বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

মোট প্রশ্ন৩,৩৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

PrepBank · পাতা ১৪ / ৩৪ · ১,৩০১১,৪০০ / ৩,৩৩৯

১,৩০১.
BGP কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
  1. পাকিস্তান
  2. মিয়ানমার
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• বিজিপি (BGP) বা বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার-এর সীমান্তরক্ষী বাহিনী।

• বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী:
- বর্ডার গার্ডস বাংলাদেশ (BGB): বাংলাদেশ।
- বিএসএফ (BSF): ভারত,
- রেঞ্জার্স: পাকিস্তান,
- ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল: যুক্তরাষ্ট্র,

উৎস: ব্রিটানিকা।
১,৩০২.
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
  1. কূটনীতি 
  2. মানবাধিকার 
  3. যুদ্ধাপরাধ 
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
কূটনীতি 
উত্তর
সঠিক উত্তর:
কূটনীতি 
ব্যাখ্যা

• ভিয়েনা কনভেনশন -১৯৬১:
- চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations.
- চুক্তি অনুযায়ী, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় স্বাগতিক দেশকে।
- গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১,
- কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪,
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া,
- ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
- কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৬৫ সালে ভারত ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে সাক্ষর করে।
- বাংলাদেশ ওই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৩০৩.
পার্ল হারবার কী?
  1. ক) মার্কিন নৌ ও বিমান ঘাঁটি
  2. খ) ব্রিটিশ নৌ ও বিমান ঘাঁটি
  3. গ) জার্মান নৌ ও বিমান ঘাঁটি
  4. ঘ) ফরাসি নৌ ও বিমান ঘাঁটি
সঠিক উত্তর:
ক) মার্কিন নৌ ও বিমান ঘাঁটি
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্কিন নৌ ও বিমান ঘাঁটি
ব্যাখ্যা
• ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই-এর ওয়াহু দ্বীপে অবস্থিত পার্ল হারবারে মার্কিন নৌ ও বিমান ঘাঁটিতে জাপান বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়।
- ৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে যুক্তরাষ্ট্র সাফল্যজনকভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
- এর ঠিক তিন সপ্তাহ পর হিরোশিমায় পারমাণবিক বোমাবর্ষণ করা হয়।
- ১৯৪৫ সালের ২ আগস্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া পটাসডাম সম্মেলনে জাপানকে আত্মসমর্পণ করতে বললে জাপান তা প্রত্যাখ্যান করে।
- পরে ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমাবর্ষণ করা হয়।
- ফলে ১৪ আগস্ট (১৯৪৫) জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১,৩০৪.
উই রিভার চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. চীনে
  2. রাশিয়ায়
  3. কানাডায়
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
১,৩০৫.
প্রথম ভার্সাই চুক্তির পক্ষদ্বয়-
  1. ক) যুক্তরাজ্য ও ফ্রান্স
  2. খ) জার্মানি ও যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাজ্য ও রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয় প্রথম ভার্সাই চুক্তি। এই চুক্তির পক্ষদ্বয় ছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১,৩০৬.
অটোয়া চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোকে কত বছরের মধ্যে মজুদকৃত স্থলমাইন ধ্বংস করতে হবে?
  1. ৪ বছরের মধ্যে
  2. ৫ বছরের মধ্যে
  3. ৮ বছরের মধ্যে
  4. ১০ বছরের মধ্যে
সঠিক উত্তর:
৪ বছরের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৪ বছরের মধ্যে
ব্যাখ্যা

অটোয়া চুক্তি:
- এর আরেক নাম স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention)।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।
- এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ অটোয়া চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোকে চুক্তি কার্যকর হওয়ার ৪ বছরের মধ্যে তাদের মজুদকৃত স্থলমাইন ধ্বংস করতে হবে এবং ১০ বছরের মধ্যে মাটির খনি ধ্বংস করতে হবে।
- ধ্বংসের বাধ্যবাধকতা পূরণের জন্য দেশগুলি ১০ বছর পর্যন্ত নবায়নযোগ্য সম্প্রসারণের অনুরোধ করতে পারে।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান এবং রাশিয়াসহ কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমাইন উৎপাদক এবং ব্যবহারকারী দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
- বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে। চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

১,৩০৭.
আটলান্টিক সনদে ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে?
  1. ডি রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. রানী দ্বিতীয় এলিজাবেথ
  4. টনি ব্লেয়ার
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
ব্যাখ্যা

আটলান্টিক সনদ:
- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: ব্রিটানিকা।

১,৩০৮.
‘টর্পেডো’ কী?
  1. ঘূর্নিঝড়
  2. স্বচালিত অস্ত্র
  3. মহাকাশযান
  4. প্রতিষেধক টীকা
সঠিক উত্তর:
স্বচালিত অস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
স্বচালিত অস্ত্র
ব্যাখ্যা
টর্পেডো: 
- টর্পেডো হচ্ছে এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল (স্বচালিত অস্ত্র)।
- যেটি পানির নিচ দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ভেতরে সমুদ্রযান ধ্বংসের জন্য বিস্ফোরক ওয়ারহেড যুক্ত থাকে।
- লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষ হলে অথবা কাছাকাছি আসলে এটি বিস্ফোরিত হয়।
- যে কোনও বড় জাহাজ ধ্বংস করে দেয়ার কাজে টর্পেডো ব্যবহার হয়।
- সাধারণত বিভিন্ন দেশের নৌবাহিনী এটি ব্যবহার করে থাকে।
- কারণ, টর্পেডো মূলত ব্যবহার হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে জাহাজ ধ্বংস করার কাজে।
- সামরিক বাহিনীর সদস্যদের কাছে টর্পেডো আগে ‘ফিশ’ বা মাছ নামে পরিচিত ছিল।
- একে অটোমোটিভ এবং অটোমোবাইল নামেও ডাকা হতো।
- এছাড়া ‘মাইন’ও আগে ‘টর্পেডো’ নামে পরিচিত ছিল।
- গত শতাব্দীর প্রথমদিক থেকে টর্পেডো নামটি শুধুমাত্র জলের নিচের স্ব-চালিত অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে।

সূত্র- বিবিসি।  
১,৩০৯.
বাংলাদেশ কবে সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে?
  1. ক) ১০ সেপ্টেম্বর ১৯৯৬
  2. খ) ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
  3. গ) ৮ মার্চ ২০০০
  4. ঘ) ২৪ অক্টোবর ১৯৯৬
সঠিক উত্তর:
ঘ) ২৪ অক্টোবর ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ অক্টোবর ১৯৯৬
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর গৃহিত সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি একই বছরের ২৪ সেপ্টেম্বর স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হলে বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে ৫৪তম দেশ হিসেবে চুক্তিটি অনুমোদন করে। জানুয়ারী ২০২০ পর্যন্ত ১৫৫ টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে। ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া সহ আরো কয়েকটি দেশ এতে স্বাক্ষর করেনি। চীন ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও এটি অনুমোদন করেনি। (সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট)
১,৩১০.
’ম্যাগনাকার্টা- ১২১৫’ কোন দেশে গৃহীত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
• ম্যাগনা কার্টা (Magna Carta) - ১২১৫:
- ম্যাগনা কার্টা, যার অর্থ "মহান সনদ"।
- ১২১৫ সালের ১৫ জুন ইংল্যান্ডের রাজা জন (King John) কর্তৃক স্বাক্ষরিত একটি ঐতিহাসিক দলিল।
- এই সনদটি রাজা ও তার বিদ্রোহী ব্যারনদের মধ্যে সংঘটিত রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে রুনিমিড (Runnymede) নামক স্থানে স্বাক্ষরিত হয়।
-
•পটভূমি ও কারণ:
- রাজা জনের শাসন: রাজা জনের অত্যাচারী শাসন, অতিরিক্ত কর আরোপ এবং ব্যর্থ যুদ্ধনীতি ব্যারনদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
- বিদ্রোহ: ব্যারনরা রাজাকে বাধ্য করে একটি সনদে স্বাক্ষর করতে, যা তাদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে।

• মূল বিষয়বস্তু:
- রাজা ও সরকার আইনের অধীন থাকবে এবং ইচ্ছামতো শাসন করতে পারবে না।
- কোনো ব্যক্তি আইনগত প্রক্রিয়া ছাড়া শাস্তি পাবে না।
- রাজা কর আরোপের ক্ষেত্রে ব্যারনদের সম্মতি নিতে বাধ্য।
-গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হয়।
- পরবর্তী সংস্করণ : ১২১৬, ১২১৭, ১২২৫: রাজা জনের মৃত্যুর পর তার পুত্র হেনরি III.

