বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্থা

মোট প্রশ্ন৯৪৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্থা

PrepBank · পাতা / ১০ · ৭০১৮০০ / ৯৪৩

৭০১.
প্রথম স্কাউট ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাউনসী দ্বীপে
  2. ব্যাফিন দ্বীপ
  3. লোম্বলেন দ্বীপ
  4. ক্যামেন দ্বীপ
সঠিক উত্তর:
ব্রাউনসী দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
ব্রাউনসী দ্বীপে
ব্যাখ্যা
• বয় স্কাউটস :
- বয় স্কাউটস , মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য একটি সংগঠন।
- যার লক্ষ্য ছিল তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সাহসী আচরণ এবং বিভিন্ন বহিরঙ্গণ কার্যকলাপে দক্ষতা বিকাশ করা।
- বয় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা-  রবার্ট ব্যাডেন-পাওয়েল।
- ১৯০৭ সালে গ্রীষ্মকালে ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।
- স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য - তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়ন।
- বিশ্ব স্কাউটের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: scout.
৭০২.
IOM-এর সদর দপ্তর -
  1. রোম
  2. জেনেভা
  3. বন
  4. কোপেনহেগেন
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৭০৩.
UNIDIR (United Nations Institute for Disarmament Research) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) সিডনী
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ক) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা
ব্যাখ্যা

UNIDIR: The United Nations Institute for Disarmament Research. (UNIDIR—an intergovernmental organization within the United. Nations—conducts research on disarmament and security.
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রতিষ্ঠা: ১৯৮০
বর্তমান পরিচালক: Robin Geiss
ধরণ: এটা জাতিসংঘের অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যাদের মূল কাজ হলো, নিরস্ত্রীকরণ এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা করা, উপযুক্ত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা এবং এ সংক্রান্ত সংলাপ, আলোচনা বা সেমিনার ইত্যাদির আয়োজন করা।
সূত্রঃ https://unidir.org/

৭০৪.
UPU এর পূর্ণরূপ-
  1. ক) Union of Postal Unity
  2. খ) United Postal Union
  3. গ) Universal Postal Union
  4. ঘ) Universal Postal Unity
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
উত্তর
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
ব্যাখ্যা

- আন্তর্জাতিক ডাক সংস্থা (UPU - Universal Postal Union) প্রতিষ্ঠিত হয় ১৮৭৪ সালে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত।
উৎসঃ UPU এর ওয়েবসাইট।

৭০৫.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হোর্স্ট টেল্টশিক
  2. খ) কেনেথ রথ
  3. গ) এভাল্ড ভন ক্লাইস্ট
  4. ঘ) পিটার বেনেনসন
সঠিক উত্তর:
ঘ) পিটার বেনেনসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিটার বেনেনসন
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত। এটি বিশ্বের ১৫০টি দেশে মানবাধিকার রক্ষায় কার্যক্রম পরিচালনা করে থাকে। পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।

এক নজরে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল 
• প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সাল।
• প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
• স্লোগান/Motto - BETTER TO LIGHT A CANDLE THAN CURSE THE DARKNESS.
• প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।
• বর্তমান প্রধান (মহাসচিব) - ড. অ্যাগনেস ক্যালামার্ড (ফ্রান্স) (মার্চ, ২০২১  - বর্তমান)।
• "Defence of human dignity against torture," ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
• ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।
• প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলমান মহাসচিব - আইরিন খান।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৭০৬.
United Nations High Commissioner for Refugees প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) ওয়াশিংটন
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি। ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর UNHCR গঠিত হয়। সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
৭০৭.
আল জাজিরা কোন দেশভিত্তিক টিভি চ্যানেল?
  1. ক) বাহরাইন
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) কাতার
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
গ) কাতার
ব্যাখ্যা
আল জাজিরা কাতারভিত্তিক একটি মিডিয়া নেটওয়ার্ক। এটি ১৯৯৬ সালের ১ নভেম্বর থেকে সম্প্রচার শুরু করে।
এটির সদরদপ্তর কাতারের রাজধানী দোহায় অবস্থিত। এই নেটওয়ার্কের অধীনে ইংরেজি ও আরবি ভাষায় টিভি চ্যানেল ও অনলাইন নিউজ মিডিয়া রয়েছে।
(সূত্র: আল জাজিরা)
৭০৮.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা হলেন -
  1. ক) স্যার জর্জ জ্যাকসন
  2. খ) হেনরি ডুনান্ট
  3. গ) পিটার ইজেন
  4. ঘ) পিটার বেনেনসন
সঠিক উত্তর:
গ) পিটার ইজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) পিটার ইজেন
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)
• বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)। • এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে।
• সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।

এক নজরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 
• প্রতিষ্ঠাকাল - মে, ১৯৯৩ সাল
• সদরদপ্তর - বার্লিন, জার্মানি
প্রতিষ্ঠাতা - পিটার ইজেন, জার্মানি
• বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক) - ড্যানিয়েল এরিকসন (১ এপ্রিল, ২০২১ – বর্তমান)
 
• TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। 
• ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৭০৯.
'লায়ন্স ক্লাব' কী ধরনের সংস্থা?
  1. বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
  2. মধ্যবিত্তদের রাজনৈতিক সংস্থা
  3. ধনাঢ্য ব্যক্তিদের রাজনৈতিক সংস্থা
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
সঠিক উত্তর:
ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
• লায়ন্স ক্লাব (Lion's Club):
- ‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- স্লোগান/Motto - "We Serve"
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়।
- এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

উৎস: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৭১০.
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) এর প্রতিষ্ঠাতা কে?
  1. হেনরি ডুনান্ট
  2. ব্যাডেন পাওয়েল
  3. পল হ্যারিস
  4. মেলভিন জোন্স
সঠিক উত্তর:
হেনরি ডুনান্ট
উত্তর
সঠিক উত্তর:
হেনরি ডুনান্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC): 
- প্রতিষ্ঠিত: ১৮৬৩ সালে জেনেভায়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট। 

লক্ষ্য ও উদ্দেশ্য:
- সশস্ত্র সংঘাত ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদান।
- আন্তর্জাতিক মানবিক আইন প্রচার ও বাস্তবায়ন।
- যুদ্ধবন্দী, আহত ও অসুস্থ যোদ্ধা এবং বেসামরিক ব্যক্তিদের অধিকার রক্ষা।
- পরিবার পুনর্মিলন ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান।
- মানবিক সহায়তা প্রদান।

উৎস: ICRC ও IFRC ওয়েবসাইট। 
৭১১.
Amnesty International কোন ধরনের সংস্থা?
  1. লাভজনক
  2. সরকারি
  3. বেসরকারি
  4. রাজনৈতিক
সঠিক উত্তর:
বেসরকারি
উত্তর
সঠিক উত্তর:
বেসরকারি
ব্যাখ্যা
• Amnesty International :
- এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- সংস্থাটি বেসরকারি ও অলাভজনক।
- Amnesty International-এর প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন।
- ২৮ মে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত।
- Amnesty International-র সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
- Amnesty International শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৭৭ সালে।
- এটি সাধারণত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করে।
- Amnesty International-এর প্রধান উদ্দেশ্য- মানবাধিকার রক্ষা করা।

উৎস: Amnesty International website.
৭১২.
বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ন রূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে। 
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস:  ICAO ওয়েবসাইট।
৭১৩.
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠা কে?
  1. পল পি হ্যারিস
  2. রবার্ট ব্যাডেন পাওয়েল
  3. মেলভিন জোন্স
  4. উপরের কেউ নয়
সঠিক উত্তর:
মেলভিন জোন্স
উত্তর
সঠিক উত্তর:
মেলভিন জোন্স
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (LCI):
- এর পূর্ণরূপ: Lions Clubs International.
- এটি বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭জুন ১৯১৭।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র।
- লায়ন ক্লাবের প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স।

