বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬৭ / ৮১ · ৬,৬০১৬,৭০০ / ৮,১৭১

৬,৬০১.
'অশ্রুতপূর্ব' - বলতে কী বোঝায়? 
  1. কথায় প্রকাশ করার অযোগ্য
  2. যা প্রকাশ করা হয়নি
  3. যা পূর্বে শোনা যায়নি এমন
  4. যা বলা হয়নি এমন
সঠিক উত্তর:
যা পূর্বে শোনা যায়নি এমন
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে শোনা যায়নি এমন
ব্যাখ্যা

• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব

অন্যদিকে,
যা বলা হয়নি এমন - অনুক্ত।
যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত। 
কথায় প্রকাশ করার অযোগ্য - অবক্তব্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৬০২.
'অগ্র্য' শব্দের অর্থ কী ?
  1. ক) প্রধান
  2. খ) সম্মুখ
  3. গ) শ্রেষ্ঠ
  4. ঘ) প্রাচীন
সঠিক উত্তর:
গ) শ্রেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রেষ্ঠ
ব্যাখ্যা
অগ্র্য (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অগ্র+য 
অর্থ:
- পূর্ববতী, আদ্য
- শ্রেষ্ঠ 


উৎস:
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬,৬০৩.
'Bioscope' শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. স্থিরচিত্র
  2. বড়পর্দা
  3. চলচ্চিত্র
  4. অন্তর্ঘাত
সঠিক উত্তর:
চলচ্চিত্র
উত্তর
সঠিক উত্তর:
চলচ্চিত্র
ব্যাখ্যা
'Bioscope' শব্দের বাংলা পারিভাষিক শব্দ চলচ্চিত্র।
৬,৬০৪.
‘ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি’- এর বাক্য সংকোচন কি?
  1. ক) কৃপণ
  2. খ) হিসাবী
  3. গ) মিতব্যয়ী
  4. ঘ) বেহিসেবি
সঠিক উত্তর:
ক) কৃপণ
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃপণ
ব্যাখ্যা

ব্যয় করতে কুণ্ঠবোধ করতে যিনি – ব্যয়কুণ্ঠ, কৃপণ;
যে হিসাব করে ব্যয় করে – মিতব্যয়ী;
হিসাব জ্ঞান নেই যার – বেহিসেবি;
আয় বুঝে ব্যয় করে যে – হিসাবি।

৬,৬০৫.
‘Eclipse’ এর বাংলা পরিভাষা -
  1. খণ্ডগ্রাস
  2. চন্দ্রগ্রহণ
  3. পূর্ণগ্রাস
  4. বলয়গ্রাস
সঠিক উত্তর:
খণ্ডগ্রাস
উত্তর
সঠিক উত্তর:
খণ্ডগ্রাস
ব্যাখ্যা
• ‘Eclipse’ এর বাংলা পরিভাষা - খণ্ডগ্রাস

অন্যদিকে, 
• ‘Lunar eclipse’ এর বাংলা পরিভাষা - চন্দ্রগ্রহণ।
• ‘Eclips total’ এর বাংলা পরিভাষা - পূর্ণগ্রাস।
• ‘Annular eclipse’ এর বাংলা পরিভাষা - বলয়গ্রাস।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৬০৬.
'যা ভাবা হয়নি' -এর সংক্ষেপিত রূপ কোনটি?
  1. ক) অবিমৃষ্যকারী
  2. খ) অনিকেত
  3. গ) অভাবিত
  4. ঘ) ভাবী
সঠিক উত্তর:
গ) অভাবিত
উত্তর
সঠিক উত্তর:
গ) অভাবিত
ব্যাখ্যা
বাক্য সংক্ষেপন:
'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্য সংক্ষেপন - অবিমৃষ্যকারী।
'যে বা যা হবে' এর বাক্য সংক্ষেপন - ভাবী 
'যা ভাবা হয়নি'এর বাক্য সংক্ষেপন - অভাবিত 
'যার বাসস্থান নেই' এর বাক্য সংক্ষেপন - অনিকেত,
'যে পুরুষ বিয়ে করে নি' এর বাক্য সংক্ষেপন - অকৃতদার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬০৭.
'বিভা' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) জ্যোতি
  2. খ) কিরণ
  3. গ) ভাস্বর
  4. ঘ) ভাতি
সঠিক উত্তর:
গ) ভাস্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাস্বর
ব্যাখ্যা
অংশু শব্দের সমার্থক শব্দ = প্রভা, জ্যোতি, আভা, কিরণ, দীপ্তি, বিভা, দ্যুতি, ভাতি। 
'ভাস্বর' শব্দটি 'উজ্জ্বল' শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৬০৮.
‘পরভৃৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কবুতর
  2. দোয়েল
  3. কাক
  4. ময়ূর
সঠিক উত্তর:
কাক
উত্তর
সঠিক উত্তর:
কাক
ব্যাখ্যা
• ‘পরভৃৎ’ শব্দের সমার্থক শব্দ - কাক

