বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৪৩৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ১০১২০০ / ৪৩৬

১০১.
মাতা ও দুই সন্তানের বয়সের গড় ২৮ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে মাতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৪৪ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও দুই সন্তানের বয়সের গড় ২৮ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে মাতার বয়স কত?

সমাধান:
মাতা ও দুই সন্তানের মোট বয়স = (৩ × ২৮) বছর
= ৮৪ বছর
দুই সন্তানের মোট বয়স = (২ × ২২) বছর
= ৪৪ বছর 
∴ মাতার বয়স (৮৪ – ৪৪) বছর = ৪০ বছর

১০২.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৬২ বছর
  4. ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান: 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর ।
১০৩.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ১/১০০০০০০০ কিলোমিটার
  2. ১/১০০০০০০ কিলোমিটার
  3. ১/১০০০০০ কিলোমিটার
  4. ১/১০০০০ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:
আমরা জানি,
১০০০০০০ মিলিমিটার = ১ কিলোমিটার 
∴ ১ মিলিমিটার = ১/১০০০০০০ কিলোমিটার
১০৪.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
১০৫.
১ হেক্টর = কত একর?
  1. ২.৪৭
  2. ০.৬২
  3. ১.৬
  4. ৩৯.৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

• হেক্টর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পরিমাপ:
১ হেক্টর = ১০০ এয়র
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
১০৬.
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫। মাতার বয়স ৪৮ বছর হলে মাতা ও কন্যার বয়সের পার্থক্য কত?
  1. ৩২ বছর
  2. ৬৮ বছর
  3. ২৪ বছর 
  4. ২৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫। মাতার বয়স ৪৮ বছর হলে মাতা ও কন্যার বয়সের পার্থক্য কত?

সমাধান:
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫

ধরি, 
মাতার বয়স ১২ক 
কন্যার বয়স ৫ক

প্রশ্নমতে, 
১২ক = ৪৮ 
⇒ ক = ৪৮/১২
∴ ক = ৪

∴ কন্যার বয়স = ৫ × ৪ = ২০ বছর

∴ মাতা ও কন্যার বয়সের পার্থক্য = (৪৮ - ২০) বছর
= ২৮ বছর

১০৭.
অনিক ও শফিকের বর্তমান বয়সের সমষ্টি ৩৬ বছর। রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক। ৪ বছর পরে অনিকের বয়স হবে ২৪, বর্তমানে রফিকের বয়স কত?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: অনিক ও শফিকের বর্তমান বয়সের সমষ্টি ৩৬ বছর। রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক। ৪ বছর পরে অনিকের বয়স হবে ২৪, বর্তমানে রফিকের বয়স কত?

সমাধান:
৪ বছর পরে অনিকের বয়স ২৪ হলে, বর্তমান বয়স = ২৪ - ৪ = ২০ বছর
তাহলে শফিকের বর্তমান বয়স = ৩৬ - ২০ = ১৬ বছর [যেহেতু দুইজনের বয়সের সমষ্টি ৩৬ বছর]
∴ রফিকের বয়স = ১৬/২ = ৮ বছর [যেহেতু রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক ]
১০৮.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ৪ক বছর

৫ বছর আগে পুত্রের বয়স ছিল = ক - ৫ বছর
৫ বছর আগে পিতার বয়স ছিল = ৪ক - ৫ বছর

প্রশ্নমতে,
৪ক - ৫ = ৫(ক - ৫)
⇒ ৪ক - ৫ = ৫ক - ২৫
⇒ ৫ক - ৪ক = ২৫ - ৫
∴ ক = ২০
∴ পুত্রের বর্তমান বয়স ২০ বছর।
১০৯.
পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের অর্ধেক অপেক্ষা ১ বছর কম। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ৩২ বছর
  2. ৩০ বছর
  3. ২৮ বছর
  4. ২৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের অর্ধেক অপেক্ষা ১ বছর কম। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর
পুত্রের বর্তমান বয়স = (ক/২) - ১ বছর

৫ বছর পর পিতার বয়স = ক + ৫ বছর
৫ বছর পর পুত্রের বয়স = {(ক/২) - ১ + ৫} বছর
= {(ক/২) + ৪} বছর

প্রশ্নমতে,
ক + ৫ + (ক/২) + ৪ = ১০২
⇒ ক + (ক/২) + ৯ = ১০২
⇒ (২ক + ক)/২ = ১০২ - ৯
⇒ ৩ক/২ = ৯৩
⇒ ৩ক = ৯৩ × ২
⇒ ক = (৯৩ × ২)/৩
∴ ক = ৬২

∴ পিতার বর্তমান বয়স = ৬২ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = {(৬২/২) - ১} বছর
= ৩০ বছর
১১০.
নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
নীলার বর্তমান বয়স = ১২ বছর
কবিরের বর্তমান বয়স = ১২/৩ = ৪ বছর
এবং ক বছর পর নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে
১২ + ক = ২(৪ + ক)
⇒ ১২ + ক = ৮ + ২ক
⇒ ২ক - ক = ১২ - ৮
∴ ক = ৪
৪ বছর পর নীলার বয়স হবে = ১২ + ৪ = ১৬ বছর
অতএব, ১৬ বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।
১১১.
২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪৩ বছর
  2. ৪৫ বছর
  3. ৫৩ বছর
  4. ৫৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের মোট বয়স = (১৫ × ২০) বছর 
= ৩০০ বছর 

আবার, 
শিক্ষকসহ তাদের বয়সের গড় = (১৫ + ২) বছর
= ১৭ বছর
∴ শিক্ষকসহ সকলের মোট বয়স = (১৭ × ২১) বছর 
= ৩৫৭ বছর

∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর
= ৫৭ বছর। 
১১২.
২০ বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত? 
  1. ৩২ বৎসর
  2. ৬৪ বৎসর
  3. ৬৮ বৎসর 
  4. ৭২ বৎসর
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
বর্তমানে পিতার বয়স = x বৎসর 
এবং বর্তমানে পুত্রের বয়স = y বৎসর 
প্রথম শর্তানুসারে, x - ২০ = ৪(y - ২০) ........ (1) 
দ্বিতীয় শর্তানুসারে, x + ৪ = ২(y + ৪) ............ (2) 

(1) নং হতে পাই, 
x = ২০ + ৪y - ৮০ 
বা, x = ৪y - ৬০ ..........(3) 

x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই, 
৪y - ৬০ + ৪ = ২(y + ৪) 
বা, ৪y - ৫৬ = ২y + ৮ 
বা, ৪y - ২y = ৫৬ + ৮ 
বা, ২y = ৬৪
বা, y = ৬৪/২
∴ y = ৩২

y-এর মান (3) নং সমীকরণে বসিয়ে পাই,
x = ৪ × ৩২ - ৬০
= ১২৮ - ৬০
∴ x = ৬৮

∴ পিতার বর্তমান বয়স = ৬৮ বৎসর।

১১৩.
রাহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ। ১০ বছর পরে রাহিমের বয়স হবে করিমের বয়সের ১.৫ গুণ। করিমের বর্তমান বয়স কত?
  1. ৮ বছর
  2. ১২ বছর
  3. ১৫ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: রাহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ। ১০ বছর পরে রাহিমের বয়স হবে করিমের বয়সের ১.৫ গুণ। করিমের বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্তমানে রাহিমের বয়স = করিমের বয়সের দ্বিগুণ
১০ বছর পরে রাহিমের বয়স = করিমের বয়সের ১.৫ = ৩/২ গুণ

