বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা৪৩প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৮ / ১৮ · ১,৭০১১,৭৪৩ / ১,৭৫৪

১,৭০১.
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) তিনগুন
  2. খ) নয়গুন
  3. গ) দ্বিগুন
  4. ঘ) চারগুন
সঠিক উত্তর:
ঘ) চারগুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চারগুন
ব্যাখ্যা

ধরি, সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (x²/2) বা, x²/4
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুন।

১,৭০২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 25 মিটার
  2. 16 মিটার
  3. 10 মিটার
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 50 বর্গমিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহু = √(ক্ষেত্রফল)
= √50
= √(25 × 2)
= 5√2 মিটার

আবার,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 5√2 মিটার
= (√2 × √2) × 5 মিটার
= 2 × 5 মিটার
= 10 মিটার

অতএব, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হবে 10 মিটার।

১,৭০৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ১২০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১৯০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √২৫০০ মিটার
= ৫০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৫০ × ৪) মিটার 
= ২০০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ২০০ মিটার।
১,৭০৪.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর d1 ও d2 একক হলে, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) d1d2
  2. খ) 1/2(d1d2)
  3. গ) 2(d1d2)
  4. ঘ) 4(d1d2)
সঠিক উত্তর:
খ) 1/2(d1d2)
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2(d1d2)
ব্যাখ্যা
আমরা জানি, রম্বসটির ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুনফল।
১,৭০৫.
আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ২০০ মিটার এবং প্রস্থ ১৫০ মিটার। বাগানটিকে পরিচির্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে ৪ মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর পথ আছে। পথের ক্ষেত্রফল কত?
  1. ১১২৪ বর্গমিটার
  2. ১৩৮৪ বর্গমিটার
  3. ৯৭২ বর্গমিটার
  4. ১০৫৬ বর্গমিটার
সঠিক উত্তর:
১৩৮৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩৮৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ২০০ মিটার এবং প্রস্থ ১৫০ মিটার। বাগানটিকে পরিচির্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে ৪ মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর পথ আছে। পথের ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০০ মিটার এবং প্রস্থ ১৫০ মিটার।
দৈর্ঘ্য বরাবর পথের ক্ষেত্রফল = ২০০ × ৪ = ৮০০ বর্গমিটার
প্রস্থ বরাবর পথের ক্ষেত্রফল = (১৫০ - ৪) × ৪ = ৫৮৪ বর্গমিটার
পথের মোট ক্ষেত্রফল = (৮০০ + ৫৮৪) বর্গমিটার
= ১৩৮৪ বর্গমিটার
১,৭০৬.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?  
  1. ক) ১৮২ মিটার
  2. খ) ১৯৬ মিটার
  3. গ) ১৮৬ মিটার
  4. ঘ) ১৯২ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১৯২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?  

সমাধান:
আমরা জানি, 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
ধরি,
দৈর্ঘ্য = ক মিটার 
∴ প্রস্থ = (ক - ৪) মিটার

শর্তমতে,
২(ক + ক - ৪) = ৫৬
বা, ২ক - ৪ = ২৮ 
বা, ২ক = ২৮ + ৪
বা, ২ক = ৩২
∴ ক = ১৬ 
সুতরাং প্রস্থ = ক - ৪ = ১৬ - ৪ = ১২ 

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (১৬ × ১২) বর্গমিটার  
= ১৯২ বর্গমিটার 
১,৭০৭.
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল। একে বলে -
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. সামান্তরিক
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল। একে ট্রাপিজিয়াম বলে।

উল্লেখ্য যে, 
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান হলে তা সামান্তরিক।
কারণ - 
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান হলে, অপর বিপরীত বাহু অবশ্যই সমান্তরাল ও সমান হবে।
তাই একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান হলে তা সামান্তরিক।

একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান এবং ১টি কোণ এক সমকোণ হলে তা আয়ত।
কারণ -
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান এবং ১টি কোণ এক সমকোণ হলে, উক্ত চতুর্ভুজের অপর বিপরীত বাহু দুইটি অবশ্যই সমান্তরাল ও সমান এবং অবশিষ্ট তিনটি কোণের প্রত্যেকটি অবশ্যই এক সমকোণ হবে। তাই একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও সমান এবং ১টি কোণ এক সমকোণ হলে তা আয়ত।

