উত্তর
ব্যাখ্যা
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।
- বর্তমান মহাপরিচালকের নাম - Pamela Coke-Hamilton.
তথ্যসূত্রঃ ITC অফিশিয়াল ওয়েবসাইট।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৯ / ৭৬ · ১,৮০১–১,৯০০ / ৭,৫৯৯
• APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।
⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।
তথ্যসূত্র: APEC ওয়েবসাইট।
১৯১৯ সালে ILO প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। লীগ অব নেশনস এর একটি অঙ্গসংগঠন হিসেবে ২৮ জুন ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় ILO। ১৪ ডিসেম্বর ১৯৪৬ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। শ্রমিক অধিকার রক্ষার জন্য লীগ অব নেশনস এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত ILO ২০১৯ সালে শতবর্ষে পদার্পণ করে। প্রতিষ্ঠাঃ ভার্সাই চুক্তির আওতায় ২৮ জুন ১৯১৯
প্রধানের পদবীঃ মহাপরিচালক
নোবেল পুরস্কার লাভঃ ১৯৬৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ILO।
বাংলাদেশ বর্তমান পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে। এর মধ্যে বর্তমানে কার্যকর আছে ৩০টি।
কনভেনশন সমূহের মধ্যে:
- মৌলিক কনভেনশন : ৭টি
- গভর্ন্যান্স সম্পর্কিত : ২টি এবং
- টেকনিক্যাল কনভেনশন : ২৬টি।
(উৎস: ILO এবং UNSystems ওয়েবসাইট)
IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৯টি।
- সর্বশেষ সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।
⇒ IFAD-এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির গ্রামীণ এলাকায় দারিদ্র্য ও ক্ষুধা দূর করা, যা মূলত কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে করা হয়।
- এটি গ্রামীণ দরিদ্রদের (যেমন ক্ষুদ্র কৃষক, পশুপালক, জেলে, এবং ভূমিহীন) জন্য অর্থায়ন এবং সংস্থান সরবরাহ করে তাদের আয় বৃদ্ধি ও উন্নত জীবনযাত্রার সুযোগ করে দেয়।
⇒ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
উৎস: IFAD ওয়েবসাইট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন।
- জানুয়ারি, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে World Health Organization থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
- ২০২৬ সালের ২২ জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
উৎস: WHO ওয়েবসাইট।
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।[আগস্ট, ২০২৫]
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
এছাড়াও,
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
• BRICS জোটের ব্যাংক NDB এর সদস্য বাংলাদেশ:
- BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) জোটের ব্যাংক New Development Bank (NDB) কার্যক্রম শুরু করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬।
- দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে BRICS এর পঞ্চম সম্মেলনে সদস্য দেশগুলো NDB প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়।
- ২০ আগস্ট ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।
- বাংলাদেশ NDB এর ১৬০০ কোটি টাকা পরিশোধ করার পর সদস্য হিসেবে যোগদান করবে।
উৎস: NDB ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন (Ministerial conferences)।
- মন্ত্রী পরিষদের অধিবেশন সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
উৎস: World Trade Organization ওয়েবসাইট।
• জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের Mother of Organ বলা হয় নিরাপত্তা পরিষদকে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- “P5+1” হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানি।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।
অন্যদিকে -
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: বাহরাইন (২০২৭), কলম্বিয়া (২০২৭), কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (২০২৭), ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), লাটভিয়া (২০২৭) ,লাইবেরিয়া (২০২৭) ,পাকিস্তান (২০২৬) ,প্যানামা (২০২৬) ,সোমালিয়া (২০২৬)।
তথ্যসূত্র: UN Security Council ওয়েবসাইট।
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট)
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
ভিয়েনা সম্পর্কিত তথ্য-
১) এতে জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO) এর সদরদপ্তর অবস্থিত।
২) এতে OPEC (The Organization of the Petroleum Exporting Countries) এর সদরদপ্তর অবস্থিত।
৩) এতে UNODC (UN office on Drugs and Crime) এর সদরদপ্তর অবস্থিত।
৪) এতে IAEA (International Atomic Energy Agency) এর সদরদপ্তর অবস্থিত।
৫) ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে গৃহীত হয়। এটি ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
- গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরাষ্ট্র নয়- ইরাক।
- ইরাক মধ্যপ্রাচ্যের একটি দেশ।
• জিসিসি (GCC):
- গালফ কো-অপারেশন কাউন্সিল।
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
-মহাসচিব- জসিম মোহাম্মদ আলবুদাইবি।
উৎস: জিসিসি অফিসিয়াল ওয়েবসাইট।
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- স্থায়ী সদস্যদের ভেটো (Veto) পাওয়ার থাকে, অর্থাৎ তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সেই সিদ্ধান্ত গৃহীত হবে না।
- অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং তাদের মেয়াদকাল সাধারণত দুই বছর। এই সদস্যদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।
অন্যদিকে,
- জাতিসংঘ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
উৎস: UN Security Council ওয়েবসাইট।
• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
উৎস: World Bank ওয়েবসাইট।
• ICJ:
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)।
- পূর্ণরুপ - International Court of Justice
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।
উৎস: ICJ ওয়েবসাইট।
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।
তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।
তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
• BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
তথ্যসূত্র: বেনেলাক্স ওয়েবসাইট।
UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।
⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
উৎস: UNWTO ওয়েবসাইট।
IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে।
- বর্তমান এর সদস্য দেশের সংখ্যা ১৮৬টি।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
• Asian Development Bank (ADB):
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি (এর মধ্যে ৫০টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (Masato Kanda)।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ADB’র সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: ADB ওয়েবসাইট।
• UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- মহাসচিব রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।
উৎস: UNCTAD ওয়েবসাইট।
Asian Infrastructure Investment Bank:
- AIIB বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চীনের নেতৃত্বে গঠিত একটি ব্যাংক।
- ব্যাংকটি ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর চীনের বেইজিং শহরে অবস্থিত।
- AIIB এর বর্তমান সদস্য ১১০টি দেশ পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য।
সূত্র: AIIB ওয়েবসাইট।
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- রাবাত সম্মেলনের মাধ্যমে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC গঠিত হয়।
- OIC প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- ইসলামিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- এর সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা: তিনটি। যথা:
• আরবি,
• ইংরেজি,
• ফ্রেঞ্চ।
উল্লেখ্য:
⇒ বর্তমান সদস্য দেশ: ৫৭টি।
⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
অন্যদিকে:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
→ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ।
• জাতিসংঘ সচিবালয়।
- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- অন্যান্য নাম: স্বস্তি পরিষদ।
- মোট সদস্য: ১৫টি।
• স্থায়ী সদস্য: ৫টি।
- যুক্তরাষ্ট্র (USA)
- যুক্তরাজ্য (UK)
- ফ্রান্স (France)
- রাশিয়া (Russia)
- চীন (China)
• অস্থায়ী সদস্য: ১০টি (২ বছরের জন্য নির্বাচিত)।
উল্লেখ্য,
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।
- ১৯৬৫ সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি (৫ টি স্থায়ী ও ৬ টি অস্থায়ী)।
- নিরাপত্তা পরিষদের সিন্ধান্ত গ্রহনের জন্য ৯ টি সদস্যের সম্মতি প্রয়োজন (৫ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী)।
- ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি স্থায়ী সদস্যের।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।
উৎস: World Bank ওয়েবসাইট।