বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

মোট প্রশ্ন৩,৩৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

PrepBank · পাতা ১৬ / ৩৪ · ১,৫০১১,৬০০ / ৩,৩৩৯

১,৫০১.
প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি ন্যাটোর কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
  5. অনুচ্ছেদ ৫
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩
ব্যাখ্যা

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫০২.
হেলসিঙ্কি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৬৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
হেলসিঙ্কি চুক্তি (Helsinki Accords):
- ১৯৭৫ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি ইউরোপে নিরাপত্তা, শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা পালন করে।
- এটি ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত সম্মেলনের (Conference on Security and Cooperation in Europe - CSCE) অংশ ছিল।

চুক্তির মূল বিষয়:
- সীমান্ত অখণ্ডতা বজায় রাখা।
- মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা।
- অস্ত্র নিয়ন্ত্রণ।
- অর্থনৈতিক, বৈজ্ঞানিক, এবং পরিবেশগত সহযোগিতা।

উৎস: OSCE Official Site
Helsinki Final Act
১,৫০৩.
ANZUS এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (জুন, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৫০৪.
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল স্বাক্ষরিত হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention)
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে "চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।

সূত্র: ব্রিটানিকা ও রেডক্রস। 
১,৫০৫.
জেনেভা কনভেনশন এর আওতায় রয়েছে-
  1. ৪টি প্রথম কনভেনশন ও ৩টি প্রটোকল
  2. ৪টি প্রথম কনভেনশন ও ৪টি প্রটোকল
  3. ৩টি প্রথম কনভেনশন ও ৪টি প্রটোকল
  4. ৫টি প্রথম কনভেনশন ও ৩টি প্রটোকল
সঠিক উত্তর:
৪টি প্রথম কনভেনশন ও ৩টি প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
৪টি প্রথম কনভেনশন ও ৩টি প্রটোকল
ব্যাখ্যা

• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

• মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.

১,৫০৬.
ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়?
  1. ক) Line of Access Control
  2. খ) Line of Actual Control
  3. গ) Line of Control
  4. ঘ) Line of No Crossing
সঠিক উত্তর:
গ) Line of Control
উত্তর
সঠিক উত্তর:
গ) Line of Control
ব্যাখ্যা
- ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Control.
- ভারত ও চীনের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Actual Control.
 
ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান
ব্লু লাইন : ইসরাইল ও লেবানন
সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
হিন্ডারবার্গ লাইন : জার্মানি ও ফ্রান্স
গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও আটলান্টিক কাউন্সিল ওয়েবসাইট)
১,৫০৭.
জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকারের ধারা কয়টি?
  1. ৩২টি
  2. ২৮টি
  3. ৩০টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
• জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকারের ধারা ৩০টি। 

• ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ফ্রান্সের প্যারিসে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা বা আর্টিকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

সূত্র:- জাতিসংঘের ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৫০৮.
'Five Eyes' ভুক্ত নয় কোন দেশটি?
  1. অস্ট্রেলিয়া
  2. ফ্রান্স
  3. নিউজিল্যান্ড
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

- 'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয় ফ্রান্স।
- অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা Five Eyes-এর সদস্য।

• Five Eyes:
- Five Eyes ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- ‘এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।

⇒ UKUSA চুক্তি:
- ১৯৪৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে যা BRUSA চুক্তি নামে পরিচিত।
- এই গোপন চুক্তিটি পরবর্তীতে UKUSA চুক্তি হিসাবে আনুষ্ঠানিক রূপ লাভ করে।
- এই চুক্তিটি ফাইভ আই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তি স্থাপন করে।

তথ্যসূত্র: Five Eyes ওয়েবসাইট।

১,৫০৯.
'INTERPOL' এর অফিসিয়াল নাম কী?
  1. ক) International Police
  2. খ) International Police Organization
  3. গ) International Police Agency
  4. ঘ) International Criminal Police Organization
সঠিক উত্তর:
ঘ) International Criminal Police Organization
উত্তর
সঠিক উত্তর:
ঘ) International Criminal Police Organization
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল শব্দটির পূর্ণরূপ বা Interpol এর দাপ্তরিক (Official) নাম International Criminal Police Organization
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.
- সদস্য সংখ্যা -১৯৫ টি।

উৎস: ইন্টারপোল  ওয়েবসাইট।
১,৫১০.
পরমাণু অস্ত্র বিস্তার রোধে নিচের কোন চুক্তিটি করা হয়?
  1. NPT
  2. CTBT
  3. CWC
  4. সবগুলো
সঠিক উত্তর:
NPT
উত্তর
সঠিক উত্তর:
NPT
ব্যাখ্যা
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT):
- NPT হলো পরমাণু অস্ত্র বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি।
- মূল উদ্দেশ্য পরমাণু অস্ত্র এবং এর প্রযুক্তি ছড়িয়ে পড়া রোধ করা, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতা বৃদ্ধি করা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জন করা।
- স্বাক্ষর: ১৯৬৮ সাল।
- কার্যকর হয়: ১৯৭০ সাল।
- ১১ মে ১৯৯৫ সালে চুক্তিটি অনির্দিষ্ট মেয়াদে সম্প্রসারিত করা হয়।
- বর্তমানে ১৯১টি দেশ এই চুক্তিতে যুক্ত।
- তবে এর বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষত কিছু দেশ চুক্তির বাইরে থাকায় এবং পর্যালোচনা সম্মেলনে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে।

এছাড়া,
- CTBT হল একটি বহুপাক্ষিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিস্ফোরণ এবং অন্য যেকোনো পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) একটি আন্তর্জাতিক চুক্তি যা যুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে এবং এই ধরনের অস্ত্রের সমস্ত উন্নয়ন, উৎপাদন, অধিগ্রহণ, মজুদ বা স্থানান্তর নিষিদ্ধ করে।

উৎস: United Nations Office for Disarmament Affairs
১,৫১১.
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭০ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সালে
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (ডিসেম্বর, ২০২৪)

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
⇒ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

⇒ উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
১,৫১২.
Ping Pong Diplomacy-এর সাথে কোন দেশ জড়িত?
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. যুক্তরাজ্য
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
Ping Pong Diplomacy:
- পিং পং ডিপলোমেসির ইংরেজি প্রতিশব্দ Shuttle Diplomacy.
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।
- পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।

⇒ ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির এটাই প্রথম চীন সফর।
- সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।

⇒ ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বড় অবদান রেখেছে।

উল্লেখ্য,
- টেবিল টেনিস খেলাটি ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল এবং টেবিল টেনিস নামটি ১৯২১-২২ সালে গৃহীত হয়েছিল।
- প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, এবং তারপর থেকে ১৯৩৯ সাল পর্যন্ত খেলায় মধ্য ইউরোপের খেলোয়াড়দের দ্বারা আধিপত্য ছিল।

উৎস: Britannica.
১,৫১৩.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. হিজবুত তাহরীর
  2. হুথি বিদ্রোহী
  3. তানজিম আল জিহাদ
  4. লস্কর - ই তৈইব্যা
সঠিক উত্তর:
তানজিম আল জিহাদ
উত্তর
সঠিক উত্তর:
তানজিম আল জিহাদ
ব্যাখ্যা
তানজিম আল জিহাদ:
- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫১৪.
বসনিয়া সংকট সমাধানে ডেটন চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন কে?
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. জর্জ ডব্লিউ বুশ
  4. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
ব্যাখ্যা
১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা ডেটন চুক্তি নামে পরিচিত।
এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো ঐকমত্যে পৌঁছে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং ওয়াশিংটন পোস্ট)
১,৫১৫.
Who signed the Shimla Agreement?
  1. Lal Bahadur Shastri and Zulfikar Ali Bhutto
  2. Rajiv Gandhi and Benazir Bhutto
  3. Indira Gandhi and Ayub Khan
  4. Indira Gandhi and Zulfiqar Ali Bhutto
  5. All of the above
সঠিক উত্তর:
Indira Gandhi and Zulfiqar Ali Bhutto
উত্তর
সঠিক উত্তর:
Indira Gandhi and Zulfiqar Ali Bhutto
ব্যাখ্যা
সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
১,৫১৬.
কোন দুইটি দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. চীন ও রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. ইরাক-ইরান
  4. জার্মানি ও পোল্যান্ড
সঠিক উত্তর:
ইরাক-ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক-ইরান
ব্যাখ্যা

আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com

১,৫১৭.
'লস্কর-ই-তৈয়বা' একটি-
  1. আফগান সরকারের বাহিনী
  2. ভারতের বামপন্থী দল
  3. পাকিস্তানি জঙ্গি সংগঠন
  4. আরব মানবাধিকার সংস্থা
সঠিক উত্তর:
পাকিস্তানি জঙ্গি সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানি জঙ্গি সংগঠন
ব্যাখ্যা
'লস্কর-ই-তৈয়বা':
- অর্থ : “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”.
- লস্কর-ই-তৈয়বা' পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন। 
- এটি ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত।
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

• সংশ্লিষ্ট সংগঠন: 
- জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa), এটি লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।

উৎস: ব্রিটানিকা। 
১,৫১৮.
দ্বিতীয় জেনেভা কনভেনশনে কোন লোকদের সুরক্ষার কথা বলা হয়?
  1. চিকিৎসা জাহাজ ও চিকিৎসা কর্মী
  2. যুদ্ধবন্ধীদের সাথে মানবিক আচরণ
  3. যুদ্ধাহত ও অসুস্থ বেসামরিক নাগরিক
  4. যুদ্ধবন্ধীদের উপযুক্ত আবাসন
সঠিক উত্তর:
চিকিৎসা জাহাজ ও চিকিৎসা কর্মী
উত্তর
সঠিক উত্তর:
চিকিৎসা জাহাজ ও চিকিৎসা কর্মী
ব্যাখ্যা
দ্বিতীয় জেনেভা কনভেনশন (১৯০৬)/সংশোধন-১৯৪৯
• যে সব লোকদের সুরক্ষার কথা বলা হয়েছে -
• সমুদ্রে যুদ্ধাহত ও অসুস্থ সৈন্য।
• ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্য ।
• চিকিৎসা জাহাজ ও চিকিৎসা কর্মী।
Article -2: Hospital ships cannot be used for any military purpose.

