বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ১৬ / ২৩ · ১,৫০১১,৬০০ / ২,৩০১

১,৫০১.
Fridays For Future আন্দোলন কত সালে শুরু হয়?
  1. ২০১৫ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০২০ সালে
সঠিক উত্তর:
২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালে
ব্যাখ্যা
Fridays For Future: 
- Fridays For Future হল একটি যুব-নেতৃত্বাধীন আন্দোলন যা ২০১৮ সালের আগস্টে শুরু হয়েছিল।
- জলবায়ু সংকট মোকাবেলায় পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে ১৫ বছর বয়সী গ্রেটা থানবার্গ এবং অন্যান্য তরুণ কর্মীরা তিন সপ্তাহ ধরে প্রতি স্কুল দিবসে সুইডিশ পার্লামেন্টের সামনে বসে প্রতিবাদ করেছিলেন।
- তিনি ইনস্টাগ্রাম এবং টুইটারে তার কর্মকাণ্ড পোস্ট করেছিলেন এবং শীঘ্রই তা ভাইরাল হয়ে যায়।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
১,৫০২.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি, কেনিয়া 
  2. বন, জার্মানি
  3. জুরিখ, সুইজারল্যান্ড
  4. সদরদপ্তর নেই
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া 
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া 
ব্যাখ্যা

UNEP:
- UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৫০৩.
UNFCCC স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change.
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১,৫০৪.
'১ম ধরিত্রী সম্মেলন' কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. কানাডা
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
১ম ধরিত্রী সম্মেলন:
- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘের সম্মেলন (UNCED), ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত।
- ধরিত্রী সম্মেলন ছিল ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ।
- এই সম্মেলনে ১১৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৭৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
- সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি এবং অন্যান্য নথিপত্রের মাধ্যমে, বিশ্বের বেশিরভাগ দেশ নামমাত্রভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করে এমন উপায়ে যা পৃথিবীর পরিবেশ এবং অ-নবায়নযোগ্য সম্পদ রক্ষা করবে।

তথ্যসূত্র - Britannica.com
১,৫০৫.
আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা (IMO) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) রোম
  2. খ) ভিয়েনা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
ব্যাখ্যা
- International Maritime Organization (IMO) আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা।
- (IMO) এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
- আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা ১৯৪৮ সালে জাতিসংঘের সামুদ্রিক সম্মেলনে গৃহীত একটি সংস্থা।
- জাতিসংঘ বিশেষায়িত সংস্থা সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
- আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা সামুদ্রিক দূষণ কমাতে প্রতিষ্ঠিত হয়।

উৎস:- IMO এর  ওয়েবসাইট।
১,৫০৬.
"Ecology" - শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
  1. ক) ল্যাটিন
  2. খ) ফরাসি
  3. গ) গ্রীক
  4. ঘ) জার্মান
সঠিক উত্তর:
গ) গ্রীক
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রীক
ব্যাখ্যা
বাস্তুবিদ্যা (Ecology):
‘বাস্তুবিদ্যা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ - ‘Ecology’।
- ‘Ecology’ - শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ - “house” বা ঘর
- বাস্তুবিদ্যা বা Ecology - জীব বিজ্ঞানের একটি শাখা।

⤇ জীববিজ্ঞানের যে শাখায় কোন অঞ্চলের জৈব ও অজৈব পরিবেশের মধ্যকার পারস্পারিক সম্পর্ক এবং উক্ত সম্পর্কের বিষয়গুলো আলোচনা করা হয় তাকে ‘বাস্তুবিদ্যা’ বা ‘ইকোলজি’ বলা হয়।

⤇ ১৮৬৯ সালে জার্মান প্রাণিবিজ্ঞানী “আর্নেস্ট হেইকেল” (Ernst Haeckel) সর্বপ্রথম “Ecology” শব্দটি ব্যবহার করেন।

উৎস: Oxford Dictionary ও ব্রিটানিকা।
১,৫০৭.
রামসার কনভেনশন কোথায় গৃহিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) ইরান
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন গৃহীত হয়।
- এটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট।
(সূত্রঃ রামসার কনভেনশন ওয়েবসাইট)
১,৫০৮.
UNCCD-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Convention to Combat Desertification
  2. United Nations Council for Climate Development
  3. United Nations Charter for Conservation and Development
  4. United Nations Committee for Climate Disaster
সঠিক উত্তর:
United Nations Convention to Combat Desertification
উত্তর
সঠিক উত্তর:
United Nations Convention to Combat Desertification
ব্যাখ্যা

UNCCD:
- UNCCD-এর পূর্ণরূপ: United Nations Convention to Combat Desertification.
- UNCCD হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরার প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এটি গৃহীত হয়: ১৭ জুন, ১৯৯৪ সালে, প্যারিস।
- কার্যকর হয়: ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- সদস্য: ১৯৭টি (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- UNCCD একমাত্র আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশ ও উন্নয়নকে টেকসই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে।
- UNCCD-এর মূল উদ্দেশ্য: মরুকরণ প্রতিরোধ এবং খরার প্রভাব হ্রাস করা।

উৎস: UNCCD ওয়েবসাইট।

১,৫০৯.
”ওজোন স্তরের সুরক্ষা” সম্পর্কিত প্রটোকল কোনটি?
  1. কিয়েটো প্রটোকল
  2. নাগোয়া প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

অন্যদিকে,
- গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন সীমিত এবং হ্রাস করার জন্য গৃহীত প্রেটোকল- কিয়োটো প্রোটোকল।
- বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল- নাগোয়া প্রটোকল ।
- জৈবিক বৈচিত্র্য কনভেনশনের জৈব নিরাপত্তা সম্পর্কিত প্রটোকল- কার্টাগেনা প্রোটোকল ।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

১,৫১০.
CIRDAP - এর পূর্ণরূপ কী?
  1. ক) Centre on Integrated Rural Development for the Asia and the Pacific
  2. খ) Center for Investment on Rural Advancement Program
  3. গ) Center for Integrated Research Development Advancement Proliferation
  4. ঘ) Center on Indigenous Rights Development for Accelerating Progress
সঠিক উত্তর:
ক) Centre on Integrated Rural Development for the Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
ক) Centre on Integrated Rural Development for the Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP
- এর পূর্ণরূপ: The Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP).
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র বা সিরডাপ হলো গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশ-ভিত্তিক একটি আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা। 
- সংস্থাটি ৬ জুলাই ১৯৭৯ সালে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), এবং অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 
- বর্তমানে এটি ১৫ সদস্য বিশিষ্ট্য।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সংস্থাটির সদর দপ্তর ঢাকায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে চামেলী হাউসে অবস্থিত। 
- সিরডাপের বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের ডাঃ চেরদসাক ভিরাপা। 
- মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে এবং সেই সাথে উন্নয়নশীল দেশগুলোর অনুভূত চাহিদা মেটাতে কেন্দ্রটি তৈরি হয়।


উৎস: CIRDAP – Enabling Rural Communities, CIRDAP.
১,৫১১.
গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- প্রটোকলের মেয়াদ শেষ হয় ২০২০ সালে।

উল্লেখ্য,
- এই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- ক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

অন্যদিকে,
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- কার্টাগোনা প্রোটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৫১২.
মন্ট্রিল প্রটোকলের উদ্দেশ্য নিচের কোনটি?
  1. ওজোনস্তর সংরক্ষণ
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ
  4. বন্যপ্রাণী সুরক্ষা
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫১৩.
কততম জলবায়ু সম্মেলনে 'প্যারিস রুল বুক' চূড়ান্ত করা হয়?
  1. ক) ২১তম
  2. খ) ১৫তম
  3. গ) ২৬তম
  4. ঘ) ২৫তম
সঠিক উত্তর:
গ) ২৬তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬তম
ব্যাখ্যা
২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।
কপ ২৬ সম্মেলনের তিনটি অর্জনের কথা বলছেন বিশ্লেষকেরা। 
- ১. এ সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে নেতারা একমত হন। 
- ২. প্যারিস চুক্তি বাস্তবায়নের কর্মপরিকল্পনা হিসেবে ‘প্যারিস রুল বুকচূড়ান্ত করা হয়। মানে হলো, প্যারিস চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা তৈরি করা। 
- ৩. ‘ক্লাইমেট প্যাক্টের’ আওতায় কোন দেশ কার্বন নিঃসরণ কতটা কমাবে, সে ঘোষণা দিয়েছে।
 
উৎস: প্রথম আলো 
১,৫১৪.
কিয়োটো প্রোটোকলের মূল বিষয় কোনটি?
  1. গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাস
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণ
  4. জৈব নিরাপত্তা
সঠিক উত্তর:
গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাস
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

