উত্তর
ব্যাখ্যা
• "Coast" এর সঠিক বাংলা পরিভাষা - উপকূল।
অন্যদিকে,
Cost - মূল্য।
Copy - প্রতিলিপি।
Colony - উপনিবেশ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮ / ৮১ · ৭০১–৮০০ / ৮,১৭১
• "Coast" এর সঠিক বাংলা পরিভাষা - উপকূল।
অন্যদিকে,
Cost - মূল্য।
Copy - প্রতিলিপি।
Colony - উপনিবেশ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
অন্যদিকে,
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হৃতভুক, পিঙ্গল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, জগন্ন, সপ্তাংশু, হবিরশন, সর্বভুক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অজর' শব্দের অর্থ- বার্ধক্যরহিত।
ব্যাখ্যা:
‘অজর’ শব্দের অর্থ — ‘যা জরা বা বৃদ্ধত্ব দ্বারা অস্পৃষ্ট’, অর্থাৎ ‘যে বার্ধক্যজনিত ক্ষয় বা জরায় আক্রান্ত হয় না, অর্থাৎ চিরযৌবনসম্পন্ন'। এর বিপরীত অর্থ হবে এমন কিছু যা বৃদ্ধত্ব বা জরাগ্রস্ততার সঙ্গে সম্পর্কিত। ‘বার্ধক্য’ শব্দটির অর্থ ‘বৃদ্ধাবস্থা’ বা ‘জরা’, যা ‘অজর’-এর সরাসরি বিপরীত।
অপশন বিশ্লেষণ:
ক) অমলিন: এর অর্থ 'নির্মল' বা 'পরিষ্কার'। এটি 'অজর'-এর বিপরীত নয়, বরং 'মলিন'-এর বিপরীত।
খ) বার্ধক্য: এর অর্থ 'বৃদ্ধাবস্থা' বা 'জরা'। এটি 'অজর'-এর সরাসরি বিপরীত, কারণ 'অজর' হলো জরার অভাব, আর 'বার্ধক্য' হলো জরার অবস্থা।
গ) অমর: এর অর্থ 'যার মৃত্যু নেই'। এটি 'অজর'-এর সমার্থক বা নিকটবর্তী (যেমন, অমরত্বের ধারণা), কিন্তু বিপরীত নয়। 'অজর' বিশেষভাবে বার্ধক্যের ক্ষয়কে নির্দেশ করে, মৃত্যুকে নয়।
ঘ) ব্যাধিগ্রস্ত: এর অর্থ 'রোগাক্রান্ত'। এটি 'অজর'-এর বিপরীত নয়, কারণ 'অজর' রোগের পরিবর্তে বার্ধক্যের ক্ষয়হীনতাকে বোঝায়।
সুতরাং, সঠিক উত্তর খ) বার্ধক্য।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মনীষা' শব্দের অর্থ নয় 'অলস'।
• মনীষা [ মনস্ + ঈষা]
অর্থ:
- প্রজ্ঞা;
- প্রতিভা;
- বুদ্ধি;
- মনন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Assassination' শব্দটির বাংলা পরিভাষা - গুপ্তহত্যা।
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Bank rate- ব্যাংক হার,
- Bankrupt- দেউলিয়া,
- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Attestation- সত্যায়ন,
- Assembly- পরিষদ,
- Assessment- নির্ধারণ, কর নির্ধারণ,
- Asylum- আশ্রয়,
- Attachment- ক্রোক.
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, অভিগম্য অভিধান।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'দাখিলা' শব্দের অর্থ - খাজনা প্রাপ্তির রশিদ।
• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি,
'কটি' - কোমর।
'করী' - হাতি।
ইনাম- পুরস্কার।
উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
‘মুখ তোলা’ অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।
মুখ রাখা - সম্মান রক্ষা করা
মুখ ধরা - মুখের স্বাদ নষ্ট হওয়া
মুখ বদলানো - স্বাদ বদলানো
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সরোজ অর্থ - পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, শতদল, অরবিন্দ ইত্যাদি।
অন্যদিকে, অন্যান্য শব্দগুলোর অর্থ -
নীপ - কদম,
গুবাক - সুপারিগাছ,
সিতকর - সূর্য।
উৎসঃ ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
• 'আবাস' অর্থ - বাসস্থান।
• 'আভাস' অর্থ - ইঙ্গিত।
• 'আভাষ' অর্থ - আলাপ, ভূমিকা।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো-
আশা - ভরসা।
আসা - আগমন।
আপন - নিজ।
আপণ - দোকান।
আহুতি - হোম।
আহূতি - আহ্বান।
আষাঢ় - মাসের নাম।
আসার - বর্ষণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
পরিচ্ছদ - পোশাক; বসন; জামাকাপড়।
দুকুল - রেশমের তৈরি বস্ত্র; রেশমি কাপড়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক৷
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
• 'বলবার ইচ্ছা' এক কথায় বলে - বিবক্ষা।
অন্যদিকে,
• ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা।
• বমন করার ইচ্ছা- বিবমিষা।
• বাস করার ইচ্ছা- বিবৎসা।
এরূপ কিছু বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ হলো:
• প্রবেশ করার ইচ্ছা- বিবিক্ষা।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা।
• জয় করার ইচ্ছা - জিগীষা।
• লাভ করার ইচ্ছা - লিপ্সা।
• দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
• মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• গড্ডল (বিশেষ্য পদ),
- এটি একটি অর্বাচীন সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভেড়া,
- মেষ
- গাড়ল।
উল্লেখ্য,
• 'গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারার অর্থ- অন্ধ অনুকরণ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
'পাহাড়' শব্দের সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
গৌণ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো মূখ্য।
তেমনিভাবে মৃদু'র বিপরীত অর্থ প্রবল।
লঘু'র বিপরীত অর্থ গুরু।
দূর এর বিপরীত অর্থ নিকট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক।
মেঘ - জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কাদম্বিনী, নীরধর৷
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু, শশধর, শশী।
সাগর - জলধি, বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
• তাম্বূলিক’ শব্দের সমার্থক নয় –‘তামসিক’;
• কারণ ‘তামসিক’ অর্থ : ঘন অন্ধকারপূর্ণ বা অন্ধকারাচ্ছন্ন।
অন্যদিকে,
• তাম্বূলিক’ বলতে বোঝায় পান-ব্যবসায়ী।
• ‘বারুই’ হলো সেই সমস্ত লোক, যারা পান চাষ ও বিক্রি উভয় কাজই করে।
• ‘পর্ণকার’ শব্দও পান বিক্রেতা বা পান ব্যবসায়ী অর্থে ব্যবহৃত হয়।
• অতএব, ‘তাম্বূলিক’ শব্দের সমার্থক →পান ব্যবসায়ী, বারুই ও পর্ণকার।
উৎস:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'হাড়হদ্দ' বাগ্ধারাটির অর্থ- সবকিছু।
অন্যদিকে,
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• সপ্তকান্ড রামায়ণ - বৃহৎ বিষয়।
• ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'ধৃষ্ট' - এর বিপরীতার্থক শব্দ - নম্র / বিনয়ী।
অন্য অপশনের বিপরীতার্থক শব্দ:
• 'সফল' - পণ্ড।
• ‘শ্লথ’ - ত্বরিত।
• ‘আশু’ - বিলম্ব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ); ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
• 'ছুঁচোর কেত্তন' বাগ্ধারার অর্থ - অবিরাম কলহ।
অন্যদিকে,
ছাগল টাঙানো - লম্বা জায়গা নেওয়া।
জবরজং - এলোমেলো।
ছিনিমিনি খেলা - নষ্ট করা।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
• 'অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী' এক কথায় বলে - আনুপূর্বিক।
অন্যদিকে,
• অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিবেচক।
• অনুসরণ করে যে - অনুসারী।
• অনুপাত অনুসারে বিচারিত - আনুপাতিক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'উনপাঁজুরে' বাগ্ধারার অর্থ - দুর্বল।
অন্যদিকে,
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু।
- অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ।
- 'গোকুলের ষাঁড়' হচ্ছে - স্বেচ্ছাচারী।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রাবণের চিতা - চির অশান্তি।
রাহুর দশা- অত্যন্ত অশুভ সময়।
বসন্তের কোকিল- সুসময়ের বন্ধু।
অহি নকুল - ভীষণ শত্রুতা।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
ভেদ (বিশেষ্য) : বিদারণ; ছেদন (লক্ষ্যভেদ)।
অভেদ (বিশেষ্য) : ভেদের অভাব।
অভেদনীয়, অভেদ্য (বিশেষণ) : ভেদ করা যায় না এমন।
বিভেদ (বিশেষ্য) : বিভিন্নতা; প্রভেদ; পার্থক্য।
বিবাদ (বিশেষ্য): ঝগড়া; বিরোধ; কলহ।
সুতরাং, ‘ভেদ’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘অভেদ’।
সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।
• ভাষা-শিক্ষা, - ড. হায়াৎ মামুদের বই অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগ্ধারাটির অর্থ- 'নিশ্চিন্ত বোধ করা'।
• অভিগম্য অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগ্ধারাটির অর্থ- আশা ত্যাগ করা।
• সংসদ বাংলা অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগ্ধারাটির অর্থ- আশা বা সম্পর্ক ত্যাগ করা, দায়িত্ব না নেয়া।
গুরুত্বপূর্ণ কিছু বান্ধারা হলো:
'চুলোয় যাওয়া' বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
'উড়োকথা' বাগধারাটির অর্থ - গুজব।
'উড়োচিঠি' বাগধারাটির অর্থ - বেনামি চিঠি।
'গা ঢাকা দেওয়া' বাগধারাটির অর্থ - পলায়ন করা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, - ড. হায়াৎ মামুদ।