• ‘পরভৃৎ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- বায়স, পরপোষক।

অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

• ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, পরভৃত, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

• ‘ময়ূর’ শব্দের প্রতিশব্দ:
- কলাপী, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩। বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬০৯.
"ভীষ্মের প্রতিজ্ঞা" বাগ্‌ধারাটির অর্থ-
  1. কপট
  2. ভেল্কি
  3. দৃঢ় প্রতিজ্ঞা
  4. অন্ধ অনুকরণ
সঠিক উত্তর:
দৃঢ় প্রতিজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
দৃঢ় প্রতিজ্ঞা
ব্যাখ্যা
• "ভীষ্মের প্রতিজ্ঞা" বাগ্‌ধারাটির অর্থ- 'দৃঢ় প্রতিজ্ঞা'।

অন্যদিকে,
ভিজা বিড়াল - কপট;
ভানুমতির খেল - ভেল্কি;
ভেড়ার পাল - অন্ধ অনুকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৬১০.
'কলাপী' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. বৃক্ষ
  2. বন
  3. ময়ূর
  4. মেঘ
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলাপী' শব্দের অর্থ: ময়ূর।

- স্ত্রীলিঙ্গ: কলাপিনী/কলাপিনি।

•'ময়ূর'- এর  সমার্থক শব্দ:
- কলাপী,
- কেকী,
- শিখা,
- শিখণ্ডী,
- বর্তী,
- বর্হিণ। 

অন্যদিকে,
- বৃক্ষ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
- বন এর সমার্থক শব্দ: অরণ্য, কানন, বিপিন, অটবি।
- 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬১১.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কপট ব্যক্তি
  2. গম্ভীর
  3. পরিপাটি
  4. দুর্লভ বস্তু 
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু 
উত্তর
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু 
ব্যাখ্যা

- ডুমুরের ফুল অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু।

• অন্যদিকে: 
- 'বর্ণচোরা' বাগধারার অর্থ 'কপট ব্যক্তি'। 
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'। 
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি'। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।

৬,৬১২.
'আকাশ কুসুম' শব্দের অর্থ কোনটি?
  1. ক) অলীক ভাবনা
  2. খ) অদ্ভূত জিনিস
  3. গ) সুন্দর কল্পনা
  4. ঘ) স্বপ্ন
সঠিক উত্তর:
ক) অলীক ভাবনা
উত্তর
সঠিক উত্তর:
ক) অলীক ভাবনা
ব্যাখ্যা
'আকাশ কুসুম' শব্দের অর্থ = অলীক ভাবনা বা কাল্পনিক বস্তু।
উদাহরণ: কেটেছে একেলা বিরহেরই বেলা আকাশ কুসুম চয়নে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬১৩.
'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
  1. নিত্যক্রম
  2. ভগ্নাংশ
  3. অনুপাত
  4. সারি
সঠিক উত্তর:
অনুপাত
উত্তর
সঠিক উত্তর:
অনুপাত
ব্যাখ্যা
• 'Ratio' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - অনুপাত।

কয়েকটি গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:
- ‘Pledge’ শব্দের পারিভাষিক শব্দ - বন্ধক।
- ‘Harbour’ শব্দের পারিভাষিক শব্দ - আর্জি।
- ‘Endorsement’ শব্দের পারিভাষিক শব্দ - পৃষ্ঠঙ্কন।
- ‘Stripe’ শব্দের পারিভাষিক শব্দ - রেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৬১৪.
”অন্তর” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিজ্ঞ
  2. বিরাগ
  3. বিরক্ত
  4. বাহির
সঠিক উত্তর:
বাহির
উত্তর
সঠিক উত্তর:
বাহির
ব্যাখ্যা

