বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৪ / ৭৬ · ৫,৩০১৫,৪০০ / ৭,৫৯৯

৫,৩০১.
UNDP প্রকাশিত ২০২০ সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. নরওয়ে
  3. সিঙ্গাপুর
  4. আয়ার‌্যল্যান্ড
ব্যাখ্যা
- UNDP গত ১৫ ডিসেম্বর ২০২০ ‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্ট অনুসারে,
- শীর্ষদেশ : নরওয়ে
- দ্বিতীয় : আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
- সর্বনিম্ন বা ১৮৯তম : নাইজার
- বাংলাদেশের অবস্থান : ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(তথ্যসূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
৫,৩০২.
নিচের কোন সংস্থার নির্দিষ্ট কোন সদর দপ্তর নেই?
  1. OPEC
  2. BRICS
  3. ASEAN
  4. APEC
ব্যাখ্যা

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- জুন, ২০২২ সালে BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে,
OPEC -এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
ASEAN-এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
APEC -এর সদর দপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট. সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

৫,৩০৩.
পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?
  1. UNEP
  2. UNICEF
  3. UNESCO
  4. UNDP
ব্যাখ্যা
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP):
- UNEP-এর  পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP হল বিশ্বব্যাপী পরিবেশগত এজেন্ডা নির্ধারণকারী সংস্থা যা জাতিসংঘের টেকসই উন্নয়নের পরিবেশগত মাত্রা বাস্তবায়নের প্রচার করে।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি।

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,৩০৪.
BRICS-এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
  1. বর্তমান সদস্য ১০টি
  2. সদরদপ্তর সাংহাইতে অবস্থিত
  3. ২০০৮ সালে গঠিত হয়
  4. ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়। 

উৎস: i) ৩১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) Investopedia.
৫,৩০৫.
The first SAARC Summit was held in -
  1. ক) Kathmandu
  2. খ) Colombo
  3. গ) Dhaka
  4. ঘ) Delhi
ব্যাখ্যা
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান মহাসচিব হলেন শ্রীলংকান ইসালা রুয়ান ভিরাকুন।

- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- নেপাল
- শ্রীলংকা
- ভুটান
- মালদ্বীপ
- আফগানিস্তান।

- এদের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। বাকি সাতটি দেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালের ২৬-২৭ নভেম্বর নেপালের কাঠমুন্ডু শহরে অনুষ্ঠিত হয়।
- ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালের ১৫-১৯ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কাশ্মিরে ভারতীয় সেনাক্যাম্পে হামলার জের ধরে ভারতের কারণে বিরোধিতায় সেই সম্মেলন বাতিল হয়। তারপর থেকে আর কোন সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
 
উল্লেখ্য,
প্রথম SAARC Summit বাংলাদেশে মোট ৩টি সামিট অনুষ্ঠিত হয়। যথা: 
১ম SAARC Summit: ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫
৭ম SAARC Summit: ১০-১১ এপ্রিল, ১৯৯৩
১৩ তম SAARC Summit: ১২-১৩ নভেম্বর, ২০০৫

(তথ্যসূত্রঃ সার্ক ওয়েবসাইট)
৫,৩০৬.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা-ILO
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization 
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে গড়ে উঠে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
-  বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। 
- (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়-১৯৬৯ সালে।
- (ILO) সংস্থার ১১ তম মহাপরিচালক- গিলবার্ট এফ. হাউংবো।
- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩৪ সালে (ILO)-এর সদস্য হয়।
- (ILO) ২০১৯ সালে তার ১০০ তম বার্ষিকী উদযাপন করছে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ILO
৫,৩০৭.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদ অনুযায়ী, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ?
  1. অনুচ্ছেদ ১(১)
  2. অনুচ্ছেদ ২(২)
  3. অনুচ্ছেদ ২(৪)
  4. অনুচ্ছেদ ৫
ব্যাখ্যা

জাতিসংঘ সনদের ২(৪) নং অনুচ্ছেদ অনুযায়ী, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ।

জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ নং:
- ধারা ১-এ বর্ণিত উদ্দেশ্য সিদ্ধির জন্য এই সংগঠন এবং এর সদস্যরা নিম্নলিখিত মূলনীতিসমূহ অনুযায়ী কাজ করবে:
১. সব সদস্যের সার্বভৌমত্ব ও সমতার মূলনীতির ওপর এই সংগঠন প্রতিষ্ঠিত।
২. সদস্যপদের অধিকারগুলো ও সুবিধাদি সবার জন্য নিশ্চিত করার উদ্দেশ্যে সদস্যরা বর্তমান সনদ অনুযায়ী তাদের দায়দায়িত্ব সরল বিশ্বাসে মেনে চলবে।
৩. সব সদস্য তাদের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে এমনভাবে নিষ্পত্তি করবে, যাতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত না হয়।
৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব সদস্য আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগের ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত্ত থাকবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১(১) নং: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ এবং এ উদ্দেশে শান্তিভঙ্গের হুমকি নিবারণ ও দূরীকরণের জন্য এবং আক্রমণ অথবা অন্যান্য শান্তিভঙ্গকর কার্যকলাপ দমনের জন্য কার্যকর যৌথ কর্মপন্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে সংগতি রেখে আন্তর্জাতিক বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান;
- অনুচ্ছেদ ৫ নং: জাতিসংঘের কোনো সদস্যের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রতিষেধকমূলক অথবা বল প্রয়োগমূলক কোনো ব্যবস্থা নেওয়া হলে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ তার সদস্যপদের অধিকার ও সুযোগ-সুবিধাগুলো সাময়িকভাবে প্রত্যাহার করতে পারে। নিরাপত্তা পরিষদ ওইসব অধিকার এবং সুযোগ-সুবিধা ব্যবহারের ক্ষমতা প্রত্যর্পণ করতে পারবে।

উৎস: UN ওয়েবসাইট।

৫,৩০৮.
‘OPEC+’ জোটের সদস্য দেশ হিসেবে নিম্নের কোন দেশকে গণ্য করা হয়?
  1. কাতার
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা

রাশিয়া ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র।

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৫,৩০৯.
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. মোজাম্বিক
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [আগস্ট, ২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৫,৩১০.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৯টি
  4. ৩২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪ সাল।
- আরব লীগের ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- বর্তমান সদস্য দেশ: ২২টি।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

⇒ উদ্দেশ্য:
•সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

৫,৩১১.
বাংলাদেশ কোন সালে ইসলামি সম্মেলন সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
ওআইসি
- ওআইসি'র (OIC) এর পূর্ণরূপ Organization of Islamic Conference বা ইসলামি সম্মেলন সংস্থা।
- সংস্থাটি ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের আল-আকসা মসজিদে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে।
- এ পরিস্থিতিতে ইসলামি বিশ্ব নেতৃবৃন্দরা ইসলামের সম্মান, মর্যাদা ও বিশ্বাস রক্ষা করার জন্য এক আলোচনা সভায় বসেন।
- সৌদি আরব, মরক্কো, ইরান, পাকিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া ও নাইজারকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে প্রায় সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সম্মেলনে উপস্থিত হয়।
- এ সম্মেলনের মাধ্যমে ওআইসি প্রতিষ্ঠা পায়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামি সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামি সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।
- প্রতিষ্ঠাকালীন ওআইসি'র সদস্যরাষ্ট্র ছিল ২৫টি।
- বর্তমানে এ সংস্থার মোট সদস্য সংখ্যা ৫৭।
- ওআইসি'র অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি, ইংরেজি ও ফরাসি।
- এর প্রশাসনিক দপ্তর জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসি'র সদস্যপদ লাভ করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩১২.
UNESCO- এর সহযোগী সদস্য সংখ্যা কত?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
ব্যাখ্যা
UNESCO:

– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩১৩.
ন্যূনতম কতটি সদস্য দেশের সম্মতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায়?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্ত নিতে হলে মোট ১৫টি সদস্যের মধ্যে কমপক্ষে ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন। 

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। 
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে: বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

⇒ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
১. নিরাপত্তা পরিষদে প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
২. পদ্ধতিগত বিষয়গুলো ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে নয়টি সদস্যের ইতিবাচক ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে।
৩.অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসূচক ভোটসহ মোট নয়টি সদস্যের ইতিবাচক ভোটে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে; অবশ্য ষষ্ঠ অধ্যায় অথবা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিবদমান সদস্য ভোটদানে বিরত থাকবে।

উৎস: UN Security Council ওয়েবসাইট। 

৫,৩১৪.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- ইউরোপীয় ইউনিয়ন ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বেলজিয়ামের ব্রাসেলসে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৫,৩১৫.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) একটি _____ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা।
  1. ক) হামবুর্গ
  2. খ) ফ্রাঙ্কফুট
  3. গ) বার্লিন
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)
বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)। 
এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে। সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।
                      
এক নজরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 

প্রতিষ্ঠাকাল: মে, ১৯৯৩ সাল
সদরদপ্তর: বার্লিন, জার্মানি
প্রতিষ্ঠাতা: পিটার এইগেন, জার্মানি
বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক): ড্যানিয়েল এরিকসন (১ এপ্রিল, ২০২১ - বর্তমান)


⤇ TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। 
⤇ ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।
 
উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট 
৫,৩১৬.
Bretton Woods সংগঠন নয় কোনটি?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. জাতিসংঘ
  3. বিশ্বব্যাংক
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন: 
- ব্রেটন উডস সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১–২২ জুলাই, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক।
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের পরাজয়ের পরে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে নতুনভাবে গঠন করা।
 এতে ৪৪টি দেশ বা সরকারের প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে সোভিয়েত ইউনিয়নও ছিল।
- অংশগ্রহণকারীরা অর্থনৈতিক ও আর্থিক বিশেষজ্ঞ ছিলেন এবং তারা নন-কমিটেড বা অপ্রতিবদ্ধ অবস্থানে ছিলেন।
- এই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) গঠনের প্রস্তাব করা হয়। 
- এই সম্মেলনের মধ্য দিয়েই আধুনিক বৈশ্বিক আর্থিক কাঠামোর সূচনা হয়, যা ব্রেটন উডস ব্যবস্থাপনা (Bretton Woods System) নামে পরিচিত।

আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও গঠনমূলক সহায়তা নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়।
- এটি পরে বিশ্বব্যাংকের অংশ হিসেবে পরিচিত হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- স্বল্পমেয়াদি বৈদেশিক লেনদেনের ঘাটতি পূরণে সহায়তা এবং আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে IMF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উৎস: Britannica.
৫,৩১৭.
‘D-8’ ভুক্ত দেশ কতটি?
  1. আটটি
  2. দশটি
  3. পনেরটি
  4. একুশটি
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৫,৩১৮.
UN Women-এর মূল কার্যক্রম কোনটি?
  1. নারীর অধিকার রক্ষা
  2. নারীদের রাজনৈতিক ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা
  3. নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা
  4. সবগুলো
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।

⇒ এর উদ্দেশ্য: নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

উৎস: UN Women ওয়েবসাইট।
৫,৩১৯.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ধরনের সংস্থা?
  1. মানবাধিকার বিষয়ক
  2. পরিবেশ বিষয়ক
  3. দুর্নীতি বিষয়ক
  4. দারিদ্র বিমোচন বিষয়ক
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা।
- সদর দপ্তর: লন্ডন, ইংল্যান্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৫,৩২০.
IMF এর Resilience and Sustainability Facility তহবিল থেকে প্রথম ঋণ পায় -
  1. ক) বার্বাডোজ
  2. খ) বাংলাদেশ
  3. গ) কেনিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
• IMF:
- প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পাবে।
- IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।
- ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- আইএমএফ এর সদস্য দেশ ১৯০ টি ।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট।
৫,৩২১.
'Economic Cooperation Organization' এর প্রতিষ্ঠাকালীন সদস্য-
  1. ইরান, কিরগিস্তান ও তাজিকিস্তান
  2. ইরান, পাকিস্তান ও কাজাখস্তান
  3. ইরান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান
  4. ইরান, পাকিস্তান ও তুরস্ক
ব্যাখ্যা
• ECO:
- ECO এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)।
- সদরদপ্তর: তেহরান, ইরান
- সদস্য সংখ্যা: ১০টি দেশ
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: ECO এর ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,৩২২.
বর্তমানে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) ঘোষিত মোট World Heritage Sites কয়টি ?
  1. ক) ১১৫৪
  2. খ) ১১৬৫
  3. গ) ১০৫৪
  4. ঘ) ১০৭৫
ব্যাখ্যা
• জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা  বা ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
• বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম।
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
• ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
•সদর দপ্তর : প্যারিস।
• প্রধান : আদ্রে আজুলে,মহাপরিচালক, ইউনেস্কো।
ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট World Heritage Sites হলো --১১৫৪ টি ।
 • ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট  Intangible Cultural Heritage হলো --৬৭৭ টি ১৪০টি দেশে । 
• ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট Biosphere Reserves হলো ---৭৩৮ টি ১৩৪টি দেশে ।  

তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট ।
৫,৩২৩.
ওআইসি (OIC) কোন ঘটনার প্রেক্ষিতে গঠিত হয়েছিল?
  1. আল-আকসা মসজিদে অগ্নিসংযোগ
  2. ১ম আরব-ইসরাইল যুদ্ধ
  3. সুয়েজ খাল জাতীয়করণ
  4. ইরানে ইসলামি বিপ্লব
ব্যাখ্যা

OIC:
- ইসলামি সহযোগিতা সংস্থা OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন। 
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

৫,৩২৪.
নিচের কোনটি BIMSTEC-এর সদস্য দেশ নয়? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ভুটান 
  2. পাকিস্তান
  3. থাইল্যান্ড
  4. নেপাল
ব্যাখ্যা

• পাকিস্তান BIMSTEC-এর সদস্য দেশ নয়
• BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৫,৩২৫.
UNIDIR এর পূর্ণরূপ কোনটি?
  1. United National Institute for Disarmament Research
  2. United Nations Institate for Disarmament Research
  3. United Nations Institute for Disarmament Research
  4. United Nations Institute for Disarment Research
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩২৬.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কত সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩২৭.
International Committee of the Red Cross-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
ব্যাখ্যা

Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন। তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।

উৎস: Red Cross ওয়েবসাইট।

৫,৩২৮.
ব্রেটন উডস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ হ্যাম্পশায়ার
  2. জর্জিয়া
  3. ফ্লোরিডা
  4. ভার্জিনিয়া
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স বলা হয়।
- সম্মেলনটি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৫,৩২৯.
বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি 'Soft loan window' নামে বিবেচিত?
  1. IBRD
  2. IDA
  3. ICSID
  4. MIGA
ব্যাখ্যা
IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে, এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Development Association (IDA).
→ International Finance Corporation (IFC).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).