কিন্তু একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল হলে, উক্ত চতুর্ভুজটি ট্রাপিজিয়াম।
কারণ -
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল কিন্তু বাহু দুইটি সমান নাকি অসমান তা বলা হয়নি। তাই চতুর্ভুজটি ট্রাপিজিয়াম।
মোট কথা - একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল হলেই তা ট্রাপিজিয়াম।
১,৭০৮.
১টি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
  1. ১০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৮০ বর্গমিটার
  4. ৮০ মিটার
সঠিক উত্তর:
৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১টি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

সমাধান:
বর্গাকার ক্ষেত্রফলের সূত্র:
ক্ষেত্রফল = পাশের দৈর্ঘ্য২ 

দেওয়া আছে,  
ক্ষেত্রফল = ৪০০ বর্গমিটার

পাশের দৈর্ঘ্য = √৪০০ = ২০ মিটার
পরিসীমা = ৪ × পাশের দৈর্ঘ্য
= ৪ × ২০ 
= ৮০ মিটার 

১,৭০৯.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. 8 বর্গ সে.মি.
  2. 25 বর্গ সে.মি.
  3. 5 সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি, সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ d = 24 সে. মি.
এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = h সে.মি.
∴ সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = dh বর্গ সে.মি

প্রশ্নমতে,
dh = 120
বা, h = 120/d
বা, h =120/24
∴ h = 5

∴ নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 5 সে.মি.
১,৭১০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিঃ হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিঃ?
  1. ক) 8 মিঃ
  2. খ) 16 মিঃ
  3. গ) 8√2মিঃ
  4. ঘ) 24 মিঃ
সঠিক উত্তর:
গ) 8√2মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) 8√2মিঃ
ব্যাখ্যা

ক্ষেত্রফল = 64 বর্গমিঃ
∴ বাহুর দৈর্ঘ্য = √64 মিঃ = 8 মিঃ
∴ কর্ণের দৈর্ঘ্য = 8√2 মিঃ

১,৭১১.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হলে এর পরিধি ও ক্ষেত্রফল সমান হবে?
  1. 10√2
  2. 6√2
  3. 4√2
  4. 2√2
সঠিক উত্তর:
4√2
উত্তর
সঠিক উত্তর:
4√2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হলে এর পরিধি ও ক্ষেত্রফল সমান হবে?

সমাধান:

বর্গের কর্ণ ও বাহুর সম্পর্ক
বর্গের বাহু a হলে কর্ণের দৈর্ঘ্য d হয়:
d = a√2  
 a = d/√2

আমরা জানি,
ক্ষেত্রফল: A = a2
পরিধি: P = 4a

শর্তমতে,
4a = a2
a2 - 4a = 0
a(a - 4) = 0
a = 0 (not possible) / a = 4

কর্ণের দৈর্ঘ্যঃ
d = a√2  
d = 4√2

∴কর্ণের দৈর্ঘ্য = 4√2

১,৭১২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ ফুট হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ১৪৪ বর্গফুট
  2. ১১৫২ বর্গফুট
  3. ১৬৮ বর্গফুট
  4. ২৮৮ বর্গফুট
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ ফুট হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক ফুট
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক ফুট
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (২ক + ক) ফুট
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক ব.ফুট

প্রশ্নমতে,
২ × (২ক + ক) = ৭২
⇒ ৩ক = ৩৬
∴ ক = ১২

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক ব.ফুট
= ২ × ১২
= ২ × ১৪৪
= ২৮৮ ব.ফুট
১,৭১৩.
ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 50° হলে ∠ODC = কত?
  1. 40°
  2. 90°
  3. 30°
  4. 60°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 50° হলে ∠ODC = কত? 