উৎস: রেডক্রস ওয়েবসাইট (লিংক)।
১,৫১৯.
'উলফা' ভারতের কোন রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন?
  1. মণিপুর
  2. মিজোরাম
  3. মেঘালয়
  4. ত্রিপুরা
  5. আসাম
সঠিক উত্তর:
আসাম
উত্তর
সঠিক উত্তর:
আসাম
ব্যাখ্যা

উলফা:
- United Liberation Front of Assam - ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.

১,৫২০.
১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো কনফারেন্সে কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলো?
  1. ক) ৩২টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫১টি
সঠিক উত্তর:
গ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০টি
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলো।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫২১.
সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষের জন্য দায়ী সংগঠন কোনটি?(নভেম্বর, ২০২৫)
  1. তেহরিক-ই পাকিস্তান 
  2. তেহরিক-ই তালিবান পাকিস্তান
  3. বালুচ লিবারেশন আর্মি
  4. দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট
সঠিক উত্তর:
তেহরিক-ই তালিবান পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তেহরিক-ই তালিবান পাকিস্তান
ব্যাখ্যা

• আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ:
- ২০২৫ সালের সাম্প্রতিক আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মূল কারণ হিসেবে পাকিস্তান সরকার “তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP)” নামের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে।
- পাকিস্তানের দাবি অনুযায়ী, TTP-এর সন্ত্রাসীরা আফগান ভূখণ্ডে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালাচ্ছে।

- পাকিস্তান সরকার আফগান তালেবান প্রশাসনের ওপর অভিযোগ তোলে যে তারা TTP-কে দমন না করে বরং নীরবে সহায়তা দিচ্ছে।
- এর ফলে সীমান্তের তোরখাম, চামান ও কুর্রাম এলাকায় তীব্র গোলাগুলি, বিমান হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

- আফগান পক্ষ পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

উৎস: রয়টার্স, এবিসি নিউজ।

১,৫২২.
কার্টাগেনা প্রটোকলের বিষয়বস্তু কী?
  1. রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ
  2. ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
  3. জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক
  4. ওজোন স্তরের সুরক্ষা
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল
- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল ।
- ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলবিম্বয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
- পরবর্তীতে ২০০০ সালের ২৪ থেকে ২৯ জানুয়ারি চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয় এবং ২৯ জানুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু

• মন্ট্রিল প্রটোকল -  ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
• ভিয়েনা কনভেনশন - ওজোন স্তরের সুরক্ষা।
• কিয়েটো প্রটোকল -  গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
• বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
• কার্টাগেনা প্রটোকল -  জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক। 

Source: Britannica.com. 
১,৫২৩.
'Northern Limit Line' কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ সমুদ্র সীমা?
  1. ক) চীন ও জাপান
  2. খ) জাপান ও রাশিয়া
  3. গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. ঘ) চীন ও ফিলিপাইন
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- নথার্ন লিমিট লাইন (Northern Limit Line) হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার  বিরোধপূর্ণ সমুদ্রসীমা।
- এই বিরোধপূর্ণ সমুদ্রসীমা বর্তমানে হান নদীর মোহনা থেকে শুরু হয়ে পশ্চিমে পীত সাগর (Yellow Sea) পর্যন্ত প্রসারিত। 
 
The Northern Limit Line is a delimitation line separating the territorial claims of North and South Korea. It starts on the Han River estuary and extending west into the Yellow Sea. Currently, the demarcation line acts as the only maritime boundary between North Korea and South Korea, albeit in de facto status.
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট। 
১,৫২৪.
নিচের কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত?
  1. NPT
  2. NATO
  3. Warsaw Pact
  4. SEATO
সঠিক উত্তর:
NPT
উত্তর
সঠিক উত্তর:
NPT
ব্যাখ্যা
- North-Atlantic Treaty Organization (NATO) - যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী দেশগুলোর প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত জোট।
- Warsaw Pact - সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলোর নিরাপত্তা চুক্তি। (বর্তমানে বিলুপ্ত)
- Southeast Asia Treaty Organization (SEATO) - দক্ষিন-পূর্ব এশিয়ায় সমাজতন্ত্র বিরোধী নিরাপত্তা চুক্তি। (বর্তমানে বিলুপ্ত)
অন্যদিকে,
- Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধী একটি চুক্তি।
উৎসঃ Live MCQ Content (upcoming) ও ব্রিটানিকা।
১,৫২৫.
'গ্রেট ডিপ্রেশন' বলতে বুঝায় -
  1. ক) প্রাচীন ও সমৃদ্ধতম সভ্যতার বিকাশ
  2. খ) প্লেগ মহামারি
  3. গ) বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা
  4. ঘ) আধুনিক স্থাপত্য ও নগরায়ন
সঠিক উত্তর:
গ) বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা
ব্যাখ্যা
'গ্রেট ডিপ্রেশন' বলতে বুঝায় - বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা।

• গ্রেট ডিপ্রেশন:

- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে ১৯২৯ সালের অক্টোবর থেকে বিশ্ব অর্থনীতিতে একটি ছন্দপতন লক্ষ করা গেছে।
- অর্থনৈতিক বিশ্লেষকরা বড় আকারের এই ছন্দপতনকে মহামন্দা তথা দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে চিহ্নিত করেছেন।
- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে পশ্চিমা বিশ্বে ধীরে ধীরে বিকাশ লাভ করে পুঁজিবাদ।
- আর পুঁজিবাদী ব্যবস্থার নিয়মই হচ্ছে এখানে মাঝে মাঝে মন্দাভাব দেখা দেয়।
- তবে ঝড়ের বেগে এসে এই মন্দাভাব ও পুরো বিশ্ব অর্থনীতিকে গ্রাস করবে, তা ছিল কল্পনাতীত।
- হঠাৎ করে সংকট উপনীত হওয়ার অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে যায়।
- বিভিন্ন স্থানে বেড়ে যায় বেকার ও চাকরি প্রত্যাশী মানুষের সংখ্যা।
- ১৯২৯ সালের এই মন্দা অতীতে ঘটে যাওয়া সব ধরনের রেকর্ড ভঙ্গ করে।
- আর সেদিক থেকে ধরতে গেলে এর মহামন্দা নামকরণ স্বার্থক।
- এর প্রমাণ হিসেবে এক যুক্তরাষ্ট্রেই ১৯২৯-৩৫ সালের মধ্যে প্রায় পাঁচ হাজার দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংক বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২৬.
'নিউ স্টার্ট চুক্তি' স্থগিতের ঘোষণা দিয়েছেন কে?
  1. শি চিনফিং
  2. জো বাইডেন
  3. ভ্লাদিমির পুতিন
  4. ঋষি সুনাক
সঠিক উত্তর:
ভ্লাদিমির পুতিন
উত্তর
সঠিক উত্তর:
ভ্লাদিমির পুতিন
ব্যাখ্যা
New START চুক্তি:
- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়েছিল: ২০১০ সালে।
- চুক্তি কার্যকর হয়েছিল: ২০১১ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ।
- মস্কো ও ওয়াশিংটন মোট কতসংখ্যক কৌশলগত - পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সর্বোচ্চ সীমা নির্ধারিত করে দিয়েছিল এই চুক্তি।
- চুক্তি অনুযায়ী, উভয় দেশের সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি - পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল।

উল্লেখ্য,
- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি 'নিউ স্টার্ট চুক্তি' স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, প্রথম আলো। 
১,৫২৭.
আরবরা প্রথম তেল অবরোধ করে কত সালে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- এটি আরব ও ইসরায়েলের মধ্যে সংঘটিত ৪র্থ যুদ্ধ।
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামেো যুদ্ধটি পরিচিত।

