বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Registration Act - 1908

মোট প্রশ্ন১২০এই পাতা২০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Registration Act - 1908

PrepBank · পাতা / · ১০১১২০ / ১২০

১০১.
The Registration Act, 1908 অনুযায়ী উইল ব্যতীত অন্যান্য দলিল রেজিস্ট্রি অফিসে কত বৎসরের অধিককাল পড়ে থাকলে তা ধ্বংস করা যেতে পারে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ রেজিষ্ট্রেশন আইনের  ৮৫ ধারার বিধান দাবিকৃত নয় এরূপ দলিল নষ্ট করা: উইল ব্যতীত অন্যান্য দলিলপত্র কোন রেজিস্ট্রি অফিসে দুই বছরের অধিককাল অদাবিকৃত অবস্থায় পড়ে থাকলে তা ধ্বংস বা নষ্ট করে ফেলা হবে।

⇒ অর্থাৎ উইল ছাড়া অন্য কোন দলিল দাবিবিহীন ২ বছরের বেশি সময় রেজিস্ট্রি অফিসে পড়ে থাকলে তা ধ্বংস বা নষ্ট হবে।
১০২.
নিবন্ধনকারী কর্মকর্তা ইচ্ছাকৃত ত্রুটিপূর্ণ অনুবাদ বা নকল করলে সর্বোচ্চ কী শাস্তি হতে পারে?
  1. ৩ বছরের কারাদণ্ড
  2. ৫ বছরের কারাদণ্ড
  3. ৭ বছরের কারাদণ্ড
  4. ১০ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
ধারা ৮১- ক্ষতিসাধনের উদ্দেশ্যে ত্রুটিপূর্ণভাবে দলিলের পৃষ্ঠাঙ্কনকরণ, নকলকরণ, অনুবাদকরণ বা নিবন্ধীকরণের শাস্তি:
এই আইনের অধীন নিয়োগপ্রাপ্ত প্রত্যেক নিবন্ধনকারী কর্মকর্তা এবং, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, তাহার কার্যালয়ে এই আইনের বিধানাবলির অধীন দাখিলকৃত বা জমাকৃত কোন দলিলের পৃষ্ঠাঙ্কনকরণ, নকলকরণ, অনুবাদকরণ বা নিবন্ধীকরণের দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি যদি দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অর্থে কোন ব্যক্তির ক্ষতি করিবার অভিপ্রায়ে বা ক্ষতি হইতে পারে জানিয়া উক্তরূপ কোন পদ্ধতিতে কোন দলিলের পৃষ্ঠাঙ্কন, নকল, অনুবাদ বা নিবন্ধন করেন যাহা তিনি ত্রুটিপূর্ণ বলিয়া জ্ঞাত আছেন বা বিশ্বাস করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৭ (সাত) বৎসরের কারাদণ্ডে, বা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

⇒ "ক্ষতি (injury)" শব্দটি, বেআইনিভাবেই হউক বা না হউক, কোন ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তিতে সংঘটিত ক্ষতিকে নির্দেশ করে (দণ্ডবিধির ধারা ৪৪ দ্রষ্টব্য)।
১০৩.
রেজিস্ট্রার দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানালে, তিনি কী করতে বাধ্য?
  1. দলিলটি জব্দ করবেন
  2. দলিল বাতিল করবেন
  3. মৌখিকভাবে জানিয়ে দেবেন
  4. কারণ লিপিবদ্ধ করবেন
সঠিক উত্তর:
কারণ লিপিবদ্ধ করবেন
উত্তর
সঠিক উত্তর:
কারণ লিপিবদ্ধ করবেন
ব্যাখ্যা
The Registration Act, 1908, ধারা ৭৬: রেজিস্ট্রারের অস্বীকৃতির আদেশ:
(১) রেজিস্ট্রার যদি নিচের কারণে কোনো দলিল নিবন্ধন করতে অস্বীকার করেন:
(ক) শুধুমাত্র এই কারণে যে দলিল সম্পর্কিত সম্পত্তি তাঁর জেলায় অবস্থিত নয়, অথবা
(খ) দলিলটি কোনো সাব-রেজিস্ট্রারের অফিসে নিবন্ধিত হওয়া উচিত, অথবা
(গ) ধারা ৭২ বা ধারা ৭৫ অনুযায়ী নিবন্ধনের নির্দেশ প্রদান করতে অস্বীকার করেন,

তাহলে তিনি অবশ্যই:
- অস্বীকৃতির আদেশ দেবেন,
- তার কারণসমূহ রেজিস্ট্রেশনের বই নম্বর ২-এ লিপিবদ্ধ করবেন, এবং
- দলিল সম্পাদনকারী বা দলিলের অধীনে দাবি করা কোনো ব্যক্তি অনুরোধ করলে, বিনা দেরিতে ঐ কারণসমূহের একটি অনুলিপি তাকে প্রদান করবেন।