সূত্র: World Bank ওয়েবসাইট।
৫,৩৩০.
এসডিজির কত নং লক্ষ্যমাত্রায় 'নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি' সম্পর্কে উল্লেখ আছে?
  1. ক) ৮
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা
• এসডিজির মোট লক্ষ্য‌মাত্রা ১৭টি। কয়েকটি হলোঃ
১. দারিদ্র্য বিমোচন,
২. ক্ষুধা মুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ বৈষম্য,
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি,
৮. কর্মসংস্থান ও অর্থনীতি,
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১৩. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৩৩১.
Group of Seven কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা
জি - ৭ (G-7)
বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশকে নিয়ে জি-৭ (Group of Seven) গঠিত।
 ১৯৭১ সালের বিনিময় হারের পতন ও ১৯৭৩ সালে “তেল সংকট” এবং বৈশ্বিক অর্থনৈক মন্দা - মোকাবেলায় শিল্পোন্নত দেশের নেতারা একটি ফোরাম গঠনের প্রয়োজন অনুভব করেন। ফোরামের উদ্দেশ্য - শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক সামষ্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহন।

- ১৯৭৫ সালে ফ্রান্সের উদ্যোগে ৬টি শিল্পোন্নত দেশের প্রধানদের নিয়ে এক সম্মেলন হয় এবং এই ফোরামের আত্মপ্রকাশ ঘটে। তখন এর নাম হয় Group of Six (G-6)। 
- পরে, ১৯৭৬ সালে কানাডাকে ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রন জানানো হয় এবং নতুন নাম হয় Group of Seven (G-7)। 
- ১৯৭৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৯৪ রাশিয়াকে ফোরামের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়।
-  রাশিয়া ১৯৯৮ রাশিয়া আনুষ্ঠানিকভাবে ফোরামে যোগ দেওয়ার পর এর নতুন নাম হয় - The Group of Eight (G-8)।
-  ২০১৪ সালে “ক্রিমিয়া সংকট”কে কেন্দ্র করে রাশিয়াকে বহিস্কার করা হয় এবং তখন থেকে এটি আবার ‘Group of Seven (G-7)’ নামে পরিচিত হয়।
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৯৮১ সাল থেকে “non enumerated” সদস্য হিসাবে G7-এ সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে।

 
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৭৫ সাল
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স
সদস্য সংখ্যা: ৭টি দেশ।
(ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
(ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট)
সদরদপ্তর: নাই।
তবে যে দেশ পরবর্তী সম্মেলন আয়োজন করে সেই দেশে অস্থায়ীভাবে কার্যালয় স্থাপিত হয়।
 
উৎস: জি৭ ওয়েবসাইট 

৫,৩৩২.
ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? (জুন, ২০২৫)
  1. আবদুল-হাকিম রাজাব এলওয়ার
  2. মুহাম্মদ সুলাইমান আল জাসের
  3. রামি এম. এস. আহমদ
  4. আহমেদ মোহাম্মদ আলী আল-মাদানি
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫ সাল।
- বর্তমান সদস্য: ৫৭টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: মুহাম্মদ সুলাইমান আল জাসের। (জুন, ২০২৫)
- তিনি সৌদি আরবের নাগরিক।

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৩৩.
ECLAC কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে?
  1. ইউরোপ ও মধ্য এশিয়া
  2. দক্ষিণ এশিয়া
  3. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয়
  4. মধ্যপ্রাচ্য
ব্যাখ্যা

ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৩৩৪.
ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে কোনটি ঘটে?
  1. ইউরোপীয় ইউনিয়ন গঠন
  2. অবাধ চলাচল
  3. যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ
  4. ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি গঠন
ব্যাখ্যা
ম্যাসট্রিচট চুক্তি (Treaty of Maastricht on European Union): 
- 'ইউরোপীয় ইউনিয়ন' আনুষ্ঠানিকভাবে এই চুক্তির মাধ্যমে তৈরি হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন একটি রাজনৈতিক মাত্রা পায় এবং "একত্রিত ইউরোপ গঠনের" নতুন যুগের সূচনা হয়।
- চুক্তি স্বাক্ষরিত: ৭ ফেব্রুয়ারি ১৯৯২
- কার্যকর: ১ নভেম্বর ১৯৯৩
- ম্যাসট্রিচট চুক্তি ইউরোপীয় ইউনিয়নের (EU) জন্ম দেয়।
- এটি তিনটি প্রধান স্তম্ভ বা "পিলার"-এ গঠিত:
i) ইউরোপীয় কমিউনিটি (EC)
ii) বিদেশ ও নিরাপত্তা নীতি (CFSP)
iii) ন্যায়বিচার ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সহযোগিতা (JHA)

১ম স্তম্ভ: ইউরোপীয় কমিউনিটি: 
অন্তর্ভুক্ত সংগঠন: ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি (EEC), ইউরোপীয় কয়লা ও ইস্পাত কমিউনিটি (ECSC), ইউরেটম (Euratom)। 

 লক্ষ্য:
- অর্থনৈতিক একীকরণ ও একক মুদ্রা (ইউরো) প্রবর্তনের ভিত্তি স্থাপন
- ৬টি নতুন নীতিমালার জন্য আইনি ভিত্তি তৈরি
- ইউরোপীয় পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি
- ইউরোপীয় নাগরিকত্ব চালু

২য় স্তম্ভ: পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি (CFSP): 
 উদ্দেশ্য:
- ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা
- শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখা
- গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রসার

 ৩য় স্তম্ভ: ন্যায়বিচার ও অভ্যন্তরীণ নিরাপত্তা (JHA): 
 লক্ষ্য:
- সীমান্ত নিয়ন্ত্রণ
- সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন
- অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিচার ব্যবস্থায় সহযোগিতা
- ইউরোপোল (Europol) প্রতিষ্ঠা
- আশ্রয় ও অভিবাসন নীতিতে সমন্বয়

ইউরো (Euro) চালুর ৩ ধাপ:
- মূলধন চলাচলের মুক্তিকরণ (১৯৯০)
- অর্থনৈতিক নীতির সমন্বয় (১৯৯৪)
- একক মুদ্রা ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা (১৯৯৯)

উৎস: European Union
৫,৩৩৫.
Which conflict was a major factor in the establishment of the United Nations in 1945?
  1. The Korean War
  2. World War I
  3. World War II
  4. The Vietnam War
ব্যাখ্যা
জাতিসংঘ:

- জাতিসংঘ বা United Nations হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান কারণ ছিল ২য় বিশ্বযুদ্ধ (World War II)
- এই যুদ্ধের ফলে পুরো বিশ্বের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটে।
- যুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে এমন একটি সংস্থা প্রয়োজন, যা বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৩৩৬.
কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
  1. IBRD
  2. IFC
  3. IDA
  4. MIGA
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):

-বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।

-IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

- এ সংস্থা নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

-IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।

- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।

-ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫,৩৩৭.
কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৮% নিয়ন্ত্রণ করে?
  1. World Bank
  2. WTO
  3. IMF
  4. UNCTAD
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উল্লেখ্য,
- বিশ্ববাণিজ্যের ৯৮ শতাংশ বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে আলোচনার ফোরাম হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা সমাধানের লক্ষ্যে রেফারি হিসেবে ভূমিকা রাখে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার কর্ম পরিসর ব্যাপকভিত্তিক যেমন- কৃষি, বস্ত্র ও পোশাক, ব্যাংকিং, টেলিযোগাযোগ, রাষ্ট্রীয় ক্রয়-বিক্রয়, শিল্পমান, খাদ্য, স্যানিটেশন প্রবিধান, মেধা সম্পত্তি প্রভৃতি। 

