বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্থা

মোট প্রশ্ন৯৪৩এই পাতা৩৮প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্থা

PrepBank · পাতা ১০ / ১০ · ৯০১৯৩৮ / ৯৪৩

৯০১.
স্থায়ী সালিসী আদালত (Permanent Court of Arbitration) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৮৯৯
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৬৫
ব্যাখ্যা
স্থায়ী সালিসী আদালত (Permanent Court of Arbitration) ১৮৯৯ সালে গঠিত হয়।
- আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও কমিউনিটির মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য এই আদালত স্থাপন করা হয়।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগে (পিস প্যালেস) অবস্থিত।

উৎস: PCA ওয়েবসাইট
৯০২.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ধরনের সংগঠন?
  1. মানবাধিকার
  2. পরিবেশ
  3. রাজনৈতিক
  4. সামরিক
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক সংগঠন। 

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৯০৩.
রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International) মূলত কী ধরনের সংগঠন?
  1. পরিবেশবাদী সংস্থা
  2. আন্তর্জাতিক যুব সংগঠন
  3. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন
  4. বর্ণিত কোনটিই নয়
ব্যাখ্যা

- রোটারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

Rotary International:

- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।
• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৯০৪.
জাতিসংঘের 'নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদ' কোনটি?
  1. CEDAW
  2. AWDE
  3. WN
  4. ANNA
ব্যাখ্যা

নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদ বা সিডও ১৯৭১ (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women Or CEDAW 1979):
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদটি ‘সিডও' নামে পরিচিত। ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

৯০৫.
ওআইসি সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) জেদ্দা
  3. গ) কায়রো
  4. ঘ) রাবাত
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। (সূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
৯০৬.
হিউম্যান রাইটস ওয়াচ কী নামে প্রতিষ্ঠা লাভ করে?
  1. Human Rights Watch
  2. Americas Watch
  3. Helsinki Watch
  4. Amnesty International
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch):
- হিউম্যান রাইটস ওয়াচ একটি বৈশ্বিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ সালে (Helsinki Watch নামে)।
- সদস্য সংখ্যা: ১০০+ দেশ জুড়ে কার্যক্রম পরিচালনা করে। 
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- ১৯৭৮: Helsinki Watch প্রতিষ্ঠা—সোভিয়েত ব্লকের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
- ১৯৮১: Americas Watch—ল্যাটিন আমেরিকার যুদ্ধাপরাধ তদন্ত করে।
- ১৯৮৫-১৯৮৯: Asia Watch, Africa Watch, Middle East Watch সংযোজন।
- ১৯৮৮: "Human Rights Watch" নামে পূর্ণাঙ্গ সংগঠন রূপে আত্মপ্রকাশ করে।
- ১৯৯৭: আন্তর্জাতিক মাইন নিষিদ্ধকরণ ক্যাম্পেইনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০০৮: ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠায় অবদান রাখে।
- বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস ওয়াচ অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।
৯০৭.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
FAO প্রকাশিত দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদন-২০২২ অনুসারে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।

এছাড়া:
- চাষকৃত মাছ উৎপাদনে : পঞ্চম।
- স্বাদুপানির পাখনাযুক্ত (ফিনফিশ) মাছ উৎপাদনে : তৃতীয়।
- ইলিশ মাছ উৎপাদনে : প্রথম।

- ২০২০-২১ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদনের পরিমাণ প্রায় ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। যার মধ্যে চাষকৃত মাছের পরিমাণ প্রায় ২৬.৫৫ লক্ষ মেট্রিক টন।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৯০৮.
Rotary International-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. ইভানস্টন
  4. ব্রাসেলস
ব্যাখ্যা
• Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৯০৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় কোন টিকাকে?
  1. Comirnaty
  2. Covovax
  3. Nuvaxovid
  4. Spikevax
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০ ডিসেম্বর ২০২১ তারিখে করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় - Nuvaxovid.
উৎস: পত্রিকা রিপোর্ট।
৯১০.
UNCTAD - এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯৫টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৬৫টি
  4. ঘ) ১৮৮টি
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
৯১১.
সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন কে?
  1. হেনরি ডুনান্ট
  2. এগল্যান্টাইন জেব
  3. ফ্রেডারিক এঞ্জেলস
  4. ফ্রেডারিক প্যাসে
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সমাজসেবী এগল্যান্টাইন জেব সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১১৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

