বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩৮ / ৭৬ · ৩,৭০১৩,৮০০ / ৭,৫৯৯

৩,৭০১.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. পিটার বেনেনসন
  2. অ্যাগনেস ক্যালামার্ড
  3. হেনরি ডুনান্ট
  4. পল পি. হ্যারিস
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Rotary International ওয়েবসাইট।
৩,৭০২.
UN-Habitat এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) ইরিনা বুকোভা
  3. গ) মাইমনা মোহম্মদ শরীফ
  4. ঘ) ক্রিস্টিন লাগার্ড
সঠিক উত্তর:
গ) মাইমনা মোহম্মদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইমনা মোহম্মদ শরীফ
ব্যাখ্যা
- UN-Habitat এর বর্তমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইমনা মোহম্মদ শরীফ।
- তিনি মালয়েশিয়ার নাগরিক।
- ২২ জানুয়ারি ২০১৮ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
- UN-Habitat জাতিসংঘের একটি তহবিল ও কর্মসূচীর (Funds and Programmes) আওতাভূক্ত।
- সমাজের সব শ্রেনী পেশার মানুষের জন্য নিরাপদ আশ্রয় বিনির্মানের জন্য কাজ করে যাছে এই সংস্থাটি।
- UN-Habitat এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবীতে। 
- জাতিসংঘ আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং সকলের জন্য পর্যাপ্ত আশ্রয়ের অধিকারের বিষয়টিতে আলোকপাত করার জন্য প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) হিসাবে মনোনীত করেছে।

তথ্যসূত্র - UN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭০৩.
কোন সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়?
  1. ক) তেহরান সম্মেলন
  2. খ) রাবাত সম্মেলন
  3. গ) কাসাব্লাংকা সম্মেলন
  4. ঘ) লাহোর সম্মেলন
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ওআইসির একটি বিশেষায়িত ব্যাংক।
- ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা।

তথ্যসূত্র- ওআইসি ওয়েবসাইট।
৩,৭০৪.
COMESA-এর পূর্ণরূপ কী?
  1. Common Market for East and South Asia
  2. Common Market for Eastern and Southern Africa
  3. Community of Mediterranean and South Asia
  4. Common Market for Europe and South America
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
উত্তর
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
ব্যাখ্যা
• COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়। 
- এর লক্ষ্য:  পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।
৩,৭০৫.
The headquarters of the Collective Security Treaty Organization (CSTO) is in -
  1. ক) Moscow
  2. খ) London
  3. গ) Geneva
  4. ঘ) Vienna
সঠিক উত্তর:
ক) Moscow
উত্তর
সঠিক উত্তর:
ক) Moscow
ব্যাখ্যা
• CSTO- Collective Security Treaty Organization:
- সিএসটিও একটি সামরিক প্যাক্ট, যা ১৯৯২ সালের মে মাসে স্বাক্ষরিত হয়েছিল।
- এর সদর দফতর মস্কোতে
- বর্তমানে ৬টি দেশ এই সামরিক প্যাক্টের সদস্য।
- এই দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখিস্তান কিঘিজিস্তান, রাশিয়া, তাজিকিস্তান। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,৭০৬.
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
  1. ক) UNO
  2. খ) NAM
  3. গ) GAT
  4. ঘ) ASEAN
সঠিক উত্তর:
ক) UNO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNO
ব্যাখ্যা
- United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫।
- সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে।
- অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
৩,৭০৭.
UNCAC জাতিসংঘের কী বিষয়ক কনভেনশন?
  1. শিশুশ্রম রোধ
  2. দুর্নীতি রোধ
  3. কূটনৈতিক শিষ্টাচার
  4. অবৈধ অভিবাসন
সঠিক উত্তর:
দুর্নীতি রোধ
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি রোধ
ব্যাখ্যা

• জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC):
- UNCAC এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

উৎস: UN ওয়েরবসাইট।

৩,৭০৮.
(Formatting এর ভুলে প্রশ্নটি দুইবার চলে এসেছে। দুঃখিত।) GATT was replaced by-
  1. ক) WTO
  2. খ) WHO
  3. গ) ILO
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
ক) WTO
উত্তর
সঠিক উত্তর:
ক) WTO
ব্যাখ্যা
GATT was replaced by the World Trade Organization (WTO) in 1995, 125 nations were signatories to its agreements, which had become a code of conduct governing 90 percent of world trade.
Source: britannica.com
৩,৭০৯.
G20 এর মোট সদস্য সংখ্যা কত?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
G20:
- G20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G20 এর মোট সদস্য সংখ্যা ২১টি।
- G20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর ২১ তম সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
৩,৭১০.
লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন -
  1. মেটারনিক
  2. রুজভেল্ট
  3. উড্রো উইলসন
  4. বিসমার্ক
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

⇒ সুদীর্ঘ আলোচনা এবং বিতর্কের পর এই প্রস্তাবনাকে একটি নীতিমালায় রূপান্তরিত করা হয়।
- আন্তর্জাতিক নেতাদের সমঝোতার মাধ্যমে শেষপর্যন্ত ১৯১৯ সালের ২৫ জানুয়ারি লিগ অফ নেশনস নামে একটি সংগঠন গঠনের জন্য চূড়ান্ত প্রস্তাবনা পেশ করা হয়।
- সেবছর ২৮ জুন প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটিয়ে স্বাক্ষর করা ভার্সাই চুক্তির প্রথম অংশে এই সংগঠন গঠন করার প্রস্তাবনা যুক্ত করা হয়।
- জাতিপুঞ্জের নিয়মপত্রে স্বাক্ষর করেন বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ৩১ দেশসহ ৪৪ দেশের রাষ্ট্রনায়কগণ।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি থেকে ভার্সাই চুক্তি কার্যকর হয়।

⇒ জাতিপুঞ্জ গঠনের নিয়মপত্রকে ‘দ্য কোভেন্যান্ট’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
- মোট ২৬টি নিবন্ধে বর্ণিত এই নিয়মপত্র ছিল জাতিপুঞ্জের সংবিধান।

উৎস: United Nations ওয়েবসাইট।
৩,৭১১.
OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সৌদি আরবের জেদ্দা
  2. মিশরের কায়রো
  3. সৌদি আরবের রিয়াদ
  4. আলজেরিয়ার আলজিয়ার্স
সঠিক উত্তর:
সৌদি আরবের জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরবের জেদ্দা
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
৩,৭১২.
UN HABITAT-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া
  3. ঘানা
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
৩,৭১৩.
নিচের কোন রাষ্ট্রটি EU সদস্য দেশ নয়?
  1. বুলগেরিয়া
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়।
- অন্যদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য। 
 
• ইউরোপিয়ান ইউনিয়ন (European Union):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।