উল্লেখ্য,
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

⇒ তেল অবরোধ:
- বড় বড় তেলক্ষেত্রগুলো ছিল সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত এসব মধ্যপ্রাচ্যের দেশে।
- কিন্তু সেই তেল উত্তোলন করছিল সেই বড় পশ্চিমা কোম্পানিগুলো, তেলের দামও নির্ধারণ করছিল তারাই।
- আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
- তারা কমিয়ে দিল তেলের উৎপাদন, বাড়িয়ে দিল তেলের দাম, আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল।
- ১৯৭৩ সালে তেল রপ্তানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।
- তারা ঠিক করলো, তেল উৎপাদনকারী দেশগুলোই তেলের দাম নির্ধারণ করবে।
- আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল।
- এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ।
- এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।
- এভাবেই আরবরা তেল অবরোধ করে।

উৎস: i) World Atlas.
         ii) BBC.
১,৫২৮.
আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা করেন-
  1. ক) রবার্ট ব্যাডেন পাওয়েল
  2. খ) ডেভিড প্যাটোন
  3. গ) পিটার বেনেনসন
  4. ঘ) হেনরি ডুনান্ট
সঠিক উত্তর:
ঘ) হেনরি ডুনান্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেনরি ডুনান্ট
ব্যাখ্যা

- বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ পর্যন্ত ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট এবং ইসরায়েলে রেডক্রিস্টাল নামে পরিচিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত।

উৎসঃ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্টের ওয়েবসাইট।

১,৫২৯.
ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে কোন অঞ্চলটি নিয়ে বিরোধ রয়েছে? 
  1. পাতাগোনিয়া
  2. চাকো অঞ্চল
  3. এসেকুইবো
  4. লাইলা দ্বীপ
সঠিক উত্তর:
এসেকুইবো
উত্তর
সঠিক উত্তর:
এসেকুইবো
ব্যাখ্যা

- এসেকুইবো অঞ্চল গায়ানার প্রায় ১৬০,০০০ বর্গকিলোমিটার এলাকা,
- যা তেল এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ।
- ভেনেজুয়েলা এটিকে ঐতিহাসিকভাবে তাদের অংশ বলে দাবি করে,
- এবং ২০২৩-২০২৪ সালে এই বিরোধ তীব্রতর হয়েছে—ভেনেজুয়েলা একটি রেফারেন্ডামের মাধ্যমে দাবি জোরদার করেছে,
- যার ফলে সামরিক উত্তেজনা এবং সীমান্তে টেনশন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আদালত (ICJ) এটি নিয়ে শুনানি চালাচ্ছে।

বিখ্যাত কয়েকটি  বিরোধপূর্ণ দ্বীপ
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুড়িল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপপুঞ্জ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে নেয়।
- চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ সেনকাকু।
- সিনাই উপদ্বীপ একটি মরুভূমি অঞ্চল। ১৯৫৬ সালে ইসরাইল দখল করেছিল।
- পেরেজিল বা লাইলা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে স্পেন ও মরক্কোর মধ্যে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

১,৫৩০.
ইরান-ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. ক) UNIMOG
  2. খ) UNTSO
  3. গ) UNIIMOG
  4. ঘ) UNAMIR
সঠিক উত্তর:
গ) UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
গ) UNIIMOG
ব্যাখ্যা
ইরাক-ইরান যুদ্ধের সময় জাতিসংঘের গঠিত শান্তিরক্ষা মিশন এর নাম United Nations Iran Iraq Military Observer Group (UNIIMOG)
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়।
 
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNAMIR হলো United Nations Assistance Mission for Rwanda) হলো রুয়ান্ডায় প্রেরিত মিশন।
 
ইরান-ইরাক যুদ্ধ (Iran Iraq War)
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ - ২০ আগস্ট, ১৯৮৮ সাল পর্যন্ত।
ফলাফল জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি।

ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন “শাত-ইল-আরব” জলপথের নিয়ন্ত্রণ ও ইরানের তেল সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চল “কোহেস্তান” (Khuzestān) দখলের জন্য ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরান আক্রমণ করেন।
দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর ১৯৮৮ সালের ২০ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ১৯৮৮ সালের ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্ত হয়।
 
সূত্রঃ ইউএন পিসকিপিং সংস্থার ওয়েবসাইট, হিস্ট্রি ওয়েবসাইট। 
১,৫৩১.
বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে?
  1. ক) ৪৫ টি
  2. খ) ৪৮ টি
  3. গ) ৫৮ টি
  4. ঘ) ৬৬ টি
  5. ঙ) ৭৭ টি
সঠিক উত্তর:
গ) ৫৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮ টি
ব্যাখ্যা
বিশ্বের ৫৮ টি দেশে বাংলাদেশের মোট, ৭৭ টি কূটনৈতিক মিশন রয়েছে। এর মধ্যে ৫৮ টি দূতাবাস, ৯ টি কনস্যুলেট জেনারেল, ৪ টি সহকারি হাইকমিশন, ৩ টি উপ হাইকমিশন, ২ টি স্থায়ী মিশন ও একটি কনস্যুলেট।(সূত্রঃ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ)
১,৫৩২.
চৌদ্দ দফার ১৪নং এ কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
  1. জাতিসংঘ
  2. জাতিপুঞ্জ
  3. ন্যাটো
  4. ইউরোপীয় ইউনিয়ন
সঠিক উত্তর:
জাতিপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
জাতিপুঞ্জ
ব্যাখ্যা
 • চৌদ্দ দফা:
- চৌদ্দ দফা ছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের ৮ জানুয়ারি, ১৯১৮ সালে কংগ্রেসে প্রদত্ত একটি ভাষণ।
- যেখানে তিনি বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ১৪টি মূলনীতি উপস্থাপন করেন।
- এর মধ্যে ছিল সমুদ্রের স্বাধীন নৌগমন, জাতিস্বাধীনতার স্বীকৃতি, সামরিক নির্মূলকরণ, এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠার প্রস্তাব।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- চৌদ্দ দফার প্রথম দফা- উন্মুক্ত কূটনীতি ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠা ।
- চৌদ্দ দফার ১৪তম দফা- জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা আছে।

উৎস: ব্রিটানিকা।
১,৫৩৩.
কোন কোন দেশসমূহের মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. বসনিয়া-ক্রোয়েশিয়া-ইন্দোনেশিয়া
  2. বসনিয়া-ক্রোয়েশিয়া-সার্বিয়া
  3. ফ্রান্স-বসনিয়া-সার্বিয়া
  4. রাশিয়া-সার্বিয়া-ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
বসনিয়া-ক্রোয়েশিয়া-সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া-ক্রোয়েশিয়া-সার্বিয়া
ব্যাখ্যা
ডেটন চুক্তি:
- ডেটন চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর নব্বইয়ের দশকের গোড়ার দিকে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়ংকর।
- এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এক ‘অসম’ শান্তিচুক্তির হাত ধরে।
- ১৯৯৫ সালের ২১ নভেম্বর সই হয় ‘জেনারেল ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফর পিস’ শীর্ষক সেই শান্তিচুক্তি, যা ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
- চুক্তিতে বলা হয়, চুক্তি সইকারী পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে, জাতিগত ঐক্য বজায় রাখবে, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সবাই মধ্যস্থতা করবে।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।

উল্লেখ্য,
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তি স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

উৎস: i) OSCE.org.
ii) Britannica.
১,৫৩৪.
হিজবুল্লাহ কার উদ্যোগে গঠিত হয়েছিল?
  1. ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস
  2. আমান
  3. মোসাদ
  4. হামাস
সঠিক উত্তর:
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস
উত্তর
সঠিক উত্তর:
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।

⇒ হিজবুল্লাহ লেবানন সরকারে প্রতিনিধিত্ব করছে।
- হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী গ্যারিলা গ্রুপের জন্ম দিয়েছে।
- এজন্য হিজবুল্লাহকে বলা হয় 'রাষ্ট্রের ভেতরে আলাদা রাষ্ট্র'।

উৎস: Britannica.
১,৫৩৫.
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কখন স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
  2. ৩ জানুয়ারি, ১৯৯৪ সালে
  3. ৭ জানুয়ারি, ১৯৯৬ সালে
  4. ১৩ জানুয়ারি, ১৯৯১ সালে
সঠিক উত্তর:
৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
ব্যাখ্যা
• স্টার্ট-২ চুক্তি:
→ স্বাক্ষরিত হয়- ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
→ স্বাক্ষরকারী দেশ- রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
→ উদ্দেশ্য- দুরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১০ বছরের মধ্যে দু-তৃতীয়াংশ হ্রাস করা।

তথ্যসূত্র: Britannica.com
১,৫৩৬.
শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. লুক্সেমবার্গে
  2. ডেনমার্কে
  3. বেলজিয়ামে
  4. হাঙ্গেরিতে
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
ব্যাখ্যা
• শেনজেন চুক্তি
- শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি
- যা ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
- এর উদ্দেশ্য ইউরোপকে জুড়ে ভিসা ও সীমানামুক্ত করে অবাধ চলাচল নিশ্চিত করা।
- বর্তমানে ইউরোপের ২৬টি দেশ শেনজেন এলাকার অন্তর্ভুক্ত। 