(২) এই ধারার অধীন বা ধারা ৭২-এর অধীন রেজিস্ট্রারের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
১০৪.
নিবন্ধন আইন, ১৯০৮ অনুযায়ী টাউটের সর্বোচ্চ শাস্তি কী?
  1. এক মাস কারাদণ্ড
  2. তিন মাস কারাদণ্ড
  3. ছয় মাস কারাদণ্ড
  4. এক বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
তিন মাস কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
তিন মাস কারাদণ্ড
ব্যাখ্যা
•নিবন্ধন আইন, ধারা ৮২ক এর বিধান টাউটের শাস্তি।- যদি কোন ব্যক্তি, যাহার নাম এই আইনের অধীন প্রণীত এবং প্রকাশিত টাউটদের তালিকায় অন্তর্ভুক্ত হইয়াছে, টাউটের ন্যায় কার্য করেন, তাহা হইলে তিনি কারাদণ্ডে দণ্ডিত হইবেন যাহার মেয়াদ তিন মাস পর্যন্ত হইতে পারে, বা পাঁচশত টাকা অর্থদণ্ডে, বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।
১০৫.
'Documents of which registration is optional' বিধানটি রেজিস্ট্রেশন আইনের কত ধারায় বর্ণিত হয়েছে?
  1. ধারা ১৭
  2. ধারা ১৭ক
  3. ধারা ১৮
  4. ধারা ১৯
সঠিক উত্তর:
ধারা ১৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৮
ব্যাখ্যা
• ধারা ১৮ যে সকল দলিলের নিবন্ধন ঐচ্ছিক (Documents of which registration is optional): ১৭ ধারার অধীনে যে সকল দলিল নিবন্ধন বাধ্যতামূলক নয় সে সকল দলিলেরও নিবন্ধন করা যাবে।

• ধারা ১৭(২) অনুযায়ী নিম্নলিখিত দলিল নিবন্ধন বাধ্যতামূলক না (optional):
১. যে কোন প্রকার সোলেনামা;
২. জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার সংক্রান্ত দলিল;
৩. উক্ত কোম্পানি ইস্যুকৃত ডিবেঞ্চার যা অধিকার সৃষ্টি করে না;
৪. রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত বাটোয়ারা দলিল;
৫. নিলামে বিক্রিত কোন সম্পত্তির ক্রেতার বরাবর মঞ্জুরকৃত নিলামের বিক্রয়নামা;
৬. সরকার কর্তৃক স্থাবর সম্পত্তির কোন মঞ্জুরি;
৭. ১০০ টাকা বা তার অধিক মূল্যের স্থাবর সম্পত্তির দলিল যা কোন অধিকার সৃষ্টি করে না।
১০৬.
সম্পত্তির মূল্য অনূর্ধ্ব ৩ লক্ষ টাকা হলে, স্থাবর সম্পত্তির বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস কত হবে?
  1. ৩০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা
• নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৭৮খ- বণ্টননামা দলিলের জন্য নিবন্ধন ফিস:
ধারা ৭৮ বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন; স্থাবর সম্পত্তি বিষয়ক বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস হইবে নিম্নরূপ, যথা:
(১) সম্পত্তির মূল্য অনূর্ধ্ব তিন লক্ষ টাকা হইলে, পাঁচশত টাকা;
(২) সম্পত্তির মূল্য তিন লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব দশ লক্ষ টাকা হইলে, সাতশত টাকা:
(৩) সম্পত্তির মূল্য দশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব ত্রিশ লক্ষ টাকা হইলে, এক হাজার দুইশত টাকা:
(৪) সম্পত্তির মূল্য ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, এক হাজার আটশত টাকা:
(৫) সম্পত্তির মূল্য পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে, দুই হাজার টাকা।
১০৭.
ধারা ১৭ক কার্যকর হওয়ার পূর্বে সম্পাদিত রেজিস্ট্রেশনবিহীন বিক্রয় চুক্তি কতদিনের মধ্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা নিতে হবে?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
ধারা ১৭খ: ধারা ১৭ক কার্যকর হওয়ার পূর্বে সম্পাদিত কিন্তু রেজিস্ট্রেশনবিহীন বিক্রয় চুক্তির প্রভাব-
(১) যদি কোন স্থাবর সম্পত্তি (immovable property) বিক্রয়ের চুক্তি ধারা ১৭ক কার্যকর হওয়ার পূর্বে সম্পাদিত হয় কিন্তু রেজিস্টার না করা হয়, সেক্ষেত্রে:
(ক) সেই চুক্তির পক্ষগণকে, ধারা ১৭ক কার্যকর হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে নিম্নের যেকোনো একটি করতে হবে-
(i) উক্ত চুক্তির ভিত্তিতে সম্পাদিত বিক্রয়ের দলিল রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে; অথবা
(ii) বিক্রয়ের চুক্তিপত্রটিই রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে; অথবা

