বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ২৫ / ৭৬ · ২,৪০১২,৫০০ / ৭,৫৯৯

২,৪০১.
OPCW-এর বর্তমান সদস্য দেশ -
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW-এর পূর্ণরূপ: Organistion for the Prohibition of Chemical Weapons.
- আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা।
- সদস্য দেশ: ১৯৩টি
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- প্রধান কাজ: অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ ও অস্ত্র নীরস্ত্রীকরণ।
- এটি রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ ও প্রয়োজনে অস্ত্রগুলো ধ্বংসের ব্যবস্থা করে থাকে।

উৎস: Organistion for the Prohibition of Chemical Weapons (OPCW).
২,৪০২.
নিচের কোনটি জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা?
  1. ক) WIPO
  2. খ) WEF
  3. গ) UNDP
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
ক) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ক) WIPO
ব্যাখ্যা
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা হলো WIPO (World Intelectual Property Organization)।
এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
২,৪০৩.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. রবার্ট ব্যাডেন পাওয়েল
  3. মার্টিন লুথার কিং
  4. হেনরি ডুন্যান্ট
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা
স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
২,৪০৪.
কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অর্থনৈতিক ব্যবস্থা ৪ ধরনের. যথা:
ক. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী,
খ. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক,
গ. মিশ্র,
ঘ. ইসলামি।

ধনতান্ত্রিক বা পুঁজিবাদী: সম্পদের ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা এবং ভোক্তার স্বাধীনতা।
সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক: সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি এবং কেন্দ্রীয় পরিকল্পনা।
মিশ্র: সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানা।
ইসলামি: ইসলামি শরীয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা।

- বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।
- ১৯৯১ সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়।

উৎস: অর্থনীতি-রণজিত কুমার নাথ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২,৪০৫.
Where is the head office of 'IMF' located?
  1. ক) Washington DC
  2. খ) New York
  3. গ) Geneva
  4. ঘ) London
সঠিক উত্তর:
ক) Washington DC
উত্তর
সঠিক উত্তর:
ক) Washington DC
ব্যাখ্যা
IMF:

- ‘আইএমএফ’ - এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF-এর পূর্ণরূপ International Monetary Fund.
- IMF কাজ শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর মূল দায়িত্ব হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল নিশ্চিত করা।
- IMF-এর অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং সংস্থার নাগরিকদের তাদের পছন্দের বিভিন্ন দেশে কাজ করার অনুমতি দিয়ে উচ্চ কর্মসংস্থানের প্রচার করা।
- সংস্থাটি বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সদস্য দেশগুলির জন্য আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করার জন্যও কাজ করে।
- IMF দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পর থেকে বিশ্বের অর্থনীতি গঠনে সাহায্য করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com
২,৪০৬.
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস কোথায় অবস্থিত?
  1. ক) হেগ
  2. খ) নিউইয়র্ক
  3. গ) লন্ডন
  4. ঘ) ইসলামাবাদ
সঠিক উত্তর:
ক) হেগ
উত্তর
সঠিক উত্তর:
ক) হেগ
ব্যাখ্যা
the International Court of Justice is located at the Peace Palace in the Hague (the Netherlands).
Source: worldatlas.com
২,৪০৭.
WIPO কী ধরনের সংস্থা?
  1. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা
  2. পর্যটন সংস্থা
  3. ডাক সংস্থা
  4. শিক্ষা ও সংস্কৃতিক সংস্থা
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা
ব্যাখ্যা
• The World Intellectual Property Organization (WIPO)

বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO) হল জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বের উদ্ভাবক এবং স্রষ্টাদের সেবা করে, নিশ্চিত করে যে তাদের ধারণাগুলি নিরাপদে বাজারে পৌঁছায় এবং সর্বত্র জীবন উন্নত করে
• ইতিহাস : ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
• সদস্যপদ : ১৯৩টি সদস্য রাষ্ট্র ।
• মহাপরিচালক : ড্যারেন ট্যাং ।
• সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: WIPO ওয়েবসাইট।
২,৪০৮.
আফ্রিকান অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কায়রো
  2. খ) আবিদজান
  3. গ) নাইরোবি
  4. ঘ) আদ্দিস আবাবা
সঠিক উত্তর:
ঘ) আদ্দিস আবাবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদ্দিস আবাবা
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এদের মধ্যে অন্যতম হলো ‘আফ্রিকান অর্থনৈতিক কমিশন’ বা ECA (The Economic Commission for Africa).
- এটি ১৯৫৮ সালে গঠিত হয়।
- এটির সদস্য সংখ্যা ৫৪।
- এটির সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,৪০৯.
২০০৩ সালে কোথায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ১৫জন শান্তিরক্ষী সেনা কর্মকর্তা প্রাণ হারায়?
  1. ক) সিয়েরা লিওন
  2. খ) লাইবেরিয়া
  3. গ) কঙ্গো
  4. ঘ) বেনিন
সঠিক উত্তর:
ঘ) বেনিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেনিন
ব্যাখ্যা
২০০৩ সালের ২৫ ডিসেম্বর আফ্রিকার বেনিনে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ১৫ জন শান্তিরক্ষী সেনা কর্মকর্তা প্রাণ হারান। এরা সিয়েরা লিওন এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরছিলেন। জুন ২০১৯ পর্যন্ত বাংলাদেশের মোট ১৪৬ জন শান্তিরক্ষী প্রাণ হারায় এবং ২২৭ জন আহত হয়। জাতিসংঘের ৫৪টি মিশনে এ পর্যন্ত মোট ১৬৩,১৮১ জন বাংলাদেশি সৈন্য কাজ করেছে এবং বর্তমানে ১০ টি মিশনে ৬৪১৩ জন কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারীদের সম্মানার্থে ১৯৯৮ সাল থেকে দ্যাগ হ্যামারশোল্ড পদক প্রবর্তন করা হয়। (সূত্রঃ ইউএন পিসকিপিং ওয়েবসাইট এবং বিডিনিউজ২৪ ডটকম)
২,৪১০.
বিশ্বের শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত সংস্থা (G-7) এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ইতালি
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

⇒ বিশ্বের শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত সংস্থা (G-7) এর সদস্য দেশ নয়- সুইজারল্যান্ড।

G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।
- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে।