সূত্র: শেনজেন ভিসা ইনফো ওয়েবসাইট (লিংক) ।
১,৫৩৭.
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
MI6:
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯০৯ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস'।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি লাভ করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৩৮.
২০২৫ সালের মার্চ মাসে কোন সশস্ত্র সংগঠন যুদ্ধবিরতির ঘোষণা দেয়? [এপ্রিল, ২০২৫]
  1. ফার্ক
  2. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
  3. সাইনিং পাথ
  4. হামাস
সঠিক উত্তর:
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
উত্তর
সঠিক উত্তর:
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK): 
- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি একটি সশস্ত্র কুর্দি জাতীয়তাবাদী সংগঠন। 
- এটি ১৯৭০-এর দশকের শেষ দিকে আবদুল্লাহ "আপো" ওজালান প্রতিষ্ঠা করেন।
- শুরুতে সংগঠনটি একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের দাবি জানালেও পরবর্তী সময়ে তারা তাদের লক্ষ্য কিছুটা শিথিল করে কুর্দিদের জন্য স্বায়ত্তশাসনের দাবিতে পরিবর্তিত করে।
- ২০২৫ সালের মার্চ মাসে PKK একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। 
- এর দুই দিন আগে ওজালান সংগঠনটির অস্ত্র পরিহার ও বিলুপ্তির আহ্বান জানিয়েছিলেন।

উৎস: Britannica.
১,৫৩৯.
সম্প্রতি, ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কী?  [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন অ্যাবসোলিউট ফ্রিডম
  2. অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
  3. অপারেশন ইউনিফায়েড রেসপন্স
  4. অপারেশন সাউদার্ন ওয়াচ
সঠিক উত্তর:
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর। (Link) (Link2)

১,৫৪০.
কোনটি সরকারি আইন নয়?
  1. ক) সাংবিধানিক আইন
  2. খ) প্রশাসনিক আইন
  3. গ) আন্তর্জাতিক আইন
  4. ঘ) ফৌজদারি আইন
সঠিক উত্তর:
গ) আন্তর্জাতিক আইন
উত্তর
সঠিক উত্তর:
গ) আন্তর্জাতিক আইন
ব্যাখ্যা
- সরকারি আইন হচ্ছে ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যে আইন প্রনয়ন ও প্রয়োগ করা হয়। 
- মূলত একটি দেশের সংবিধানে যা উল্লেখ থাকে তাই সরকারি আইন । রাষ্ট্র চালনার জন্য যা আইন/নিয়ম সব এখানে উল্লেখ থাকে। 
- সরকারি আইন হলো সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, প্রশাসনিক আইন প্রভৃতি।
- অপরদিকে আন্তর্জাতিক আইন সরকারী আইন নয়।
১,৫৪১.
জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি?
  1. মার্শাল দ্বীপপুঞ্জ
  2. শাখালিন দ্বীপপুঞ্জ
  3. দিয়াগো গার্সিয়া
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
শাখালিন দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
শাখালিন দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
শাখালিন দ্বীপপুঞ্জ:
- শাখালিন দ্বীপপুঞ্জ উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে, রাশিয়ার সাখালিন ওবলাস্ট প্রদেশে অবস্থিত।
- এটি জাপানের উত্তর-পূর্বের হোক্কাইডো দ্বীপের কাছাকাছি এবং রাশিয়ার মূল ভূখণ্ডের পূর্বে অবস্থিত।
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে এই শাখালিন দ্বীপপুঞ্জ।
- ১৯০৫ সালের রুশ-জাপান যুদ্ধের পরে দ্বীপটির দক্ষিণাংশ জাপানের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পুরো দ্বীপটি রাশিয়ার অধীনে চলে যায়।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।
১,৫৪২.
অটোয়া চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০২ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
অটোয়া চুক্তি:
- এটি স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি।
- চুক্তিটি Anti-Personnel Landmines Convention নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৬৪টি।
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৪৩.
গুয়ানতানামো বে কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কিউবা
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার নিকট থেকে এটি ইজারা নেয়।
- কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।

উৎস: Britannica.
১,৫৪৪.
ডেটন চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন কে?
  1. জর্জ ডব্লিউ বুশ
  2. বিল ক্লিনটন
  3. বারাক ওবামা
  4. রোনাল্ড রিগান
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
ব্যাখ্যা

• ডেটন চুক্তি:
• ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের প্যাটারসন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। যার কারণে চুক্তিটি 'ডেটন চুক্তি' নামে পরিচিত।
• মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি 'ডেটন চুক্তি' নামে পরিচিত।
• এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

উৎস: ব্রিটানিকা।

১,৫৪৫.
'M-23' কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?
  1. নাইজেরিয়া
  2. কঙ্গো গণপ্রজাতন্ত্র 
  3. সুদান
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
কঙ্গো গণপ্রজাতন্ত্র 
উত্তর
সঠিক উত্তর:
কঙ্গো গণপ্রজাতন্ত্র 
ব্যাখ্যা

•  এম ২৩ 
- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর জাতিগত তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে 'এম২৩'।
- এটি Congolese Revolutionary Army নামেও পরিচিত।
- ২০১২ সালে কঙ্গোর একটি বিদ্রোহী গোষ্ঠীর শাখা হিসাবে গঠিত হয় এম২৩।
- ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের তুতসি জনগোষ্ঠীর সুরক্ষা করার জন্য এই গোষ্ঠীটি গঠন করা হয়।
- ২০০৯ সালের ২৩ মার্চ কঙ্গো সরকারের সাথে CNDP গেরিলাদের শান্তিচুক্তি হয় এবং এদের কঙ্গো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
- কিন্তু ২০১২ সালে এরা সেনাবাহিনী থেকে বের হয়ে যায় এবং পুনরায় অস্ত্র হাতে তুলো নেয়।

উল্লেখ্য,
- এম-২৩ ও ডিআর কঙ্গোর সামরিক বাহিনীর মধ্যে লড়াই জোরদার হয়েছিলো ২০২৫ সালের শুরু থেকে।
- বিদ্রোহীরা দেশের বেশ কিছু নতুন করে দখল করেছে।
- জাতিসংঘের হিসেবে এই সংঘাতের কারণে ইতোমধ্যেই প্রায় চার লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
- সম্প্রতি, এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা পূর্বাঞ্চলীয় শহর গোমার বেশিরভাগ অংশ দখলে নিয়েছে এবং সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত।

উৎস: বিবিসি নিউজ।

১,৫৪৬.
বাংলাদেশ সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমােদন করে-
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০০ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা

সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিঃ
স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়- ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল।
চুক্তিতে স্বাক্ষর করেছে- ১৮৪টি দেশ।
চুক্তিটি অনুমােদন করেছে- ১৬৮টি দেশ।

- এতে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, কিউবা সহ ১২টি দেশ স্বাক্ষর করেনি।
- অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সহ ১৬ টি দেশ স্বাক্ষর করলেও অনুমােদন কনেনি।
- বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর এবং ৮ মার্চ, ২০০০ সালে চুক্তিটি অনুমোদন করে।

উৎসঃ সিটিবিটি ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ লেকচার।

১,৫৪৭.
কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রটোকল?
  1. ক) মন্ট্রিল প্রটোকল
  2. খ) ম্যাগনাকার্টা প্রটোকল
  3. গ) কার্টাগেনা প্রটোকল
  4. ঘ) কিয়োটা প্রটোকল
সঠিক উত্তর:
ঘ) কিয়োটা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিয়োটা প্রটোকল
ব্যাখ্যা

কার্বন ট্রেডের ধারণা দেয় কিয়োটা প্রটোকল ।
- বায়ুবায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট বিনিময়ের নাম কার্বন বাণিজ্য ।
-কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকর হয়।

সূত্র: Britannica.com

১,৫৪৮.
'পানমুনজন' হচ্ছে-
  1. ক) দুই কোরিয়ার সীমান্তবর্তী নদীর নাম
  2. খ) কোরিয়া ও চীনের সীমানা
  3. গ) চীন ও ভারতের বিরোধপূর্ণ অঞ্চল
  4. ঘ) দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম
সঠিক উত্তর:
ঘ) দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম
ব্যাখ্যা
দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজন। এই স্থানে ঐতিহাসিক বৈঠকে কিম জং উন এবং মুন জে ইন ঘোষণা দিলেন আর নয় যুদ্ধ। দুই কোরিয়ার দুই নেতা ঘোষণা দিলেন কোরিয়া যুদ্ধের সমাপ্তির। সম্মেলন শেষে কিম এবং মুন ‘কোরিয় উপদ্বীপে শান্তি, সমৃদ্ধ এবং একত্রিভূতকরণ সংক্রান্ত পানমুনজন যৌথ ঘোষণা’য় স্বাক্ষর করেন।
১,৫৪৯.
নিচের কোন কারণগুলো ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত?
  1. ইউরো-জোনের ঋণ সংকট
  2. মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সংঘাত
  3. উন্মুক্ত সীমান্ত নীতি
  4. উপরোক্ত সবগুলো
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