সমাধান: 

ABCD রম্বসের কর্ণ ∠ACD =  ∠OCD = 50°
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
অর্থাৎ, ∠AOB = ∠BOC = ∠COD = ∠AOD = 90°

ΔDOC-এ 
∠ODC + ∠COD + ∠OCD = 180° 
বা, ∠ODC + 90° + 50° = 180° 
বা, ∠ODC = 180° - 140° 
∴ ∠ODC = 40°
১,৭১৪.
একটি রম্বসের ক্ষেত্রফল ৬২ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ৩৬ বর্গ সে. মি.
  2. ১২৪ বর্গ সে.মি.
  3. ১০৮ বর্গ সে. মি.
  4. ৬৪ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
১২৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৬২ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৬২ = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = ৬২ × ২ 
∴ কর্ণদ্বয়ের গুণফল = ১২৪ বর্গ সে.মি.
১,৭১৫.
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
  1. ১০ মিটার
  2. ৪০০ মিটার
  3. ১০০০ মিটার
  4. ৬০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
বাগানটির এক পাশের দৈর্ঘ্য = √(১০০০০)
= ১০০ মিটার

∴ বাগানটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= ৪ × ১০০
= ৪০০ মিটার
১,৭১৬.
নিচের কোন চতুর্ভুজটির এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে?
  1. আয়ত
  2. রম্বস
  3. সামান্তরিক
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন চতুর্ভুজটির এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে?

সমাধান:
আয়ত (Rectangle): এর দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল (এবং সমান)।
রম্বস (Rhombus): এর দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল (এবং চারটি বাহুই সমান)।
সামান্তরিক (Parallelogram): এর দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল।
ট্রাপিজিয়াম হলো সেই চতুর্ভুজ, যার ঠিক এক জোড়া সমান্তরাল বাহু বিদ্যমান।

• ট্রাপিজিয়াম: 
যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।

ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।

∴ ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে।

১,৭১৭.
কোন বর্গের ক্ষেত্রফল ৩৬১ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ৫৬ মিটার
  2. ৬৬ মিটার
  3. ৭২ মিটার
  4. ৭৬ মিটার
সঠিক উত্তর:
৭৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ৩৬১ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের ক্ষেত্রফল = ২৮৯ বর্গমিটার

∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √৩৬১ = ১৯ মিটার

আমরা জানি,
বর্গের পরিসীমা = ৪a মিটার
= (৪ × ১৯) মিটার
= ৭৬ মিটার
১,৭১৮.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 60°
  2. 90°
  3. 120°
  4. 80°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8

ক্ষুদ্রতম কোণ = (1/8) × 360° = 45°
বৃহত্তম কোণ = (3/8) × 360° = 135°
∴ বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 135° - 45°
= 90°
১,৭১৯.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৯৬০ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে?
  1. ৫ টাকা
  2. ৬ টাকা
  3. ৭ টাকা
  4. ৮ টাকা
সঠিক উত্তর:
৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৯৬০ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার
বর্গাকার বাগানের দৈর্ঘ্য = √৯০০ মিটার = ৩০ মিটার

বাগানের পরিসীমা = ৩০ × ৪ মিটার = ১২০ মিটার

∴ প্রতি মিটারে খরচ হয় = (৯৬০/১২০) টাকা
= ৮ টাকা
১,৭২০.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২৫ বর্গফুট। যদি উচ্চতা ২ ফুট এবং সমান্তরাল বাহুদুইটি একটি অপরটির থেকে ১ ফুট বেশি হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১০ ফুট
  2. ১২ ফুট
  3. ১৩ ফুট
  4. ২৫ ফুট
সঠিক উত্তর:
১৩ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২৫ বর্গফুট। যদি উচ্চতা ২ ফুট এবং সমান্তরাল বাহুদুইটি একটি অপরটির থেকে ১ ফুট বেশি হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বড় বাহুর দৈর্ঘ্য = ক ফুট 
∴ ছোট বাহুর দৈর্ঘ্য = (ক - ১) ফুট 

দেওয়া আছে,
উচ্চতা = ২ ফুট 
ক্ষেত্রফল = ২৫ বর্গফুট 

প্রশ্নমতে,
(১/২) × উচ্চতা × {ক + (ক - ১)} = ২৫
⇒ (১/২) × ২ × (২ক - ১) = ২৫
⇒ ২ক - ১ = ২৫
⇒ ২ক = ২৫ + ১
⇒ ২ক = ২৬
⇒ ক = ২৬/২
⇒ ক = ১৩

অর্থাৎ বড় বাহুটির দৈর্ঘ্য = ১৩ ফুট
১,৭২১.
আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
  1. ৪০ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৫ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)

∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার

আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০

(১) নং এ x  এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
১,৭২২.
   