তথ্যসূত্র - Britannica.com
১,৫১৫.
বায়ুমণ্ডলের ওজন স্তর রক্ষা বিষয়ক 'মন্ট্রিল প্রটোকল' এর প্রথম সংশোধনী কোনটি?
  1. ক) কোপেনহেগেন সংশোধনী
  2. খ) লন্ডন সংশোধনী
  3. গ) বেইজিং সংশোধনী
  4. ঘ) মন্ট্রিল সংশোধনী
সঠিক উত্তর:
খ) লন্ডন সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
১,৫১৬.
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
  1. হিলারি ক্লীন্টন
  2. থেরেসা মে
  3. এঞ্জেলা মার্কেল
  4. শেখ হাসিনা
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷

⇒ ২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
১,৫১৭.
Environmental Performance Index-2022 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2022 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।

রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : যুক্তরাজ্য
- তৃতীয় : ফিনল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৭৭তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): ভারত।

(তথ্যসূত্র: Environmental Performance Index-2022)
১,৫১৮.
সর্বশেষ কপ-২৯ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি - ২০২৫] 
  1. ব্রাজিল
  2. আজারবাইজান
  3. অস্ট্রেলিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the Parties,
- ১৯৯২ সালে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এ স্বাক্ষরিত হয়।
- এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এর প্রথম সম্মেলনটি ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে কপ-২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে, এবং ২০২৫ সালের কপ-৩০ সম্মেলনটি আয়োজন করবে ব্রাজিল।

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
১,৫১৯.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. সেলেস্তে সাওলো
  2. মারিয়া তুরিন
  3. জর্জিয়া
  4. জুলিয়ান কেইন
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
WMO:

- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- WMO এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- সংস্থাটির প্রথম নারী মহাসচিব আর্জেন্টিনার সেলেস্তে সাওলো।
- প্রতিষ্ঠা - ২৩মার্চ, ১৯৫০ সালে।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫২০.
কোনটি বাংলাদেশের রামসার সাইট?
  1. ক) রাতারগুল
  2. খ) সোমপুর বিহার
  3. গ) জাফলং
  4. ঘ) টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

১,৫২১.
'Conference of Parties' (CoP) এর আয়োজন করে আসছে-
  1. ক) UNFCCC
  2. খ) UNEP
  3. গ) IPCC
  4. ঘ) IUCN
সঠিক উত্তর:
ক) UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
ক) UNFCCC
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে 'United Nations Framework Convention on Climate Change' (UNFCCC) গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
- এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে 'Conference of Parties' (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।
- ১৯৯৫ সালের মার্চে প্রথম UNFCCC (CoP) বার্লিন, জার্মানিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
- CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
১,৫২২.
ধরিত্রী সম্মেলন বা রিও সম্মেলন’৯২ এ ১৭৮ টি দেশের যে যৌথ ঘোষনা আসে তা কি নামে পরিচিত?
  1. ক) Agenda-20
  2. খ) Agenda-21
  3. গ) Agenda-23
  4. ঘ) Agenda-25
সঠিক উত্তর:
খ) Agenda-21
উত্তর
সঠিক উত্তর:
খ) Agenda-21
ব্যাখ্যা
Agenda 21 is a comprehensive plan of action to be taken globally, nationally and locally by organizations of the United Nations System, Governments, and Major Groups in every area in which human impacts on the environment. Agenda 21, the Rio Declaration on Environment and Development, and the Statement of principles for the Sustainable Management of Forests were adopted by more than 178 Governments at the United Nations Conference on Environment and Development (UNCED) held in Rio de Janeiro, Brazil, 3 to 14 June 1992. Source: UN website.
১,৫২৩.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. বন, জার্মানি
  3. নাইরোবি, কেনিয়া 
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO- এর পূর্ণরূপ: World Meteorological Organization.
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি। 
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সভাপতি: আব্দুল্লাহ আহমেদ আল মান্দৌস (Abdulla Al Mandous)।

⇒ WMO - এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য r।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উৎস: WMO ওয়েবসাইট।

১,৫২৪.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) এর প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  2. ফন্টেইনব্লু, ফ্রান্স
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. নাইরোবি, কেনিয়া
সঠিক উত্তর:
ফন্টেইনব্লু, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফন্টেইনব্লু, ফ্রান্স
ব্যাখ্যা

বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- প্রতিষ্ঠার স্থান: ফন্টেইনব্লু, ফ্রান্স।
- IUCN এর সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
- IUCN বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় পরিবেশগত নেটওয়ার্ক।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫২৫.
সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ অন্য দেশের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা কোন আদালত দিয়েছে? [নভেম্বর, ২০২৫]
  1. আন্তর্জাতিক অপরাধ আদালত
  2. আন্তর্জাতিক বিচার আদালত
  3. ইউরোপীয় মানবাধিকার আদালত
  4. জাতিসংঘের সমুদ্র বিষয়ক আদালত
সঠিক উত্তর:
আন্তর্জাতিক বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক বিচার আদালত
ব্যাখ্যা

• জলবায়ু পরিবর্তনে মামলা:
- জলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশের বিরুদ্ধে এখন থেকে মামলা করতে পারবে অন্য দেশ।
- জুলাই, ২০২৫-এ এই যুগান্তকারী রায় দিয়েছে ’আন্তর্জাতিক বিচার আদালত′ (ICJ)।
- এই রায় বাধ্যতামূলক না হলেও এর ব্যাপক পরিণতি হতে পারে বলেই মনে করেন আইন বিশেষজ্ঞরা।

- আন্তর্জাতিক বিচার আদালতে এই অভূতপূর্ব মামলার বিষয়টি ২০১৯ সালে আলোচনায় এসেছিল।
- যখন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে থাকা নিম্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একদল তরুণ আইনের শিক্ষার্থী এই ধারণাটি সামনে আনেন।
- বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে বিবেচিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে, যার বৈশ্বিক অবস্থান ও এখতিয়ার রয়েছে।
- যদিও এ বিষয়ে কোনো আইনি বাধ্যবাধকতা আরোপ করা উচিত হবে না বলে আগেই বলেছিল যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলো।
- এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, এই সমস্যা মোকাবিলায় ২০১৫ সালে জাতিসংঘের প্যারিস চুক্তিসহ বিদ্যমান জলবায়ু চুক্তিগুলোই যথেষ্ট।
- উন্নত দেশগুলোর এই যুক্তি বুধবার খারিজ করে দেন আদালত।

তথ্যসূত্র: বিবিসি। (Link)

১,৫২৬.
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ
  2. আন্তর্জাতিক বাণিজ্য
  3. চিকিৎসা গবেষণা
  4. টেলিযোগাযোগ
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ
ব্যাখ্যা
• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ : International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN এর সদর দপ্তর গ্ল্যান্ড , সুইজারল্যান্ডে।
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।
১,৫২৭.
IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-
  1. পানি সম্পদ রক্ষা করা
  2. সন্ত্রাস দমন করা
  3. প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
  4. পরিবেশ দূষণ রােধ করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।
১,৫২৮.
পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. তেহরান কনভেনশন
  2. প্যারিস চুক্তি
  3. মিনামাটা কনভেনশন
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
মিনামাটা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
মিনামাটা কনভেনশন
ব্যাখ্যা

মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury):
- পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি মিনামাটা কনভেনশন।
- চুক্তিটি মানব স্বাস্থ্য ও পরিবেশকে পারদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এই চুক্তির নামকরণ করা হয়েছে জাপানের মিনামাটা শহরের নামে, যেখানে ২০শ শতকের মাঝামাঝি সময়ে পারদ-দূষিত শিল্প বর্জ্য পানিতে মিশে হাজার হাজার মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, যা 'মিনামাটা রোগ' নামে পরিচিত। 

⇒ গৃহীত হয়: ১৯ জানুয়ারি ২০১৩ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)।
- স্বাক্ষরিত হয়: ১০ অক্টোবর, ২০১৩, কুমামোটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ আগস্ট, ২০১৭।
- সদস্য দেশ: ১৫২টি।

অন্যদিকে,
- প্যারিস চুক্তি: জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ সম্পর্কিত, পারদ নয়।
- বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক চলাচল নিয়ন্ত্রণ করে।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৫২৯.
২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) শারম আল শেখ, মিশর
  2. খ) গ্লাসগো, স্কটল্যান্ড
  3. গ) দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) বার্লিন, জার্মানি
সঠিক উত্তর:
ক) শারম আল শেখ, মিশর
উত্তর
সঠিক উত্তর:
ক) শারম আল শেখ, মিশর
ব্যাখ্যা
• ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
• ৬ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয় শারম আল শেখ, মিশর
• ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
১,৫৩০.
'ওয়ার্ল্ড ওয়াচ' কোন দেশভিত্তিক পরিবেশ সংস্থা?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- অপরদিকে, গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক পরিবেশবাদী সংস্থা।

১,৫৩১.
IPCC-এর প্রধান কাজ কী?
  1. জলবায়ু পরিবর্তনের অবস্থা মূল্যায়ন করা
  2. নতুন প্রযুক্তি উদ্ভাবন
  3. জাতীয় অর্থনীতি উন্নয়ন
  4. জলাভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণ
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের অবস্থা মূল্যায়ন করা
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের অবস্থা মূল্যায়ন করা
ব্যাখ্যা

• IPCC (Intergovernmental Panel on Climate Change):
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা তৈরি IPCC (Intergovernmental Panel on Climate Change।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে।
• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

উৎস: IPCC Official Website.

