ব্যাখ্যা
বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক:
- বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক (Global Climate Risk Index বা Climate Risk Index) প্রদান করে Germanwatch নামক জার্মান পরিবেশবাদী সংস্থা।
- এটি ২০০৬ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয় এবং জলবায়ু-সংক্রান্ত চরম আবহাওয়া ঘটনার (যেমন: ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ, খরা) কারণে দেশগুলোর মানবিক (মৃত্যু, ক্ষতিগ্রস্ত মানুষ) ও অর্থনৈতিক ক্ষতির ভিত্তিতে র্যাঙ্কিং করে।
- বাংলাদেশ প্রায়শই এই সূচকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় থাকে (যেমন: দীর্ঘমেয়াদি র্যাঙ্কিংয়ে প্রায়ই শীর্ষ ১০-এ)।
• Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
উৎস: Germanwatch ওয়েবসাইট।