উৎস: Britannica.
১,৩১১.
ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM) বাতিল হয় কবে?
  1. ১৯৯৯ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০২ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১,৩১২.
সর্বশেষ কোন দুটি দেশ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. মাল্টা ও সাইপ্রাস
  2. হাঙ্গেরি ও পোল্যান্ড
  3. রোমানিয়া ও বুলগেরিয়া
  4. ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। [১ জানুয়ারি, ২০২৫ থেকে]

উৎস: European Union ওয়েবসাইট।  [Link]

১,৩১৩.
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি কোনটি?
  1. CTBT
  2. NPT
  3. CWC
  4. ABM
সঠিক উত্তর:
CWC
উত্তর
সঠিক উত্তর:
CWC
ব্যাখ্যা

Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।

১,৩১৪.
R2P এর পূর্ণরূপ -
  1. ক) Responsibility to Propaganda
  2. খ) Responsibility to Protect
  3. গ) Responsibility to Provide
  4. ঘ) Responsibility to Protest
সঠিক উত্তর:
খ) Responsibility to Protect
উত্তর
সঠিক উত্তর:
খ) Responsibility to Protect
ব্যাখ্যা
• R2P এর পূর্ণরূপ - Responsibility to Protect

• Responsibility to Protect:
- আর টু পি বা Responsibility to Protect তত্ত্ব মূলত এক ধরণের কমিটমেন্ট, যা জাতিসংঘের সদস্যপদ প্রাপ্ত প্রতিটি রাষ্ট্র মানতে বাধ্য। জাতিসংঘের ২০০৫ সালের এক শীর্ষ সম্মেলনে ‘আর টু পি’ গ্রহণ করা হয়।
- এর উদ্দেশ্য হচ্ছে গণহত্যা যুদ্ধ বন্ধ, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাকে নিমূর্লের হাত থেকে রক্ষা করা, যুদ্ধাপরাধ, ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীকে সকল ধরনের সন্ত্রাস, গণহত্যার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এই তত্ত্বে।
- এই তত্ত্বের আওতায় যে রাষ্ট্র বা গোষ্ঠী যুদ্ধাপরাধ সংঘটিত করছে, তার বিরুদ্ধে বলপ্রয়োগ, সামরিক শক্তি প্রয়োগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে।
- জাতিসংঘের মহাসচিব ২০০৯ সাল থেকে প্রতিবছর এই তত্ত্বের আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, সে সম্পর্কে রিপোর্ট প্রদান করেন।
- লিবিয়া, সুদান, সিরিয়ায় এই তত্ত্ব প্রয়োগ করে গণহত্যা বন্ধ ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে উচ্ছেদ অভিযান থেকে রক্ষা করার জন্য বৃহৎ রাষ্ট্রকে সামরিক অভিযান চালাতে আমরা দেখেছি।
- যদিও এই তত্ত্বের প্রয়োগ নিয়ে এখনও বিতর্ক আছে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১,৩১৫.
Interpol এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯২টি
  3. ১৯৪টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুলাই, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩১৬.
বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে -
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) মায়ানমার
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
-  ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 
-  বন্দি বিনিময় চুক্তি বহিঃসমর্পণ নামেও পরিচিত। 
- কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে প্রমাণ উপস্থাপন না করেও বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আসামি বিনিময় করতে পারবে। 
- ফৌজদারি মামলায় বিচারাধীন বা দ-প্রাপ্ত আসামি বিনিময়ে ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বহিঃসমর্পণ চুক্তির একটি ধারা সংশোধন করে ওই সুযোগ সৃষ্টি করা হয়েছে।
 
উৎস : প্রথম আলো, জনকণ্ঠ 
১,৩১৭.
কোনটি অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত নয়?
  1. SALT
  2. NPT
  3. NATO
  4. CTBT
সঠিক উত্তর:
NATO
উত্তর
সঠিক উত্তর:
NATO
ব্যাখ্যা
• CTBT-  Comprehensive Nuclear Test Ban Treaty.
• SALT -  Strategic Arms Limitation Talk. 
• NPT -  Non-Proliferation of Nuclear Weapons Treaty. 
সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।
অন্যদিকে,
• NATO হলো একটি সামরিক জোট।
পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization.
NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
NATOর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশগুলো হলো:
Belgium, Canada, Denmark, France, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, the United Kingdom and the United States.
NATO র বর্তমান সদস্য ৩১ টি।
সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে ০৪ এপ্রিল, ২০২৩)।
NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস। - মহাপরিচালক- Jens Stoltenberg।

উৎস: Brittanica.com.
১,৩১৮.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
  1. অ্যালেক্সি কোসিগিন
  2. জোসেফ স্টালিন
  3. মোরারজি দেসাই
  4. মিখাইল গর্বাচেভ
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
উত্তর
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

১,৩১৯.
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত জোটের নাম কী ছিলো?
  1. কমেকন
  2. কমেসাস
  3. ওয়ারশ প্যাক্ট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ওয়ারশ প্যাক্ট
উত্তর
সঠিক উত্তর:
ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট:
- ওয়ারশ প্যাক্ট বা Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance ছিল একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট, এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
- এই জোটটি মূলত ন্যাটোর (NATO) বিকল্প হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল।
- চুক্তিটি ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয় এবং এর নামকরণ করা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের নাম অনুসারে।

উল্লেখ্য, 
- ওয়ারশ প্যাক্টের লক্ষ্য ছিল পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বজায় রাখা। তবে, ১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর এই জোটও বিলুপ্ত হয়।  
 
উৎস: Britannica ও পত্রিকা রিপোর্ট। 
১,৩২০.
'ফার্ক' (FARC) কী?
  1. একটি যুদ্ধ বিমান
  2. একটি আন্তর্জাতিক সংস্থা
  3. একটি গেরিলা সংগঠন
  4. একটি পরিবেশ সংস্থা
সঠিক উত্তর:
একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
• ফার্ক (FARC):
- ফার্ক বা Revolutionary Armed Forces of Colombia হচ্ছে ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- কলম্বিয়া কেন্দ্রিক এই গেরিলা সংগঠনটি ১৯৬৪ সালের পর থেকেই সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে আসছে।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী। এবং কৃষকদের সংগঠিত করে এরা বিপ্লবকে ত্বরান্বিত করতে চান।
- এদের একটি প্রশিক্ষিত সেনা বাহিনী রয়েছে। 
- এরা গুপ্তহত্যা ও মুক্তিপণ আদায়ের প্রক্রিয়ার সাথেও জড়িত ছিল।
- তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৫ আগস্ট একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- এর মধ্যে দিয়ে অস্ত্রধারী ফার্ক সদস্যরা মূল ধারায় ফিরে আসবেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পরই তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন।
- কলম্বিয়ার পার্লামেন্টও ৩০ নভেম্বর (২০১৬) এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফার্ক গ্যারিলাদের একটি শান্তি এলাকায় রাখা হয়েছে, যাতে করে তাদেরকে পুনর্বাসন করা যায়।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১,৩২১.
মিসর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
  1. জেনেভা চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. ক্যাম্প ডেভিড চুক্তি
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
মিসর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদিত হয়।

ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি।
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.
১,৩২২.
ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

ASIO:
- Australian Security Intelligence Organisation (ASIO) - অস্ট্রেলীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- ASIO অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ানদের তাদের নিরাপত্তার হুমকি থেকে রক্ষা করে।
- অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন অ্যাক্ট 1979 (ASIO অ্যাক্ট) এর ধারা 17-এ তাদের কার্যাবলী নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে -
- Australian Secret Intelligence Service (ASIS) - অস্ট্রেলীয় গোপন গোয়েন্দা পরিষেবা।
- Defence Intelligence Organisation (DIO) - প্রতিরোধ গোয়েন্দা সংস্থা।

উৎস: Australian Security Intelligence Organisation, asio.gov.au.

 

১,৩২৩.
অসলো-১ শান্তি চুক্তি মধ্যস্থতা করেন -
  1. বিল ক্লিনটন
  2. জন টাইলার
  3. জেরাল্ড ফোর্ড
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
ব্যাখ্যা
অসলো-১ শান্তি চুক্তি:
- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে চুক্তিটি সাক্ষরিত হয়।
- অসলো-১ শান্তি চুক্তিটি ১৯৯৩ সালে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল।
- চুক্তি স্বাক্ষরের পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে চুক্তিটি নিয়ে আলোচনা হওয়ায় চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত।
- অসলো-১ চুক্তির ফলে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এতে মধ্যস্থতা করেন।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১,৩২৪.
বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
INTERPOL

- পূর্ণরূপ: International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নামঃ International Criminal Police Commission (ICPC) 
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রধান লক্ষ্য: সদস্য দেশসমূহের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দ্রুত যোগাযোগ স্থাপন করে অপরাধীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করা। 
- প্রতিষ্ঠাঃ ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থানঃ ভিয়েনা, অস্ট্রিয়া
- সদস্য সংখ্যাঃ ১৯৫টি দেশ।
- সদর দপ্তরঃ লিঁও, ফ্রান্স।
- বর্তমান প্রধান (মহাসচিব) - জার্গেইন স্টক (Jürgen Stock), জার্মানি।
- Motto: “Connecting police for a safer world.”