তথ্যসূত্র - সেভ দ্য চিলড্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট।
৯১২.
Covid-19 চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির তৈরি করেছে কোন প্রতিষ্ঠান?
  1. মার্ক
  2. রিজব্যাক বায়োথেরাপিউটিকস
  3. শার্প এন্ড ডোম
  4. উপরের সকলে
ব্যাখ্যা
কোভিড-নাইনটিনের চিকিৎসায় এই মলনুপিরাভির বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ।
এটি ঘরে বসেই সাধারণ যেকোনো ট্যাবলেটের মতো খাওয়া যাবে।
এজন্য হাসপাতালে যাওয়া কিম্বা কোন ডাক্তার বা নার্সের সহায়তার প্রয়োজন হবে না।
যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক, শার্প এন্ড ডোম এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকস এই ওষুধটি তৈরি করেছে।
উৎস: বিবিসি
৯১৩.
স্মাইল ট্রেন প্রধানত কোন ধরনের শিশুদের সহায়তা করে?
  1. শ্রবণ প্রতিবন্ধী
  2. দৃষ্টিপ্রতিবন্ধী
  3. জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা
  4. পুষ্টিহীন
ব্যাখ্যা

স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান।
- কর্মক্ষেত্র: ৯৫+ উন্নয়নশীল দেশ। 
- অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
- ১৯৯৯ সাল থেকে স্মাইল ট্রেন-সমর্থিত ক্লেফট সার্জারি: ২০ লক্ষ+।

উৎস: Smile Train ওয়েবসাইট।

৯১৪.
Economic Commission for Europe (UNECE) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (UNECE)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯১৫.
নিচের কোনটি ইউরোপীয় রেনেসাঁসের ফলাফল-
  1. রাজতন্ত্রের উত্থান
  2. চার্চের ক্ষমতা বৃদ্ধি
  3. মানবতাবাদের বিকাশ
  4. ধর্মের গুরুত্ব বেড়ে যাওয়া
ব্যাখ্যা
- রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই ‘রেনেসাঁস’ নামে পরিচিত।
- পঞ্চদশ শতকে অটোমানদের নিকট বাইজান্টিয়াম সাম্রাজ্যের পতন রেনেসাঁসকে তরান্বিত করে।
- ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাঁসের প্রথম সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িযে পড়ে।
- রেনেসাঁসের ফলে ইউরোপের ধর্মকেন্দ্রিক যাজকতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ঘটে এবং মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, শিক্ষা প্রভৃতি গুরুত্ব লাভ করে।
- রেনেসাঁসকে ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯১৬.
বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা কোনটি?
  1. সেভ দ্য চিলড্রেন
  2. কেয়ার
  3. ইউনিসেফ
  4. অক্সফাম
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা। 
- প্রতিষ্ঠাতা: এগলান্টাইন জেব (Eglantyne Jebb)
- শিশুদের স্বতন্ত্র অধিকারের ধারণা প্রথম উপস্থাপন করে। 
- ১৯২৪ সালে জেনেভা ঘোষণাপত্রের (Geneva Declaration of the Rights of the Child) খসড়া প্রস্তুত করে। 
- লীগ অব নেশন্স-কে শিশু কল্যাণে এই নীতিমালা অনুসরণ করতে আহ্বান জানায়।
- প্রতিবছর কোটি কোটি শিশু এই সংস্থার জীবন পরিবর্তনকারী কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়।

উৎস: সেভ দ্য চিলড্রেন ওয়েবসাইট।
৯১৭.
বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায়?
  1. লিভারপুল
  2. ইলিনয়স
  3. বোস্টন
  4. হেগ
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Rotary International ওয়েবসাইট।
৯১৮.
কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটেনের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) কানাডা
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
কমনওয়েলথভুক্ত দেশ কানাডার রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্রের বর্তমান রানী ও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রসমূহ হচ্ছে : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামাস, গ্রানাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বারমুডা এবং সেন্ট কিটস ও নেভিস।
উৎসঃ অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের সরকারি ওয়েবসাইট।
৯১৯.
‘লায়ন্স ক্লাব’ কী ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক সংস্থা
  2. আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন
  3. বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল:
- লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ও সমাজসেবী ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এটি মূলত মানবকল্যাণমূলক ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত।

সংক্ষেপে:
প্রতিষ্ঠা: ১৯১৭ সাল।
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর: ইলিনয়, যুক্তরাষ্ট্র।
প্রধান লক্ষ্য: সমাজসেবা, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবা, দুর্যোগ সহায়তা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম।
মূলমন্ত্র: “We Serve” (আমরা সেবা করি)।
সদস্যসংখ্যা: ২০০+ দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সদস্য।