- ইইউ এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়। 

এছাড়াও,
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ: ২০টি।

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

৩,৭১৪.
WHO যাত্রা শুরু করে-
  1. ক) ৭ এপ্রিল ১৯৪৮
  2. খ) ৪ এপ্রিল ১৯৪৮
  3. গ) ১০ এপ্রিল ১৯৪৮
  4. ঘ) ১১ মার্চ ১৯৪৭
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল ১৯৪৮
ব্যাখ্যা

WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যে কোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

- প্রতিষ্ঠাঃ ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
- সদস্য সংখ্যাঃ ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৬১টি দেশ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে
- প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ জাতিসংঘের উদ্যোগে World Health Assembly
- সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড
- এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।

সূত্রঃ WHO এর ওয়েবসাইট

৩,৭১৫.
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
খ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারিস
ব্যাখ্যা

UNESCO Headquarters:
Located on the Place de Fontenoy, in Paris, the main building which houses the Headquarters of UNESCO was inaugurated on 3 November 1958. (source: unesco.org)

৩,৭১৬.
বিশ্ব ডাক ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বার্লিন
  2. খ) মার্সেই
  3. গ) শিকাগো
  4. ঘ) বার্ন
সঠিক উত্তর:
ঘ) বার্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বার্ন
ব্যাখ্যা
- ১৮৭৪ সালের ৯ অক্টোবর বার্ন চুক্তির মাধ্যমে গঠিত General Postal Union ১৮৭৮ সালে Universal Postal Union (UPU) বা বিশ্ব ডাক ইউনিয়ন নামধারণ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি UPU এর সদস্যপদ লাভ করে।
- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।
- বর্তমান মহাসচিব কেনিয়ার বিশার আব্দি রহমান হোসাইন।
- এটির প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্রঃ UPU ওয়েবসাইট)
৩,৭১৭.
United Nations High Commissioner for Refugees কতবার শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
২ বার
উত্তর
সঠিক উত্তর:
২ বার
ব্যাখ্যা

- সংস্থাটি ২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

সূত্র: UNHCR ওয়েবসাইট।

৩,৭১৮.
করোনা বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা কত তারিখে ভিডিও কনফারেন্স করেন?
  1. ক) ১২ মার্চ
  2. খ) ১৫ মার্চ
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ২০ মার্চ
সঠিক উত্তর:
খ) ১৫ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ মার্চ
ব্যাখ্যা
করোনা মহামারী বিষয়ে আলোচনার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ মার্চ ২০২০ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দেন। এতে সম্মত হয়ে সার্কভুক্ত ৮টি দেশের শীর্ষ নেতা ১৫ মার্চ বিকেলে ভিডিও কনফারেন্সে মিলিত হন। এতে পাকিস্তান ব্যতীত বাকি ৭টি দেশের সরকার প্রধানরা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অংশ নেন। এই কনফারেন্সে সার্ক নেতারা ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৪ সালে কাঠমুন্ডু সার্ক শীর্ষ সম্মেলনের পর এটাই সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের অনুষ্ঠিত হওয়া প্রথম কোন মিটিং। (সূত্রঃ সার্ক ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর)
৩,৭১৯.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. ক) IBRD
  2. খ) IFC
  3. গ) MIGA
  4. ঘ) ICAO
সঠিক উত্তর:
ঘ) ICAO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ICAO
ব্যাখ্যা
- ICAO (International Civil Aviation Organization) বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়। এটি বেসরকারি বিমান চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটির ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
৩,৭২০.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৪)
  1. অ্যাগনেস ক্যালামার্ড
  2. জুর্গেন স্টক
  3. সেলেস্তে সাওলো
  4. কুমি নাইডু
সঠিক উত্তর:
অ্যাগনেস ক্যালামার্ড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাগনেস ক্যালামার্ড
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। (আগস্ট, ২০২৪)
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩,৭২১.
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -
  1. APEC
  2. WTO
  3. NATO
  4. AFTA
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। (জুলাই, ২০২৪)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। (জুলাই, ২০২৪)
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - World Trade Organization ওয়েবসাইট।
৩,৭২২.
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে?
  1. ১২ জুন ১৯৪১
  2. ১৪ আগস্ট ১৯৪১
  3. ১ জানুয়ারি ১৯৪২
  4. ২২ ফেব্রুয়ারি ১৯৪২
সঠিক উত্তর:
১৪ আগস্ট ১৯৪১
উত্তর
সঠিক উত্তর:
১৪ আগস্ট ১৯৪১
ব্যাখ্যা
- জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৪১ সালের ১৪ আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে বৈঠকে মিলিত হন।
- বৈঠকে উভয় নেতা যে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তা আটলান্টিক সনদ নামে পরিচিত।
- এটি বাধ্যবাধকতা সম্পন্ন কোন চুক্তি ছিলো না। এটিতে যেকোন আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জনগণের মধ্যে সংহতি ব্যক্ত হয়।
- আটলান্টিক সনদ জাতিসংঘ প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ হিসেবে বিবেচিত।
- সম্প্রতি ১০ জুন ২০২১ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিউ আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন।
(তথ্যসূত্র: মার্কিন সরকারি হিস্টোরিয়ান ওয়েবসাইট এবং সিএনএন)
৩,৭২৩.
আইপিসিসি প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৮৮ সালে
  2. খ) ১৯৯৪ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮৮ সালে
ব্যাখ্যা

- IPCC (Inter-governmental Panel on Climate Change) নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়।
- প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক।
- যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে।
- আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার লাভ করে।

৩,৭২৪.
"European Union" এর সবুজায়ন চুক্তি (Green Deal) বাস্তবায়িত হবে কত সালের মধ্যে?
  1. ২০৫২ সাল
  2. ২০৫০ সাল
  3. ২০৩৫ সাল
  4. ২০২৮ সাল
সঠিক উত্তর:
২০৫০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৫০ সাল
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে। 
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।

সূত্র: Green Deal ওয়েবসাইট।
৩,৭২৫.
UNFCCC কী নিয়ে কাজ করে?
  1. দারিদ্র্য দূরীকরণ
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. জলবায়ু পরিবর্তন
  4. খাদ্য ও কৃষি উন্নয়ন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• UNFCCC: 
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- সদর দপ্তর: জার্মানির বন শহরে অবস্থিত।
- মোট সদস্য সংখ্যা: ১৯৮টি। 

উৎস: UNFCCC ওয়েবসাইট
৩,৭২৬.
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশী?
  1. সক্ষমতা তৈরি
  2. অংশীদারিত্ব
  3. সমতা বিধান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
অংশীদারিত্ব
উত্তর
সঠিক উত্তর:
অংশীদারিত্ব
ব্যাখ্যা

- টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে অংশীদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷।

