ব্যাখ্যা
সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে:
- সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না, বরং পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে।
- সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে-এটা মনে হয়, কারণ বাস, লঞ্চ বা রেলগাড়ি যখন খুব দ্রুত যায়, তখন পাশের গাছপালাগুলো পেছনের দিকে ছুটছে বলে মনে হয়। আসলে রেলগাড়ি, লঞ্চ বা বাস সামনের দিকে চলছে কিন্তু মনে হয় এটি দাঁড়িয়ে আছে। আর পাশের গাছপালা আসলে স্থির কিন্তু মনে হয় এগুলো পেছনের দিকে ছুটছে।
- পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু পৃথিবী থেকে মনে হয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে।
- অ্যারিস্টটল দুই হাজার বছরেরও বেশি সময় আগের বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। তিনিও মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে।
- এখন থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোর্তিবিজ্ঞানী টলেমী জোরালোভাবে বলেন যে, পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে। তার এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছে। কিছু কিছু জ্যোর্তিবিদ টলেমীর মতবাদে বিশ্বাস করতেন না। কিন্তু তার এই মতবাদকে কেউ ভুল প্রমাণিত করতে পারেননি।
- এরপর নিকোলাস কোপার্নিকাস নামে একজন জ্যোর্তিবিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের বদলে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন।
- তার মডেলের মূল কথা হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তিনি আরও বলেন পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করছে।
- পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার, নিকোলাস কোপার্নিকাস এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন।
- বর্তমানে সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষ তা গ্রহণ করেছে।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।