(খ) যদি উপরোক্ত (ক) ধারার কোন শর্ত পালন না করা হয় এবং কোন পক্ষ এতে অসন্তুষ্ট বা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তারা, প্রযোজ্য সীমাবদ্ধতার আইন সত্ত্বেও, উল্লেখিত ৬ মাস মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে আদালতে নির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা (suit for specific performance) বা চুক্তি বাতিলের মামলা (recession) করতে পারবেন।
 এই সময়সীমা পেরিয়ে গেলে, উক্ত চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল (void) বলে গণ্য হবে।

(২) উপ-ধারা (১)-এর বিধান প্রযোজ্য হবে না যদি: ধারা ১৭এ কার্যকর হওয়ার পূর্বেই উক্ত বিক্রয় চুক্তির ভিত্তিতে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়ে থাকে।
১০৮.
নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০চ অনুযায়ী কে টাউটকে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন?
  1. ম্যাজিস্ট্রেট
  2. পুলিশ সুপার
  3. নিবন্ধনকারী কর্মকর্তা
  4. জেলা প্রশাসক
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তা
ব্যাখ্যা

- নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৮০চ (Section 80F) অনুযায়ী: গ্রেফতারের ক্ষমতা: নিবন্ধনকারী কর্মকর্তা লিখিত আদেশের মাধ্যমে যেকোনো টাউটকে নিবন্ধন কার্যালয়ের প্রাঙ্গণে পাওয়া গেলে তাকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন।
উপস্থিতি: গ্রেফতারকৃত টাউটকে অবিলম্বে নিবন্ধনকারী কর্মকর্তার সামনে উপস্থিত করতে হবে।
দেওয়ানি আদালতের ক্ষমতা: এই ধারার প্রয়োগের জন্য নিবন্ধনকারী কর্মকর্তাকে দেওয়ানি আদালত হিসাবে গণ্য করা হয়, ফলে তিনি সরাসরি টাউটকে গ্রেফতার ও বিচার করতে পারেন।
কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা জেলা প্রশাসক এই বিশেষ গ্রেফতারের ক্ষমতা এই ধারার আওতায় রাখেন না।

- নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০চ: টাউটদের গ্রেফতার ও বিচার।- (১) কোন নিবন্ধনকারী কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত যে কোন ব্যক্তিকে এইরূপ কোন টাউট নিবন্ধন কার্যালয়ের আঙ্গিনায় পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন। নির্দেশ অনুসারে উক্ত টাউটকে গ্রেফতার করিয়া অবিলম্বে নিবন্ধনকারী কর্মকর্তার সম্মুখে উপস্থিত করিতে হইবে।
(২) যদি উক্তরূপ টাউট তাহার অপরাধ স্বীকার করে, তাহা হইলে তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর ধারা ৪৮০ ও ৪৮১ এর বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।
উক্ত টাউট যদি তাহার অপরাধ স্বীকার না করে, তাহা হইলে অনুরূপভাবে উক্ত কার্যবিধির ধারা ৪৮২ এর বিধানাবলি তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
(৩) উক্ত কার্যবিধির ধারা ৪৮০, ৪৮১ ও ৪৮২ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধনকারী কর্মকর্তাকে দেওয়ানি আদালত হিসাবে গণ্য করা হয়।
-------------
Section 80F. Arrest and trial of touts:
 (1) Any registering officer may, by an order in writing, direct any person named in the order to arrest any such tout found within the precincts of the registration office. Such tout may be arrested accordingly and shall be forthwith produced before the registering officer. 
(2) If the tout admits his offence the provisions of section 480 and 481 of the Code of Criminal Procedure, 1898, shall be applicable, so far as may be, to his detention, trial and punishment. 
If the tout does not admit his offence the provisions of section 480 of the said Code shall be similarly applicable to his detention, trial and punishment. 
(3) A registering officer shall be deemed to be a Civil Court for the purposes of sections 480, 481 and 482 of the said Code.