১,৫৩২.
কোন শহরে শব্দদূষণ সবচেয়ে কম?
  1. ক) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  2. খ) অসলো, নরওয়ে
  3. গ) শিকাগো, আমেরিকা
  4. ঘ) অকল্যান্ড, নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বৈশ্বিক শব্দদূষন:

২৭ মার্চ ২০২২ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ৬১টি শহরকে অন্তর্ভুক্ত করে “Frontiers 2022 : Noise, Blazes and Mismatches!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১৯৯৯ সালের গাইডলাইন অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫৫ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল নির্ধারিত ছিল। ২০১৮ সালের হালনাগাদকৃত গাইডলাইনে সড়কে শব্দের তীব্রতা ৫৩ ডেসিবলের মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়।

প্রতিবেদন অনুসারে -
- সবচেয়ে কম শব্দদূষণ হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে, শব্দের তীব্রতা ২০ ডেসিবল; দ্বিতীয় স্পেনের বার্সেলোনা, ২২ ডেসিবল।
- সবচেয়ে বেশি শব্দদূষণ হয় ঢাকায় (১১৯ ডেসিবেল)।
- তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী (১০৩ ডেসিবেল)।
- বাংলাদেশের আরেক শহর টাঙ্গাইলে শব্দের তীব্রতা ৭৫ ডেসিবল।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১,৫৩৩.
নিচের কোন দেশটিতে 'ওয়াটারএইড' এর প্রথম প্রজেক্ট পরিচালিত হয়?
  1. জাম্বিয়া
  2. কেনিয়া
  3. কিউবা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাম্বিয়া
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- প্রধান কাজ: বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করা।
- যাত্রা শুরু হয়: ২১ জুলাই ১৯৮১ সালে।
- প্রথম প্রজেক্ট: জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৩৪.
কোন দেশগুলোর নেতৃত্বে জি-জিরো ফোরাম গঠিত হয়েছে?
  1. সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ
  2. শিল্পোন্নত উন্নয়নশীল দেশ
  3. কার্বন-নেতিবাচক দেশ
  4. জি-২০ সদস্য দেশ
সঠিক উত্তর:
কার্বন-নেতিবাচক দেশ
উত্তর
সঠিক উত্তর:
কার্বন-নেতিবাচক দেশ
ব্যাখ্যা

জি-জিরো ফোরাম (G-ZERO Forum):
- জি-জিরো ফোরাম ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম এই চারটি দেশের নেতৃত্বে গঠিত হয়েছে।
- এই চারটি দেশই কার্বন-নেতিবাচক বা কার্বন-নিরপেক্ষ স্ট্যাটাস অর্জন করেছে।
- লক্ষ্য: নিজেদের কার্বন নিরপেক্ষতা (Carbon Neutral) বজায় রাখা এবং বিশ্বে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া।
- এটি ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP-29 সম্মেলনে চালু করা হয়।
- জি-জিরো গঠনের উদ্যোক্তা হলো ভুটান।

উল্লেখ্য,
- গ্রিনহাউস গ্যাসের মাত্রা ও প্রকোপ কমাতে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যখন হিমশিম অবস্থা, ঠিক সেই সময় ভুটানের নেতৃত্বে 
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা হয় দূষণমাত্রার চেয়ে কম নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। কাজেই এসব দেশ থেকে নিঃসরিত কার্বন উষ্ণায়নের কারণ হয় না।

উৎস: Carbon Pulse.

১,৫৩৫.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা

The Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (also known as the Nuclear Non-Proliferation Treaty, or NPT) is an international agreement designed to prevent the spread of nuclear weapons, promote cooperation between states on peaceful uses of nuclear energy, and advance nuclear disarmament.

The NPT was opened for signature on July 1, 1968, and the treaty went into force in 1970. 191 countries are now a party to the NPT. South Sudan, India, Pakistan, and Israel have never joined the NPT. North Korea joined the NPT in 1985, but withdrew in 2003.

Nuclear Weapons States and Non-Nuclear Weapons States:
The NPT distinguishes between nuclear-weapons states (NWS) and non-nuclear-weapons states (NNWS).
- Nuclear Weapons States are the five states that possessed nuclear weapons when the treaty was signed in 1968: the United States, the Soviet Union, the United Kingdom, France, and China.
- The Russian Federation replaced the Soviet Union as a NWS after the disintegration of the Soviet Union. Independent former Soviet states have joined the NPT as NNWS. With the exception of the five states recognized as NWS in the treaty, states may only join the NPT as NNWS.

Source: armscontrolcenter.org

১,৫৩৬.
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement) কোন দেশভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) কেনিয়া
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কেনিয়া
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement)
• গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
• এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
• শুরুর সময় - ১৯৭৭ সাল।
• শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
• গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই। তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১,৫৩৭.
Regional Cooperation Development Headquarters located in -
  1. ক) Tehran
  2. খ) Islamabad
  3. গ) Istanbul
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Tehran
উত্তর
সঠিক উত্তর:
ক) Tehran
ব্যাখ্যা
- ২১ জুলাই, ১৯৬৪ সালের CENTO - এর আঞ্চলিক সদস্যবর্গের (ইরান, তুরস্ক ও পাকিস্তান) উদ্যোগে Regional Cooperation Development (RCD) প্রতিষ্ঠিত হয়।
- RCD এর সদর দপ্তর অবস্থিত - ইরানের তেহরানে ।
- এটি ১৯৮৫ সালে ECO দ্বারা প্রতিস্থাপিত হয়।
- এটির বর্তমান সংস্থা ৭ টি।  

Source: icd.org
১,৫৩৮.
Climate Vulnerable Forum (CVF) এর বর্তমান সভাপতি দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. মালদ্বীপ
  2. মার্শাল আইল্যান্ড
  3. বার্বাডোস
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বার্বাডোস
উত্তর
সঠিক উত্তর:
বার্বাডোস
ব্যাখ্যা

• Climate Vulnerable Forum (CVF) এর বর্তমান সভাপতি দেশ হলো- বার্বাডোস।

• CVF:
- Climate Vulnerable Forum জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।
- বার্বাডোসের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী Mia Amor Mottley (২০২৪-২০২৬) মেয়াদে এর সভাপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ২০২০ সালে CVF-এর সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: i) Climate Vulnerable Forum ওয়েবসাইট।

১,৫৩৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিক ভাবে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে কত মিলিগ্রাম?
  1. ক) ০.৫ মিলিগ্রাম
  2. খ) ০.০৫ মিলিগ্রাম
  3. গ) ০.১ মিলিগ্রাম
  4. ঘ) ০.০১ মিলিগ্রাম
সঠিক উত্তর:
ঘ) ০.০১ মিলিগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০১ মিলিগ্রাম
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হলো ০.০১ মিলিগ্রাম। তবে ভারত ও বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রাম। (সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট এবং আনন্দবাজার পত্রিকা)
১,৫৪০.
পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয় কোন সংস্থাটি? 
  1. WWF
  2. IUCN
  3. Greenpeace
  4. UNEP
সঠিক উত্তর:
Greenpeace
উত্তর
সঠিক উত্তর:
Greenpeace
ব্যাখ্যা

• Green Peace: 
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড। 
- প্রতিষ্ঠাতারা: একদল পরিবেশবাদী ও শান্তিকামী কর্মী।
- কার্যক্রম: ৫৫টির অধিক দেশে কার্যক্রম পরিচালনা করে।   

• প্রাথমিক ও প্রধান লক্ষ্য: 
- পারমাণবিক পরীক্ষা বন্ধ,
- বন ধ্বংস ও দূষণ রোধ,
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই,
- বন্যপ্রাণী ও সাগর সংরক্ষণ,
- প্লাস্টিক দূষণ ও রাসায়নিক দূষণ মোকাবিলা।