এছাড়াও,
- ১৬টি টেকসই উন্নয়ন লক্ষ্যের (SDG) সফল বাস্তবায়নের জন্য SDG ১৭-এর অর্জন অত্যাবশ্যক, কারণ প্রতিটি লক্ষ্যের সফলতা নির্ভর করে কার্যকর অংশীদারিত্ব ও টেকসই সহযোগিতার উপর ভিত্তি করে।




সূত্র: UNDP ওয়েবসাইট। [লিঙ্ক] [Link]

৩,৭২৭.
D-8 জোট হলো-
  1. ক) শিল্পোন্নত আটটি দেশের জোট
  2. খ) উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট
  3. গ) দ্রুত উন্নয়নশীল আটটি দেশের জোট
  4. ঘ) সর্বাধিক দারিদ্র্যপীড়িত আটটি দেশের জোট
সঠিক উত্তর:
খ) উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিসর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
- বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
- সর্বশেষ ডি-৮ সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
- ডি-৮ জোটের বর্তমান সভাপতি শেখ হাসিনা।
(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৩,৭২৮.
জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কোপেনহেগেন, ডেনমার্ক
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) 
- UNOPS এর পূর্ণরূপ United Nations Office for Project Services 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক।

সূত্র: UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭২৯.
কোন গাছকে শান্তির প্রতীক বলা হয়?
  1. নারিকেল গাছ
  2. সুপারী গাছ
  3. জলপাই গাছ
  4. আম গাছ
সঠিক উত্তর:
জলপাই গাছ
উত্তর
সঠিক উত্তর:
জলপাই গাছ
ব্যাখ্যা
জলপাই গাছ:
- জলপাই গাছকে শান্তির প্রতীক বলা হয়।
- ২য় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তুপ অবলোকন করে বিশ্বনেতারা জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু করেন।
- তখন যুদ্ধে শান্তির প্রতীক হিসাবে জলপাই গাছের পাতাকে জাতিসংঘের পতাকায় স্থান দেওয়া হয়।

এছাড়াও,
- প্রাচীন গ্রীকরা বিশ্বাস করতো যে, জলপাই গাছগুলি দেবী এথেনার একটি উপহার।
- তার ফলেই জলপাই শাখা তাদের সংস্কৃতিতে শান্তির প্রতীক হয়ে উঠেছে।
- ২০১৯ সালে ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৪০তম অধিবেশনে 'বিশ্ব জলপাই গাছ দিবস' ঘোষণা করা হয়েছিল এবং প্রতি বছর ২৬ নভেম্বর এই দিবস অনুষ্ঠিত হয়।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৩,৭৩০.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (ডিসেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (ডিসেম্বর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৭৩১.
সানফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য হয়-
  1. ক) পানামা
  2. খ) ইকুয়েডর
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা

- সানফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর না করেও পোল্যান্ড জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হয়।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ।
- সম্মেলনে উপস্থিত ৫০ টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন, ১৯৪৫ সালে সনদটি স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩,৭৩২.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -
  1. প্যারিস
  2. লন্ডন
  3. রোম
  4. ব্রাসেলস
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU) .
- ইইউ ২৭টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উৎস: EU ওয়েবসাইট।
৩,৭৩৩.
WEF কী নামে যাত্রা শুরু করেছিলো?
  1. European Management Forum
  2. European Management Committee
  3. European Economic Forum
  4. Eastern Economic Forum
সঠিক উত্তর:
European Management Forum
উত্তর
সঠিক উত্তর:
European Management Forum
ব্যাখ্যা
WEF:
- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। 
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি। 

উৎস- WEF এর ওয়েবসাইট।
৩,৭৩৪.
Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৩ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন হলো আফ্রিকা মহাদেশর ৫৫টি দেশের একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে।
- এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
- সর্বশেষ ২০১৭ সালে মরক্কো পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়।

সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট
৩,৭৩৫.
রাশিয়াকে কোন ঘটনার কারণে ‘জি-৭’ থেকে বহিষ্কার করা হয়েছিল? 
  1. পারমাণবিক অস্ত্র উৎপাদন 
  2. ক্রিমিয়া যুদ্ধ
  3. ইউক্রেন যুদ্ধ 
  4. কিউবা সংকট 
সঠিক উত্তর:
ক্রিমিয়া যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিমিয়া যুদ্ধ
ব্যাখ্যা

• জি-৭ (G-7; Group of Seven): 
- বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশকে নিয়ে জি-৭ গঠিত।
- উদ্দেশ্য: শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক সামষ্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ।
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৭৫।
- সদস্য: ৭টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্র।
- ১৯৭৫ সালে গঠনকালে এর নাম ছিল Group of Six (G-6)।
- ১৯৭৬ সালে কানাডা যোগ দেওয়ায় নতুন নাম হয় Group of Seven (G-7)।
- ১৯৭৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৯৪ সালে রাশিয়াকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
- ১৯৯৮ সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর এর নতুন নাম হয় Group of Eight (G-8)।
- ২০১৪ সালে 'ক্রিমিয়া সংকট'কে কেন্দ্র করে রাশিয়াকে বহিষ্কার করা হয় এবং তখন থেকে এটি আবার Group of Seven (G-7) নামে পরিচিত হয়।
 
তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট। 

৩,৭৩৬.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে কয়টি দেশে?
  1. ১৬টি
  2. ১৯টি
  3. ১২টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
• UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) টোকিও, জাপানে অবস্থিত।
- ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১২টি দেশে অবস্থিত ১৩টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক - প্রতিবেদন, জাতিসংঘের মহাসচিব উ থান্ট এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।

উৎস: UNU অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৩৭.
BIMSTEC- এর প্রতিষ্ঠাতা চারটি দেশ কোনগুলো?
  1. ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল
  2. ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ভুটান
  3. বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড
  4. বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড
সঠিক উত্তর:
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জুলাই, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩,৭৩৮.
ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কোন সংস্থাটি?
  1. FAO
  2. ILO
  3. WHO
  4. UNESCO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা

• ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [নভেম্বর, ২০২৫]
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।