ধরি, বর্তমানে করিমের বয়স = ক বছর
রাহিমের বয়স = ২ক বছর

এবং ১০ বছর পরে, করিমের বয়স = ক + ১০
এবং রাহিমের বয়স = ২ক + ১০

প্রশ্নমতে, 
(২ক + ১০) = (৩/২) × (ক + ১০)
⇒ ৪ক + ২০ = ৩ক + ৩০ 
⇒ ৪ক - ৩ক = ৩০ - ২০ 
∴ ক = ১০ 

∴ করিমের বর্তমান বয়স ১০ বছর। 

১১৪.
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পুত্রের বর্তমান বয়স কত? 
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ৯ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বর্তমান বয়স = x বছর
পিতার বর্তমান বয়স = ৫xবছর 

আবার, 
তিন বছর পরে পিতার বয়স = (৫x + ৩) বছর 
তিন বছর পরে পুত্রের বয়স = (x + ৩) বছর 

প্রশ্নমতে, 
৫x + ৩ = (x + ৩) × ৪
বা, ৫x + ৩ = ৪x + ১২
বা, ৫x - ৪x = ১২ - ৩
∴ x = ৯ বছর 

∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর ।
১১৫.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 
  1. ৭ : ৩ 
  2. ৯ : ৭ 
  3. ৭ : ২ 
  4. ৩১ : ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর 
পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর

আবার,
১০ বছর পূর্বে পিতার বর্তমান বয়স = (x - ১০) বছর 
১০ বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স (৭৪ - x - ১০) বছর 

প্রশ্নমতে, 
(x - ১০) : (৭৪ - x - ১০) = ৭ : ২ 
⇒ (x - ১০)/(৬৪ - x) = ৭/২ 
⇒ ২x - ২০ = ৪৪৮ - ৭x 
⇒ ৭x + ২x = ৪৪৮ + ২০ 
⇒ ৯x = ৪৬৮ 
⇒ x = ৪৬৮/৯ 
∴ x = ৫২ 
সুতরাং, পিতার বর্তমান বয়স = ৫২ বছর 
পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর 
= (৭৪ - ৫২) বছর 
= ২২ বছর 

∴ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে- 
(x + ১০) : {(৭৪ - x) + ১০} 
= (৫২ + ১০) : (২২ + ১০) 
= ৬২ : ৩২ 
= ৩১ : ১৬ ।

১১৬.
২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ?
  1. ১/৪
  2. ১/৫
  3. ২/৭
  4. ১/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ?

সমাধান:
১ এয়র = ১০০ বর্গ মিটার
২ এয়র = ২০০ বর্গ মিটার

২০ বর্গমিটার ২ এয়রের = ২০/২০০ অংশ
= ১/১০ অংশ
১১৭.
একটি আয়তাকার পানির ট্যাংকে ৩৬০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ২ মিটার হয়, তবে  ট্যাংকের গভীরতা কত মিটার হবে?
  1. ৪ মিটার
  2. ৩ মিটার
  3. ৭ মিটার
  4. ৯ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পানির ট্যাংকে ৩৬০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ২ মিটার হয়, তবে  ট্যাংকের গভীরতা কত মিটার হবে?

সমাধান:
আমরা জানি,
১০০০ লিটার = ১ ঘনমিটার
৩৬০০০ লিটার = ৩৬ ঘনমিটার

আবার,
আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা

∴ গভীরতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ)
= ৩৬/(৬ × ২)
= ৩৬/১২
= ৩ মিটার

∴ ট্যাংকের গভীরতা ৩ মিটার।

১১৮.
একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন?
  1. ৬০৮ কে.জি.
  2. ৬১০ কে.জি.
  3. ৬১২ কে.জি.
  4. ৬২২ কে.জি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন?

সমাধান:
আমারা জানি, 
১০০০ গ্রাম = ১ কে.জি
∴ ১ গ্রাম = (১/১০০০) কে.জি
∴ ৪০০ গ্রাম = (৪০০/১০০০) কে.জি = ২/৫ কে.জি

এখন,
একজন ব্যবসায়ী প্রতিদিন ডাল বিক্রয় করেন = ২০ কে.জি ৪০০ গ্রাম
= {২০ + (২/৫)} কে.জি 
= ১০২/৫ কে.জি

আবার, ১ মাস = ৩০ দিন
∴ মাসে ডাল বিক্রির পরিমাণ = {(১০২/৫) × ৩০} কে.জি
= (১০২ × ৬) কে.জি
= ৬১২ কে.জি

১১৯.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?

সমাধান:
ধরি,
সানি ও মনিরের বর্তমান বয়স ৪ক ও ৩ক বছর।

প্রশ্নমতে,
(৪ক - ২)/(৩ক - ২) = ৭/৫
⇒ ২১ক - ১৪ = ২০ক - ১০
⇒ ২১ক - ২০ক = ১৪ - ১০
∴ ক = ৪

∴ বর্তমানে সানির বয়স = ৪ × ৪ = ১৬ বছর

১২০.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪০ বছর
  3. ৪২ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স = ২০ বছর
∴ তাদের মোট বয়স = (২০ × ৩) = ৬০ বছর

২ বছর পর,
দুই পুত্রের বয়সের গড় = ১২ বছর
দুই পুত্রের মোট বয়স = ১২ × ২ = ২৪ বছর

অর্থাৎ দুই পুত্রের বর্তমান বয়স = ২৪ - (২ + ২) = ২৪ - ৪ = ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬০- ২০ = ৪০ বছর 
১২১.
ফাহিমের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ১০ বছর পরে, তার বয়স ফাহিমের বয়সের আড়াই গুণ হবে। আরও ১০ বছর পরে, তখন তিনি ফাহিমের বয়সের কত গুণ হবেন?
  1. ২.৫ গুণ
  2. ৩ গুণ
  3. ১.৫ গুণ
  4. ২ গুণ
  5. ৩.৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: ফাহিমের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ১০ বছর পরে, তার বয়স ফাহিমের বয়সের আড়াই গুণ হবে। আরও ১০ বছর পরে, তখন তিনি ফাহিমের বয়সের কত গুণ হবেন?

সমাধান:
ধরি,
ফাহিমের বর্তমান বয়স x বছর।
তাহলে, বাবার বর্তমান বয়স = (x + ৩x) বছর = ৪x বছর

প্রশ্নমতে,
(৪x + ১০) = (৫/২)(x + ১০)
⇒ ৮x + ২০ = ৫x + ৫০
⇒ ৩x = ৩০
⇒ x = ১০

অতএব, প্রয়োজনীয় অনুপাত = (৪x + ২০)/(x + ২০) = ৬০/৩০ = ২

∴ ফাহিমের বাবা ফাহিমের বয়সের ২ গুণ হবেন।
১২২.
পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। পিতার বয়স ৫২ বছর হলে, দুই সন্তানের বয়সের গড় কত? 
  1. ২৮ বছর
  2. ২৬ বছর
  3. ২৪ বছর
  4. ২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। পিতার বয়স ৫২ বছর হলে, দুই সন্তানের বয়সের গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় = ৩২ বছর
∴ পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩২ × ৩) বছর
= ৯৬ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের সমষ্টি = (৯৬ - ৫২) বছর
= ৪৪ বছর

∴ দুই সন্তানের বয়সের গড় = (৪৪/২) বছর = ২২ বছর
১২৩.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর
দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ × ১৫ = ৩০ বছর

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৩০ = ৯০ বছর
পিতার বয়স = ৯০ - ৩০ = ৬০ বছর
১২৪.
১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ১০০০০ বর্গ সেন্টিমিটার
  2. ১০০ বর্গ সেন্টিমিটার
  3. ১০০০০০ বর্গ সেন্টিমিটার
  4. ১০০০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?