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৫,৩৩৮.
নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ কয়টি?
  1. ক) ১৫টি
  2. খ) ১২টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council    
▪ জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
▪ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
▪ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
▪ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫,৩৩৯.
নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য?
  1. ফ্রান্স
  2. চীন
  3. ভারত
  4. সিয়েরা লিওন
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫,৩৪০.
UNCTAD এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
UNCTAD (United Nations Conference on Trade and Development) বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।

এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।

আঙ্কটাড সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।

UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ১৫তম সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: UNCTAD ওয়েবসাইট)
৫,৩৪১.
নিম্নের কত তারিখে 'বিশ্ব সমুদ্র দিবস' পালিত হয়?
  1. ৪ অক্টোবর
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
ব্যাখ্যা

গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব সমুদ্র দিবস - প্রতি বছর ৮ জুন পালিত হয়।
- উদ্ভব: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা আসে।
- জাতিসংঘের স্বীকৃতি: ২০০৮ সালে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।
- প্রথম উদযাপন: ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন শুরু হয়।

এছাড়াও,
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৩৪২.
বিশ্ব ডাক দিবস (World Post Day) কবে পালিত হয়?
  1. ৯ আগস্ট
  2. ১৫ নভেম্বর
  3. ১ জুলাই
  4. ৯ অক্টোবর
ব্যাখ্যা
• UPU:
-  এর পূর্ণরূপ: Universal Postal Union.
- UPU হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যা বিশ্বব্যাপী ডাক সেবা পরিচালনা ও সমন্বয়ের জন্য কাজ করে।
- এটি আন্তর্জাতিক ডাক ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক ও প্রযুক্তিগত সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- স্থান: বার্ন, সুইজারল্যান্ড।
- সদস্য রাষ্ট্র: ১৯২টি সদস্য রাষ্ট্র। [জুলাই, ২০২৫]
- মূল চুক্তি: Treaty of Bern.
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ১৯৪৮ সালে।

• প্রধান কাজ: 
- আন্তর্জাতিক ডাক বিনিময় সহজ করা।
- ডাক নীতিমালা ও প্রযুক্তি উন্নয়নে সদস্য রাষ্ট্রদের সহায়তা।
- ডাক খাতে ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব।
- বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর উদযাপন।

উৎস: UPU ওয়েবসাইট।
৫,৩৪৩.
জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ২০০০ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয়।
- ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা:

- MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

অন্যদিকে,
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৩৪৪.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
• OPCW:
- OPCW-এর পূর্ণরূপ- Organisation for the Prohibition of Chemical Weapons.
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)।
- প্রতিষ্ঠাকাল-২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- সদস দপ্তর- হেগ, নেদার‌ল্যান্ডস।
- সদস্য সংখ্যা- ১৯৩টি।

উৎস: OPCW অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,৩৪৫.
WHO মতে, বিশ্বে বর্তমানে (২০২৪) মানুষের গড় আয়ু কত?
  1. ৭০ বছর ২ মাস
  2. ৭১ বছর ৪ মাস
  3. ৭১ বছর ৯ মাস
  4. ৭২ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মানুষের গড় আয়ু

- বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও।
- সেখানে বলা হয়েছে, ১৮ মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস।
- ডব্লিউএইচওর তথ্য অনুসারে, বর্তমানে (২০২৪ সালে) বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়স নেমেছে ৬১ বছর ৯ মাসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৪৬.
African Union এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. আদ্দিস আবাবা
  2. কিনশাসা
  3. নাইরোবি
  4. কায়রো
ব্যাখ্যা
AU-African Union:
- আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন আফ্রিকান ইউনিয়ন।
- AU এর পূর্ণরূপ African Union.
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয় জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৫,৩৪৭.
New Development Bank-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর-২০২৫)
  1. ১১
  2. ১৯
ব্যাখ্যা

• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ১১টি। 
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ( জানুয়ারি, ২০২৫ থেকে)।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

৫,৩৪৮.
OPEC এর সদর দফতর কোথায় অবস্থিত?
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) জেদ্দা
  4. ঘ) জুরিখ
ব্যাখ্যা

ওপেক (OPEC)
- ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- এর সদস্য মোট ১৩ টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য নিয়ে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- সদস্যগুলো হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩।
- OPEC এর সদরদপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়ায়।
- যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।
- ১৯৬৫ সালের পূর্বে সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

উৎস:OPEC : Home, OPEC

৫,৩৪৯.
UNIDIR এর সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
  2. সদর দপ্তর জেনেভা।
  3. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা (UNIDIR)
- UNIDIR - এর পূর্ণরূপ The United Nations Institute for Disarmament Research বা জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে।
- সংস্থাটির মূলমন্ত্র - For a more stable and secure world।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮০ সাল।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

সূত্র: UNIDIR ওয়েবসাইট।
৫,৩৫০.
জি-৭ এর সদস্য নয় কোনটি?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. রাশিয়া
  4. ইতালি
ব্যাখ্যা
G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।

- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
• যুক্তরাষ্ট্র,
• যুক্তরাজ্য,
• ফ্রান্স,
• জার্মানি,
• ইতালি,
• জাপান ও
• কানাডা।



- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

উৎস: G-7 ওয়েবসাইট।
৫,৩৫১.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) লেবানন
  3. গ) সুদান
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
আরবলীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট। এটি ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।

আরব লীগের সদরদপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। বর্তমান ৮ম মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত
আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি। বর্তমান সদস্য ২২টি। এগুলো হলো:
- মিশর
- ইরাক
- জর্ডান
- সৌদি আরব
- সিরিয়া
- লেবানন
- ইয়েমেন
- কাতার
- আলজেরিয়া
- বাহরাইন
- কমোরোস
- জিবুতি
- কুয়েত
- লিবিয়া
- মৌরিতানিয়া
- মরক্কো
- ওমান
- ফিলিস্তিন
- সোমালিয়া
- সুদান
- তিউনেশিয়া
- সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তান, ইরান, তুরস্ক কিংবা পাকিস্তান আরব লীগের সদস্য নয়।

(তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৫,৩৫২.
জাতিসংঘ সনদে প্রথমে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় -
  1. ব্রিটেন
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন - রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৩৫৩.
২০২২ সালে G-20 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে?
  1. ক) রোম
  2. খ) বালি
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
৩০-৩১ অক্টোবর ২০২২ সালে G-20 এর ১৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ইন্দোনেশিয়ার বালিতে
১৫তম G-20 সম্মেলন – সৌদি আরব (২১-২২ নভে. ২০২০)
১৬তম সম্মেলন – ইতালি (২০২১)
১৭তম সম্মেলন – ইন্দোনেশিয়া (২০২২)
১৮তম সম্মেলন – ভারত (২০২৩)
১৯তম সম্মেলন – ব্রাজিল (২০২৪)।

(সূত্র: G-20 ওয়েবসাইট)
৫,৩৫৪.
বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে কোন ধরনের কূটনীতি বলা হয়?
  1. ট্র্যাক থ্রি কূটনীতি
  2. ট্র্যাক টু কূটনীতি
  3. মাল্টি ট্র্যাক কূটনীতি
  4. ট্র্যাক ওয়ান কূটনীতি
ব্যাখ্যা
ট্র্যাক টু কূটনীতি:
- ট্র্যাক টু কূটনীতির ধারণাটি ১৯৭০ দশকে উদ্ভূত হয়েছিল।
- ১৯৮১ সালে ফরেন পলিসির সহ-লেখক উইলিয়াম ডি. ডেভিডসন এবং জোসেফ ভি. মন্টভিল সর্ব প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
- ট্র্যাক II কূটনীতিকে "ব্যাকচ্যানেল কূটনীতি ও বলা হয়ে থাকে।
- বিশ্বের যে কোন বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে ট্র্যাক টু কূটনীতি বলা হয়।
- যেমন - রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ট্রাক টু ডিপ্লোমেসি  গ্রহন।

