»
রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার (Professionals) নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি পরহিতব্রতী (Humanitarian) সংগঠন। রোটারি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বব্যাপী পোলিও নির্মুল, শান্তি রক্ষা, বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সহোযোগিতা, পরিষ্কার পানি সরবরাহ, মা ও শিশু রক্ষা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।
এক নজরে রোটারি ইন্টারন্যাশনাল:
• প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল
• প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
•
Motto/স্লোগান - “Service Above Self” এবং “One Profits Most Who Serves Best”• বর্তমানে এটি বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.
(তথ্যসূত্রঃ রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)