উৎস: G-7 ওয়েবসাইট।

২,৪১১.
‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. ফাইজার-বায়োএনটেক
  2. অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
  3. মডার্না
  4. গ্যামালিয়া ইনস্টিটিউট
সঠিক উত্তর:
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
উত্তর
সঠিক উত্তর:
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
ব্যাখ্যা
- কোভিশিল্ড হলো ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন।
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট এই টিকাটি উৎপাদন করছে।
- বাংলাদেশে প্রথম পর্যায়ে এটির প্রয়োগ করা হয়।
অন্যদিকে,
- ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা হলো tozinameran.
- মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা হলো mRNA-1273
- রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা হলো Sputnik-V.
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
২,৪১২.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) প্রধানের মেয়াদকাল কত বছর?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ১০ বছর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation. 
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এর সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- OIC এর বর্তমান সদস্য: ৫৭টি। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- এর বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (জানুয়ারি, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি। যথা-
• আরবি,
• ইংরেজি,
• ফ্রেঞ্চ।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪১৩.
ব্রেটন উডস কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  2. নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন: 
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটি  আয়োজন করা হয়।
- অংশগ্রহনকারী দেশ: ৪৪টি।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও World Bank প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

২,৪১৪.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি?
  1. UNHCR
  2. UNEP
  3. WHO
  4. UNFCCC
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা

UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। (সেপ্টেম্বর, ২০২৫)
- কার্যক্ষেত্র: ১৩৭টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪১৫.
International Committee of the Red Cross (ICRC) গঠিত হয় কবে?
  1. ১৮৬০ সালে
  2. ১৮৬১ সালে
  3. ১৮৬২ সালে
  4. ১৮৬৩ সালে
সঠিক উত্তর:
১৮৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৩ সালে
ব্যাখ্যা
রেডক্রস:
- রেডক্রস দুস্থমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন।
- ১৮৬৩ সালে ICRC (International Committee of the Red Cross) গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মুসলিম রেডক্রসের পরিবর্তিত নাম রেডক্রিসেন্ট।
- প্রতীক: রেডক্রস (লাল রঙের ক্রস), রেডক্রিসেন্ট (অর্ধাকৃতি চাঁদ)।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিন বার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: রেডক্রস ওয়েবসাইট।
২,৪১৬.
'জি-২০ শীর্ষ সম্মেলন- ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে? 
  1. অন্টারিও 
  2. জোহানেসবার্গ
  3. টোকিও
  4. নয়া দিল্লি
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
ব্যাখ্যা

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।
- এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা ১২২ দফার একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন।
- দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।

উল্লেখ্য,
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

তথ্যসূত্র: বাসস, জি-২০ ওয়েবসাইট।  

২,৪১৭.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি?
  1. UNICEF
  2. UNDP
  3. UNHCR
  4. WHO
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা

United Nations High Commissioner for Refugees (UNHCR):
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- এর প্রতিষ্ঠাকাল- ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- UNHCR এর সদরদপ্তর- জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

অন্যদিকে,
- ইউনিসেফ (UNICEF- United Nations Children's Fund) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং অধিকার রক্ষায় কাজ করে। 
- UNDP জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে।
- WHO-এর পূর্ণরূপ হলো World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কাজ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

২,৪১৮.
আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়-
  1. ন্যাটো
  2. আইএমএফ
  3. জাতিসংঘ
  4. ওয়ার্ল্ড ব্যাংক
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা

আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়- জাতিসংঘ।

• আটলান্টিক সনদ:

- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: Britannica.

২,৪১৯.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী কী?
  1. ক) মহাসচিব
  2. খ) ব্যবস্থাপনা পরিচালক
  3. গ) মহাব্যবস্থাপক
  4. ঘ) প্রশাসক
সঠিক উত্তর:
গ) মহাব্যবস্থাপক
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাব্যবস্থাপক
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক - গাই রাইডার (১০ম)।
- তিনি ১ অক্টোবর, ২০১২ দ্বায়িত্ব গ্রহণ করেন। ৭ নভেম্বর, ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন। তিনি যুক্তরাজ্যের নাগরিক।
উৎসঃ ILO ওয়েবসাইট।

২,৪২০.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প সভাপতি কে?
  1. প্রধানমন্ত্রী
  2. অর্থ সচিব
  3. অর্থমন্ত্রী
  4. পরিকল্পনা মন্ত্রী
সঠিক উত্তর:
অর্থমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
অর্থমন্ত্রী
ব্যাখ্যা
ECNEC:
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যান বা সভাপতি হলো অর্থমন্ত্রী।

 উল্লেখ্য,
- ECNEC এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এই কমিটির সভাপতি দেশটির প্রধানমন্ত্রী।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। 
- নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
• পরিকল্পনা মন্ত্রী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
২,৪২১.
আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে?
  1. সেপ্টেম্বর, ১৯৪২
  2. আগস্ট, ১৯৪১
  3. জুলাই, ১৯৪১
  4. জুন, ১৯৪১
সঠিক উত্তর:
আগস্ট, ১৯৪১
উত্তর
সঠিক উত্তর:
আগস্ট, ১৯৪১
ব্যাখ্যা

• আটলান্টিক সনদ:
- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।
- পরবর্তীকালে জাতিসংঘের ঘোষণাপত্রে (১ জানুয়ারী, ১৯৪২) রেফারেন্সের মাধ্যমে আটলান্টিক সনদ অন্তর্ভুক্ত করা হয়।

উৎস: UN ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

২,৪২২.
'রেডক্রস' কী ধরনের প্রতিষ্ঠান?
  1. বর্ণবাদী
  2. রাজনৈতিক
  3. অর্থনৈতিক
  4. সেবাধর্মী
সঠিক উত্তর:
সেবাধর্মী
উত্তর
সঠিক উত্তর:
সেবাধর্মী
ব্যাখ্যা
রেডক্রস:
- ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস, সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রস প্রতিষ্ঠা করেন দেশটির কয়েকজন নাগরিক।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- মানবিক কাজের জন্য ব্যাপক সমাদৃত হয়।

উৎস: Red Cross ওয়েবসাইট।
২,৪২৩.
নিম্নের কোন মুদ্রাটি Special Drawing Rights (SDR)-এ ব্যবহৃত হয় না?
  1. পাউন্ড
  2. ইয়েন 
  3. ইউয়ান 
  4. দিনার
সঠিক উত্তর:
দিনার
উত্তর
সঠিক উত্তর:
দিনার
ব্যাখ্যা

দিনার মুদ্রাটি Special Drawing Rights (SDR)-এ ব্যবহৃত হয় না।

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।
- উদাহরণ হিসেবে, যদি কোনো দেশের মুদ্রার দাম কমে যায় বা তারা আর্থিক সংকটে পড়ে, তখন তারা SDR ব্যবহার করে IMF থেকে সাহায্য নিতে পারে।