উল্লেখ্য,
- পল পি হ্যারিস, রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট ব্যাডেন পাওয়েল, বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা।

উৎস:  লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৭১৪.
‘সেইভ দ্য চিলড্রেন’ দাতব্য সংস্থাটি কোন দেশভিত্তিক?   
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. সুইডেন
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• Save the Children:
- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
- কার্যক্ষেত্র: শিশুরা যেন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
- বিশ্বের বহু দেশে যুদ্ধ, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্য সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এই সংস্থা জরুরি সহায়তা ও দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে।
- প্রতিষ্ঠাতা:এগল্যান্টাইন জেব। 
- প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের শিশুদের দুর্দশা দেখে ব্রিটিশ নারী নাগরিক Eglantyne Jebb এই সংগঠন গড়ে তোলেন।
- প্রতিষ্ঠা: ১৫ এপ্রিল, ১৯১৯।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: সেইভ দ্যা চিলড্রেন ওয়েবসাইট।

৭১৫.
WTO এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নুর সুলতান
  2. খ) ব্রিজটাউন
  3. গ) নাইরোবি
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন।
- সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সম্মেলনটি ২০২০ সালের ৮-১১ জুন মাসে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে এর ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৭১৬.
সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য -
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
গ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯টি
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ৯টি।
- সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে ইরান।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ৩টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া, বেলারুশ)।

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
৭১৭.
আন্তর্জাতিক ডাক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮৭৪ সালে
  2. ১৮৭৮ সালে
  3. ১৮৮২ সালে
  4. ১৮৯৪ সালে
সঠিক উত্তর:
১৮৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৪ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক ডাক সংস্থা:
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে UPU-এর সদস্য পদ লাভ করে। 

উৎস: UPU ওয়েবসাইট।
৭১৮.
Fortify Rights কোন দেশ ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. থাইল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

• Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) থাইল্যান্ডভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
- এর অপারেশনাল হেডকোয়ার্টার ও মূল কার্যালয় ব্যাংকক, থাইল্যান্ডে অবস্থিত।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য,
- মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

অন্যদিকে,
- Fortify Rights-এর নন-প্রফিট স্ট্যাটাস ও কিছু ফান্ডিং/রেজিস্ট্রেশনের জন্য যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে। কিন্তু এটি শুধু আইনি রেজিস্ট্রেশনের জন্য। সংগঠনের অপারেশনাল হেডকোয়ার্টার, লিডারশিপ, ফিল্ড অফিস ও দৈনন্দিন কাজ যুক্তরাষ্ট্রে নয়।

তথ্যসূত্র: সমকাল পত্রিকা এবং Fortify Rights ওয়েবসাইট। 

৭১৯.
UNFCCC এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. নিউইয়র্ক
  3. জুরিখ
  4. বন
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা
UNFCCC:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change।
- এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (৩ - ১৪ জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।

এক নজরে UNFCCC:
- প্রতিষ্ঠাকাল -- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল ও চুক্তি কার্যকর -- ২১ মার্চ, ১৯৯৪ সাল
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -- ১৯৭টি
- সদরদপ্তর -- বন, জার্মানি
- বাংলাদেশ ও UNFCCC -- চুক্তি স্বাক্ষর - ৯ জুন, ১৯৯২ সাল এবং  চুক্তি অনুমোদন - ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল।

⤇ Conference of the Parties (COP) - হচ্ছে UNFCCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC - এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
⤇ কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে। এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
⤇ ১৯৯২ সালে UNFCCC - এর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর - জার্মানির বনে অবস্থিত। তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।
৭২০.
কোন সংস্থাটি ‘এজেন্ডা-২০৬৩’ লক্ষ্য স্থাপন করেছে?
  1. ক) Arab League
  2. খ) African Union
  3. গ) European Union
  4. ঘ) ASEAN
সঠিক উত্তর:
খ) African Union
উত্তর
সঠিক উত্তর:
খ) African Union
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালে আফ্রিকান ঐক্য সংস্থা নামে গঠিত হয়েছিলো। এটিকে সামনে তাই সংস্থাটি ‘এজেন্ডা-২০৬৩’ লক্ষ্যমাত্রা স্থাপন করেছে।
- এই এজেন্ডা ‍মূলত আফ্রিকার সমন্বিত ও টেকসই উন্নয়নের একটি কৌশলগত কর্মপরিকল্পনা।
এই পরিকল্পনার লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে:
- জীবনযাত্রার মানের উন্নয়ন
- শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন
- টেকসই জ্বালানির ব্যবহার বৃদ্ধি
- অভিন্ন আফ্রিকান কমিউনিটি গঠন
- সমুদ্র অর্থনীতি ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ প্রভৃতি।
-(তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৭২১.
রাষ্ট্রের সবথেকে বড় শক্তি কি?
  1. চুক্তি
  2. আইন পরিষদ
  3. সম্মতি
  4. সেনাবাহিনী
সঠিক উত্তর:
আইন পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
আইন পরিষদ
ব্যাখ্যা

সাংবিধানিকভাবেই আইনসভা আইন তৈরি করে থাকে এবং আইন গুলো জনসাধারণের কল্যাণের জন্য তৈরি করা হয়।
কোন কিছু সংযোজন বিয়োজন এর প্রয়োজন হলে আইন পরিষদের মাধ্যমে সকলের সম্মতিক্রমে আইন পাশ করা হয়।

উৎসঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি বই।

৭২২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৮০
  3. গ) ১৯৮৬
  4. ঘ) ১৯৮৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
• WHO:
– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
– পূর্ণরুপ- World Health Organization
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
– পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ - ১৯৮৮ সালে।
– বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র:  Official website (WHO)
৭২৩.
নিচের কোনটি একটি মানবিক সাহায্য সংস্থা?
  1. ক) CARE
  2. খ) JICA
  3. গ) ICIJ
  4. ঘ) OSCE
সঠিক উত্তর:
ক) CARE
উত্তর
সঠিক উত্তর:
ক) CARE
ব্যাখ্যা

কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International):
CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

এক নজরে কেয়ার ইন্টারন্যাশনালঃ
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড

➣ কেয়ার ইন্টারন্যাশানাল সম্পর্কিত অন্যান্য তথ্য -
⤇ CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
⤇ CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।

উৎসঃ কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

অন্যদিকে,
JICA হলো জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা।
ICIJ হলো অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন।
OSCE ইউরোপ ও এশিয়ার দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সংস্থা।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)

৭২৪.
COVAX কী ধরনের জোট?
  1. ক) পরমাণু অস্ত্রবিরোধী
  2. খ) ভ্যাকসিন বণ্টন
  3. গ) চীনা আগ্রাসন রোধ
  4. ঘ) বর্ণবাদ বিরোধী
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন বণ্টন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন বণ্টন
ব্যাখ্যা
- COVAX হলো কোভিড-১৯ রোগের ভ্যাকসিন বণ্টন বিষয়ক একটি জোট যা WHO, GAVI এবং CEPI নেতৃত্বে পরিচালিত।
- ২০২০ সালের এপ্রিলে COVAX গঠিত হয়।
- COVAX ‍মূল লক্ষ্য হলো উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা। এসব দেশের অন্তত ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা।
- COVAX বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করবে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে COVAX এর অধীনে সর্বপ্রথম ঘানাতে ৬ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন সরবরাহ করা হয়।
- কোভ্যাক্স খেকে বাংলাদেশ ৬ কোটির অধিক ভ্যাকসিন পাবে।
- বিশ্বের ১৯৮টি দেশ কোভ্যাক্সের সাথে যুক্ত রয়েছে।
(তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রথম আলো ও আল জাজিরা)
৭২৫.
Lions Club মূলত কোন পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত?
  1. শিক্ষক
  2. ব্যবসায়ী
  3. কৃষক
  4. ডাক্তার
সঠিক উত্তর:
ব্যবসায়ী
উত্তর
সঠিক উত্তর:
ব্যবসায়ী
ব্যাখ্যা

- Lions Club ব্যবসায়ী ব্যক্তিদের নিয়ে গঠিত।

• Lions Clubs International :

- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- ১৯১৭ সালে  প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যার প্রতিক্রিয়ায় মোকাবেলায় মেলভিন জোন্স নামে একজন শিকাগোর ব্যবসায়ী আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক ক্লাবগুলিকে একটি সভায় আমন্ত্রণ জানান যেখানে অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব গঠিত হয়।
- ১৯৬৮ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করা হয়।
- সদর দপ্তর : ইলিনয়, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: Lions Clubs International website.