৩,৭৩৯.
GAVI কী ধরনের জোট?
  1. ক) খাদ্য নিরাপত্তা
  2. খ) ভ্যাকসিন কর্মসূচি
  3. গ) গোয়েন্দা তথ্য বিনিময়
  4. ঘ) কাগজবিহীন বাণিজ্য
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন কর্মসূচি
ব্যাখ্যা
GAVI (Global Alliance for Vaccines and Immunizasion) বৈশ্বিক টিকা বা ভ্যাকসিন বিষয়ক জোট।
এটি ২০০০ সালে যাত্রা শুরু করে। GAVI বিশ্বব্যাপী বিশেষত অনুন্নত বিশ্বে মরণব্যাধি ও সংক্রামক রোগের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রভৃতি সহযোগীদের মাধ্যমে GAVI এর কর্মকাণ্ড বাস্তবায়ন করে।
(সূত্রঃ GAVI ওয়েবসাইট)
৩,৭৪০.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্লোগান কী?
  1. Better to light a candle than curse the darkness.
  2. Better of light a candle than curse foulness.
  3. Better to light a candle than curse after the fight.
  4. Better to fight a candle than curse to darkness.
সঠিক উত্তর:
Better to light a candle than curse the darkness.
উত্তর
সঠিক উত্তর:
Better to light a candle than curse the darkness.
ব্যাখ্যা
• অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International):
- লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত।
- পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।
- প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য। 
- স্লোগান - Better to light a candle than curse the darkness.
- প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।
- A worldwide organization for the protection of the rights of prisoners of conscience ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ওয়েবসাইট।
৩,৭৪১.
Commonwealth of Independent States (CIS)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মস্কো, রাশিয়া
  2. মিনস্ক, বেলারুশ
  3. আস্তানা, কাজাখস্তান
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
মিনস্ক, বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
মিনস্ক, বেলারুশ
ব্যাখ্যা

Commonwealth of Independent States (CIS):
- Commonwealth of Independent States (CIS) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- গঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৯১।
- সদরদপ্তর: মিনস্ক, বেলারুশ।
- বর্তমানে CIS এর সদস্য দেশ: ১১টি (আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, কাজাখস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান,  তুর্কমেনিস্তান, ইউক্রেন এবং উজবেকিস্তান।
- এর মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, শান্তি, এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা।

উল্লেখ্য,
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর অন্তর্ভুক্ত প্রজাতন্ত্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বজায় রাখতে 'কমনওয়েলথ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটস' (CIS) গঠিত হয়।
- রাশিয়া, ইউক্রেন ও বেলারুশ এই জোটের ভিত্তি স্থাপন করে।
- পরবর্তীতে ২৩ ডিসেম্বর, ১৯৯১ তারিখে 'আলমা-আতা প্রোটোকল'-এর মাধ্যমে আরও ৮টি রাষ্ট্র এতে যোগ দেয়। 

উৎস: i) EU ওয়েবসাইট।
ii) Britannica.
iii) World Population Review ওয়েবসাইট।

৩,৭৪২.
International Court of Justice-এর সদর দফতর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  2. নেদারল্যান্ডসের দি হেগে
  3. সুইজারল্যান্ডের বার্নে
  4. কানাডার অটোয়ায়
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসের দি হেগে
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসের দি হেগে
ব্যাখ্যা
International Court of Justice: 
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৩,৭৪৩.
কোন মার্কিন প্রেসিডেন্ট লীগ আব নেশনসের প্রস্তাবক ছিলেন?
  1. উড্রো উইলসন
  2. ওয়ারেন জি. হার্ডিং
  3. ক্যালভিন কুলিজ
  4. উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌ট্‌
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
লীগ আব নেশনস বা জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- কার্যকর হয়: ১০ জানুয়ারি, ১৯২০ সালে।
- প্রস্তাবক ছিলেন: উড্রো উইলসন (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৭৪৪.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. কুয়েত
  2. সৌদি আরব
  3. ভেনিজুয়েলা
  4. ইরাক
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
ব্যাখ্যা

ওপেক (OPEC):
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।
- এর মূল লক্ষ্য: আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা, সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও বিশ্বজুড়ে তেলের নিরাপদ এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: OPEC ওয়েবসাইট।

৩,৭৪৫.
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম প্রেসিডেন্ট?
  1. ৪র্থ
  2. ৫ম
  3. ৭ম
  4. ৯ম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান ও ৯ম মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫-২০০২ সময়ে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সূত্র-  জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৭৪৬.
ব্রেটন উডস সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয়-
  1. UN
  2. IMF
  3. EU
  4. WHO
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
সময় ও স্থান: ১–২২ জুলাই, ১৯৪৪, ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের জন্য আর্থিক ব্যবস্থা নির্ধারণের উদ্দেশ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী: ৪৪টি দেশ বা সরকারের প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে সোভিয়েত ইউনিয়নও অন্তর্ভুক্ত ছিল।

মূল সিদ্ধান্ত ও প্রকল্পসমূহ:
- আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) – যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী মূলধন সহায়তা প্রদান।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) – আন্তর্জাতিক অর্থপ্রদানের সাময়িক অমিল সমাধান করে বিনিময় হার স্থিতিশীল করা।

পরবর্তীতে:
- IBRD ১৯৪৫ সালের শেষে গঠিত হয় এবং পরবর্তী বছর কার্যকর হয়।
- IMF ১৯৪৬ সালে গঠিত হয় এবং পরবর্তী বছর কার্যকর হয়।

​উৎস: ব্রিটানিকা।

৩,৭৪৭.
কোন সংস্থা প্রতিষ্ঠার সাথে 'উরুগুয়ে রাউন্ড' জড়িত?
  1. GATT
  2. IBRD
  3. WTO
  4. IMF
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
উরুগুয়ে রাউন্ড:
- WTO প্রতিষ্ঠার সাথে 'উরুগুয়ে রাউন্ড' জড়িত।
- উরুগুয়ে রাউন্ডের সংলাপ ৮ বছর ধরে চলেছিল।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

⇒ GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
- GATT মূলত একটা বাণিজ্যিক চুক্তি।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।
- GATT প্রতিষ্ঠার পর বিভিন্ন বাণিজ্য আলোচনা "রাউন্ড" আকারে অনুষ্ঠিত হয়েছিল।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড ছিল কেটো রাউন্ড, টোকিও রাউন্ড এবং উরুগুয়ে রাউন্ড।
- GATT এর সবচেয়ে বৃহত্তম ও প্রভাবশালী রাউন্ড ছিল উরুগুয়ে রাউন্ড।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে উরুগুয়ে রাউন্ডের সমাপ্ত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৩,৭৪৮.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
⇒ NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৪৯.
UNIDO এর সদস্য সংখ্যা কত ?
  1. ক) ১৬৬
  2. খ) ১৭১
  3. গ) ১৮৫
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
খ) ১৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭১
ব্যাখ্যা
UNIDO:

- এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
- UNIDO এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে পালাউ।
- বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৫০.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) রচিত বইয়ের নাম -
  1. ক) United Nations Development Programming.
  2. খ) United Nations Developing Program.
  3. গ) United Nations Development Programme.
  4. ঘ) United National Development Programmed.
সঠিক উত্তর:
গ) United Nations Development Programme.
উত্তর
সঠিক উত্তর:
গ) United Nations Development Programme.
ব্যাখ্যা
- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- United Nations Development programme.

• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী:
- প্রধানের পদবি-- প্রশাসক।
- UNDP  মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছে- ১৭০ টি দেশ ও অঞ্চলে।
- UNDP-এর সদর দপ্তর-  নিউইয়র্ক।
-  প্রকাশকাল- ২০০৬ সাল।
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- তহবিলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP) অন্তর্ভুক্ত করা হয়েছিল-- ১৯৬৬ সালে।
- UNDP মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে - ১৯৯০ সাল থেকে।
- প্রথম প্রশাসক-- হফম্যান।

উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৫১.
কতটি দেশ নিয়ে BENELUX জোট গঠিত?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ক) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩টি
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
৩,৭৫২.
জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে?
  1. ২৩ নং
  2. ২৪ নং
  3. ২৭ নং
  4. ২৮ নং
সঠিক উত্তর:
২৮ নং
উত্তর
সঠিক উত্তর:
২৮ নং
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
১. নিরাপত্তা পরিষদ এমনভাবে গঠন করতে হবে, যাতে তা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারে। এই উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য সর্বদাই পরিষদের কার্যালয়ে প্রতিনিধি রাখবে। ২. নিরাপত্তা পরিষদ নৈমিত্তিকভাবে যেসব অধিবেশনে মিলিত হবে তাতে সদস্যদের প্রত্যেকেই ইচ্ছা করলে সরকারের প্রতিনিধি অথবা বিশেষভাবে ভারপ্রাপ্ত অন্য কোনো প্রতিনিধি পাঠাতে পারবে।
৩. সংগঠনটির সদস্য কার্যালয়ে ছাড়াও নিরাপত্তা পরিষদ তার বিচারে কার্যনির্বাহের জন্য প্রকৃষ্টতম স্থানে অধিবেশন আহ্বান করতে পারবে।

অন্যদিকে,
⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৩,৭৫৩.
Human Rights Watch সংস্থাটি পূর্বে কী নামে পরিচিত ছিল?
  1. Geneva Watch
  2. Helsinki Watch
  3. Global Rights
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Helsinki Watch
উত্তর
সঠিক উত্তর:
Helsinki Watch
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ: ১৯৭৮ সালে (প্রাথমিক নাম "Helsinki Watch" হিসেবে)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গবেষণা ও প্রতিবাদ করা।
- Human Rights Watch প্রতি বছর বিশ্ব মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।

⇒ ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
৩,৭৫৪.
বিশ্ব মেধা সম্পদ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. লল্ডন
  3. নিউইয়র্ক
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘের মেধা সম্পদ সংস্থা বা WIPO (World Intellectual Property Organization) এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

১৯৬৭ সালের ১৪ জুলাই WIPO কনভেনশন গৃহীত হয় যা ১৯৭০ সালে কার্যকর হয়। ১৯৭৪ সালে WIPO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাঙ।
বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: WIPO ওয়েবসাইট)
৩,৭৫৫.
জাতিসংঘের পূর্বসূরী সংস্থা বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
লীগ অফ নেশনস: 
- সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্যালেস ডেস নেশনস, জেনেভায় জাতিসংঘের অফিসের আবাসস্থল।
- প্যালেসটি ১৯৩০-এর দশকে লীগ অফ নেশনসের আবাসস্থল হিসেবে নির্মিত হয়েছিল।
- জাতিসংঘের পূর্বসূরী ছিল লীগ অফ নেশনস। 
- লীগ অফ নেশনস ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির অধীনে "আন্তর্জাতিক সহযোগিতা প্রচার এবং শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য" প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৪৬ সালের ২০ এপ্রিল থেকে লীগ অফ নেশনস এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। 
- এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয় এবং নতুন জাতিসংঘ সচিবালয়কে এর গ্রন্থাগার এবং আর্কাইভের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হয় ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৭৫৬.
নিচের কোন দেশ আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• IAEA:
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
– পূর্ণরুপ- International Atomic Energy Agency 
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার উৎপত্তি হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ৮ ডিসেম্বর, ১৯৫৩ সালে "শান্তির জন্য পরমাণু" শিরোনামে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ।
– পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
– প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
– প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
– বর্তমান সদস্য- ১৭৬ টি।

– সর্বশেষ সদস্য - গাম্বিয়া।
উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে এবং সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ১৯৯৪ সালে
– বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
– সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
– বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ২০০৫ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
৩,৭৫৭.
ইউরোপ মহাদেশের কোন দেশটি OIC সদস্য?
  1. লিশটেনস্টাইন
  2. মোনাকো
  3. আলবেনিয়া
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য। (অক্টোবর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৫৮.
D-8 এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. ঢাকা
  3. করাচি
  4. জাকার্তা
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
ব্যাখ্যা
D-8 (Developing-8):
- পূর্ণনাম: D-8 Organization for Economic Cooperation.
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ; বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
- বর্তমান মহাসচিব - Isiaka Abdulqadir Imam ( নাইজেরিয়া )।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।

উৎস:
D-8 ওয়েবসাইট।
৩,৭৫৯.
প্রতিষ্ঠাকালে জাতিপুঞ্জের বিভাগ ছিলো কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
জাতিপুঞ্জ: 
- ২৮ জুন ১৯১৯ সালে ভার্সাই চুক্তির একটি অংশ হিসাবে জাতিপুঞ্জ গঠিত হয়। ( কার্যকর হয় ১০ জানুয়ারী ১৯২০)।
- সদর দপ্তর ছিলো জেনেভা, সুইজারল্যান্ড।
 -জাতিপুঞ্জ গঠনের অন্যতম উদ্ধেশ্য ছিলো আন্তর্জাতিক সহযোগিতা স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করা।
 -প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন স্যার এরিক ড্রামন্ড।
- বিভাগ বা অঙ্গ ছলো ৩ টি: অ্যাসেম্বলি, কাউন্সিল, সচিবালয়।
 -প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো ৪২ টি দেশ।
- প্রথম কাউন্সিল অধিবেশন বসে ১৬ জানুয়ারী ১৯২০।
- বিলুপ্ত হয় ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৩,৭৬০.
মানুষের রক্তে pH কত?
  1. ১৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ক) ৭

মানুষের রক্তের স্বাভাবিক pH হলো প্রায় ৭.৩৫ – ৭.৪৫, অর্থাৎ সামান্য ক্ষারধর্মী। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ৭-ই সবচেয়ে নিকটতম মান।

মানুষের রক্ত:
- রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- মানুষের দেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে।
- রক্ত মানুষের দেহের ৮%।
- রক্তের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

- রক্তে ৩ ধরনের রক্তকণিকা থাকে।
যথা:
- লোহিত রক্তকণিকা,
- শ্বেত রক্তকণিকা এবং
- অণুচক্রিকা।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।

