অন্যান্য অপশন আলোচনা:
অমৃত - গরল।
হর্ষ - বিষাদ।
উগ্র - সৌম্য।
২০৭.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি সঠিক নয়?
  1. ক) মণ্ড
  2. খ) উৎকন্ঠা
  3. গ) লুণ্ঠন
  4. ঘ) বণ্টন
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দে ট- বর্গের (ট, ঠ, ড, ঢ) সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ' হয়ে যায়। 
যেমন- মণ্ড, উৎকণ্ঠা , লুণ্ঠন, বণ্টন, খণ্ড, ভণ্ড, কাণ্ড ইত্যাদি।

• সে অনুসারে 'উৎকন্ঠা ' বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ বানান হবে- 'উৎকণ্ঠা'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
 

২০৮.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  2. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  3. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  4. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
 
অতএব সঠিক উত্তর খ)
২০৯.
কোনটি শুদ্ধ নয়?
  1. Ambulance
  2. Hierarchy
  3. Photosynthesis
  4. Cremenology
ব্যাখ্যা
Ambulance - অসুস্থ ও আহতদের পরিবহনের গাড়ি; অ্যাম্বুলেন্স।
Hierarchy - যে সংগঠন নিম্নতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্ত কর্তৃত্বের ভিত্তিতে সংগঠিত; ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা।
Photosynthesis - যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে; সালোকসংশ্লেষণ।

Cremenology বানানটি ভুল। এর শুদ্ধরূপ Criminology - অপরাধতত্ত্ব; অপরাধবিদ্যা।

উৎস: Accessible Dictionary.
২১০.
সম্বোধন পদের পর কোন যতি চিহ্ন বসে?
  1. সেমিকোলন
  2. দাঁড়ি
  3. কোলন
  4. কমা
ব্যাখ্যা
- বাক্যে সম্বোধন পদের পরে কমা বসে।
- এছাড়াও শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে 'কমা' ব্যবহৃত হয়।

• যতিচিহ্ন:
- মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

• কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
- সম্বোধন পদের পরে কমা বসে।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- সুজন, দেখ তো কে এসেছে।
- কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা ।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ ৷

উৎস:
১/ প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
২/ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২১১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. গীতাঞ্জলী প্রখ্যাত কাব্য।
  2. বিপদগ্রন্থকে সাহায্য কর।
  3. দীনতা সব সময় প্রশংসনীয় নহে।
  4. বৃক্ষটি সমূলসহ উৎপাঠিত হয়েছে।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
গীতাঞ্জলী প্রখ্যাত কাব্য।
এই বাক্যটিতে - গীতাঞ্জলী বানান ভুল। শুদ্ধ বাক্যটি - গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।

বিপদগ্রন্থকে সাহায্য কর।
এখানে 'বিপদগ্রন্থ' শব্দটি ভুল, এটা বিপদগ্রস্থ হবে। এখানে বাক্যটি হবে- বিপদগ্রস্থকে সাহায্য কর।

বৃক্ষটি সমূলসহ উৎপাঠিত হয়েছে।
"সমূলসহ উৎপাঠিত" অংশে ভুল শব্দচয়ন আছে।এখানে বাক্যটি হবে- বৃক্ষটি মূলসহ/সমূলে উৎপাঠিত হয়েছে।

দীনতা সব সময় প্রশংসনীয় নহে।

অতএব, "দীনতা সব সময় প্রশংসনীয় নহে।" - বাক্যটি শুদ্ধ।
২১২.
"কুরঙ্গ" নিচের কোনটির সমার্থক শব্দ?
  1. হাতি
  2. গরু
  3. খড়গ
  4. হরিণ
ব্যাখ্যা
প্রশ্ন: "কুরঙ্গ" নিচের কোনটির সমার্থক শব্দ?

সমাধান:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'হাতি' এর সমার্থক শব্দ: গজ।
- 'গরু' এর সমার্থক শব্দ: ধেনু।
- 'তরবারি' এর সমার্থক শব্দ: খড়গ।
২১৩.
What is the antonym of 'Candid'?
  1. Frank
  2. Straight forward
  3. truthful
  4. Secretive
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of 'Candid'?

সমাধান:
Candid অর্থ- খোলামেলা, অকপট, সরলভাবে সত্য বলা ব্যক্তি
এর বিপরীত শব্দ হবে এমন কিছু যা গোপনীয়তা বজায় রাখে, বা সত্য লুকিয়ে রাখে

এখন,
Frank অর্থ - খোলামেলা, সৎভাবে নিজের মনের কথা বলা।
Straight forward অর্থ - সরল ও স্পষ্টভাষী, জটিলতা ছাড়া সোজাসাপ্টা।
truthful অর্থ - সত্যবাদী, মিথ্যা না বলা ব্যক্তি
Secretive অর্থ - গোপনপরায়ণ, যে নিজের কথা বা তথ্য গোপন রাখে
২১৪.
'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ -
  1. নির্ভীক
  2. গোলযোগ
  3. নেশাগ্রস্ত
  4. বিত্তের অহঙ্কার
ব্যাখ্যা