তথ্যসূত্র: Green Peace ওয়েবসাইট। 

১,৫৪১.
গ্লোবাল জিরো কী?
  1. ক) দারিদ্র দূরীকরণে আন্তর্জাতিক কর্মসূচী।
  2. খ) পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন।
  3. গ) বৈশ্বিক আবহাওয়া নিয়ন্ত্রনে আন্তর্জাতিক আন্দোলন।
  4. ঘ) নিরক্ষরতা দূরীকরণে আন্তর্জাতিক কর্মসূচী।
সঠিক উত্তর:
খ) পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন।
উত্তর
সঠিক উত্তর:
খ) পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন।
ব্যাখ্যা
গ্লোবাল জিরো হল সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন।
- এর সদস্যরা বুঝতে পারে যে পারমাণবিক হুমকি দূর করার একমাত্র উপায় - বিস্তার, পারমাণবিক সন্ত্রাস এবং মানবিক বিপর্যয় - পারমাণবিক অস্ত্রের বিস্তার বন্ধ করা, সমস্ত পারমাণবিক উপকরণ সুরক্ষিত করা এবং সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মূল করা।
- পারমাণবিক অস্ত্র নির্মূলকে জরুরী বৈশ্বিক অপরিহার্য করে তোলার জন্য মিডিয়া, অনলাইন এবং তৃণমূলের উদ্যোগ সহ জনসাধারণের সাথে যোগাযোগের সাথে অত্যাধুনিক নীতি উন্নয়ন এবং সরকারের সাথে সরাসরি সংলাপের সংমিশ্রণ।
- ২০০৮ সালের ডিসেম্বরে প্যারিসে চালু হয় গ্লোবাল জিরো।
- এতে বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্বনেতা এবং অর্ধ মিলিয়ন নাগরিককে অন্তর্ভুক্ত করেছে; চারটি গ্লোবাল জিরো সামিট এবং অসংখ্য আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে; ২৯ টি দেশে ১৭৫ টিরও বেশি ক্যাম্পাস অধ্যায় সহ একটি আন্তর্জাতিক ছাত্র আন্দোলন গড়ে তুলেছে।

উৎস: globalzero.org
১,৫৪২.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সম্ভাব্য ফলাফল-
  1. ক) বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
  2. খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  3. গ) সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস
  4. ঘ) মেরু অঞ্চলে বরফের সঞ্চিতি বৃদ্ধি
সঠিক উত্তর:
খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৫৪৩.
CVF-20 এর 2020-2022 মেয়াদের সভাপতি কে?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) শেখ হাসিনা
  3. গ) জো বাইডেন
  4. ঘ) এঞ্জেলা মার্কেল
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ' এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রুপ।
২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৪৮টি।
দ্বিতীয়বারের মত CVF-20 বা V-20 জোটের সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।
আগামী ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
উৎসঃ CVF website ও পত্রিকা রিপোর্ট।

১,৫৪৪.
IUCN রেড লিস্টে কত শতাংশ রিফ তৈরির প্রবাল প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৪ শতাংশ
  2. ১৪ শতাংশ
  3. ২৪ শতাংশ
  4. ৩৪ শতাংশ
  5. ৪৪ শতাংশ
সঠিক উত্তর:
৪৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪৪ শতাংশ
ব্যাখ্যা
- IUCN জানিয়েছে, ৪৪% রিফ তৈরির প্রবাল প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
- COP29 জলবায়ু সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
- IUCN রেড লিস্টে ৮৯২ উষ্ণ জলের রিফ তৈরির প্রবালের সংরক্ষণ অবস্থা পুনর্মূল্যায়ন করা হয়েছে।
- বিশ্লেষণে দেখা গেছে, ৪৪% প্রজাতি হুমকির মুখে।
- ২০০৮ সালের মূল্যায়নে এক-তৃতীয়াংশ প্রবাল প্রজাতি হুমকির মুখে ছিল।
- রিফ তৈরির প্রবাল প্রজাতির জন্য জলবায়ু পরিবর্তন প্রধান হুমকি।
- মূল্যায়নে গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের (GCRMN) সাম্প্রতিক প্রতিবেদন বিবেচনা করা হয়েছে।
- আইপিসিসি (IPCC) এর ডেটা ব্যবহার করে ভবিষ্যৎ উষ্ণায়ন এবং ব্লিচিং ঘটনার পূর্বাভাস নেওয়া হয়েছে।
- জলবায়ু পরিবর্তন এবং তীব্র ব্লিচিংয়ের পাশাপাশি প্রবালগুলো দূষণ, কৃষিজ অপস্রবণ, রোগ এবং নির্বিচার মাছ ধরার মতো হুমকির মুখে রয়েছে।

উৎস: IUCN ওয়েবসাইট।
১,৫৪৫.
নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস?
  1. অক্সিজেন
  2. হাইড্রোজেন
  3. ওজোন
  4. নাইট্রোজেন
সঠিক উত্তর:
ওজোন
উত্তর
সঠিক উত্তর:
ওজোন
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন:
- জলবায়ু পরিবর্তন বলতে সাধারণভাবে আবহাওয়ার উপাদানসমূহের দীর্ঘমেয়াদে গড় অবস্থার পরিবর্তনকে বুঝায়।
- জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন (Global Warning) এর হার বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- বায়ুমন্ডল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
- এ ক্ষেত্রে বায়ুমন্ডল হলো গ্রীনহাউস বা কাঁচ ঘরের কাঁচের দেয়াল বা ছাদ এবং সূর্যালোক ভূ-পৃষ্ঠ শোষণ করে ও বায়ুমন্ডলকে উত্তপ্ত করে তোলে। মানুষ যখন গাছ-পালা কেটে, কাঠ-কয়লা পুড়িয়ে, কারখানার ধোঁয়া ইত্যাদির দ্বারা মিথেন, ওজোন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি গ্যাস তৈরি করছে তখন তাকে বলা হয় গ্রীনহাউস গ্যাস।
- বায়ুমন্ডলে তাই গ্রীনহাউস গ্যাসের পুরু চাদর তৈরি হয়েছে কারণ এই সব গ্যাস আর ফিরে যেতে পারে না।
- এই তাপ শোষণের মাত্রা যত বাড়বে পৃথিবীর উষ্ণতা ততই বাড়বে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রীনহাউস প্রভাব।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৬.
গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন সীমিত এবং হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মনট্রিল প্রটোকল
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
-  দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

উৎস: UNFCCC.
১,৫৪৭.
নাগোয়া প্রোটোকল কত সালে গৃহীত হয়?
  1. ২০০২ সাল
  2. ২০০৮ সাল
  3. ২০১০ সাল
  4. ২০১২ সাল
সঠিক উত্তর:
২০১০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সাল
ব্যাখ্যা
নাগোয়া প্রোটোকল (২০১০):
- পূর্ণনাম: Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization.
- চুক্তির স্থান: নাগোয়া, জাপান।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ১২ অক্টোবর, ২০১৪।
- এর উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- বর্তমান সদস্য দেশ: ১৩৮টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের ক্ষমতায়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রটোকল।

উৎস: CBD (Convention on Biological Diversity) Official Website.
১,৫৪৮.
মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু নিচের কোনটি?
  1. ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
  2. গ্রীনহাউজ নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি
  3. টেকসই বন ব্যবস্থাপনা চুক্তি
  4. টেকসই নদী ব্যবস্থাপনা চুক্তি
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৪৯.
ইউরোপিয়ান গ্রিন ডিলের অধীনে ২০৩০ সালের মধ্যে EU কত শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে?
  1. ৩৫ শতাংশ
  2. ৪০ শতাংশ
  3. ৫৫ শতাংশ
  4. ৭৫ শতাংশ
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
ব্যাখ্যা
Green New Deal for Europe:
- দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ (The Green New Deal for Europe) হলো একটি উদ্যোগ যা ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাসটেইনেবল অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য প্রস্তাবিত হয়েছে।
- এটি বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালের কপ-২৫ (COP-25) সম্মেলনে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এর লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্যে নামানো।

উল্লেখ্য,
- এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ একটি টেকসই, পরিবেশবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
- এর মাধ্যমে ২০৫০ সালের মধ্যে প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে।
- ১৯৯০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
- ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ৩ বিলিয়ন অতিরিক্ত গাছ লাগানো হবে।

উৎস: i) Green European Foundation ওয়েবসাইট।
ii) European Commission.
১,৫৫০.
UNFCCC এর বর্তমান (২০২৪) সদস্য দেশের সংখ্যা কত?
  1. ১৯২টি
  2. ১৯৪টি
  3. ১৯৬টি
  4. ১৯৮টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change.
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। (জুলাই, ২০২৪)

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১,৫৫১.
'মন্ট্রিল প্রটোকল' কোন সমস্যার সমাধানের জন্য গৃহীত হয়?
  1. গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস
  2. ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
  3. ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক পদার্থ সীমিতকরণ
  4. জীববৈচিত্র্য সংরক্ষণ
সঠিক উত্তর:
ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক পদার্থ সীমিতকরণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক পদার্থ সীমিতকরণ
ব্যাখ্যা
• মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকলে হচ্ছে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ সম্পর্কিত প্রটোকল।
- গৃহীত হয়: ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে।
- কার্যকর হয়: ১৯৮৯ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৬টি + ইউরোপীয় ইউনিয়ন। 
- বাংলাদেশ অনুসমর্থন করে ১৯৯০ সালে।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন - জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেশন। 
- কিয়েটো প্রটোকল -গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।