⇒ SDR এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

২,৪২৪.
OIC এর কততম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪২৫.
ভেটো কী?
  1. ল্যাটিন শব্দ - 'আমি মানি না'
  2. ইংরেজি শব্দ - 'আমার সমর্থন আছে'
  3. গ্রিক শব্দ - 'আমি নিরপেক্ষ'
  4. ফ্রেঞ্চ শব্দ - 'আমি ভোট দিলাম'
সঠিক উত্তর:
ল্যাটিন শব্দ - 'আমি মানি না'
উত্তর
সঠিক উত্তর:
ল্যাটিন শব্দ - 'আমি মানি না'
ব্যাখ্যা
ভেটো:
- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ। ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
২,৪২৬.
জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কবে?
  1. ১৭ এপ্রিল, ১৯৪৬
  2. ২০ এপ্রিল, ১৯৪৬
  3. ২২ এপ্রিল, ১৯৪৬
  4. ২৭ এপ্রিল, ১৯৪৬
সঠিক উত্তর:
২০ এপ্রিল, ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
২০ এপ্রিল, ১৯৪৬
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬।

বি.দ্র:
⇒ জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, জাতিপুঞ্জ ১৯৪৬ সালের ২০ এপ্রিল বিলুপ্ত হয়।
⇒ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে, ১৯৪৬ সালের ১৯ এপ্রিল বিলুপ্ত হয়।
⇒ এক্ষেত্রেও আমরা জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে সঠিক উত্তর হিসেবে ১৯৪৬ সালের ২০ এপ্রিল গ্রহণ করতে পারি।

♦ এই বিষয়ে ৩০ নং তথ্যকল্পদ্রুমে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
২,৪২৭.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত?
  1. ক) WFP
  2. খ) IAEA
  3. গ) UNFCCC
  4. ঘ) IMO
সঠিক উত্তর:
ঘ) IMO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IMO
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য

অন্যদিকে, 
UNFCCC - এর সদরদপ্তর - বন, জার্মানি।
বিশ্ব খাদ্য কর্মসূচী (World Food Programme) এর সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) এর সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
২,৪২৮.
OPEC-এর প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য দেশ যথাক্রমে -
  1. ৭টি ও ১২টি
  2. ৫টি ও ১২টি
  3. ৫টি ও ১৩টি
  4. ৭টি ও ১৩টি
সঠিক উত্তর:
৫টি ও ১২টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি ও ১২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।

উল্লেখ্য,
- বর্তমান অনুমান অনুসারে, বিশ্বের প্রমাণিত তেলের মজুদের ৭৯.৫% (১,২৪৩.৫২ বিলিয়ন ব্যারেল) OPEC -এর সদস্য দেশসমূহে মজুদ আছে যা প্রায় দুই-তৃতীয়াংশ।
- এর মধ্যে মধ্যপ্রাচ্যে OPEC তেলের সিংহভাগ রয়েছে, যা ওপেকের মোট ৬৭.২%।

উৎস: OPEC ওয়েবসাইট।
২,৪২৯.
জাতিসংঘ সাধারণ পরিষদ কোন তারিখকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে?
  1. ৪ জুলাই
  2. ৫ জুলাই
  3. ৬ জুলাই
  4. ৭ জুলাই
সঠিক উত্তর:
৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৬ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব পল্লী উন্নয়ন দিবস:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্লেনারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। 
- বাংলাদেশের প্রস্তাবিত রেজ্যুলেশনটি বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি কোর গ্রুপের পক্ষ থেকে উত্থাপন করা হয়।
- জাতিসংঘের ৪৩টি সদস্য রাষ্ট্র রেজ্যুলেশনটি স্পন্সর করেছে এবং কোনো ভোট ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। 

উল্লেখ্য,
- অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পেশকৃত প্রথম রেজ্যুলেশন; যা কার্যকর বহুপাক্ষিকতার দ্বারা সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি ও অভাব দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের প্রতিশ্রুতিরই সমার্থক।
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে খসড়া রেজ্যুলেশনের ওপর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মাঝে আলোচনা পরিচালনা করে এবং রেজ্যুলেশনের খসড়া চূড়ান্ত করে।

⇒ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের’ (সিআইআরডিএপি) সদস্য রাষ্ট্রসমূহকে টেকসই পল্লী উন্নয়নে সহায়তার স্বীকৃতিস্বরূপ; সংস্থাটির প্রতিষ্ঠার দিন ৬ জুলাই, ১৯৭৯ বিবেচনায়; প্রতিবছর এদিনকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উৎস: Ministry of Foreign Affairs, Bangladesh ওয়েবসাইট।
২,৪৩০.
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য চুক্তি কোনটি?
  1. ASIAN
  2. APTA
  3. ASEAN
  4. AFTA
সঠিক উত্তর:
APTA
উত্তর
সঠিক উত্তর:
APTA
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৩১.
'Club of Vienna' কি?
  1. ক) অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
  2. খ) পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
  3. গ) একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
  4. ঘ) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
সঠিক উত্তর:
গ) একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
ব্যাখ্যা

The CLUB of VIENNA is an association based in Vienna.
- It consists of an association of recognized scientists and experts. His work focuses on sustainability issues from an economic, social and ecological point of view.
- In particular, he takes up questions that aim at economic activity without destroying the basis of life, promote a good coexistence of people and the preservation of peace.

Source: http://www.clubofvienna.org/en/

২,৪৩২.
বিশ্বস্বাস্থ্য সংস্থা আয়োজিত 'আলমাআতা ঘোষণা' কত সালে গৃহীত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
ব্যাখ্যা

'আলমাআতা' ঘোষণা (The Alma-Ata Declaration):
- স্থান: আলমাআতা, কাজাখস্তান।
- সময়: ১২-১৫ সেপ্টেম্বর, ১৯৭৮।

⇒ প্রধান উদ্দেশ্য:
- Primary Health Care (PHC) বা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করা।
- সবার জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা, যাতে স্বাস্থ্য অধিকার একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত হয়।
- স্বাস্থ্যসেবা কেবল হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজভিত্তিক ও প্রতিরোধমূলক হয়ে ওঠে।
- ২০০০ সালের মধ্যে বিশ্বের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করা।

উল্লেখ্য,
- কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাআতায় অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ১৩৪ সদস্য দেশের মন্ত্রীরা ২০০০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যের বিষয়টি ঘোষণা করেছিলেন।

উৎস: WHO ওয়েবসাইট।

২,৪৩৩.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি।

• জাতিসংঘ:

- জাতিসংঘ নামকরণ করেন - রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

২,৪৩৪.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কোনটি?
  1. ব্রাজিল
  2. ভারত
  3. চীন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (মে, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৩৫.
রীতি অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের মনোনয়ন দেয় কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ রীতি অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের মনোনয়ন দেয় - যুক্তরাষ্ট্র।
▪ সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে আগামী মে মাসের শুরুতে আসছেন ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা।
▪ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে মনোনয়ন দিয়েছেন।
▪ বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তাঁর মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।
▪ ম্যালপাসের মেয়াদ ছিল আগামী বছরের এপ্রিল পর্যন্ত।

তথ্যসূত্র: প্রথম আলো।
২,৪৩৬.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International প্রতিষ্ঠিত হয় কবে? 
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা

• Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

তথ্যসূত্র: Transparency International ওয়েবসাইট।

২,৪৩৭.
Original Lending Arm of WB -
  1. ক) IDA
  2. খ) MIGA
  3. গ) ICSID
  4. ঘ) ICSDI
সঠিক উত্তর:
ক) IDA
উত্তর
সঠিক উত্তর:
ক) IDA
ব্যাখ্যা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA)
IDA এর পূর্ণরূপ International Development Association। IDA - কে বিশ্বব্যাংকের ঋণ প্রদানের প্রধান হাত বা Original Lending Arm - বলা হয়।
⤇ বিশ্বব্যাংক গ্রুপের সদস্য এই আর্থিক প্রতিষ্ঠানটি বিশ্বের দরিদ্রতম দেশগুলো থেকে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা দূরীকরণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচীগুলোতে ঋণ ও অনুদান প্রদান করে থাকে।

২,৪৩৮.
'IAEA' এর বর্তমান সদস্য - (অক্টোবর - ২০২৪)
  1. ১৭০টি
  2. ১৭৮টি
  3. ১৭৫টি
  4. ১৭১টি
সঠিক উত্তর:
১৭৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৮টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি। (অক্টোবর - ২০২৪)
- সর্বশেষ সদস্য: গিনি। (অক্টোবর - ২০২৪) 
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
২,৪৩৯.
বর্তমানে SAARC এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ক) আমজাদ বি. সিয়াল
  2. খ) ফাতিমা দিয়ানা সায়্যিদ
  3. গ) ইসালা রুয়ান ওয়েরাকুন
  4. ঘ) আবুল আহসান
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ওয়েরাকুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ওয়েরাকুন
ব্যাখ্যা
- সার্কের বর্তমান (১৪তম) মহাসচিব হলেন শ্রীলংকার ইসালা রুয়ান উরেকুন।
- তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- SAARC এর পূর্ণরুপ: South Asian Association for Regional Cooperation.
২,৪৪০.
OIC-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [মার্চ, ২০২৬]
  1. ১৭টি
  2. ২২টি
  3. ৩৩টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

- OIC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: OIC ওয়েবসাইট।

২,৪৪১.
ব্রিকস (BRICS) কত সালে গঠিত হয়?
  1. ২০০৫
  2. ২০০৭
  3. ২০০৯
  4. ২০১১
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা

ব্রিকস (BRICS):
- BRICS ১৬ জুন, ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম ছিলো ব্রিক (BRIC)।
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয় ব্রিকস (BRICS)।
- ব্রিকস (BRICS) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছিল দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্যপদ পেয়েছিল ইন্দোনেশিয়া।
- ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্র ১১টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ব্রিকস অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪৪২.
BENELUX -এর সদস্য দেশ নয় কোনটি?
  1. বেলজিয়াম
  2. লিচেনস্টাইন
  3. নেদারল্যান্ডস
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা
⇒ 'লিচেনস্টাইন' BENELUX -এর সদস্য দেশ নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
২,৪৪৩.
বিশ্বের প্রাচীনতম 'আধুনিক' স্টক এক্সচেঞ্জ কোনটি?
  1. লন্ডন স্টক এক্সচেঞ্জ
  2. প্যারিস স্টক এক্সচেঞ্জ
  3. নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ
  4. আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ
সঠিক উত্তর:
আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ
ব্যাখ্যা
আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ:
- আধুনিক স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয় ১৬০২ সালে।
- ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তালিকাভুক্তি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ।
- এটি ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (VOC) প্রতিষ্ঠার পরপরই তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের প্রাচীনতম 'আধুনিক' স্টক এক্সচেঞ্জ।
- এটি স্টক ও বন্ড ইস্যুকারী প্রথম সংস্থা ছিল।
- বহু বছর ধরে কেবল এই কোম্পানিই তালিকাভুক্ত ছিল।

অন্যদিকে -
- ১৮০১ সালে প্রতিষ্ঠিত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জ।
- ফ্রান্সের প্যারিসে ১৭২৪ সালে প্যারিস স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। 
- ১৭৯২ সালের প্রতিষ্ঠিত হয় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এর পরিচিতি মূলত ওয়ালস্ট্রিট নামে। 

উৎস: জুলাই ৪, ২০২৩, The Financial Express।
২,৪৪৪.
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠা কোন চুক্তির মাধ্যমে হয়?
  1. লিসবন চুক্তি
  2. রোম চুক্তি
  3. মাস্ট্রিচ চুক্তি
  4. শেনজেন চুক্তি
সঠিক উত্তর:
মাস্ট্রিচ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাস্ট্রিচ চুক্তি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

এছাড়াও,
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX।

সূত্র: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
২,৪৪৫.
কোন যুদ্ধের পর মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে CARE International প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. উপসাগরীয় যুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

CARE International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- এটি যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ Care International গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা।
- প্রথমদিকে CARE Packages নামে পরিচিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।
- ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থায় রূপান্তরিত হয়।

উৎস: Care International ওয়েবসাইট।

২,৪৪৬.
নিচের কোন দেশটি APEC-এর সদস্য?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. ভিয়েতনাম
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা
APEC:
- এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- প্রতিষ্ঠিত: ১৯৮৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি, সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ততা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
- প্রধান কার্যালয়: সিঙ্গাপুর।
- সদস্যপদ: সদস্য সংখ্যা ২১টি ।[আগস্ট,২০২৫]
- ভিয়েতনাম এপেকের সদস্য রাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ,অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া ,জাপান, দক্ষিণ ,কোরিয়া,
মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি,পেরু, ফিলিপাইনস, রাশিয়া, সিঙ্গাপুর,  তাইওয়ান, থাইল্যান্ড, এবং  ভিয়েতনাম।
- বাংলাদেশ , ভারত, পাকিস্তান  APEC-এর সদস্য নয়।

• উদ্দেশ্য ও কার্যক্রম: 
- মুক্ত বাণিজ্য প্রসার,
- সদস্য অর্থনীতির মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো,
- অর্থনৈতিক সমন্বয়,
- অর্থনীতি, প্রযুক্তি, ও মানবসম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা,
- ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,
- উন্নয়নশীল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও নারী-অর্থনীতির প্রসারে সহায়তা।

