বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪৫ / ৭৬ · ৪,৪০১৪,৫০০ / ৭,৫৯৯

৪,৪০১.
রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ১৮২ টি
  2. ১৮৭ টি
  3. ১৯৩ টি
  4. ১৯৭ টি
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তির নাম - Chemical Weapons Convention (CWC)। এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি
- ইসরায়েল চুক্তিটি স্বাক্ষর করলেও অনুমোদন করে নি। এছাড়াও অ্যাঙ্গোলা, মিশর, উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান এই চুক্তিটি স্বাক্ষর করে নি।
- বাংলাদেশ ১৪ জানুয়ারি, ১৯৯৩ চুক্তিটিতে স্বাক্ষর এবং ২৫ এপ্রিল, ১৯৯৭ সালে এটি অনুমোদন করে।
- চুক্তিতে মোট ২৪টি অনুচ্ছেদ (Articles) ও ৩টি সংযুক্তি (Annex) রয়েছে।
- সংস্থাটি মানবকল্যানে তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
৪,৪০২.
সম্প্রতি কোন দেশটি ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. রোমানিয়া
  2. লাটভিয়া
  3. বুলগেরিয়া
  4. হাঙ্গেরি 
  5. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

৪,৪০৩.
প্রতিবছর ILO-এর 'International Labour Conference' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. রোম
ব্যাখ্যা
ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- ILO-এর মূল লক্ষ্য হলো বিশ্বের শ্রম বাজারে ন্যায্যতা, সমতা এবং মানবাধিকার নিশ্চিত করা।

⇒ প্রতিবছর ILO-এর 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের জুনে ১১৩ তম 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হবে। 

উৎস: ILO ওয়েবসাইট।
৪,৪০৪.
নিচের কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
  1. ক) সৌদি আরব
  2. খ) আলবেনিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
• আলবেনিয়া ন্যাটোর সদস্য। 

• ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১ টি। 
- সর্বশেষ সদস্য ফিনল্যান্ড। 
- ন্যাটো সদরদপ্তর ব্রাসেলসে অবস্থিত।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট। 
৪,৪০৫.
'আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল' কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৬৮
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- প্রতিষ্ঠাকাল -- ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সাল
- প্রতিষ্ঠার স্থান -- রোম, ইতালি
- সদস্য সংখ্যা -- ১৭৭টি দেশ
- সদরদপ্তর -- রোম, ইতালি
উৎসঃ ইফাদ ওয়েবসাইট।

৪,৪০৬.
MERCOSUR গঠনে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. Treaty of Asuncion
  2. Treaty of Lima
  3. Treaty of Montevideo
  4. Treaty of Buenos Aires
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। [আগস্ট,২০২৫]
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।
- পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,৪০৭.
ITLOS -এর সদরদপ্তর কোথায়?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) জার্মানি
  3. গ) স্পেন
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
International Tribunal for the Law of the Sea (ITLOS) -এর সদরদপ্তর Hamburg, Germany. Source: itlos.org]
৪,৪০৮.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান লক্ষ্য -
  1. জলবায়ু পরিবর্তন হ্রাস
  2. আবহাওয়াবিদ্যার উন্নয়ন
  3. সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ
  4. জলজ ও আবহাওয়া সম্পদের উন্নয়ন
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান লক্ষ্য - আবহাওয়াবিদ্যার উন্নয়ন এবং আবহাওয়া, জলবায়ু, জলবিদ্যা এবং সংশ্লিষ্ট পরিবেশগত ক্ষেত্র সম্পর্কিত তথ্য ও প্রযুক্তির আদান-প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা সহজতর করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৩ মার্চ, ১৯৫০ সালে।
- সদর দপ্তর– জেনেভা।
- সদস্য – ১৯৩টি।
-১৮৭টি সদস্য রাষ্ট্র এবং ৬টি অঞ্চল রয়েছে।
- বর্তমান মহাসচিব– আন্দ্রেয়া সেলেস্তে সাওলো।
- বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

উৎস: WMO Official Website.[লিঙ্ক]
৪,৪০৯.
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
  1. জেনেভা
  2. রোম
  3. প্যারিস
  4. ভ্যালেটা
ব্যাখ্যা
International Institute on Ageing:
- প্রতিষ্ঠা হয়েছিল ১৫ এপ্রিল, ১৯৮৮।
- প্রতিষ্ঠার স্থান - ভ্যালেটা, মাল্টা। 

⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, তার রেজোলিউশন 1987/41 দ্বারা জাতিসংঘের মহাসচিবকে, বার্ধক্য সম্পর্কিত আন্তর্জাতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছে।
- ৯ অক্টোবর ১৯৮৭ তারিখে, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং প্রতিষ্ঠার জন্য মাল্টা সরকারের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে।
- ইনস্টিটিউটটি ১৫ এপ্রিল, ১৯৮৮ তারিখে জাতিসংঘের তৎকালীন মহাসচিব মহাসচিব জ্যাভিয়ের পেরেজ ডি কুয়েলার দ্বারা উদ্বোধন করা হয়েছিল।

⇒ এই ইনস্টিটিউট নয়টি সদস্য নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক বোর্ডের নির্দেশনায় কাজ করে।
- বোর্ডের চেয়ারপারসন এবং ছয়জন সদস্যকে জাতিসংঘের মহাসচিব দ্বারা নিযুক্ত করা হয়।
- ন্যায়সঙ্গত ভৌগোলিক বন্টনের নীতির কারণে এবং দুই সদস্যকে মাল্টা সরকার নিযুক্ত করে।
- বোর্ডের কার্যকাল তিন বছর।

উৎস: International Institute on Ageing ওয়েবসাইট।
৪,৪১০.
Transparency International কী রিপোর্ট প্রকাশ করে?
  1. মানব সূচক
  2. স্বাস্থ্য সূচক
  3. দুর্নীতি সূচক
  4. নিরাপত্তা সূচক
ব্যাখ্যা
• Transparency International :
- Transparency International একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- পূর্ব আফ্রিকায় তার কাজের সময় দুর্নীতির প্রভাব দেখে, বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পিটার আইগেন এবং তার নয়জন সহযোগী এই নিষেধাজ্ঞা মোকাবেলায় এ Transparency International প্রতিষ্ঠা করেন।
- Transparency International প্রতিষ্ঠিত হয় - ১৯৯৩ সালে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সচিবালয় জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত।
- Transparency International বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী - মাইরা মার্টিনি। ( মে-২০২৫)

উৎস: transparency international website.
৪,৪১১.
জি-৭ সংগঠনে একমাত্র এশীয় সদস্য রাষ্ট্র কোনটি?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা

• জি-৭:
- বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত সাত দেশের জোট।
- পূর্বে এর নাম ছিল জি-৮।
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাতা সদস্য : ৬টি। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- কানাডা ১৯৭৬ সালে যোগ দিলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৭টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ৭টি। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- জি-৭-এর একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
- ১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এর ফলে G-7 রূপান্তরিত হয় G-8-এ।
- ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- এর পর অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G-8 থেকে বহিষ্কার করে, ফলে এটি পুনরায় পরিচিত হয় G-7 নামে।