উৎস: UNEP Website.
১,৫৫২.
মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনীর প্রধান লক্ষ্য কোন গ্যাস নিয়ন্ত্রণ করা?
  1. হাইড্রোফ্লুরোকার্বন
  2. ক্লোরোফ্লুরোকার্বন
  3. মিথেন
  4. নাইট্রাস অক্সাইড
সঠিক উত্তর:
হাইড্রোফ্লুরোকার্বন
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোফ্লুরোকার্বন
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

• কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।

১,৫৫৩.
Vulnerable Twenty (V20) গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
  1. গোয়েন্দা সংস্থা
  2. শরণার্থী পুনর্বাসন
  3. ভূ-রাজনীতি
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
Vulnerable Twenty (V20):

• পরিচয়: Vulnerable Twenty (V20) গ্রুপ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সাথে সম্পর্কিত।
• বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু ঝুঁকিতে থাকা ২০ টি দেশকে নিয়ে ৮ ই অক্টোবর ২০১৫ সালে পেরুর লিমায় The Vulnerable Twenty বা V20 জোট গঠিত হয়।
• বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৮ টি। 
• এটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।
•  ২০২২-২০২৪ মেয়াদে এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।

উৎস: V-20.org ওয়েবসাইট। 
১,৫৫৪.
'The Atlantic Charter' - কোন সংস্থা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
  1. ক) ইউরোপীয় ইউনিয়ন
  2. খ) ন্যাটো
  3. গ) এপেক
  4. ঘ) জাতিসংঘ
সঠিক উত্তর:
ঘ) জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতিসংঘ
ব্যাখ্যা

The Atlantic Charter
১৪ আগস্ট, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী “প্রিন্স অব ওয়েলস্‌ (H.M.S. Prince of Wales)” - এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এতে দুই বিশ্বনেতা এক যৌথ ঘোষনায় স্বাক্ষর করেন যা The Atlantic Charter নামে পরিচিত।
⤇ উক্ত সনদে ৮টি ধারা ছিলো এবং অষ্টম ধারায় একটি বিশ্ব শান্তি সংগঠন গড়ে তোলার ব্যাপারে আলোকপাত করা হয়।
পরবর্তীতে, সোভিয়েত ইউনিয়ন এবং লন্ডনে নির্বাসিত নয়টি দেশের সরকার প্রধানরা (মোট ১০টি দেশ) ১৯৪১ সালের ২৪ সেপ্টেম্বর আটলান্টিক সনদে স্বাক্ষর করে।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৫৫.
কোন চুক্তি স্বাক্ষরের ফলে আনোয়ার সাদাত শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন?
  1. ক) ক্যাম্প ডেভিড চুক্তি
  2. খ) বেলফাস্ট চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) উই রিভার চুক্তি
সঠিক উত্তর:
ক) ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন এর সাথে ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস এবং এতে মধ্যস্ততা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- প্রথম চুক্তিটি প্যালেস্টাইন সংক্রান্ত হলেও এতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব না থাকায় জাতিসংঘ এর সমালোচনা করে।
- ক্যাম্প ডেভিড চুক্তি মূলত এক জোড়া শান্তি চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষরের ফলে আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: Live MCQ Lecture ও ব্রিটানিকা।
১,৫৫৬.
কোন পরিবেশকর্মী আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের বিরোধিতা করেন?
  1. সৈয়দা রিজওয়ানা হাসান
  2. অ্যান্তোনিও কস্তা
  3. লেনি ক্রাউট
  4. গ্রেটা থুনবার্গ
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
গ্রেটা থুনবার্গ:
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী Fridays for future আন্দোলনের সূত্রপাত করে।

- সুইডেনের স্টকহোমে বড় হওয়া গ্রেটা থুনবার্গ।
- তার বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।
- ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনে ভ্রমণ করে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৯)।
- আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
- এ জন্য জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি।
- থুনবার্গের অভিযোগ, বিশ্বের অন্যতম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র।
- দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে।
- থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
১,৫৫৭.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৯টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৭৫টি
  4. ঘ) ১৭২টি
সঠিক উত্তর:
গ) ১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
১,৫৫৮.
কোন্ জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
  1. ক্যানকুন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. কিয়োটো প্রোটোকল
  4. কোপেনহেগেন চুক্তি
সঠিক উত্তর:
ক্যানকুন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্যানকুন চুক্তি
ব্যাখ্যা

● সবুজ জলবায়ু তহবিল (Green Climate Fund – GCF) ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16–এ গৃহীত ক্যানকুন চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়।

Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) হলো বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু তহবিল।
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল যা মূলত উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করে। 
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- এই ফান্ডের মূল লক্ষ্য হলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা।

উল্লেখ্য,
- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে,
- কোপেনহেগেন চুক্তি: কোপেনহেগেন চুক্তিতে GCF-এর ধারণা প্রথম উত্থাপিত হয়, কিন্তু আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় ক্যানকুনে।
- প্যারিস চুক্তি (২০১৫): প্যারিস চুক্তি পরবর্তীতে GCF-কে তার আর্থিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবে সেবা প্রদানের দায়িত্ব দেয়, কিন্তু এর অধীনে GCF প্রতিষ্ঠিত হয়নি।
- কিয়োটো প্রোটোকলের সাথে GCF-এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। [Link]

১,৫৫৯.
নিচের কোন সংস্থাটি 'Champions of the Earth' পুরস্কার প্রদান করে?
  1. IUCN
  2. UNEP
  3. WWF
  4. UNDP
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP):
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৫৬০.
IPCC জাতিসংঘের কোন দুটি সংস্থার সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে?
  1. UNDP এবং UNICEF
  2. UNESCO এবং UNIDO
  3. WHO এবং FAO
  4. WMO এবং UNEP
সঠিক উত্তর:
WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO এবং UNEP
ব্যাখ্যা

⇒ IPCC জাতিসংঘের দুটি সংস্থা WMO এবং UNEP এর সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে?

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC জাতিসংঘের ২টি সংস্থা নিয়ে গঠিত হয়।
• WMO.
• UNEP.
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- IPCC প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- IPCC-এর বর্তমান সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

১,৫৬১.
Vulnerable 20 (V20) জাতিসংঘের কোন সংস্থার সাথে সম্পর্কযুক্ত?
  1. WHO
  2. UNESCO
  3. UNDP
  4. FAO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

Vulnerable 20 (V20):
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করে।
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের প্ল্যাটফর্ম।
- Climate Vulnerable Forum (CVF)-এর সাথে সরাসরি সম্পৃক্ত।
- জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সাথে সম্পর্কযুক্ত।
- গঠিত হয়: ৮ অক্টোবর ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

১,৫৬২.
কত তম কপ সম্মেলনে ভুটানের উদ্যোগে 'জি জিরো' ফোরাম গঠিত হয়?
  1. কপ-২৭
  2. কপ-২৮
  3. কপ-২৯
  4. কপ-৩০
সঠিক উত্তর:
কপ-২৯
উত্তর
সঠিক উত্তর:
কপ-২৯
ব্যাখ্যা

‘জি-জিরো’ ফোরাম:
- বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–২৯) নভেম্বর ১১-২২, ২০১৪ তারিখে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

তথ্যসূত্র: প্রথম আলো।

১,৫৬৩.
V20-এর মূল উদ্দেশ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা চালানো
  2. আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন করা
  3. টেকসই কৃষি উন্নয়ন প্রচার করা
  4. জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
সঠিক উত্তর:
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
ব্যাখ্যা

 V20 :
- V20 অর্থমন্ত্রীরা হল CVF-এর অর্থমন্ত্রীদের একটি নিবেদিতপ্রাণ সংলাপ এবং কর্মমুখী প্ল্যাটফর্ম যা তাদের উন্নয়ন-ইতিবাচক জলবায়ু কর্মসূচীকে বাস্তব অর্থনীতির অর্থায়ন, বিনিয়োগ এবং ফলাফলে রূপান্তরিত করে।
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অর্থনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া জোরদার করার একটি বড় প্রচেষ্টা হিসেবে CVF-এর কোস্টারিকা অ্যাকশন প্ল্যান (2013-2015) থেকে V20 তৈরির আহ্বান জানানো হয়েছিল।
- ৮ অক্টোবর ২০১৫ তারিখে পেরুর লিমায় ফিলিপাইনের অর্থ সচিব এইচই সিজার ভি. পুরিসিমার সভাপতিত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের  V20  অর্থমন্ত্রীদের উদ্বোধনী সভার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০১৫ সালের বার্ষিক সভার সাথে মিলিত হয়ে  V20  প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশগুলির প্রতিনিধিত্ব করেন তাদের অর্থমন্ত্রী, তাদের নিজ নিজ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রাসঙ্গিক আর্থিক প্রতিষ্ঠানগুলি।


• V20 এর লক্ষ্য হল:
- সরকারি ও বেসরকারি জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা।
- জলবায়ু কর্মকাণ্ডের অর্থনৈতিক ও আর্থিক দিকগুলির উপর সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নিন এবং বিনিময় করুন।
- জলবায়ু অর্থায়নের জন্য নতুন এবং উন্নত পদ্ধতির বিকাশ করুন।
- যৌথ ওকালতি এবং অন্যান্য সম্মিলিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন।


উৎস: The Climate Vulnerable Forum (CVF).