ব্রেক্সিট:
ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো হল - 
- উন্মুক্ত সীমান্ত নীতি: অনেক ব্রিটিশ নাগরিক উদ্বিগ্ন ছিলেন ইইউর উন্মুক্ত সীমান্ত নীতির কারণে অন্যান্য ইইউ দেশের অভিবাসীর ক্রমবর্ধমান আগমনের বিষয়ে।
- অভিবাসী ঢেউ: মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সংঘাতের কারণে ২০১৫ সালে অভিবাসীদের ঢেউয়ের ফলে এই উদ্বেগ আরও বেড়ে যায়
- ইউরো-জোন ঋণ সংকট: বিশেষ করে গ্রিসের বেইলআউটের প্রতি ইইউর প্রতিক্রিয়া আর্থিক উদ্বেগ সৃষ্টি করে।
- সার্বভৌমত্বের ক্ষতি: ইউরো সংশয়বাদীরা মনে করতেন যে ব্রিটেন অতিরিক্ত সার্বভৌমত্ব হারাচ্ছে।
- ইইউ নিয়ন্ত্রণের প্রভাব: অতিরিক্ত ইইউ নিয়ন্ত্রণ ভোক্তা, নিয়োগকর্তা এবং পরিবেশকে প্রভাবিত করছে, যা ব্রিটিশ অর্থনীতিতে বাধা সৃষ্টি করছে।

উৎস - ব্রিটানিকা ওয়েবসাইট।[লিংক]

১,৫৫০.
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৮২ সালে
  3. ২০০১ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
ভারতের পারমাণবিক পরীক্ষা: 
- তারিখ: ১৮ মে, ১৯৭৪ সালে।
- স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান।
- সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (যেমন: মাটি সরানো, খননকাজ, খাল খনন)।
- বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল।

• দ্বিতীয় বড় পরীক্ষা (১৯৯৮): 
- সময়: মে ১৯৯৮, একই পোখরান সাইটে।
- পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা।
- ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে।

উৎস: Arms control Association.[Link]
১,৫৫১.
'সিমলা চুক্তি' কোন ধরনের চুক্তি ছিল?
  1. শর্তহীন অস্ত্রবিরতি চুক্তি
  2. নিরাপত্তা সহযোগিতা চুক্তি
  3. আঞ্চলিক বাণিজ্য চুক্তি
  4. শান্তি ও সম্পর্ক উন্নয়ন চুক্তি
সঠিক উত্তর:
শান্তি ও সম্পর্ক উন্নয়ন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি ও সম্পর্ক উন্নয়ন চুক্তি
ব্যাখ্যা
• সিমলা চুক্তি (Simla Agreement):
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ভারত - পাকিস্তানের মধ্যে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
১,৫৫২.
'প্যারিস প্যাক্ট' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯২৭ সালে
  2. ১৯২৮ সালে
  3. ১৯২৯ সালে
  4. ১৯৩০ সালে
সঠিক উত্তর:
১৯২৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৮ সালে
ব্যাখ্যা
প্যারিস প্যাক্ট (Paris Pact):
- প্যারিস প্যাক্ট প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়।
- এই চুক্তির ফলে যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯২৮ সালের ২৭ আগস্ট।
- কার্যকর হয়: ২৪ জুলাই, ১৯২৯ সালে।
- এই চুক্তির অন্যনাম Kellogg - Briand Pact.
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।

 উৎস: History.com
১,৫৫৩.
উলফা কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

• United Liberation Front of Assam(ULFA ):
ভারতের আসামের গেরিলা সংগঠন বা উলফা ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন।।
উলফার প্রধান- পরেশ বড়ুয়া
সংগঠনটির লক্ষ্য: ভারত থেকে মুক্ত হয়ে স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠা।
এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উলফার নেতা।
ভারত সরকার ১৯৯০ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করেছে।

​উৎস: South Asia Terrorism Portal এবং বিবিসি বাংলা নিউজ।

১,৫৫৪.
'সেনকাকু দ্বীপপুঞ্জ' কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) কোরিয়ান উপসাগর
  4. ঘ) পূর্ব চীন সাগর
সঠিক উত্তর:
ঘ) পূর্ব চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পূর্ব চীন সাগর
ব্যাখ্যা
সেনকাকু দ্বীপ
- চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ: সেনকাকু দ্বীপ।
- এটি পূর্ব চীন সাগরে অবস্থিত। 
- দ্বীপটি জাপানের কাছে পরিচিত সেনকাকু দ্বীপ নামে।
- চীনের কাছে ‘দিয়াওউ’ এবং তাইওয়ানের কাছে ‘তিয়াওউতাই’ নামে পরিচিত।
- তবে সেনকাকু নামেই এটি সর্বাধিক পরিচিত।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
১,৫৫৫.
CWC-এর লক্ষ্য কোন ধরনের অস্ত্র প্রতিরোধ করা?
  1. পারমাণবিক অস্ত্র
  2. রাসায়নিক অস্ত্র
  3. জৈবিক অস্ত্র
  4. স্থলমাইন 
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্র
ব্যাখ্যা

Chemical Weapons Convention:
- Chemical Weapons Convention হলো আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ (প্যারিসে)।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- বর্তমান সদস্য: ১৯৩টি দেশ।
- নিয়ন্ত্রণকারী সংস্থা: Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)।
- সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস।

⇒ মূল উদ্দেশ্য:
- রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধকরণ।
- বিদ্যমান রাসায়নিক অস্ত্রের ধ্বংস নিশ্চিত করা।
- রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ।
- শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।

উৎস: i) OPCW ওয়েবসাইট।
ii) Arms Control Association ওয়েবসাইট।

১,৫৫৬.
ন্যাটোর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. বেলজিয়ামে
  2. যুক্তরাজ্যে
  3. যুক্তরাষ্ট্রে
  4. ফ্রান্সে
সঠিক উত্তর:
বেলজিয়ামে
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়ামে
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
 
তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৫৭.
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব কার ওপর ন্যস্ত?
  1. গার্ডিয়ান কাউন্সিল
  2. প্রেসিডেন্ট
  3. অ্যাসেম্বলি অব এক্সপার্টস
  4. মজলিশে শুরা
সঠিক উত্তর:
অ্যাসেম্বলি অব এক্সপার্টস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেম্বলি অব এক্সপার্টস
ব্যাখ্যা

- ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব ”অ্যাসেম্বলি অব এক্সপার্টস” এর ওপর ন্যস্ত।
-  নির্বাচিত সংস্থা—‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত।
- ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই ধর্মীয় পরিষদ মাত্র একবারই এ দায়িত্ব পালন করেছে।
- সংস্থাটি তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে,  আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে নির্বাচিত করে।

উল্লেখ্য,
দ্বিতীয় দফা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যু বরণ করেন।

উৎস: প্রথম আলো।

১,৫৫৮.
কোন দেশে 'এভিন কারাগার' অবস্থিত?
  1. সিরিয়ায়
  2. ইরাকে
  3. আফগানিস্তানে
  4. ইরানে
সঠিক উত্তর:
ইরানে
উত্তর
সঠিক উত্তর:
ইরানে
ব্যাখ্যা
• এভিন কারাগার:
- এভিন কারাগার ইরানের তেহরানে অবস্থিত
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষভাবে পরিচিত।
- এভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট।
 
১,৫৫৯.
'আইরিশ রিপাবলিকান আর্মি' কত সালে প্রতিষ্ঠা হয়?
  1. ১৯১৮ সালে
  2. ১৯১৯ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৯২১ সালে
সঠিক উত্তর:
১৯১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৯ সালে
ব্যাখ্যা
আইরিশ রিপাবলিকান আর্মি (IRA):
- 'Irish Republican Army' (IRA) যাকে 'Provisional Irish Republican Army' ও বলা হয়।
- 'Irish Volunteers' এর উত্তরাধিকারী হিসেবে IRA প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ২০০৫ সালে সংগঠনটি অস্ত্র ত্যাগ করে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের অঙ্গিকার ব্যক্ত করে।
- আইআরএর উদ্দেশ্য ছিল আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনকে অকার্যকর করার জন্য সশস্ত্র শক্তি ব্যবহার করা এবং একটি স্বাধীন প্রজাতন্ত্রের বৃহত্তর উদ্দেশ্য অর্জনে সহায়তা করা।