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।

৪,৪১২.
সার্কের সর্বশেষ সদস্য -
  1. নেপাল
  2. ভুটান
  3. মালদ্বীপ
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
সার্ক:

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- বর্তমান মহাসচিব: মোঃ গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন: ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল (ঢাকা)।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- বর্তমান সদস্য: ৮টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত,পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সার্কের সর্বশেষ সদস্য আফগানিস্তান।
- ২০০৭ সালে আফগানিস্তান সার্কে যোগদান করে।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৪,৪১৩.
বাংলাদেশ কমনওয়েলথের কোন সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লন্ডন সম্মেলন
  2. খ) সিডনি সম্মেলন
  3. গ) ডারবান সম্মেলন
  4. ঘ) অটোয়া সম্মেলন
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩৪তম দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিয়েছিলো। আন্তর্জাতিক কোন সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ২-১০ আগস্ট কানাডার অটোয়ায় কনওয়েলথ সম্মেলনে সর্বপ্রথম যোগ দেয়। ১৯৭৫ সালের ২৯ এপ্রিল-৬ মে জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ সম্মেলনে বঙ্গবন্ধু সর্বশেষ অংশগ্রহণ করেন।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
৪,৪১৪.
UNHCR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. যুক্তরাষ্ট্র
  4. হেগ
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে। 
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ২ বার (১৯৫৪ এবং ১৯৮১ সালে) নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। তিনি UNHCR এর ১১তম হাইকমিশনার।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৪,৪১৫.
জাতিসংঘের কোন সংস্থা The World Investment Report প্রকাশ করে?
  1. World Bank
  2. WTO
  3. MIGA
  4. UNCTAD
ব্যাখ্যা

UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।

৪,৪১৬.
নিচের কোন সংস্থাটি Soft Loan Window নামে পরিচিত?
  1. IFC
  2. IDB
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা

IDA:
- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৪টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে Crisis Response Window চালু করে।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।

৪,৪১৭.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো অধিকার কোন সম্মেলনের ফলাফল?
  1. তেহরান সম্মেলন
  2. ইয়াল্টা সম্মেলন
  3. ডাম্বারটন ওকস সম্মেলন
  4. কোনটি নয়
ব্যাখ্যা

ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টায় মিত্রপক্ষের তিন নেতা - রুজভেল্ট (মার্কিন যুক্তরাষ্ট্র), চার্চিল (যুক্তরাজ্য) ও স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন) এক বৈঠকে মিলিত হন।
- এই বৈঠক ইতিহাসে 'ইয়াল্টা সম্মেলন' নামে পরিচিত।
- এই সম্মেলনেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' নির্ধারণ করা হয়।
- ভেটো ক্ষমতার মাধ্যমে যে কোনো স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বাতিল করতে পারে।
- ইয়াল্টা সম্মেলন 'ক্রিমিয়া সম্মেলন' নামেও পরিচিত।
- জাতিসংঘ সনদে (২৩ নম্বর অনুচ্ছেদে) নিরাপত্তা পরিষদের সদস্য ও ভেটো বিধানের উল্লেখ করা হয়।
- বর্তমানে রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এই ভেটো ক্ষমতার অধিকারী।

এছাড়াও, 
তেহরান সম্মেলন:
- ১৯৪৩ সালের ২৮ নভেম্বর ১ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের কোড নাম ‘ইউরেকা’।

ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট ৭ অক্টোবর, ১৯৪৪ জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।

সূত্র: History.com ও জাতিসংঘের ওয়েবসাইট। 

৪,৪১৮.
‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা কোন সংস্থা প্রদান করে?
  1. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
  2. ইউরোপীয় ইউনিয়ন (EU)
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
  4. আসিয়ান (ASEAN)
ব্যাখ্যা
‘Everything but Arms (EBA):
- ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

⇒ Everything But Arms হলো ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ বাণিজ্য সুবিধা প্রোগ্রাম।
- এই প্রোগ্রামের আওতায় স্বল্পোন্নত দেশগুলি থেকে ইইউতে অস্ত্র ব্যতীত সকল পণ্য শুল্ক এবং কোটামুক্তভাবে আমদানি করা যায়। 
- এই সুবিধা ২০০১ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়।
- এটি ইউরোপীয় ইউনিয়নের Generalised System of Preferences (GSP)-এর অংশ।

⇒ ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধাভোগী দেশ:
- জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (UN Committee for Development Policy) দ্বারা সংজ্ঞায়িত সবচেয়ে কম উন্নত দেশগুলো (LDCs) এই সুবিধা পায়।
- বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় রয়েছে।

উৎস: EU Trade ওয়েবসাইট।
৪,৪১৯.
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ -
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (জুন, ২০২৫)
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৪২০.
UNRWA মূলত কোন জনগোষ্ঠীর জন্য গঠিত হয়েছিল?
  1. আফগান শরণার্থী
  2. সিরিয়ান শরণার্থী
  3. রোহিঙ্গা শরণার্থী
  4. ফিলিস্তিনি শরণার্থী
ব্যাখ্যা

- UNRWA মূলত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গঠিত হয়েছিল। 

UNRWA:
- এটি হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী।
- UNRWA হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৪৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব- ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

সূত্র: UNRWA ওয়েবসাইট। 

৪,৪২১.
OPCW এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? (জুন - ২০২৫)
  1. ১৮৯ টি
  2. ১৯৩ টি
  3. ১৮৭ টি
  4. ১৯৯ টি
ব্যাখ্যা
• OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibition of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। ((জানুয়ারি, ২০২৫)।
- বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ চূড়ান্ত অনুমোদন দেয়।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৪২২.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
  1. পল-হেনরি স্পাক
  2. ফয়সাল আল ইব্রাহীম
  3. হারবার্ট ভের ইভাট 
  4. লুইস মাচাদো
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন:
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালের ১০ই জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। 
- ৫১টি দেশের প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নিয়েছিলেন। 
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।

⇒ সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৪,৪২৩.
নিচের কোনটি ডি - ৮ ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
সদস্য দেশ সমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিকদের সার্বিক উন্নতি ত্বরান্বিত করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষে D-8 প্রতিষ্ঠিত। 
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়।
                                       

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
সদস্য সংখ্যা: ৮টি দেশ
(বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
 
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৪,৪২৪.
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র কী?
  1. Truth and Loyalty
  2. Be Prepared
  3. Duty First
  4. Always Active 
ব্যাখ্যা

- স্কাউট আন্দোলনের মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)। 

স্কাউট আন্দোলন:

- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪,৪২৫.
UNOPS-এর পূর্ণরুপ -
  1. United Nations Office for Population Services
  2. United Nations Office for People Services
  3. United Nations Office for Policy Services
  4. United Nations Office for Project Services
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরুপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