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠B + ∠D= 180°, ∠A + ∠C সমান কত?
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 180°
  4. ঘ) 280°
সঠিক উত্তর:
গ) 180°
উত্তর
সঠিক উত্তর:
গ) 180°
ব্যাখ্যা
   
 ∠A +∠B + ∠C+ ∠D = 360°
∠A + ∠C + 180° = 360°
 ∠A + ∠C= 360° - 180°
∠A + ∠C = 180°
১,৭২৩.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 20 মি. হয়, তবে ক্ষেত্রফল কত?
  1. ক) 144 বর্গ মি.
  2. খ) 192 বর্গ মি.
  3. গ) 216 বর্গ মি.
  4. ঘ) 256 বর্গ মি.
সঠিক উত্তর:
খ) 192 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 192 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন- একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 20 মি. হয়, তবে ক্ষেত্রফল কত?

সমাধান-
ধরি,
দৈর্ঘ্য = 4x মি.
প্রস্থ = 3x মি.

প্রশ্নমতে, 
(4x)2 + (3x)2 = 202
⇒ 16x2 + 9x2 = 400
⇒ 25x2 = 400
⇒ x2 = 16
⇒ x = 4

দৈর্ঘ্য = 4 × 4 = 16 মি.
প্রস্থ = 3 × 4 = 12 মি.

ক্ষেত্রফল = 16 × 12 = 192 বর্গ মি.
১,৭২৪.
বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৫√২ মিটার 
  4. ঘ) ২৫√২ মিটার
সঠিক উত্তর:
গ) ৫√২ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫√২ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০/৪ মিটার = ৫ মিটার

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = ৫√২ মিটার 
১,৭২৫.
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে............ বলে।
  1. আয়ত
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. ঘুড়ি
সঠিক উত্তর:
ঘুড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘুড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে............ বলে। 

সমাধান: 
ঘুড়ি : যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে ঘুড়ি বলে।
                   
ট্রাপিজিয়াম : যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে।
               
রম্বস : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু একটি কোণ ও সমকোণ নয় তাকে রম্বস বলে।
               
আয়ত : যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে।
           

উৎস : ৮ম শ্রেণির গণিত বোর্ড বইয়ের ১২৬ পৃষ্ঠা
১,৭২৬.
ABCD বৃত্তস্থ চতুভূর্জের 1/2 ∠C = 55° হলে, ∠A = ?
  1. ক) 55°
  2. খ) 110°
  3. গ) 70°
  4. ঘ) 140°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা

1/2 ∠C = 55°
∴ ∠C = 110°
∴ ∠A = 180° - 110°
= 70°

১,৭২৭.
একটি রম্বসক্ষেত্রের কর্ণ যথাক্রমে ৫.৪ সে.মি. ও ৪.৫ সে.মি.। এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১৪.২ বর্গ সে.মি.
  2. ১১.১১ বর্গ সে.মি.
  3. ১২.১৫ বর্গ সে.মি.
  4. ১১.৭৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২.১৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২.১৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসক্ষেত্রের কর্ণদ্বয় যথাক্রমে ৫.৪ সে.মি. ও ৪.৫ সে.মি.। এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
দেওয়া আছে, 
কর্ণদ্বয় যথাক্রমে ৫.৪ সে.মি. ও ৪.৫ সে.মি.

আমরা জানি, 
রম্বসক্ষেত্রের ক্ষেত্রফল = (১/২) ​× (কর্ণদ্বয়ের গুণফল) বর্গ একক 
= (১/২) ​× (৫.৪ ​× ৪.৫)
= ২৪.৩/২ 
= ১২.১৫ বর্গ সে.মি.

সুতরাং, রম্বসক্ষেত্রের ক্ষেত্রফল ১২.১৫ বর্গ সে.মি.।

১,৭২৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 18 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 22 সে.মি.
  4. 16 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি.