উৎস: mecouncil.org & ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৫,৩৫৫.
World Economic Forum কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ; World Economic Forum.
-  World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum।
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে। 

উৎস: WEF ওয়েবসাইট।
৫,৩৫৬.
G7 ভুক্ত দেশ নয় কোনটি?
  1. জাপান
  2. কানাডা
  3. চীন
  4. ইতালি
ব্যাখ্যা

 চীন G7 এর সদস্য নয়।

G7:

- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- রাশিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।

৫,৩৫৭.
সাফটা চুক্তি স্বাক্ষর হয় –
  1. ক) ১১ এপ্রিল, ১৯৯৩
  2. খ) ৮ ডিসেম্বর, ১৯৯৫
  3. গ) ৬ জানুয়ারি, ২০০৪
  4. ঘ) ১ জানুয়ারি, ২০০৬
ব্যাখ্যা
- সার্কচুক্তিভুক্ত দেশসমুহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে এবং ইংরেজিতে সাফটা (SAFTA) বলা হয়।
- ৬ জানুয়ারি, ২০০৪ সালের ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়- ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- সাফটা চুক্তির পূর্বে বাণিজ্য সংক্রা্ন্ত আরেকটি চুক্তি ১৯৯৩ সালে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল।
- এ চুক্তিটি ইংরেজিতে SAARC Preferential Trading Arrangement সংক্ষেপে SAPTA (সাপটা) নামে অভিহিত।
- সাপটার আওতায় চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে বাণিজ্য উদারিকরণ সংক্রা্ন্ত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার বিধান রাখা হয়েছিল।
- সদস্য দেশ- ৭ টি (বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা)।

উৎসঃ ব্রিটানিকা
৫,৩৫৮.
ওআইসির অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটি বাংলাদেশে অবস্থিত?
  1. International Islamic University Chittagong (IIUC)
  2. Independent University, Bangladesh (IUB)
  3. Islamic University of Technology (IUT)
  4. Institute of Business Administration (IBA)
ব্যাখ্যা

OIC: 
- OIC (The Organization of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- এ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ওআইসি-এর ৩২তম সদস্য।
- ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান আয়োজিত দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।
- ওআইসির অধীনে তিনটি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়; র মধ্যে একটি  বাংলাদেশের গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), একটি নাইজারে এবং আরেকটি উগান্ডায় অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৬৭ সালে জেরুজালেমের পবিত্র মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগের ঘটনার পর মুসলিম দেশগুলো মিলিত হয়ে OIC গঠন করে।
- মধ্যপ্রাচ্য, উত্তর-পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত এসব রাষ্ট্র নিয়ে এ সংগঠন গঠিত হয়েছে।
- এর পর্যবেক্ষক সদস্য ১৭টি। 
- গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল মাত্র ২৪টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে আইভরি কোস্ট।
- ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা।
- এ সংস্থার সরকারি ভাষা হলো আরবি, ইংরেজি ও ফরাসি।

তথ্যসূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট। 

৫,৩৫৯.
রোম সংবিধির কত নং আর্টিকেলে গণহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ৩ নং
  2. ৪ নং
  3. ৫ নং
  4. ৬ নং
ব্যাখ্যা

আর্টিকেল: ৬: গণহত্যা (Genocide):
এই সংবিধির উদ্দেশ্যে, “গণহত্যা” বলতে বোঝানো হবে নিম্নলিখিত কোনো কার্যকলাপ, যা পূর্ণ বা আংশিকভাবে কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠী ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়:

(ক) গোষ্ঠীর সদস্যদের হত্যা করা;
(খ) গোষ্ঠীর সদস্যদের শারীরিক বা মানসিক গুরুতর ক্ষতি সাধন করা;
(গ) গোষ্ঠীর ওপর এমন জীবনযাত্রার শর্ত চাপানো যা তাদের পূর্ণ বা আংশিক শারীরিক ধ্বংসের দিকে নিয়ে যায়;
(ঘ) গোষ্ঠীর মধ্যে জন্মদানের জন্য প্রয়োজনীয় কার্যকলাপ রোধ করার ব্যবস্থা চাপানো;
(ঙ) গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য কোনো গোষ্ঠীতে স্থানান্তর করা।

রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। - ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি। 
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার সমর্থনে বা এটার পরিপূরক (কমপ্লিমেন্টারি) হিসেবে কাজ করার জন্য আইসিসি তৈরি হয়েছিল (রোম সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭)।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।

৫,৩৬০.
Islamic Development Bank (IDB)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ
  2. জেদ্দা
  3. আবুধাবি
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা

Islamic Development Bank (IDB):
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে। 

উৎস: IDB ওয়েবসাইট।

৫,৩৬১.
হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বব্যাপী নিচের কোনটি নিয়ে কাজ করে?
  1. পরিবেশ
  2. নিরাপত্তা চুক্তি
  3. পারমাণবিক অস্ত্র
  4. মানবাধিকার
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch): 
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ সালে। 
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- হিউম্যান রাইটস ওয়াচ একটি নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থা যা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার জন্য কাজ করে।
- এটি নির্যাতিত ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে আওয়াজ তোলে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা শক্তিশালী করতে সহায়তা করেছে।
- বিশ্বব্যাপী সংখ্যালঘু, নারী ও শিশুদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
- বিভিন্ন সরকারের মানবাধিকার নীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট। 
৫,৩৬২.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ২৯ তম
  2. ৩০ তম
  3. ৩১ তম
  4. ৩২ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে বাংলাদেশ।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৬৩.
আন্তর্জাতিক সংস্থা Red Cross প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে?
  1. সলফারিনো যুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান। 

এছাড়াও,
- Red Cross সাতটি মৌলিক নীতি (মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, এবং সর্বজনীনতা) অনুসরণ করে।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

তথ্যসূত্র: Red Cross ওয়েবসাইট।

৫,৩৬৪.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্য রাষ্ট্র সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১৮৯
  2. ১৯২
  3. ১৯৫
  4. ১৯৭
ব্যাখ্যা

FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। [নভেম্বর, ২০২৫]
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: FAO অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৩৬৫.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) লন্ডন
  3. গ) লিও
  4. ঘ) রোম
ব্যাখ্যা
ইন্টারপোল 

- ইন্টারপোল শব্দটির পূর্ণরুপ বা Interpol এর দাপ্তরিক (Official) নাম International Criminal Police Organization।
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোল পরিচালিত হয় ‘জেনারেল অ্যাসেম্বলি’ নামক কমিটির মাধ্যমে ।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.
- সদস্য সংখ্যা -১৯৫ টি।

উৎস: ইন্টারপোল  ওয়েবসাইট
৫,৩৬৬.
জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) মায়ানমার
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি। তিনি নরওয়ের নাগরিক ছিলেন।

• জাতিসংঘ:

- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি

- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।

- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ইংরেজী ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৬৭.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত?
  1. ক) UNIDO
  2. খ) UNESCO
  3. গ) IFAD
  4. ঘ) UNWTO
ব্যাখ্যা
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। অন্যদিকে UNESCO, IFAD এবং UNWTO এর সদরদপ্তর যথাক্রমে প্যারিস, রোম ও মাদ্রিদ শহরে অবস্থিত।
(সূত্র: সংস্থারগুলোর ওয়েবসাইট)
৫,৩৬৮.
'ICJ'- এর সদরদপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. দি হ্যাগ
  3. নিউইয়র্ক
  4. লন্ডন
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৩৬৯.
বেনেলাক্স (BENELUX) এর সদস্য দেশ নয়-
  1. বেলজিয়াম
  2. নিউজিল্যান্ড
  3. নেদারল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা

বেনেলাক্স (BENELUX)
- BENELUX এর পূর্ণরুপ- Belgium, Netherlands and Luxemburg Economic Co-operation।
- এর সদস্য দেশ ৩ টি। যথা- বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ।
- বেনেলাক্স এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন (১৯৪৪ সালে চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৪৮ সালে কার্যকর হয়)
- বেনেলাক্স ইকোনোমিক ইউনিয়ন (১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৬০ সালে কার্যকর হয়)
- নিউজিল্যান্ড বেনেলাক্স এর সদস্য দেশ নয়।

 উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।

৫,৩৭০.
কোন আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে Care International প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. কোরিয়া যুদ্ধ
ব্যাখ্যা

• Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ Care International গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা।
- প্রথমদিকে CARE Packages নামে পরিচিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।
- ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থায় রূপান্তরিত হয়।

তথ্যসূত্র: Care International ওয়েবসাইট।

৫,৩৭১.
অ্যাটর্নি পল পি. হ্যারিস কত সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন?
  1. ১৮৬৩ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯১৪ সালে
  4. ১৯৩৯ সালে
ব্যাখ্যা

Rotary International: 
- রোটারি ইন্টারন্যাশনাল একটি সেবামূলক সংগঠন,
- এটা ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত।
- এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- সংস্থাটির নীতিবাক্য হলো "নিজের উপরে সেবা"।
- বর্তমানে রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ইভানস্টন, ইলিনয় শহরে অবস্থিত।

সূত্র: Rotary International ওয়েবসাইট। 

৫,৩৭২.
জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৪]
  1. ১৭৬টি
  2. ১৭৭টি
  3. ১৭৮টি
  4. ১৭৯টি
ব্যাখ্যা
IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৭ সালে।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৮টি। (আগস্ট, ২০২৪)
- সর্বশেষ সদস্য: সার্বিয়া।

উৎস: IFAD ওয়েবসাইট।
৫,৩৭৩.
ওপেক গঠনের প্রস্তাবনা করে কোন দেশ?
  1. সৌদি আরব
  2. ভেনেজুয়েলা
  3. ইরান
  4. ইরাক
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫]

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৫,৩৭৪.
ব্রেটন উডস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ ইয়র্ক
  2. ব্রাসেলস
  3. নিউ হ্যাম্পশায়ার
  4. জেনেভা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের পরাজয়ের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার রূপরেখা নির্ধারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন। এই ঐতিহাসিক সম্মেলনটি “ব্রেটন উডস কনফারেন্স” (Bretton Woods Conference) নামে পরিচিত।

- সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে।
- এই সম্মেলনের দুই প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা Harry Dexter White এবং প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।

এছাড়াও,
- এই সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
- পরবর্তীতে এই ব্যবস্থারই অংশ হিসেবে গঠিত হয় GATT (General Agreement on Tariffs and Trade), এটা পরবর্তীতে রূপান্তরিত হয় বর্তমানের বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে।

সূত্র: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৫,৩৭৫.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) লেবানন
  2. খ) তুরস্ক
  3. গ) আজারবাইজান
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।

- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়। ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ

- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৩১টি। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড (৪ এপ্রিল ২০২৩)। তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোভুক্ত দুটি মুসলিম দেশ।

অন্যদিকে,
- আজারবাইজান, লেবানন ও কসোভো ন্যাটোর সদস্য নয়।

(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৫,৩৭৬.
UNIDO এর মহাপরিচালক-
  1. ক) Gilbert F. Houngbo
  2. খ) Catherine M. Russell
  3. গ) Achim Steiner
  4. ঘ) Gerd Müller
ব্যাখ্যা

- UNIDO এর মহাপরিচালক Gerd Müller.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বাংলাদেশ ২৮ জুন ১৯৮৫ এর সদস্যপদ লাভ করে। বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- প্রশ্নে উল্লেখিত Gilbert F. Houngbo দায়িত্ব পালন করছেন হিশেবে, Catherine M. Russell ইউনিসেফের বর্তমান প্রধান এবং Achim Steiner UNDP এর প্রশাসক হিসেবে কার্যরত।

৫,৩৭৭.
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. ক) রাজেন্দ্র প্রাসাদ
  2. খ) এ পি জে আব্দুল কালাম
  3. গ) পন্ডিত জওহরলাল নেহেরু
  4. ঘ) লাল বাহাদুর শাস্ত্রী
ব্যাখ্যা
ভারত:
- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র।
- নয়াদিল্লিতে অবস্থিত সরকারি বাসভবনের নাম লোক কল্যাণ মার্গ (পাঞ্চাভাতি)।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রাসাদ।
- এ পি জে আব্দুল কালাম ছিলেন একাদশ রাষ্ট্রপতি এবং ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয়।
- ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তাঁকে 'শান্তির মানুষ' বলা হয়।

উৎস:- ব্রিটানিকা।
৫,৩৭৮.
Bangladesh has recently been elected to which post in the 76th session of the UN General Assembly?
  1. President
  2. Vice-President
  3. Treasurer
  4. Keynote Speaker
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন:

- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- স্থানীয় সময় ৭ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়।
- বাংলাদেশ ছাড়াও এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহসভাপতি হলো কুয়েত, লাওস ও ফিলিপাইন।
- মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ৮ জুন ২০২১।
৫,৩৭৯.
OIC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেদ্দা
  2. খ) দোহা
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
- OIC -এর পূর্ণরূপ– Organization of Isalmic Co-operation (ইসলামী সহযোগী সংস্থা। 
- এর সদর দপ্তর- সৌদি আরবের জেদ্দায় অবস্তিত।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে গঠিত হয়।
- ইসলামী সহযোগী সংস্থার বর্তমান সদস্য দেশ- ৫৭ টি।
- ইসলামী সহযোগী সংস্থা অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
- OIC -এর বর্তমান ১২তম প্রসিডেন্ট হুসেইন ইব্রাহিম তোহা, চ্যাদ।
- বাংলাদেশ ইসলামী সহযোগী সংস্থা এর সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।
- ইসলামী সহযোগী সংস্থা - এর বর্তমান প্রেসিডেন্ট-  সৌদি আরবের সালমান বিন আবদুল আজিজ। 

উৎস: OIC -এর ওয়েবসাইট।
৫,৩৮০.
FAO এর প্রধান লক্ষ্য কী?
  1. কৃষি বিপণন
  2. কৃষি উন্নয়ন
  3. জীবনমান উন্নয়ন
  4. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- লক্ষ্য: সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
- এবং নিশ্চিত করা যে, মানুষের কাছে যথেষ্ট পরিমাণ উচ্চমানের খাবার নিয়মিত পৌঁছাবে, যাতে তারা সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে।
- প্রতিষ্ঠাকাল - ১৯৪৫ সালের ১৬ অক্টোবর ।
- সদর দপ্তর: ইতালির রোমে।
- বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা :১৯৫টি।
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
-  বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে ।

উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট।[link]
৫,৩৮১.
ইফাদ (IFAD) কোন ধরণের সংস্থা?
  1. ক) মানব সম্পদ
  2. খ) পরিবেশ বিষয়ক
  3. গ) খাদ্য উন্নয়ন
  4. ঘ) কৃষি বিষয়ক
ব্যাখ্যা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- উন্নয়নশীল দেশ সমূহের ক্ষুধা, দারিদ্র ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণ ও দারিদ্রপীড়িত মানুষের সাথে কাজ করা; তাদের উৎপাদন ক্ষমতা ও আয় বৃদ্ধি এবং তাদের জীবন ধারনের গুণগত মান বৃদ্ধিকরণ করা IFAD এর লক্ষ্য।
- ১৯৭৪ সালে ইতালির রোমে জাতিসংঘের উদ্যোগে “বিশ্ব খাদ্য সম্মেলন” - অনুষ্ঠিত হয় যার একটি বড় ফলাফল হিসাবে এই সংগঠন গড়ে উঠে।
- সম্মেলনে বিশ্বনেতারা বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা এবং আফ্রিকা সহ সারা বিশ্বে ক্ষুধা দূরীকরনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করে তাদের জীবনমান উন্নত করার জন্য গ্রামীণ উন্নয়নের জোর প্রদান করা হয়।

৫,৩৮২.
করোনা মহামারিকে COVID-19 নামকরণ করেছিলো কোন সংস্থা?
  1. ক) UNHCR
  2. খ) FAO
  3. গ) WHO
  4. ঘ) WTO
ব্যাখ্যা

– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্ব স্বাস্থ্য ইকোসিস্টেমের নেতৃত্বে একক ভূমিকা পালন করে, রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রযুক্তিগত নির্দেশিকা এবং সরঞ্জাম তৈরি করে এবং একটি অতুলনীয় স্তরের বিশ্বাসের সাথে দেশ-স্তরের আহ্বায়ক হিসাবে কাজ করে। COVID-19 সহ ২১ শতকের সংকটগুলি কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার অ্যাক্সেসের বৈষম্য এবং WHO-এর অপরিহার্য ভূমিকা উভয়কেই স্পষ্ট করেছে।
WHO করোনা ইস্যুতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে এবং এর নাম দেন- COVID-19.
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি। 
–  বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র:  Official website (WHO)
৫,৩৮৩.
ICAO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. মন্ট্রিয়াল
  3. ভিয়েনা
  4. ব্রাসেলস
ব্যাখ্যা
- ICAO (International Civil Aviation Organisation) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটির সদরদপ্তর কানাডার মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিকাগো কনভেনশন কার্যকরের মাধ্যমে ICAO গঠিত হয়। একই বছর এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ICAO এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার। তিনি ১ আগস্ট, ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।

(তথ্যসূত্রঃ ICAO ওয়েবসাইট)
৫,৩৮৪.
কোন দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের OIC ভুক্ত সদস্য রাষ্ট্র?
  1. ক) গ্যাবন
  2. খ) সুরিনাম
  3. গ) বার্বাডোস
  4. ঘ) টোবাগো
ব্যাখ্যা
The Organisation of Islamic Cooperation:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত       সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC এর সদস্য। 
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৪ সেপ্টেম্বর ২০২১ ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে বাংলাদেশ।


উৎস: ওআইসি ওয়েবসাইট।
৫,৩৮৫.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) গুজরাট
ব্যাখ্যা
২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

২০১৬ সালে ৪টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র পুণঃপ্রতিষ্ঠিত হয়।
৪টি সংস্থা হচ্ছে -
১) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (নয়া দিল্লী),
২) সার্ক আবহাওয়া কেন্দ্র (ঢাকা),
৩) সার্ক বন কেন্দ্র (থিম্পু) ও
৪) সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র (মালে)।

- বর্তমানে এর সদরদপ্তর - গান্ধীনগর, গুজরাট, ভারত।

উল্লেখ্য, এই চারটি সংস্থা ২০১৬ সাল থেকে স্থায়ীভাবে বিলুপ্ত।

(সূত্র: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ওয়েবসাইট)
৫,৩৮৬.
AFTA এর বর্তমান সদস্য দেশ নয় কোনটি?
  1. জাপান
  2. ভিয়েতনাম
  3. কম্বোডিয়া
  4. ব্রুনাই
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো,
- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৮৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. ইতালি
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) টোকিও, জাপানে অবস্থিত
- ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের প্রায় ১২ টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক প্রতিবেদন, জাতিসংঘের মহাসচিব উ থান্ট এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।
- এটি রেক্টর, প্রশাসন ও অর্থ পরিষেবার অফিস, ক্যাম্পাস কম্পিউটিং কেন্দ্র এবং যোগাযোগ অফিসের সমন্বয়ে গঠিত হয়েছে।

উৎস: UNU অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৮৮.
ব্রিকস এর সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. জাপান
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [আগস্ট, ২০২৫]
- জাপান ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়। 

উৎস: ব্রিকস ওয়েবসাইট।
৫,৩৮৯.
World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোন মাসে অনুষ্ঠিত হয়?
  1. ক) ডিসেম্বর
  2. খ) জুন
  3. গ) সেপ্টেম্বর
  4. ঘ) জানুয়ারি
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।
৫,৩৯০.
European Union ভুক্ত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. নরওয়ে
ব্যাখ্যা

 European Union ভুক্ত দেশ নয় - নরওয়ে।

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU-এর ওয়েবসাইট।

৫,৩৯১.
IFAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. নাইরোবি, কেনিয়া
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• IFAD (International Fund for Agricultural Development): 
- পূর্ণরূপ: International Fund for Agricultural Development
- প্রতিষ্ঠা: ১৯৭৭
- প্রেক্ষাপট: ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের পর প্রতিষ্ঠা।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- IFAD হলো জাতিসংঘের একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা।
- উদ্দেশ্য: উন্নয়নশীল দেশের দরিদ্র কৃষক ও গ্রামীণ জনগণকে সহায়তা করা, টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
 - প্রধান কাজ ও লক্ষ্য:
- ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন ও প্রশিক্ষণ প্রদান।
- খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন।
- জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রচলন।
- দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন।

তথ্যসূত্র: IFAD ওয়েবসাইট।

৫,৩৯২.
সার্ক (SAARC) প্রতিষ্ঠার মূল উদ্যোগ কে নিয়েছিলেন?
  1. ইন্দিরা গান্ধী
  2. জুনিয়াস জয়বর্ধনে
  3. জিয়াউর রহমান
  4. রাজীব গান্ধী
ব্যাখ্যা

SAARC:
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা ফোরাম SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)।

উল্লেখ্য,
- সার্ক (SAARC) প্রতিষ্ঠার মূল উদ্যোগটি নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- ১৯৮০ সালের ২ মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে এই সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন। 