৩,৭৬১.
সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে?
  1. ১০ নং অনুচ্ছেদ
  2. ১১ নং অনুচ্ছেদ
  3. ২৭ নং অনুচ্ছেদ
  4. ৪০ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১১ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১১ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধারে ১১ নং অনুচ্ছেদে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে,
“প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে৷”
অন্যদিকে,
- ১০ নং অনুচ্ছেদ : সমাজতন্ত্র ও শোষণমুক্তি
- ২৭ নং অনুচ্ছেদ : আইনের দৃষ্টিতে সমতা
- ৪০ নং অনুচ্ছেদ : পেশা বা বৃত্তির স্বাধীনতা।
(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৩,৭৬২.
পারস্য উপসাগরের তীরবর্তী কোন রাষ্ট্র GCC এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) কাতার
  2. খ) ইরাক
  3. গ) কুয়েত
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
খ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরাক
ব্যাখ্যা
GCC - এর পূর্ণরূপ Gulf Cooperation Council।
সংগঠনটির মূল নাম - Cooperation Council for the Arab States of the Gulf। 
এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের একই রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারন করে এমন দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। 
পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে ইরাক ও ইরান - এর সদস্য নয়। 

প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৮১ সাল
প্রতিষ্ঠার স্থান: রিয়াদ, সৌদি আরব
সদস্য সংখ্যা
৬টি দেশ (Gulf countries - নামে পরিচিত)।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব
অফিসিয়াল ভাষা: আরবি
বর্তমান প্রধান (মহাসচিব): ড. নায়েফ ফালাহ এম. আল হাজরাফ - কুয়েত; (১ ফেব্রুয়ারি, ২০২০ - বর্তমান)
 
উৎস: জিসিসি ওয়েবসাইট এবং ব্রিটানিকা

৩,৭৬৩.
RCEP বাণিজ্য চুক্তিটি কবে কার্যকর হয়?
  1. ১ জানুয়ারি, ২০২০
  2. ১৫ নভেম্বর, ২০২০
  3. ১ জানুয়ারি, ২০২২
  4. ১৫ নভেম্বর, ২০২২
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ২০২২
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ :১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৩,৭৬৪.
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট -
  1. ASEAN
  2. APEC
  3. BRICS
  4. D-8
সঠিক উত্তর:
ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ASEAN
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উল্লেখ্য,
- মিয়ানমারের পরষ্পরবিরোধী পক্ষগুলো নিয়ে আলোচনা করে ইন্দোনেশিয়া।

অন্যদিকে -
- APEC হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
- BRICS হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশের একটি অর্থনৈতিক জোট।
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,৭৬৫.
Interpol এর পূর্ণরূপ -
  1. The International Criminal Police Association
  2. The International Criminal Police Agency
  3. The International Police Community
  4. The International Criminal Police Organization
সঠিক উত্তর:
The International Criminal Police Organization
উত্তর
সঠিক উত্তর:
The International Criminal Police Organization
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.

উৎস: Interpol ওয়েবসাইট।
৩,৭৬৬.
What organization did Charlie Krid found?
  1. Turning Point USA
  2. Young Americans for Liberty
  3. Students for a Democratic Society
  4. Americans for Properity
সঠিক উত্তর:
Turning Point USA
উত্তর
সঠিক উত্তর:
Turning Point USA
ব্যাখ্যা

Turning Point USA:
- Turning Point USA (TPUSA) একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংরক্ষণশীল ছাত্র সংগঠন।
- সংগঠনটি ২০১২ সালে চার্লি কার্ক এবং বিল মন্টগোমেরি দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা, মুক্ত বাজার, সীমিত সরকার এবং আর্থিক দায়িত্বের মতো সংরক্ষণশীল মূল্যবোধ প্রচার করা।
- TPUSA বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও হাইস্কুলে সক্রিয় রয়েছে, এবং এটি ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র - Turning Point USA ওয়েবসাইট।

৩,৭৬৭.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
  1. ক) ৩৬ তম
  2. খ) ৩১ তম
  3. গ) ২৯ তম
  4. ঘ) ২৭ তম
সঠিক উত্তর:
গ) ২৯ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯ তম
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০ টি দেশ স্বাক্ষর করে। এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩,৭৬৮.
United Nations High Commissioner for Refugees (UNHCR) কত বার নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. নোবেল পুরস্কার পায়নি
সঠিক উত্তর:
২ বার
উত্তর
সঠিক উত্তর:
২ বার
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ২ বার (১৯৫৪ এবং ১৯৮১ সালে) নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩,৭৬৯.
বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশের মোট সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৩,৭৭০.
বিমসটেকের বর্তমান মহাসচিব-
  1. শহীদুল ইসলাম
  2. ইসালা রুয়ান ওরাকুন
  3. দাতো পাদুকা লিম
  4. তেনজিন লেকফেল
সঠিক উত্তর:
তেনজিন লেকফেল
উত্তর
সঠিক উত্তর:
তেনজিন লেকফেল
ব্যাখ্যা

• বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
• এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
• এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
• সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
• বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল। এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।
• অপরদিকে, সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।

৩,৭৭১.
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? 
  1. ২০১০ সাল
  2. ২০১৫ সাল
  3. ২০২০ সাল
  4. ২০২৫ সাল
সঠিক উত্তর:
২০১৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১৫ সাল
ব্যাখ্যা
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা ২০১৫ সালে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG):

- MDG-এর পূর্ণরূপ: Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG বলা হয়।
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- এই লক্ষ্য অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।

⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল,
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ,
- শিশু মৃত্যু হ্রাসকরণ,
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন,
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ,
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং,
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

উল্লেখ্য,
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৭৭২.
World Trade Organization (WTO)-এর বর্তমান মহাপরিচালক কে?  (ডিসেম্বর, ২০২৫)
  1. এনগোজি ওকোনজো-ইওয়েলা
  2. রবার্তো অ্যাজেভেডো
  3. মাইক মুর
  4. পাসকাল ল্যামি
সঠিক উত্তর:
এনগোজি ওকোনজো-ইওয়েলা
উত্তর
সঠিক উত্তর:
এনগোজি ওকোনজো-ইওয়েলা
ব্যাখ্যা

 WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
-  GATT এর উত্তরসূরি WTO.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান World Trade Organization (WTO)-এর মহাপরিচালক- এনগোজি ওকোনজো-ইওয়েলা   (ডিসেম্বর, ২০২৫)।
- বর্তমান সদস্য ১৬৬ টি। (ডিসেম্বার, ২০২৫)
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল থেকে)।