প্রশ্ন: 'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ -

সমাধান: 
'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ - নেশাগ্রস্ত। 

অন্যদিকে,
ডাকাবুকো - নির্ভীক
ডামাডোল - গোলযোগ।
টাকার গরম - বিত্তের অহঙ্কার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২১৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) স্তাবক - নিন্দক
  2. খ) সুবহ - দুর্বহ
  3. গ) সংশয় - নিশ্চয়
  4. ঘ) সদয় - দয়াবান
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল -
সদয় - নির্দয় 
সত্বর - অত্বর/মন্থর
সাচ্চা - ভূয়া
সংহত - বিভক্ত
সবীজ - নির্বীজ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১৬.
ইশ জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে! - এই বাক্যে 'ইশ' এর পরে কোন চিহ্ন ব্যবহৃত হবে?
  1. ক) ,
  2. খ) !
  3. গ) ;
  4. ঘ) :
ব্যাখ্যা
যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃণা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে বিস্ময়চিহ্ন বসে৷
যেমনঃ
হঠাৎ রাস্তায় শোরগোল উঠল - চোর! চোর! চোর!
ইশ! জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে!
২১৭.
নিচের কোন বানান টি সঠিক?
  1. ক) রাজসি
  2. খ) রাজর্ষি
  3. গ) রাজষি
  4. ঘ) রাজশি
ব্যাখ্যা
অ- কার কিংবা আ- কারের পর ঋ- কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয় - এই নিয়ম অনুসারে রাজ + ঋষি = রাজর্ষি।
২১৮.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. চ্যাচামেচি
  2. চ্যাংদোলা
  3. চ্যাংড়ামি
  4. চৌহান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অশুদ্ধ বানান - চ্যাচামেচি।
-এর শুদ্ধ রূপ:
চ্যাঁচামেচি (বিশেষ্য)
- বাংলা শব্দ।
অর্থ:
- একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার,
- হট্টগোল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১৯.
'ত্বিষাম্পতি' শব্দের অর্থ কোনটি?
  1. ক) চাঁদ
  2. খ) সাগর
  3. গ) সূর্য 
  4. ঘ) নদী
ব্যাখ্যা
ত্বিষাম্পতি একটি সংস্কৃত ভাষার শব্দ 
এর অর্থ 
১. সূর্য 
২. তপন 
৩. প্রভাকর 
৪. আদিত্য 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
২২০.
'বসুমতি' শব্দের সমার্থক কোনটি?
  1. পৃথিবী
  2. ফুল
  3. কানন
  4. গিরি
ব্যাখ্যা
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত ধরা, ভূ ইত্যাদি।

‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ: গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।
'অরণ্য' শব্দের সমার্থক শব্দ: বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
• 'প্রসূন' শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
২২১.
'ছুঁচোর কেত্তন' : অবিরাম কলহ :: রাশভারি : ?
  1. কদাচিৎ
  2. সৌভাগ্য
  3. নির্ভীক
  4. গম্ভীর
ব্যাখ্যা
প্রশ্ন: 'ছুঁচোর কেত্তন' : অবিরাম কলহ :: রাশভারি : ?

সমাধান:
- ‘ছুঁচোর কেত্তন’ বাগধারাটির অর্থ - অবিরাম কলহ।
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ - কদাচিৎ।
- ‘পোয়া বারো’ বাগধারাটির অর্থ - সৌভাগ্য।
- 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ - নির্ভীক।
২২২.
বাংলা বর্ণবিন্যাসে ‘ভ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?
  1. ক বর্গে চতুর্থ
  2. চ বর্গে চতুর্থ
  3. প বর্গে চতুর্থ
  4. ট বর্গে চতুর্থ
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে ‘ভ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?

সমাধান:
- বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
- এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
- ক, খ, গ, ঘ, ঙ
- চ, ছ, জ, ঝ, ঞ
- ট, ঠ, ড, ঢ, ণ
- ত, থ, দ, ধ, ন
- প, ফ, ব, , ম

- বাংলা বর্ণবিন্যাসে ‘ভ’ ব্যঞ্জন বর্ণের ৫ম লাইনের চতুর্থ স্থানে অবস্থান।
২২৩.
The man has an artistic temparament. Write down the correct spelling of the underlined word.
  1. temperment
  2. temparment
  3. temparament
  4. temperament
ব্যাখ্যা
• Temperament - (noun) 
১) শারীরিক বা মানসিক পরিস্থিতি, প্রকৃতি, মেজাজ
২) অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অস্থির প্রকৃতি ও অভিমানী স্বভাব, মেজাজিস্বভাব।

- Temperamental - (adjective) 
১) শারীরিক বা মানসিক প্রকৃতিগত, ধাতুগত
২) বদমেজাজি, অস্থির প্রকৃতিসম্পন্ন

Source: English For Competitive Exams By Md. Fazlul Haque, Accessible Dictionary
২২৪.
Pest, Test, Rest, Nest, Best, Vest
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?
  1. P, N, R, T, B, V
  2. P, T, R, N, B, V
  3. P, T, B, R, N, V
  4. P, R, T, N, B, V
ব্যাখ্যা
প্রশ্ন: Pest, Test, Rest, Nest, Best, Vest
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?

সমাধান:
Pest, Test, Rest, Nest, Best, Vest শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম P, T, R, N, B, V.
২২৫.
PENURY : MONEY : :?
  1. Spontaneity : Care
  2. Infirmity : Illness
  3. Independence : Freedom
  4. Starvation : Sustenance
ব্যাখ্যা

Penury (noun): 
English Meaning - The state of being extremely poor. 
Bangla Meaning - দীনতা। 

Money (noun) - অর্থ। 

• সম্পর্ক: এই analogy টির সম্পর্ক হচ্ছে দীনতা দূর করতে অর্থের প্রয়োজন। 

অপশনসমূহ, 
ক) Spontaneity - স্বতঃস্ফূর্ততা; Care - সতর্কতা।
খ) Infirmity - দুর্বলতা; Illness - অসুখ।
গ) Independence - স্বাধীনতা; Freedom - মুক্তি।
ঘ) Starvation - খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু; Sustenance - খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, অপশন (ঘ) Starvation : Sustenance যথার্থ হবে। 
- কারণ, খাদ্যাভাবজনিত সমস্যা দূর করার উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য। 

Source:
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.

২২৬.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) বিদ্দ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  2. খ) আমার কথাই প্রমান হলাে।
  3. গ) তার সংস্কৃতি নেই।
  4. ঘ) তাকে স্নেহাশীষ দিও।
ব্যাখ্যা

সঠিক বাক্যগুলা হলো -
- বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
- আমার কথাই প্রমানিত হলো
- তাকে স্নেহাশিস দিও।

২২৭.
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Lieaftenant
  2. Leaftenant
  3. Leiftenant
  4. Lieutenant
ব্যাখ্যা
প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.
কিন্তু General শব্দটি অপশনে নেই।

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
২২৮.
'পুস্তিকা' শব্দটি কোন শব্দের পরিভাষা?
  1. Brochure 
  2. Brittle
  3. Broker
  4. Butcher
ব্যাখ্যা
প্রশ্ন: 'পুস্তিকা' শব্দটি কোন শব্দের পরিভাষা?
 
