উত্তর
ব্যাখ্যা
Source: worldatlas.com
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫২ / ৭৬ · ৫,১০১–৫,২০০ / ৭,৫৯৯
সাংহাই বন্দর:
- বিশ্বব্যাপী কন্টেইনার বাণিজ্যে সবচেয়ে ব্যস্ততম বন্দর হলো চীনের সাংহাই বন্দর (Port of Shanghai)।
• এটি বছরে প্রায় ৫০ মিলিয়ন TEUs-এর বেশি কন্টেইনার পরিচালনা করে।
- চীনের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড ও রপ্তানি চাহিদার কারণে সাংহাই বন্দর ধারাবাহিকভাবে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্রবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।
উল্লেখ্য,
- ১ম স্থান: সাংহাই বন্দর (চীন),
- ২য় স্থান: সিঙ্গাপুর বন্দর (সিঙ্গাপুর),
- ৩য় স্থান: নিংবো-ঝৌশান বন্দর (চীন)।
উৎস: i) freightslogistics.com ওয়েবসাইট।
ii) China Daily.
- ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নোবেল পুরস্কার লাভ করে।
- ২০০১ সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার লাভ করে।
- ২০১৩ সালে OPCW নোবেল পুরস্কার লাভ করেন।
আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার লাভ করে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
• সার্ক(SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।
• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।
উৎস: SAARC ওয়েবসাইট।
- LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৪টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৮টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
সোর্সঃ জাতিসংঘ ওয়েবসাইট।
• Commonwealth:
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র।
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
এছাড়াও
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - শার্লি আয়োরকর বোচওয়েকে।
উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
- V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
- প্রতিষ্ঠাকাল - ৮ অক্টোবর, ২০১৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - লিমা, পেরুতে অনুষ্ঠিত Climate Vulnerable Forum - এর বৈঠকে।
সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ।
• স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
তথ্যসূত্র: স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।
◉ OPEC-এর সদস্য নয়- বাংলাদেশ। কখনোই বাংলাদেশ OPEC-এর সদস্য ছিল না।
→ OPEC-এর সদস্য - আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
→ উল্লেখ্য, ইন্দোনেশিয়া আগে OPEC-এর সদস্য ছিল (১৯৬২), ২০০৯ সালে স্থগিত, ২০১৬ সালে আবার যোগ দেয়, পরে আবার স্থগিত করে।
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
⇒ OPEC গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)।
উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- এ ছাড়া ২০১৯ সালের ১ জানুয়ারি কাতার এবং ২০২০ সালের ১ জানুয়ারি ইকুয়েডর সদস্যপদ ছেড়ে দেয়।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে অ্যাঙ্গোলা OPEC থেকে বেরিয়ে এসেছে।
এছাড়াও,
• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)।
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)।
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।
উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com
- জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কাটাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩।
- বাংলাদেশ ২০০৪ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে। এর আগে এটি বাংলাদেশে অনুমোদিত হয় ৫ ফেব্রুয়ারী , ২০০৪ সালে।
- কাটাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
• IMF ও IBRD কে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
• ব্রেটন উডস সিস্টারস:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুইটি তা হল: IMF ও IBRD.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংকের IBRD সহ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
উৎস: World Bank ওয়েবসাইট।
• Freedom House:
- যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘Freedom House’।
- Freedom House একটি অরাজনৈতিক, অলাভজনক (non-profit) আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- এটি মূলত মানবাধিকার, গণতন্ত্র এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় কাজ করে।
- সভাপতি: মাইকেল আব্রামোভিটজ।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ অক্টোবর, ১৯৪১।
- সদর দপ্তর : ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
⇒ Freedom House বিভিন্ন দেশে নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার বিষয়ে গবেষণা, পর্যালোচনা এবং রিপোর্ট তৈরি করে থাকে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার উন্নয়ন ও স্বাধীনতার প্রসারে কাজ করে।