উৎস: WTO ওয়েবসাইট।

৩,৭৭৩.
ESCAP এর পূর্ণরূপ কোনটি?
  1. Economic and Security Commission for Asia and the Pan-pacific
  2. Economical and Social Commission for Asia and the Pan-pacific
  3. Economic and Security Commission for Asia and the Pacific
  4. Economic and Social Commission for Asia and the Pacific
সঠিক উত্তর:
Economic and Social Commission for Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
Economic and Social Commission for Asia and the Pacific
ব্যাখ্যা
ESCAP:
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৭৪.
Sustainable Development Goals (SDG) কয়টি?
  1. ১৩ টি
  2. ১৫ টি
  3. ১৭ টি
  4. ৩১ টি
সঠিক উত্তর:
১৭ টি
উত্তর
সঠিক উত্তর:
১৭ টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,৭৭৫.
CIRDAP এর পূর্ণরূপ কী? 
  1. Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
  2. Centre for International Rural Development for Asia and the Pacific. 
  3. Central Institute for Rural Development for Asia and the Pacific. 
  4. Centre on Integrating Rural Development for Asia and the Pacific
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
উত্তর
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
ব্যাখ্যা
• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকায়।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৩,৭৭৬.
North American Free Trade Agreement এর সদস্য দেশ নয় কোনটি? (ফেব্রুয়ারী, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. হন্ডুরাস
  4. মেক্সিকো
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
হন্ডুরাস
উত্তর
সঠিক উত্তর:
হন্ডুরাস
ব্যাখ্যা
⇒ North American Free Trade Agreement এর সদস্য দেশ নয় হন্ডুরাস।

NAFTA:
- এটি হল উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২ সালে।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪ সালে।
- বর্তমান সদস্য: ৩টি। (ফেব্রুয়ারী, ২০২৫)
- দেশগুলো হলো:
• যুক্তরাষ্ট্র,
• কানাডা ও
• মেক্সিকো।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
৩,৭৭৭.
স্থায়ী সদর দপ্তর নেই কোনটির?
  1. ক) ASEAN
  2. খ) OIC
  3. গ) NAM
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
গ) NAM
উত্তর
সঠিক উত্তর:
গ) NAM
ব্যাখ্যা
স্থায়ী সদর দপ্তর নেই NAM এর। 

NAM (ন্যাম) - Non-Aligned Movement:

- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৭৭৮.
‘ব্লু ইকোনমি’ কোনটির সাথে সম্পর্কিত?
  1. নীল আকাশ
  2. সমুদ্র
  3. পাহাড়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
Blue economy:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: United Nation ওয়েবসাইট।
৩,৭৭৯.
জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. জেনেভা 
  3. স্টকহোম 
  4. প্যারিস
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা

IFAD:
- জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- প্রতিষ্ঠিত হয়: ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল। রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য কাজ করে। 

উৎস: IFAD ওয়েবসাইট।

৩,৭৮০.
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে?
  1. সাদা ও গোলাপী
  2. লাল ও নীল
  3. সাদা ও নীল
  4. নীল ও হলুদ
সঠিক উত্তর:
সাদা ও নীল
উত্তর
সঠিক উত্তর:
সাদা ও নীল
ব্যাখ্যা

জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের প্রতীক এবং পতাকা বিশ্বজুড়ে মানুষের শান্তি ও ঐক্যের আশা ও স্বপ্নের কথা বলে।
- জাতিসংঘের পতাকায় দেখা যায় একজোড়া জলপাই গাছের ডাল এবং বিশ্বের একটি মানচিত্র।
- উক্ত পতাকার জলপাই গাছের পাতা আন্তর্জাতিক শান্তির আহবান জানায়।
- জাতিসংঘের পতাকায় দুইটি রং রয়েছে। এগুলো হলো:
• সাদা ও
• নীল।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

৩,৭৮১.
ITC এর সাথে সম্পর্কিত বিষয় নিচের কোনটি?
  1. চিকিৎসা
  2. শিক্ষা
  3. নারী উন্নয়ন
  4. বাণিজ্য
সঠিক উত্তর:
বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

তথ্যসূত্র - ITC ওয়েবসাইট।
৩,৭৮২.
বাংলাদেশ সর্বাধিক অর্থ সহায়তা পায় কার কাছ থেকে?
  1. MIGA
  2. IBRD
  3. IDA
  4. IFC
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
- IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তথ্যসূত্র: IDA ওয়েবসাইট।
৩,৭৮৩.
সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় কত সালে?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
• শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

এছাড়াও,
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।
 
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৩,৭৮৪.
আফটা (AFTA) কী ধরনের জোট?
  1. একটি সংবাদ সংস্থা
  2. একটি বাণিজ্যিক গোষ্ঠী
  3. একটি সামরিক চুক্তি
  4. একটি বিমান সংস্থার নাম
সঠিক উত্তর:
একটি বাণিজ্যিক গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
একটি বাণিজ্যিক গোষ্ঠী
ব্যাখ্যা

- AFTA এর পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- এটি আসিয়ান জোটের সদস্যদের একটি বাণিজ্যিক গোষ্ঠী।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে।
- এর সদস্য দেশ ১০টি।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।

৩,৭৮৫.
আফ্রিকান ইউনিয়নভুক্ত কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
  1. ক) কেপভার্দে
  2. খ) সিচেলিস
  3. গ) কমোরোস
  4. ঘ) পশ্চিম সাহারা
সঠিক উত্তর:
ঘ) পশ্চিম সাহারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পশ্চিম সাহারা
ব্যাখ্যা
পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের সদস্য তবে জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র নয়। ১৯৮২ সালে পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। এতে করে মরক্কো ১৯৮৪ সালে আফ্রিকান ইউনিয়ন ত্যাগ (২০১৭ সালে পুনরায় যোগ দেয়) করে।

আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। সদরদপ্তর অবস্থিত ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।

আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে।

(তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৩,৭৮৬.
СТВТО এর কাজ কী?
  1. পারমাণবিক অস্ত্র বিক্রি নিষিদ্ধকরণ
  2. পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ
  3. পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
  4. পারমাণবিক স্থাপনা নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
• CTBTO:
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)
- CTBTO এর পূর্ণরুপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- সংস্থাটি ১৯৯৬ সালে গঠিত হয়।
- এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: CTBT ওয়েবসাইট।
৩,৭৮৭.
UNDP সালে যাত্রা শুরু করে?
  1. ক) ১৯৫৯ সাল
  2. খ) ১৯৬০ সাল
  3. গ) ১৯৬৩ সাল
  4. ঘ) ১৯৬৫ সাল
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৫ সাল
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা। 
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। 
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে। 
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। 
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও দূরীকরণে কাজ করছে। 

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৮৮.
The International Monetary Fund (IMF) এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
  1. ক) ৪৫টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৪৬টি
  4. ঘ) ৪৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪টি
ব্যাখ্যা
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
▪ সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