উৎস: UNOPS ওয়েবসাইট।
৪,৪২৬.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৪২৭.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল কোন দুই দেশ?
  1. ক) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স ও ইতালি
  3. গ) ভারত ও চীন
  4. ঘ) ব্রাজিল ও চীন
ব্যাখ্যা
-- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, তখন তারা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলেন তার মধ্যে একটি ছিল একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন।
-- ১৯৪৫ সালের এপ্রিলে, সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত জাতিসংঘ (UN) প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করার এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বান করার প্রস্তাব দেন-- ব্রাজিল ও চীন।
-- ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়
-- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ থেকে ৫ এপ্রিল ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন থেকে ২২ জুলাই ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল। এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০ টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।
–- সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
–- প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
–- বর্তমান সদস্য– ১৯৪ টি। 
–- বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র:  Official website (WHO).
৪,৪২৮.
Rotary International - এর প্রতিষ্ঠাতা কে?
  1. পিটার বেনেনসন
  2. পল স্যামুয়েল
  3. পল হ্যারিস
  4. ব্রায়ন ফিলিক্স
ব্যাখ্যা
• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
 - শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারি ১৯০৫ সালে রোটারি ক্লাব অফ শিকাগো গঠন করেন।
-  ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary Internationalকার্যক্রম শুরু হয়। 
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।

• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।

উৎস: rotary website.
৪,৪২৯.
In which year BRICS was formed?
  1. 2006
  2. 2007
  3. 2008
  4. 2009
ব্যাখ্যা

ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

----------------------------------

অর্থনীতিবিদ জিম ও‘নিল ২০০১ সালে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির চার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের নামের আদ্যক্ষর নিয়ে ‘ব্রিক’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
=============
৬ মে ২০০৮ সালে, ইয়েকাতেরিনবা্র্গে রাশিয়ার উদ্যোগে ব্রিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করে। বৈঠকের পর, একটি যৌথ ঘোষণা-পত্র তৈরী করা হয়, যা সাময়িক বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে প্রতিফলিত  হয়। এখানে ঘোষণা-পত্র তৈরীর মাধ্যমেই ব্রিক ত্বরান্বিত হয়।
===============
২০০৯ সালে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের মাধ্যমে ব্রিকস  বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় এবং ব্রিকসের কার্যাবলি, উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়়
========
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগদানের মাধ্যমে জোটের নাম ব্রিক থেকে ব্রিকস হয়।
===========
ব্রিকস অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকার আলোকে ২০০৯ উত্তর অধিক গ্রহনযোগ্য হিসেবে নেওয়া হয়েছে।
==============
অপশনে ২০০৬, ২০০৮ এবং ২০০৯ থাকলে  নিজ বিবেচনায় উত্তর করবেন।
পরিশেষে বলা যায় যে,
- BRIC-এর ধারণা: ২০০১ (জিম ও'নিল)
- BRIC গঠনের প্রাথমিক প্রস্তাব: ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর
- প্রস্তাবক: রাশিয়া (ভ্লাদিমির পুতিন)
- BRIC - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: 2009
- প্রথম সম্মেলন: 2009
- BRICS নামকরণ: 2010

৪,৪৩০.
OIC গঠনের মূল কারণ কী ছিল?
  1. আরব ইসরাইল যুদ্ধ
  2. ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা
  3. আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  4. মুসলিম দেশগুলোর পারমাণবিক উন্নয়ন
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা:
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

উল্লেখ্য, 
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি। [জুলাই - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
- OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

সূত্র: OIC ওয়েবসাইট।
৪,৪৩১.
লন্ডন ঘোষণার মাধ্যমে কোন সংগঠনের যাত্রা শুরু হয়?
  1. কমনওয়েলথ
  2. জাতিসংঘ
  3. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
  4. ইন্টারপোল
ব্যাখ্যা
Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
-  সদর দপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।

- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে - ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

তথ্যসূত্র - কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৪৩২.
সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিদল অংশ নেয়?
  1. ৪৩টি
  2. ৫১টি
  3. ৪৬টি
  4. ৫৫টি
ব্যাখ্যা
সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়।
- এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
​- সান ফ্রান্সিসকো সম্মেলনে ৪৬টি দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিল।
⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। ।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- আনুষ্ঠানিকভাবে জন্ম হয় জাতিসংঘের।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
উৎস: i) UN ওয়েবসাইট।
​ii) Britannica.
৪,৪৩৩.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. রাশিয়া
ব্যাখ্যা

Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র - অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।

৪,৪৩৪.
১৯৪৫ সালের ২৬ জুন পর্যন্ত জাতিসংঘ সনদে স্বাক্ষর করে কয়টি দেশ?
  1. ক) ৫১টি
  2. খ) ৫৫টি
  3. গ) ৫২টি
  4. ঘ) ৫০টি
ব্যাখ্যা
▪ ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ▪ ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter)  রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।
২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি ‘San Francisco Conference বা The United Nations Conference on International Organization’  নামে পরিচিত।
▪ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
▪ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়। পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,৪৩৫.
শিল্পোন্নয়ন সংস্থা UNIDO-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৭০ টি
  2. ১৭১ টি
  3. ১৭২ টি
  4. ১৭৩ টি
ব্যাখ্যা
• UNIDO:
– জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)
– এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
– UNIDO-এর পূণর্রুপ  United Nations Industrial Development Organization
– প্রতিষ্ঠাকাল– ১৭ নভেম্বর, ১৯৬৬
– জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ২১ জুন, ১৯৮৫
– বর্তমান মহাপরিচালক– গার্ড মুলার (দায়িত্ব গ্রহণ–১০ ডিসেম্বর, ২০২১)।
– সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
– বর্তমান সদস্য সংখ্যা– ১৭২ টি

তথ্যসূত্র: Official Website (UNIDO)
৪,৪৩৬.
নিচের কোন সংকট নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) কোরিয়া সংকট
  2. খ) সুয়েজ খাল সংকট
  3. গ) ভিয়েতনাম সংকট
  4. ঘ) কাশ্মীর সংকট
ব্যাখ্যা
▪ কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace)  প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম”-এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
৪,৪৩৭.
নিম্নের কোন সংস্থাটি FAO-এর সদস্য?
  1. কমনওয়েলথ
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. আসিয়ান
ব্যাখ্যা
সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন FAO-এর সদস্য।

FAO:

- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
- সংস্থাটি বর্তমানে ১৩০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম চালায়।

উৎস: FAO ওয়েবসাইট।
৪,৪৩৮.
জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা

• জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬।

বি.দ্র:
⇒ জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, জাতিপুঞ্জ ১৯৪৬ সালের ২০ এপ্রিল বিলুপ্ত হয়।
⇒ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে, ১৯৪৬ সালের ১৯ এপ্রিল বিলুপ্ত হয়।
⇒ এক্ষেত্রেও আমরা জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে সঠিক উত্তর হিসেবে ১৯৪৬ সালের ২০ এপ্রিল গ্রহণ করতে পারি।

♦ এই বিষয়ে ৩০ নং তথ্যকল্পদ্রুমে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

উৎস: United Nations ওয়েবসাইট।

৪,৪৩৯.
নিম্নের কোন দেশটি  ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  1. সুইজারল্যান্ড
  2. লুক্সেমবার্গ
  3. লাটভিয়া
  4. চেক প্রজাতন্ত্র
ব্যাখ্যা