১০৯.
সম্পত্তির মূল্য ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, স্থাবর সম্পত্তির বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস-
  1. সাতশত টাকা
  2. এক হাজার দুইশত টাকা
  3. এক হাজার আটশত টাকা
  4. দুই হাজার টাকা
সঠিক উত্তর:
এক হাজার আটশত টাকা
উত্তর
সঠিক উত্তর:
এক হাজার আটশত টাকা
ব্যাখ্যা
• ধারা ৭৮খ এর বিধান বণ্টননামা দলিলের জন্য নিবন্ধন ফিস:- ধারা ৭৮ বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন; স্থাবর সম্পত্তি বিষয়ক বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস হইবে নিম্নরূপ, যথা:

(১) সম্পত্তির মূল্য অনূর্ধ্ব তিন লক্ষ টাক হইলে, পাঁচশত টাকা;
(২) সম্পত্তির মূল্য তিন লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব দশ লক্ষ টাকা হইলে, সাতশত টাকা:
(৩) সম্পত্তির মূল্য দশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব ত্রিশ লক্ষ টাকা হইলে, এক হাজার দুইশত টাকা:
(৪) সম্পত্তির মূল্য ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, এক হাজার আটশত টাকা:
(৫) সম্পত্তির মূল্য পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে, দুই হাজার টাকা।

অর্থাৎ সম্পত্তির মূল্য ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, স্থাবর সম্পত্তির বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস- এক হাজার আটশত টাকা।
১১০.
নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৬ অনুযায়ী রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কে নিয়োগ দিতে পারে?
  1. সরকার
  2. জেলা প্রশাসক
  3. হাইকোর্ট বিভাগ
  4. মহাপরিদর্শক নিবন্ধন
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৬ অনুযায়ী রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার নিয়োগের ক্ষমতা সরকারের (Government) হাতে থাকে। তারা বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হন।

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৬: রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার:
সরকার, উপযুক্ত মনে করিলে, সরকারি কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে, পূর্বোল্লিখিত পদ্ধতিতে গঠিত, কতিপয় জেলায় এবং কতিপয় উপ জেলায়, যথাক্রমে রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার, হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। 
------------
⇒The Registration Act, 1908- Section 6. Registrars and Sub-Registrars:
The Government may appoint such persons, whether public officers or not, as it thinks proper, to be Registrars of the several districts, and to be Sub-Registrars of the several sub-districts, formed as aforesaid, respectively.

১১১.
কোন নিবন্ধনকারী কর্মকর্তার আদেশের অধীন টাউটকে গ্রেফতার করা হলে, তাৎক্ষনিক তাকে কার নিকট উপস্থিত করা হবে?
  1. নিকটস্থ থানায়
  2. নিবন্ধনকারী কর্মকর্তার
  3. নিকটস্থ ম্যাজিস্ট্রেটের
  4. দেওয়ানি আদালতে
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তার
উত্তর
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তার
ব্যাখ্যা
নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০চ: টাউটদের গ্রেফতার ও বিচার-

(১) কোন নিবন্ধনকারী কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত যে কোন ব্যক্তিকে এইরূপ কোন টাউট নিবন্ধন কার্যালয়ের আঙ্গিনায় পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন। নির্দেশ অনুসারে উক্ত টাউটকে গ্রেফতার করিয়া অবিলম্বে নিবন্ধনকারী কর্মকর্তার সম্মুখে উপস্থিত করিতে হইবে।
 
(২) যদি উক্তরূপ টাউট তাহার অপরাধ স্বীকার করে, তাহা হইলে তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর ধারা ৪৮০ ও ৪৮১ এর বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।
 
উক্ত টাউট যদি তাহার অপরাধ স্বীকার না করে, তাহা হইলে অনুরূপভাবে উক্ত কার্যবিধির ধারা ৪৮২ এর বিধানাবলি তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
 
(৩) উক্ত কার্যবিধির ধারা ৪৮০, ৪৮১ ও ৪৮২ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধনকারী কর্মকর্তাকে দেওয়ানি আদালত হিসাবে গণ্য করা হয়।
 
Section 80F- Arrest and trial of touts:
(1) Any registering officer may, by an order in writing, direct any person named in the order to arrest any such tout found within the precincts of the registration office. Such tout may be arrested accordingly and shall be forthwith produced before the registering officer. 
 
(2) If the tout admits his offence the provisions of section 480 and 481 of the Code of Criminal Procedure, 1898, shall be applicable, so far as may be, to his detention, trial and punishment. 
 
If the tout does not admit his offence the provisions of section 480 of the said Code shall be similarly applicable to his detention, trial and punishment. 
 