উল্লেখ্য,
- সদস্য সব দেশের সাথে  INTERPOL National Central Bureau (NCB) -এর মাধ্যমে যোগাযোগ করে ও তথ্য আদান-প্রদান করে।
- National Central Bureau (NCB) -কে Heart of Interpol বলা হয়ে থাকে।
- বাংলাদেশে ইন্টারপোলের কার্যক্রম সমন্বয়কারী National Central Bureau (NCB) ঢাকায় অবস্থিত।
- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ INTERPOL -এর সদস্যপদ লাভ করে।


তথ্যসূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৩২৫.
'পিস স্ট্যাচু' কোন দেশ অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
 পিস স্ট্যাচু: 
- মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেন ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীন ছিলো।
- যুক্তরাষ্ট্র জাপানে ২ টি পারমাণবিক বোমা ফেলে:
- হিরোশিমায় লিটল বয় - ৬ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকিতে ফ্যাট ম্যান - ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে ' শান্তি পার্ক ' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে  পিস স্ট্যাচু

গুরুত্বপূর্ণ: 
স্ট্যাচু অব পিস অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।
- ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাম্রাজ্যবাদী সামরিক যৌন দাসত্বের শিকার হওয়া মহিলাদের সান্ত্বনা ও ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেয়।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি ইংরেজি।
১,৩২৬.
নিচের কোন দেশটি ANZUS এর সদস্য নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
- জাপান ANZUS এর সদস্য নয়

ANZUS:

- Australia, New Zealand, United States Security Treaty
- প্রতিষ্ঠিত: 1951 সালে।
- উদ্দেশ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- নিউজিল্যান্ডের সাথে কিছু পারমাণবিক নীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1984 সালে ANZUS কার্যক্রমে নিউজিল্যান্ডের ভূমিকা সীমিত হয়ে যায়।
- তবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এখনও চুক্তিটি কার্যকর রাখছে।
- ANZUS চুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ANZUS চুক্তির মূল দিকসমূহ:
- সদস্য দেশগুলোর প্রতি সামরিক হুমকি মোকাবিলায় সহযোগিতা নিশ্চিত করা।
- তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা পরিকল্পনায় সমন্বয় সাধন।
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

সদস্য দেশসমূহ:
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- যুক্তরাষ্ট্র

উৎস: Britannica
History.com
১,৩২৭.
সাম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের পারমানবিক স্থাপনায় হামলা চালায়? (জুলাই-২৫)
  1. ইরান
  2. ইরাক
  3. রাশিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
- সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
-  এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বি-২ বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।

উৎস: বিবিসি।
১,৩২৮.
Federal Investigation Agency কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. পাকিস্তান
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)।
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
- রাশিয়া: Federal Security Service (FSB)।
- ব্রিটেন: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6)।
- ইসরায়েল: MOSSAD।

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
১,৩২৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কতটি?
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
• WHO
-  WHO এর পূর্ণরূপ- World Health Organization.
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠা লাভ করে-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বর্তমান সদস্য - ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক - টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।
- WHO এর প্রথম মহাপরিচালক ছিলেন কানাডিয়ান চিকিৎসকব্রক চিশোলম,
- তিনি ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
 
উৎস: WHO ওয়েবসাইট & ব্রিটানিকা।
১,৩৩০.
নিচের কোন দেশটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) এর সদস্যপদে স্বাক্ষর করেনি?
  1. তুরস্ক
  2. মিশর
  3. সিরিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons):

- OPCW হলো আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা
- এর সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস এ অবস্থিত। 
- এটি প্রতিষ্ঠা হয় ১৯৯৭ সালে। 
- এর সদস্য দেশ- ১৯৩টি। 
- লক্ষ্য: রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ।
- স্বাক্ষর করেনি বা সদস্য নয়- দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া। 
- ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন করেনি। 
- বাংলাদেশ ১৯৯৩ সালে প্যারিস প্রস্তাবে স্বাক্ষর করে। ১৯৯৭ সালে চূড়ান্তভাবে অনুমোদন করে। সে বছরই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে।
- OPCW ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 

তথ্যসূত্র: OPCW Website.
১,৩৩১.
কোন দেশে নাগোয়া প্রটোকল গৃহীত হয়?
  1. দক্ষিণ কোরিয়ায়
  2. মেক্সিকোতে
  3. কানাডায়
  4. জাপানে
সঠিক উত্তর:
জাপানে
উত্তর
সঠিক উত্তর:
জাপানে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
১,৩৩২.
কোন জলপথ নিয়ে ইরান-ইরাক যুদ্ধের অন্যতম প্রধান বিরোধ ছিল?
  1. সুয়েজ খাল
  2. বসফরাস প্রণালী
  3. শাত-ইল-আরব
  4. পানামা খাল 
সঠিক উত্তর:
শাত-ইল-আরব
উত্তর
সঠিক উত্তর:
শাত-ইল-আরব
ব্যাখ্যা

ইরান-ইরাক যুদ্ধের অন্যতম প্রধান বিরোধ ছিল শাত-ইল-আরব জলপথ নিয়ে।

ইরান-ইরাক যুদ্ধ:
- ইরাক-ইরান যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালে।
- যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ ২০ আগস্ট, ১৯৮৮ সাল।
- ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন "শাত-ইল-আরব” জলপথের নিয়ন্ত্রণ ও ইরানের তেল সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চল “কোহেস্তান" (Khuzestan) দখলের জন্য ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরান আক্রমণ করেন।
- দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর ১৯৮৮ সালের ২০ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ।
- ১৯৮৮ সালের ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্ত হয়।

⇒ শাত-ইল-আরব:
- এটি পারস্য উপসাগরে অবস্থিত।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।

⇒ আলজিয়ার্স চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী: ইরাক এবং ইরান।
- চুক্তির বিষয়: শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।
- স্বাক্ষরিত হয়: ১৩ই জুন, ১৯৭৫।
- চুক্তি অনুমোদন হয়: ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আলজির্য়াস, আলজেরিয়া।
- স্বাক্ষরকারী: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

উৎস: Britannica.

১,৩৩৩.
বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
  1. আন্দামান সাগর
  2. দক্ষিণ চীন সাগর
  3. ফিলিপাইন সাগর
  4. পূর্ব চীন সাগর
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা
দক্ষিণ চীন সাগর:
- দক্ষিণ চীন সাগর পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি শাখা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডকে ঘিরে রেখেছে।
- এটি তাইওয়ান প্রণালী দ্বারা পূর্ব চীন সাগরের সাথে যুক্ত।
- দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর একত্রে চীন সাগর গঠন করে।
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্ক রয়েছে।
- এই দ্বীপপুঞ্জ মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপাইন, ভিয়েতনাম, চীন এবং তাইওয়ান দাবি করেছে।
- অঞ্চলটি তেলসমৃদ্ধ হওয়ার কারণে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বিরোধপূর্ণ।

উৎস: Britannica. 
১,৩৩৪.
RAW-এর পূর্ণরূপ কী?
  1. Regional and Army Wing
  2. Research and Arms Wing
  3. Research and Analysis Wing
  4. Reserve and Action Wing
সঠিক উত্তর:
Research and Analysis Wing
উত্তর
সঠিক উত্তর:
Research and Analysis Wing
ব্যাখ্যা
- RAW এর পূর্ণরূপ Research and Analysis Wing

RAW:
- এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- RAW হলো ভারতের একটি প্রধান জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- RAW প্রতিষ্ঠার আগে ভারতের গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল Intelligence Bureau (IB)।
- কিন্তু ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের একটি স্বাধীন বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজন।
- সেই প্রেক্ষিতে RAW গঠিত হয় এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রামেশ্বর নাথ কাও।

সূত্র - Britannica.com
১,৩৩৫.
নিচের কোনটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি?
  1. NPT
  2. ABM
  3. START
  4. SALT
সঠিক উত্তর:
ABM
উত্তর
সঠিক উত্তর:
ABM
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT.
- কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি START.
- কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি SALT.

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১,৩৩৬.
আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়?
  1. ক) উগান্ডা
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) কেনিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ক) উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ক) উগান্ডা
ব্যাখ্যা
- উগান্ডা একটি সুন্দর দৃশ্যের দেশ এবং এখানে গরিলা ট্রেকিং, সাফারি, বহুদিনের পর্বত ট্রেক এবং হোয়াইট ওয়াটার রাফটিং এর মতো বিভিন্ন ক্রিয়াকলাপ অফার করে। 
- উইনস্টন চার্চিল এর সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।
- তারপর থেকে, উগান্ডা আফ্রিকার সবচেয়ে কাঙ্খিত ভ্রমণ ভ্রমণের একটিতে পরিণত হয়েছে।
- ‘উগান্ডা - আফ্রিকার মুক্তা’ - উইনস্টন চার্চিল তার ১৯০৮ সালের বই "মাই আফ্রিকান জার্নি" ১৯০৭ সালে উগান্ডা ভ্রমণ সম্পর্কে বিখ্যাত করেছিলেন। 
- উইনস্টন চার্চিল উগান্ডায় যা পেয়েছেন তা নিয়ে বেশ উৎসাহী ছিলেন।
- উগান্ডার কিছু এলাকা পার্বত্য হওয়ায়, সুন্দর দৃশ্যের সৃষ্টি দেশটিকে আরাধ্য বাস করে। 
- পার্বত্য অঞ্চলগুলি বৃষ্টির ব্যবস্থার মাধ্যমে উগান্ডার ত্রাণ উত্তোলন করে, খনির খাত এবং পর্যটনকে সমর্থন করে।