সুইজারল্যান্ড দেশটি  ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

উৎস: EU ওয়েবসাইট।

৪,৪৪০.
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে কতবার? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ১ বার
ব্যাখ্যা

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ: চীন , ফ্রান্স , রাশিয়া , যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৪৪১.
IMF এর বর্তমান প্রধান কে?
  1. ক) ক্রিস্টিন লাগার্ড
  2. খ) মাইকেল ক্রেমার
  3. গ) ক্রিস্টানিলা জর্জিয়েভা
  4. ঘ) পল রোমার
ব্যাখ্যা
IMF (International Monetary Fund) এর বর্তমান প্রধান ও এমডি হলেন বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর ২০১৯ পাঁচ বছরের জন্যে দায়িত্ব গ্রহণ করেন। ক্রিস্টিন লাগার্দ আইএমএফ এর সাবেক প্রধান এবং বর্তমানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট৷ মাইকেল ক্রেমার ও পল রোমার যথাক্রমে ২০১৯ ও ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্রঃ আইএমএফ, ইসিবি ও নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৪,৪৪২.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক-
  1. ক) মাইমনা মোহম্মদ শরীফ
  2. খ) ক্যাথরিন রাসেল
  3. গ) ডেভিড এম. বিসলে
  4. ঘ) ড. নাতালিয়া কানেম
ব্যাখ্যা

- জাতিসংঘ জনসংখ্যা তহবিল(UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম।
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম - United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United Nations Population Fund রাখা হয়।
- ১৯৬৯ সাlলে প্রতিষ্ঠিত হয়।
- UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৪৪৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশী পরামর্শক-
  1. ডা. সুসানে গীতি
  2. ডা. হামিদা বানু
  3. ডা. সেঁজুতি সাহা
  4. ডা. নুরজাহান
ব্যাখ্যা

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization- WHO) প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• বর্তমান সদস্য দেশ ১৯৪টি।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশী পরামর্শক ডা. সেঁজুতি সাহা।
• তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার Polio Transition Independent Monitoring Board (PTMB) এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।

৪,৪৪৪.
১৯৬৫ সাল পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কয়টি ছিল?
  1. ৬টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি।
- তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছরের মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
- সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- কোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ীসহ মোট ৭টি সদস্য থেকে ৯টি সদস্যের বিধান গৃহিত হয়।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৪,৪৪৫.
জাতিসংঘের সনদে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?
  1. ৯৯টি
  2. ১০১টি
  3. ১০৯টি
  4. ১১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল। সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে,  জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে। প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে, এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন এবং ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয়। এরপর, ২৪ অক্টোবর এটি সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়। 

এছাড়াও, 
- জাতিসংঘ জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- এর বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৪৪৬.
জাতিসংঘের ইতিহাসে প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কী ছিল?
  1. UNIFIL
  2. UNMIS
  3. UNTSO
  4. MONUC
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল UNTSO (United Nations Truce Supervision Organization),
- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয়।
- এই মিশন প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য।
- UNTSO’র মূল কাজ ছিল ১৯৪৮ সালের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তি মেনে চলছে কিনা তা মনিটর করা।
- এটি জাতিসংঘের ইতিহাসে প্রথম শান্তিরক্ষা মিশন হিসেবে পরিচিত।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৪৪৭.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯৫
  2. খ) ১৯২
  3. গ) ১৯৩
  4. ঘ) ২০৪
  5. ঙ) ১৯৬
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠন ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। এর পাশাপাশি ১১টি সহযোগী সদস্য রয়েছে। সর্বশেষ সদস্য ফিলিস্তিন ইউনেস্কোর সদস্য হওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাঈল ইউনেস্কো ত্যাগ করে। ইউনেস্কো বাংলাদেশ সরকারের সাথে বিশ্বব্যাপী মুজিব বর্ষ পালন করবে। (সূত্রঃ ইউনেস্কো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো)
৪,৪৪৮.
BRICS এর সদর দপ্তর কোন দেশে?
  1. Brazil
  2. South Africa
  3. China
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- BRICS জোটে মোট ১০টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দেশগুলো হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

উৎস: BRICS ওয়েবসাইট।
৪,৪৪৯.
বিশ্বব্যাংক-এর দাপ্তরিক নাম কী?
  1. International Bank for Reconstruction and Development
  2. International Bank for Development Association
  3. International Bank for Finance Corporation
  4. International Bank for Finance and Development
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার নাম বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক-এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- কার্যক্রম শুরুর সময়ে সদস্য সংস্খ্যা ছিল ৩৮টি।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উৎস: World Bank ওয়েবসাইট। [link]
৪,৪৫০.
জাতিসংঘ দিবস (UN Day) প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
  1. ২৬ জুন
  2. ১০ ডিসেম্বর
  3. ২৪ অক্টোবর
  4. ১ জানুয়ারি
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয় এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 'জাতিসংঘ দিবস' পালন করা হয়।

​জাতিসংঘ:
- ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- জাতিসংঘের সদস্যপদ ১৯৪৫ সালে মূল ৫১টি সদস্য রাষ্ট্র থেকে বর্তমান ১৯৩টি সদস্য রাষ্ট্রে উন্নীত হয়েছে।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের একটি সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রগুলো সদস্যপদ গ্রহণ করে।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

৪,৪৫১.
রেডক্রস সংস্থাটি এ পর্যন্ত কতবার নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য - বিশ্বব্যাপী ১৯১টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।

- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট। [লিঙ্ক]
৪,৪৫২.
WFP এর শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশের কোন ক্রিকটার?
  1. ক) মেহেদী হাসান মিরাজ
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) তামিম ইকবাল খান
  4. ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাখ্যা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) শুভেচ্ছাদূত হয়েছেন।
- বৈশ্বিক ক্ষুধামুক্তির লক্ষ্যে কাজ করা WFP-তে তামিমই প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শুভেচ্ছাদূত হন।
- এর আগে UNICEF ও UNESCO-এর শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব আল হাসান।
- শিশু অধিকার দূত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা WFP।
- এর পূর্ণরূপ: World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎস: WFP এর ওয়েবসাইট।

৪,৪৫৩.
ইয়াল্টা কনফারেন্স এর একটি অন্যতম লক্ষ্য ছিলো-
  1. যুদ্ধে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ
  2. ২য় বিশ্বযুদ্ধ বন্ধ করা
  3. জাতিসংঘ প্রতিষ্ঠা করা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ইয়াল্টা কনফারেন্স:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ইয়াল্টা কনফারেন্স এর একটি অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। 
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও  সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
 - এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৪,৪৫৪.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৪৫৫.
BSTDB কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য প্রচারের জন্য গঠিত হয়?
  1. ব্ল্যাক সি রিজিয়ন
  2. সাউথ এশিয়ান রিজিয়ন
  3. বাল্টিক রিজিয়ন
  4. সেন্ট্রাল এশিয়ান রিজিয়ন
ব্যাখ্যা

