উত্তর
ব্যাখ্যা
- অর্থাৎ, বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান । বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে ।
- বর্গের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৬ / ১৮ · ১,৫০১–১,৬০০ / ১,৭৫৪
আয়তক্ষেত্রের প্রস্থ = a হলে, দৈর্ঘ্য = ৩a
এখন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল = ২৭২ বা, ৩a × a = ৭২৯
বা, a২ = 243
∴ a = ১৫.৫৯ মি.
∴ পরিসীমা = ২(৩a+a)
= ৮a
= ৮ × ১৫.৫৯
= ১২৪.৭১ মি.
প্রশ্ন: একটি চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল ও সমান না হলে সেটি কোনটি?
সমাধান:
• ট্রাপিজিয়াম (Trapezium) হলো এমন একটি চতুর্ভুজ যার দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। বাকি দুটি বাহু অসমান্তরাল হয়।
- এটি অন্যান্য চতুর্ভুজের তুলনায় বিশেষ একটি রূপ, যেখানে সমান্তরাল বাহুগুলিকে ভিত্তি (bases) এবং অসমান্তরাল বাহুগুলিকে বাহু (legs) বলা হয়।
প্রধান বৈশিষ্ট্য:
- একটি জোড়া বিপরীত বাহু সমান্তরাল।
- সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য সমান নাও হতে পারে।
- কর্ণদ্বয় সাধারণত সমান নয়।
- যদি অসমান্তরাল বাহুদ্বয় সমান হয়, তবে সেটি সমবাহু ট্রাপিজিয়াম (Isosceles Trapezium) নামে পরিচিত।
∴ চতুর্ভুজটি ট্রাপিজিয়াম
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা অপেক্ষা ১০ গুণ হলে বাহুর দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
বর্গের বাহু = ক মিটার
ক্ষেত্রফল = ক২ বর্গমিটার
পরিধি = 4ক মিটার
প্রশ্নমতে:
ক২ = ১০ × ৪ক
ক২ = ৪০ক
ক(ক - ৪০) = ০
ক = ৪০ (ক = ০ সম্ভব নয়)
∴ বাহুর দৈর্ঘ্য = ৪০ মিটার
দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ ৫৬ ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = ৩.১৪১৬ × ৫৬² = ৯৮৫২.০৬ বর্গফুট
প্রশ্নমতে,বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৮৫২.০৬ বর্গফুট
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √৯৮৫২.০৬ = ৯৯.২৬ ফুট।
বৃহত্তম কোণ = (360 × 4)/10 = 144°
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
০.৫ হেক্টর = ৫০০০ বর্গমিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের একটি বাহু a মিটার হলে এর ক্ষেত্রফল a² বর্গমিটার
এখানে,
a² = ৫০০০ বর্গমিটার
কর্ণ =√(a² + a²)
=√(৫০০০ + ৫০০০)
=√১০০০০
=১০০ মিটার
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি ও উচ্চতার অনুপাত ৫ : ৪ এবং ক্ষেত্রফল ২০০০ বর্গ মিটার হলে, এর উচ্চতা কত?
সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি : উচ্চতা = ৫ : ৪
ক্ষেত্রফল = ২০০০ বর্গ মিটার
ধরি, ভূমি = ৫x মিটার
উচ্চতা = ৪x মিটার
আমরা জানি,
ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
২০০০ = ৫x × ৪x
⇒ ২০x২ = ২০০০
⇒ x২ = ২০০০/২০
⇒ x২ = ১০০
⇒ x = √১০০ = ১০
∴ x = ১০ মিটার
∴ উচ্চতা = ৪x = ৪ × ১০ = ৪০ মিটার
সুতরাং, সামান্তরিকের উচ্চতা ৪০ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রটির প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার ; [দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ]
আমরা জানি,
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
প্রশ্নমতে,
ক × ৩ক = ৭৬৮
⇒ ক২ = ৭৬৮/৩
⇒ ক২ = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬ মিটার
আয়তক্ষেত্রটির প্রস্থ = ১৬ মিটার
∴ দৈর্ঘ্য = ৩ × ১৬ = ৪৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার
বর্গক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, অর্থাৎ ১২৮ মিটার
আবার,
ধরি, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = খ মিটার
তাহলে পরিসীমা = ৪খ = ১২৮ মিটার
∴ খ = ১২৮/৪ = ৩২ মিটার
সুতরাং, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৩২ মিটার।
প্রশ্ন: ২৪ মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকলে, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
ত্রিভুজের বাহু = ২৪ মি
পরিসীমা = ৩ × ২৪ = ৭২ মি
সমপরিসীমা বিশিষ্ট বর্গের বাহু
বর্গের পরিসীমা = ৪ × বাহু
⇒ ৪ × বাহু = ৭২
⇒ বাহু = ৭২ / ৪
⇒ বাহু = ১৮ মিটার
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ১৮ মিটার
বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার
প্রশ্ন: বর্গক্ষেত্রের পরিসীমা ২২০ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ২২০ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বাহু
⇒ ৪ × বাহু = ২২০
⇒ বাহু = ২২০/৪
∴ বাহু = ৫৫
আবার, আমরা জানি,
ক্ষেত্রফল = বাহু২ = ৫৫২ = ৩০২৫ বর্গমিটার
∴ ক্ষেত্রফল ৩০২৫ বর্গমিটার।
প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 30 মিলিমিটার। সামান্তরিকটির পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের এক বাহু = 7 সেন্টিমিটার
অপর বাহু = 30 মিলিমিটার
= (30/10) সেন্টিমিটার
= 3 সেন্টিমিটার
∴ সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক
= 2(7 + 3) সেন্টিমিটার
= (2 × 10) সেন্টিমিটার
= 20 সেন্টিমিটার
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × 8 × 6
= 24 বর্গসেঃমিঃ = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
আবার,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 6 cm
∴ প্রস্থ = 24/6
= 4 cm
∴ কর্ণের দৈর্ঘ্য = √(62 + 42)
= √52
= 2√13 cm
প্রশ্ন: ABCD রম্বসের কর্ণ AC = 8 সে.মি. এবং কর্ণ BD = 6 সে.মি. হলে, রম্বসের পরিসীমা কত?
সমাধান:
ধরি,
AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।
আমরা জানি,
রম্বসে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত করে।
∴ AOD সমকোণী ত্রিভুজ। যেখানে ∠AOD = 90°
AO = AC/2 = 8/2 = 4 সে.মি.
DO = BD/2 = 6/2 = 3 সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AD2 = AO2 + DO2
⇒ AD = √(42 + 32)
⇒ AD = √(16 + 9)
⇒ AD = √25
অতএব, AD = 5 সে.মি.
∴ রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.
∴ রম্বসের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য = 4 × 5 = 20 সে.মি.
মনেকরি,
দৈর্ঘ্য ৫x
∴ প্রস্থ = ৫x এর ৩/৫ = ৩x = ৬০
∴ x = ২০
∴ ক্ষেত্রফল = ৫x × ৩x
= ১৫x2
= ১৫ × (২০)২
= ১৫ × ৪০০
= ৬০০০ বর্গমিঃ
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। পরিসীমা ১৬০ মিটার হলে, ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
মনে করি,
প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = ৩ক মিটার ; [আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ।]
আমরা জানি,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ১৬০ মিটার
∴ ২(৩ক + ক) = ১৬০
⇒ ২(৪ক) = ১৬০
⇒ ৮ক = ১৬০
⇒ ক = ১৬০/৮ = ২০
∴ প্রস্থ = ২০ মিটার
∴ দৈর্ঘ্য = ৩ × ২০ = ৬০ মিটার
আমরা জানি,
কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য২ + প্রস্থ২)
= √(৬০২ + ২০২)
= √(৩৬০০ + ৪০০)
= √৪০০০
= √(১০০ × ৪০)
= ১০√৪০
= ১০ × ২√১০
= ২০√১০ মিটার
∴ ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ২০√১০ মিটার।
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সেমি ও ৫ সেমি হলে, এর অর্ধ পরিসীমা কত সেমি?