(3) A registering officer shall be deemed to be a Civil Court for the purposes of sections 480, 481 and 482 of the said Code.
১১২.
Documents of which registration is compulsory-
  1. instruments of gift of immoveable property
  2. declaration of heba under the Muslim Personal Law (Shariat)
  3. declaration of gift under the Hindu, Christian and Buddhist Personal Law
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
Section 17. Documents of which registration is compulsory:
(1) The following documents shall be registered, if the property to which they relate is situate in a district in which, and if they have been executed on or after the date on which,this Act came or comes into force, namely:-
(a) instruments of gift of immoveable property; 
(aa) declaration of heba under the Muslim Personal Law (Shariat);
(aaa) declaration of gift under the Hindu, Christian and Buddhist Personal Law;
(b) other non-testamentary instruments which purport or operate to create, declare, assign, limit or extinguish, whether in present or in future, any right, title or interest, whether vested or contingent,to or in immoveable property; 
Explanation − In the case of an assignment of a mortgage the consideration for the deed of assignment shall be deemed to be the value for registration. 
(c) Non-testamentary instruments (other than the acknowledge-ment of a receipt or payment made in respect of any transaction to which an instrument registered under clause (o) relates) which acknowledge the receipt or payment of any consideration on account of the creation, declaration, assignment, limitation or extinction of any such right, title or interest; and 
(cc) instrument of mortgage referred to in section 59 of the Transfer of Property Act, 1882;
(d) leases of immoveable property from year to year, or for any term exceeding one year, or reserving a yearly rent; 
(e) non-testamentary instruments transferring or assigning any decree or order of a Court or any award when such decree or order or award purports or operates to create, declare, assign, limit or extinguish, whether in present or in future, any right, title or interest, whether vested or contingent, to or in immoveable property; 
(f) instrument of partition of immovable property effected by persons upon inheritance according to their respective personal laws;
(g) instrument of sale in pursuance of an order of the Court under section 96 of the State Acquisition and Tenancy Act, 1950.

Provided that the Government may, by order published in the official Gazette, exempt from the operation of this sub-section any leases executed in any district, or part of a district, the terms granted by which do not exceed five years and the annual rents reserved by which do not exceed fifty taka. 

(2) Nothing in clauses (b) and (c) of sub-section (1) applies to- 
(i) any composition deed; or 
(ii) any instrument relating to shares in a Joint Stock Company, notwithstanding that the assets of such Company consist in whole or in part of immoveable property; or 
(iii) any debenture issued by any such Company and not creating, declaring, assigning, limiting or extinguishing any right, title or interest, to or in immoveable property except in so far as it entitles the holder to the security afforded by a registered instrument whereby the Company has mortgaged, conveyed or otherwise transferred the whole or part of its immoveable property or any interest therein to trustees upon trust for the benefit of the holders of such debentures; or 
(iv) any endorsement upon or transfer of any debenture issued by any such Company; or 
(v) any document not itself creating, declaring, assigning, limiting or extinguishing any right, title or interest to or in immoveable property, but merely creating a right to obtain another document which will, when executed, create, declare, assign, limit or extinguish any such right, title or interest; or 
(vi) any decree or order of a Court except a decree or order expressed to be made on a compromise and comprising immoveable property other than that which is the subject-matter of the suit or proceeding; or 
(vii) any grant of immoveable property by the Government; or 
(viii) any instrument of partition made by a Revenue-officer; or 
(ix) any order granting a loan or instrument of collateral security granted under the Land Improvement Act, 1871, or the Land Improvement Loans Act, 1883; or 
(x) any order granting a loan under the , the Bangladesh Krishi Bank Order, 1973 or under any other law for the time being in force relating to the advancement of loans for agricultural purposes, or any instrument under which a loan is granted by a co-operative society for any such purpose, or any instrument made for securing the repayment of a loan so granted; or 
(xi) any endorsement on a mortgage-deed acknowledging the payment of the whole or any part of the mortgage-money, and any other receipt for payment of money due under a mortgage; or 
(xii) any certificate of sale granted to the purchaser of any property sold by public auction by a Civil or Revenue-officer; or 
(xiii)any counter-part of a lease, where the lease corresponding thereto has itself been registered.
(3) Authorities to adopt a son, executed after the first day of January 1872, and not conferred by a will, shall also be registered.
১১৩.
The Registration Act,1908 এর কত ধারায় রেজিস্ট্রার কর্তৃক দলিল নিবন্ধনের জন্য অগ্রাহ্যে আদেশের ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করার অধিকার দেয়া হয়েছে?
  1. ৬৭ ধারায়
  2. ৭৭ ধারায়
  3. ৭৫ ধারায়
  4. ৭৮ ধারায়
সঠিক উত্তর:
৭৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৭৭ ধারায়
ব্যাখ্যা
The Registration Act, 1908 এর ৭৭ ধারা: রেজিস্ট্রার কর্তৃক অগ্রাহ্যের আদেশের ক্ষেত্রে মামলা:

(১) যেক্ষেত্রে রেজিস্ট্রার ধারা ৭২ বা ধারা ৭৬ এর অধীন দলিল নিবন্ধনের জন্য আদেশ প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেন, সেইক্ষেত্রে উক্ত দলিলের কোন গ্রহীতা, তাহার প্রতিনিধি, মনোনীত ব্যক্তি বা এজেন্ট উক্ত অগ্রাহ্যের আদেশ প্রদানের পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ারের স্থানীয় সীমানার মধ্যে অবস্থিত কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা হইয়াছিল, সেই কার্যালয়ে দলিলটি নিবন্ধিত হওয়ার নির্দেশ-সংবলিত ডিক্রি লাভের উদ্দেশ্যে উক্ত আদালতে মামলা দায়ের করিতে পারিবেন, যদি এইরূপ ডিক্রি প্রদানের পর ত্রিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দলিলটি যথাযথরূপে দাখিল করা হয়।

তবে শর্ত থাকে যে, মামলা দায়ের করিতে ব্যর্থতা বা এই ধারার অধীন দায়েরকৃত মামলার খারিজ হইয়া যাওয়া, পক্ষকে অন্য কোন প্রতিকার পাওয়ার অধিকার হইতে বঞ্চিত করিবে না, যাহা তিনি অনিবন্ধিত দলিলের ভিত্তিতে পাইতে পারিতেন।

(২) প্রয়োজনীয় পরিবর্তনসহ ধারা ৭৫ এর উপ-ধারা (২) ও (৩) এ বর্ণিত বিধানাবলি এইরূপ কোন ডিক্রি অনুসারে নিবন্ধনের জন্য দাখিলকৃত সকল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, এবং, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, দলিলটি উক্তরূপ মামলায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।

Section 77- Suit in case of order of refusal by Registrar: 
(1) Where the Registrar refuses to order the document to be registered, under section 72 or section 76, any person claiming under such document, or his representative, assign or agent, may, within thirty days after the making of the order of refusal, institute in the Civil Court, within the local limits of whose original jurisdiction is situate the office in which the document is sought to be registered, a suit far a decree directing the document to be registered in such office if it be duly presented for registration within thirty days after the passing of such decree: 
Provided that failure to file a suit or the dismissal of a suit filed under this section shall not disentitle a party to any other remedy to which he may be entitled, on the basis of the unregistered document. 
 
(2) The provisions contained in sub-sections (2) and (3) of section 75 shall, mutatis mutandis, apply to all documents presented for registration in accordance with any such decree, and, notwithstanding anything contained in this Act, the document shall be receivable in evidence in such suit.
১১৪.
The Registration Act, 1908 এর বিধান অনুযায়ী নিম্নের কোনটি স্থাবর সম্পত্তি নয়?
  1. পতিত জমি
  2. ঘরবাড়ি
  3. জলাশয়ে মৎস্য ধরার অধিকার
  4. দণ্ডায়মান কোনো বৃক্ষ
সঠিক উত্তর:
দণ্ডায়মান কোনো বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডায়মান কোনো বৃক্ষ
ব্যাখ্যা
⇒ রেজিস্ট্রেশন আইনের ২(৬) ধারার বিধান "স্থাবর সম্পত্তি" অর্থে জমি, ইমারত, ভূমিজাত ও মাটিতে সংযুক্ত বা মাটি সংযুক্ত কোন কিছুতে স্থায়িভাবে আবদ্ধ কোন বস্তু হইতে লভ্য সুবিধাদি, বংশগত ভাতা, রাস্তা, আলো, খোয় ও মৎস্য খামার ইত্যাদির অধিকার অন্তর্ভূক্ত হইবে,
তবে উহার অন্তর্ভূক্ত হইবে না। 
(ক) দণ্ডায়মান বৃক্ষ, বাড়ন্ত শষ্য বা ঘাস, তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকরণের অভিপ্রায় থাকুক বা না থাকুক:
(খ) বৃক্ষাদিতে বিদ্যমান বা ভবিষ্যতে উৎপন্ন হইতে পারে, এইরূপ ফল বা রস; এবং 
(গ) মাটিতে প্রোথিত বা সংযুক্ত যন্ত্রপাতি, যখন উহা ভূমি ব্যতিরেকে ব্যবহৃত হয়;
---------------
⇒ The Registration Act, 1908 Section 2(6) “immoveable property” includes land, buildings, benefits to arise out of land and things attached to the earth, or permanently fastened to anything attached to the earth, hereditary allowances, rights to ways, lights, ferries and fisheries.
but does not include-
(a) standing timber, growing crops or grass whether immediate severance thereof it intended or not; 
(b) fruit upon and juice in trees whether in existence or to grow in future; and 
(c) machinery embedded in or attached to the earth, when dealt with apart from the land:
১১৫.
The Registration Act, 1908 অনুসারে কোন দলিলের নিবন্ধন বাধ্যতামূলক নয়?
  1. দানপত্র
  2. হেবা ঘোষনা
  3. ইজারা
  4. উইল
সঠিক উত্তর:
উইল
উত্তর
সঠিক উত্তর:
উইল
ব্যাখ্যা
•নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ২৭: উইল যে কোন সময় দাখিল করা বা জমা দেওয়া যাইবে: 
 - উইল যে কোন সময় নিবন্ধনের জন্য দাখিল করা যাইবে, অথবা অতঃপর বর্ণিত পদ্ধতিতে জমা দেওয়া যাইবে। 
 - উইল হইল একমাত্র দলিল যাহা দাখিলের জন্য কোন সময়সীমা নাই। 