BSTDB:
- BSTDB এর পূর্ণরূপ Black Sea Trade and Development Bank.
- এই ব্যাংকটি Black Sea Region অঞ্চলে বাণিজ্য ও প্রকল্প অর্থায়ন ঋণ, গ্যারান্টি এবং সদস্যদেশগুলোর বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ইকুইটি অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে।
- সদর দপ্তর: থেসালোনিকি, গ্রিস।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সাল।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৯৯ সাল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১১টি। যথা:
• আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, তুর্কি এবং ইউক্রেন।
- বর্তমান সভাপতি: সেরহাট কোকসাল।

তথ্যসূত্র - BSTDB ওয়েবসাইট।

৪,৪৫৬.
Which organization is not part of World Bank Group?
  1. International Monetary Fund
  2. Multilateral Investment Guarantee Agency
  3. International Bank for Reconstruction and Development
  4. International Centre for Settlement of Investment Disputes
  5. International Finance Corporation
ব্যাখ্যা
⇒ International Monetary Fund (IMF) বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (ডিসেম্বর, ২০২৪)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৪৫৭.
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. ইন্দোনেশিয়া
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ — দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে — ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার — ২০০০-২০০১ সালে।

• জাতিসংঘে বাংলাদেশ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে — ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। 
- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে — বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
- ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় এবং
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের — ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধূরী — ১৯৮৬-৮৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

এছাড়াও, 
- বাংলাদেশ — ২০০০ সালের মার্চ মাসে এবং ২০০১ সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
- বাংলাদেশ — ১৯৮৫ সালে শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) এবং ১৯৯৮ সালে বিশ্ববাণিজ্য সংস্থার সিটিডি কমিটির হাইকমিশনার নিযুক্ত হয়।
- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব পালন করেন।
- বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে — ১৯৮৩-২০০০ মেয়াদে এবং ২০০৬-২০০৮ মেয়াদে কাজ করে।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪,৪৫৮.
ওপেক এর সদস্য দেশ কতটি? [ফেব্রুয়ারি,২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ওপেক:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC) ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৬০ সালের সেপ্টেম্বরে ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা নামের পাঁচটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে সংস্থাটির মোট ১২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি,২০২৫]
- অ্যাঙ্গোলা ১ জানুয়ারী ২০২৪ কার্যকরী সদস্যপদ প্রত্যাহার করে।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- সদর দপ্তর ১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
- OPEC এর উদ্দেশ্য হল সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত করা এবং একীভূত করা, যাতে পেট্রোলিয়াম উৎপাদনকারীদের জন্য ন্যায্য এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা যায়

উৎস: ওপেক ওয়েবসাইট।[লিংক]
৪,৪৫৯.
মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করে -
  1. IMF
  2. MIGA
  3. IDA
  4. ICSID
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উল্লেখ্য,
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- ICSID সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।

তথ্যসূত্র- IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৪৬০.
শেনজেন এরিয়াভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১৯টি
  2. খ) ২২টি
  3. গ) ২৬টি
  4. ঘ) ৩৪টি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন স্বাক্ষরিত হয়।
বর্তমানে ২২টি ইইউ এবং ৪টি নন-ইইউ দেশসহ মোট ২৬টি দেশ শেনজেন এরিয়াভুক্ত।
দেশগুলো হলো:
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- চেকিয়া (চেক রিপাবলিক)
- ডেনমার্ক
- এস্তোনিয়া
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- গ্রিস
- হাঙ্গেরি
- আইসল্যান্ড
- ইতালি
- লাটভিয়া
- লিচেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- মাল্টা
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পোল্যান্ড
- পর্তুগাল
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- স্পেন
- সুইডেন
- সুইজারল্যান্ড।
(সূত্র: শেনজেন ভিসা ওয়েবসাইট)
৪,৪৬১.
Transparency International (TI) was established in what year?
  1. 1989
  2. 1991
  3. 1993
  4. 1995
  5. 1997
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৪,৪৬২.
CIPS কী?
  1. ক) আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন গেটওয়ে
  2. খ) মধ্য এশিয়ার দেশগুলোর সংগঠন
  3. গ) প্রাইভেট মিলিটারি বাহিনী
  4. ঘ) এলএনজি রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
CIPS (The Cross-Border Interbank Payment System) হলো একটি আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন গেটওয়ে। চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালের ৮ অক্টোবর এটি চালু করে।

SWIFT (The Society for Worldwide Interbank Financial Telecommunication) এর বিকল্প হিসেবে চীন এটি চালু করে। সম্প্রতি রাশিয়াকে SWIFT থেকে বাদ দেওয়া হলে রাশিয়া চীনের CIPS সিস্টেমে যুক্ত হয়।

(তথ্যসূত্র: চীনা কেন্দ্রীয় ব্যাংক ওয়েবসাইট এবং আল জাজিরা)
৪,৪৬৩.
IMF- এর সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
  1. লিচেনস্টাইন
  2. পূর্ব তিমুর
  3. দক্ষিণ সুদান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (মার্চ, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (যোগদান তারিখ- ২১ অক্টোবর, ২০২৪)

- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৪,৪৬৪.
UNDP-এর বর্তমান প্রশাসক কে? [মার্চ, ২০২৫]
  1. রুডলফ পিটারসন
  2. আচিম স্টেইনার
  3. পল জি. হফম্যান
  4. জেমস গুস্তাভ স্পেথ
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner)।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

উৎস: UNDP ওয়েবসাইট।
৪,৪৬৫.
বাংলাদেশ কোনটির সদস্য নয়?
  1. BCIM-EC
  2. OAS
  3. OIC
  4. BIMSTEC
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

BCIM-EC:
- Bangladesh, China, India and Myanmar Economic Corridor (BCIM) যা চীনের Belt and Road Initiative এর অংশ।
- BCIM হলো একটি অর্থনৈতিক করিডর।
- এটি ভারত, চীন, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রস্তাবিত একটি অর্থনৈতিক করিডোর।

অন্যদিকে,
- OAS: The Organization of American States যা উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর গঠিত সংস্থা।
- ১৯৪৮ সালে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে Charter of the OAS স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ OAS-এর সদস্য নয়।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,৪৬৬.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ৮৭টি
  2. ৯৬টি
  3. ১০৭টি
  4. ১১০টি
ব্যাখ্যা
Asian Infrastructure Investment Bank (AIIB):
- Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪-এ যোগদান করে)। 