উৎস: Uganda, the Pearl of Africa - এর অফিসিয়াল ওয়েবসাইট। 
১,৩৩৭.
বাংলাদেশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (আগস্ট, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৩৮.
সম্প্রতি 'Trinity House Agreement' কোন দুটিদেশের মধ্যে হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য ও ফ্রান্স
  4. যুক্তরাজ্য ও জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
ব্যাখ্যা
• Trinity House Agreement (ট্রিনিটি হাউস চুক্তি):
- যুক্তরাজ্য ও জার্মানির প্রতিরক্ষা চুক্তি
- ট্রিনিটি হাউস চুক্তি হলো যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, যা ২৩ অক্টোবর ২০২৪ সালে গৃহীত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ইউরোপের নিরাপত্তা জোরদার করা এবং নেটো (NATO)-র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
- ট্রিনিটি হাউস চুক্তি যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ।
- এটি দীর্ঘমেয়াদে ইউরোপের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং উন্নত অস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উৎস: GOV.UK ওয়েবসাইট।
১,৩৩৯.
FBI-এর বর্তমান পরিচালক কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ক্রিস্টোফার রে
  2. উইলিয়াম বার
  3. জেমস কোমি
  4. ক্যাশ প্যাটেল
সঠিক উত্তর:
ক্যাশ প্যাটেল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ প্যাটেল
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Federal Bureau of Investigation:

- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (সেপ্টেম্বর, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩৪০.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন -২০২৬ কত তম সম্মেলন?
  1. ৫৯ তম
  2. ৬০ তম
  3. ৬১ তম
  4. ৬২ তম
সঠিক উত্তর:
৬২ তম
উত্তর
সঠিক উত্তর:
৬২ তম
ব্যাখ্যা

• মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন যা মূলত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আয়োজন করা হয়।
- ১৯৬৩ সালে সর্বপ্রথম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- ৬২তম 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন- ২০২৫' সালের ১৩ - ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন।
- সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

উৎস: মিউনিখ নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।

১,৩৪১.
’থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 • থাড (Terminal High Altitude Area Defense): 
- যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।
- এছাড়া, মধ্য ও দূরপাল্লার মাঝামাঝি (ইন্টারমিডিয়েট) শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও সক্ষমতা রয়েছে এটির।
- এটি ‘হিট টু কিল’ প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে শুধু গতিশক্তি ব্যবহার করে ধ্বংস করা হয়।

• যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ‘সি-১৭’ ও ‘সি-৫’ উড়োজাহাজের মাধ্যমে দ্রুত কোনো স্থানে মোতায়েন করা যায় থাড।
• এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সম্প্রতি,মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
• আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় শীর্ষে রয়েছে রাশিয়ার তৈরি এস-৫০০ প্রমিথিউস। এটি মূলত আজকের যুদ্ধক্ষেত্রের জন্য নয়; বরং ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে।
• এস-৪০০ ট্রায়াম্ফ বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া রাশিয়ার  গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি। এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে সক্ষম।

• আয়রন ডোম ইসরায়েল একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উৎস: প্রথম আলো পত্রিকা, CNN report।

১,৩৪২.
ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১ এপ্রিল ১৯৪৫ সালে
  2. ৪ এপ্রিল ১৯৪৮ সালে
  3. ৪ এপ্রিল ১৯৪৯ সালে
  4. ৪ এপ্রিল ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯ সালে
ব্যাখ্যা
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১,৩৪৩.
‘Black Hand’ নামক সংগঠনটি কোন দেশের সাথে জড়িত?    
  1. সার্বিয়া 
  2. অষ্ট্রিয়া 
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
সার্বিয়া 
উত্তর
সঠিক উত্তর:
সার্বিয়া 
ব্যাখ্যা

• ব্ল্যাক হ্যান্ড: 
- ব্ল্যাক হ্যান্ড ছিল সার্বিয়ার একটি গোপন সংগঠন।
- এরা সার্বিয়ার বাইরে থাকা সার্বদের স্বাধীনতার জন্য লড়াই করত এবং হ্যাবসবার্গ বা অটোমান শাসকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করত।
- ১৯১৪ সালে অস্ট্রিয়ান আর্চডিউক ফ্রানজ ফার্দিনান্দের হত্যার পরিকল্পনায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের শুরু ঘটায়।
- ব্ল্যাক হ্যান্ড ১৯১১ সালে তৈরি হয় এবং কর্নেল দ্রাগুতিন দিমিত্রিজেভিক নেতৃত্বে পরিচালিত হতো। 
- এর সদস্যরা মূলত সেনাবাহিনীর কর্মকর্তারা এবং কিছু সরকারি কর্মকর্তা ছিলেন।
- সার্বিয়ার ভিতরে তারা সেনাবাহিনী এবং সরকারের ওপর এত প্রভাব বিস্তার করেছিল যে, সরকারের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে পারত।
- ১৯১৭ সালে প্রিন্স আলেকজান্ডার ব্ল্যাক হ্যান্ডের নেতাদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। 
- দ্রাগুতিন দিমিত্রিজেভিক এবং আরও দুইজনকে ফাঁসি দেওয়া হয় এবং ২০০-এর বেশি সদস্যকে কারাগারে পাঠানো হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

১,৩৪৪.
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার নয় কোন রাষ্ট্র?
  1. জাপান 
  2. ভিয়েতনাম
  3. মালয়েশিয়া
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
জাপান 
উত্তর
সঠিক উত্তর:
জাপান 
ব্যাখ্যা

• দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ: 
- চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই- এদের দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ।
- জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের অনুমান, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ ২০১৬ সালে এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
- এছাড়া এখানে মৎস্য সম্পদও আছে প্রচুর।
- পুরো অঞ্চলের লাখ লাখ মানুষ এই সাগরে মাছ ধরে জীবন চালায়।
- বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা চলে এখানে।

⇒ চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।

⇒ দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশটি দাবি করে চীন।
- তথাকথিত নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চীন তাদের এই সীমানা চিহ্নিত করে রেখেছে।
- মোট নয়টি ড্যাশ চিহ্ন দিয়ে এই নাইন-ড্যাশ লাইনটি তৈরি।
- এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ এবং পূর্বদিক পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- জাপান বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১,৩৪৫.
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত 'Exclusive Economic Zone' হিসেবে গণ্য করা হয়?
  1. ১২ নটিক্যাল মাইল
  2. ২০০ নটিক্যাল মাইল
  3. ২৭০ নটিক্যাল মাইল
  4. ৩২০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

সমুদ্রসীমা:
- 'Law of the Sea Convention' অনুযায়ী  আঞ্চলিক জলসীমার বাইরে, প্রতিটি উপকূলীয় দেশ উপকূল থেকে 200 নটিক্যাল মাইল (370 কিলোমিটার) বিস্তৃত একটি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) প্রতিষ্ঠা করতে পারে।

অন্যদিকে,
- টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য - ১২ নটিক্যাল মাইল
- মহীসোপানের দৈর্ঘ্য - ৩৫৪ নটিক্যাল মাইল।

উৎস: বাংলাপিডিয়া এবং ব্রিটানিকা ওয়েবসাইট।

১,৩৪৬.
'এসইউ-৩০এসএসই' কী?
  1. যুদ্ধবিমান
  2. সাবমেরিন
  3. ট্যাংক
  4. ড্রোন
সঠিক উত্তর:
যুদ্ধবিমান
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধবিমান
ব্যাখ্যা
• চুক্তি:
- রাশিয়া ও মিয়ানমার ২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি 'এসইউ-৩০এসএসই যুদ্ধবিমান' সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
 - রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক রোসোবোরনএক্সপোর্টের তথ্যমতে, 'এসইউ-৩০এসএসই হলো একটি মাল্টি-রোল যুদ্ধবিমান'।
- এগুলো আকাশপথে শত্রুর ওপর হামলা চালাতে এবং নির্ভুলভাবে নিশানা গুঁড়িয়ে দিতে খুবই কার্যকর।

এছাড়াও,
- আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘দুটি বিমান  মিয়ানমারে পৌঁছেছে।’

উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১,৩৪৭.
'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
  1. সোমালিয়া
  2. আফগানিস্তান
  3. লিবিয়া
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
Abu Sayyaf Group (ASG): 
- অর্থ: "তলোয়ারধারী পিতা" বা “Father of the Sword”.
- 'আবু শায়াফ’ ফিলিপাইনের সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী।
- দেশ:  ফিলিপাইন (মূলত: দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯১ সালে।
- প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি।
- ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী। 
• মূল উদ্দেশ্য: 
- দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- মার্কিন ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’।
- ধর্মীয় আইনের বাস্তবায়ন।

• জড়িত ঘটনা: 
- ২০০০ সালে মালয়েশিয়ার পর্যটকদের অপহরণ।
- ২০০৪ সালে ফেরি বিস্ফোরণে ১১৬ জন নিহত (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)।
- ২০১৬ সালেও কানাডিয়ান জিম্মিদের হত্যা।
• যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার, ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