- Freedom House প্রতি বছর "ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড" এবং "নেট ফ্রিডম" নামে দুটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিশ্বজুড়ে দেশগুলোর রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং ইন্টারনেট স্বাধীনতার মান নিয়ে মূল্যায়ন করা হয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও Freedom House ওয়েবসাইট।
• FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। [নভেম্বর, ২০২৫]
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। [নভেম্বর, ২০২৫]
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: FAO অফিসিয়াল ওয়েবসাইট।
• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালে।
বাংলাদেশে স্কাউট আন্দোলন শুরু হয়
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।
তথ্যসূত্র: ব্রিটানিকা ।
জাতিসংঘ শিশু অধিকার সনদ:
- জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ‘শিশুর বয়স’ ০-১৮ বছর।
⇒ বিশ্বের প্রতিটি মানুষের মর্যাদা এবং জাতিসংঘ নীতিমালা ও ঘোষণা অনুযায়ী সমঅধিকারের স্বীকৃতিই হচ্ছে স্বাধীনতা, ন্যায় বিচার ও বিশ্ব শান্তির ভিত্তি৷
- এই বিষয়টি সামনে রেখে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালায় এ কথা স্বীকৃত হয়েছে যে গোত্র, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধমৃ, রাজনৈতিক অথবা ভিন্নমত, জাতীয়তা কিংবা সামাজিক পরিচয়, শ্রেণী, জণ্মসূত্র কিংবা অন্য কোন মর্যাদা নির্বিশেষে প্রতিটি মানুষ কোন প্রকার বৈষম্য ছাড়াই এই ঘোষণায় বর্নিত সব ধরনের অধিকার ও স্বাধীনতা ভোগ করবে৷
• অনুচ্ছেদ-১: শিশুর বয়স
- এই সনদে ১৮ বছরের নীচে সব মানবসন্তানকে শিশু বলা হবে, যদি না শিশুর জন্য প্রযোজ্য আইনের আওতায় ১৮ বছরের আগেও শিশুকে সাবালক হিসেবে বিবেচনা করা হয়।
উৎস: UN ওয়েবসাইট।
বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।
উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।
উৎস: UNU ওয়েবসাইট।
ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইনসুলিন অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- এ অবস্থায় ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়।
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- উরুগুয়ে রাউন্ডের সংলাপ ৮ বছর ধরে চলেছিল।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।
উৎস: WTO ওয়েবসাইট।
FAO:
- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।
সূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭২টি।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
উৎস: UNIDO ওয়েবসাইট।
• ASEAN Free Trade Area (AFTA ).
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।
উৎস: আসিয়ান ওয়েবসাইট।
• ব্রেটনের উডস সম্মেলন:
⇒ ১৯৪৪ সালের জুলাই মাসে - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে - নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা মিলিত হন ।
- এই সম্মেলনের লক্ষ্য ছিল যুদ্ধোত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের কাঠামো তৈরি করা।
- সম্মেলনে বুদ্ধিজীবী নেতারা ছিলেন জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্যে ট্রেজারি উপদেষ্টা) এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি সহকারী সচিব)।
⇒ যদিও সম্মেলনের ফলে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (World Bank)।
- হ্যারি ডেক্সটার হোয়াইটের নেতৃত্বে IMF কমিশনের উপর বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল।
- অন্যদিকে, বিশ্বব্যাংক কমিশনের কাজ কেবল সম্মেলনের শেষ কয়েক দিনেই হয়েছিল।
⇒ এর চুক্তির ধারাগুলি - মূলত জন মেনার্ড কেইনস দ্বারা খসড়া করা হয়েছিল - যুদ্ধে বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা অন্তর্ভুক্ত ছিল।
উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উৎস: WMO ওয়েবসাইট।
১৮তম ব্রিকস শীর্ষ সমেলন-২০২৬:
- ২০২৬ সালের ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
- ভারত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করেছে এবং নয়াদিল্লিতে এই সম্মেলন আয়োজন করবে বলে নিশ্চিত করেছে।
• BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ভারত।
- ব্রিকস-এর অংশীদার দেশগুলি হলো: বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা এবং উজবেকিস্তান।
বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে। এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩০ শতাংশের বেশি। এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।
এছাড়াও,
- ৬ - ৭ জুলাই, ২০২৫ তারিখে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- ব্রাজিল এই বৈঠকে সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করে।
উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.
EFTA- European Free Trade Association
প্রতিষ্ঠাকালঃ ১৯৬০
সদস্যদেশঃ আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে এবং সুইজারল্যান্ড।
উৎসঃ EFTA ওয়েবসাইট।