সমাধান:
ক) Brochure = পুস্তিকা
খ) Brittle = ভঙ্গুর
গ) Broker = দালাল
ঘ) Butcher = কসাই
২২৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আদ্যাক্ষর
  3. গ) বীণাপাণী
  4. ঘ) অদ্যপি
ব্যাখ্যা
আদ্যাক্ষর বানানটি শুদ্ধ। অপশনের অন্যান্য বানানের শুদ্ধরূপ : আকাঙ্ক্ষা, বীণাপাণি, অদ্যাপি।
২৩০.
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
  1. how
  2. what
  3. who
  4. why
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

সমাধান:
- কোনো কিছুর কারণ জানতে why ব্যবহৃত হয়।
- কোনো কিছুর কিভাবে জানতে how ব্যবহৃত হয়। 
- কী দ্বারা প্রশ্ন করলে what ব্যবহৃত হয়। 
- কর্তাকে নিয়ে প্রশ্ন করলে who ব্যবহৃত হয়।
২৩১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. জবা-কুসুম
  2. তিমিরবিদারী
  3. যৌবনসূর্য
  4. সলীল-সমাধী
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
সলিল সমাধি (বিশেষ্য) শব্দের অর্থ জলে ডুবে বিনাশ বা মৃত্যু। 'সলিল' শব্দের অর্থ জল বা পানি, যেখানে 'ল' বর্ণে ই-কার ব্যবহৃত হয়। অন্যদিকে 'সমাধি' শব্দের শেষেও ই-কার বসে। সুতরাং 'সলীল' (দীর্ঘ-ঈ কার দিয়ে) এবং 'সমাধী' (দীর্ঘ-ঈ কার দিয়ে) উভয় অংশই এখানে ভুলভাবে লেখা হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৩২.
The opposite of ‘Hate' is -
  1. ক) affectionate
  2. খ) Concern
  3. গ) Abhor
  4. ঘ) loathe
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of ‘Hate' is -
 
সমাধান:
The opposite word of 'Hate' is Affectionate.
Hate - ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।
Affectionate - স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর।

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
- Concern:  কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ।
- Abhor: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।
- loathe: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।
২৩৩.
‘সৌম্য’- এর বিপরীত শব্দ কি?
  1. অসুন্দর
  2. কুৎসিত
  3. কাপুরুষ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ‘সৌম্য’- এর বিপরীত শব্দ কি?

সমাধান:
সৌম্য এর বিপরীত শব্দ - উগ্র।
সুন্দর এর বিপরীত শব্দ - কুৎসিত।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
২৩৪.
T, R, P, N, L, ?, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
  1. ক) J, G
  2. খ) J, H
  3. গ) H, K
  4. ঘ) K, I
ব্যাখ্যা

T একটি বর্ণ আগে R
R একটি বর্ণ আগে P
P একটি বর্ণ আগে N
N একটি বর্ণ আগে L
L একটি বর্ণ আগে J
J একটি বর্ণ আগে H

২৩৫.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
SHR (..........) LING
  1. ENT
  2. INK
  3. IVEN
  4. EW
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
SHR (..........) LING

সমাধান:
INK শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় SHRINK এবং দ্বিতীয় শব্দটি শুরু INKLING হয়।
SHRINK - পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা।
INKLING - কোনোকিছুর আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া।
২৩৬.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার শেষে আসবে?
Precious, Predict, Premium, Precise
  1. Precious
  2. Predict
  3. Premium
  4. Precise
ব্যাখ্যা

প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার শেষে আসবে?
Precious, Predict, Premium, Precise

সমাধান:
অভিধান অনুসারে বর্ণানুক্রমিকভাবে (Alphabetical order) শব্দগুলোকে সাজালে তাদের অবস্থান হবে-

1. Precious (P-r-e-c-i-o...)
2. Precise (P-r-e-c-i-s...)
3. Predict (P-r-e-d...)
4. Premium (P-r-e-m...)

বর্ণানুক্রম অনুযায়ী সবার শেষে আসবে Premium

∴ সঠিক উত্তর: Premium

২৩৭.
'হর্ষ' এর বিপরীত শব্দ কী?
  1. বিষাদ
  2. সৌম্য
  3. নিশ্চেষ্ট
  4. গরল
ব্যাখ্যা
প্রশ্ন: 'হর্ষ' এর বিপরীত শব্দ কী?

সমাধান:
'হর্ষ' এর বিপরীত শব্দ = বিষাদ।

অন্যান্য অপশন আলোচনা -
অমৃত - গরল।
হর্ষ - বিষাদ।
উগ্র - সৌম্য।
সচেষ্ট - নিশ্চেষ্ট।
২৩৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Accesion
  2. খ) Acession
  3. গ) Accession
  4. ঘ) Accission
ব্যাখ্যা

- শুদ্ধ বানানটি হচ্ছে Accession.
- যার অর্থ সংযোজন।

২৩৯.
Doctor : Disease :: ?
  1. ক) Flower : Bud
  2. খ) Sheriff : Crime
  3. গ) Clock : time
  4. ঘ) Misdeed : Penalty
ব্যাখ্যা
Doctor চেষ্টা করেন Disease এর প্রতিকার করতে। একইভাবে Sheriff (কোন শহরের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা) চেষ্টা করেন Crime এর প্রতিকার করতে।
২৪০.
সঠিক বানান কোনটি?
  1. Reverbaration
  2. Revarberation
  3. Riverberation
  4. Reverberation
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
সঠিক বানান Reverberation.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Acknowledgement
Abhorrence 
Affidavit
Lieutenant
২৪১.
কোন বানানটি শুদ্ধ?
  1. পুরস্কার
  2. পূরস্কার
  3. পুরষ্কার
  4. পূরষ্কার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানান: পুরস্কার

পুরস্কার (বিশেষ্য)
১. বখশিশ; পারিতোষিক
২. অর্চনা; অভ্যর্থনা; সম্মান প্রদর্শন; সমাদর

পুরস্কৃত (বিশেষণ)
১. পুরস্কারপ্রাপ্ত
২. সমাদৃত

উৎস: Accessible Dictionary by Bangla Academy
২৪২.
কোনটি শুদ্ধ বানান?
  1. Disenchant
  2. Diseincheent
  3. Desenchant
  4. Disancant
ব্যাখ্যা
সঠিক উত্তর - Disenchant

Disenchant: [verb transitive]
- English meaning: To free from enchantment, to deliver from the power of charms or spells, to free from fascination or delusion. 
- Bangla meaning: জাদু বা মোহ থেকে মুক্ত করা
- Example: I’m becoming increasingly disenchanted with my current job.