এছাড়াও,
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

উৎস: i) Britannica.
ii) SAARC ওয়েবসাইট।

৫,৩৯৩.
জাতিসংঘ প্রতিষ্ঠায় আটলান্টিক সনদ গৃহিত হয় কবে?
  1. ক) ১৪ জুন ১৯৪১
  2. খ) ১২ আগস্ট ১৯৪২
  3. গ) ১৪ আগস্ট ১৯৪১
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৪২
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক বা প্রথম ধাপ হলো ১৯৪১ সালের ১২ জুন প্রদত্ত লন্ডন ঘোষণা। এরপর একই বছরের ১৪ আগস্ট আটলান্টিক সনদ গৃহিত হয়। আটলান্টিক মহাসাগরে ব্রিটেনের রণতরী ‘প্রিন্স অব ওয়লেস’ এ তৎকালীন মার্কিন রাষ্টপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল বৈঠকে বসে যে ঘোষণা দেন তাই আটলান্টিক সনদ নামে পরিচিত। ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহিত হয়। ১৯৪৫ সালে ইউক্রেনের ইয়াল্টায় ৫টি রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকর হয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। বর্তমান সদস্য ১৯৩টি। জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৫,৩৯৪.
ICAO এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল-
  1. ক) PICAO
  2. খ) MICAO
  3. গ) LICAO
  4. ঘ) JICAO
ব্যাখ্যা

বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হলো International Civil Aviation Organisation (ICAO)। এটি ১৯৪৪ সালে Provisoinal International Civil Aviation Organisation (PICAO) নামে প্রতিষ্ঠিত হয়ে ৪ এপ্রিল ১৯৪৭ ICAO হিসেবে যাত্রা শুরু করে। ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর কানাডা'র মন্ট্রিয়ালে অবস্থিত। এর বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। জাতিসংঘভুক্ত লিচেনস্টাইন নিজস্ব বিমানবন্দর না থাকায় এর সদস্য নয়। বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
সূত্রঃ ICAO ওয়েবসাইট।

৫,৩৯৫.
পোল্যান্ড কততম সদস্য দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
  1. ৪৯তম
  2. ৫০তম
  3. ৫১তম
  4. ৫২তম
ব্যাখ্যা
জাতিসংঘ: 
- জাতিসংঘের নামকরণ করেন মার্কিন ৩২ তম  প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- জাতিসংঘ গঠনে প্রস্তাবকারী দেশ ৪টি ।
- যথা:  ১.সাবেক সোভিয়েত ইউনিয়ন, ২. চীন, ৩.যুক্তরাষ্ট্র,  ৪. যুক্তরাজ্য ।
- জাতিসংঘের নামকরণ করা হয় ১ জানুয়ারি, ১৯৪২।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়  ১৯৪৫ সালে ।
- জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬জুন,১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর, ১৯৪৫।
-  জাতিসংঘ দিবস পালন করা হয় ২৪ অক্টোবর।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫১ টি।
- জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক ।
- জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড ।
- জাতিসংঘের বতমান সদস্য দেশ  ১৯৩ টি ।
- জাতিসংঘের মূল  সনদ স্বাক্ষরকারী দেশ ৫১ টি।( যদিও পোল্যান্ড পরে ৫১তম দেশ হিসেবে স্বাক্ষর করে ) ।
- জাতিসংঘের মূল সনদ রচয়িতা Archibald Macliesh.
-  জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা জন ডি. রকফেলার ।
- জাতিসংঘ কার্যকরী ভাষা ২টি । (ইংরেজি ও ফরাসী )।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬ টি । (ইংরেজি, ফরাসী, রুশ, আরবি, চীনা, ও স্প্যানিশ ) ।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
- জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কফি আনান (ঘানা) (৭ম)।
- জাতিসংঘের প্রথম এশীয়  মহাসচিব উ-থান্ট ( মিয়ানমার ) ।
- জাতিসংঘের আয়ের মূল উৎস সদস্য দেশসমূহের চাঁদা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে ।
- জাতিসংঘ শান্তি  বিশ্ববিদ্যালয় কোস্টারিকায় ।
- জাতিসংঘের মূল ভবনের স্থাপতি ওয়ালেস কে.হ্যারিসন (  যুক্তরাজ্য ) ।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬ টি ।
- জাতিসংঘের পতাকায় জলপাই গাছের প্রতীক দেখা যায়। 
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত ১৯৪৮ সালে ।
- জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরোস্ত্রাণের রঙ নীল ।
- জাতিসংঘ সমুদ্র আইন ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছিল । 
- ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিলো ১১ টি। 
- জাতিসংঘের মহাসচিব এর মেয়াদ ৫ বছর।
- জাতিসংঘ সদরদপ্তর ইস্ট নদীর তীরে অবস্থিত?
- জাতিসংঘের জনক বলা হয় উড্রো উইলশনকে ।
- জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা মহাসচিব।
- জাতিসংঘের সচিবালয়ের প্রধান মহাসচিব।
-  আয়তনে জাতিসংঘের ছোট দেশ মোনাকো । (১.৯৫ বর্গ কি.মি.)।
- জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ টরুভ্যালু।
- জাতিসংঘের সদর দপ্তরটি ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ?
- জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন।
-  বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে সদস্য পদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়।  

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৩৯৬.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ সদস্য-
  1. বার্বাডোস
  2. মঙ্গোলিয়া
  3. অ্যান্ডোরা
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: আইএমএফের ওয়েবসাইট।

৫,৩৯৭.
‘ব্লু-ইকোনমি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. বনজ অর্থনীতি
  2. সমুদ্র অর্থনীতি
  3. খনিজ অর্থনীতি
  4. ব্যস্টিক অর্থনীতি
ব্যাখ্যা
সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হলো ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: Blue Economy Definitions - the United Nations, un.org.
৫,৩৯৮.
প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দেশগুলোর মধ্যে বিরোধ রয়েছে?
  1. চীন, ভারত, ইন্দোনেশিয়া
  2. ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া
  3. চীন, ভিয়েতনাম, তাইওয়ান
  4. চীন, জাপান, তাইওয়ান
ব্যাখ্যা
প্যারাসেল দ্বীপপুঞ্জ:
- প্যারাসেল দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটি ছোট দ্বীপপুঞ্জ।
- এটি প্রায় ১৩০টি প্রবাল দ্বীপ ও প্রাচীর নিয়ে গঠিত।
- প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে চীন এবং ভিয়েতনাম এর মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান।
- এছাড়া, তাইওয়ানও প্যারাসেল দ্বীপপুঞ্জের উপর নিজের অধিকার দাবি করে থাকে।
- প্যারাসেল দ্বীপপুঞ্জ প্রায় মানব বসতিহীন।
- এখানে তেল এবং গ্যাসের সম্ভাব্য ভাণ্ডার রয়েছে।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিভিন্ন দেশ বিরোধে লিপ্ত ছিল বহু শত বছর ধরে।
- বিশেষ করে সম্প্রতি চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।



উৎস: i) Britannica.
ii) BBC.
৫,৩৯৯.
বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা

ইউনেস্কো সম্পর্কিত তথ্যঃ
প্রতিষ্ঠাকালঃ
-  চুক্তি স্বাক্ষর -- ১৬ নভেম্বর, ১৯৪৫ সাল
- চুক্তি কার্যকর -- ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর।
(কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।)
- সদরদপ্তর -- প্যারিস, ফ্রান্স
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।

উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

৫,৪০০.
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  1. ক) উন্নত
  2. খ) উন্নয়নশীল
  3. গ) ঔপনিবেশিক
  4. ঘ) অনুন্নত
ব্যাখ্যা
The Group of 77 (G-77) হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর একটি ফোরাম।
শুরুতে এতে ৭৭টি দেশ থাকলেও বর্তমানে G-77 ফোরামে ১৩৪টি দেশ রয়েছে।
এটি ১৯৬৪ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এই ফোরামের বর্তমান চেয়ারম্যান গায়ানা।
(সূত্র: G-77 ওয়েবসাইট)