উত্তর
ব্যাখ্যা
অন্যদিকে কলিকা হলো কুঁড়ি শব্দের সমার্থক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭০ / ৮১ · ৬,৯০১–৭,০০০ / ৮,১৭১
• 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
অন্যদিকে,
• নষ্ট হওয়ার স্বভাব যার - নশ্বর।
• 'যার আকার কুৎসিত' এর বাক্যসংকোচন - কদাকার।
• ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ - অবিসংবাদিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর।
আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী',
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী',
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
- 'লঘু' এর বিপরীত শব্দ-'গুরু',
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান',
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
• ‘ধর্মের ষাঁড়’ বাগ্ধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।
বাগ্ধারার ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ।
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’ বাগধারাটির অর্থ = বেহায়া।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ছেলে - বুড়ো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
- আকাশ - পাতাল বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
- নাম - ডাক সমার্থক দ্বন্দ্ব সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]
• ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই = আশা অনেক কিন্তু ফল শূন্য।
----------------------------------------
• গুরুত্বপূর্ণ প্রবাদ ও তাদের অর্থ:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ বা অকেজো।
- অতি ভক্তি চোরের লক্ষণ: বেশি ভক্তি দেখানোর পেছনে হীন উদ্দেশ্য থাকে।
- আপন গায়ে কুকুর রাজা: নিজের এলাকায় সবাই শক্তিশালী।
- ইচ্ছা থাকলে উপায় হয়: অদম্য ইচ্ছা থাকলে কাজ করা সম্ভব।
- উভয় সংকট: বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।
- কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি: প্রয়োজনে তোষামোদ, পরে অবজ্ঞা।
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস: শৈশবে না শেখালে বড় হয়ে শেখানো যায় না।
- কষ্ট বিনা কেষ্ট মেলে না: পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না।
- ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়: একবার ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে ভয় পায়।
- নুন আনতে পান্তা ফুরায়: চরম অভাব।
- বিনা মেঘে বজ্রপাত: অপ্রত্যাশিত বিপদ।
- শাক দিয়ে মাছ ঢাকা: কৌশলে কোনো বড় সত্য লুকানোর চেষ্টা।
- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে: নিজের ক্ষতি না করে কাজ হাসিল করা।
- হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল: বড় বড় লোক যেখানে ব্যর্থ, সেখানে ছোটদের অহংকার।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।
• 'প্রাচ্য' শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ।
২. পূর্বদেশীয়।
৩. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ
• 'প্রতীচ্য' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
• অন্যদিকে,
• 'রদ' এর বিপরীত শব্দ- চালু।
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।
অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।
রাজা - শাসক, নৃপতি, নরপতি, নৃপ, ভূপাল, মহীপতি, সম্রাট, বাদশাহ।
কোকিল - পিক, পরভৃত, কোয়েল, কাকপুষ্ট, বসন্তী, বসন্তদূত।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
• অপশনে সবগুলো শব্দ - 'বাতাস' শব্দের সমার্থক শব্দ।
- "দামিনী" - 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
• 'উচাটন' এর বিপরীত শব্দ - প্রশান্ত।
উল্লেখ্য,
'উচাটন' শব্দের অর্থ - ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকণ্ঠা, ব্যাকুলতা।
'প্রশান্ত' শব্দের অর্থ - অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'ঋণ দেয় যে' এক কথায় বলে- উত্তমর্ণ।
অন্যদিকে,
• 'ঋণ নেয় যে' এক কথায় বলে- অধমর্ণ।
• 'মাথা থেকে কোমর পর্যন্ত অংশ' এক কথায় বলে- উত্তমাঙ্গ।
