উত্তর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও কমিউনিটির মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য এই আদালত স্থাপন করা হয়।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগে (পিস প্যালেস) অবস্থিত।
উৎস: PCA ওয়েবসাইট
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০ / ১০ · ৯০১–৯৩৮ / ৯৪৩
- রোটারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।
• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদ বা সিডও ১৯৭১ (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women Or CEDAW 1979):
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদটি ‘সিডও' নামে পরিচিত। ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি
স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান।
- কর্মক্ষেত্র: ৯৫+ উন্নয়নশীল দেশ।
- অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
- ১৯৯৯ সাল থেকে স্মাইল ট্রেন-সমর্থিত ক্লেফট সার্জারি: ২০ লক্ষ+।
উৎস: Smile Train ওয়েবসাইট।
• অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদে ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের
তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International):
CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।
এক নজরে কেয়ার ইন্টারন্যাশনালঃ
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
➣ কেয়ার ইন্টারন্যাশানাল সম্পর্কিত অন্যান্য তথ্য -
⤇ CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
⤇ CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
উৎসঃ কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।
সূত্র: OPCW ওয়েবসাইট।
• বয় স্কাউটস :
- বয় স্কাউটস , মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য একটি সংগঠন।
- যার লক্ষ্য ছিল তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সাহসী আচরণ এবং বিভিন্ন বহিরঙ্গণ কার্যকলাপে দক্ষতা বিকাশ করা।
- বয় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা- রবার্ট ব্যাডেন-পাওয়েল।
- ১৯০৭ সালে গ্রীষ্মকালে ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।
- স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য - তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়ন।
- বিশ্ব স্কাউটের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
তথ্যসূত্র: scout.
• আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO- International Civil Aviation Organization) সদরদপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
উৎসঃ ICAO এর ওয়েবসাইট।
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organisation (Interpol) ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৪টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- বর্তমান সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক।
- সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ Interpol ওয়েবসাইট)