ব্যাখ্যা
- রম্বসের বিপরীত কোন দুইটি পরস্পর সমান
- রম্বসের কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১২ / ১৮ · ১,১০১–১,২০০ / ১,৭৫৪
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
সমাধান:
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮
∴ বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)°
= ১৩৫°
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার প্রন্থ ১ মিটার ৫০ সেমি এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
সমাধান:
আয়তক্ষেত্রাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সেমি = ১.৫০ মিটার
উচ্চতা = ১ মিটার
আয়তন = ২ × ১.৫০ × ১
= ৩ ঘনমিটার
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ
আবার,
নতুন দৈর্ঘ্য = ক + (ক এর ১০%) = ১.১ক
নতুন প্রস্থ = খ + (খ এর ১০%) = ১.১খ
∴ নতুন ক্ষেত্রফল = ১.১ক × ১.১খ = ১.২১ কখ
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১.২১ কখ - কখ = ০.২১কখ
∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = (০.২১কখ/কখ) × ১০০% = ২১%
সুতরাং ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে।
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৯০° হলে,
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°)
= ৯০°
∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°।
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
সমাধান:
আমরা জানি,
- সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো: (ভূমি × উচ্চতা)।
উল্লেখ্য যে,
- একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যাবে।
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, রম্বসটির পরিসীমা কত?
সমাধান:
ধরি, অপর কর্ণটি = ক মিটার
ক্ষেত্রফল = (১/২) × কর্ণ১ × কর্ণ২
⇒ ১২০ = (১/২) × ১০ × ক
⇒ ১২০ = ৫ক
⇒ ক = ২৪
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই অর্ধেক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে।
১০/২ = ৫মি. এবং ২৪/২ = ১২মি.
প্রতিটি বাহু = √ ৫২ + ১২২ = √১৬৯ = ১৩মি.
রম্বসের পরিসীমা = ৪ × বাহু = ৪ × ১৩ = ৫২ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক হলে, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
ধরি,
প্রথম বর্গক্ষেত্রের বাহু = a
দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু = b
প্রশ্নমতে,
প্রথম বর্গক্ষেত্রের একবাহু (a) = দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক
দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা = 4b
পরিসীমার অর্ধেক = 4b/2 = 2b
সুতরাং,
⇒ a = 2b
∴ b = a/2
এখন, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = b2 = (a/2)2 = a2/4
∴ ক্ষেত্রফলের অনুপাত (প্রথম : দ্বিতীয়) = a2 : (a2/4) = 1 : 1/4 = 4 : 1
∴ বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত 4 : 1
মনে করি,
AB = a,
BC = √3a
∴ AC = √(AB2 + BC2)
= √(a2 + 3a2)
= √4a2
= 2a
SinBAC = BC/AC
= √3a/2a
= √3/2
বা, SinBAC = √3/2 = Sin60°
∴ BAC = 60°
∴ ACD = BAC
= 60°
আয়তক্ষেত্রের সবগুলো কোণ পরস্পর সমান এবং সবগুলো বাহু সমান নয়।
প্রশ্ন: ৬ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ ৬ সে. মি.
∴ ব্যাস = ২ × ৬ = ১২ সে. মি.
ধরি, বর্গক্ষেত্রের বাহু = a
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = a√২
∴ a√২ = ১২
⇒ a = ১২/√২
⇒ a২ = ১৪৪/২
⇒ a২ = ৭২
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৭২ বর্গ সে. মি.
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ১৯ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = ১৯ সে.মি.
এবং উচ্চতা = ৯ সে.মি.
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১৯ × ৯)
= ১৭১ বর্গ সে.মি.
∴ সামান্তরিকের ক্ষেত্রফল ১৭১ বর্গ সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = √(72 + 72)
= √98
= √(49×2)
= 7√2
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (7√2)2 বর্গফুট
= 98 বর্গফুট
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -
সমাধান:
বর্গ :
- যে চতুর্ভুজের সকল বাহু সমান ও একটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।
সামান্তরিক:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
আয়তক্ষেত্র:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
ধরি, বর্গের বাহু = x মিটার
তাহলে, কর্ণ = √2 x
শর্তমতে, √2 x = a
∴ x = a/√2
∴ x² = a²/2
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √20 cm এবং এর ক্ষেত্রফল 8cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.
প্রশ্নমতে,
√(x2 + y2) = √20
∴ x2 + y2 = 20 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 8 .........(ii)
এখন,
আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy = 20 + (2 × 8) = 20 + 16 = 36
⇒ (x + y)2 = 36
⇒ x + y = √36
∴ x + y = 6
অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 6 = 12cm.
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x - 3) সে.মি.। ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে, x এর মান কত?
সমাধান:
দৈর্ঘ্য = x সে.মি.
প্রস্থ = (x - 3) সে.মি.
প্রশ্নমতে,
x(x - 3) = 54
⇒ x2 - 3x - 54 = 0
⇒ x2 - 9x + 6x - 54 = 0
⇒ x(x - 9) + 6(x - 9) = 0
⇒ (x - 9)(x + 6) = 0
অর্থাৎ, x - 9 = 0
∴ x = 9 (কারণ দৈর্ঘ্য ধনাত্মক)
∴ দৈর্ঘ্য, x এর মান = 9 সে.মি.
দৈর্ঘ্য BC = ১৫ মিঃ
কর্ণ AC = ১৭ মিঃ
∴ প্রস্থ AB = √(AC2 - BC2)
= √(১৭2 - ১৫2)
= √৬৪
= ৮ মিঃ
∴ পরিসীমা = 2(AB + BC)
= ২(৮ + ১৫)
= ২ × ২৩
= ৪৬ মিঃ
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x
এখন, কর্ণের দৈর্ঘ্য x√2 = 5√2
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x = 5
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ২৪ মিটার এবং ১০ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২৪ × ১০
= ১২ × ১০
= ১২০ বর্গমিটার