উৎস: বিবিসি নিউজ।
১,৩৪৮.
'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. আফগানিস্তান
  3. কিউবা
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
এভিন কারাগার:
- কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষভাবে পরিচিত।
- এভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট।
১,৩৪৯.
ভারত কবে পারমাণবিক শক্তির অধিকারী হয়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
পারমাণবিক শক্তির অধিকারী ভারত:
- পারমাণবিক অস্ত্রশক্তি বৃদ্ধি করে চলেছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
- ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষার সাংকেতিক নাম সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধ।
- এটি ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়।
- এর মাধ্যমে ১৯৭৪ সালে ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয়।
- ভারতীয় সেনাবাহিনী, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ভারতীয় সচিবের তত্ত্বাবধানে, রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে (PTR) বোমার বিস্ফোরণ ঘটায়।
- সেসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
- ভারতের এই অগ্রগতিতে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক দেশই।
- তাদের অন্যতম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন।
- যারা পি-৫ নামেও পরিচিত।
- এই পাঁচ দেশকে আশ্বস্ত করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পোখরানের সেই পরমাণু পরীক্ষাকে ‘শান্তিপূর্ণ পরমাণু বিস্ফোরণ’ বলে অভিহিত করেছিলেন।
 
উৎস: ১৮ মে, ২০২৩, Indian Express Bangla. 
১,৩৫০.
২০২৫ সালের হেগ সম্মেলনে NATO ভুক্ত দেশগুলো তাদের জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে?
  1. ২%
  2. ৩%
  3. ৪%
  4. ৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উল্লেখ্য,
- এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।

উৎস: NATO ওয়েবসাইট।

১,৩৫১.
Warsaw Pact কবে বিলুপ্ত হয়?
  1. ১ জুলাই, ১৯৯১
  2. ১ জুলাই, ১৯৯২
  3. ১ জুলাই, ১৯৯৩
  4. ১ জুলাই, ১৯৯৪
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
-  এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
- মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে। 
- ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয়।
- পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pact বিলুপ্ত হয়।
 
উৎস: Britannica.
১,৩৫২.
বার্লিন প্রাচীর নির্মাণের পর পূর্ব জার্মানি কোন দেশের নিয়ন্ত্রণে ছিল?
  1. ফ্রান্স
  2. ব্রিটেন
  3. যুক্তরাষ্ট্র
  4. সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
⇒ বার্লিন প্রাচীর নির্মাণের পর পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল।

বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জার্মানি চারভাগে বিভক্ত হয়। এটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়।
- পরে, পশ্চিম জার্মানি (ফেডারেল রিপাবলিক) গঠিত হয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অংশ নিয়ে এবং পূর্ব জার্মানি (ডেমোক্রেটিক রিপাবলিক) গঠিত হয় সোভিয়েত অংশ থেকে।
- পশ্চিম জার্মানি পুঁজিবাদী ব্যবস্থার কারণে সমৃদ্ধ হয়, কিন্তু পূর্ব জার্মানি ছিল অপেক্ষাকৃত কম উন্নত।
- উন্নত জীবনের জন্য পূর্ব জার্মানির মানুষ পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করে।
- এই অভিবাসন ঠেকাতে এবং পুঁজিবাদী প্রভাব থেকে বাঁচতে, পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে একটি প্রাচীর তৈরি করে।
- এই প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কিলোমিটার।
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে, দুই জার্মানি একত্রিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
১,৩৫৩.
’ডেটন চুক্তি’ কোন যুদ্ধের অবসান ঘটায়? 
  1. বসনিয়া যুদ্ধ
  2. উপসাগরীয় যুদ্ধ
  3. আরব ও ইসরাইল যুদ্ধ
  4. ইরাক-ইরান যুদ্ধ
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধ
ব্যাখ্যা

ডেটন চুক্তি:
- ডেটন চক্তি, আনুষ্ঠানিকভাবে "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" নামে পরিচিত, - ১৯৯৫ সালের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইওর ডেটনের কাছে রাইট-প্যাটারসন বিমানবাহিনী ঘাঁটিতে সম্পন্ন হয়।
- ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি 'ডেটন চুক্তি' নামে পরিচিত।
- এই চুক্তি বসনিয়া যুদ্ধ (১৯৯২–১৯৯৫), যা প্রাক্তন যুগোস্লাভিয়ার অংশ ছিল, তার অবসান ঘটায়।

উৎস: ব্রিটানিকা।

১,৩৫৪.
Mossad- এর পূর্ণরূপ কী?
  1. Ministry of Secret Operations
  2. Ministry of Intelligence Directorate
  3. Ministry of Intelligence and Security
  4. The Institute for Intelligence and Special Operations
সঠিক উত্তর:
The Institute for Intelligence and Special Operations
উত্তর
সঠিক উত্তর:
The Institute for Intelligence and Special Operations
ব্যাখ্যা

• মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। 
- এর প্রধান কাজ হলো- তথ্য সংগ্রহ করা, গোপন অভিযান পরিচালনা এবং সন্ত্রাসবাদ দমন করা।
- মোসাদ (Mossad) এর পূর্ণরূপ: The Institute for Intelligence and Special Operations.
- এটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।
- আন্তর্জাতিক পর্যায়ে মোসাদ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার উপর নজরদারি করে এবং
- বিশেষ কার্যক্রম হিসেবে সিরিয়া, ইরান ও ইথিওপিয়ার মতো দেশ থেকে ইহুদি শরণার্থীদের গোপনে ইসরায়েলে নিয়ে আসার কাজ সম্পন্ন করেছে। 

উৎস: Britannica. 

১,৩৫৫.
উত্তর আটলান্টিক সামরিক জোটের বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ৩১টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৩টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
ঘ) ৩০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০টি
ব্যাখ্যা
NATO (North Atlantic Treaty Organization) প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

(তথ্যসূত্র: NATO ওয়েবসাইট)
১,৩৫৬.
বোকো হারাম মূলত কোন দেশের একটি জঙ্গি সংগঠন?
  1. নাইজেরিয়া
  2. সোমালিয়া
  3. ইয়েমেন
  4. সিরিয়া
সঠিক উত্তর:
নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইজেরিয়া
ব্যাখ্যা

বোকো হারাম:
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।

উল্লেখ্য,
- বোকো হারামের নামের অর্থ পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ। 
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।

উৎস: Britannica.

১,৩৫৭.
চীন বিরোধী জোট কোয়াডের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
- সম্প্রতি বহুল আলোচিত চীন বিরোধী জোট কোয়াডের সদস্য ৪টি।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই চারটি দেশ কোয়াডের সদস্য।
১,৩৫৮.
ফাইভ আইজ (FVEY) জোটের সদস্য দেশ নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ভারত 
  4. অস্ট্রেলিয়া 
সঠিক উত্তর:
ভারত 
উত্তর
সঠিক উত্তর:
ভারত 
ব্যাখ্যা

• Five Eyes (FVEY): 
- আন্তর্জাতিক গোয়েন্দা ও নিরাপত্তা চুক্তি/সহযোগিতা।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড।
 - প্রতিষ্ঠাকাল: ১৯৪৬-এ “UKUSA Agreement” থেকে শুরু,
- আধুনিক Five Eyes আকারে বিকাশ পায় ১৯৫০-এর দশকে।
- সদস্য দেশগুলোর মধ্যে কঠোর তথ্য বিনিময় ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। 
 • প্রধান সংস্থা সমূহ: NSA (USA), GCHQ (UK), CSE (Canada), ASD (Australia), GCSB (New Zealand).

• মূল কার্যক্রম: 
- সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) আদান-প্রদান।
- আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী গোয়েন্দা।
- সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি শেয়ারিং।
- বিশ্বব্যাপী নজরদারি ও তথ্য বিনিময় ।

উৎস:  Britannica ওয়েবসাইট।

১,৩৫৯.
What is the name of the defense pact signed between Pakistan and Saudi Arabia in September 2025?
  1. Islamic Security Alliance Agreement
  2. Strategic Mutual Defense Agreement
  3. Gulf Brotherhood Defense Pact
  4. Arabia-Pakistan Security Treaty
সঠিক উত্তর:
Strategic Mutual Defense Agreement
উত্তর
সঠিক উত্তর:
Strategic Mutual Defense Agreement
ব্যাখ্যা

কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি:
- ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির নাম ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ)।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিরক্ষায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পাকিস্তানকে বিভিন্নভাবে অর্থসহায়তা দেবে সৌদি আরব। বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে পাকিস্তান।

তথ্যসূত্র - প্রথম আলো।

১,৩৬০.
কোন চুক্তি রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে?
  1. কিয়োটো প্রটোকল
  2. NPT চুক্তি
  3. মন্ট্রিল প্রটোকল
  4. CWC কনভেনশন
সঠিক উত্তর:
CWC কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
CWC কনভেনশন
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC):
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।

মূল বিষয়:
- সদস্য দেশগুলো রাসায়নিক অস্ত্র তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকবে।
- মজুদকৃত রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠা।

গুরুত্বপূর্ণ দিক:
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- সন্ত্রাসী গোষ্ঠীর কাছে রাসায়নিক অস্ত্র পৌঁছানো রোধে বিশেষ গুরুত্বারোপ।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

উল্লেখযোগ্য উদাহরণ:
- সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং OPCW-এর তদন্ত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।

কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষরিত হয়: ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।

নন-প্রোলিফারেশন ট্রিটি (Non-Proliferation Treaty - NPT):
- নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছে।
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- NPT-তে বর্তমানে ১৯১টি দেশ অংশগ্রহণ করেছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে যোগ দেয়নি।
- উত্তর কোরিয়া চুক্তি থেকে সরে গেছে।
- বাংলাদেশ ১৯৭৯ সালে NPT-তে যোগ দেয়। এটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
iii) Britannica.
১,৩৬১.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা

Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা।
- তিনি ব্রাজিলের নাগরিক।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩৬২.
বসনিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে কোন চুক্তি সম্পাদিত হয়?
  1. সার্বিয়ান চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. ভিয়েনা চুক্তি
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
ব্যাখ্যা
• বসনিয়া যুদ্ধ অবসানে ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর সার্বিয়া, ক্রোয়েশিয়া ও বসনিয়া- হার্জেগোভিনার মধ্যে ডেটন চুক্তি সম্পাদিত হয়।
- আনুষ্ঠানিক চুক্তি প্যারিসে স্বাক্ষরিত হলেও ১৯৯৫ সালের ১-২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের রাইট প্যাটারসন বিমান ঘাটিতে বিবাদমান পক্ষগুলো আলোচনার মাধ্যমে চুক্তিতে সম্মত হয়।
- তাই চুক্তিটি ‘ডেটন চুক্তি' নামে পরিচিতি পায়৷
- এই চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মধ্যস্থতা করেন।

সূত্র: ব্রিটানিকা ও বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান।
১,৩৬৩.
স্নায়ুযুদ্ধের ফলে কোন সংস্থাটি জন্ম লাভ করে?
  1. ক) জাতিসংঘ
  2. খ) ন্যাম
  3. গ) কমনওয়েলথ
  4. ঘ) ডব্লিউটিও
সঠিক উত্তর:
খ) ন্যাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যাম
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে বিশ্বাসী। এতে করে সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিসরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন। এলক্ষ্যে তাদের উদ্যোগে ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯ দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলনে ন্যাম গঠন বিষয়ে আলোচনা ও এর নীতি নির্ধারিত হয়। যার ভিত্তি ১৯৬১ সালের ১-৮ সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেড ২৪টি দেশের অংশগ্রহণে শহরে প্রথম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০ টি। সর্বশেষ ন্যাম সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। (সূত্রঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ সংস্থা ওয়েবসাইট)
১,৩৬৪.
‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন? 
  1. কঙ্গো
  2. সুদান
  3. ইয়েমেন
  4. লেবানন
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।



তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. (Link1)
ii) Armed Conflict Location & Event Data. (Link2)
iii) প্রথম আলো ও বিবিসি। (Link3)

১,৩৬৫.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর প্রতিষ্ঠার পূর্বসূরি হিসেবে কোন সম্মেলনকে গণ্য করা হয়?
  1. বান্দুং সম্মেলন
  2. বেলগ্রেড সম্মেলন
  3. কায়রো সম্মেলন
  4. হাভানা সম্মেলন
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন
ব্যাখ্যা

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM):
- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর প্রতিষ্ঠার সরাসরি পূর্বসূরি হিসেবে ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন বা এশিয়া-আফ্রিকা সম্মেলনকে গণ্য করা হয়।
- ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে ঔপনিবেশিকতা বিরোধী এবং জোট নিরপেক্ষতার ভিত্তি হিসেবে ১০টি মূলনীতি গৃহীত হয়েছিল যা ১৯৬১ সালে ন্যাম (NAM) প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।

• NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা: যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ।

উৎস: NAM ওয়েবসাইট।

১,৩৬৬.
'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. আফগানিস্তান
  3. ইসরায়েল
  4. ইরাক
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
• মোসাদ:
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- প্রতিষ্ঠাতা- ডেবিড বেনগুরিয়ন।
- সদর দপ্তর- তেল আবিব, ইসরাইল।

উৎস:- মোসাদ ওয়েবসাইট।
১,৩৬৭.
পিং পং ডিপ্লোম্যাসির প্রভাবে কোন মার্কিন প্রেসিডেন্ট ১৯৭২ সালে চীন সফর করেন?
  1. রিচার্ড নিক্সন
  2. জন এফ. কেনেডি
  3. জিমি কার্টার
  4. রোনাল্ড রিগ্যান
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
ব্যাখ্যা

পিং পং ডিপ্লোম্যাসি প্রভাবে ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন। 

​Ping Pong Diplomacy:
- পিং পং ডিপ্লোম্যাসির ইংরেজি প্রতিশব্দ Shuttle Diplomacy.
- পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।

⇒ ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে। ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির এটাই প্রথম চীন সফর। সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।

⇒ পিংপং ডিপ্লোম্যাসির প্রভাব:
​- ১৯৭১ সালের ১৪ এপ্রিল চীনের উপর ২০ বছর ধরে থাকা ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।
​- ১৯৭১ সালের অক্টোবরে ভোটের মাধ্যমে জাতিসংঘে বৈধ পদ লাভ করে চীন। পাশাপাশি তারা খুবই অল্প সময়ের মধ্যেই অন্যান্য দেশগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সক্ষম হয়।
​- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর সমাপ্ত হয় ‘সাংহাই কম্যুনিক’ এর মাধ্যমে। 
​- ১৯৭৯ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পিপলস রিপাবলিক অব চায়নাকে স্বীকৃতি দেয়।

উৎস: Britannica.

১,৩৬৮.
ANZUS এর সদস্য দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ।[জুন- ২০২৫] 

- এই জোটের সদস্য দেশ:
→ অস্ট্রেলিয়া,
→নিউজিল্যান্ড ও
→যুক্তরাষ্ট্র।

সূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৩৬৯.
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ’অ্যাভানগার্ড’ কোন দেশের তৈরি?
  1. জার্মান
  2. ভারত
  3. পাকিস্তান
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
• অ্যাভানগার্ড:
- হল রাশিয়ান ফেডারেশন কর্তৃক তৈরি একটি পারমাণবিক-সক্ষম, হাইপারসনিক বুস্ট-গ্লাইড যান।
- এটি ২০১৮ সালের মার্চ মাসে এক ভাষণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক বর্ণিত ছয়টি "পরবর্তী প্রজন্মের" অস্ত্রের মধ্যে একটি।
• বিকল্প নাম - প্রকল্প ৪২০২, ইউ-৭৪
• শ্রেণী - হাইপারসনিক গ্লাইড ভেহিকেল (HGV)

উৎস: missilethreat website.
১,৩৭০.
ANZUS চুক্তি কোন অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে?
  1. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
  2. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
  3. ভারত মহাসাগরীয় অঞ্চলে
  4. সবগুলো
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ব্যাখ্যা
ANZUS চুক্তি (ANZUS Pact): 
- ANZUS চুক্তি একটি নিরাপত্তা বিষয়ক চুক্তি। 
- এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। 
- স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১ সালে, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে।
- এর মূল উদ্দেশ্য ছিল: আক্রমণের শিকার হলে পারস্পরিক সহায়তা প্রদান এবং সব বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা।
- এই চুক্তি ১৯৫২ সালে কার্যকর হয়।
- তিনটি দেশের নামের আদ্যক্ষর A (Australia), NZ (New Zealand), US (United States) একত্রে মিলিয়ে "ANZUS" নামকরণ করা হয়।
- ANZUS চুক্তির আওতায় এই তিন দেশ পারস্পরিক পরামর্শমূলক সম্পর্ক বজায় রাখে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে।

উৎস: Britannica.
১,৩৭১.
Southern Transitional Council কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
  1. সোমালিয়া
  2. সুদান
  3. ইয়েমেন
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- STC  ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।




তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. 
ii) Armed Conflict Location & Event Data. 
iii) প্রথম আলো ও বিবিসি। 

১,৩৭২.
অকাস চুক্তি কয়টি দেশের নিরাপত্তা চুক্তি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
অকাস চুক্তি:
- অকাস চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।

উৎস: U.S. Department of Defense (.gov). 
১,৩৭৩.
শাটল ডিপ্লোমেসির ফলে মধ্যপ্রাচ্যে কোন চুক্তির পথ প্রশস্ত হয়?
  1. ক্যাম্প ডেভিড চুক্তি
  2. তায়েফ চুক্তি
  3. প্যারিস শান্তি চুক্তি
  4. অসলো চুক্তি
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা

শাটল ডিপ্লোমেসির ফলে মধ্যপ্রাচ্যে ক্যাম্প ডেভিড চুক্তির পথ প্রশস্ত হয়।

শাটল ডিপ্লোম্যাসি (Shuttle Diplomacy):

- শাটল ডিপ্লোম্যাসি হলো একটি বিশেষ কূটনৈতিক কৌশল যেখানে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বিবাদমান দুই বা ততোধিক পক্ষের মধ্যে সরাসরি আলোচনা ছাড়াই যোগাযোগ রক্ষা করে।
- তিনি এক পক্ষের কাছে গিয়ে তাদের মতামত, প্রস্তাব বা অভিযোগ শোনেন, তারপর অন্য পক্ষের কাছে গিয়ে সেগুলো পৌঁছে দেন এবং প্রস্তাব নিয়ে আবার ফিরে আসেন। এভাবে বারবার যাতায়াত (শাটলের মতো) করে আলোচনা এগিয়ে নেয়া হয়।
- এই ধরনের কূটনীতি সাধারণত সংঘর্ষ বা জটিল পরিস্থিতি সমাধানে ব্যবহৃত হয়।