Source: Live MCQ Lecture
২৪৩.
Find the correctly spelled word-
  1. ক) Innocuous
  2. খ) Inocuous
  3. গ) Innocous
  4. ঘ) Innocious
ব্যাখ্যা
The correctly spelled word- 'Innocuous'

বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান অনুসারে, 
Innocuous (adjective) শব্দের অর্থ- অনপকারী; নির্বিষ: 

উৎস:  বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান।
২৪৪.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক?
  1. বারিদ, বলাহক, সুধাংশু
  2. সর্বশুচি, কুন্তল, কলকণ্ঠ
  3. খবর, সন্দেশ, সমাচার
  4. কলাপী, বসুন্ধরা, ভুজ
ব্যাখ্যা
• খবর, সন্দেশ, সমাচার শব্দের সবগুলো সমার্থক।
• খবর শব্দের সমার্থক শব্দ- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪৫.
আহব : যুদ্ধ : : অরাতি : ?
  1. ভানু
  2. শত্রু
  3. পাদপ
  4. ভাস্কর
ব্যাখ্যা
প্রশ্ন: আহব : যুদ্ধ : : অরাতি : ?

সমাধান:
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
'শত্রু' শব্দের সমার্থক শব্দ: অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু, প্রতিপক্ষ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী।
'আফতাব' শব্দের সমার্থক: অর্ক, রবি, ভানু, ভাস্কর, আদিত্য।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ]
২৪৬.
The antonym of 'Abysmal' is -
  1. Summit
  2. Ambition
  3. Extreme
  4. Deceive
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of 'Abysmal' is -

সমাধান:
- Abysmal শব্দটির অর্থ অতি গভীর, অতল, অত্যন্ত খারাপ বা নিকৃষ্ট, সর্বনিম্ন পর্যায়ের।

- Summit এর অর্থ শিখর, চূড়া, সর্বোচ্চ পর্যায়, উন্নতির চরম বিন্দু।
- Deceive এর অর্থ প্রতারণা করা, যা abysmal এর বিপরীত নয়।
- Extreme এর অর্থ চরম, কিন্তু এটি abysmal এর সরাসরি বিপরীত নয়।
- Ambition এর অর্থ উচ্চাশা, যা abysmal এর বিপরীত শব্দ নয়।
২৪৭.
When you see a blind man trying to cross the road, you-
  1. ক) go and help him
  2. খ) ignore and move on
  3. গ) ask someone to help him
  4. ঘ) wait till he crosses the road
ব্যাখ্যা
If possible, it is humane to help a blind man trying to cross the road rather than ignoring or doing nothing.
২৪৮.
সোম : শশী :: ভাস্কর : ? 
  1. ক) শিষ্য
  2. খ) আঁখি
  3. গ) রবি
  4. ঘ) মানব
ব্যাখ্যা
চাঁদ শব্দের সমার্থক শব্দ : - সুধাকর , সোম , শশী , ইন্দু ইত্যাদি  

'সূর্য' শব্দের সমার্থক শব্দ :
- রবি, 
- তপন 
- সবিতা 
- প্রভাকর 
- দিবাকর 
- ভাস্কর 
- দিনেশ 
- কিরণমালী 
- দিনমণি 
- দিনপতি 
- ভানু 
- আদিত্য 
- মার্তণ্ড 
- অংশুমালী 
- দিননাথ 
- উষাপতি 
- চিত্রভানু 
- দিনকর 
- দিবাবসু 
- বিভাবসু 
- বিভাকর 
- পূষণ 
- অংশুমান
- মিহির
- অরুণ 

[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২৪৯.
DONKEY-এর কোড যদি WLMPVB হয় তাহলে IDIOT-এর কোড কী হবে?
  1. TPTGN
  2. RWRLG
  3. QPQGN
  4. PWPLG
ব্যাখ্যা
প্রশ্ন: DONKEY-এর কোড যদি WLMPVB হয় তাহলে IDIOT-এর কোড কী হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
DONKEY = WLMPVB
∴ IDIOT = RWRLG
২৫০.
'Accused' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
  1. অধিগ্রহণ
  2. ফরিয়াদি
  3. সঠিকতা
  4. আসামি
ব্যাখ্যা

প্রশ্ন: 'Accused' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান: 
'Accused' শব্দটির পারিভাষিক শব্দ - আসামি।

অন্যদিকে, 
'Acquire' শব্দটির পারিভাষিক শব্দ হলো- অধিগ্রহণ
'Accuracy' শব্দটির পারিভাষিক শব্দ হলো- সঠিকতা
'Accuser' শব্দটির পারিভাষিক শব্দ হলো- ফরিয়াদি।

সুতরাং, সঠিক উত্তর ঘ) আসামি

উৎস: প্রশাসনিক পরিভাষা 

২৫১.
'INTERNATIONAL' শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ক) TERMINAL 
  2. খ) NATION
  3. গ) LETTER
  4. ঘ) RELATION
ব্যাখ্যা
'INTERNATIONAL' শব্দটির বর্ণ ব্যবহার করে 'TERMINAL' শব্দটি গঠন করা যাবে না. 
'TERMINAL' শব্দের M 'INTERNATIONAL' শব্দটিতে অনুপস্থিত।  
২৫২.
নিচের কোন বাকটি ভুল?
  1. ক) Would you mind taking a cup of tea?
  2. খ) Have you ever been to Dhaka?
  3. গ) Do you know how to swim?
  4. ঘ) Do you know what is his name?
ব্যাখ্যা
Do you know what is his name? বাক্যটির সঠিক রূপ - Do you know what his name is?
২৫৩.
Which one is correct?
  1. Deeisive
  2. Decisive
  3. Deskive
  4. Desicive
ব্যাখ্যা
শুদ্ধবানান: Decisive
এর অর্থ: নিশ্চায়ক, নিষ্পত্তিকারক
২৫৪.
বিভূতিভূষণ মুখোপাধ্যায় : ক্বচিৎ প্রৌঢ় :: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : ?
  1. রামচন্দ্র
  2. সাহিত্য বিশারদ
  3. বিপ্রদাস মিত্র
  4. শিবপ্রসাদ দাস
ব্যাখ্যা
প্রশ্ন: বিভূতিভূষণ মুখোপাধ্যায় : ক্বচিৎ প্রৌঢ় :: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : ?