৭২৬.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. আলফ্রেড নোবেল
  2. পল পি. হ্যারিস
  3. রবার্ট ব্যাডেন-পাওয়েল
  4. জর্জ মার্শাল
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা
• Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৭২৭.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৫ সালে 
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা

 ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।(অক্টোবর, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে ইউক্রেন ICC-এর ১২৫তম দেশ হিসেবে যোগদান করছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

৭২৮.
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়-
  1. ক) ৬ জানুয়ারি ১৯৯৭
  2. খ) ৬ জুন ১৯৯৭
  3. গ) ৬ অক্টোবর ১৯৯৭
  4. ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
সঠিক উত্তর:
ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে।
উৎসঃ ইউনেস্কো ও বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট।
৭২৯.
মানবাধিকারসমূহ ঘোষিত হয়েছে কোথা থেকে?
  1. ক) জাতিসংঘের সাধারণ পরিষদ
  2. খ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  3. গ) আন্তর্জাতিক মানবাধিকার কমিশন
  4. ঘ) মানবাধিকার সংরক্ষণ কমিশন
সঠিক উত্তর:
ক) জাতিসংঘের সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতিসংঘের সাধারণ পরিষদ
ব্যাখ্যা
• ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণা গৃহীত হয়। যা বিশ্ব মানবাধিকারের সাধারণ নির্দেশনা হিসেবে কাজ করে।
• বিশ্ব মানবাধিকারের এ বৈশ্বিক ঘোষণাটি ৩০ টি ধারা বিশিষ্ট।
• বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
• মানবাধিকারের উৎস ও সংরক্ষক হলো জাতিসংঘ।
• জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যেই মানবাধিকার প্রযোজ্য।  

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৩০.
যুক্তরাষ্ট্র কবে আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে?
  1. ক) ১ ডিসেম্বর ২০২০
  2. খ) ৭ জানুয়ারি ২০২১
  3. গ) ৬ জুলাই ২০২১
  4. ঘ) ৩১ ডিসেম্বর ২০২১
সঠিক উত্তর:
গ) ৬ জুলাই ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জুলাই ২০২১
ব্যাখ্যা
মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে। এজন্যে চলতি বছরের ৭ জুলাই ‍যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি প্রদান করে। এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র WHO তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।
(সূত্রঃ দ্য গার্ডিয়ান)
৭৩১.
জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে 'pandemic' ঘােষণা করেছে?
  1. ক) ECOSOC
  2. খ) FAO
  3. গ) WHO
  4. ঘ) HRC
সঠিক উত্তর:
গ) WHO
উত্তর
সঠিক উত্তর:
গ) WHO
ব্যাখ্যা

- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে চিহ্নিত করে।
- বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।

সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট।

৭৩২.
ICRC - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) জিন হেনরি ডুনান্ট
  2. খ) পল হ্যারিস
  3. গ) ব্যাডেন পাওয়েল
  4. ঘ) মেলভিন জোন্স
সঠিক উত্তর:
ক) জিন হেনরি ডুনান্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) জিন হেনরি ডুনান্ট
ব্যাখ্যা
Red Cross - পূর্ণরূপ ‘International Committee of the Red Cross’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।
রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য ও পানি নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সেক্সুয়াল হ্যারেজমেন্ট প্রতিরোধ, আইনের প্রতি শ্রদ্ধা তৈরি ইত্যাদি খাতেও কার্যক্রম পরিচালন করছে।

রেডক্রস সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য:
• প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
• প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
• প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
• রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
• রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
• হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
• রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
• অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।

সূত্র: রেড ক্রসের ওয়েবসাইট।
৭৩৩.
জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা-
  1. ক) IFAD
  2. খ) UNFPA
  3. গ) WIPO
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
গ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
গ) WIPO
ব্যাখ্যা

• জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা- WIPO।
• এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা- UNIDO।
• জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

৭৩৪.
IMF Headquarter is in-
  1. ক) Hague
  2. খ) London
  3. গ) Washington
  4. ঘ) Geneva
সঠিক উত্তর:
গ) Washington
উত্তর
সঠিক উত্তর:
গ) Washington
ব্যাখ্যা
The IMF is located in Washington, D.C., United States of America. The headquarters has two buildings across the street from one another.
Source: worldatlas.com
৭৩৫.
ওআইসি প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
  1. ইরাক
  2. কাতার
  3. মরক্কো
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি -
যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: ওআইসির ওয়েবসাইট।

৭৩৬.
ফিলিস্তিন সম্প্রতি কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে?
  1. ক) ILO
  2. খ) NATO
  3. গ) UNSC
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
ঘ) IAEA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IAEA
ব্যাখ্যা
২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের মতে, জাতিসংঘভুক্ত ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। (সূত্রঃ IAEA এবং PNA ওয়েবসাইট)
৭৩৭.
জাতিসংঘের কোন সংস্থাটি শরণার্থীদের নিয়ে কাজ করে?
  1. ক) UNDP
  2. খ) UPU
  3. গ) UNHCR
  4. ঘ) UNFPA
সঠিক উত্তর:
গ) UNHCR
উত্তর
সঠিক উত্তর:
গ) UNHCR
ব্যাখ্যা
UNHCR:

- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্ষেত্র - ১৩৫টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭৩৮.
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) কোন সালে নোবেল পুরস্কার পায় নি?
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
- ১৯৭৭ সালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) নোবেল পুরস্কার পায় নি। 

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC):

- ICRC সর্বোচ্চ ৩ বার নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে। 
- ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরষ্কার রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টকে প্রদান করা হয়, যার সমগ্র জীবন মানবিক কারণের প্রতি একনিষ্ঠ নিষ্ঠার দ্বারা পরিচালিত হয়েছিল।
- এরপর ১৯১৭ এবং ১৯৪৪ সালে আইসিআরসিকে দুটি বিশ্বযুদ্ধের সময় মানবিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৬৩ সালে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের সাথে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

উৎস: ICRC ওয়েবসাইট।
৭৩৯.
২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হয়?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
সঠিক উত্তর:
২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২২ সালে
ব্যাখ্যা
- ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২০ সালে রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও (COVID-19) মহামারির কারণে তা ২০২২ সালের ২০-২৫ জুন অনুষ্ঠিত হয়
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।

- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।
- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।
মোটকথা -
- সদস্য - ৩২ তম।
- দেশ হিসাবে - ৩৪ তম।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪০.
UNESCO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
খ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারিস
ব্যাখ্যা
UNESCO:

- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- UNESCO ২১শে ফেব্রুয়ারীকে ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪১.
সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে-
  1. ক) ৪৯টি দেশ
  2. খ) ৫০টি দেশ
  3. গ) ৫১টি দেশ
  4. ঘ) ৫২টি দেশ
সঠিক উত্তর:
খ) ৫০টি দেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০টি দেশ
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৭৪২.
আরব লীগের সদস্য নয়-
  1. ক) কাতার
  2. খ) মিশর
  3. গ) তিউনেশিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ঘ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। বর্তমান সদস্য ২২ টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে। বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। (সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)
৭৪৩.
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি?
  1. সেইভ দ্য চিলড্রেন
  2. স্মাইল ট্রেন
  3. হিউম্যান রাইটস ওয়াচ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
সেইভ দ্য চিলড্রেন
উত্তর
সঠিক উত্তর:
সেইভ দ্য চিলড্রেন
ব্যাখ্যা
সেইভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা।
- সেইভ দ্য চিলড্রেন একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সাল।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টাইন জেব।
- বর্তমানে ১১৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

তথ্যসূত্র - সেভ দ্য চিলড্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪৪.
নিচের কোন শহরটি ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’?
  1. ক) গোয়াদেলজারা
  2. খ) কুয়ালালামপুর
  3. গ) শারজাহ
  4. ঘ) তিবলিশি
সঠিক উত্তর:
ঘ) তিবলিশি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিবলিশি
ব্যাখ্যা
ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
পড়ার প্রতি আগ্রহ ‍সৃষ্টির লক্ষ্যে ইউনেস্কো এই উদ্যোগ গ্রহণ করে। ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
২০২১ সাল – তিবলিশি (জর্জিয়া)
২০২২ সাল – গোয়াদেলজারা (মেক্সিকো)
২০২০ সাল – কুয়ালালামপুর (মালয়েশিয়া)
২০০১ সাল (প্রথম) – মাদ্রিদ (স্পেন)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৭৪৫.
Orbis International কোন দেশভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নেদারল্যান্ডস
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Orbis International:
- Orbis International হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (DEREK HODKEY)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ ও চোখের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও সেবা প্রদান করা।

উল্লেখ্য,
- অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।

৭৪৬.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদরদপ্তর-
  1. ক) জেনেভায়
  2. খ) মন্ট্রিলে
  3. গ) নিউইয়র্কে
  4. ঘ) ভিয়েনায়
সঠিক উত্তর:
ক) জেনেভায়
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভায়
ব্যাখ্যা

• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees) ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
• প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।
• UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• বর্তমান মহাপরিচালক ফিলিপ্পো গ্রান্ডি।
উৎসঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওয়েবসাইট।

৭৪৭.
'Fortify Rights' কোন ক্ষেত্রে কাজ করে? 
  1. মানবাধিকার
  2. পরিবেশগত 
  3. রাজনৈতিক
  4. অর্থনৈতিক
সঠিক উত্তর:
মানবাধিকার
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার
ব্যাখ্যা

• Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) থাইল্যান্ডভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
- সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

তথ্যসূত্র: সমকাল পত্রিকা এবং Fortify Rights ওয়েবসাইট। 

৭৪৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কোন দেশের যুদ্ধ পীড়িত শিশুদের নিয়ে কাজের মাধ্যমে অক্সফাম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়?
  1. ক) তুরস্ক
  2. খ) মিশর
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) গ্রীস
সঠিক উত্তর:
ঘ) গ্রীস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রীস
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।  
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।  
- পূর্বে এর সদর দপ্তর ছিল লন্ডনে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৭৪৯.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সদস্য সংখ্যা -
  1. ১২২টি
  2. ১৭৫টি
  3. ১৮৫টি
  4. ১৯৩টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৭৫০.
CARE কোন দেশভিত্তিক এনজিও?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
CARE (Co-operation for Assistance and Relief Everywhere) হলো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও। এটি একটি মানবিক সাহায্য সংস্থা। CARE ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।
(সূত্রঃ কেয়ার ওয়েবসাইট)
৭৫১.
কোন বাংলাদেশী নারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন?
  1. ক) আমিরাহ হক
  2. খ) ইসমাত জাহান
  3. গ) আইরিন খান
  4. ঘ) রুশনারা আলী
সঠিক উত্তর:
গ) আইরিন খান
উত্তর
সঠিক উত্তর:
গ) আইরিন খান
ব্যাখ্যা

বাংলাদেশের আইরিন খান ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সপ্তম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- তিনি ছিলেন সংস্থাটির প্রথম নারী ও এশীয় মহাসচিব।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

৭৫২.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. Masato Kanda
  2. Paul P. Harris
  3. Takashi Watanabe
  4. Klaus Schwab
সঠিক উত্তর:
Paul P. Harris
উত্তর
সঠিক উত্তর:
Paul P. Harris
ব্যাখ্যা

Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭৫৩.
'হামাস' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) লেবানন
  4. ঘ) ফিলিস্তিন
সঠিক উত্তর:
ঘ) ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
- হামাস, হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (ইসলামি প্রতিরোধ আন্দোলন) এর একটি সংক্ষিপ্ত রূপ) হল ফিলিস্তিনের একটি ইসলামিক রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে।
- হামাসের ইজ্ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা আছে।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৯৮৭
- সদর দপ্তর: গাজা
- প্রতিষ্ঠাতা: আহমেদ ইয়াসিন, আবদেল আজিজ আল-রান্তিসি
- হামাস ১৯৮৭ সালের শেষদিকে প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থানের) শুরুতে গঠিত হয়। এর শিকড় মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখায় রয়েছে এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে একটি শক্তিশালী আর্থ-রাজনৈতিক কাঠামো দ্বারা সমর্থিত। 

উৎস: Britannica
৭৫৪.
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বর্তমান পর্যন্ত মোট ১২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
এরা হলো:

- ১৯৫০ সালে : রাল্ফ বুঞ্চ
- ১৯৫৪ সালে : UNHCR
- ১৯৬১ সালে : দ্যাগ হ্যামারশোল্ড
- ১৯৬৫ সালে : UNICEF
- ১৯৬৯ সালে : ILO
- ১৯৮১ সালে : UNHCR
- ১৯৮৮ সালে : UN Peacekeeping Forces
- ২০০১ সালে : জাতিসংঘ ও কফি আনান
- ২০০৫ সালে : IAEA এবং মোহাম্মদ এল বারাদি
- ২০০৭ সালে : IPCC এবং আল গোর জুনিয়র
- ২০১৩ সালে : OPCW
- ২০২০ সালে : WFP

(তথ্যসূত্র: জাতিসংঘ ও নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৭৫৫.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
গ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৭৫৬.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন সূচকটি প্রকাশ করে?
  1. Human Development Index
  2. Life Perceptions Index
  3. Corruption Perceptions Index
  4. World Economic Index
সঠিক উত্তর:
Corruption Perceptions Index
উত্তর
সঠিক উত্তর:
Corruption Perceptions Index
ব্যাখ্যা
Transparency International:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল Corruption Perceptions Index প্রকাশ করে।
- দুর্নীতির অবসান ঘটানো এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা প্রতিষ্ঠা করা।
- দুর্নীতিকে সংজ্ঞায়িত করা হয় অর্পিত ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত লাভের জন্য।
- ১৪০টি দেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন (UNCAC) স্বাক্ষর করেছে।
- ১৫০+ বিশ্ব নেতা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আহ্বানে সাড়া দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য ১৬-এ দুর্নীতি অন্তর্ভুক্ত করেছেন।
- ভিশন: এমন একটি বিশ্ব যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা, নাগরিক সমাজ এবং মানুষের দৈনন্দিন জীবন দুর্নীতিমুক্ত।
- মিশন: সমাজের সকল স্তরে এবং খাতে দুর্নীতি রোধ, স্বচ্ছতা প্রচার, এবং জবাবদিহিতা ও সততার উন্নয়ন।
- বার্লিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সচিবালয় অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য দুর্নীতির অবসানে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য,
- Human Development Index প্রকাশ করে UNDP.
- World Economic Outlook রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা প্রকাশিত হয় ।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৭৫৭.
নিচের কোন আন্তর্জাতিক সংস্থা তিনবার নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে?
  1. Red Cross
  2. Amnesty International
  3. Save the Children
  4. Rotary International 
সঠিক উত্তর:
Red Cross
উত্তর
সঠিক উত্তর:
Red Cross
ব্যাখ্যা