উৎস:- ব্রিটানিকা।
১,৫৬০.
JKLF ভারতের কোন রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন?
  1. ক) পাঞ্জাব
  2. খ) মণিপুর
  3. গ) কাশ্মীর
  4. ঘ) নাগাল্যান্ড
সঠিক উত্তর:
গ) কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
গ) কাশ্মীর
ব্যাখ্যা
JKLF (Jammu Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
এটি কাশ্মির উপত্যকার সবচেয়ে বৃহৎ সশ্বস্ত্র সংগঠন। এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট। ২০১৯ সালে ভারত সরকার JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।
(সূত্রঃ সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল)
১,৫৬১.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থার বর্তমান (আগস্ট, ২০২৪) সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদর দপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৬২.
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. ক) কলাম্বিয়া
  2. খ) নিকারাগুয়া
  3. গ) কোস্টারিকা
  4. ঘ) এল সালভাদর
সঠিক উত্তর:
গ) কোস্টারিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) কোস্টারিকা
ব্যাখ্যা
কোস্টারিকা দেশটির নিজস্ব কোন সেনাবাহিনী নেই।
দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
১৯৪৮ সালে গৃহযুদ্ধ বাধে দেশটিতে।
যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়। তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা।
১,৫৬৩.
WMO গঠিত হয় -
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৬৫
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৫০
সঠিক উত্তর:
ঘ) ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫০
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা বা World Meteorological Organization (WMO) এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
- ১৮৭৩ সালে,আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উৎপত্তি হয় ।
- এটি ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

(সূত্র: WMO ওয়েবসাইট)

১,৫৬৪.
গোলান মালভূমির মালিকানা নিয়ে কোন দুটি দেশ বিরোধে জড়িত? 
  1. লেবানন ও জর্ডান
  2. ফিলিস্তিন ও মিশর
  3. ইসরায়েল ও মিশর
  4. ইসরায়েল ও সিরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল ও সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল ও সিরিয়া
ব্যাখ্যা
গোলান মালভূমি: 
- গোলান মালভূমি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ অবস্থা বিদ্যমান।
- এটি ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি অঞ্চল এবং সিরিয়া-ইসরায়েল সীমান্তে অবস্থিত।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এই মালভূমির প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।

পরবর্তীতে,
- ১৯৭৩ সালের চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধে সংঘর্ষ চলাকালে ইসরায়েল গোলান মালভূমির কিছু অংশ সিরিয়াকে ফেরত দেয়।
- বর্তমানে গোলান মালভূমির মধ্য দিয়ে যাওয়া যুদ্ধবিরতি রেখাটি ‘পার্পল লাইন’ নামে পরিচিত। 

সূত্র: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।
১,৫৬৫.
NPT চুক্তিতে নিচের কয়টি দেশ স্বাক্ষর করেছে? [মে,২০২৫]
  1. ১৮৫ টি
  2. ১৯১ টি
  3. ১৯৫ টি
  4. ১৮৯ টি
সঠিক উত্তর:
১৯১ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯১ টি
ব্যাখ্যা
• NPT চুক্তি:
- চুক্তির পূর্ণ নাম: Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT).
- বাংলায়: পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
 
• চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য:
- পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা।
- পরমাণু নিরস্ত্রীকরণ (nuclear disarmament) নিশ্চিত করা।
- খসড়া গৃহীত: ১ জুলাই ১৯৬৮।
- কার্যকর: ৫ মার্চ ১৯৭০।
- প্রাথমিক পৃষ্ঠপোষক দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)।
- নজরদারি সংস্থা: IAEA (International Atomic Energy Agency).
- বর্তমানে প্রায় ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। [মে,২০২৫]
- ভারত, পাকিস্তান, ইসরায়েল – চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি।
- উত্তর কোরিয়া – ২০০৩ সালে NPT থেকে বেরিয়ে যায়।

• চুক্তির মেয়াদ:
- প্রথমে এটি ২৫ বছরের জন্য কার্যকর ছিল।
- পরে, ১৯৯৫ সালে এটি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৬৬.
ভারতের কোন রাজ্যটিকে চীন তাদের একাংশ বলে দাবি করে?
  1. অরুণাচল
  2. মণিপুর
  3. মিজোরাম
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা
চীন–ভারত যুদ্ধ (Sino-Indian War):
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- চীন অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে।
- চীন এই রাজ্যটিকে "জ্যাং নান" নামে অভিহিত করে এবং এটিকে তিব্বতের অংশ হিসেবে বিবেচনা করে।
- চীনের বেসামরিক নাগরিক–বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের স্থানগুলোর সর্বশেষ নাম প্রকাশ করে বলেছে, অরুণাচল প্রদেশ বা তাদের ভাষায় ‘জাংনান’ তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ। মোট ২৭টি স্থানের নাম এবারে চীন তাদের মতো করে পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি আবাসিক এলাকা, ৪টি পাহাড়ের গিরিপথ, ২টি নদী ও ১টি হ্রদ। প্রতিটি স্থানের নাম চীনা অক্ষর, তিব্বতি ও পিনয়িন (মান্দারিন চীনার রোমান হরফে লেখা বানান) ভাষায় প্রকাশ করার পাশাপাশি মানচিত্রে স্থানগুলোর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্ক এবং একটি উচ্চ রেজল্যুশনের মানচিত্রসহ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে।
- এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে।
- যুদ্ধে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য ভারতকে সমর্থন করে, অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে মিত্রতা বাড়াতে সচেষ্ট হয়।
- যুদ্ধ সংঘটিত হয়: ২০ অক্টোবর, ১৯৬২ - ২০ নভেম্বর, ১৯৬২।
- যুদ্ধের স্থান: Aksai Chin যা চীন ও ভারতের সীমান্তে অবস্থিত।

উৎস: i) Britannica.
ii) BBC.
১,৫৬৭.
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তির মেয়াদকাল কত?
  1. ক) .২০ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷

সূত্র: বাংলাপিডিয়া।
১,৫৬৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তভুর্ক্ত দেশ -
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) ইতালি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
• ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর অ্যাডলফ হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু করেন।
- এর দুদিন পরেই ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪০ সালের মে মাসে হিটলার ফ্রান্স আক্রমণ করেন এবং মাত্র ছয় সপ্তাহের মধ্যে ফ্রান্স দখল করে নেন।

• দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলো দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।
- জার্মানি, জাপান, ইতালির সমন্বয়ে গঠিত  অক্ষশক্তির  প্রধান প্রতিপক্ষ ছিল রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি। 
- যুদ্ধে একের পর এক জার্মানির পরাজয়ের পরিপ্রেক্ষিতে ১৯৪৫ সালের এপ্রিলে জার্মানি ও ইতালি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। হিটলার আত্মহত্যা করেন, আর মুসোলিনিকে গ্রেফতার করে হত্যা করা হয়।
- ১৪ আগস্ট (১৯৪৫) জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করে।  

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১,৫৬৯.
'ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি' (NLD) কোন দেশের রাজনৈতিক দল?
  1. ভারত
  2. নেপাল
  3. মিয়ানমার
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট।

রাজনৈতিক দল:
- মিয়ানমারের রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির অং সান সুচি সহপ্রতিষ্ঠা ছিলেন।
- এটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯০ সালে প্রতিদ্বন্দ্বিতা করা সংসদীয় আসনগুলির ৮০ শতাংশেরও বেশি আসন জিতেছিল। 
- ২০১৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।

উল্লেখ্য,
- ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।

উৎস: Britannica.
১,৫৭০.
Arrow 3 কোন দেশের তৈরী  অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. কানাডা
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

বিশ্বের প্রথম কার্যকর জাতীয় স্বতন্ত্র ATBM (Anti-Tactical Ballistic Missile) প্রতিরক্ষা ব্যবস্থা।
মূলত ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু।
​অ্যারো ৩ ইন্টারসেপ্টর হলো ইসরায়েলের এক অত্যাধুনিক অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি,
এটি ব্যালিস্টিক মিসাইল (বিশেষ করে WMD বহনকারী) ধ্বংস করতে পারে। 
​​এটি অ্যারো ২-এর সঙ্গে সমন্বিত হয়ে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

উৎস: iai.website.