সমাধান:
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম - রামচন্দ্র। 

অন্যদিকে, 
- 'শেখ ফজলুল করিম' এর উপাধি - সাহিত্য বিশারদ।
- বুদ্ধদেব বসু ব্যবহৃত ছদ্মনাম - বিপ্রদাস মিত্র। 
- রাজা রামমোহন রায় ব্যবহৃত ছদ্মনাম - শিবপ্রসাদ দাস। 

উৎস: 'বিবিধ প্রবন্ধ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৫৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) মুমূর্ষূ রোগীর সেবা কর
  2. খ) মুমূর্ষ রোগীর সেবা কর
  3. গ) মূমুর্ষূ রোগীর সেবা কর
  4. ঘ) মুমূর্ষু রোগীর সেবা কর
ব্যাখ্যা
মুমূর্ষু সঠিক বানানটি অপশন ঘ তে আছে আর বাকিগুলো ভুল।
২৫৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. পসারিনি
  2. পসারীনী
  3. পসারিণী
  4. পসারিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান: 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পসারি' শব্দের অর্থ- 'পণ্যবিক্রেতা'।

• 'পসারি' এর স্ত্রীলিঙ্গ- 'পসারিণী'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৫৭.
'প্রসূন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ভ্রমর
  2. পল্লী
  3. চাঁদ
  4. পুষ্প
ব্যাখ্যা
প্রসূন শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
২৫৮.
ADMINISTRATION শব্দটি দ্বারা নিম্নের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. STATION
  2. TRADITION
  3. MINISTER
  4. RATION
ব্যাখ্যা
প্রশ্ন: ADMINISTRATION শব্দটি দ্বারা নিম্নের কোন শব্দটি গঠন করা যায় না?

সমাধান:
ADMINISTRATION শব্দটিতে E বর্ণটি অনুপস্থিত।
তাই, প্রদত্ত শব্দটি দ্বারা MINISTER শব্দটি গঠন করা সম্ভব নয়।
২৫৯.
নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক? 
  1. মস্তক
  2. কাপালিক
  3. কপোল
  4. ললাট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক? 

সমাধান:
• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে: 
- ললাট,
- ভাল,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।

• অন্যদিকে: 
- মস্তক  অর্থ মাথা; মুণ্ড; শির; মুড়া।
- কাপালিক অর্থ কাপালি জাতিবিশেষ।
- কপোল অর্থ গণ্ড; গাল। 

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৬০.
ত, ভি, ম, য়ে' এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি দেশের নাম পাওয়া যায়?
  1. ক) ল
  2. খ) নি
  3. গ) না
  4. ঘ) ন্ড
ব্যাখ্যা
ত, ভি, ম, য়ে' এর সাথে 'না' ধ্বনিটি যোগ করলে একটি দেশের নাম 'ভিয়েতনাম' পাওয়া যায়।
২৬১.
নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
  1. বন্ধনি চিহ্ন
  2. হাইফেন
  3. ইলেক
  4. প্রশ্নবোধক চিহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
২৬২.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. জাজ্বল্যমান
  2. স্নেহাস্পদ
  3. স্মরণিকা
  4. ঐক্যপত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অশুদ্ধ বানান - ঐক্যপত।

• এর শুদ্ধ রূপ:

ঐকপত্য (বিশেষ্য)

• অর্থ:
- সার্বভৌমত্ব,
- একাধিকপত্য,
- একনায়কত্ব ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬৩.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. আনুষঙ্গিক
  2. আনুষাঙ্গিক
  3. অনুসঙ্গিক
  4. আনুসঙ্গিক
ব্যাখ্যা
• আনুষঙ্গিক (বিশেষণ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [আনুষঙ্গ + ইক]।
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৬৪.
অমরাবতী শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?
  1. ক) নরক
  2. খ) আকাশ
  3. গ) স্বর্গ
  4. ঘ) বাতাস
ব্যাখ্যা
অমরাবতী শব্দের বিপরীতার্থক শব্দ হল নরক। স্বর্গ হল সমার্থক শব্দ। বাতাস ও আকাশ, অমরাবতী এর সাথে সংগতি পূর্ণ হয়।
২৬৫.
নিচের কোন বানানটি ভুল?
  1. Necessary
  2. Influence
  3. Prosparity
  4. Happiness
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
Necessary → সঠিক
Influence → সঠিক
Prosparity → ভুল (সঠিক বানান: Prosperity)
Happiness → সঠিক

সুতরাং, ভুল বানানটি Prosparity।

২৬৬.
"Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ নিচের কোনটি?
  1. পরিশোধিত
  2. শরিশীলিত
  3. শোধনাগার
  4. বিশ্রামাগার
ব্যাখ্যা
প্রশ্ন: "Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ নিচের কোনটি?