উৎস: APEC ওয়েবসাইট।
২,৪৪৭.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা নিচের কোনটি?
  1. IOM
  2. WMO
  3. IMO
  4. ICAO
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয় ।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৪৮.
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। (ডিসেম্বর, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪৪৯.
NDB এর বর্তমান সভাপতি -(সেপ্টেম্বর, ২০২৪)
  1. ঋষি সুনাক
  2. ইব্রাহিম তাহা
  3. দিলমা রুসেফ
  4. তেনজিন লেকফেল
সঠিক উত্তর:
দিলমা রুসেফ
উত্তর
সঠিক উত্তর:
দিলমা রুসেফ
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য মিশর।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- ২০২৪ সালে NDB এর বার্ষিক সমাবেশ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
২,৪৫০.
ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?
  1. আইএসআই
  2. মোসাদ
  3. 'র’
  4. কেজিবি
সঠিক উত্তর:
মোসাদ
উত্তর
সঠিক উত্তর:
মোসাদ
ব্যাখ্যা
• মোসাদ: 
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, হিজবুল্লাহ এবং হামাস।
- প্রতিষ্ঠাতা- ডেবিড বেনগুরিয়ন।
- সদর দপ্তর- তেল আবিব, ইসরাইল।

অন্যদিকে,
- কেজিবি সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল।
- ভারতের গোয়েন্দা সংস্থা 'র’।
- এটি ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা করা হয়। 

উৎস: মোসাদ ওয়েবসাইট এবং ।FSB ওয়েবসাইট।
২,৪৫১.
নিচের কোন দেশটি European Free Trade Association এর সদস্য নয়?
  1. লিচেনস্টাইন
  2. আইসল্যান্ড
  3. লুক্সেমবার্গ
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা
- European Free Trade Association (EFTA) হলো ইউরোপের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যার মূল্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গীভূতকরণের প্রসার ঘটানো।
- EFTA ১৯৬০ সালের ৪ জানুয়ারি স্টকহোম কনভেনশনের মাধ্যমে গঠিত হয়।
- তখন এর সদস্য সংখ্যা ছিলো সাতটি। তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সু্ইজারল্যান্ড।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান জেনারেল সেক্রেটারি হেনরি গেজ।
- বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(তথ্যসূত্রঃ EFTA ওয়েবসাইট)
২,৪৫২.
বাংলাদেশ নিচের কোন অর্থনৈতিক সংস্থার সদস্য নয়?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. IDB
  2. AIIB
  3. ADB
  4. ECO
সঠিক উত্তর:
ECO
উত্তর
সঠিক উত্তর:
ECO
ব্যাখ্যা
* বাংলাদেশ ECO এর সদস্য নয়।

ECO:

- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

* বাংলাদেশ ADB এর সদস্য হয় ১৯৭৩ সালে।
* বাংলাদেশ AIIB এর প্রতিষ্ঠাকালীন(২০১৬) সদস্য।
* বাংলাদেশ IDB এর সদস্য হয় ১৯৭৪ সালে।

উৎস- ECO -এর ওয়েবসাইট।
২,৪৫৩.
জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ভারত
  2. মিয়ানমার
  3. শ্রীলংকা
  4. ইরান
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল ছিলেন মিয়ানমারের উ থান্ট। 
- জাতিসংঘের ২য় এশীয় সেক্রেটারি জেনারেল ছিলেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,৪৫৪.
MIGA প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুলাই, ২০২৪)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
২,৪৫৫.
GATT চুক্তির সবচেয়ে গুরত্বপূর্ণ রাউন্ড কোনটি ছিল?
  1. টোকিও রাউন্ড
  2. জেনেভা রাউন্ড
  3. উরুগুয়ে রাউন্ড
  4. কেটো রাউন্ড
সঠিক উত্তর:
উরুগুয়ে রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে রাউন্ড
ব্যাখ্যা
GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়। সেগুলো হলো:
1. Geneva (1947),
2. Annecy (1949),
3. Torquay (1950-51),
4. Geneva (1956),
5. Dillon (1960-61)
6. Kennedy Round (1964-67),
7. Tokyo Round (1973-79)
8. Uruguay Round (1986-94).

⇒ উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- উরুগুয়ে রাউন্ডের সংলাপ ৮ বছর ধরে চলেছিল।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
২,৪৫৬.
নিচের কোন দেশটি OPEC এর সদস্য নয়?
  1. ভেনেজুয়েলা
  2. আলজেরিয়া
  3. কাতার
  4. লিবিয়া
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট। এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়।
OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

ইকুয়েডর ১৯৭৩ সালে প্রথম OPEC এ যোগ দেয় এবং ১৯৯২ সালে সদস্যপদ ত্যাগ করে। পরবর্তীতে ২০০৭ সালে পুনরায় ওপেকে যোগ দিয়ে ২০২০ সালের ১ জানুয়ারি ওপেক সদস্যপদ ত্যাগ করে।

ইকুয়েডর ব্যতীত কাতার (১ জানুয়ারি ২০১৯) এবং ইন্দোনেশিয়া (নভেম্বর ২০১৬) ওপেকের সদস্যপদ ত্যাগ করেছে। এছাড়া, ওপেকের বর্তমান সদস্য গ্যাবন ১৯৯৫-২০১৬ সময়ে ওপেকের সদস্যপদ ত্যাগ করেছিলো।

(তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট)
২,৪৫৭.
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্ন, সুইজার‌ল্যান্ড
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. রোম, ইতালি
  4. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
বার্ন, সুইজার‌ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বার্ন, সুইজার‌ল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)।
- পূর্ণরূপ- Universal Postal Union.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর: বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ: ১৯২টি। (জুন, ২০২৫)
- বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (UPU)।
২,৪৫৮.
COMESA কতটি দেশ নিয়ে গঠিত?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
COMESA:

- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৫৯.
২০২৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ -এর কত তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৮ তম
  2. ৭৯ তম
  3. ৮০ তম
  4. ৮১ তম
সঠিক উত্তর:
৮০ তম
উত্তর
সঠিক উত্তর:
৮০ তম
ব্যাখ্যা

জাতিসংঘ ও সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন: 
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন।
- প্রধান উপদেষ্টা অধিবেশনে ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন।
- ড. ইউনূস তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর- জাতিসংঘ দিবস। 
- জাতিসংঘ সদরদপ্তর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস।
- প্রথম মহাসচিব- ট্রিগভেলি।