১,৫৬৪.
UNEP (United Nations Environment Programme) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বার্লিন, জার্মানি
  2. খ) মাদ্রিদ, স্পেন
  3. গ) নাইরোবি, কেনিয়া
  4. ঘ) কানকুন, মেক্সিকো
সঠিক উত্তর:
গ) নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP (United Nations Environment Programme)
-এর সদরদপ্তর কেনিয়ার নাইরােবিতে অবস্থিত।
-UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
-সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুনন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
-UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ UNEP এর ওয়েবসাইট।
১,৫৬৫.
পরিবেশ দুর্যোগ মোকাবিলায় গঠিত তহবিলের নাম কি?
  1. ক) গ্রীন ২০ ফান্ড
  2. খ) গ্লোবাল জিরো ফান্ড
  3. গ) গ্রীন বেল্ট ফান্ড
  4. ঘ) গ্রীন ক্লাইমেট ফান্ড
সঠিক উত্তর:
ঘ) গ্রীন ক্লাইমেট ফান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রীন ক্লাইমেট ফান্ড
ব্যাখ্যা

পরিবেশ দুর্যোগ মোকাবিলায় গঠিত তহবিলের নাম গ্রীন ক্লাইমেট ফান্ড ।
- এর সদরদপ্তর সিউল, দক্ষিণ কোরিয়া ।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য GCF (Green climate fund) তৈরি করা হয়েছিল।
- বাংলাদেশ ২০২০ সালে গ্রীন ক্লাইমেট ফান্ড হতে ২৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার লাভ করে ।

সূত্র: Greenclimate.fund

১,৫৬৬.
'World Wildlife Fund' থেকে 'World Wide Fund for Nature' নামকরণ করা হয় -
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wildlife Fund for Nature.
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন যা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund যা ১৯৮৬ সালে নামকরণ করা হয় World Wide Fund for Nature। 
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত। 

উৎস: WWF ওয়েবসাইট।
১,৫৬৭.
কোন জলবায়ু সম্মেলনে 'কিয়োটো প্রটোকল' সংশোধিত হয়?
  1. কপ - ১২
  2. কপ - ১৩
  3. কপ - ১৬
  4. কপ - ১৮
সঠিক উত্তর:
কপ - ১৮
উত্তর
সঠিক উত্তর:
কপ - ১৮
ব্যাখ্যা
দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৫৬৮.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা কোনটি?
  1. ক) IRENA
  2. খ) UNWTO
  3. গ) UNRWA
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
ক) IRENA
উত্তর
সঠিক উত্তর:
ক) IRENA
ব্যাখ্যা
IRENA (The International Renewable Energy Agency) হলো নবায়ন জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এটির সদরদপ্তর অবস্থিত আবুধাবীর মাসদার শহরে। বর্তমান সদস্য সংখ্যা ইইউসহ ১৬৮টি। ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।

অন্যদিকে,
- UNWTO হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা
- IAEA হলো আণবিক শক্তি বিষয়ক সংস্থা
- UNRWA হলো ফিলিস্তিনিদের সাহায্যার্থে নিয়োজিত জাতিসংঘ সংস্থা।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১,৫৬৯.
'World Watch’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
• পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-  প্রতিষ্ঠিতা- লেস্টার আর ব্রাউন।
-  World Watch এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: World Watch এর ওয়েবসাইট ।
১,৫৭০.
গ্রিনপিস (Greenpeace) দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. নেদারল্যান্ডস
  2. ডেনমার্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৭১.
বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে কোন ধরনের কূটনীতি বলা হয়?
  1. ট্র্যাক থ্রি কূটনীতি
  2. ট্র্যাক টু কূটনীতি
  3. মাল্টি ট্র্যাক কূটনীতি
  4. ট্র্যাক ওয়ান কূটনীতি
সঠিক উত্তর:
ট্র্যাক টু কূটনীতি
উত্তর
সঠিক উত্তর:
ট্র্যাক টু কূটনীতি
ব্যাখ্যা
ট্র্যাক টু কূটনীতি:
- ট্র্যাক টু কূটনীতির ধারণাটি ১৯৭০ দশকে উদ্ভূত হয়েছিল।
- ১৯৮১ সালে ফরেন পলিসির সহ-লেখক উইলিয়াম ডি. ডেভিডসন এবং জোসেফ ভি. মন্টভিল সর্ব প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
- ট্র্যাক II কূটনীতিকে "ব্যাকচ্যানেল কূটনীতি ও বলা হয়ে থাকে।
- বিশ্বের যে কোন বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে ট্র্যাক টু কূটনীতি বলা হয়।
- যেমন - রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ট্রাক টু ডিপ্লোমেসি  গ্রহন।

উৎস: mecouncil.org & ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১,৫৭২.
'Climate Vulnerable Forum' কোন দেশের উদ্যোগে গঠিত হয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) জার্মানি
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF)- ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে মালদ্বীপের উদ্যোগে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ২০ টি। এটি হলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ দেশসমূহের একটি ফোরাম। উৎস: CVF এর ওয়েবসাইট।
১,৫৭৩.
UNCCD-এর মূল উদ্দেশ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. ওজোন স্তর সুরক্ষা
  4. মরুকরণ প্রতিরোধ
সঠিক উত্তর:
মরুকরণ প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
মরুকরণ প্রতিরোধ
ব্যাখ্যা

UNCCD-এর মূল উদ্দেশ্য হলো মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরা মোকাবিলা করা। 

UNCCD:
- UNCCD-এর পূর্ণরূপ: United Nations Convention to Combat Desertification.
- UNCCD হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরার প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এটি গৃহীত হয়: ১৭ জুন, ১৯৯৪ সালে, প্যারিস।
- কার্যকর হয়: ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- UNCCD একমাত্র আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশ ও উন্নয়নকে টেকসই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে।

উৎস: UNCCD ওয়েবসাইট।

১,৫৭৪.
আর্থ আওয়ার-এর আয়োজন কোন সংস্থা?
  1. IPCC
  2. UNEP
  3. WWF
  4. IUCN
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালের মার্চ মাসের ২৫ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।

উৎস: Earth Hou ওয়েবসাইট।
১,৫৭৫.
High Seas Treaty-এর আওতায় ২০৩০ সালের মধ্যে মহাসাগরের কত শতাংশ এলাকা সুরক্ষার লক্ষ্য নির্ধারিত হয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা

High Seas Treaty:
- High Seas Treaty-এর আনুষ্ঠানিক নাম: Agreement under the United Nations Convention on the Law of the Sea on the Conservation and Sustainable Use of Marine Biological Diversity of Areas Beyond National Jurisdiction.
- এটি জাতিসংঘের সমুদ্র আইন সম্পর্কিত সনদের (UNCLOS) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতীয় এখতিয়ারের বাইরের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করে। 
- High Seas Treaty স্বাক্ষরিত হয়: ১৯ জুন, ২০২৩।
- স্বাক্ষরের স্থান: জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়: ২০ সেপ্টেম্বর, ২০২৩।
- কার্যকর হয়: ১৭ জানুয়ারি, ২০২৬।
- High Seas Treaty লক্ষ্য: জাতিসংঘের এই চুক্তিটি দেশের জন্য অতিরিক্ত মাছ ধরাসহ নানা হুমকি মোকাবিলার জন্য একটি আইনগত কাঠামো প্রবর্তন করবে এবং ২০৩০ সালের মধ্যে মহাসাগরের ৩০ শতাংশ এলাকা সুরক্ষার লক্ষ্যে ভূমিকা রাখবে। 

উল্লেখ্য,
- High Seas হচ্ছে আন্তর্জাতিক জলসীমা, যেখানে সব দেশের অধিকার, জাহাজ চালানো ও গবেষণার অধিকার রয়েছে।
- পৃথিবীর মোট পৃষ্ঠভাগের অর্ধেকের বেশি ও সমুদ্রের ৬০ শতাংশের বেশি এই হাই সির অন্তর্ভুক্ত।