উৎস: AIIB ওয়েবসাইট।
৪,৪৬৭.
জাতিসংঘ নামের প্রস্তাবক করেন কে?
  1. উইনস্টন চার্চিল
  2. আইসেন হাওয়ার
  3. জোসেফ স্ট্যালিন
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা
⇒ জাতিসংঘ:
- জাতিসংঘ নামের প্রস্তাবক করেন - ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- তিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি।
১) সাধারণ পরিষদ (General Assembly),
২) নিরাপত্তা পরিষদ (Security Council),
৩) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council),
৪) সচিবালয় (Secretariat),
৫) আন্তর্জাতিক আদালত (International Court of Justice),
৬) অছি পরিষদ (Trusteeship Council),
- অছি পরিষদের কার্যক্রম ১৯৯৪ সাল থেকে স্থগিত রয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৪,৪৬৮.
কোন সম্মেলনে FAO প্রতিষ্ঠা লাভ করে?
  1. রোম সম্মেলন
  2. জেনেভা সম্মেলন
  3. প্যারিস সম্মেলন
  4. কুইবেক সম্মেলন
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ECOSOC-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
৪,৪৬৯.
Green Revolution এর জনক কে?
  1. ক) সোভেনটে আরহেনিয়াস
  2. খ) নরম্যান বোরলগ
  3. গ) ওয়াংগেরি মাথাই
  4. ঘ) আর্নেস্ট হেইকেল
ব্যাখ্যা
নরম্যান আর্নেস্ট বোরলাগ,আমেরিকান কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ এবং ১৯৭০ সালে শান্তির নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে পরিচিত। ''সবুজ বিপ্লবের জনক,'' বোরলাউগ কৃষিক্ষেত্রের অগ্রগতির ভিত্তি তৈরিতে সহায়তা করেছিলেন। রেফারেন্সঃ ব্রিটানিকা
৪,৪৭০.
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা-
  1. ২৭টি
  2. ১৮ টি
  3. ১০টি
  4. ১৯ টি
ব্যাখ্যা
আসিয়ান: 

- আসিয়ান (Associaion of South East Asian Nations-ASEAN) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় 'ব্যাংকক ডিক্লারেশনের' মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
• ইন্দোনেশিয়া,
• মালয়েশিয়া,
• ব্রনাই,
• সিঙ্গাপুর,
•  থাইল্যান্ড,
• ফিলিপাইন,
• কম্বোডিয়া,
• ভিয়েতনাম,
•  লাওস,
• মায়ানমার।   
 
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশ গুলো হলো:  ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- বাংলাদেশ ARF এর সদস্য।
- আসিয়ানের সদরদপ্তর জাকার্তায় অবস্থিত।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৪৩তম ASEAN শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হবে।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।
৪,৪৭১.
বিশ্ব ডাক ইউনিয়ন কয়টি সংস্থা নিয়ে গঠিত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union.
- বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

⇒ শুরুতে এর নাম ছিলো General Postal Union।
- ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

⇒ UPU ৪টি সংস্থা নিয়ে গঠিত। সংস্থাগুলো হলো:
• কংগ্রেস,
• প্রশাসনের কাউন্সিল,
• পোস্টাল অপারেশন কাউন্সিল,
• আন্তর্জাতিক ব্যুরো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে UPU-এর সদস্য পদ লাভ করে।

⇒ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UPU ওয়েবসাইট।
৪,৪৭২.
বেসরকারি খাতের উন্নয়ন সাধনে কোনটি কাজ করে?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫ টি। বর্তমান সিইও ফিলিপে লি হোরেইও। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। (সূত্রঃ IFC ওয়েবসাইট)
৪,৪৭৩.
'League of Arab States'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. তিউনেসিয়া
  2. কায়রো
  3. রাবাত
  4. জেদ্দা
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি।
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।

উৎস: Arab League ওয়েবসাইট।
৪,৪৭৪.
Bangkok Vision 2030 কোন সংস্থার উদ্যোগ?
  1. BIMSTEC
  2. ASEAN
  3. SAARC
  4. ESCAP
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে।
- এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।

৪,৪৭৫.
জাতিসংঘের কোন সংস্থা 'ভেটো' ক্ষমতা প্রয়োগ করে?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. জাতিসংঘ সচিবালয়
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- সদস্যগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে।

উল্লেখ্য,
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

⇒ ইয়াল্টা সম্মেলন:

- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৪,৪৭৬.
Transparency International কোন সূচক প্রকাশ করে?
  1. Corruption Perceptions Index (CPI)
  2. Human Development Index (HDI)
  3. Global Peace Index (GPI)
  4. Environmental Performance Index (EPI)
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক/ Corruption Perceptions Index (CPI) প্রকাশ করে।

• দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে টিআই।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
১. দক্ষিণ সুদান,
২. সোমালিয়া,
৩. ভেনিজুয়েলা।

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
১. ডেনমার্ক,
২. ফিনল্যান্ড,
৩. সিঙ্গাপুর।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৪,৪৭৭.
Yalta conference-এর লক্ষ্য ছিল -
  1. জিব্রালটার প্রণালীর সুরক্ষা
  2. বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  3. যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
  4. জাতিসংঘ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

⇒ এই সম্মেলনের প্রধান বিষয়:
- বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান তথা জাতিসংঘ গঠন,
- জার্মানির ভাগ্য নির্ধারণ,
- পোল্যান্ডের ভবিষ্যত সমস্যার সমাধানকল্পে আলোচনা।

উৎস: History.com
৪,৪৭৮.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? 
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১ সালে।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- এটি একটি স্বেচ্ছাসেবী সদস্যভিত্তিক সংস্থা।
- যা সরকারের প্রভাবমুক্ত এবং রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস থেকে স্বাধীন।

তথ্যসূত্র: Amnesty International ওয়েবসাইট।

৪,৪৭৯.
Federal Reserve system is the central bank of
  1. ক) UK
  2. খ) USA
  3. গ) Germany
  4. ঘ) France
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The Federal Reserve System 

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The Reserve Bank of India (RBI)
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England

Source: respective bank website
৪,৪৮০.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. ব্যাডেন পাওয়েল
  2. উইলসন ফিশার
  3. এডগার ওয়াটসন
  4. জুলিয়ান হাক্সলে
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন:
- WOSM-এর পূর্ণরূপ: World Organization of the Scout Movement.
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।ব্যাড
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে সদস্য সংখ্যা: ১৭৪টি।
- স্কাউটিংয়ের মাধ্যমে একজন ছেলে অথবা মেয়ে নিজেকে একজন প্রকৃত অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।

⇒ রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল ১৯০৭ সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন।

উল্লেখ্য,
- ১৯০৭ সালে ২০ জন বালকে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষা মূলক ক্যাম্পের মাধ্যমে স্কাউট আন্দোলন শুরু হয়েছিলো।
- ১৯১৬ সালে ১১ বছরের নিচে শিশুদের জন্য “কাব স্কাউট” তৈরি করেন।
- ১৯১৮ সালে ১৮ বছরের যুবকদের জন্য রোভারিং শুরু করেছেন। এভাবে স্কাউটিং সম্প্রসারণ শুরু হয়।
- ১৯২০ সালে ইংল্যান্ডে অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
- ১৯২২ সালে প্রথম বিশ্ব স্কাউট কমিটি প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।