সমাধান:
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার × ১ মিটার = ১০০ সেন্টিমিটার × ১০০ সেন্টিমিটার
১ বর্গমিটার = ১০০০০ বর্গ সেন্টিমিটার
১২৫.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত? 
  1. ৩০ বছর
  2. ৪৮ বছর
  3. ৬০ বছর
  4. ৭৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (৯০ - x) বছর 

প্রশ্নমতে, 
x = ২(৯০ - x)
বা, x = ১৮০ - ২x
বা, x + ২x = ১৮০
বা, ৩x = ১৮০
বা, x = ১৮০/৩
∴ x = ৬০

∴ পিতার বর্তমান বয়স = ৬০ বছর।
১২৬.
১ একর = কত বর্গ মিটার?
  1. ৪০৪৬.৮ বর্গমিটার
  2. ৪০৩৬.৮ বর্গমিটার
  3. ৪৬০৪.৮ বর্গমিটার
  4. ৪৪৬০.৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ?

সমাধান:
১ এয়র = ১০০ বর্গ মিটার
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
১ একর = ৪০৪৬.৮ বর্গ মিটার
১২৭.
এক গ্রাম = কত?
  1. ০.১ হেক্টোগ্রাম
  2. ০.০১ সেন্টিগ্রাম
  3. ১০ ডেসিগ্রাম
  4. ০.১ মিলিগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্রাম = কত?

সমাধান:
আমরা জানি,
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ গ্রাম = ১০ ডেসিগ্রাম
১ গ্রাম = ১০০ সেন্টিগ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
১২৮.
পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত?

সমাধান:
পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১
পিতার বয়স = ৪ক বছর
পুত্রের বয়স = ক বছর

প্রশ্নমতে
ক = ১০

পিতার বর্তমান বয়স = ১০ × ৪ = ৪০ বছর
১২৯.
ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং খ-এর বয়স গ-এর বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে খ ও গ এর বয়সের পার্থক্য কত?
  1. ৮ বছর
  2. ১৬ বছর
  3. ২৪ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং খ-এর বয়স গ-এর বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে খ ও গ এর বয়সের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
গ এর বয়স = x বছর 
খ এর বয়স = ২x বছর 
ক এর বয়স = ২ × ২x = ৪x বছর 

প্রশ্নমতে,
x + ২x + ৪x = ৫৬
বা, ৭x = ৫৬
বা, x = ৫৬/৭ 
বা, x = ৮

∴ গ এর বয়স = ৮ বছর 
এবং খ এর বয়স = ৮ × ২ = ১৬ বছর 

∴ খ ও গ এর বয়সের পার্থক্য = (১৬ - ৮) বছর = ৮ বছর 
১৩০.
রনি ও মনিরের বয়সের অনুপাত যথাক্রমে ৫ : ৪। ৮ বছর পর মনিরের বয়স হবে ২৪ বছর। বর্তমানে রনির বয়স কত?
  1. ২৪ বছর
  2. ১৮ বছর
  3. ২০ বছর
  4. ২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রনি ও মনিরের বয়সের অনুপাত যথাক্রমে ৫ : ৪। ৮ বছর পর মনিরের বয়স হবে ২৪ বছর। বর্তমানে রনির বয়স কত?

সমাধান:
ধরি,
রনির বয়স  ৫ক বং মনিরের বয়স ৪ক বছর
৮ বছর পর মনিরের বয়স হবে ৪ক + ৮ বছর

প্রশ্নমতে,
৪ক + ৮ = ২৪
⇒ ৪ক = ২৪ - ৮
⇒ ক = ১৬/৪
∴ ক = ৪

∴ রনির বর্তমান বয়স = ৫ × ৪ = ২০ বছর 
১৩১.
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? 
  1. ২০ বছর
  2. ৩০ বছর
  3. ৪০ বছর
  4. ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বয়স = x বছর 
তাহলে, 
পিতার বয়স = ২x + ২ বছর 

প্রশ্নমতে, 
২x + ২ = ৬২
বা, ২x = ৬২ - ২
বা, ২x = ৬০
বা, x = ৬০/২
∴ x = ৩০

∴ পুত্রের বয়স = ৩০ বছর।
১৩২.
এক ক্লাসে ২০ ছাত্রের গড় বয়স ১৫ বছর। পরবর্তী মাসে ৫ নতুন ছাত্র যোগ হলে গড় বয়স ১৫.৫ বছর হয়ে যায়। নতুন ৫ ছাত্রের গড় বয়স কত?
  1. ১৭.৫ বছর
  2. ১৬ বছর
  3. ১৫.৭ বছর
  4. ১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ক্লাসে ২০ ছাত্রের গড় বয়স ১৫ বছর। পরবর্তী মাসে ৫ নতুন ছাত্র যোগ হলে গড় বয়স ১৫.৫ বছর হয়ে যায়। নতুন ৫ ছাত্রের গড় বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
২০ জন ছাত্রের গড় বয়স = ১৫ বছর
∴ মোট বয়স = ২০ × ১৫ = ৩০০ বছর

আবার, 
পরবর্তী মাসে ৫ জন নতুন ছাত্র যোগ হলে মোট ছাত্র = ২৫ জন
এবং গড় বয়স = ১৫.৫ বছর
∴ নতুন মোট বয়স = ২৫ × ১৫.৫ = ৩৮৭.৫ বছর

∴ নতুন ৫ জন ছাত্রের মোট বয়স = নতুন মোট বয়স - পুরোনো মোট বয়স
= ৩৮৭.৫ - ৩০০
= ৮৭.৫ বছর

∴ নতুন ৫ জন ছাত্রের গড় বয়স = ৮৭.৫ ÷ ৫ = ১৭.৫ বছর

সুতরাং, নতুন ৫ ছাত্রের গড় বয়স ১৭.৫ বছর।

১৩৩.
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পুত্রের বয়স-
  1. ৪০
  2. ৫০
  3. ২০
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পুত্রের বয়স-

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

পুত্রের বয়স = ২০ বছর
১৩৪.
২ হেক্টর = কত একর?
  1. ২.৪৭
  2. ৪.৯৪
  3. ৬.৪৫
  4. ৩৯.৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
∴ ২ হেক্টর = (২ × ২.৪৭) একর 
= ৪.৯৪ একর (প্রায়)

• হেক্টর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পরিমাপ:
১ হেক্টর = ১০০ এয়র
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
১৩৫.
পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। মাতার বয়স কত?
  1. ৩৩ বছর 
  2. ৩৪ বছর 
  3. ৩৭ বছর 
  4. ৩২ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর
পিতা ও পুত্রের মোট বয়স (৪২ × ২) বছর = ৮৪ বছর 

পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স= (৩৯ × ৩) বছর
= ১১৭ বছর

∴ পুত্রের বয়স = (১১৭ - ৮৪) = ৩৩ বছর
১৩৬.
সামিয়ার বয়স রিপার বয়সের ৪ গুণ। রিপার বর্তমান বয়স ৪ বছর। যখন সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে তখন সামিয়ার বয়স কত বছর হবে? 
  1. ২৪ বছর
  2. ৩৬ বছর
  3. ৪২ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সামিয়ার বয়স রিপার বয়সের ৪ গুণ। রিপার বর্তমান বয়স ৪ বছর। যখন সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে তখন সামিয়ার বয়স কত বছর হবে? 

সমাধান:
দেওয়া আছে ,
রিপার বর্তমান বয়স = ৪ বছর
তাহলে,
সামিয়ার বর্তমান বয়স = (৪ × ৪) বছর
= ১৬ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে।
 ১৬ + ক = ২(৪ + ক)
⇒ ১৬ + ক = ৮ + ২ক
⇒ ২ক - ক = ১৬ - ৮
∴ ক = ৮

সুতরাং, তখন সামিয়ার বয়স হবে = (১৬ + ৮) বছর
= ২৪ বছর
১৩৭.
১ চেইন সমান কত ফুট?
  1. ৬০ ফুট 
  2. ৬৬ ফুট
  3. ১০০ ফুট 
  4. ৭২ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ১ চেইন সমান কত ফুট?