সমাধান:
দেয়া আছে,
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সেমি ও ৫ সেমি।
অর্থাৎ, দৈর্ঘ্য = ৬ সেমি, প্রস্থ = ৫ সেমি
∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (৬ + ৫) সেমি
= ২ × ১১ সেমি
= ২২ সেমি
∴ অর্ধ পরিসীমা = ২২/২ সেমি
= ১১ সেমি
AD || BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE
ফলে, ∠B = ১৮০° - ∠CBE
= ১৮০° - ∠DAB
= ১৮০° - ৭৫°
= ১০৫°
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল এবং এর কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
বর্গের বাহু = ক একক
বর্গের ক্ষেত্রফল = ক২ বর্গ একক
কর্ণ = √২ক একক
কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফল = (√২ক)২ = ২ক২ বর্গ একক
অনুপাত = ক২ : ২ক২ = ১ : ২
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
সমাধান:
ধরি,
আয়তাকার ঘরটির প্রস্থ = ক মিটার
অতএব, দৈর্ঘ্য = ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্নমতে,
∴ ২ক × ক = ২৮৮
⇒ ২ক২ = ২৮৮
⇒ ক২ = ১৪৪
⇒ ক = √১৪৪ = ১২
সুতরাং, প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ২ × ১২ = ২৪ মিটার
∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৪ + ১২) মিটার
= ২ × ৩৬ মিটার
= ৭২ মিটার
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ক মিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক২ বর্গমিটার
আবার,
৪০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক + (ক এর ৪০%) মিটার
= ক + (২ক/৫)
= ৭ক/৫ মিটার
আবার,
৪০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৭ক/৫)২ বর্গমিটার
= ৪৯ক২/২৫ বর্গমিটার
∴ ক্ষেত্রফলের বৃদ্ধি = (৪৯ক২/২৫) - ক২ = (৪৯ক২ - ২৫ক২)/২৫
= ২৪ক২/২৫
∴ শতকরা বৃদ্ধি = (২৪ক২/২৫)/(ক২) × ১০০%
= ২৪ × ৪ = ৯৬%
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ৯৬%।
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 ফুট ও প্রস্থ 45 ফুট। বাগানের ভিতরে চতুর্দিকে 3 ফুট চওড়া একটি রাস্তা আছে।রাস্তাটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = 60 ফুট
আয়তাকার বাগানের প্রস্থ = 45 ফুট
∴ বাগানের ক্ষেত্রফল = 60 × 45
= 2700 বর্গফুট
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = 60 - (3 × 2)
= 60 - 6
= 54 ফুট
রাস্তা বাদে বাগানের প্রস্থ = 45 - (3 × 2)
= 45 - 6
= 39 ফুট
∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (54 × 39) বর্গফুট
= 2106 বর্গফুট
∴ রাস্তার ক্ষেত্রফল = (2700 - 2106) বর্গফুট
= 594 বর্গফুট
প্রশ্ন: রম্বসের ১টি কর্ণের দৈর্ঘ্য ৮ মি. এবং অপর কর্ণের দৈর্ঘ্য প্রথমটির ৩/২ গুণ হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ১টি কর্ণের দৈর্ঘ্য = ৮ মি
অপর কর্ণের দৈর্ঘ্য = (৮ এর ৩/২) = ১২ মিটার
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১২ বর্গ মি.
= ৪৮ বর্গ মি.
∴ ক্ষেত্রফল = ৪৮ বর্গ মি.।
ABCD চতুর্ভূজটি একটি আয়তক্ষেত্র ফলে AC2 = AD2 + CD2
= AD2 + AB2
= AB2 + AD2
প্রশ্ন: এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
সমাধান:
ধরি, প্রথম বর্গক্ষেত্রের এক বাহু = ক
এর কর্ণ = ক√২
শর্তানুসারে,
দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা = ক
অতএব, দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহু = ক/৪
এর কর্ণ = √২(ক/৪)
সুতরাং, কর্ণদ্বয়ের অনুপাত = ক√২ : √২(ক/৪)
= ১ : ১/৪
= ৪ : ১
∴ বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = ৪ : ১