World Economic Forum (WEF)‘World Economic Forum’ বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট ও পাবলিক সেক্টরের সমন্বয় সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক ফোরাম। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এর পূর্বনাম - European Management Forum। ১৯৮৭ সালে ‘European Management Forum’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘World Economic Forum’.
⤇ আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থাটি তার ‘Annual Meeting in Davos-Klosters’ - এর জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন ও বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা সুপারিশ করেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনেও এই ফোরাম অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ১৯৭৪ সাল থেকে রাজনৈতিক নেতাদেরকে বৈঠকে আমন্ত্রন জানানো হয়।
এক নজরে WEF
প্রতিষ্ঠাকাল - মার্চ, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।
- WEF (World Economic Forum) প্রতিবছর The Inclusive Development Index রিপোর্ট প্রকাশ করে থাকে।
WEF প্রকাশিত রিপোর্টসমূহ হলো:
- Global Gender Gap Report
- Global Risks Report
- Global Social Mobility Report
- The Global Competitiveness Report. প্রভৃতি।
সূত্র: World Economic Forum এর ওয়েবসাইট