সমাধান: 
আমরা জানি, 
১ চেইন = ২২ গজ
আবার, 
১ গজ = ৩ ফুট

সুতরাং,
১ চেইন = ২২ × ৩ = ৬৬ ফুট

১৩৮.
সেজান ও রাকিবের বয়সের অনুপাত ৪ : ৩। ৬ বছর আগে সেজান ও রাকিবের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৬ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত বছর হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান ও রাকিবের বয়সের অনুপাত ৪ : ৩। ৬ বছর আগে সেজান ও রাকিবের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৬ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত বছর হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সেজানের বয়স = ৪ক বছর
বর্তমানে রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
(৪ক - ৬)/(৩ক - ৬) = ৫/৩
⇒ ১৫ক - ৩০ = ১২ক - ১৮
⇒ ৩ক = ১২
∴ ক = ৪

∴ ৬ বছর পর তাদের বয়সের পার্থক্য হবে = (৪ক + ৬) - (৩ক + ৬)
= {(৪ × ৪) + ৬} - {(৩ × ৪) + ৬}
= ২২ - ১৮
= ৪ বছর
১৩৯.
মাতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৭ বছর বেশি কিন্তু পিতার বয়স পুত্রের তিনগুণ। মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম হলে মাতার বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪৩ বছর
  3. ৪১ বছর
  4. ৩৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৭ বছর বেশি কিন্তু পিতার বয়স পুত্রের তিনগুণ। মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম হলে মাতার বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স = ক
মাতার বয়স, খ = ২ক + ৭...............(i)
পিতার বয়স, গ = ৩ক...................(ii)

যেহেতু মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম,
∴ গ = খ + ৮...............(iii)

(ii), (iii) নং হতে পাই,
৩ক = খ + ৮
∴ খ = ৩ক - ৮.........(iv)

(i) ও (iv) সমীকরণ হতে পাই,
২ক + ৭ = ৩ক - ৮
বা, ৩ক - ২ক = ৭ + ৮
∴ ক = ১৫

ক এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
খ = (২ × ১৫) + ৭
খ = ৩৭

∴ মাতার বয়স ৩৭ বছর।

১৪০.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর

৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২৫ : ১
ধরি, ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ২৫x ও x বছর।

প্রশ্নমতে, 
২৫x + ৪ + x + ৪ = ৬০
বা, ২৬x = ৬০ - ৮
বা, ২৬x = ৫২
∴ x = ২

পুত্রের বর্তমান বয়স = x + ৪ = ২ + ৪ = ৬ বছর।
১৪১.
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?
  1. ১০ বছর
  2. ১১ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?

সমাধান:
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক এবং ১ জন বালিকা অর্থাৎ, ১৫ জনের মোট বয়স = (৩৪ × ১৩) বছর
= ৪৪২ বছর

পুরুষদের মোট বয়স = ৪০ × ৫ = ২০০ বছর
এবং স্ত্রীলোকদের মোট বয়স = ৩৩ × ৭ = ২৩১ বছর

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = ২০০ + ২৩১ = ৪৩১ বছর

∴ বালিকার বয়স = (১৩ জনের বয়সের সমষ্টি - ৭ জন স্ত্রীলোক ও ৫ জন পুরুষের বয়সের সমষ্টি)
= ৪৪২ - ৪৩১ বছর
= ১১ বছর
১৪২.
৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১৬ বছর
  3. ২২ বছর
  4. ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, তিনজনের বর্তমান বয়স ক, খ ও গ।

৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিলো।
∴ ক - ৩ = ৩খ
ক - ৩খ = ৩...........(i)

বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ
গ = ২খ

ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম
ক - গ = ১২
ক - ২খ = ১২..........(ii)

(ii) হতে (i) নং বিয়োগ করে পাই,
ক - ২খ - ক + ৩খ = ১২ - ৩
খ = ৯

∴ গ এর বর্তমান বয়স = ২ × ৯ = ১৮ বছর
১৪৩.
রাতুলের বর্তমান বয়স অন্তুর ৪ বছর পূর্বের বয়সের দ্বিগুণ। অন্তুর বর্তমান বয়স ৩২ বছর হলে আট বছর পরে রাতুল ও অন্তুর বয়সের অনুপাত কত হবে?
  1. ১৬ : ৫
  2. ৮ : ২
  3. ২ : ৫
  4. ৮ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন : রাতুলের বর্তমান বয়স অন্তুর ৪ বছর পূর্বের বয়সের দ্বিগুণ। অন্তুর বর্তমান বয়স ৩২ বছর হলে আট বছর পরে রাতুল ও অন্তুর বয়সের অনুপাত কত হবে? 

সমাধান:
দেয়া আছে ,
অন্তুর বর্তমান বয়স = ৩২ বছর

প্রশ্নমতে,
রাতুলের বর্তমান বয়স = (৩২-৪)×২ বছর
= ৫৬ বছর।

আট বছর পরে রাতুল ও অন্তুর বয়সের অনুপাত= (৫৬+৮) : (৩২+৮)
= ৬৪ : ৪০
= ৮ : ৫

উত্তর: ৮ : ৫
১৪৪.
১ কিলোমিটার সমান কত ইঞ্চি?
  1. ৩৭৩৫০ ইঞ্চি
  2. ৩৭৩৭০ ইঞ্চি
  3. ৩৯৩৭০ ইঞ্চি
  4. ৩৭৩৯০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি

১ কিলোমিটার = ১০০০ মিটার
= (১০০০ ×  ৩৯.৩৭ ) ইঞ্চি
= ৩৯৩৭০ ইঞ্চি
১৪৫.
নানার বয়স নাতির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?
  1. ৬২ বছর
  2. ৬৬ বছর
  3. ৭৪ বছর
  4. ৮২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নানার বয়স নাতির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
নাতির বর্তমান বয়স = ক বছর
নানার বর্তমান বয়স = ১০ক বছর

৫ বছর আগে নানার বয়স = ১০ক - ৫ বছর
৫ বছর আগে নাতির বয়স = ক - ৫ বছর

প্রশ্নমতে,
(১০ক - ৫) - (ক - ৫) = ৫৪
⇒ ৯ক = ৫৪
∴ ক = ৬

বর্তমানে তাদের বয়সের সমষ্টি =  ৬ + (১০ × ৬) = ৬৬ বছর।
১৪৬.
নানার বয়স নাতির বয়সের ১০ গুন। ৫ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিলো ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৬ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নানার বয়স নাতির বয়সের ১০ গুন। ৫ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিলো ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
নাতির বয়স = a বছর
নানার বয়স = ১০a বছর

৫ বছর আগে নানার বয়স ছিলো = (১০a - ৫) বছর
৫ বছর আগে নাতির বয়স ছিলো = (a - ৫)

প্রশ্নমতে,
(১০a - ৫) - (a - ৫) = ৫৪
⇒ ১০a - ৫ - a + ৫ = ৫৪
⇒ ৯a = ৫৪
∴ a = ৬

সুতরাং, বর্তমানে তাদের বয়সের সমষ্টি = ৬ + (১০ × ৬) = ৬৬ বছর
১৪৭.
১ মিটার = কত? 
  1. প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
  2. প্রায় ৩৭.৩৯ ইঞ্চি
  3. প্রায় ৩৯.৭৩ ইঞ্চি
  4. প্রায় ৩৯.৯৩ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)। 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়) এবং 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 
১৪৮.
আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?
  1. ৫১
  2. ৪৬
  3. ৪১
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?