১,৫৭১.
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'জোটের সদস্যতা ত্যাগ' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১১
  2. অনুচ্ছেদ ১২
  3. অনুচ্ছেদ ১৩
  4. অনুচ্ছেদ ১৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (সেপ্টেম্বর, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: সুইডেন। (সেপ্টেম্বর, ২০২৫)

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫৭২.
“স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - কোন বিপ্লবের মূলনীতি?
  1. ক) বলশেভিক বিপ্লব
  2. খ) সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) ফরাসি বিপ্লব
  4. ঘ) অক্টোবর বিপ্লব
সঠিক উত্তর:
গ) ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
গ) ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
- “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র- হিস্টরি.কম।
১,৫৭৩.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) নুরেমবার্গ
  3. গ) হেগ
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
গ) হেগ
উত্তর
সঠিক উত্তর:
গ) হেগ
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২৩টি।
(সূত্রঃ আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়েবসাইট)
১,৫৭৪.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী কি নামে পরিচিত?
  1. ক) নাসাকা
  2. খ) রেঞ্জার্স
  3. গ) ফ্রনটেক্স
  4. ঘ) ইউরো পেট্রোল
সঠিক উত্তর:
গ) ফ্রনটেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রনটেক্স
ব্যাখ্যা
Frontex (European Border and Coast Guard Agency) ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। এটি ২৬ অক্টোবর ২০০৪ সালে গঠিত হয় এবং ১৪ সেপ্টেম্বর ২০১৬ পুনর্গঠিত ও Frontex নামে আত্মপ্রকাশ করে। এর প্রধান কার্যালয় পোল্যান্ডের ওয়ারশ শহরে অবস্থিত। Frontex এর বর্তমান নির্বাহী পরিচালক ফেব্রিস লিগেরি। ইইউ ও শেনজেনভুক্ত দেশগুলোর ৩০টি সীমান্ত বাহিনীর মধ্যে Frontex সমন্বয় সাধন করে থাকে। (সূত্রঃ Frontex ওয়েবসাইট)
১,৫৭৫.
কোন দেশে 'টাওয়ার ২২' সামরিক ঘাঁটি অবস্থিত?
  1. জর্ডান
  2. যুক্তরাষ্ট্র
  3. লিবিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
সামরিক ঘাঁটি:
- সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় 'টাওয়ার ২২' নামের মার্কিন এই সামরিক ঘাঁটি অবস্থিত।
- ইরাক, জর্ডান ও সিরিয়ায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে অনেক ঘাঁটি রয়েছে এগুলোর মধ্যে 'টাওয়ার ২২' উল্লেখ্যযোগ্য।
- ইসলামিক স্টেট গ্রুপ বা আইএসের পুনরুত্থান ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ও ইরাক সরকারের আমন্ত্রণে দেশটিতে আড়াই হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।
- জর্ডানে প্রায় তিন হাজার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে সমর্থন দিতে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

উৎস: যুগান্তর ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা রিপোর্ট।
১,৫৭৬.
শাখালিন দ্বীপপুঞ্জের অবস্থান -
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) পারস্য উপসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) কৃষ্ণ সাগর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
শাখালিন দ্বীপপুঞ্জ

- শাখালিন দ্বীপপুঞ্জ রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল।
- রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগরে এর অবস্থান।
- বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে।
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ আরেকটি অঞ্চল হচ্ছে কুড়িল দ্বীপপুঞ্জ।


তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১,৫৭৭.
ডলার কূটনীতি (Dollar Diplomacy) চালু করেন মার্কিন কোন প্রেসিডেন্ট?
  1. জন এফ কেনেডি
  2. উড্রো উইলসন
  3. উইলিয়াম হাওয়ার্ড টাফট
  4. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর:
উইলিয়াম হাওয়ার্ড টাফট
উত্তর
সঠিক উত্তর:
উইলিয়াম হাওয়ার্ড টাফট
ব্যাখ্যা
• ডলার ডিপ্লোম্যাসি, ১৯০৯–১৯১৩: 
- উইলিয়াম হাওয়ার্ড টাফট ও  পররাষ্ট্রমন্ত্রী ফিল্যান্ডার সি. নক্স “ডলার ডিপ্লোম্যাসি” নামে পরিচিত একটি বৈদেশিক নীতি অনুসরণ করেন।
- সময়: ১৯০৯ থেকে ১৯১৩ সাল ।

• নীতির উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি:

- টাফট এবং কর্পোরেট আইনজীবী নক্স যিনি যুক্তরাষ্ট্রের বৃহৎ কনগ্লোমারেট ইউ.এস. স্টিল  এর প্রতিষ্ঠাতা ছিলেন।
- উভয়েই বিশ্বাস করতেন যে কূটনীতির লক্ষ্য হওয়া উচিত বিদেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা,
- যা আমেরিকার বাণিজ্যিক স্বার্থকে সর্বোত্তমভাবে উন্নীত করবে।

• ডলার ডিপ্লোম্যাসির প্রয়োগ:
- এই নীতির প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায় ক্যারিবীয় অঞ্চল ও মধ্য আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিস্তৃত হস্তক্ষেপে।
- এসব হস্তক্ষেপ মূলত ওই অঞ্চলে আমেরিকান আর্থিক স্বার্থ রক্ষার জন্যই নেওয়া হয়।

উৎস: History.com. [Link]
১,৫৭৮.
চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায় কোন চুক্তির মাধ্যমে?
  1. ভার্সাই চুক্তি
  2. নানজিং চুক্তি
  3. লুজান চুক্তি
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
নানজিং চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
নানজিং চুক্তি
ব্যাখ্যা
• নানজিং চুক্তি (২৯শে আগস্ট, ১৮৪২) চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায়, যা চীন ও বিদেশী শক্তির মধ্যে অসম চুক্তি হিসেবে পরিচিতি লাভের সূচনা করে।

• নানজিং চুক্তির মূল বিষয়গুলি:

- চীন হংকংকে গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করে আঞ্চলিক অধিকার ।
- ক্ষতিপূরণ চীনকে ব্রিটেনকে একটি বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
- বাণিজ্য বন্দর এই চুক্তির ফলে ব্রিটিশ বণিকরা যেখানে ব্যবসা-বাণিজ্য করতে এবং বসবাস করতে পারত, সেই চুক্তির বন্দরের সংখ্যা এক থেকে পাঁচে উন্নীত হয়। এর মধ্যে ছিল গুয়াংজু এবং সাংহাই।
- শুল্ক চীন একটি "ন্যায্য এবং যুক্তিসঙ্গত" শুল্ক প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।

• ১৮৪৩ সালে ব্রিটিশ বগ সম্পূরক চুক্তি নানজিং চুক্তিকে আরও শক্তিশালী করে, ব্রিটিশ নাগরিকদের বহির্মুখী অধিকার এবং চীন অন্যান্য দেশগুলিকে যে কোনও সুযোগ-সুবিধা প্রদান করে। এই চুক্তিগুলি অন্যান্য পশ্চিমা শক্তির সাথে চুক্তির জন্য একটি টেমপ্লেট হিসেবে কাজ করে, বহির্মুখীতা প্রসারিত করে এবং চুক্তি বন্দরের মধ্যে বিদেশীদের স্বাধীন আইনি, বিচার বিভাগীয়, পুলিশ এবং কর ব্যবস্থা প্রদান করে।

উৎস: ব্রিটানিকা।
১,৫৭৯.
হামাসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. আবদেল আজিজ
  2. ইয়াসির আরাফাত
  3. মাহমুদ আব্বাস
  4. শেখ আহমাদ ইয়াসিন
সঠিক উত্তর:
শেখ আহমাদ ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
শেখ আহমাদ ইয়াসিন
ব্যাখ্যা

হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com

১,৫৮০.
NATO-এর 'Article 5' কী নির্দেশ করে?
  1. শান্তিপূর্ণ সমাধান
  2. সম্মিলিত প্রতিরক্ষা
  3. জোটের সদস্যতা ত্যাগ
  4. জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
সঠিক উত্তর:
সম্মিলিত প্রতিরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
সম্মিলিত প্রতিরক্ষা
ব্যাখ্যা

NATO:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।

⇒ অনুচ্ছেদ/Article - ৫: Collective Security বা সম্মিলিত প্রতিরক্ষা।
- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে।
- অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১,৫৮১.
Interpol-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [জুন, ২০২৪]
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol-এর বর্তমান সদস্য দেশ ১৯৬টি।

ইন্টারপোল (Interpol):

- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।
১,৫৮২.
ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (আগস্ট, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (আগস্ট, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (আগস্ট, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (আগস্ট, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫৮৩.
দ্বিতীয় ভার্সাই চুক্তির পক্ষসমূহ -
  1. ব্রিটেন - যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাষ্ট্র - ফ্রান্স
  3. ১ম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি - ফ্রান্স
  4. ১ম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি - জার্মানি
সঠিক উত্তর:
১ম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি - জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
১ম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি - জার্মানি
ব্যাখ্যা
দ্বিতীয় ভার্সাই চুক্তি:
- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
- এরা হলেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। 

উৎস: National Geographic Society.
১,৫৮৪.
'বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস' হিসেবে পালিত হয় -
  1. ক) ২২ জুন
  2. খ) ২৮ জুলাই
  3. গ) ৮ জুন
  4. ঘ) ১৭ জুন
সঠিক উত্তর:
খ) ২৮ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮ জুলাই
ব্যাখ্যা
- ২৮ জুলাই : বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস (World Nature Conservation Day) 
- ২২ জুন : বিশ্ব রেইন ফরেস্ট ডে (World Rainforest Day)
- ৮ জুন : বিশ্ব সমুদ্র দিবস (World Oceans Day
- ১৭ জুন : বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস (World Day to Combat Desertification and Drought)    
 