৪,৪৮১.
How many member countries does the Multilateral Investment Guarantee Agency currently have? (July, 2025)
  1. 180
  2. 181
  3. 182
  4. 183
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুলাই, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৪,৪৮২.
স্বল্পোন্নত থেকে উন্নশীল দেশে উত্তরণের জন্য নূন্যতম মাথাপিছু আয় কত ডলার হতে হয়?
  1. ক) ১২০০
  2. খ) ১২৩০
  3. গ) ১২৫০
  4. ঘ) ১৮০০
ব্যাখ্যা
জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ১,২৩০ বা এর ঊর্ধ্বে (অথবা, শুধুমাত্র মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ২,৪৬০ বা এর ঊর্ধ্বে); মানব সম্পদ সূচক (HAI) ৬৬ বা এর ঊর্ধ্বে; এবং অর্থনৈতিক সূচক ৩২ বা এর কম নির্ধারণ করেছে। উত্তরণের নিমিত্ত তিনটি সূচকের যে কোন দু’টি অর্জন করলেই চলে। কিন্তু আনন্দের সংবাদ এই যে, ২০১৮-এর ত্রিবার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ তিনটি সূচকেই নির্ধারিত মানদন্ড অতিক্রম করেছে। জাতিসংঘের নিয়মানুসারে পরবর্তী দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় (২০২১, ২০২৪) বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক হলে বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের গন্ডি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হবে। উৎসঃ জাতীয় পত্র-পত্রিকা।
৪,৪৮৩.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান কোনটি?
  1. IFC
  2. IBRD
  3. MIGA
  4. IDA
  5. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।

IBRD:
- পূর্ণরূপ হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলোকে অর্থনৈতিক নীতি পরামর্শ এবং আর্থিক পণ্য সরবরাহ করে, যাতে তারা দারিদ্র্য হ্রাস ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

IDA:
- পূর্ণরূপ হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

IFC:
- পূর্ণরূপ হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করে।

MIGA:
- পূর্ণরূপ হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- উন্নয়নশীল সদস্য দেশগুলোতে বিভিন্ন খাতের প্রকল্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা (গ্যারান্টি) সরবরাহ করে।

ICSID:
- পূর্ণরূপ হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৪৮৪.
BIMSTEC এর প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. ঢাকা
  2. কাঠমুন্ডু
  3. ব্যাংকক
  4. থিম্পু
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠার সময়: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।

⇒ বর্তমান সদস্য: ৭টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
• ভারত,
• বাংলাদেশ,
• শ্রীলংকা,
• নেপাল,
• ভুটান,
• মিয়ানমার,
• থাইল্যান্ড।

⇒ এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
• বাংলাদেশ,
• ভারত,
• শ্রীলঙ্কা,
• থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৪৮৫.
আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের মেয়াদকাল -
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ৯ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের মেয়াদকাল - ৯ বছর।

• জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবৈধ হস্তক্ষেপ, যুদ্ধাপরাধ, জাতিগত দাঙ্গা এ বিষয়গুলো এ আন্তর্জাতিক বিচারালয়ে 
নিষ্পত্তি হয়ে থাকে।
- এ আদালতে মোট ১৫ জন বিচারক রয়েছেন।
- তাঁরা জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ৯ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪৮৬.
কোন সংস্থাটি অপেক্ষাকৃত আগে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. WMO
  2. WHO
  3. UPU
  4. ITU
ব্যাখ্যা
ITU:
- ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন।
- এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union.
- ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।

অন্যদিকে:
UPU:
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।

WHO:
- WHO (World Health Organization) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।

সূত্র: স্ব স্ব ওয়েবসাইট।
৪,৪৮৭.
In terms of GDP, which one of the following is the largest economy?
  1. USA
  2. UK
  3. Australia
  4. China
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম অর্থনীতি:

- একটি দেশের অর্থনৈতিক শক্তি তার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বারা নির্ধারিত হয়।
- অন্য কথায়, পণ্য ও সেবা বিক্রয় থেকে দেশে উৎপন্ন সমস্ত আয়ের পরিমাণ।
- ২৫,৪৬২.৭ বিলিয়ন ডলারের জিডিপি সহ, ২০২২ সালের জন্য এই র‌্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম অর্থনীতি।
- ১৭,৯৬৩.২ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে চীনের অবস্থান দ্বিতীয়।
- ৩,০৭০.৭ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে যুক্তরাজ্যের অবস্থান ৬ষ্ঠ।
- ১,৬৭৫.৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ১২তম।

তথ্যসূত্র - Worlddata.info
৪,৪৮৮.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কতটি?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
UN specialized agencies are international organizations that coordinate their work with the United Nations through negotiated agreements.There are currently 17 specialized agencies.
Source:un.org
৪,৪৮৯.
রোম সংবিধি দ্বারা নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে?
  1. ইউরোপীয় ইউনিয়ন (EU)
  2. আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)
  3. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)
  4. স্থায়ী সালিশ আদালত (PCA)
ব্যাখ্যা

ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি (ICC)।
- ১৯৯৮ সালের ১৫ জুন ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার সমর্থনে বা এটার পরিপূরক (কমপ্লিমেন্টারি) হিসেবে কাজ করার জন্য আইসিসি তৈরি হয়েছিল (রোম সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭)।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

⇒ যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

উৎস: i) BBC.
ii) International Criminal Court ওয়েবসাইট।

৪,৪৯০.
কোন দেশটি 'আসিয়ান' জোট ভুক্ত নয়?
  1. লাওস
  2. থাইল্যান্ড
  3. কম্বোডিয়া
  4. ভারত
ব্যাখ্যা
ASEAN:
• Association of Southeast Asian Nations (ASEAN) হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• প্রতিষ্ঠা: ১৯৬৭ সালের ৮ আগস্ট 'ব্যাংকক ডিক্লারেশনের' মাধ্যমে।
• সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া,
• বর্তমান সদস্য সংখ্যা: ১০টি,
• সদস্য দেশ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।
• সর্বশেষ যোগদান: কম্বোডিয়া, ৩০ এপ্রিল ১৯৯৯,
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
• প্রথম শীর্ষ সম্মেলন: বালি, ইন্দোনেশিয়া, ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৬।
• ভারত আসিয়ান জোট ভুক্ত দেশ নয়।

উৎস:  ASEAN ওয়েবসাইট।
৪,৪৯১.
International Organization for Mediation (IOMed) কোন দেশের উদ্যোগে গঠিত?
  1. ভারত
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

International Organization for Mediation (IOMed):
- চীনের উদ্যোগে সংঘাত নিরসনে হংকংয়ে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা International Organization for Mediation (IOMed) নামে একটি বৈশ্বিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।
- প্রতিষ্ঠা চুক্তি স্বাক্ষরিত হয়: ৩০ মে, ২০২৫।
- এটি কার্যকর হয়: ২৯ আগস্ট, ২০২৫।
- আনুষ্ঠানিক উদ্বোধন: ২০ অক্টোবর, ২০২৫।
- সদর দপ্তর: হংকং, চীন।
- বর্তমান মহাসচিব (Secretary-General): প্রফেসর টেরেসা চেং য়ুক-ওয়াহ (eresa CHENG Yeuk-wah SC)।
- IOMed এক দেশের সঙ্গে আরেক দেশের, একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের নাগরিকদের এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে সালিশি বা মধ্যস্থতা করবে।