জেনে রাখা ভালো
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির আর্টিকেল ২২ জুলাই, ১৯৪৪ - এ জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে (ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার) গৃহীত হয়েছিল। এটি ২৯টি দেশ দ্বারা গৃহীত, স্বাক্ষরিত এবং অনুমোদন করা হয়েছিল। এক্ষেত্রে প্রতিষ্ঠাকালীন সদস্য ২৯টি বলা চলে।
আবার ১৯৪৪ সালের মার্চে যখন তাদের কার্যক্রম শুরু করে তখন ৪০টি দেশ নিয়ে যাত্রা শুরু হয়।
অন্যদিকে, ৪৪টি সদস্য দেশ নিয়ে IMF তাদের যাত্রা শুরু করে এরুপ তথ্যও IMF এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে।
এক্ষেত্রে অপশন দেখে আপনাকে উত্তর করতে হবে। যেমন - অপশনে যদি ৪০ এবং ৪৪ দুটি থাকে তাহলে ৪০টি উত্তর করবেন। আবার যদি ২৯টি থাকে সেক্ষেত্রে ২৯টি উত্তর করবেন। ৪০ বা ২৯ কোনোটি না থাকে তাহলে ৪৪টি উত্তর করতে হবে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
৩,৭৮৯.
'International Finance Corporation' এর সদস্য দেশ কতটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৮৪টি
  2. ১৮৫টি
  3. ১৮৬টি
  4. ১৮৭টি
সঠিক উত্তর:
১৮৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IFC:
- IFC এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহযোগীতা করে ও উপদেশ দিয়ে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৩,৭৯০.
বাংলাদেশ FAO -এর সদস্যপদ লাভ করে কবে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা

FAO:
- FAO এর পূর্ণরূপ: Food and Agriculture Organization (খাদ্য ও কৃষি সংস্থা)।
- প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর ১৯৪৫।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি (১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন)।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: FAO ওয়েবসাইট।

৩,৭৯১.
বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় কবে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ:
- ১৯৮৮ সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষায় অংশ নেয়।
- প্রথম অংশগ্রহণ করা মিশন: UNIIMOG.
- ১৯৮৮ সালের ইউএন ইরান ও ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ (ইউনিমগ) মিশনে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক প্রেরণের মাধ্যমে এ অগ্রযাত্রার সূচনা হয়।
- পরবর্তী বছর অর্থ্যাৎ ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ শান্তি রক্ষা মিশনে অংশ নেয়।
- বাংলাদেশ বর্তমানে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে।
- জাতিসংঘ শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশের ভূমিকাকে সম্মান দেখিয়ে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে একটি সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: UN Peacekeeping এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৯২.
OIC এর অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. জার্মান
  4. ফ্রেঞ্চ
সঠিক উত্তর:
জার্মান
উত্তর
সঠিক উত্তর:
জার্মান
ব্যাখ্যা
OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৯৩.
কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত?
  1. UN-HABITAT
  2. UNEP
  3. UNHCR
  4. ITC
সঠিক উত্তর:
ITC
উত্তর
সঠিক উত্তর:
ITC
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র:
- ITC এর পূর্বনাম - International Trade Information Centre.
- ITC এর পূর্ণরূপ -International Trade Centre।
- এটি গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্য বিষয়ক সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।
- প্রতিষ্ঠার পর থেকেই ITC জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
 
উৎস: ITC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৯৪.
১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়টি দেশ ব্রিকস জোটের সদস্যপদ লাভ করে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ১৩টি
  4. একটিও নয়
সঠিক উত্তর:
একটিও নয়
উত্তর
সঠিক উত্তর:
একটিও নয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

উল্লেখ্য,
- ২০২৩ জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনে পাঁচটি দেশকে (মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) সদস্য করার সিদ্ধান্ত হলেও ২০২৪ সালে কোনো দেশকেই সদস্য করা হয়নি।
- তবে ১৩টি দেশ; যথা: আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্থান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামকে এই জোটের ‘অংশীদার রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
- ব্রিকসের নীতি ও প্রণীত নিয়মাবলি অনুসরণে এসব দেশকে পরীক্ষা-নিরীক্ষা করার পর হয়তো এ বছরের মধ্যে অথবা আগামী বছরের শীর্ষ সম্মেলনে যেসব দেশকে সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হবে তার ঘোষণা আসবে।

উৎস: BRICS ওয়েবসাইট।
৩,৭৯৫.
UN Women এর বর্তমান নির্বাহী পরিচালক কে? ( জুন-২০২৫)
  1. সিমা সামি বাহাউস
  2. রওনা বান
  3. অ্যালেক্সি নাভালনি
  4. শ্যারন স্টোন
সঠিক উত্তর:
সিমা সামি বাহাউস
উত্তর
সঠিক উত্তর:
সিমা সামি বাহাউস
ব্যাখ্যা
• UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।
• সংস্থাটির এর উদ্দেশ্য:
নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

উৎস: UN Women ওয়েবসাইট।
৩,৭৯৬.
International Fund for Agricultural Development প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭৪
  2. ১৯৭৭
  3. ১৯৭৯
  4. ১৯৮২
সঠিক উত্তর:
১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭
ব্যাখ্যা
- IFAD ১৯৭৭ সালে রোম সম্মেলনের তিন বছর পর প্রতিষ্ঠিত হয়।

IFAD:
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৩,৭৯৭.
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার? 
  1. ৩বার
  2. ২বার
  3. ৪বার
  4. ৫বার
সঠিক উত্তর:
২বার
উত্তর
সঠিক উত্তর:
২বার
ব্যাখ্যা

- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।

জাতিসংঘ:

- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। [আগস্ট,২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। [আগস্ট,২০২৫]
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,৭৯৮.
আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?
  1. ১০ ডিসেম্বর, ১৯৪৭ সালে
  2. ১৭ আগস্ট, ১৯৪৯ সালে
  3. ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
  4. ১৭ আগস্ট, ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
ব্যাখ্যা
• মানবাধিকারের ধারণা:
- মানবাধিকার বলতে সেসব আইনগত ও নৈতিক অধিকারকে বোঝায়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমগ্র বিশ্বের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য।
- মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার।
- প্রতিটি মানুষ এ অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজনীন মানব অধিকার সমূহ গ্রহণ ও ঘোষণা করা হয়।

উৎস:- জাতিসংঘের ওয়েবসাইট।[লিঙ্ক]
৩,৭৯৯.
The European Free Trade Association (EFTA)-এর সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
  1. লিচেনস্টাইন
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• The European Free Trade Association (EFTA) :
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- প্রতিষ্ঠাতা সদস্য - অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
- তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে ।
- সুইজারল্যান্ড।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য। 

অন্যদিকে,
EFTA-এর সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়- জার্মানি।

উৎস: EFTA.

৩,৮০০.
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
সার্ক:

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।