উৎস: i) বাসস ও ii) UN General Assembly ওয়েবসাইট।

২,৪৬০.
বাংলাদেশ কত সালে IDA এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৬১.
জোন্টা ইন্টারন্যাশনাল কি বিষয়ক সংগঠন?
  1. ক) পরিবেশ
  2. খ) নারী
  3. গ) দাতব্য
  4. ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর:
খ) নারী
উত্তর
সঠিক উত্তর:
খ) নারী
ব্যাখ্যা
জোন্টা ইন্টারন্যাশনাল নারীবিষয়ক একটি সংগঠন। এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট মেরি জেনকিন্স। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। বিশ্বের ৬৩টি দেশে জোন্টা ইন্টারন্যাশনালের ১২০০ ক্লাব এবং প্রায় ২৯,০০০ সদস্য রয়েছে। (সূত্রঃ জোন্টা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
২,৪৬২.
'বিশ্ব বাণিজ্য সংস্থা' প্রতিষ্ঠিত হয়-
  1. ১ জানুয়ারি ১৯৫০ সালে
  2. ১ জানুয়ারি ১৯৮৮ সালে
  3. ১ জানুয়ারি ১৯৯৫ সালে
  4. ১ জানুয়ারি ২০০১ সালে
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯৫ সালে
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO যার পূর্ণরূপ World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এই সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এই সংস্থাটির বর্তমান মহাপরিচালক নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা (প্রথম মহিলা)।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

২,৪৬৩.
নিচের কোনটি UNHCR- এর কাজ নয়?
  1. রাষ্ট্রহীনদের সহায়তা
  2. শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই
  3. শরণার্থীদের আশ্রয় দেওয়া
  4. জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাস
সঠিক উত্তর:
শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই
উত্তর
সঠিক উত্তর:
শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই
ব্যাখ্যা
UNHCR:
- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Filippo Grandi (ইতালি)। [জুন, ২০২৫]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- দুইবার নোবেল পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee"
• শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই এটি ILO-এর মূল কাজ।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে। 

উৎস: UNHCR ওয়েবসাইট।
২,৪৬৪.
Asia Infrastructure Investment Bank (AIIB)-এর বৃহত্তম শেয়ারহোল্ডার কোন দেশ?
  1. জাপান
  2. ভারত
  3. চীন
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
Asia Infrastructure Investment Bank (AIIB)-এর বৃহত্তম শেয়ারহোল্ডার চীন।

AIIB:

- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৫২%।

উৎস: AIIB ওয়েবসাইট। [link]
২,৪৬৫.
নিচের কোন দেশটি CSTO জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) কাজাকিস্তান
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
ঘ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
The Collective Security Treaty Organization (CSTO) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৬টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি।

এটি প্রথমে ১৯৯২ সালের ১৫ মে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালের ২০ এপ্রিল কার্যকর হয়। ১৯৯৭ সালে পাঁচবছর মেয়াদী চুক্তিটির মেয়াদ শেষ হলে তিনটি দেশ (আজারবাইজান, উজবেকিস্তান ও জর্জিয়া) এটি থেকে বেরিয়ে যায় এবং অন্য ছয়টি দেশ চুক্তিটি নবায়ন করে।

পরবর্তীতে, ২০০২ সালের ৭ অক্টোবর ৬টি দেশ The Collective Security Treaty Organization নামে চুক্তিটিকে সংস্থায় রূপান্তরিত করে।
চুক্তিটির বর্তমান সদস্য সংখ্যা ৬টি।
দেশগুলো হলো:
- রাশিয়া
- বেলারুশ
- আর্মেনিয়া
- কিরগিজস্তান
- কাজাকিস্তান ও
- তাজিকিস্তান।
এটির সদরদপ্তর অবস্থিত মস্কোতে। এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া সম্প্রতি কাজাকিস্তানে সহিংসতা নিয়ন্ত্রণে সেনা পাঠায়।

(তথ্যসূত্র: CSTO ওয়েবসাইট)
২,৪৬৬.
জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় CEDAW কনভেনশন গ্রহণ করে -
  1. ১৮ ডিসেম্বর, ১৯৭৭ সালে
  2. ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
  3. ১৮ ডিসেম্বর, ১৯৮৭ সালে
  4. ১৮ ডিসেম্বর, ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে।

CEDAW:

- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW।
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।
- CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।

এছাড়াও,
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।

উৎস: UN ওয়েবসাইট।
২,৪৬৭.
SAARC Meteorological Research Centre কোথায় অবস্থিত?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. গুজরাট, ভারত
  3. দিল্লি, ঢাকা
  4. কলম্বো, শ্রীলংকা
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
- SAARC Meteorological Research Centre(সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র) -বাংলাদেশে অবস্থিত।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র -গুজরাট, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র - ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র - কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র - কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র - ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট ও ব্রিটানিকা।
২,৪৬৮.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. জার্মানী
  3. স্প্যানিশ
  4. ফ্রাঞ্চ
সঠিক উত্তর:
জার্মানী
উত্তর
সঠিক উত্তর:
জার্মানী
ব্যাখ্যা

জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়- জার্মানী।

জাতিসংঘ:

- প্রতিষ্ঠা লাভ করে–  ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি (ইংরেজি, আরবি, চাইনিজ, ‍রুশ, ফ্রাঞ্চ, স্প্যানিশ)।
- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ।
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন, কিন্তু একটি দেশ শুধু একটি ভোট দিতে পারে।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগারিক আন্তোনিও গুতেরেস (১ জানুয়ারি, ২০১৭ সালে থেকে-বর্তমান)।  

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২,৪৬৯.
নিচের কোনটি 'GATT' এর সর্বশেষ রাউন্ড হিসেবে পরিচিত?
  1. Geneva Round
  2. Urugyean Round
  3. Dillon Round
  4. Uruguay Round
সঠিক উত্তর:
Uruguay Round
উত্তর
সঠিক উত্তর:
Uruguay Round
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উল্লেখ্য,
৮টি রাউন্ড হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উৎস: WTO ওয়েবসাইট।
২,৪৭০.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর শীর্ষ পদ কোনটি?
  1. ক) প্রশাসক
  2. খ) মহাসচিব
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
গ) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাপরিচালক
ব্যাখ্যা
• বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর শীর্ষ পদের নাম মহাপরিচালক। 
- সংস্থাটির বর্তমান মহাপরিচালকের নাম Ngozi Okonjo-Iweal

• উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

• এক নজরে WTO
প্রতিষ্ঠাকাল – ১ জানুয়ারি, ১৯৯৫ সাল।
সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক ২৫টি।
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
২,৪৭১.
বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য?
  1. ক) IDA
  2. খ) ICSID
  3. গ) IFC
  4. ঘ) WTO
সঠিক উত্তর:
ঘ) WTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WTO
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় (উরুগুয়ে রাউন্ডে)।
এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো।
বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৬টি। 

উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
২,৪৭২.
এসডিজির (SDGs) ১৭টি লক্ষ্যের মধ্যে ‘সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি’ কততম লক্ষ্য?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
‘সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি’ ১৭টি লক্ষ্যের মধ্যে ৭ নাম্বার লক্ষ্য।

(SDGs):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল-২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু- ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ- ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো: দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগণ, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সামুদ্রিক বাস্তুসংস্থান, স্থলভাগের জীবন, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
২,৪৭৩.
G-7 জোটের বর্তমান সভাপতি কে?
  1. জো বাইডেন
  2. বরিস জনসন
  3. ইমানুয়েল ম্যাক্রো
  4. ইউশিহিদে সুগা
সঠিক উত্তর:
বরিস জনসন
উত্তর
সঠিক উত্তর:
বরিস জনসন
ব্যাখ্যা
- G-7 (Group of Seven) জোটের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
- গত ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়াল শহরের কার্বিস বে সমুদ্র সৈকতে ৪৭তম G-7 (Group of Seven) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়ন অংশ নেয়।
- G-7 হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।
(তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট)
২,৪৭৪.
World Trade Statistical Review-2020 অনুসারে বিশ্বের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জার্মানি
  3. গ) চীন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত World Trade Statistical Review-2020 অনুসারে বিশ্বের প্রধান রপ্তানিকারক দেশ হলো চীন। দেশটি ২০১৯ সালে ২,৪৯৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে যা বিশ্বের মোট রপ্তানির ১৩.২ ভাগ।
দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র (১,৬৪৬ বিলিয়ন ডলার)। অন্যদিকে আমদানিতে শীর্ষদেশ যুক্তরাষ্ট্র (২,৪৬৮ বিলিয়ন ডলার)।
(সূত্র: World Trade Statistical Review-2020)
২,৪৭৫.
IFAD এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. ক) International Fund for Agricultural Development
  2. খ) International Fund for Aqua Development
  3. গ) International Future for Aqua Development
  4. ঘ) International Fusion for Agricultural Development
সঠিক উত্তর:
ক) International Fund for Agricultural Development
উত্তর
সঠিক উত্তর:
ক) International Fund for Agricultural Development
ব্যাখ্যা
IFAD:

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে। 
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)।
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- এর সদস্য সংখ্যা- ১৭৭ টি দেশ।

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৭৬.
IMF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ: The International Monetary Fund.
- প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ (Bretton Woods Conference)।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৭ আগস্ট, ১৯৭২। [ব্যাখ্যা আপডেট -মার্চ, ২০২৬]

উৎস: IMF ওয়েবসাইট। 

২,৪৭৭.
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন নয়?
  1. IBRD
  2. IFC
  3. IFAD
  4. MIGA
সঠিক উত্তর:
IFAD
উত্তর
সঠিক উত্তর:
IFAD
ব্যাখ্যা
- ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
- যথা- IBRD, IDA, IFC, ICSID এবং MIGA

অপরদিকে,
- (IFAD) এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

উৎস: বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।
২,৪৭৮.
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) ভারত
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা

- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।

এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।

(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)

২,৪৭৯.
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবেন ভারতীয় মার্কিন নাগরিক-
  1. ক) কৌশিক বসু
  2. খ) অজয় বাঙ্গা
  3. গ) দেবরাজ ইন্দ্র
  4. ঘ) অমর্ত্য সেন
সঠিক উত্তর:
খ) অজয় বাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
খ) অজয় বাঙ্গা
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। তিনি মে মাসে দায়িত্ব গ্রহণ করবেন।
- তিনি মাস্টারকার্ডের সিইও ছিলেন।
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস।
- তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট। 
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট। 
২,৪৮০.
International Development Association কত সালে প্র্র্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬০ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬০ সালে
ব্যাখ্যা
International Development Association (IDA) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। সর্বশেষ সদস্য বুলগেরিয়া। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পেয়ে থাকে। IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ হন্ডুরাস।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
২,৪৮১.
'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNEP
  3. UNAIDS
  4. WHO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- 'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP।
- সর্বশেষ মার্চ, ২০২৪-এ UNDP 'Human Development Report 2023-24' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, সর্বনিম্নে র‍য়েছে সোমালিয়া।
- বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

⇒ HDI মূলত তিনটি প্রধান উপাদানের উপর ভিত্তি করে:
- আয়: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
- শিক্ষা: মানুষের শিক্ষা গ্রহণের হার, যার মধ্যে গড় বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের বছর এবং শিক্ষার প্রসারের হার অন্তর্ভুক্ত।
- আয়ু: গড় আয়ু, যা মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

উৎস: Human Development Report 2023-24.
২,৪৮২.
ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রতিষ্ঠার ভিত্তি কোনটি?
  1. ব্রাসেলস চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ম্যাসট্রিচট চুক্তি
  4. রোম চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
• European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উল্লেখ্য,
- ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং ইউরোপীয় পারমাণবিক শক্তি সম্প্রদায় (EURATOM) প্রতিষ্ঠা করে। 
- প্যারিস চুক্তি মাধ্যমে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় (ECSC) প্রতিষ্ঠা করে।
- ব্রাসেলস চুক্তি মাধ্যমে ইউরোপীয় কমিউনিটি (EC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: European Union এবং World Atlas.
২,৪৮৩.
OIC এর অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. ফার্সি
  4. ফ্রেঞ্চ
সঠিক উত্তর:
ফার্সি
উত্তর
সঠিক উত্তর:
ফার্সি
ব্যাখ্যা
OIC
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট। 
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত এটি রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

- OIC এর বর্তমান মহাসচিব - এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ - ৫ বছর।
- অফিসিয়াল ভাষা - তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)। 

- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।

- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৮৪.
CTBT এর পূর্ণরূপ কী?
  1. ক) Comprehensive Number Test Ban Treaty
  2. খ) Chemical Test Ban treaty
  3. গ) Comprehensive Nuclear Test Ban Treaty
  4. ঘ) Chronic Test Ban Treaty
সঠিক উত্তর:
গ) Comprehensive Nuclear Test Ban Treaty
উত্তর
সঠিক উত্তর:
গ) Comprehensive Nuclear Test Ban Treaty
ব্যাখ্যা

সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- বর্তমানে চুক্তিটি স্বাক্ষরকারী দেশ - ১৮৫ ও অনুমোদনকারী দেশ - ১৭০টি।
- সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫-তম। কিউবা একই দিন ১৬৯-তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০-তম।