⇒  হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সভাপতিত্বে IOMed প্রতিষ্ঠার চুক্তি ‘the Convention on the Establishment of the International Organization for Mediation’ স্বাক্ষরিত হয়।
- এ সময় ইন্দোনেশিয়া, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া ও সার্বিয়াসহ ৩১টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতিসংঘসহ প্রায় ২০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
- এটি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) ও পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

উৎস: i) International Organization for Mediation (IOMed) ওয়েবসাইট।
ii) mofa.go.ug

৪,৪৯২.
জাতিসংঘ গঠনের ইতিহাসে নিম্নের সম্মেলনটি সবার শেষে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইয়াল্টা সম্মেলন
  2. খ) মস্কো সম্মেলন
  3. গ) সানফ্রান্সিস্কো সম্মেলন
  4. ঘ) তেহরান সম্মেলন
ব্যাখ্যা

সানফ্রান্সিস্কো সম্মেলন
২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter) রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।
⤇ ২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি San Francisco Conference বা The United Nations Conference on International Organization নামে পরিচিত।
⤇ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
⤇ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়।

সুত্রঃ Live MCQ Content Program
৪,৪৯৩.
’ইয়াল্টা সম্মেলন’ হয়েছিল কত সালে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৪৫১ সালে
ব্যাখ্যা

 ইয়াল্টা সম্মেলন (Yalta Conference, 1945):
- ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির সম্মেলন।
- তিন প্রধান নেতা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক।
- এটি ইউরোপে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে এক ঐতিহাসিক পদক্ষেপ।
- তারিখ: ৪ -১১ ফেব্রুয়ারি, ১৯৪৫।
- স্থান: লিভাদিয়া প্রাসাদ, ইয়াল্টা, ক্রিমিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে ইউক্রেন)।
- প্রধান অংশগ্রহণকারী নেতারা:
- ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট – মার্কিন প্রেসিডেন্ট,
- উইনস্টন চার্চিল - ব্রিটিশ প্রধানমন্ত্রী,
- জোসেফ স্টালিন - সোভিয়েত ইউনিয়নের নেতা।

• প্রধান সিদ্ধান্তসমূহ:
- জার্মানিকে চারটি অধিকৃত অঞ্চলে ভাগ করা হবে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স)।
- বার্লিন শহরকেও চার ভাগে ভাগ করা হবে।
- একটি নতুন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ (United Nations) গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
- নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা যুক্ত করা হয় স্থায়ী সদস্যদের জন্য।

উৎস: Britannica.com.

৪,৪৯৪.
DE-MAT কী?
  1. মন্দ শেয়ার
  2. শেয়ার দর পতন রোধ ব্যবস্থা
  3. ভালো শেয়ার
  4. শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া
ব্যাখ্যা
DE-MAT হলো শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া।

ডি-ম্যাট:
- DE-MAT account-এর পূর্ণরূপ: Dematerialisation account।
- একটি ডিম্যাট অ্যাকাউন্ট হল একটি ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট যা বিনিয়োগকারীদের জন্য ইলেকট্রনিক বিন্যাসে শেয়ার ও সিকিউরিটিজ রাখতে সাহায্য করে।
- ডিমেটিরিয়ালাইজেশন হলো ফিজিকাল শেয়ার সার্টিফিকেটকে ইলেকট্রনিক ফর্মে রূপান্তরিত করার প্রক্রিয়া।
- এটি রক্ষণাবেক্ষণ করা সহজ এবং বিশ্বজুড়ে যে কোনও জায়গা থেকে অ্যাক্সেস করা যায়।
- অনলাইনে ট্রেড করতে চাইলে একজন বিনিয়োগকারীকে ডিপোজিটরি পার্টিসিপেন্টের (DP)-এর সাথে একটি ডিম্যাট খুলতে হয়।
- ডিমেটিরিয়ালাইজেশনের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেট ধরে রাখা থেকে মুক্তি দেওয়া এবং হোল্ডিংয়ের নিরন্তর ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকে সহজতর করে তোলা।

উল্লেখ্য,
- শেয়ার সার্টিফিকেট ইস্যু করার প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং জটিল ছিল।
- ডিম্যাট সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পরিবর্তন করে দ্রুততা আনতে এবং ডিজিটাল ফরম্যাটে সিকিউরিটি সার্টিফিকেট সংরক্ষণ করতে সাহায্য করেছে।
- ১৯৯১ সালে ভারতীয় অর্থনীতির উদারীকরণের পরে, পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য ১৯৯২ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) তৈরি করা হয়েছিল।
- ডিপোজিটরি অ্যাক্ট, ১৯৯৬-এর মাধ্যমে সিকিউরিটিজ ডিম্যাটেরিয়ালাইজেশন প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে SEBI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
- কোম্পানি (সংশোধন) আইন, ২০০০-এর অধীনে শুধুমাত্র ১০ কোটি টাকা বা তার বেশি মূল্যের আইপিও ডিমেটেরিয়ালাইজড আকারে প্রকাশ করা বাধ্যতামূলক হয়ে ওঠে।
- বর্তমানে, ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া কেউ শেয়ারে লেনদেন করতে পারবে না।

উৎস: i) HDFC Bank।
         ii) ২৭ ডিসেম্বর ২০১২, আনন্দবাজার পত্রিকা।
৪,৪৯৫.
কোনটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয়?
  1. G-7
  2. African Union
  3. OIC
  4. Amnesty International
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয়, এটি একটি যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

Amnesty International:

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে,
- G-7 বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- OIC মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৪,৪৯৬.
কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
  1. ক) 1990 সালের 26 আগস্ট
  2. খ) 1990 সালের 26 নভেম্বর
  3. গ) 1990 সালের 26 মে
  4. ঘ) 1990 সালের 26 জানুয়ারি
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯০ সালের ২৬ জানুয়ারি। ওইদিন ৬১ টি দেশ স্বাক্ষর করে এই সনদে। প্রায় সাত মাস পর, ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর এটা কার্যকর হয়।
Source: UN Human Rights office of the High Commissioner
৪,৪৯৭.
বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা (ICAO)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ, নেদারল্যান্ডস
  2. মন্ট্রিল, কানাডা
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ন রূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদরদপ্তর: মন্ট্রিল, কানাডা। 
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৪,৪৯৮.
The Charter of the United Nations was signed on-
  1. ক) 26 June 1945
  2. খ) 26 June 1946
  3. গ) 16 June 1945
  4. ঘ) 26 June 1946
ব্যাখ্যা
The Charter of the United Nations was signed on 26 June 1945, in San Francisco, at the conclusion of the United Nations Conference on International Organization, and came into force on 24 October 1945.
৪,৪৯৯.
WFP- বর্তমানে কতটি দেশ ও অঞ্চলে কাজ করে? [ জুলাই, ২০২৫]
  1. ৫০টি
  2. ৭৫টি
  3. ১২০টির বেশি
  4. ৯০টি
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP এর পূর্ণরূপ World Food Programme.
- সংস্থাটি বিশ্বের ১২০টি বেশি দেশ  ও অঞ্চল খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

উৎস:  WFP ওয়েবসাইট।
৪,৫০০.
ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশ শেনজেন ভুক্ত?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি [ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত]।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

উৎস: European Union ওয়েবসাইট।