সমাধান:
 "Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- শোধনাগার
২৬৭.
'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রসারণ
  2. বিভক্ত
  3. জীবিত
  4. সংকুচিত
ব্যাখ্যা
প্রশ্ন: 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।

- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
২৬৮.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অরবিন্দ
  2. খ) তুরঙ্গ
  3. গ) তরঙ্গ 
  4. ঘ) কল্লোলিনী
ব্যাখ্যা
প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো: নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, তরঙ্গিণী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ।

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
২৬৯.
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শালীনতা
  2. আদালতের বন্ধু
  3. শিষ্টাচার
  4. বিস্তার
ব্যাখ্যা

প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
'Amicus Curiae'  এর বাংলা পরিভাষা - আদালতের বন্ধু।

- 'Etiquette” এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
- 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২৭০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) Diffiuse
  2. খ) Difusee
  3. গ) Diffuse
  4. ঘ) Difiuse
ব্যাখ্যা
Diffuse (verb transitive), (verb intransitive)
English Meaning: To spread or cause something to spread in many directions.
Bangla Meaning: বিকীর্ণ করা; চারদিকে ছড়িয়ে দেওয়া; পরিব্যাপ্ত করা; প্রচার করা: Smoke that is diffused throughout the room.
Synonyms: Spread (ছড়ানো; ছড়িয়ে পড়া), Disseminate (বিতরণ করা), Circulate (ছড়িয়ে দেওয়া).
Antonyms: Concentrate (একই কেন্দ্রীভূত করানো বা হওয়া), Collect (একত্র হওয়া; সমবেত হওয়া).
Other Forms: - Diffusion (noun) ব্যাপন।
- Diffuse [ডিফ্যিউস্‌] (adjective) (১) বিস্তৃত; বিকীর্ণ; ছড়ানো-ছিটানো: a diffuse light. (২) (রচনা) শব্দবহুল; বাগ্বহুল; অযথা ফেনানো হয়েছে এমন।
- Diffusely (adverb)
- Diffuseness (noun)
Example Sentence: ‘Oxygen diffuses from the lungs into the bloodstream.’Source: Live MCQ Lecture
২৭১.
তৎসম শব্দের বানানে কখনো কী বসবে না?
  1. 'স'
  2. 'ণ'
  3. 'খ'
  4. 'য'
ব্যাখ্যা
তৎসম শব্দের বানানে কখনো 'স' বসবে না।

বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণের নিয়মানুসারে,

- তৎসম শব্দের বানানে সবসময় 'ষ' ব্যবহৃত হবে।

এছাড়াও,
- তৎসম শব্দের বানানে সবসময় 'ণ' ব্যবহৃত হবে।
- তৎসম স্ত্রী বাচক শব্দের বানানে সর্বদা 'ই'- কার না হয়ে ঈ - কার বসবে।

 উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ।
২৭২.
কোন বানানটি অশুদ্ধ?
  1. উপর্যুক্ত
  2. উল্লিখিত
  3. উচ্ছল
  4. প্রতিধন্দ্বীতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে প্রতিধন্দ্বীতা বানান ভুল। 
 প্রতিধন্দ্বীতা বানানটির শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা।
২৭৩.
অশুদ্ধ বানান কোনটি?
  1. স্বাতন্ত্র্য
  2. স্বত্বাধিকারী
  3. অহর্নিশ
  4. অনুসুয়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'অনসূয়' শব্দটি শুদ্ধ।  

• অনসূয় (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া। 
শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. Bilioniare
  2. Billioniare
  3. Billionaire
  4. Billioneare
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানান হচ্ছে - Billionaire (অপশন 'গ')

• Billionaire (noun)
English Meaning: one whose wealth is estimated at a billion or more dollars, pounds, or other monetary units.
Bangla Meaning: মহাধনবান ব্যক্তি; ধনাঢ্য; ধনকুবের।

উৎস: 
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭৫.
'ধোপদুরস্ত' এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) অন্তরঙ্গতা
  2. খ) অহংকার
  3. গ) বাবুয়ানি
  4. ঘ) শত্রুভাব
ব্যাখ্যা
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ- বাবুয়ানি।
দহরম মহরম- অন্তরঙ্গতা।
পায়া ভারী- অহংকার
দা-কুমড়ো সম্বন্ধ- শত্রুভাব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭৬.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. deceive
  2. committee
  3. accommodate
  4. attendence
ব্যাখ্যা
deceive (in/into) যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা  
committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
accommodate - আবাসিত করা
attendance বানানটি সঠিক। অপশনের attendence বানানটি ভুল।

[ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
২৭৭.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) একটি গোপনীয় কথা বলি
  2. খ) একটি গোপন কথা বলি
  3. গ) একটি গুপ্ত কথা বলি
  4. ঘ) একটি গোপন কথা বলিব
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: একটি গোপনীয় কথা বলি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭৮.
Choose the word which has similar meaning as ‘Vagrant’ -
  1. Worker
  2. Coward
  3. Traveler
  4. Arid
ব্যাখ্যা
Vagrant - a person without a settled home or regular work who wanders from place to place and lives by begging.
Similar: itinerant, wanderer, nomad, traveler.
২৭৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Achievment
  2. Acheivment
  3. Achievement
  4. Acheivement
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক উত্তরটি হচ্ছে - Achievement.
Achievement : অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।
Example sentence : His achievements are well-known.

Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৮০.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. স্তুতি - প্রশংসা
  2. স্বার্থ - পরার্থ
  3. সবাক - অবাক
  4. ত্রাস - ভয়ংকর
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?

সমাধান:
সঠিক বিপরীতার্থক শব্দযুগল- 
স্তুতি - নিন্দা
স্বার্থ - পরার্থ
সবাক - নির্বাক 
ত্রাস - সাহস

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৮১.
বারি-রূপ কর তুমি; এ মিনতি,
গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
এখানে কত গুলো যতি চিহ্নের ভুল আছে?
  1. ক) ২ টি
  2. খ) ১ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ০ টি
ব্যাখ্যা

বারি-রূপ কর তুমি; এ মিনতি,
গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
লাইন দুইটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা থেকে নেওয়া হয়েছে।
এখানে কোনো যতি চিহ্নের ভুল নেই

২৮২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) যথাচিত
  2. খ) যথচিত
  3. গ) যথোচিত
  4. ঘ) যোথচিত
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো- যথোচিত।
২৮৩.
‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-
  1. সরোজ
  2. অমায়িক
  3. পন্নগ
  4. অপ্রমেয়
ব্যাখ্যা
প্রশ্ন: ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-