সমাধান:
আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর
৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে = (৩৬ + ৫ + ৫ + ৫) বছর
= ৫১ বছর
১৪৯.
১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার?
  1. ০.০৯২৯
  2. ৭.৩২
  3. ৬.৪৫
  4. ৬৪.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.।
১৫০.
১ মাইলে কত কিলোমিটার?
  1. ১.৬০৯ কিলোমিটার
  2. ১.৭৬৬ কিলোমিটার
  3. ১.৮৫২ কিলোমিটার
  4. ২.৮৮৬ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইলে কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
১৫১.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা ও পুত্রের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৪৩ বছর
  3. ৪৬ বছর
  4. ৪৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা ও পুত্রের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা, মাতা ও পুত্র তিনজনের গড় বয়স ৪০ বছর
∴ তিনজনের মোট বয়স = ৩ × ৪০ = ১২০ বছর ……(১)

আবার, 
পিতা + পুত্র দুজনের গড় বয়স ৩৭ বছর
∴ দুইজনের মোট বয়স = ২ × ৩৭ = ৭৪ বছর ……(২)

এখন (১) থেকে (২) বিয়োগ করলে শুধু মাতার বয়স পাওয়া যাবে। 
∴ মাতার বয়স = ১২০ - ৭৪ = ৪৬ বছর

১৫২.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৫০ বছর
  3. ৪৫ বছর
  4. ৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে- 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে- 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর।
১৫৩.
১ কিলোমিটার = কত মাইল?
  1. ১.৬০৯ মাইল
  2. ০.৬৬১৩ মাইল
  3. ০.৬২১৩ মাইল
  4. ০.১.৪৯৭৮ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার = কত মাইল?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার।
১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
১৫৪.
২০ বছর পর আমানের বয়স হবে, তার ১০ বছর পূর্বের বয়সের ১০গুণ। আমানের বর্তমান বয়স কত?
  1. ৬.২ বছর
  2. ৭.৭ বছর
  3. ১৩.৩ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ বছর পর আমানের বয়স হবে, তার ১০ বছর পূর্বের বয়সের ১০গুণ। আমানের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
আমানের বর্তমান বয়স ক বছর।

১০ বছর পূর্বে আমানের বয়স ছিল ক - ১০ বছর
২০ বছর পর আমানের বয়স হবে ক + ২০ বছর

প্রশ্নমতে,
ক + ২০ = ১০(ক - ১০)
বা, ক + ২০ = ১০ক - ১০০
বা, ১২০ = ৯ক 
বা, ক = ১২০/৯
∴ ক = ১৩.৩৩

∴ আমানের বর্তমান বয়স ১৩.৩ বছর।
১৫৫.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৩৯ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৩০ বছর
  3. ২৮ বছর
  4. ২৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ৩৯ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
∴ পিতার বয়স ২ক বছর

প্রশ্নমতে,
২ক + ক = ৩৯
⇒ ৩ক = ৩৯
∴ ক = ১৩

∴ পিতার বয়স = (২ × ১৩) = ২৬ বছর
১৫৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৯ : ১
  2. ৭ : ৪
  3. ৫ : ১
  4. ১০ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর।

৬ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল = {৬৬ - (৬ + ৬)} বছর
= (৬৬ - ১২) বছর
= ৫৪ বছর

মনে করি,
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৮ক বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ক বছর

প্রশ্নমতে,
৮ক + ক = ৫৪
⇒ ৯ক = ৫৪
⇒ ক = ৫৪/৯
⇒ ক = ৬

৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৮ × ৬) বছর = ৪৮ বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ৬ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৪৮ + ৬) বছর = ৫৪ বছর
এবং পুত্রের বর্তমান বয়স = (৬ + ৬) বছর = ১২ বছর

৬ বছর পর,
পিতার বয়স হবে = (৫৪ + ৬) বছর = ৬০ বছর
পুত্রের বয়স হবে = (১২ + ৬) বছর = ১৮ বছর

৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৬০ : ১৮
= ১০ : ৩

১৫৭.
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
  1. ১৫
  2. ১০
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?

সমাধান:
কামাল বশিরের ৫ বছরের ছোট
বশিরের বয়স = কামালের বয়স + ৫ বছর
বশির টুটুলের ৫ বছরের বড়
বশিরের বয়স = টুটুলের বয়স + ৫ বছর

এখন
কামালের বয়স + ৫ বছর = টুটুলের বয়স + ৫ বছর
কামালের বয়স - টুটুলের বয়স = ৫ - ৫
কামালের বয়স - টুটুলের বয়স = ০ বছর
১৫৮.
নিচের কোন পরিমাপটি সঠিক?
  1. ১০০০ মিলিয়ন = ১০০০০ কোটি
  2. ১০০০ মিলিয়ন = ১০ কোটি
  3. ১০০০ মিলিয়ন = ১০০ কোটি
  4. ১০০০ মিলিয়ন = ১০০০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পরিমাপটি সঠিক?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ মিলিয়ন = ১০ কোটি
১০০০ মিলিয়ন = ১০০ কোটি
১৫৯.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫১ বছর
  2. ৫২ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৩ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৩ × ৩) বছর
= ৯৯ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (৯৯ - ৪৮) বছর 
= ৫১ বছর।
১৬০.
বর্তমানে জামিলের বয়স আরিফের বয়সের দ্বিগুণ । 24 বছর পর জামিল আরিফের চেয়ে 20 বছরের বড় হবে । জামিলের বর্তমান বয়স কত?
  1. 50 বছর
  2. 42 বছর
  3. 30 বছর
  4. 35 বছর
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে জামিলের বয়স আরিফের বয়সের দ্বিগুণ । 24 বছর পর জামিল আরিফের চেয়ে 20 বছরের বড় হবে । জামিলের বর্তমান বয়স কত?

সমাধান:
আরিফের বর্তমান বয়স = x বছর
জামিলের বর্তমান বয়স = 2x বছর

প্রশ্নমতে,
⇒ 2x + 24 = x + 24 + 20
⇒ 2x - x = 24 + 20 - 24
⇒ x = 20

∴ জামিলের বর্তমান বয়স = 2x = (2 × 20) = 40 বছর
১৬১.
রিমা ও রিতার বয়সের অনুপাত ৩ : ৫। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৭ হবে। রিতার বর্তমান বয়স কত?
  1. ২০ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা ও রিতার বয়সের অনুপাত ৩ : ৫। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৭ হবে। রিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
রিমার বর্তমান বয়স = ৩ক বছর।
রিতার বর্তমান বয়স = ৫ক বছর।

৮ বছর পর,
রিমার বয়স = ৩ক + ৮ বছর
রিতার বয়স = ৫ক + ৮ বছর

প্রশ্নমতে, 
⇒ (৩ক + ৮) : (৫ক + ৮) = ৫ : ৭
⇒ (৩ক + ৮)/(৫ক + ৮) = ৫/৭
⇒ ২৫ক + ৪০ = ২১ক + ৫৬
⇒ ২৫ক - ২১ক = ৫৬ - ৪০
⇒ ৪ক = ১৬
⇒ ক = ১৬/৪
∴ ক = ৪

∴ রিতার বর্তমান বয়স = ৫ক = ৫ × ৪ = ২০ বছর।
১৬২.
৫ বছর আগে অপুর বয়স তপুর বয়সের ৮/৯ অংশ ছিল। বর্তমানে তাদের দুইজনের বয়সের সমষ্টি ৪৪ বছর। অপুর বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২১ বছর
  3. ২২ বছর
  4. ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ বছর আগে অপুর বয়স তপুর বয়সের ৮/৯ অংশ ছিল। বর্তমানে তাদের দুইজনের বয়সের সমষ্টি ৪৪ বছর। অপুর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
৫ বছর আগে তপুর বয়স ছিল = ৯ক বছর
৫ বছর আগে অপুর বয়স ছিল = ৮ক বছর

তপুর বর্তমান বয়স = (৯ক + ৫) বছর
অপুর বর্তমান বয়স = (৮ক + ৫) বছর

শর্তমতে,
৯ক + ৫ + ৮ক + ৫ = ৪৪
⇒ ১৭ক = ৪৪ - ১০
⇒ ১৭ক = ৩৪
∴ ক = ২

∴ অপুর বর্তমান বয়স = (৮ × ২) + ৫ = ২১ বছর
১৬৩.
এক নটিক্যাল মাইল সমান কত মিটার? 
  1. ৩৯৩৭ মিটার
  2. ১৮৫২ মিটার
  3. ১৭৫০ মিটার
  4. ১৬৬৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক নটিক্যাল মাইল সমান কত মিটার? 