-অপরদিকে, ধারা ১৭ অনুসারে, দানপত্র, হেবা ঘোষনা এবং ইজারা দলিল নিবন্ধন বাধ্যতামূলক। এই দলিল সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করাও বাধ্যতামূলক। যেহেতু উইল নিবন্ধনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই, সেহেতু বলা যায় The Registration Act, 1908 অনুসারে উইল নিবন্ধন বাধ্যতামূলক নয়।
১১৬.
সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থাপন করা হয় কোথায়?
  1. প্রতি জেলায়
  2. প্রতি ইউনিয়নে
  3. প্রতি পৌরসভায়
  4. প্রতি উপজেলায়
সঠিক উত্তর:
প্রতি উপজেলায়
উত্তর
সঠিক উত্তর:
প্রতি উপজেলায়
ব্যাখ্যা
ধারা ৭- রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারগণের কার্যালয়:
(১) সরকার প্রতি জেলায় রেজিস্ট্রারের কার্যালয় নামে অভিহিত একটি কার্যালয় স্থাপন করিবে এবং প্রতিটি উপ-জেলায় সাব-রেজিস্ট্রার বা যুগ্ম সাব-রেজিস্ট্রারের কার্যালয় নামে অভিহিত এক বা একাধিক কার্যালয় স্থাপন করিবে।

(২) সরকার কোন রেজিস্ট্রারের কার্যালয়ের সহিত উক্ত রেজিস্ট্রারের অধীনস্থ কোন সাব-রেজিস্ট্রারের কার্যালয়কে একীভূত করিতে পারিবে, এবং যে সাব-রেজিস্ট্রারের কার্যালয়কে উক্তরূপে একীভূত করা হইয়াছে সেই সাব-রেজিস্ট্রারকে তাহার নিজ ক্ষমতা এবং দায়িত্বের অতিরিক্ত, তিনি যে রেজিস্ট্রারের অধস্তন তাহার সকল বা যে কোন ক্ষমতা এবং দায়িত্ব, প্রয়োগ এবং পালন করিবার কর্তৃত্ব প্রদান করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষমতা প্রদান কোন সাব-রেজিস্ট্রারকে এই আইনের অধীন স্বীয় কোন আদেশের বিরুদ্ধে দায়েরকৃত কোন আপিল আবেদন শুনানি করিবার অধিকার প্রদান করিবে না।
১১৭.
রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার নিয়োগ দিবেন কে?
  1. বাংলাদেশ কর্ম কমিশন
  2. জেলা প্রশাসক
  3. সরকার
  4. নিবন্ধন মহাপরিদর্শক
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা
⇒ ধারা ৬: রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার:
সরকার, উপযুক্ত মনে করিলে, সরকারি কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে, পূর্বোল্লিখিত পদ্ধতিতে গঠিত, কতিপয় জেলায় এবং কতিপয় উপ জেলায়, যথাক্রমে রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার, হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। 
------------
Section 6. Registrars and Sub-Registrars:
 The Government may appoint such persons, whether public officers or not, as it thinks proper, to be Registrars of the several districts, and to be Sub-Registrars of the several sub-districts, formed as aforesaid, respectively.
১১৮.
বিক্রয়যোগ্য জমি দুটি সাব-রেজিস্ট্রি অফিসের এলাকাধীন হলে, কোন সাব-রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে?
  1. যে কোন একটিতে
  2. উভয়পক্ষের সম্মত অফিসে
  3. দলিলদাতার বাড়ী যে এলাকায় সে এলাকার অফিসে
  4. যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
সঠিক উত্তর:
যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
উত্তর
সঠিক উত্তর:
যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
ব্যাখ্যা
• রেজিস্ট্রেশন আইন: ১৯০৮ এর ২৮ ধারায় বলা হয়েছে,