সমাধান:
‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ - অমায়িক।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘সরোবরে জন্মে যা’ এর এককথায় প্রকাশ - সরোজ।
- 'যা প্রমাণ করা যায় না' কে এককথায় বলে - অপ্রমেয়।
- পায়ে হেঁটে যে গমন করে না - পন্নগ।
২৮৪.
প্রবিষ্ট : প্রস্থিত :: প্রাখর্য : ?
  1. ক) সাধু
  2. খ) প্রকট
  3. গ) স্নিগ্ধতা
  4. ঘ) পুণ্য
ব্যাখ্যা
'শঠ' এর বিপরীত শব্দ - সাধু 
'প্রাখর্য' এর বিপরীত শব্দ - স্নিগ্ধতা 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ - প্রকট 
'পাপ' এর বিপরীত শব্দ -  'পুণ্য'

উৎস: ভাষা-  শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২৮৫.
'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?
  1. শাপে বর
  2. দা-কুমড়া
  3. দুধের মাছি
  4. আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
প্রশ্ন: 'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?

সমাধান:
• বসন্তের কোকিল বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
• দুধের মাছি বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
তাই,
'দুধের মাছি' বাগ্‌ধারাটির সমার্থক বাগ্‌ধারা 'দুধের মাছি'।

অন্যদিকে,
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা।
২৮৬.
কোন বানানগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ?
  1. পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, সূচ্যগ্র
  2. ভগ্নস্তুপ, ভৌগোলিক, ভস্মীভূত
  3. অনূর্বর, পিপীলিকা, দুরবস্থা
  4. শ্রদ্ধাঞ্জলী, ভুঁড়িওয়ালা, প্রজ্বলন
ব্যাখ্যা
• অপশন 'ক' এর সবগুলো বানানই শুদ্ধ।

- অপশন খ এর বানানগুচ্ছের 'ভগ্নস্তুপ' বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ - ভগ্নস্তূপ।
- অপশন গ এর বানানগুচ্ছের ‘অনূর্বর’ বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ - অনুর্বর।
- অপশন ঘ এর বানানগুচ্ছের ‘শ্রদ্ধাঞ্জলী’ বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ - শ্রদ্ধাঞ্জলি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৮৭.
অরণ্যে রোদন : নিষ্ফল আবেদন :: গোবর গণেশ : ?
  1. মূর্খ
  2. অলস
  3. হতভাগ্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অরণ্যে রোদন : নিষ্ফল আবেদন :: গোবর গণেশ : ?

সমাধান:
গোবর গণেশ বাগধারাটির অর্থ মূর্খ।

অরণ্যে রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।
২৮৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) Repitition
  2. খ) Repeation
  3. গ) Repetition
  4. ঘ) Repitition
ব্যাখ্যা

Repetition শব্দের অর্থ পুনরাবৃত্তি।
অপশনের অন্য কোনো বানান সঠিক নয় এবং এদের কোনো সঠিক অর্থ নেই।

২৮৯.
Antonym of 'daunt' -
  1. Intimidate
  2. Discourage
  3. Frighten
  4. Hearten
ব্যাখ্যা
Daunt - ভীত করা
Synonyms: Intimidate (বাধ্য করতে ভয় দেখানো), Discourage (নিরুৎসাহিত করা), Frighten (ভীত করা).
Antonyms: Encourage (সাহস দেওয়া), Hearten (উৎসাহ দেওয়া)
২৯০.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
খ,  ঘ,  চ,  জ, ঞ, ?
  1. ক) ট
  2. খ) ঠ
  3. গ) ঝ
  4. ঘ) গ
ব্যাখ্যা
একটি বর্ণ বাদ একটি বসছে।  
ক ,খ , গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট ,ঠ ,.........
২৯১.
নিচের কোনটি সরল বাক্য?
  1. ক) মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
  2. খ) ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
  3. গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সরল বাক্য : 
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন :
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
 
=======
 
যৌগিক বাক্য : পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। 
জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। 
 
যেমন – ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। এখানে দুটি বাক্য আছে। যেমন :
-  ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
-  জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। 
- বাক্য দুটির সংযোজক অব্যয় ‘এবং’।
 
=======
 
সাপেক্ষ সর্বনামের বা সাপেক্ষ যোজক ছাড়াও নিম্নের উপায়ে জটিল বাক্য হতে পারে। এই জায়গা অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে।  

শর্টকাট : সরল বাক্য + ক্রিয়াবাচক অনুসর্গ + সরল বাক্য = জটিল বাক্য

মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
এই উদাহরণটি অনেক বইয়ে সরল বাক্য বা যৌগিক বাক্য হিসেবে দেখানো হয়েছে। চলুন সরল বাক্যের শর্তগুলো মনে করি।
সরল বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আর যৌগিক বাক্যে অবশ্যই অব্যয় দ্বারা যুক্ত থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে শুধু কমা থাকবে এবং বাক্যগুলো একটা আরেকটার ওপর নির্ভর করবে না, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হবে। 
এবার ওপরের বাক্যটিকে ভেঙে লিখি। 
    মা ছিল না। বলে। কেউ তার চুল বেঁধে দেয়নি।
‘মা ছিল না।’ এটি একটি সরল বাক্য এবং এখানে সমাপিকা ক্রিয়া (ছিল) আছে। 
‘কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটিও একটি সরল বাক্য এবং এখানেও সমাপিকা ক্রিয়া (দেয়নি) আছে।   
‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে এবং একাধিক সরল বাক্য পাওয়া গেছে। সুতরাং এটি সরল বাক্য নয়। 
এবার দেখি এটি যৌগিক বাক্য কি না। যৌগিক বাক্যের মূল কথা হলো দুটি সরল বা জটিল বাক্য বাক্য অব্যয় দ্বারা সংযোগ থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে কমা থাকবে। যোৗগিক বাক্যের সরল বাক্যগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে, অর্থাৎ একটি আরেকটির ওপর নির্ভর করবে না। 
‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের অন্তর্গত ‘মা ছিল না’ এবং ‘কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের মাঝে কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় নেই এবং বাক্য দুটি স্বাধীন নয়, একটি অন্যটির ওপর নির্ভর করছে, এখানে অব্যয়ের পরিবর্তে ‘বলে’ নামক অনুসর্গ আছে, তাই এটি যৌগিক বাক্যের শর্ত পূরণ করতে পারে না। 
এবার তবে জটিল বাক্যের শর্তের দিকে যাই। জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত  হতো তবে সেটি সরল বাক্য হতো। 
অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই। 