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫৮৫.
কোন সম্মেলনে 'ব্লু ইকোনমি' ধারণাটি গুরুত্ব লাভ করে?
  1. ক) রিও + ১০ সম্মেলনে
  2. খ) রিও + ৫ সম্মেলনে
  3. গ) রিও + ২০ সম্মেলনে
  4. ঘ) রিও + ২৫ সম্মেলনে
সঠিক উত্তর:
গ) রিও + ২০ সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) রিও + ২০ সম্মেলনে
ব্যাখ্যা
- ব্লু ইকোনমি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি। ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।
- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।

(সূত্র: এসডিজি ওয়েবসাইট এবং দ্য ব্লু ইকোনমি : গ্রুন্টার পাউলি)
 
উল্লেখ্য 
- ১৯৯২ সালে ৩ - ১৪ জুন পৃথিবীর জলবায়ু রক্ষার্থে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে ধরিত্রী সম্মেলন অনুষ্টিত হয়। এটি প্রথম ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ৫’ অনুষ্টিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে। এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ১০’ অনুষ্টিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে। এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ২০’ অনুষ্টিত হয় ব্রাজিলের রিও-ডিজেনিরোও-তে ২০১২ সালে। এটি তৃতীয়  ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
১,৫৮৬.
ব্রাসেলস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৩ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা

 ব্রাসেলস চুক্তি:
- ব্রাসেলস চুক্তি (১৯৪৮) ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি।
- এই চুক্তির মাধ্যমে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন করেছিল যা পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর (NATO) জন্মের ভিত্তি তৈরি করে।
- স্বাক্ষরিত হয়: ১৭ মার্চ, ১৯৪৮ সালে বেলজিয়ামের ব্রাসেলস।
- কার্যকর হয়: ২৫ আগস্ট, ১৯৪৮ সালে।
- এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হয়।

উৎস: Britannica.

১,৫৮৭.
কে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ'র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনের নাগরিকত্ব অনুমোদন করেন?
  1. ক) জন মরিসন
  2. খ) ভ্লাদিমির জোলেনাস্কি 
  3. গ) ভ্লাদিমির পুতিন
  4. ঘ) জাস্টিন  ট্রুডো
সঠিক উত্তর:
গ) ভ্লাদিমির পুতিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্লাদিমির পুতিন
ব্যাখ্যা
এডওয়ার্ড স্নোডেন

-যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ'র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া নাগরিকত্ব দেওয়া হয়েছে। 
-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর নাগরিকত্ব অনুমোদন করেছেন।
- এনএসএ'র কম্পিউটার গোয়েন্দাবৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবেচুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। 
- এনএসএ'র নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।
-যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি।
- গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

 উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
১,৫৮৮.
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কখন ও কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৯ সালে, কানাডা
  2. ১৯৯৭ সালে, কানাডা
  3. ১৯৯৯ সালে, যুক্তরাষ্ট্র
  4. ১৯৯৭ সালে, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
১৯৯৭ সালে, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে, কানাডা
ব্যাখ্যা
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি ১৯৯৭ সালে কানাডার অটোয়াতে স্বাক্ষরিত হয়।

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention):

- এর আরেক নাম অটোয়া চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।

⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে।
- চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১,৫৮৯.
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩১টি
  4. ৩২টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
ন্যাটো (NATO):
- ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৫৯০.
ভিয়েনা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ কতটি?
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
-  ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর - ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী দেশ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৫৯১.
সামরিক জোট Southeast Asia Treaty Organization (SEATO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৭
  2. খ) ১৯৫১
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
গ) ১৯৫৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৪
ব্যাখ্যা
Southeast Asia Treaty Organization (SEATO) ম্যানিলাতে ৮ সেপ্টেম্বর, ১৯৫৪ সালে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি, ১৯৫৫ সালে চুক্তিটি কার্যকর হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সমাজতন্ত্রের আগ্রাসন রুখতে এই সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলো। ১৯৭৭ সালের ৩০ জুন চুক্তিটি বাতিল হয় এবং সিয়াটো বিলুপ্ত হয়।
Source: britannica.com
১,৫৯২.
বাংলাদেশ স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে -
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention):
- এর আরেক নাম অটোয়া চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।

⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে।
- চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১,৫৯৩.
IRA কোন দেশের গেরিলা সংগঠন?
  1. সাইপ্রাস
  2. কঙ্গো
  3. থাইল্যান্ড
  4. উত্তর আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
- IRA (Irish Republican Army) হলো আয়ারল্যান্ডের একটি গেরিলা সংগঠন। এটি ১৯১৯ সালে গঠিত হয়।
- আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ শাসনের অবসান এবং দুই আয়ারল্যান্ডের পুনঃএকত্রীকরণের লক্ষ্য নিয়ে IRA দীর্ঘদিন ধরে সশ্বস্ত্র লড়াই করে।
- ২০০৫ সালে সংগঠনটি অস্ত্র ত্যাগ করে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের অঙ্গিকার ব্যক্ত করে।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১,৫৯৪.
Nuclear Non- Proliferation Treaty স্বাক্ষরিত দেশ - (জানুয়ারি, ২০২৫)
  1. ১৮৫টি
  2. ১৮৮টি
  3. ১৯১টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯১টি
উত্তর
সঠিক উত্তর:
১৯১টি
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

অন্যদিকে,
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।
- উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
১,৫৯৫.
যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনীর নাম-
  1. ক) এমআই-৬(MI6)
  2. খ) ব্ল্যাক ওয়াটার(Blackwater)
  3. গ) এমএসএস(MSS)
  4. ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
সঠিক উত্তর:
ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
ব্যাখ্যা
ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড। এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে। এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।
[সূত্র: SIS ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন পত্রিকা এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা]
১,৫৯৬.
ফার্ক (FARC) কোন দেশের বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী?
  1. মিয়ানমার
  2. পেরু
  3. কলম্বিয়া
  4. লেবানন
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী।
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফার্ক গ্যারিলাদের একটি শান্তি এলাকায় রাখা হয়েছে, যাতে করে তাদেরকে পুনর্বাসন করা যায়।

উৎস: Britannica.
১,৫৯৭.
'ফার্ক' (FARC) সম্পর্কে কোন তথ্যটি সঠিক? 
  1. একটি গেরিলা সংগঠন
  2. একটি পরিবেশ সংস্থা
  3. একটি মানবাধিকার সংগঠন
  4. একটি বেসরকারি সংবাদ সংস্থা
সঠিক উত্তর:
একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
ফার্ক (FARC):
- ফার্ক (FARC) হলো কলম্বিয়াভিত্তিক একটি পুরনো ও সংগঠিত বামপন্থী গেরিলা সংগঠন,
- এর পূর্ণরূপ Revolutionary Armed Forces of Colombia.
- এটি ১৯৬৪ সাল থেকে কলম্বিয়ার সরকারবিরোধী সশস্ত্র সংগ্রামে জড়িত ছিল এবং মার্কসবাদী আদর্শে পরিচালিত হতো।
- ২০১৬ সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্কের সাথে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- পরবর্তীতে ২০১৭ সালে ফার্কের সদস্যদের শান্তি এলাকায় পুনর্বাসন শুরু হয়। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১,৫৯৮.
'Warsaw Pact' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. রাশিয়া
  2. হাঙেরি
  3. পোল্যান্ড
  4. পূর্ব জার্মানি
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- সদস্য: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৯৯.
ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি কী নামে পরিচিত?  
  1. New START
  2. Nuclear Weapon Ban Treaty
  3. JCPOA
  4. ABM
সঠিক উত্তর:
JCPOA
উত্তর
সঠিক উত্তর:
JCPOA
ব্যাখ্যা
Joint Comprehensive Plan of Action (JCPOA): 

• ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত।
• চুক্তি স্বাক্ষর হয়: ১৪ জুলাই ২০১৫ সালে।
• স্থান: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
• যারা স্বাক্ষর করেছিলেন: ইরান, P5+ ১ বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি।
• চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে এসেছিল এবং এর বিনিময়ে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। 
• সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ১৯ সেপ্টেম্বর, ২০২০ সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।
• Anti Ballistic Missile Treaty (ABM) স্বাক্ষরকাল: ২৬ মে, ১৯৭২. 
• Nuclear Weapon Ban Treaty জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি
• Nuclear Weapon Ban Treaty স্বাক্ষরকাল: ০৭ জুলাই, ২০১৭ (বাংলাদেশ স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর , ২০১৭)
• New Strategic Arms Reduction Treaty (New START) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি যা স্বাক্ষর হয় ৮ এপ্রিল, ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। 

উৎস: ব্রিটানিকা।
১,৬০০.
NPT এর পূর্ণরূপ কী?
  1. Non-Proliferation Treaty
  2. Nuclear Non-Proliferation Treaty
  3. Nuclear Proliferation Treaty
  4. North Atlantic Proliferation Treaty
সঠিক উত্তর:
Nuclear Non-Proliferation Treaty
উত্তর
সঠিক উত্তর:
Nuclear Non-Proliferation Treaty
ব্যাখ্যা
'NPT':
- পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক অস্ত্র প্রযুক্তির  বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: UNODA ওয়েবসাইট।