সমাধান: 
আমরা জানি, 
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার 
= ১.৮৫২ × ১০০০ মিটার 
= ১৮৫২ মিটার। 
১৬৪.
পিতা ও ২ পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও ২ পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ৩২ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪২ বছর
  2. ৩৮ বছর
  3. ৪৮ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ২ পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও ২ পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ৩২ বছর হলে পিতার বয়স কত?

​সমাধান:
ধরি, 
​পিতার বয়স = ক বছর 
​২ পুত্রের বয়স = খ বছর 

​∴ পিতা ও ২ পুত্রের বয়সের গড় = (ক + খ)/৩ বছর 
এবং 
​মাতা ও ২ পুত্রের বয়সের গড় = (৩২ + খ)/৩ বছর

​প্রশ্নমতে,
​(৩২ + খ)/৩ = {(ক + খ)/৩} - ২
​⇒ (৩২ + খ)/৩ = {(ক + খ) - ৬}/৩
⇒ ​৩(৩২ + খ) = ৩(ক + খ - ৬)
​⇒ ​৩২ + খ = ক + খ - ৬
⇒ ​ক = ৩২ + খ - খ + ৬
​⇒ ​ক = ৩৮

∴ ​পিতার বয়স = ৩৮ বছর 

১৬৫.
১ ট্রিলিয়ন = কত?
  1. ১ লক্ষ কোটি
  2. ১০ লক্ষ কোটি
  3. ১০০ কোটি
  4. ১০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ট্রিলিয়ন = কত?

সমাধান:
১ ট্রিলিয়ন = ১০১২
= ১০ × ১০
= ১০ × ১ কোটি
= ১ লক্ষ কোটি
১৬৬.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৫২ বছর
  2. ৪২ বছর
  3. ৪০ বছর
  4. ৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর 
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর।
১৬৭.
সামি ও রাইতুলের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হলে, সামি ও রাইতুলের বর্তমান বয়সের পার্থক্য কত?
  1. ৩০ বছর
  2. ৩৫ বছর
  3. ২০ বছর
  4. ২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সামি ও রাইতুলের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হলে, সামি ও রাইতুলের বর্তমান বয়সের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
সামির বর্তমান বয়স = ৭ক
রাইতুলের বর্তমান বয়স = ২ক

৫ বছর পর সামির বয়স = ৭ক + ৫
৫ বছর পর রাইতুলের বয়স = ২ক + ৫

প্রশ্নমতে,
(৭ক + ৫) : (২ক + ৫) = ৮ : ৩
⇒ (৭ক + ৫)/(২ক + ৫) = ৮/৩
⇒ ২১ক + ১৫ = ১৬ক + ৪০
⇒ ৫ক = ২৫
∴ ক = ৫

সামির বর্তমান বয়স = ৭ × ৫ = ৩৫ বছর 
রাইতুলের বর্তমান বয়স = ২ × ৫ = ১০ বছর
∴ তাদের বর্তমান বয়সের পার্থক্য = ৩৫ - ১০ = ২৫ বছর
১৬৮.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৯ গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
  1. ৭০ বছর
  2. ৮০ বছর
  3. ৬৫ বছর
  4. ৫৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৯ গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ৫ক বছর

৮ বছর পূর্বে,
পুত্রের বয়স (ক - ৮) বছর
পিতার বয়স (৫ক - ৮) বছর

প্রশ্নমতে,
৫ক - ৮ = ৯ (ক - ৮)
বা, ৫ক - ৮ = ৯ক - ৭২
বা, ৯ক -  ৫ক = ৭২ - ৮
বা, ৪ক= ৬৪
বা, ক = ৬৪/৪
বা, ক = ১৬

∴ পিতার বর্তমান বয়স (৫ × ১৬) বছর = ৮০ বছর

১৬৯.
পিতার বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে পিতার বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৫ বছর
  3. ১৬ বছর
  4. ১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে পিতার বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, ছেলের বর্তমান বয়স = ক বছর
পিতার বর্তমান বয়স = ৪ক বছর

৬ বছর আগে,
ছেলের বয়স = ক - ৬
পিতার বয়স = ৪ক - ৬

প্রশ্নমতে,
৪ক - ৬ = ৬(ক - ৬)
⇒ ৪ক - ৬ = ৬ক - ৩৬
⇒ ৬ক - ৪ক = ৩৬ - ৬
⇒ ২ক = ৩০
⇒ ক = ১৫

∴ ছেলের বর্তমান বয়স = ১৫ বছর

১৭০.
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় ৩৫ বছর। নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, নাইমের মেয়ের বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১২ বছর
  3. ১৬ বছর
  4. ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় ৩৫ বছর। নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, নাইমের মেয়ের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় = ৩৫ বছর
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর
= ৭০ বছর

নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় = ২৮ বছর
নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর
= ৮৪ বছর
 
∴ নাইমের মেয়ের বয়স = (৮৪ - ৭০) বছর
= ১৪ বছর
১৭১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৪২, ১৮
  2. ৩৪, ১৬
  3. ৪০, ১২
  4. ৪৫, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি, বর্তমানে পুত্রের বয়স = ক বছর।
তাহলে, বর্তমানে পিতার বয়স = (৬০ - ক) বছর।

১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (ক - ১০) বছর।
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৬০ - ক - ১০)
= (৫০ - ক) বছর।

প্রশ্নমতে,
৫০ - ক = ৭(ক - ১০)  
⇒ ৫০ - ক = ৭ক - ৭০  
⇒ ৫০ + ৭০ = ৭ক + ক  
⇒ ১২০ = ৮ক  
⇒ ক = ১২০/৮  
⇒ ক = ১৫

∴ পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর।
পিতার বর্তমান বয়স = ৬০ - ১৫ = ৪৫ বছর।

সুতরাং, বর্তমানে পুত্রের বয়স ১৫ বছর এবং পিতার বয়স ৪৫ বছর।

১৭২.
১ মাইল = কত?
  1. ১৬৭০ গজ
  2. ১৭৬০ গজ
  3. ১৬৩০ গজ
  4. ১৩৭০ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইল = কত?