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি.
রম্বসের ক্ষেত্রফল= 144 বর্গ সে.মি.
রম্বসের একটি কর্ণ = 16 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (কর্ণদ্বয়ের গুণফল)
⇒ 144 = (1/2)(x × 16)
⇒ 8x = 144
∴ x = 18

∴ রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য 18 সে.মি.

১,৭২৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং লম্ব দূরত্ব 4 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. 7.5 বর্গ সে.মি. 
  2. 21 বর্গ সে.মি. 
  3. 42 বর্গ সে.মি. 
  4. 21√2 বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
42 বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
42 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং লম্ব দূরত্ব 4 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু 12 সে.মি. ও 9 সে.মি.
লম্ব দূরত্ব = 4 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহু দুইটির সমষ্টি × উচ্চতা
= (1/2) × (12 + 9) × 4 বর্গ সে.মি. 
= (1/2) × 21 × 4 বর্গ সে.মি. 
= 42 বর্গ সে.মি.
১,৭৩০.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার?
  1. ক) ৩২
  2. খ) ৩৬
  3. গ) ৪৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্নমতে, দৈর্ঘ্য 2x মিটার = ১২ মিটার হলে, প্রস্থ x = ৬ মিটার।
∴ পরিসীমা = ২(৬ + ১২) = ৩৬ মিটার
১,৭৩১.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 32 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. 156 বর্গ সেন্টিমিটার
  2. 246 বর্গ সেন্টিমিটার
  3. 384 বর্গ সেন্টিমিটার
  4. 412 বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
384 বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
384 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 32 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
একটি কর্ণের খন্ডিত অংশের দৈর্ঘ্য = 32/2 = 16 সেন্টিমিটার
∴ অপর কর্ণের খন্ডিত অংশের দৈর্ঘ্য = √(202 - 162) = √144 = 12
∴ অপর কর্ণের দৈর্ঘ্য = 12 × 2 = 24
 
∴ রম্বসের ক্ষেত্রফল = 1/2 × দুই কর্ণের গুনফল 
= (1/2) × 24  × 32
= 384 বর্গ সেন্টিমিটার
১,৭৩২.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৪৮ বর্গ সে.মি.
  2. খ) ১০ বর্গ সে.মি.
  3. গ) ১২ বর্গ সে.মি.
  4. ঘ) ২৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
                          = ১/২ × ৪ × ৬ = ১২ বর্গ সে.মি.
১,৭৩৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার?
  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ১.৫x মিটার বা ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২১৬
⇒ ৩x2 = ৪৩২
⇒ x2 = ১৪৪
∴ x = ১২
অর্থাৎ প্রস্থ x = ১২ মিটার এবং দৈর্ঘ্য ৩x/২ = ৩×১২/২ = ১৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার

১,৭৩৪.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 45°
  2. 90°
  3. 155°
  4. 135°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°।

ধরি,
চতুর্ভুজের ১ম কোণ x°
চতুর্ভুজের ২য় কোণ 2x°
চতুর্ভুজের ৩য় কোণ 3x°
চতুর্ভুজের ৪র্থ কোণ 2x°

শর্তমতে,
x° + 2x° + 3x° + 2x° = 360°
⇒ 8x° = 360°
⇒ x° = 360°/8
∴ x = 45°

∴ বৃহত্তম কোণের মান 3 × 45° = 135°
১,৭৩৫.
সামান্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক -
  1. ক) পরস্পর সমান্তরাল
  2. খ) পরস্পর লম্ব
  3. গ) পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে
  4. ঘ) একটি বিন্দুতে ছেদ করে না
সঠিক উত্তর:
খ) পরস্পর লম্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) পরস্পর লম্ব
ব্যাখ্যা
- সামান্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব।


 এখানে, ABCD সামান্তরিকের ∠A এর সমদ্বিখণ্ডক AO এবং সন্নিহিত কোণ ∠B এর সমদ্বিখণ্ডক BO  পরস্পর লম্ব।

সূত্র- ৮ম শ্রেণির গণিত বই।
১,৭৩৬.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ৪০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৭.৫ মিটার চওড়া একটি গ্যালারি আছে? গ্যালারির প্রতি ৩ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে?
  1. ৩৫০ টি
  2. ৩৭৫ টি
  3. ৪০০ টি
  4. ৪২৫ টি
সঠিক উত্তর:
৩৭৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ৪০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৭.৫ মিটার চওড়া একটি গ্যালারি আছে? গ্যালারির প্রতি ৩ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে? 