• 'উধমর্ণ' বানানটি অশুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• করিতকর্মা শব্দের অর্থ: নিজ হাতে কাজ করে এমন।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত।
অন্যদিকে,
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ হাস্য - স্মিত।
যে রব শুনে এসেছে - রবাহুত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'শিরে সংক্রান্তি' বাগ্ধারার অর্থ - আসন্ন বিপদ।
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
• 'যারে দেখতে নারি তার চলন বাঁকা' অর্থ - অপছন্দের ভালোমন্দ সবই খারাপ।
অন্যদিকে,
------------------
• 'যত দোষ নন্দ ঘোষ' অর্থ- দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ।
• 'নাচতে না জানলে উঠান বাঁকা' অর্থ- নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো।
• 'চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা' অর্থ- দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা বলা হচ্ছে' এক কথায় বলে- বক্ষ্যমাণ।
অন্যদিকে,
• 'যা বলা হবে' এক কথায় বলে - বক্তব্য।
• 'যা বলা হয়েছে' এক কথায় বলে - উক্ত।
• লিখিত নয় এমন, কথনযোগ্য - কথ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'হাতের কব্জি' এর এক কথায় প্রকাশ - মণিবন্ধ।
অন্যদিকে,
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
হাতের তালু - করতল।
হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: 'Memorandum' এর বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা: স্মারকলিপি।
অন্যদিকে,
'Circular' অর্থ- পরিপত্র।
'Manifesto' অর্থ- ইশতেহার।
'Manuscript' অর্থ- পাণ্ডুলিপি।
'Manager' অর্থ- ব্যবস্থাপক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
'রাত' শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।
অন্যদিকে,
• ‘চাঁদ‘ শব্দের সমার্থ শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• অভ্র( বিশেষ্য পদ):
- তৎসম বা সংস্কৃত শব্দ।
অর্থ:
- খনিজ ধাতুবিশেষ;
- মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি);
- আকাশ।
উল্লেখ্য,
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, না, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নভস্তল, নভস্থল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
• 'দুই রথীর যুদ্ধ' এর বাক্য সংকোচন- দ্বৈরথ।
উল্লেখ্য,
- 'এক সঙ্গে দুইজন পরিবেশন করে এমন' এর এক কথায় প্রকাশ - দ্বৈত।
- 'দুইবার জন্ম হয় যার' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'দুই পঙ্ক্তি' এর এক কথায় প্রকাশ - দোসারি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন।
অন্যদিকে,
Approbar - রাজসাক্ষী।
Apprentice - শিক্ষানবিস।
Signer - স্বাক্ষরকারী।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
Disparity অর্থ হলো পার্থক্য, বৈষম্য বা অসাম্য যেখানে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সমতা থাকে না।
উদাহরণ: income disparity → আয় বৈষম্য / আয়-অসাম্য।
অন্যদিকে,
- স্থানচ্যুতি → Displacement
- প্রত্যাখান → Rejection
- বিকলতা → Malfunction / Disorder
উৎস: Cambridge Dictionary.
Trespasser শব্দের অর্থ অনুপ্রবেশকারী/অনধিকার প্রবেশকারী।
- Unanimous শব্দের অর্থ সর্বসম্মত
- প্রতিবর্ণীকরণ হ্যালো Transliteration এর পরিভাষা।
- Scroll অর্থ নির্ঘণ্ট
উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা
• "কুল কাঠের আগুন" বাগ্ধারার অর্থ - তীব্র জালা।
অন্যদিকে,
'উড়নচণ্ডী' বাগ্ধারার অর্থ - অমিতব্যয়ী।
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
কাঠের পুতুল - ব্যক্তিত্বহীন মানুষ।
কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান।
কেতাদুরস্ত - পরিপাটি।
কেউকেটা - তুচ্ছ ব্যক্তি।
খয়ের খাঁ - তোষামোদকারী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ- তিরোধান/তিরোভাব।
এরূপ কিছু বিপরীতার্থক শব্দ:
'আবাহন' - বিসর্জন।
'আকর্ষণ' - বিকর্ষণ।
'আদান' - প্রদান।
'তিক্ত' - মধুর।
'অবিরল'- বিরল।
'কুটিল' - সরল।
'জীবিত' - মৃত।
'হর্ষ' - বিষাদ।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।