⇒ শাটল ডিপ্লোম্যাসি সবচেয়ে বিখ্যাত উদাহরণ:
- ১৯৭৩ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন হেনরি কিসিঞ্জার।
- ‘শাটল ডিপ্লোম্যাসি’ নামে পরিচিত এই কূটনৈতিক প্রয়াসে কিসিঞ্জার তৃতীয় ব্যাক্তি হিসেবে আরব দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব নিরসন সম্পর্কিত আলোচনায় সহায়তা করেন।
- ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এক পক্ষ থেকে অন্য পক্ষে বারবার যাতায়াত করতেন।
- তিনি মিশর, ইজরায়েল, সিরিয়া ইত্যাদি আরবদেশে অনেকবার এরকম ‘শাটল মিশন’ পরিচালনা করেন।
- এই কৌশলের ফলে যে বড় চুক্তির পথ প্রশস্ত হয় তা হলো ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords)।
- কিসিঞ্জারের শাটল ডিপ্লোমেসি মিশর-ইসরায়েলের মধ্যে ধাপে ধাপে আস্থা তৈরি করে যা পরে প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে পূর্ণ শান্তি চুক্তির ভিত্তি হয়।

উল্লেখ্য,
- ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords) একটি ঐতিহাসিক চুক্তি যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পক্ষসমূহ: মিশর ও ইসরাইল।
- স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন।
- স্বাক্ষরিত হয়: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার।
- ফলাফল: মিশর ইসরাইলের স্বীকৃতি দেয়, সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরে আসে, সাদাত ও বেগিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

অন্যদিকে,
- অসলো চুক্তি (Oslo Accords): ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রথম শান্তি চুক্তি। নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এটি শাটল ডিপ্লোমেসি নয়।

উৎস: i) Britannica.
ii) Office of the Historian (.gov) ওয়েবসাইট।

১,৩৭৪.
ভারত ও চীনের সীমান্ত রেখার নাম -
  1. ক) ম্যাকমোহন লাইন
  2. খ) ডুরান্ড লাইন
  3. গ) র‍্যাডক্লিফ লাইন
  4. ঘ) লাইন অব কন্ট্রোল
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা
ম্যাকমোহন লাইন

- বর্তমানে ভারত ও চীনের মধ্যে আইন স্বীকৃত সীমানা।
- যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।
- এর নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে।


তথ্যসূত্র: হিস্টরি.কম।
১,৩৭৫.
Which historical document first established the principle that 'The king is subject to the law'?
  1. The U.S Constitution
  2. The Magna Carta
  3. The Napoleonic Code
  4. The U.S Declaration of Independence
সঠিক উত্তর:
The Magna Carta
উত্তর
সঠিক উত্তর:
The Magna Carta
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:

- ম্যাগনাকার্টাকে ইংল্যান্ড এর শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। 
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এটি প্রথমবারের মতো আইনগতভাবে ঘোষণা করে যে, রাজা বা শাসক আইনের ঊর্ধ্বে নয় এবং তাকে আইনের নিয়ম অনুসরণ করতে হবে।
- এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠার ধারণা বিকাশ লাভ করে, যা পরবর্তীতে আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং www.magnacarta800th.com.
১,৩৭৬.
ন্যাটো কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়?
  1. উত্তর আটলান্টিক চুক্তি
  2. শেনজেন চুক্তি
  3. লন্ডন চুক্তি
  4. প্যারিস শান্তি চুক্তি
সঠিক উত্তর:
উত্তর আটলান্টিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আটলান্টিক চুক্তি
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন। (জানুয়ারি, ২০২৫)
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর বর্তমান প্রধান মার্ক রুট্টে। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৭৭.
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (অক্টোবর, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (অক্টোবর, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (অক্টোবর, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (অক্টোবর, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩৭৮.
FARC কোন দেশের গেরিলা সংগঠন ছিল?
  1. পেরু
  2. কলম্বিয়া
  3. ভেনিজুয়েলা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা

- FARC বা রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া ছিল দেশটির প্রধান বামপন্থী গেরিলা গোষ্ঠী।  

​ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী।

সূত্র: Britannica. 

১,৩৭৯.
ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
  1.  হুয়ান গুইদো
  2. এডমুন্ডো গনজালেজ উরুতিয়া
  3. নিকোলাস মাদুরো
  4. মারিয়া কোরিনা মাচাদো
সঠিক উত্তর:
নিকোলাস মাদুরো
উত্তর
সঠিক উত্তর:
নিকোলাস মাদুরো
ব্যাখ্যা

- ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতির নাম নিকোলাস মাদুরো।

• নিকোলাস মাদুরো
- পূর্ণ নাম: নিকোলাস মাদুরো মোরোস
- জন্ম: ২৩ নভেম্বর ১৯৬২ খ্রি.
- জন্মস্থান: কারাকাস, ভেনেজুয়েলা
- পেশা: রাজনীতিবিদ ও শ্রমিক নেতা
- বর্তমান পদ: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি

»  রাজনৈতিক জীবন
- ১৯৯৯ সালে জাতীয় গণপরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক জীবনে প্রবেশ।
- পরে জাতীয় পরিষদের সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন।
- ২০১৩ সালের মার্চে হুগো শ্যাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন।
- ২০১৩ সালের এপ্রিলে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত হন।

» বিতর্ক ও সমালোচনা
- তার শাসনকাল জুড়ে কর্তৃত্ববাদ, অর্থনৈতিক অব্যবস্থাপনা, ও বিতর্কিত নির্বাচনের অভিযোগ উঠেছে।
- মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক পতন, এবং মানবিক সংকটে পতিত হয়েছে।

» আন্তর্জাতিক প্রেক্ষাপট
- আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও বিরোধিতা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় টিকে আছেন।
- তিনি হুগো শ্যাভেজের আদর্শ, চাভিসমো-এর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।
- নিকোলাস মাদুরো শ্যাভেজের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক আন্দোলনকে ধরে রাখার চেষ্টা করেছেন,
- যদিও তার শাসনকাল ব্যাপক বিতর্কিত ও অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জপূর্ণ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৩৮০.
চারটি রেডক্রস কনভেনশন নামে পরিচিত কোনটি?
  1. জেনেভা চুক্তি
  2. জেনেভা কনভেনশন
  3. ভিয়েনা কনভেনশন
  4. রোম চুক্তি
সঠিক উত্তর:
জেনেভা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা কনভেনশন
ব্যাখ্যা

চারটি রেডক্রস কনভেনশন নামে পরিচিত জেনেভা কনভেনশন ১৯৪৯।
- এই কনভেনশনে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই কনভেনশন টি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় মর্মাহত হয়ে ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনে দুনিয়ার রাষ্ট্রগুলো -এ মর্মে ঐকমত্য পোষণ করে যে যারা কোনোভাবে বৈরিতায় সম্পৃক্ত নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে—আহত ও অসুস্থ সেনা, যুদ্ধবন্দী ও বেসামরিক মানুষ।

উৎস: Britannica.com

১,৩৮১.
'ANZUS' এর সদস্য দেশ নয় কোনটি? (জুলাই, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
⇒ অস্ট্রিয়া 'ANZUS' এর সদস্য দেশ নয়।

ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (জুলাই, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৩৮২.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
  1. জার্মানি
  2. চিলি
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- পূর্ণ নাম: Nelson Rolihlahla Mandela.
- জন্ম: ১৮ জুলাই, ১৯১৮ এমভেজো গ্রাম, ট্রান্সকেই, দক্ষিণ আফ্রিকা।
- জাতীয়তা: দক্ষিণ আফ্রিকান।
- ধর্ম: খ্রিস্টান।
- রাজনৈতিক দল: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
- ১৯৪৪ সালে ANC-তে যোগ দেন।
- বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন।
- ২৭ বছর জেল খাটেন (রোবেন আইল্যান্ডে দীর্ঘ সময়)।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- সংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠা: বর্ণবাদী শাসনের অবসান ঘটিয়ে সমতার ভিত্তিতে নতুন সংবিধান গঠন।
- নোবেল শান্তি পুরস্কার: ১৯৯৩ সালে। 
- “Mandela Day” পালন: প্রতি বছর ১৮ জুলাই বিশ্বব্যাপী মানবসেবার অনুপ্রেরণা হিসেবে পালন করা হয়।
- তার আত্মজীবনী মূলক বই: Long Walk to Freedom.