সমাধান:
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
 ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ৫২৮০ ফুট
১৭৩.
১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার কত অংশ?
  1. ১/৪ অংশ
  2. ১/৬ অংশ
  3. ১/৫ অংশ
  4. ১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ১০ মিনিট = ৬০ + ১০ মিনিট
= ৭০ মিনিট 

৭ ঘণ্টা = (৭ × ৬০) মিনিট
= ৪২০ মিনিট

∴ ১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার = ৭০/৪২০ অংশ
= ১/৬ অংশ
১৭৪.
১ মিটার = কত ইঞ্চি? 
  1. প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
  2. প্রায় ৩৭.৩৯ ইঞ্চি
  3. প্রায় ৩৯.৭৩ ইঞ্চি
  4. প্রায় ৩৯.৯৩ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত ইঞ্চি? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)। 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়) এবং 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 
১৭৫.
এক ঘনমিটার পানির ওজন কত?
  1. ১ কিলোগ্রাম
  2. ২.৫০ কিলোগ্রাম
  3. ৫০০ কিলোগ্রাম
  4. ১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক ঘনমিটার পানির ওজন কত?

সমাধান:
আমরা জানি,
১ লিটার পানির ওজন = ১ কিলোগ্রাম
∴ ১০০০ লিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম

আবার,
১০০০ লিটার = ১ ঘনমিটার 
∴ ১ ঘনমিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম
১৭৬.
এক কোটিতে কত মিলিয়ন হয়?
  1. ২০ মিলিয়ন
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: এক কোটিতে কত মিলিয়ন হয়?
 
সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
১৭৭.
একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৯০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৯৮০ মিটার
  2. ৫৮২ মিটার
  3. ৬০০ মিটার
  4. ৮২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৯০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের গতি = ৯০ কিলোমিটার/ঘণ্টা
সময় = ৬০ সেকেন্ড
ট্রেনের দৈর্ঘ্য = ৯০০ মিটার

আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

সুতরাং, ৯০ কিলোমিটার/ঘণ্টা = (৯০ × ১০০০) মিটার/৩৬০০ সেকেন্ড
= ৯০০০০/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২৫ মিটার/সেকেন্ড

মোট অতিক্রান্ত দূরত্ব = গতি × সময়
= ২৫ মিটার/সেকেন্ড × ৬০ সেকেন্ড
= ১৫০০ মিটার

মোট অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
বা, ১৫০০ মিটার = ৯০০ মিটার + সেতুর দৈর্ঘ্য
বা, সেতুটির দৈর্ঘ্য = ১৫০০ মিটার - ৯০০ মিটার
= ৬০০ মিটার

সুতরাং, সেতুটির দৈর্ঘ্য ৬০০ মিটার।

১৭৮.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ৫০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
  1. ২৪ টি
  2. ২৫ টি
  3. ২৬ টি
  4. ২৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ৫০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

সমাধান:
আমরা জানি,
১ গজ = ৩ ফুট 
৫০ গজ = ৫০ × ৩ = ১৫০ ফুট

∴ মোট বৃক্ষের চারা রোপণ করা যাবে = (১৫০/৬) + ১ টি 
= ২৬ টি
১৭৯.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
১৮০.
রাকিব সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৪৯ বছর। ৭ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?
  1. ৪৯ বছর
  2. ৫৬ বছর
  3. ৬৩ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিব সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৪৯ বছর। ৭ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?

সমাধান:
রাকিব সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৪৯ বছর
∴ ৭ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে = {৪৯ + (৩ × ৭)} বছর
 = (৪৯ + ২১) বছর
= ৭০ বছর  

১৮১.
১ হেক্টর = কত একর?
  1. ২.৪৭ একর
  2. ৩.৪৭ একর
  3. ২.৮৭ একর
  4. ২.৫৭ একর
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)।
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.।
১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি.।

১৮২.
৪৪০ গজ = কত মাইল ?
  1. ০.৬৬ মাইল
  2. ০.৭৫ মাইল
  3. ০.৫ মাইল
  4. ০.২৫ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন : ৪৪০ গজ = কত মাইল ?

সমাধান :
আমরা জানি, 
১৭৬০ গজ = ১ মাইল
∴ ১ গজ = ১/১৭৬০ মাইল
∴ ৪৪০ গজ = (১ × ৪৪০)/১৭৬০ মাইল
= ১/৪ মাইল
= .২৫ মাইল 
১৮৩.
১ মিটার কত ইঞ্চির সমান?
  1. ৩৯.৪৭
  2. ৩৭.৩৯
  3. ৩৯.৩৭
  4. ৩৭.৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১৮৪.
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। ৫ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত?
  1. ২৮ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ২৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। ৫ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর
পুত্রের বর্তমান বয়স = খ বছর
১ম শর্তানুসারে,
ক - ১০ = ৫(খ - ১০)
⇒ ক - ১০ = ৫খ - ৫০
∴ ক = ৫খ - ৪০ ........ (১)

২য় শর্তানুসারে,
ক + ৫ = ৩(খ + ৫)
⇒ ক + ৫ = ৩খ + ১৫
∴ ক = ৩খ + ১০ ........ (২)

(১) ও (২) সমীকরণ তুলনা করে,
৫খ - ৪০ = ৩খ + ১০
⇒ ৫খ - ৩খ = ১০ + ৪০
⇒ ২খ = ৫০
∴ খ = ২৫

অতএব, পুত্রের বর্তমান বয়স = ২৫ বছর।

১৮৫.
বর্তমানে আরিফ সাহেবের বয়স তার পুত্রের বয়সের তিনগুণ। ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। আরিফ সাহেবের বর্তমান বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৫৪ বছর
  3. ৫৬ বছর
  4. ৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে আরিফ সাহেবের বয়স তার পুত্রের বয়সের তিনগুণ। ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। আরিফ সাহেবের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
তাহলে আরিফ সাহেবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
(৩ক + ৬)/(ক + ৬) = ৫/২
⇒ ৬ক + ১২ = ৫ক + ৩০
⇒ ৬ক - ৫ক = ৩০ - ১২
∴ ক = ১৮

∴ আরিফ সাহেবের বয়স = ৩ × ১৮ = ৫৪ বছর
১৮৬.
এক হেক্টরে কত একর?
  1. ২৪.৭ একর (প্রায়)
  2. ৪.২৭ একর (প্রায়)
  3. ৭.২৪ একর (প্রায়)
  4. ২.৪৭ একর (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

১৮৭.
১ কি. মি. = কত গজ?
  1. ১১৯১.২
  2. ১০৯.১২
  3. ১০৯১.০
  4. ১০৯১.২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কি. মি. = কত গজ?

সমাধান: 
আমরা জানি 
১ মাইল = ১৭৬০ গজ 
১ কি.মি. = ০.৬২ মাইল
= (.৬২ × ১৭৬০) গজ
= ১০৯১.২ গজ
১৮৮.
'এক বিলিয়ন' শব্দগুলোকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূন্য লাগবে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'এক বিলিয়ন' শব্দগুলোকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূন্য লাগবে?

সমাধান:
১ বিলিয়ন = ১০০ কোটি
= (১০০ × ১০০) লক্ষ
= ১০০০০ লক্ষ
= ১০০০০ × ১০০০০০
= ১০০০০০০০০০
১৮৯.
১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৫৬ বছর
  3. ৫০ বছর
  4. ৪৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, 
A এর বর্তমান বয়স = ৩০ বছর

ধরি,
B এর বর্তমান বয়স = ক বছর।

১০ বছর পূর্বে,
A এর  বয়স ছিলো = (৩০ - ১০) = ২০ বছর 
B এর বয়স ছিলো = (ক - ১০) বছর

প্রশ্নমতে,
২০ = (ক - ১০)/২
বা, ২০ × ২ = ক - ১০
বা, ৪০ = ক - ১০
বা, ক = ৪০ + ১০ 
বা, ক = ৫০

অতএব, B এর বর্তমান বয়স = ৫০ বছর।

১৯০.
গাড়ির ওজন প্রকাশের একক কোনটি?
  1. কেজি
  2. গ্রাম
  3. টন
  4. কুইন্টাল
ব্যাখ্যা
প্রশ্ন: গাড়ির ওজন প্রকাশের একক কোনটি?