• রেডক্রস: 
- ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধ দেখতে গিয়ে সুইস ব্যবসায়ী হেনরি ডুনান্ট আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
- এটি ছিল মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা। 
- ১৮৬৩ সালে জেনেভায় আন্তর্জাতিক কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) প্রতিষ্ঠিত হয়, 
- যা ছিল ডুনান্টের প্রচেষ্টার ফল।
- ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে তিনবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে ।
-  যতাক্রমে, ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
- বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় ৮ মে।
-  যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
- সুরক্ষা প্রতীক হিসেবে একটি লাল ক্রস সাদা পটভূমিতে ব্যবহার করা হয়, 
- যা Geneva Convention-এ চিহ্নিত মান্য ও নিরপেক্ষ চিহ্ন।

উল্লেখ্য,
- সংস্থাটির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন,
- তবে এটি রেড ক্রসের নয়, বরং ব্যক্তিগত পুরস্কার ছিল। 

তথ্যসূত্র: ICRC  ওয়েবসাইট।

৭৫৮.
CARE কোন দেশভিত্তিক মানবিক সাহায্য সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- CARE International (Co-operation for Assistance and Relief Everywhere) যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক সাহায্য সংস্থা।
- এটি প্রধানত দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বিশ্বের ১০৪টির অধিক দেশে কাজ করছে।
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
- বর্তমান মহাসচিব সোফিয়া স্প্রেচমেন সিনিয়েরো।

(তথ্যসূত্রঃ কেয়ার ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৭৫৯.
হিউম্যান রাইটস ওয়াচ কোন ধরনের সংস্থা?
  1. বৈশ্বিক পরিবেশ সংস্থা
  2. বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা
  3. বৈশ্বিক মানবাধিকার সংস্থা
  4. বৈশ্বিক সহযোগিতা সংস্থা
সঠিক উত্তর:
বৈশ্বিক মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch):
- হিউম্যান রাইটস ওয়াচ একটি বৈশ্বিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ সালে (Helsinki Watch নামে)।
- সদস্য সংখ্যা: ১০০+ দেশ জুড়ে কার্যক্রম পরিচালনা
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
- ১৯৭৮: Helsinki Watch প্রতিষ্ঠা—সোভিয়েত ব্লকের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
- ১৯৮১: Americas Watch—ল্যাটিন আমেরিকার যুদ্ধাপরাধ তদন্ত করে।
- ১৯৮৫-১৯৮৯: Asia Watch, Africa Watch, Middle East Watch সংযোজন।
- ১৯৮৮: "Human Rights Watch" নামে পূর্ণাঙ্গ সংগঠন রূপে আত্মপ্রকাশ করে।
- ১৯৯৭: আন্তর্জাতিক মাইন নিষিদ্ধকরণ ক্যাম্পেইনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০০৮: ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠায় অবদান রাখে।
- বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস ওয়াচ অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।
৭৬০.
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত ILO কনভেনশন নিচের কোনটি?
  1. আইএলও কনভেনশন - ১৩৮ 
  2. আইএলও কনভেনশন - ১১১
  3. আইএলও কনভেনশন - ৮২
  4. আইএলও কনভেনশন - ১৮২
সঠিক উত্তর:
আইএলও কনভেনশন - ১৩৮ 
উত্তর
সঠিক উত্তর:
আইএলও কনভেনশন - ১৩৮ 
ব্যাখ্যা
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ 
সম্প্রতি এই কনভেনশন অনুসমর্থন করেছে বাংলাদেশ।
এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।
১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে।

এখানে তিনটা বিষয় আছে:
১. ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না।
২. আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)।
৩. ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।

উৎস: www.ilo.org, পত্রিকা রিপোর্ট
৭৬১.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
  1. বাসেল, সুইজারল্যান্ড
  2. ব্রাসেলস, বেলজিয়াম
  3. ব্রামিলিয়া, ব্রাজিল
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৭৬২.
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
  1. ক) ৪৭
  2. খ) ৫৩
  3. গ) ৬২
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
ক) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৭
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC) ২০০৬ সালের ১৫ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট কোলি সিক। এর পূর্বে এটি জাতিসংঘ মানবাধিকার কমিশন নামে পরিচিত ছিলো যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। UNHRC এর বর্তমান সদস্য সংখ্যা ৪৭ টি। সদস্য সংখ্যার আসন বিন্যাস: এশিয়া- ১৩টি, আফ্রিকা- ১৩টি, পূর্ব ইউরোপ- ৬টি, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল- ৮ টি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য- ৭টি। (সূত্রঃ UNHRC ওয়েবসাইট)
৭৬৩.
নিচের আন্তর্জাতিক সংস্থাটি দূর্নীতি নিরসনে কাজ করে থাকে?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. গ) রেড ক্রস
  4. ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) হলো একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। পিটার ইজেন টিআই এর অন্যতম প্রতিষ্ঠাতা।
- টিআই এর সদরদপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত।
- টিআই ১৯৯৫ সাল থেকে দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) রিপোর্ট প্রকাশ করে আসছে।

অপরদিকে, 
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল : মানবাধিকার সংস্থা
- রেড ক্রস  : অন্যতম বৃহৎ সেবামূলক সেচ্ছাসেবী সংস্থা। 
- রোটারি ইন্টারন্যাশনাল : ধনাট্য ব্যক্তিদের স্বেচ্ছাসেবী সংগঠন।

(তথ্যসূত্র: সংগঠনগুলোর ওয়েবসাইট)
৭৬৪.
Which global organization focuses on protecting and promoting children's rights, including the right to education and healthcare?
  1. UNESCO
  2. UNICEF
  3. WHO
  4. UNFPA
সঠিক উত্তর:
UNICEF
উত্তর
সঠিক উত্তর:
UNICEF
ব্যাখ্যা
UNICEF:

- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭৬৫.
জাতিসংঘের শরনার্থী বিষয়ক বর্তমান হাইকমিশনার কে?
  1. অ্যান্তোনিও ফ্যালাসি
  2. ফিলিপ্পে গ্রান্ডি
  3. আদ্রে আজুলে
  4. হ্যান্স ব্লিংস
সঠিক উত্তর:
ফিলিপ্পে গ্রান্ডি
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপ্পে গ্রান্ডি
ব্যাখ্যা
- জাতিসংঘের শরনার্থী বিষয়ক বর্তমান ১১তম হাইকমিশনার হলেন ফিলিপ্পে গ্রান্ডি। তিনি ইতালির নাগরিক। ১ জানুয়ারি ২০১৬তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNHCR এর প্রথম হাইকমিশনার ছিলেন নেদারল্যান্ডের গেরিথ জন ভন হুভান (১৯৫১-৫৬)।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হাইকমিশনার ছিলেন সদরুদ্দিন আগা খান (১৯৬৫-৭৭)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে ২০০৫-২০১৫ খ্রি. সময়ে UNHCR এর হাইকমিশনার ছিলেন।
- UNHCR (United Nations High Commissioner for Refugees) হলো জাতিসংঘের শরনার্থী বিষয়ক এজেন্সি।
- এটি ১৯৫০ সালের ১৪ অক্টোবর গঠিত হয়।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- শরনার্থীদের স্ট্যাটাস বিষয়ে ১৯৫১ সালের ২-২৫ জুলাই জেনেভায় ২৬টি দেশের অংশগ্রহণে Refugee Convention (স্বাক্ষরিত হয় ২৮ জুলাই ১৯৫১) অনুষ্ঠিত হয় যা ১৯৫৪ সালের ২২ এপ্রিল কার্যকর হয়। ১৯৬৭ সালে কনভেনশনটি সংশোধন করে একটি প্রটোকল গৃহিত হয়।
- UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- শরনার্থী ও বাস্তুহারা মানুষদের সহায়তায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৫৪ সাল থেকে UNHCR Nansen Refugee Award প্রদান করে আসছে।
- ২০ জুন প্রতি বছর ‘বিশ্ব শরনার্থী দিবস’ হিসেবে পালিত হয়।
- বর্তমান বিশ্বের মোট শরনার্থী সংখ্যা ৮.২৪ কোটি।
সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে:
- সিরিয়া : ৬৭ লক্ষ
- ভেনেজুয়েলা : ৪০ লক্ষ
- আফগানিস্তান : ২৬ লক্ষ।
শরনার্থী আশ্রয় দানে শীর্ষে:
- তুরস্ক : ৩৭ লক্ষ
- কলম্বিয়া : ১৭ লক্ষ
- পাকিস্তান : ১৪ লক্ষ।
- UNHCR বর্তমানে বিশ্বের ১৩২টি দেশে কাজ করছে।
(তথ্যসূত্রঃUNHCR ওয়েবসাইট)
৭৬৬.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. নেদারল্যান্ড
  4. হাঙ্গেরি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৭৬৭.
কলেরা রোগ নিরাময়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে?
  1. ক) WHO
  2. খ) FAO
  3. গ) ICDDR,B
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
গ) ICDDR,B
উত্তর
সঠিক উত্তর:
গ) ICDDR,B
ব্যাখ্যা

- কলেরা রােগ নিরাময়ের জন্য কাজ করছে ICDDR,B (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) এর প্রতিষ্ঠাকাল- ১৯৬০।

অপরদিকে,
- WHO (World Health Organization) প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল, ১৯৪৮।
সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- FAO (Food and Agricultural Organization) গঠিত হয় ১৯৪৫ সালে, সদরদপ্তর- রােম।
- UNICEF (United Nations Children's Fund) প্রতিষ্ঠিত হয়- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
সদরদপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎসঃ সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৭৬৮.
রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯০০ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৮৯৫ সালে
সঠিক উত্তর:
১৯০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৫ সালে
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎস: Rotary International ওয়েবসাইট।
৭৬৯.
স্মাইল ট্রেন  কোন দেশ ভিত্তিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

তথ্যসূত্র - স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।

৭৭০.
'সেকডেভ ফাউন্ডেশন' প্রধানত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. ডিজিটাল সুরক্ষা
  2. স্বাস্থ্য ও শিক্ষা 
  3. দুর্যোগ ত্রাণ
  4. খাদ্য নিরাপত্তা
সঠিক উত্তর:
ডিজিটাল সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল সুরক্ষা
ব্যাখ্যা

• SecDev Foundation:
- 'সেকডেভ (SecDev Foundation)' হলো কানাডাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান (NGO)।
- এটি বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল স্থিতিস্থাপকতা প্রচারের জন্য কাজ করে। 
- সদর দপ্তর: অটোয়া, কানাডা।
- প্রতিষ্ঠিত হয়: ২০১১ সালে।

⇒ সেকডেভ ফাউন্ডেশন বিশেষ করে নারী, তরুণ এবং সিভিল সোসাইটি গ্রুপের উপর ফোকাস করে, তাদের ডিজিটাল ক্ষতি (যেমন হ্যাকিং, ফিশিং, ডিজিটাল সহিংসতা) থেকে সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকত্ব বিকাশে সহায়তা করে।
- এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরেশিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশে কাজ করে। 
- তাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে CyberSTAR এবং SalamaTech, যা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ায়।

তথ্যসূত্র: SecDev Foundation ওয়েবসাইট।

৭৭১.
Transparency International (TI) কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৭৭২.
Which organization will be replaced by WTO?
  1. ক) ESCAP
  2. খ) ADB
  3. গ) GATT
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
গ) GATT
উত্তর
সঠিক উত্তর:
গ) GATT
ব্যাখ্যা
GATT:

- GATT এর পূর্ণরূপ The General Agreement on Tariffs and Trade.
- এটি হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT 433 WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭৩.
CARE International এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. রোম
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
CARE:
- CARE একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা।
- CARE এর পূর্ণরূপ হলো Cooperation for Assistance and Relief Everywhere.
- এটি ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- তবে ১৯৯৩ সালের পূর্বে CARE এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe.
- CARE International এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- CARE International বর্তমানে বিশ্বের শতাধিক দেশে দারিদ্র্য বিমোচন ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

তথ্যসূত্র - CARE ওয়েবসাইট।
৭৭৪.
ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) পেনসিলভানিয়া
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) নিউ হ্যাম্পশায়ার
সঠিক উত্তর:
ঘ) নিউ হ্যাম্পশায়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউ হ্যাম্পশায়ার
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ক্যারোল সিটির ব্রেটন উডস টাউনের মাউন্ট ওয়াশিংটন হোটেলে বিশ্বের ৪৪ টি দেশের ৭৩০ জন প্রতিনিধির সমন্বয়ে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল জন্ম লাভ করে। (সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৭৭৫.
'অরবিস ইন্টারন্যাশনাল' কোন ধরনের সংস্থা?
  1. শ্রম অধিকার বিষয়ক সংস্থা
  2. পরিবেশ বিষয়ক সংস্থা
  3. উড়ন্ত চক্ষু হাসপাতাল
  4. দুর্নীতি বিরোধী সংস্থা
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হাসপাতাল
উত্তর
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হাসপাতাল
ব্যাখ্যা

• অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে তারবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৭৭৬.
UN HABITAT সংস্থাটি কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. ক) চিকিৎসা
  2. খ) খাদ্য
  3. গ) আশ্রয় বিনির্মাণ
  4. ঘ) পরিবেশ
সঠিক উত্তর:
গ) আশ্রয় বিনির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) আশ্রয় বিনির্মাণ
ব্যাখ্যা
UN HABITAT:

- সংস্থাটির বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN HABITAT.
- এর প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- কেনিয়ার নাইরোবীতে।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day ) পালন করা হয়।

তথ্যসূত্র - UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭৭.
"International Campaign to Ban Landmines (ICBL)" নিম্নের কোন সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত হয়?
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) হিউম্যান রাইটস্‌ ওয়াচ
  3. গ) রেড ক্রস ইন্টারন্যাশনাল
  4. ঘ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
খ) হিউম্যান রাইটস্‌ ওয়াচ
উত্তর
সঠিক উত্তর:
খ) হিউম্যান রাইটস্‌ ওয়াচ
ব্যাখ্যা
হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। 
হিউম্যান রাইটস্‌ ওয়াচ মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে। 
এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।

এক নজরে Human Rights Watch
  প্রতিষ্ঠাতা: Robert L. Berstein
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল
• প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”
• সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উল্লেখ্য,
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত International Campaign to Ban Landmines (ICBL) ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট
৭৭৮.
আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে পালন করা হয়?
  1. ১৬ মে
  2. ১০ মে
  3. ৮ মে
  4. ১৯ মে
সঠিক উত্তর:
৮ মে
উত্তর
সঠিক উত্তর:
৮ মে
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা - জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৭৭৯.
EFTA ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) আইসল্যান্ড
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
গ) লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
EFTA (European Free Trade Association) ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা চারটি। যথা: সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন। এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত। বর্তমান জেনারেল সেক্রেটারি হেনরি গেজ। বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(সূত্রঃ EFTA ওয়েবসাইট)
৭৮০.
CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে -
  1. ইতালিতে
  2. জার্মানিতে
  3. মিশরে
  4. ফ্রান্সে
সঠিক উত্তর:
ফ্রান্সে
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্সে
ব্যাখ্যা
• CARE International:
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে।
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe.
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি।

