উত্তর
ব্যাখ্যা
- এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি
- ইসরায়েল চুক্তিটি স্বাক্ষর করলেও অনুমোদন করে নি। এছাড়াও অ্যাঙ্গোলা, মিশর, উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান এই চুক্তিটি স্বাক্ষর করে নি।
- বাংলাদেশ ১৪ জানুয়ারি, ১৯৯৩ চুক্তিটিতে স্বাক্ষর এবং ২৫ এপ্রিল, ১৯৯৭ সালে এটি অনুমোদন করে।
- চুক্তিতে মোট ২৪টি অনুচ্ছেদ (Articles) ও ৩টি সংযুক্তি (Annex) রয়েছে।
- সংস্থাটি মানবকল্যানে তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।