উৎস: Britannica.
১,৩৮৩.
মার্ক রুট্টে ন্যাটোর কততম মহাসচিব? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
সঠিক উত্তর:
১৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৪ তম
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৮৪.
'MI6' সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রিয়া
  3. যুক্তরাজ্য
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
MI6:
-  MI6 যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এমআই৬ বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং যথাযথ প্রচারের জন্য ব্রিটিশ সরকারী সংস্থা।
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস-এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিত।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। 
- জার্মানিতে অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের পর, MI6 ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশে গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: ব্রিটানিকা।
১,৩৮৫.
’লিসবন চুক্তির’ সাথে সম্পৃক্ত কোন সংস্থা?
  1. OPEC
  2. BRICS
  3. EU
  4. G-20
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
লিসবন চুক্তি:
- স্বাক্ষর: ১৩ ডিসেম্বর ২০০৭।
- স্বাক্ষরের স্থান: লিসবন পর্তুগাল।
- কার্যকর: ১ ডিসেম্বর ২০০৯।
- বিষয়বস্তু: ইউরোপীয় ইউনিয়ন (EU) সংস্কার।

মূল উদ্দেশ্য:

- ইউরোপীয় ইউনিয়নের পূর্ব চুক্তিগুলোর জটিলতা কমিয়ে প্রশাসনিক কাঠামোকে সহজ করা।
- সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর করা। 
- ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিকে আরও সুসংহত  ও কার্যকর করা।

উল্লেখ্য,
- অনুচ্ছেদ ৫০ এ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
- এ অনুচ্ছেদ বলা হয়েছে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া যাবে।
- যুক্তরাজ্য ( Brexit)  এই আইন অনুসারে EU ছাড়ে।

উৎস: EU ওয়েবসাইট।
১,৩৮৬.
ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করে কত সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।
- গাজা উপত্যকা দখল: ২০০৭ সালে। 

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।

উল্লেখ্য,
- ২০০৬ সালের জানুয়ারিতে প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনে হামাস ফাতাহকে হারিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ- পশ্চিম তীর ফাতাহ আর গাজা হামাসের শাসনে চলে যায়।
- ১০ জুন, ২০০৭ থেকে গাজায় হামাস এবং ফাতাহের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। তিন দিনের তীব্র সংঘর্ষের পর হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.

১,৩৮৭.
কোন চুক্তির মাধ্যমে Europol-এর সৃষ্টি হয়?
  1. প্যারিস চুক্তি
  2. বন চুক্তি
  3. জেনেভা চুক্তি
  4. ম্যাসট্রিচট চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির ধারা K.3 অনুযায়ী ইউরোপোল প্রতিষ্ঠার কনভেনশনের চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়। 

উৎস: Europol ওয়েবসাইট। [link]
১,৩৮৮.
New START চুক্তি স্বাক্ষর করেন কারা?
  1. বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ
  2. ডোনাল্ড ট্রাম্প ও দিমিত্রি মেদভেদেভ
  3. বাইডেন ও ভ্লাদিমির পুতিন
  4. বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিন
সঠিক উত্তর:
বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ
উত্তর
সঠিক উত্তর:
বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ
ব্যাখ্যা
♦ New START:
- সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ এই চুক্তি স্বাক্ষর করেন ২০১০ সালে। 

- মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের আরও হ্রাস ও সীমাবদ্ধতার ব্যবস্থা সম্পর্কিত চুক্তি।
- যা নিউ স্টার্ট চুক্তি নামেও পরিচিত, সমস্ত রাশিয়ান মোতায়েন করা আন্তঃমহাদেশীয়-পরিসরের পারমাণবিক অস্ত্রের উপর যাচাইযোগ্য সীমা স্থাপন করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা বাড়ায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

উৎস: বিবিসি।
১,৩৮৯.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা বর্তমান প্রধান কে? (নভেম্বর, ২০২৪)
  1. গাই রাইডার
  2. আলভারো লারিও
  3. আহমেদ নাসের আল-রাইসি
  4. এম ভি কামাথ
সঠিক উত্তর:
আহমেদ নাসের আল-রাইসি
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ নাসের আল-রাইসি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol:

- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান প্রেসিডেন্ট হলেন সংযুক্ত আরব আমিরাতের মেজর জেনারেল আহমেদ নাসের আল-রাইসি। (নভেম্বর, ২০২৪)
- ২০২১ সালের নভেম্বরে ইস্তাম্বুলে ৮৯ তম সাধারণ পরিষদে তিনি নির্বাচিত হন।
- ২০২৫ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৯০.
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কবে গঠিত হয় কত সালে?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ১৯৬৪ সালে
  4. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
ব্যাখ্যা
পিএলও:
- পিএলও এর পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন।
- এটি ফিলিস্তিনি জাতীয়তাবাদী জোট যা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি জনগণের সরকারী প্রতিনিধি হিসাবে স্বীকৃত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটি ১৯৬৪ সালে গঠিত হয়।
- এর প্রথম চেয়ারম্যান আহমদ শুকিরি।
- ১৯৬৯ সালে পিএলওর বৃহত্তম দল ফাতাহ-এর নেতা ইয়াসির আরাফাত এর চেয়ারম্যান হন।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

তথ্যসূত্র - Britannica.com
১,৩৯১.
লুজান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯২১ সালে
  2. ১৯২২ সালে
  3. ১৯২৩ সালে
  4. ১৯২৪ সালে
সঠিক উত্তর:
১৯২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৩ সালে
ব্যাখ্যা
লুজান চুক্তি:
- লুজান চুক্তি হলো একটি শান্তি চুক্তি যার মাধ্যমে বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়েছে।
- আধুনিক তুরস্কের জন্ম এই চুক্তির মাধ্যমে। 
- চুক্তিটি ২৪ জুলাই, ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
- সুইজারল্যান্ডের লুজান শহরে স্বাক্ষরিত হয়েছিল বিধায় এর নাম হয় লুজান চুক্তি।
- চুক্তিতে এক পক্ষে ছিলেন উসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্কের প্রতিনিধিরা।
- অন্য পক্ষে ছিলেন ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, গ্রিস, রোমানিয়া এবং যুগোস্লাভিয়ার প্রতিনিধিরা।
- ২০২৩ সালে এই চুক্তির ১০০ বছর পূর্ণ হয়।

উৎস: Britannica.
১,৩৯২.
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক-
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক দেশ যুক্তরাষ্ট্র। 
- আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়। 
- এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কিছু ক্ষেপণাস্ত্র- ট্রাইডেন্ট, টমাহক ইত্যাদি। 

উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,৩৯৩.
খেমারুজ কী?
  1. ক) একটি রাজধানীর নাম
  2. খ) উপজাতির নাম
  3. গ) একটি ভাষার নাম
  4. ঘ) একটি গেরিলা সংগঠন
সঠিক উত্তর:
ঘ) একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
খেমারুজ:
- খেমারুজ একটি গেরিলা সংগঠন ছিল
- খেমারুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত। - ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী কম্বোডিয়া আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।

উৎস: হিস্টোরি ডটকম।
১,৩৯৪.
ন্যাটোর সদস্য দেশের মধ্যে কয়টি দেশ ইউরোপের বাইরে অবস্থিত?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা

- NATO-এর ৩২টি সদস্য দেশের মধ্যে ২টি দেশ ইউরোপের বাইরে অবস্থিত। এগুলো হলো — যুক্তরাষ্ট্র ও কানাডা।
 
NATO: 
- ন্যাটো একটি রাজনৈতিক ও সামরিক জোট,
- এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- এটি ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালে ন্যাটোর সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ, বর্তমানে সদস্য বেড়ে ৩২টিতে পৌঁছেছে।

উল্লেখ্য, 
- ন্যাটোতে মুসলিম দেশ হিসেবে তুরস্ক ও আলবেনিয়া সদস্যপদ লাভ করেছে।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়।
- সংগঠনের সর্বশেষ সদস্য সুইডেন, এটি ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ লাভ করেছে।
- বর্তমানে ন্যাটোর প্রধান মার্ক রুট্টে।

সূত্র: ন্যাটোর ওয়েবসাইট। 

১,৩৯৫.
ABM চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. মস্কো
  2. ইস্তাম্বুল
  3. জর্জিয়া
  4. লন্ডন
সঠিক উত্তর:
মস্কো
উত্তর
সঠিক উত্তর:
মস্কো
ব্যাখ্যা
ABM চুক্তি:
- ABM এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- Anti-Ballistic Missile Treaty একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- স্বাক্ষরকারী পক্ষ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ সালে।
- চুক্তিটি কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২ সালে।
- এটি স্বাক্ষরিত হয় রাশিয়ার মস্কোতে।
- ২০০২ সালে চুক্তিটি বাতিল হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১,৩৯৬.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM) বাতিল হয় কত সালে?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল: ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১,৩৯৭.
পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা কয়টি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (জুন, ২০২৫)

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
১,৩৯৮.
'নাগার্নো-কারাবাখ' 'অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. জর্জিয়া ও আর্মেনিয়া
  2. আর্মেনিয়া ও আজারবাইজান
  3. রাশিয়া ও তুরস্ক
  4. আর্মেনিয়া ও জর্জিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা

• নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য:
- আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও বিবিসি বাংলা।

১,৩৯৯.
VAJA কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
ইরানের গোয়েন্দা সংস্থা (MOI) / Vezarat-e ettela’at jomhuri-ye eslami-ye iran (VAJA) প্রায়শই গোয়েন্দা ও সুরক্ষা সংস্থা (MOIS, যা Vezarat-e Ettela'at va Amniat-e Keshvar or VEVAK) নামে পরিচিত। তবে বর্তমান নামটিতে ''and Security / Ettela'at va Amniat-e'' অন্তর্ভুক্ত নেই। VEVAK এর পরিবর্তীত নামটিই VAJA। সূত্র- globalsecurity.org ওয়েবসাইট।
১,৪০০.
ন্যাটোর অনুচ্ছেদে 'প্রতিরক্ষা সক্ষমতা' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ২
  2. অনুচ্ছেদ ৩
  3. অনুচ্ছেদ ৪
  4. অনুচ্ছেদ ৫
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩
ব্যাখ্যা
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।