তথ্যসূত্র- CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪৮৫.
Lions Club International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আটলান্টা
  2. ওয়াশিংটন
  3. ইলিয়ন্স
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
ইলিয়ন্স
উত্তর
সঠিক উত্তর:
ইলিয়ন্স
ব্যাখ্যা
Lions Club International:
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মেলভিন জন্স।
- সদরদপ্তর: ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Lions Club International ওয়েবসাইট।
২,৪৮৬.
মহাস্থানগড়কে কোন সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়?
  1. ২০১৬ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
২০১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ সালে
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে।
- বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- ১৮৭৯ সালে প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহ্যাম।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

⇒ ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
- ২১ জানুয়ারি, ২০১৭ থেকে এই অনুষ্ঠানমালা শুরু হয়।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
২,৪৮৭.
ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কোনটি?
  1. WHO
  2. ILO
  3. FAO
  4. UNESCO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা

ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪৮৮.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
২,৪৮৯.
কোন ধরনের দেশ নিয়ে G-77 গঠিত?
  1. অনুন্নত
  2. ঔপনিবেশিক
  3. উন্নয়নশীল
  4. উন্নত
সঠিক উত্তর:
উন্নয়নশীল
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল
ব্যাখ্যা
G-77:

- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।

তথ্যসূত্র - G-77 অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৯০.
Asia-Pacific Trade Agreement- কি নামে স্বাক্ষরিত হয়?
  1. ডাচ এগ্রিমেন্ট
  2. প্যাসিফিক এগ্রিমেন্ট
  3. ব্যাংকক এগ্রিমেন্ট
  4. কাতার এগ্রিমেন্ট
সঠিক উত্তর:
ব্যাংকক এগ্রিমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক এগ্রিমেন্ট
ব্যাখ্যা

• Asia-Pacific Trade Agreement ( APTA ).
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাংকক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- চীন, 
- ভারত, 
- লাওস, 
- মঙ্গোলিয়া, 
- কোরিয়া প্রজাতন্ত্র, 
- শ্রীলঙ্কা। 

উৎস: ESCAP Website.

২,৪৯১.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৩টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (মে, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২,৪৯২.
OIC - এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ
  2. খ) জেদ্দা
  3. গ) জাকার্তা
  4. ঘ) লাহোর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- OIC এর সদরদপ্তর/সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র:- ওআইসি ওয়েবসাইট।
২,৪৯৩.
মানবাধিকারে নিম্নের কোন অধিকারের বিষয়টি স্থান পেয়েছে?
  1. ক) আইনগত অধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
ব্যাখ্যা
- মানবাধিকারে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি শুধু আইনগত অধিকার। 
- যে অধিকারের ভিত্তি আইন তাকেই আইনগত অধিকার বলা যায়। 
- যেখানে আইন নেই সেখানে আইনগত অধিকারের কোন প্রশ্নই আসে না। আবার যে সকল দেশে আইন আছে সেসকল দেশেও আইনগত অধিকার যে একই রকম তা কিন্তু নয়। দেশে দেশে আইনের যেমন পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে আইনগত অধিকারেরও। 
- আইনের পার্থক্য আইনগত অধিকারের পার্থক্যকেও চিহ্নিত করে। 
- কোন কোন ক্ষেত্রে অধিকারের প্রকৃতি যদিও বিভিন্ন রকম হতে পারে তথাপি কিছু কিছু অধিকার সকল দেশে সকল রকম মানুষের ক্ষেত্র বিশেষে অভিন্ন।
 
উৎস: বিএ/বিএসএসএস প্রোগ্রাম, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৪৯৪.
নিম্নের কে জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল?
  1. বিজয়লক্ষ্মী পন্ডিত
  2. হায়া রশীদ আল খলিফা
  3. শিরিন এল. ডডসন
  4. প্যাট্রিসিয়া ডুরান্ট
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরান্ট
উত্তর
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরান্ট
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল:
- জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল ছিলেন প্যাট্রিসিয়া ডুরান্ট।
- ২০০২ সালে প্যাট্রিসিয়া ডুরান্ট জাতিসংঘের প্রথম ন্যায়পাল নিযুক্ত হয়েছিলেন।

অন্যদিকে -
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত। 

উৎস: UN ওয়েবসাইট। [link]
২,৪৯৫.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ- 
  1. প্রশাসক
  2. মহাপরিচালক
  3. মহাসচিব
  4. প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
প্রশাসক
ব্যাখ্যা

​​UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- এর সর্বচ্চো পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।[ আগস্ট, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।
- Crisis Response and Recovery: সংঘাত ও দুর্যোগে পুনর্বাসন।
- Inclusive Growth Programmes:

উৎস: UNDP ওয়েবসাইট।

২,৪৯৬.
কোন প্রেক্ষাপটে ন্যাম গঠিত হয়?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. পুঁজিবাদের সম্প্রসারণ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. স্নায়ুযুদ্ধ
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।

এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।

(তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট)
২,৪৯৭.
বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ বিশ্বব্যাংকের কাজ:
* দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ, যুদ্ধ। তাই সদ্য যুদ্ধ থেকে মুক্তি লাভ করা দেশসমূহকে পুনর্গঠনে সাহায্য করে বিশ্বব্যাংক।
* মধ্যম আয়ের দেশসমূহকে দারিদ্রমুক্ত থাকার পথ দেখানো।
* জলবায়ু পরিবর্তন প্রতিরোধে রাষ্ট্রসমূহকে সাহায্য করা।
* এইডস থেকে মুক্তি।
* মুক্তবাণিজ্য সম্প্রসারণ।
* স্বল্প সুদে ঋণ প্রদান করা; সুদ মুক্ত ধার দেওয়া; অনুদান প্রদান; শিক্ষা, অবকাঠামো ইত্যাদির উন্নয়ন; রাষ্ট্রের অর্থনৈতিক, কৃষি ইত্যাদি খাতের আধুনিকায়ন; প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ইত্যাদি কাজও করে থাকে বিশ্বব্যাংক।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,৪৯৮.
আঙ্কটাড এর প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
১২ জুন ২০১৯ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা বা আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন যার পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি বিনিয়োগ হয় বিদ্যুৎ খাতে যার পরিমাণ ১০১.২ কোটি মার্কিন ডলার। (সূত্রঃ আঙ্কডাট ওয়েবসাইট)
২,৪৯৯.
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. শ্রীলংকা
  4. ব্রুনাই
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
আসিয়ান:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- শ্রীলংকা ASEAN-এর সদস্য নয়
- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,৫০০.
‘আইএলও’ এর সদর দফতর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
ILO:

- ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।