উৎস: i) High Seas Alliance ওয়েবসাইট।
ii) UN  ওয়েবসাইট।

১,৫৭৬.
পরিবেশ ও উন্নয়নের ওপর আন্তর্জাতিক কমিশন কোনটি?
  1. ক) OCED
  2. খ) IUCN
  3. গ) WCED
  4. ঘ) WWF
সঠিক উত্তর:
গ) WCED
উত্তর
সঠিক উত্তর:
গ) WCED
ব্যাখ্যা
WCED (World Commission of Environment and Development)- পরিবেশ ও উন্নয়নের উপর আন্তর্জাতিক কমিশন। এ কমিশন গঠিত হয় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্টল্যান্ডের নেতৃত্বে ২১ সদস্য নিয়ে। এ কমিশন ১৯৮৭ সালে 'Our common future' শিরােনামে এর রিপোর্ট পেশ করে যা Brundtland report নামে পরিচিত।
১,৫৭৭.
নিচের কোন দুটি দেশ 'সানশাইন পলিসি'র সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র ও জাপান
  2. চীন ও রাশিয়া
  3. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. চীন ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।
- Sunshine Policy- তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা:
- উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না,
- দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না,
- দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা.কম।
১,৫৭৮.
নিম্নের কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
  1. ক) SALT
  2. খ) NPT
  3. গ) NATO
  4. ঘ) CTBT
সঠিক উত্তর:
গ) NATO
উত্তর
সঠিক উত্তর:
গ) NATO
ব্যাখ্যা
CTBT = Comprehensive Nuclear Test Ban Treaty.
SALT = Strategic Arms Limitation Talk
NPT = Non-Proliferation of Nuclear Weapons Treaty
সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।

অন্যদিকে, 
NATO হলো একটি সামরিক জোট।
NATO এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization।

উৎসঃ Brittanica.com

১,৫৭৯.
'আন্তর্জাতিক কর চুক্তি' কাঠামো কোন সংস্থার সম্মেলনে গৃহীত হয়?
  1. ক) WTO
  2. খ) OECD
  3. গ) UNCTAD
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
খ) OECD
উত্তর
সঠিক উত্তর:
খ) OECD
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে বিশ্বব্যাপী বহুজাতিক প্রতিষ্ঠানের উপর ন্যূনতম হারে কর আরোপের বিষয়ে ১৩১ টি দেশ 'আন্তর্জাতিক কর চুক্তি' কাঠামো গ্রহণে  সম্মত হয়। 
- অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) এর সম্মেলনে  'আন্তর্জাতিক কর চুক্তি' ঘোষিত হয় ১ জুলাই ২০২১ সালে।

উৎস: OECD Website
১,৫৮০.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে নিচের কোনটি ঘটতে পারে?
  1. ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  2. খ) সমুদ্রস্তরের উচ্চতা হ্রাস পাওয়া
  3. গ) এন্টার্কটিকায় বরফের সঞ্চিতি বৃদ্ধি পাওয়া
  4. ঘ) বৈশ্বিক তাপমাত্রা হ্রাস পাওয়া
সঠিক উত্তর:
ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৫৮১.
কোন সম্মেলন থেকে ‘ব্লু ইকোনমি’ ধারণাটি গুরুত্ব লাভ করে?
  1. প্রথম ধরিত্রী সম্মেলন
  2. জোহানেসবার্গ সম্মেলন
  3. রিও+২০ সম্মেলন
  4. কোপেনহেগেন সম্মেলন
সঠিক উত্তর:
রিও+২০ সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
রিও+২০ সম্মেলন
ব্যাখ্যা
- ২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠিত জতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন বা রিও+২০ সম্মেলনে ‘ব্লু ইকোনমি’ ধারণাটি বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
- ব্লু ইকোনমি সামুদ্রিক সম্পদের ব্যবস্থাপনা ও মানব উন্নয়নে এর যথাযথ ব্যবহারের সাথে সম্পর্কিত।
- ‘ব্ল ইকোনমি’ সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি। তিনি ১৯৯৪ সালে প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।
(তথ্যসূত্র: এসডিজি এবং এলটি-ইকোনমি ওয়েবসাইট)
১,৫৮২.
ওয়াটারএইড কোন ধরনের সংস্থা?
  1. জলবায়ু পরিবর্তন
  2. প্রাণী সংরক্ষণ
  3. বিশুদ্ধ পানি, শালীন টয়লেট ও ভাল স্বাস্থ্যবিধি
  4. জলাভূমি সংরক্ষণ
সঠিক উত্তর:
বিশুদ্ধ পানি, শালীন টয়লেট ও ভাল স্বাস্থ্যবিধি
উত্তর
সঠিক উত্তর:
বিশুদ্ধ পানি, শালীন টয়লেট ও ভাল স্বাস্থ্যবিধি
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৮৩.
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাসিলিয়া
  2. রিও-ডি-জেনিরো
  3. বুয়েন্স আয়ার্স
  4. অটোয়া
সঠিক উত্তর:
রিও-ডি-জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও-ডি-জেনিরো
ব্যাখ্যা
ধরিত্রী সম্মেলন:

- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘের সম্মেলন (UNCED), ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- ধরিত্রী সম্মেলন ছিল ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ। 
- এই সম্মেলনে ১১৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৭৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
- সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি এবং অন্যান্য নথিপত্রের মাধ্যমে, বিশ্বের বেশিরভাগ দেশ নামমাত্রভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করে এমন উপায়ে যা পৃথিবীর পরিবেশ এবং অ-নবায়নযোগ্য সম্পদ রক্ষা করবে।

তথ্যসূত্র - Britannica.com
১,৫৮৪.
"মন্ট্রিল প্রটোকল" কোথায় গৃহীত হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়। এটি পরিবেশ রক্ষায় ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক পদার্থ সীমিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং ১ জানুয়ারি ১৯৮৯ সালে কার্যকর হয়।

সঠিক উত্তর: গ) কানাডা। 

পরিবেশ বিষয়ক চুক্তি মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা।
- মন্ট্রিল প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।

উৎস: UNEP website & Britannica.com

১,৫৮৫.
'ডার্টি ডজন' হলো -
  1. গ্রিনহাউজ গ্যাস
  2. দূষিত শহর
  3. বিষাক্ত রাসায়নিক দ্রব্য
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
বিষাক্ত রাসায়নিক দ্রব্য
উত্তর
সঠিক উত্তর:
বিষাক্ত রাসায়নিক দ্রব্য
ব্যাখ্যা
ডার্টি ডজন:
- ডার্টি ডজন (Dirty Dozen) হলো পরিবেশ দূষণের জন্য দায়ী ১২টি মারাত্মক বিষাক্ত রাসায়নিক দ্রব্য। 
- এর মধ্যে কীটনাশক ৮টি: অলড্রিন, ডায়েলড্রিন, ক্লোরডেন, এনড্রেন, হেপ্টাক্লোর, ডিডিটি, মিরেক্স এবং টক্সাফিন।
- শিল্পজাত রাসায়নিক দ্রব্য ২টি: পিসিবি এবং হেক্সাক্লোরোবেনজিন। 
- কল-কারখানায় উৎপন্ন অনাকাঙ্ক্ষিত উপজাত ২টি: ডাইওক্সিন ও ফিউরান।

উল্লেখ্য,
- এই বিষাক্ত রাসায়নিক দ্রব্যগুলো খাদ্যচক্রে প্রবেশ করে সব ধরনের জীবজন্তুর ওপর তীব্র প্রতিক্রিয়া ঘটায়।
- ডিসেম্বর, ২০০০-এ জোহানেসবার্গে বাংলাদেশসহ ১২২টি দেশের প্রতিনিধিদের পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এক সম্মেলন হয়। 
- এ সম্মেলনে 'ডার্টি ডজন’-এর ব্যবহার সীমিত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
- পেস্টিসাইড অ্যাকশান নেটওয়ার্ক নামে একটি বেসরকারি সংস্থা এ তালিকাটি করে।
- তবে ডার্টি ডজন নামে অভিহিত হলেও ১৮টির কাছাকাছি রাসায়নিক এ তালিকায় রয়েছে।

উৎস: i) UNEP ওয়েবসাইট। 
         ii) বাংলাপিডিয়া।
১,৫৮৬.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮০
  2. ১৯৮৮
  3. ১৯৮৫
  4. ১৯৯২
সঠিক উত্তর:
১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮
ব্যাখ্যা

- IPCC ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়?