যে জমি হস্তান্তর করার জন্য দলিল রেজিস্ট্রি করা হবে, সেই জমির সম্পূর্ণ বা বেশি অংশ যে সাব-রেজিস্ট্রার অফিসের অধীন অবস্থিত সেই সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রির জন্য উপস্থাপন করতে হবে।

উক্ত সম্পত্তির বৃহত্তর অংশ একই উপজেলায় অবস্থিত না হলে, যে সাব-রেজিস্ট্রারের এলাকায় এইরুপ সম্পত্তির কোন অংশ বিশেষ অবস্থিত সেই সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা যাবে।

উদহারন:
'ক', 'খ'-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে বেশি অংশ (৭ শতক) সাভারে অবস্থিত হওয়ায়, দলিলটি রেজিস্ট্রির জন্য সাভার সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থাপন করতে হবে।
১১৯.
রেজিস্ট্রেশন আইনের ১৮ ধারার বিধান কী?
  1. Registration of contract for sale
  2. Description of property and maps or plans
  3. Documents of which registration is compulsory
  4. Documents of which registration is optional
সঠিক উত্তর:
Documents of which registration is optional
উত্তর
সঠিক উত্তর:
Documents of which registration is optional
ব্যাখ্যা
রেজিস্ট্রেশন আইনের ১৮ ধারার বিধান: যে সকল দলিলের নিবন্ধন ঐচ্ছিক (Documents of which registration is optional): ১৭ ধারার অধীনে যে সকল দলিল নিবন্ধন বাধ্যতামূলক নয় সে সকল দলিলেরও নিবন্ধন করা যাবে।
 
• ধারা ১৭(২) অনুযায়ী নিম্নলিখিত দলিল নিবন্ধন বাধ্যতামূলক না (optional):
১. যে কোন প্রকার সোলেনামা;
২. জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার সংক্রান্ত দলিল;
৩. উক্ত কোম্পানি ইস্যুকৃত ডিবেঞ্চার যা অধিকার সৃষ্টি করে না;
৪. রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত বাটোয়ারা দলিল;
৫. নিলামে বিক্রিত কোন সম্পত্তির ক্রেতার বরাবর মঞ্জুরকৃত নিলামের বিক্রয়নামা;
৬. সরকার কর্তৃক স্থাবর সম্পত্তির কোন মঞ্জুরি;
৭. ১০০ টাকা বা তার অধিক মূল্যের স্থাবর সম্পত্তির দলিল যা কোন অধিকার সৃষ্টি করে না।
১২০.
বিক্রয় দলিল নিবন্ধনের ক্ষেত্রে সর্বশেষ কত বছরের মালিকানার সংক্ষিপ্ত বর্ণনা থাকতে হবে?
  1. ৫ বছরের
  2. ১০ বছরের
  3. ২০ বছরের
  4. ২৫ বছরের
সঠিক উত্তর:
২৫ বছরের
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছরের
ব্যাখ্যা
ধারা ৫২ক- বিক্রয় দলিলে কতিপয় তথ্য সন্নিবেশন করা না হইলে নিবন্ধনকারী কর্মকর্তা উহা নিবন্ধন করিবেন না:
কোন স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল দাখিল করা হইলে, যে পর্যন্ত নিম্নবর্ণিত বিবরণাদি দলিলে অন্তর্ভুক্ত এবং দলিলের সহিত সংযুক্ত না করা হয়, সেই পর্যন্ত নিবন্ধনকারী কর্মকর্তা দলিলটি নিবন্ধন করিবেন না, যথা-
(ক) বিক্রেতা যদি উত্তরাধিকারপ্রাপ্তি ব্যতীত অন্যভাবে সম্পত্তির মালিক হইয়া থাকেন, তাহা হইলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন তাহার নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান;
(খ) বিক্রেতা যদি উত্তরাধিকারপ্রাপ্তিতে সম্পত্তির মালিক হইয়া থাকেন, তাহা হইলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন তাহার নামে অথবা তাহার পূর্বসূরির নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান;
(গ) সম্পত্তির প্রকৃতি;
(ঘ) সম্পত্তির মূল্য;
(ঙ) সীমানা ও চৌহদ্দিসহ সম্পত্তির একটি নকশা;
(চ) সম্পত্তির মালিকানার গত ২৫ (পঁচিশ) বৎসরের সংক্ষিপ্ত বর্ণনা; এবং
(ছ) এই দলিল সম্পাদনের পূর্বে সম্পাদনকারী সম্পত্তিটি কোন ব্যক্তির নিকট হস্তান্তর করেন নাই এবং উহাতে তাহার বৈধ স্বত্ব বহাল রহিয়াছে মর্মে দৃঢ়ভাবে ঘোষণা করিয়া একটি হলফনামা।