কাজের ক্ষেত্র:
- চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তা;
- শিশু ও যুব উন্নয়ন;
- পরিবেশ সংরক্ষণ;
- স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা।

তথ্যসূত্র: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৯২০.
Oxfam International-এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. লন্ডন
  2. নাইরোবি
  3. নিউ ইয়র্ক
  4. হেগ
ব্যাখ্যা

অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদে ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।
-  'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের 

তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৯২১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন কে?
  1. ক) জন ভন হুভান
  2. খ) ফিলিপ্পে গ্রান্ডি
  3. গ) ইয়াকুব মালিক
  4. ঘ) সদরউদ্দিন আগা খান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) ছিলেন সদরুদ্দিন আগা খান (১৯৬৫-৭৭)।
- UNHCR এর বর্তমান ১১তম হাইকমিশনার হলেন ইতালির নাগরিক ফিলিপ্পে গ্রান্ডি।
- প্রথম হাইকমিশনার ছিলেন নেদারল্যান্ডের গেরিথ জন ভন হুভান (১৯৫১-৫৬)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে ২০০৫-২০১৫ খ্রি. সময়ে UNHCR এর হাইকমিশনার ছিলেন।
- UNHCR (United Nations High Commissioner for Refugees) হলো জাতিসংঘের শরনার্থী বিষয়ক এজেন্সি।
- এটি ১৯৫০ সালের ১৪ অক্টোবর গঠিত হয়।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- UNHCR বর্তমানে বিশ্বের ১৩২টি দেশে কাজ করছে।
- UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্রঃUNHCR ওয়েবসাইট)
৯২২.
বাংলাদেশে মা ও শিশুর কল্যাণ ও উন্নয়নে কাজ করে -
  1. UNFPA
  2. UNESCO
  3. UNICEF
  4. UNHCR
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ।
- ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে।
- ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়।
- ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও ১৯৭৭সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এ দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।

উৎসঃ ইউনিসেফের ওয়েবসাইট।
৯২৩.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
Oxfam International:

- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র - অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৯২৪.
কেয়ার (CARE) এর সদরদপ্তর কোথায়?
  1. ক) অটোয়া
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) আটলান্টা
ব্যাখ্যা

কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International):
CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

এক নজরে কেয়ার ইন্টারন্যাশনালঃ
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড

➣ কেয়ার ইন্টারন্যাশানাল সম্পর্কিত অন্যান্য তথ্য -
⤇ CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
⤇ CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।

উৎসঃ কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৯২৫.
Who is the 196th member of INTERPOL?
  1. North Korea
  2. Tuvalu
  3. Palau
  4. Micronesia
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোল পরিচালিত হয় ‘জেনারেল অ্যাসেম্বলি' নামক কমিটির মাধ্যমে ।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা চারটি: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম: International Criminal Police Review.
- সদস্য সংখ্যা: ১৯৬টি।

উল্লেখ্য,
- সর্বশেষ ১৯৬তম সদস্য পালাউ।

উৎস: Interpol ওয়েবসাইট।
৯২৬.
আন্তর্জাতিক রেডক্রস কমিটি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯১৭সালে
  3. ১৯৪৪ সালে
  4. ক, খ ও গ
ব্যাখ্যা
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

⇒ আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

উৎস: Red Cross ওয়েবসাইট।
৯২৭.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা-
  1. রবার্ট ব্যাডেন পাওয়েল
  2. উইলিয়াম বয়েট
  3. মার্টিন লুথার কিং
  4. হেনরি ডুন্যান্ট
ব্যাখ্যা
• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৯২৮.
নিচের কোন সংস্থাটি মানবকল্যাণের স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে?
  1. ক) OPCW - Organization for the Prohibition of Chemical Weapon
  2. খ) BWC - Biological Weapons Convention
  3. গ) ICAO - International Civil Aviation Organization
  4. ঘ) Greenpeace
ব্যাখ্যা

OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।

সূত্র: OPCW ওয়েবসাইট।

৯২৯.
কোন সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়ন সাধনে কাজ করে?
  1. ক) IFC
  2. খ) MIGA
  3. গ) IDA
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫ টি। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(সূত্রঃ IFC ওয়েবসাইট)
৯৩০.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য দেশ -
  1. ৫৫টি
  2. ৫৪টি
  3. ৫৬
  4. ৫৫টি
ব্যাখ্যা
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ/Economic and Social Council-(ECOSOC)
অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলােচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলাে এই পরিষদ।
কার্যাবলিঃ জাতিসংঘভুক্ত দেশগুলাের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
সদস্যঃ ১৮ সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৫৪ সদস্য নিয়ে এই কাউন্সিল গঠিত। ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশােধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
মেয়াদঃ কাউন্সিলের সদস্য ৩ বছর মেয়াদে নির্বাচিত করে থাকে জাতিসংঘ সাধারণ পরিষদ।
উৎসঃ জাতিসংঘ এর ওয়েবসাইট।
৯৩১.
প্রথম বয়েজ স্কাউট ক্যাম্পের আয়োজন কোন দ্বীপে হয়েছিল?
  1. ব্রাউনসী দ্বীপ
  2. ব্যাফিন দ্বীপ
  3. লোম্বলেন দ্বীপ
  4. ক্যামেন দ্বীপ
ব্যাখ্যা

• বয় স্কাউটস :
- বয় স্কাউটস , মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য একটি সংগঠন।
- যার লক্ষ্য ছিল তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সাহসী আচরণ এবং বিভিন্ন বহিরঙ্গণ কার্যকলাপে দক্ষতা বিকাশ করা।
- বয় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা-  রবার্ট ব্যাডেন-পাওয়েল।
- ১৯০৭ সালে গ্রীষ্মকালে ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।
- স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য - তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়ন।
- বিশ্ব স্কাউটের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: scout.

৯৩২.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য?
  1. প্যারাগুয়ে
  2. বলিভিয়া
  3. গায়ানা
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। এদের মধ্যে দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হয়েও OIC এর সদস্য।
দেশ দুটি হলো:
- সুরিনাম (সদস্যপদ লাভ : ১৯৯৬ সালে)
- গায়ানা : (সদস্যপদ লাভ : ১৯৯৮ সালে)।
ইউরোপের একমাত্র দেশ হিসেবে আলবেনিয়া OIC এর সদস্য।

OIC এর পর্যবেক্ষক রাষ্ট্র পাঁচটি।
এগুলো হলো:
- বসনিয়া ও হার্জেগোভিনা
- মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
- থাইল্যান্ড
- রাশিয়া এবং
- টার্কিশ সাইপ্রিয়ট।

প্যারাগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা OIC এর সদস্য নয়।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
৯৩৩.
'ICAO' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. নাইরোবি
  3. বার্ন
  4. মন্ট্রিল
ব্যাখ্যা

• আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO- International Civil Aviation Organization) সদরদপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
উৎসঃ ICAO এর ওয়েবসাইট।

৯৩৪.
‘The Corruption Perceptions Index’ রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. IBRD
  2. IMF
  3. WIPO
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International):
- বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)।
- এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে।
- সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল - মে, ১৯৯৩ সাল।
- সদরদপ্তর - বার্লিন, জার্মানি।
- TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। (এখানে উত্তর "কোনটি নয়")
- ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ।
৯৩৫.
‘International Association of Police Academies’ (INTERPA) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আঙ্কারা, তুর্কিয়ে
  2. খ) লিও, ফ্রান্স
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• ১২-১৪ সেপ্টেম্বর ‘International Association of Police Academies’ (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকা, বাংলাদেশ।
• এই সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
• প্রতিপাদ্য ছিল – Digitalization of Policing.
• INTERPA বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত।
• এর সদস্য সংখ্যা – ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি।
সদরদপ্তর – আঙ্কারা, তুর্কিয়ে।  

তথ্যসূত্র:- INTERPA এর ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৯৩৬.
‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদানকারী সংস্থার নাম-
  1. GAVI
  2. PACC
  3. UNICEF
  4. REAP
ব্যাখ্যা
GAVI:

- GAVI (Gavi, the Vaccine Alliance) স্বাস্থ্য বিয়য়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
- এটি ২০০০ সালে জানুয়ারিতে যাত্রা শুরু করে।
- এটির উদ্দেশ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
- এই সংস্থা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করে।
- ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করে।

তথ্যসূত্র - GAVI ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ৯ অক্টোবর, ২০১৯।
৯৩৭.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯২৩
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৪৯
ব্যাখ্যা

- আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organisation (Interpol) ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৪টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- বর্তমান সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক।
- সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ Interpol ওয়েবসাইট)

৯৩৮.
ওআইসি সনদ কোন সনে গৃহীত হয়?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৫৮ সালে
ব্যাখ্যা
The first OIC Charter was adopted by the 3rd ICFM Session held in 1972. The Charter laid down the objectives and principles of the organization and fundamental purposes to strengthen the solidarity and cooperation among the Member States. [source: oic-oic.org]