IPCC: 

- এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল।
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে।
- ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- IPCC ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট আল গোর একত্রে নোবেল পায়।
- পুরস্কারের কারন: "মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে অধিকতর জ্ঞান গড়ে তোলা এবং তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস, এবং এই পরিবর্তনের প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের ভিত্তি স্থাপনের জন্য।"
- প্রতিষ্ঠান: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ও বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) I
- সমর্থন দেয়: জাতিসংঘ সাধারণ পরিষদ ৬ ডিসেম্বর ১৯৮৮-এর রেজোলিউশন।
প্রাথমিক দায়িত্ব ছিল:
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান।
- এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব।
- ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক জলবায়ু চুক্তির উপাদান সম্পর্কে।

উৎস: IPCC ওয়েবসাইট।

১,৫৮৭.
কিয়োটো প্রটোকল কোথায় গৃহীত হয়?
  1. কানাডা
  2. উজবেকিস্তান
  3. রাশিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
- দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

উৎস: UNFCCC.

১,৫৮৮.
পরিবেশ ও বনভূমি সংরক্ষণের জন্য ‘Tropical Forests Forever Fund ’ চালু করেছে কোন দেশ? 
  1. ব্রাজিল
  2. ইন্দোনেশিয়া
  3. ভুটান 
  4. পেরু
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

• Tropical Forests Forever Fund (TFFF): 
- পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রূপান্তরের লক্ষ্যে ব্রাজিল Tropical Forests Forever Fund (TFFF) নামক একটি তহবিল চালু করেছে। 
- এই তহবিল উষ্ণমণ্ডলীয় বন সংরক্ষণের COP30 সম্মেলনের সময় পরিকল্পনা করা হয়। 
- উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন ৭০টিরও বেশি উন্নয়নশীল দেশ এই তহবিল থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির যোগ্যতা অর্জন করবে। 

- ব্রাজিল COP28 সম্মেলন (২০২৩, দুবাই) থেকে TFFF গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
 - ওই সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি লুলা দা সিলভা প্রথমবার প্রকাশ্যে এই প্রকল্পের বিষয়ে বক্তৃতা প্রদান করেন।
- এপর্যন্ত আরও পাঁচটি উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন দেশ এই উদ্যোগে অংশ গ্রহণ করেছে, যেগুলি হলো – কলম্বিয়া, ঘানা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।
- তাছাড়া, তহবিল ব্যবস্থাপনার কাঠামো গঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করছে জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, নরওয়ে এবং যুক্তরাজ্য এই পাঁচটি সম্ভাব্য বিনিয়োগকারী দেশ।

- ৫.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, ৫৩টি দেশ এতে যুক্ত হয়েছে, এবং মোট তহবিলের ২০ শতাংশেরও বেশি সরাসরি আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ।

তথ্যসূত্র:
 i) COP30 Brasil Amazônia ওয়েবসাইট।  
ii) কালের কণ্ঠ। 
iii) Tropical Forests Forever Fund ওয়েবসাইট।

১,৫৮৯.
UNFCCC এর উদ্যোগে ২৫তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) গ্লাসগো
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) মিউনিখ
সঠিক উত্তর:
গ) মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাদ্রিদ
ব্যাখ্যা
UNFCCC এর উদ্যোগে ২৫তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (CoP-25) ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদ শহরে অনুষ্ঠিত হয়।
পরবর্তী ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
UNFCCC এর উদ্যোগে প্রথম জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে বার্লিনে।
(সূত্র: UNFCCC ওয়েবসাইট)
১,৫৯০.
IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
  1. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
  4. জলসম্পদ সংরক্ষণ
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যা

• IUCN (International Union for Conservation of Nature) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন দেশকে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য।

উত্তর: খ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। 

IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।

১,৫৯১.
V20 এর বর্তমান সদস্য সংখ্যা কত? [এপ্রিল, ২০২৫]
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৬৯টি
  4. ৭০টি
সঠিক উত্তর:
৭০টি
উত্তর
সঠিক উত্তর:
৭০টি
ব্যাখ্যা
• Vulnerable 20 (V20):
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- সদস্য সংখ্যা ৭০টি দেশ।[এপ্রিল, ২০২৫]
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর Climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।
১,৫৯২.
The Indian Ocean Rim Association (IORA) প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
IORA:
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা Indian Ocean Rim Association (IORA)।
- ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটি আন্ত-সরকারী সংস্থা।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)।
- সদস্য রাষ্ট্র ২৩টি দেশ।
 
সূত্র: IORA অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৯৩.
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
  2. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
  3. কানাডার আল্পিতে
  4. সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে
সঠিক উত্তর:
ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
ব্যাখ্যা
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় - ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।

• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে ।
- বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৮০০০। 
- এটি নিয়ে  বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: IUCN ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৫৯৪.
COP-31 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করবে কোন দেশ? 
  1. অষ্ট্রেলিয়া 
  2. তুরস্ক
  3. মালদ্বীপ 
  4. ইন্দোনেশিয়া 
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন (অষ্ট্রেলিয়া)। 
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC. (Link)

১,৫৯৫.
জাতিসংঘের কততম জলবায়ু সম্মেলনে কিয়োটো প্রটোকল সাক্ষরিত হয়?
  1. ক) ৩য়
  2. খ) ৭ম
  3. গ) ১০ম
  4. ঘ) ১২তম
সঠিক উত্তর:
ক) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩য়
ব্যাখ্যা
১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহিত হয়। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর চুক্তিটি সাক্ষরিত হয় এবং ১৬ ফেব্রয়ারি ২০০৫ এটি কার্যকর হয়। এতে মোট ১৯২টি দেশ স্বাক্ষর করে। ২০১২ সালে চুক্তিটির মেয়াদ শেষ হলে ৮ ডিসেম্বর ২০১২ দোহা সংশোধনীর মাধ্যমে এর মেয়াদ ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিয়োটো প্রটোকলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্যে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে।(সূত্র: UNFCCC ওয়েবসাইট)
১,৫৯৬.
নিচের কোনটি জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
  1. কিয়েটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
• Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত: ২৯ জানুয়ারী, ২০০০ সাল।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা: ১৭৩টি

অন্যদিকে.
- কিয়েটো প্রটোকল-গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- নাগোয়া প্রটোকল বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

উৎস: UN Treaty Collection ওয়েবসাইট।

১,৫৯৭.
'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় কোন COP সম্মেলনে?
  1. COP-25
  2. COP-26
  3. COP-27
  4. COP-28
সঠিক উত্তর:
COP-27
উত্তর
সঠিক উত্তর:
COP-27
ব্যাখ্যা

⇒ Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।
- জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।

১,৫৯৮.
ওজোন গ্যাসের রং কী?
  1. ক) গাঢ় সবুজ
  2. খ) গাঢ় নীল
  3. গ) বেগুনী
  4. ঘ) ধবধবে সাদা
সঠিক উত্তর:
খ) গাঢ় নীল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাঢ় নীল
ব্যাখ্যা

ওজোন গ্যাসের রং গাঢ় নীল ।
- ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে।
- এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত।
- এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমী কম বেশি হয়।
- বায়ুমণ্ডলে ওজোনের প্রায় ৯০ শতাংশ স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
- ওজোন কেন্দ্রীকরণ প্রায় ২০ এবং ৪০ কিলোমিটার (৬৬,০০০ এবং ১৩১,০০০ ফুট), তারা যেখানে মিলিয়ন প্রতি প্রায় ২ থেকে ৮ অংশ থেকে পরিসীমার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়।

সূত্র: Britannica.com

১,৫৯৯.
নিচের কোন দেশ বিশ্বের প্রথম কার্বন ট্যাক্স চালু করে?
  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
প্রথম কার্বন কর:
- ১৯৯০ সালে ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে কার্বন কর (Carbon Tax) চালু করে।
- এই কর চালুর মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো।
- দূষণ রোধে এটি একটি অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কার্বন নিঃসরণকারী জ্বালানির ওপর নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়।
- ফিনল্যান্ডের এই পদক্ষেপ বিশ্বজুড়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড প্রভৃতি দেশও কার্বন কর প্রবর্তন করে।
- এই ব্যবস্থার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করা হয় এবং নবায়নযোগ্য শক্তির প্রতি ঝোঁক বাড়ানো হয়। 

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
১,৬০০.
ভূমিকম্পের ফলে নিচের কোনটি ঘটতে পারে?
  1. নদীর গতি পরিবর্তন
  2. সুনামির সৃষ্টি
  3. সমুদ্রে দ্বীপের সৃষ্টি
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- ভূমিকম্পের ফলে সবগুলো ঘটনাই ঘটতে পারে। 

ভূমিকম্পের ফলাফল: 

- ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরির্বতন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। 
- ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়।
- অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়।
- ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন করে।
- ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে ১৫-২০ মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে।
- এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
- ভূমিকম্পের ফলে অনেক সময় সুনামির সৃষ্টি হয়।
- ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়।
- কখনো সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রে দ্বীপের সৃষ্টি করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।