সমাধান:
গাড়ির ওজন প্রকাশের জন্য সাধারণভাবে ব্যবহৃত একক হল "টন"। টন হল একটি বড় ওজন পরিমাপের একক যা বিভিন্ন যানবাহনের ওজন প্রকাশ করতে ব্যবহৃত হয়।

কেজি (kg): ক্ষুদ্র পরিমাপের জন্য ব্যবহৃত
গ্রাম (g): অত্যন্ত ছোট পরিমাপের জন্য ব্যবহৃত
কুইন্টাল (quintal): 100 কেজির সমান, যা সকল গাড়ির ওজন প্রকাশের পক্ষে যথাযথ নয়।
তাই গাড়ির ওজন প্রকাশ করার জন্য "টন" সবচেয়ে উপযুক্ত এবং সাধারণভাবে ব্যবহৃত একক।
১৯১.
১.৮ হেক্টর সমান কত একর? 
  1. ৪.২ একর
  2. ৪.৫ একর
  3. ৪.৭৫ একর
  4. ৪.৮ একর
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৮ হেক্টর সমান কত একর? 

সমাধান: 
আমরা জানি, 
১ হেক্টর = ২.৪৭ একর 
∴ ১.৮ হেক্টর = (২.৪৭ × ১.৮) একর 
= ৪.৪৪৬ একর 
= ৪.৫ একর (প্রায়) ।
১৯২.
আজ থেকে ৬ বছর পর কামালের বয়স রিনার বয়সের ৪ গুণ হবে। বর্তমানে কামালের বয়স রিনার বয়সের ৭ গুণ এবং মাহীর বয়স রিনার বয়সের ৬ গুণ। মাহীর বর্তমান বয়স কত?
  1. ৪২ বছর
  2. ২৪ বছর
  3. ৩০ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: আজ থেকে ৬ বছর পর কামালের বয়স রিনার বয়সের ৪ গুণ হবে। বর্তমানে কামালের বয়স রিনার বয়সের ৭ গুণ এবং মাহীর বয়স রিনার বয়সের ৬ গুণ। মাহীর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
রিনার বর্তমান বয়স = R বছর
তাহলে,
কামালের বর্তমান বয়স = ৭R বছর
এবং মাহীর বর্তমান বয়স = ৬R বছর

এখন,
৬ বছর পরে, 
কামালের বয়স = ৭R + ৬
রিনার বয়স = R + ৬

প্রশ্নমতে,
৭R + ৬ = ৪(R + ৬)
⇒ ৭R + ৬ = ৪R + ২৪
⇒ ৭R - ৪R = ২৪ - ৬
⇒ ৩R = ১৮
⇒ R = ১৮/৩ = ৬ 
∴ R = ৬

∴ মাহীর বর্তমান বয়স = ৬ × ৬ = ৩৬ বছর

১৯৩.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৭ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০৬ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ১৮ বছর
  2. ২২ বছর
  3. ২৭ বছর
  4. ৩০ বছর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৭ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০৬ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
পিতার বর্তমান বয়স = ৩ক + ৪ বছর

৭ বছর পর পুত্রের বয়স = ক + ৭ বছর
৭ বছর পর পিতার বয়স = ৩ক+ ৪ + ৭ বছর

প্রশ্নমতে,
ক + ৭ + ৩ক + ৪ + ৭ = ১০৬
⇒ ৪ক = ১০৬ - ১৮
⇒ ৪ক = ৮৮
∴ ক = ২২

পুত্রের বর্তমান বয়স = ২২ বছর

১৯৪.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, চৌবাচ্চাটির আয়তন কত ?
  1. ৩৫ ঘন মিটার
  2. ১৫ ঘন মিটার
  3. ৬০ ঘন মিটার
  4. ৩০ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, চৌবাচ্চাটির আয়তন কত ?

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = ৩ মিটার
প্রস্থ = ২ মিটার
উচ্চতা = ৫ মিটার

∴ চৌবাচ্চাটির আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (৩ × ২ × ৫) ঘন মিটার
= ৩০ ঘন মিটার
১৯৫.
পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ৫ : ১। পুত্রের বয়স ১২ হলে, পিতার বয়স কত?
  1. ৫৮ বছর
  2. ৬০ বছর
  3. ৬৪ বছর
  4. ৬৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ৫ : ১। পুত্রের বয়স ১২ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা এবং পুত্রের বয়সের অনুপাত = ৪ : ১

ধরি,
পিতার বয়স = ৫ক বছর
পুত্রের বয়স = ক বছর

প্রশ্নমতে,
ক = ১২

∴ পিতার বর্তমান বয়স = (১২ × ৫)  = ৬০ বছর
১৯৬.
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? 
  1. ১ কিলোগ্রাম
  2. ১০ কিলোগ্রাম
  3. ১০০ কিলোগ্রাম
  4. ১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

সমাধান:
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
১৯৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৭ : ১২
  2. ৩১ : ১৬
  3. ২৩ : ১২
  4. ২৬ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর
তাদের বয়সের অনুপাত = ৭ : ২
 
∴ পিতার বর্তমান বয়স = { ৫৪ × ৭/(৭ + ২)} বছর  
= ৪২ বছর 

আবার, 
পুত্রের বর্তমান বয়স = (৫৪ - ৪২) বছর 
= ১২ বছর 

১০ বছর পরে পিতার বয়স হবে = (৪২ + ১০) বছর = ৫২ বছর 
১০ বছর পরে পুত্রের বয়স হবে = (১২ + ১০) বছর = ২২ বছর 

∴ তাদের বয়সের অনুপাত = ৫২ : ২২
= ২৬ : ১১
১৯৮.
পিতাও পুত্রের বয়সের অনুপাত 3 : 1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের বর্তমান বয়স কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
ব্যাখ্যা

প্রশ্ন: পিতাও পুত্রের বয়সের অনুপাত 3 : 1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান:
ধরি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = 3 : 1
অর্থাৎ পিতার বয়স = 3x বছর, পুত্রের বয়স = x বছর

5 বছর আগে তাদের বয়স ছিল যথাক্রমে (3x - 5) ও (x - 5)
বয়সের সমষ্টি = 50 বছর

প্রশ্নমতে,  
(3x - 5) + (x - 5) = 50
⇒ 4x - 10 = 50 
⇒ 4x = 60
⇒ x = 15

অতএব পুত্রের বর্তমান বয়স = 15 বছর 

১৯৯.
x ইউনিট খরচ Y = 5x + 10. 10 ইউনিটে গড়ে খরচ কত?
  1. 5 টাকা
  2. 60 টাকা
  3. 8 টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x ইউনিট খরচ Y = 5x + 10. 10 ইউনিটে গড়ে খরচ কত?

সমাধান: 
x ইউনিট খরচ Y = 5x + 10
10 ইউনিট খরচ Y = 5 × 10 + 10
= 60 টাকা
২০০.
৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে, বাবার বয়স কত?
  1. ৫২ বছর
  2. ৫১ বছর
  3. ৫৩ বছর
  4. ৬৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে, বাবার বয়স কত?

সমাধান:
৩ ভাইয়ের গড় বয়স = ১৭ বছর
অতএব, তাদের মোট বয়স
৩ × ১৭ = ৫১ বছর

এখন, বাবা সহ মোট ব্যক্তি = ৪ জন
এদের গড় বয়স = ২৬ বছর

সুতরাং মোট বয়স
= ৪ × ২৬ = ১০৪ বছর

অতএব বাবার বয়স
= ১০৪ - ৫১ = ৫৩ বছর

∴ বাবার বয়স = ৫৩ বছর