উৎস: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৭৮১.
স্মাইল ট্রেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
Smile Train: 
- স্মাইল ট্রেন হলো বিশ্বের বৃহত্তম ক্লেফট ঠোঁট ও তালুর চিকিৎসা সংস্থা।
- এটি টেকসই ও স্থানীয় মডেলের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা শিশুদের সার্জারি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৯ সাল। 
- ২৫ বছরেরও বেশি সময় ধরে এটি ২০ লক্ষেরও বেশি শিশুদের বিনামূল্যে নিরাপদ ও মানসম্মত ক্লেফট চিকিৎসা প্রদান করেছে।
- Smile Train যতদিন পর্যন্ত প্রতিটি ক্লেফট আক্রান্ত শিশু প্রয়োজনীয় চিকিৎসা পাবে না, ততদিন এ কার্যক্রম চালিয়ে যাবে।

উৎস: Smile Train ওয়েবসাইট।
৭৮২.
UNHCR এর মতে বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ-
  1. তুরস্ক
  2. বাংলাদেশ
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

শরনার্থী বিষয়ক তথ্যঃ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) ২০ জুন, ২০২০ ‘Global Trends’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে-
বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ- সিরিয়া এবং বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ - তুরস্ক।

৭৮৩.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।

৭৮৪.
সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা কোনটি?
  1. চায়নাভ্যাক
  2. সিভি-৫
  3. করোনাভ্যাক
  4. কভশিল্ড
সঠিক উত্তর:
করোনাভ্যাক
উত্তর
সঠিক উত্তর:
করোনাভ্যাক
ব্যাখ্যা
- চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা হলো করোনাভ্যাক।
- গত ৬ ফেব্রুয়ারি ২০২১ চীনা সরকার শর্তসাপেক্ষে এটির অনুমোদন প্রদান করে।
- চীন ব্যতীত ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ আরো বেশকিছু দেশ নিজ নিজ দেশে সিনোভ্যাকের টিকার ট্রায়াল ও জরুরি ব্যবহার করছে।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ওয়েবসাইট)
৭৮৫.
ACLED কোন দেশভিত্তিক তথ্য ও গবেষণা সংস্থা ?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. কানাডা 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• Armed Conflict Location & Event Data (ACLED):
- ACLED হলো একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও তথ্য সংস্থা।
- এটি রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র সংঘাত এবং বিক্ষোভ সম্পর্কিত তথ্য রিয়েল‑টাইমে বিশ্বব্যাপী সংগ্রহ, বিশ্লেষণ ও ম্যাপিং করে।
- ২০০৫ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লায়োনাড র‍্যালি তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে ACLED‑এর যাত্রা শুরু করেন। 
- ২০১৪ সালে সংস্থাটি উইসকনসিনে নিবন্ধিত হয়ে অলাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় ।

উল্লেখ্য,
- ACLED এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল মোট ৩৫ হাজারেরও বেশি সামরিক হামলা চালিয়েছে। 
- এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে ১৮ হাজার ২৩৫ বার। 
- লেবাননে ১৫ হাজার ৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৩৯ বার হামলা চালিয়েছে দেশটি।

তথ্যসূত্র: ACLED ওয়েবসাইট এবং পত্রিকা রিপোর্ট।

৭৮৬.
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
  1. ক) EU
  2. খ) IDB
  3. গ) ADB
  4. ঘ) IFRC
সঠিক উত্তর:
ঘ) IFRC
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IFRC
ব্যাখ্যা
আইএফআরসি (IFRC) দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য শেখ হাসিনাকে পুরস্কৃত করে।
২০১৬ সালে শেখ হাসিনার হাতে  ক্রেস্ট ও সনদ তুলে দেন আইএফআরসি-এর মহাসচিব আলহাজআস সাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসি এর এশিয়া প্যাসেফিক অঞ্চলেরপরিচালক জেভিয়ার ক্যাসেলানোস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজআহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান সাংসদ হাবিবে মিল্লাত।

অনুষ্ঠানে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকে অধিক দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন আলহাজ আস সাই।
 
উৎস: বিডিনিউজ২৪
৭৮৭.
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দেয়ার জন্য জাতিসংঘের একটি শাখাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । শাখাটির নাম কি?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) সার্ক
  4. ঘ) ইউএনডিপি
সঠিক উত্তর:
খ) ইউনিসেফ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনিসেফ
ব্যাখ্যা
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দিচ্ছে ইউনিসেফ। এতে শিশুদেরকে পড়ানো হচ্ছে ইংরেজি, বার্মিজ এবং রোহিঙ্গাদের স্থানীয় ভাষায়। উৎসঃ ইউনিসেফ।
৭৮৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধানের পদবি-
  1. মহাসচিব
  2. প্রেসিডেন্ট
  3. প্রশাসক
  4. মহাপরিচালক
সঠিক উত্তর:
মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
মহাপরিচালক
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর প্রধানের পদবি মহাপরিচালক (Director General)।
- বর্তমান মহাপরিচালক ড. টেদ্রস আদানম গেব্রেয়েসুস। তিনি ১ জুলাই ২০১৭ তারিখে ৫ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
-  ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র:- WHO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭৮৯.
CPTPP চুক্তি কতটি দেশের মধ্যে সাক্ষরিত হয়েছে?
  1. ক) ১২ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ১৭ টি
সঠিক উত্তর:
খ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ টি
ব্যাখ্যা
৮ মার্চ ২০১৮ চিলির সান্টিয়াগোতে ১১টি দেশের মধ্যে The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership (CPTPP) চুক্তি সাক্ষরিত হয়। দেশগুলো হলোঃ কানাডা, চিলি, পেরু, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনেই দারুসসালাম, ভিয়েতনাম, জাপান এবং সিঙ্গাপুর। শুরুতে এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের সম্প্রসারণ। (সূত্রঃ অস্ট্রেলিয়া ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট)
৭৯০.
International Women's Day -
  1. ক) March 8
  2. খ) May 28
  3. গ) May 8
  4. ঘ) December 10
সঠিক উত্তর:
ক) March 8
উত্তর
সঠিক উত্তর:
ক) March 8
ব্যাখ্যা
- আন্তর্জাতিক নারী দিবস (IWD) ৮মার্চ নারীদের অর্জনকে সম্মান জানানো এবং নারীর অধিকারের প্রচার।
- অনেক দেশে ৮মার্চ জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়।
- ৮মার্চ ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ নারী দিবস স্বীকৃতকে।
- ৮মার্চ ভোটাধিকারের প্রচারে ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস পালন করে।
- ১৯২১ সালে আইডব্লিউডি আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উৎস: ব্রিটানিকা।
৭৯১.
স্মাইল ট্রেন কোন ধরনের শিশুদের জন্য কাজ করে?
  1. শ্রবণপ্রতিবন্ধী শিশু
  2. দৃষ্টিপ্রতিবন্ধী শিশু
  3. জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশু
  4. ক্যান্সারে আক্রান্ত শিশু
সঠিক উত্তর:
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশু
উত্তর
সঠিক উত্তর:
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশু
ব্যাখ্যা
Smile Train:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান।
- কর্মক্ষেত্র: ৯৫+ উন্নয়নশীল দেশ। 
- অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
- ১৯৯৯ সাল থেকে স্মাইল ট্রেন-সমর্থিত ক্লেফট সার্জারি: ২০ লক্ষ+।