[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]

    কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
 
সূত্র : মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ
২৯২.
'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘমালা
  2. শর্বরী
  3. কুমুদিনী
  4. বারিধারা
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'কাদম্বিনী' 'মেঘ' শব্দের সমার্থক।
মেঘ থেকে মেঘমালা

'মেঘ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- জলদ,
- বারিদ,
- জলধর ,
- নীরদ,
- অভ্র,
- তোয়দ,
- পয়োধর,
- নীরধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ? 
  1. অভ্যুত্থান
  2. লজ্জাকর 
  3. স্বরস্বতী 
  4. পিপীলিকা 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ? 

সমাধান:
সঠিক উত্তর: (গ)
• অশুদ্ধ বানান: স্বরস্বতী 
- শুদ্ধ বানান: সরস্বতী

প্রদত্ত অপশনগুলোতে শুদ্ধ বানানগুলো হলো:
- 'অভ্যুত্থান': যার অর্থ উত্থান, উদয়, ওঠা, উন্নতি, সমৃদ্ধি, বিদ্রোহ।
- 'লজ্জাকর': যার অর্থ লজ্জাজনক, লজ্জার বিষয়ীভূত।
- 'পিপীলিকা'।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

২৯৪.
নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
  1. Seat
  2. Rung
  3. Cushion
  4. Leg
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?

সমাধান:
• Seat
English Meaning: a thing made or used for sitting on, such as a chair or stool.
Bangla Meaning: চেয়ার, টুল, বেঞ্চ ইত্যাদির যে অংশে বসা হয় (পিঠ, পায়া ইত্যাদির সঙ্গে বৈপরীত্যক্রমে), আসন:

• Rung 
English Meaning: a strengthening crosspiece in the structure of a chair/ a horizontal support on a ladder for a person's foot.
Bangla Meaning: চেয়ারের পায়াগুলোকে জোরদার করার জন্য যে কাষ্ঠখণ্ড দিয়ে পরস্পর যুক্ত করা হয়।/ মইয়ের ধাপ।

• Cushion
English Meaning: a bag of cloth stuffed with a mass of soft material, used as a comfortable support for sitting or leaning on chair/sofa. / a soft pillow or pad to rest on or against
Bangla Meaning: গদি; চেয়ার বা সোফার উপরের আরামদায়ক বস্তু বিশেষ।

• Leg
English Meaning: each of the supports of a chair, table, or other structure.
Bangla Meaning: পা; (চেয়ার বা সোফা) পদ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে,  শব্দগুলির মধ্যে "Cushion" শব্দটি অন্যান্য শব্দ থেকে ভিন্ন।
- "Seat," "Rung," এবং "Leg" এই তিনটি শব্দ আসবাবপত্রের (বিশেষত চেয়ার) অংশ।
- অন্যদিকে,  "Cushion" শব্দটি আসবাবপত্রের উপর ব্যবহার করা একটি আনুষঙ্গিক জিনিস বোঝায়।

Source: Oxford learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

২৯৫.
'গহন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তালাশ
  2. প্রগাঢ়
  3. ধার
  4. অন্বেষণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'গহন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

অন্যদিকে,
'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ

'কূল' শব্দের সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৯৬.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. ক) চাঁদা
  2. খ) চাঁটি
  3. গ) চানা
  4. ঘ) চালা
ব্যাখ্যা
দ, ট, ন, ল শব্দগুলোর মধ্যে “ট” সবার আগের অক্ষর এজন্য অভিধানে আগে বসবে।
২৯৭.
বারীশ শব্দের অর্থ কী?
  1. ক) পানি
  2. খ) নদী
  3. গ) সমুদ্র
  4. ঘ) জল
ব্যাখ্যা
বারীশ (বিশেষ্য) - সমুদ্র।
{(তৎসম বা সংস্কৃত) বারি + ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
২৯৮.
'কিস্তিমাত' বাগধারার অর্থ কী?
  1. অকাজের কথা
  2. কুপরামর্শ
  3. সফলতা লাভ
  4. চাটুকার
ব্যাখ্যা
- প্রদত্ত বাগধারা 'কিস্তিমাত' এর অর্থ সফলতা লাভ করা।

•এছাড়াও-
-'অকাজের কথা' বোঝাতে 'খেজুরে আলাপ' বাগধারাটি ব্যবহৃত হয়।
-'কুপরামর্শ' বোঝাতে 'কান ভাঙ্গানো' বাগধারাটি ব্যবহৃত হয়।
- 'চাটুকার' বোঝাতে 'খয়ের খাঁ ' বাগধারাটি ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৯৯.
"ঐহিক" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পার্থিব
  2. জাগতিক
  3. পারত্রিক
  4. সাংসারিক
ব্যাখ্যা
প্রশ্ন: "ঐহিক" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
ঐহিক শব্দের অর্থ হলো- ইহলোক বা জগৎ সম্বন্ধীয়, পার্থিব, জাগতিক। 

এর বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক। 
পারত্রিক শব্দের অর্থ হলো- পরলোক সম্বন্ধীয়। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩০০.
EXODUS -
  1. Gain
  2. Neglect
  3. Entry
  4. Consent
  5. .
ব্যাখ্যা
Exodus - বহুলোকের একত্রে বহির্গমন; অভিনিষ্ক্রমণ।
Gain - লাভ; মুনাফা; প্রাপ্তি
Neglect - অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
Entry - প্রবেশ; শুভাগমন
Consent - রাজি হওয়া

Exodus (বহুলোকের একত্রে বহির্গমন; অভিনিষ্ক্রমণ) ও Entry (প্রবেশ; শুভাগমন) পরস্পর বিপরীত।
Exodus - Entry