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = (৫০ × ৪০) = ২০০০ বর্গমিটার
গ্যালারি বাদে মাঠের দৈর্ঘ্য = ৫০ - (২ × ৭.৫) = ৩৫ মিটার
গ্যালারি বাদে মাঠের প্রস্থ = ৪০ - (২ × ৭.৫) = ২৫ মিটার

গ্যালারি বাদে মাঠের ক্ষেত্রফল = (৩৫ × ২৫) = ৮৭৫ বর্গমিটার
গ্যালারির ক্ষেত্রফল =(২০০০ - ৮৭৫) = ১১২৫ বর্গমিটার

∴ মোট চেয়ার বসানো যাবে = ১১২৫/৩ টি
= ৩৭৫ টি
১,৭৩৭.
একটি চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চর্তুভুজের ৪ কোণের সমষ্টি কত?

সমাধান:
একটি চর্তুভুজের ৪ কোণের সমষ্টি = ৩৬০°
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
১,৭৩৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ২০ মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১১৫ মিটার
  2. ১০৫ মিটার
  3. ৯০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ২০ মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৫ + ২০) মিটার
= ৯০ মিটার
১,৭৩৯.
50 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির চারগুণ হলে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. 15 মিটার
  2. 14 মিটার
  3. 5 মিটার
  4. 10 মিটার
সঠিক উত্তর:
5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 50 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির চারগুণ হলে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, d1 = x মিটার
বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, d2 = 4x মিটার

আমরা জানি,
রম্বসের দুটি কর্ণ d1 এবং d2 হলে, এর ক্ষেত্রফল = (1/2) × d1 × d2

প্রশ্নমতে,
(1/2) × x × 4x = 50
⇒ 2x2 = 50
⇒ x2 = 25 = 52
∴ x = 5

∴  ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য = 5 মিটার
১,৭৪০.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ১৩৫০ বর্গমিটার এবং প্রস্থ ২৫ মিটার হলে, বাগানটির দৈর্ঘ্য কত?
  1. ৪৮ মিটার
  2. ৫৪ মিটার
  3. ৫০ মিটার
  4. ৫৭ মিটার
সঠিক উত্তর:
৫৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ১৩৫০ বর্গমিটার এবং প্রস্থ ২৫ মিটার হলে, বাগানটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ১৩৫০ বর্গমিটার
এবং প্রস্থ = ২৫ মিটার

আমরা জানি,
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
⇒ দৈর্ঘ্য × ২৫ = ১৩৫০
⇒ দৈর্ঘ্য = ১৩৫০ ÷ ২৫
∴ দৈর্ঘ্য = ৫৪
১,৭৪১.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণের মান কত?
  1. ১১০°
  2. ২৯০°
  3. ২০°
  4. ১০৫°
সঠিক উত্তর:
১১০°
উত্তর
সঠিক উত্তর:
১১০°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণের মান কত?

সমাধান:
আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি ১৮০°।
দেওয়া আছে, একটি কোণ = ৭০°
সুতরাং, বিপরীত কোণটির মান হবে = (১৮০ - ৭০)°
= ১১০°
অতএব, বিপরীত কোণটির মান ১১০°।

১,৭৪২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৩৯ মিটার
  2. ৫৬ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৭৮ মিটার
সঠিক উত্তর:
৭৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার 
তাহলে, দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২ক × ক = ৩৩৮
⇒ ২ক= ৩৩৮
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩

এখন, প্রস্থ = ১৩ মিটার
দৈর্ঘ্য = ১৩ × ২ = ২৬ মিটার
∴ পরিসীমা = ২(১৩ + ২৬)
= ৭৮ মিটার
১,৭৪৩.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ৩২ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৪৮ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
সামন্তরিকের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার
= ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ৪৩২
⇒ ক = ৪৩২/৩
⇒ ক = ১৪৪
∴ ক = ১২

∴ উচ্চতা = (৩ × ১২) = ৩৬ মিটার