উৎস: Smile Train ওয়েবসাইট।
৭৯২.
মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় বর্ণিত অধিকারসমূহ হচ্ছে -
  1. ক) সার্বজনীন
  2. খ) বিশেষ মর্যাদা নির্ভর নয়
  3. গ) আদায়যোগ্য
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যে অধিকার একান্তভাবেই মানুষের, প্রথমত, তাকেই মানবাধিকার বলে।
পশুপাখির প্রাণ আছে তাই তারা প্রাণী, মানুষের প্রাণ আছে, তাই মানুষও প্রাণী। প্রাণীর এই দুই শ্রেণীর মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। পশুপাখি যা’ পারে না মানুষ তা' পারে। মানুষের এই বিশেষ ক্ষমতাই তার বিশেষ অধিকার । মানুষ চিন্তা করতে পারে, উদ্ভাবন করতে পারে। চিন্তা ও উদ্ভাবনের এই ক্ষমতা মানুষকে পশুপাখি থেকে পৃথক করেছে। এই শক্তি বা ক্ষমতা নিয়েই মানুষ জন্মেছে।
এ শক্তির ব্যবহারের অধিকারই মানবাধিকার। 
 
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গৃহীত হয়। 
এতে সর্বমোট ৩০টি ধারা আছে। 
এই চুক্তি স্বাক্ষরের পরেই ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়।
চুক্তিটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।
 
- মানবাধিকার হচ্ছে সকল মানুষের অধিকার। 
- মানবাধিকারের ধারণার মধ্যে আছে সকল মানুষের সমানঅংশ। 
- বিশেষ মর্যাদার কারণে মানবাধিকারের ঘোষণা মানুষের মধ্যে পার্থক্য করে না। 
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় বর্ণিত অধিকারসমূহ হচ্ছে এমন যেগুলো আদায়যোগ্য। 
- মানবাধিকার হচ্ছে সার্বজনীন, চিরন্তন। 
 
উৎস: সিভিক এডুকেশন- ১, বিএ/বিএসএস প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; জাতিসংঘ ওয়েবসাইট। 
৭৯৩.
বর্তমান পর্যন্ত জাতিসংঘ পরিচালিত মোট শান্তিরক্ষা মিশনের সংখ্যা কতটি?
  1. ক) ৪০টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৭১টি
  4. ঘ) ৭৩টি
সঠিক উত্তর:
গ) ৭১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭১টি
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান পর্যন্ত মোট শান্তিরক্ষা মিশন সংখ্যা ৭১টি।

১৯৪৮ সালে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে UNTSO (United Nations Truce Supervision Organization) মিশনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমের সূচনা হয়।

বর্তমানে জাতিসংঘের অধীনে মোট ১২টি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে।
এগুলো হলোঃ

- UNMOGIP (কাশ্মীর)
- UNIFIL (লেবানন)
- UNFICYP (সাইপ্রাস)
- UNDOF (গোলান, সিরিয়া)
- UNTSO (ইসরাইল-ফিলিস্তিন)
- UNMIK (কসোভো)
- MINUSMA (মালি)
- MINURSO (পশ্চিম সাহারা)
- MINUSCA (মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র)
- MONUSCO (ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো)
- UNISFA (আবেই, সুদান) এবং
- UNMISS (দক্ষিণ সুদান)।

(তথ্যসূত্র: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট)
৭৯৪.
স্থায়ী সালিশি আদালত কোন দেশে অবস্থিত?
  1. নেদারল্যান্ডসে
  2. সুইজারল্যান্ডে
  3. ইতালিতে
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
ব্যাখ্যা
স্থায়ী সালিশি:
- স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) ১৮৯৯ সালে গঠিত হয়।
- আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও কমিউনিটির মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য এই আদালত স্থাপন করা হয়।
- স্থায়ী সালিশি আদালত নেদারল্যান্ডসের হেগে (পিস প্যালেস) অবস্থিত।

তথ্যসূত্র - PCA ওয়েবসাইট।
৭৯৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ-পীড়িত ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য কোন দাতব্য সংস্থা প্রতিষ্ঠিত হয়?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. স্মাইল ট্রেন
  3. অরবিস ইন্টারন্যাশনাল
  4. সেইভ দ্যা চিলড্রেন
সঠিক উত্তর:
অক্সফাম ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
অক্সফাম ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ-পীড়িত ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য অক্সফাম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়।

অক্সফাম ইন্টারন্যাশনাল:

- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।

⇒ 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।

অন্যদিকে,
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের শিশুদের দুর্দশা দেখে ব্রিটিশ নারী নাগরিক Eglantyne Jebb সেইভ দ্যা চিলড্রেন গড়ে তোলেন।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৭৯৬.
"রোটারি ইন্টারন্যাশনাল" এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. জর্জ ডব্লিউ. কার্ভার
  2. উইলিয়াম জে. মরগান
  3. পল পি. হ্যারিস
  4. হেনরি ডুনান্ট
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- এটি ১৯০৫ সালে শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 

- সংগঠনটি মূলত সমাজসেবা, মানবকল্যাণ এবং বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করে।
- "নিজের উপরে সেবা"—এই নীতিবাক্যকে কেন্দ্র করে সংগঠনটি সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করছে।
- রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টনে অবস্থিত।

সূত্র: Rotary International ওয়েবসাইট।
৭৯৭.
Human Rights Watch কোন দেশভিত্তিক সংগঠন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির প্রধান কাজ: মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
৭৯৮.
মানবাধিকার সংস্থা CARE-এর পূর্ণরূপ কী?
  1. Co-operative for Assistance and Relief Everywhere
  2. Council for Aid and Relief Everywhere
  3. Committee for Assistance and Relief Education
  4. Coalition for Aid and Regional Empowerment
সঠিক উত্তর:
Co-operative for Assistance and Relief Everywhere
উত্তর
সঠিক উত্তর:
Co-operative for Assistance and Relief Everywhere
ব্যাখ্যা

 • Co-operative for Assistance and Relief Everywhere (CARE) :
- "১৯৪৫ সালের শরৎকালে এক সন্ধ্যায় কলেজ পার্ক, এমডিতে লিংকন ক্লার্কের বাড়ির পারিবারিক কক্ষে CARE নামটি তৈরি করা হয়েছিল।
- CARE International যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা।
- ২৭ নভেম্বর, ১৯৪৫ সালে গঠন করা হয়।
- ১৯৫২ সালে, CARE মেক্সিকোতে তার প্রথম মিশন শুরু করে।
- CARE International এর প্রধান কার্যালয় অবস্থিত - জেনেভা, সুইজারল্যান্ড।

• CARE International মূলত কাজ করে-
- দারিদ্র্য দূরীকরণ,
- সংকট
- খাদ্য এবং জল,
- নারী শিক্ষা এবং দক্ষতা,

তথ্যসূত্র: CARE website.

৭৯৯.
রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর-
  1. ক) ইভানস্টোন
  2. খ) শিকাগো
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ক) ইভানস্টোন
উত্তর
সঠিক উত্তর:
ক) ইভানস্টোন
ব্যাখ্যা

রোটারি ইন্টারন্যাশনালঃ
রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)
রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎসঃ রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট ও Live MCQ content (upcoming)।

৮০০.
‘রোম চুক্তি- ১৯৯৮’ দ্বারা কোন আদালত প্রতিষ্ঠিত হয়?
  1. ক) The International Court of Justice
  2. খ) The Permanent Court of Arbitation
  3. গ) The International Criminal Court
  4. ঘ) The Permanent Court of International Justice
সঠিক উত্তর:
গ) The International Criminal Court
উত্তর
সঠিক উত্তর:
গ) The International Criminal Court
ব্যাখ্যা
১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ঃ ১ জুলাই, ২০০২ সাল।
- বর্তমান সদস্য সংখ্যাঃ ১২৩টি।
- আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
উৎসঃ আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়েবসাইট।