• ”অন্তর” শব্দের অর্থ→ অভ্যন্তর, মধ্য।
- ”অন্তর” শব্দের বিপরীত শব্দ- বাহির।

অন্যদিকে,
• ’অজ্ঞ’ শব্দের বিপরীত শব্দ- ’বিজ্ঞ’ ।
• ’অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ- ’বিরক্ত’।
• ’অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ- ‘বিরাগ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,৬১৫.
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
  1. কুঞ্জর
  2. মৃগেন্দ্র
  3. কুরঙ্গ
  4. ভুজঙ্গ
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
ব্যাখ্যা

• 'সিংহ' এর প্রতিশব্দ - মৃগেন্দ্র। 

• ‘সিংহ' এর সমার্থক শব্দ: 
- পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যদিকে, 
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ। 
ভুজঙ্গ = 'সাপ' শব্দের প্রতিশব্দ। 
কুরঙ্গ = হরিণ শব্দের প্রতিশব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬১৬.
লুব্ধ শব্দের অর্থ
  1. ক) লােলুপ
  2. খ) লােভ
  3. গ) লাভ করা
  4. ঘ) লাভজনক
সঠিক উত্তর:
ক) লােলুপ
উত্তর
সঠিক উত্তর:
ক) লােলুপ
ব্যাখ্যা

লুব্ধ (বিশেষণ) - লোলুপ, লোভী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬,৬১৭.
'থতমত খাওয়া' বাগ্‌ধারার অর্থ -
  1. পালিয়ে যাওয়া
  2. তোশামোদ
  3. মারা যাওয়া
  4. অপ্রস্তুত হয়ে পড়া
সঠিক উত্তর:
অপ্রস্তুত হয়ে পড়া
উত্তর
সঠিক উত্তর:
অপ্রস্তুত হয়ে পড়া
ব্যাখ্যা
'থতমত খাওয়া' বাগ্‌ধারার অর্থ - অপ্রস্তুত হয়ে পড়া।

অন্যদিকে,
- 'পটল তোলা' বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।
- 'তেল মাখানো' বাগ্‌ধারার অর্থ - তোশামোদ।
- 'ডুব মারা' বাগ্‌ধারার অর্থ - পালিয়ে যাওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৬,৬১৮.
'Audit' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. নিরীক্ষা ও হিসাব
  2. নিরীক্ষা দপ্তর
  3. হিসাবনিরীক্ষা
  4. নিরীক্ষিত
সঠিক উত্তর:
হিসাবনিরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
হিসাবনিরীক্ষা
ব্যাখ্যা

• 'Audit' এর বাংলা পারিভাষিক শব্দ - হিসাবনিরীক্ষা। 

অন্যদিকে, 
• 'Audit and Accounts' এর বাংলা পারিভাষিক শব্দ - নিরীক্ষা ও হিসাব। 
• 'Audit office' এর বাংলা পারিভাষিক শব্দ - নিরীক্ষা দপ্তর। 
• 'Audited' এর বাংলা পারিভাষিক শব্দ - নিরীক্ষিত।  

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৬,৬১৯.
বাগধারার অর্থ নির্ণয় করুন 'উড়নচণ্ডী' -
  1. অমিতব্যয়ী
  2. চালাক
  3. বোকা
  4. মূর্খ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
ব্যাখ্যা
• 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ - বেহিসেবি / অমিতব্যয়ী

অন্যদিকে,
- 'অগাধ জলের মাছ/গভীর জলের মাছ' বাগধারার অর্থ - খুব চালাক।
- ‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো- ভীষণ বোকা।
- 'গোবর গণেশ' বাগধারার অর্থ - মূর্খ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,৬২০.
'নীর' শব্দের অর্থ কী?
  1. ক) জল
  2. খ) আবাস
  3. গ) সমুদ্র
  4. ঘ) নিবাস
সঠিক উত্তর:
ক) জল
উত্তর
সঠিক উত্তর:
ক) জল
ব্যাখ্যা
'নীর' শব্দের অর্থ: 
১. পানি, জল 
২. রস 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
৬,৬২১.
'কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপদার্থ লোক
  2. অত্যন্ত কৃপণ
  3. ঝগড়াটে স্বভাব
  4. অকর্মণ্য লোক
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
ব্যাখ্যা

• 'কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব। 

অন্যদিকে, 
-------------
• 'কায়েতের ঘরের ঢেঁকি' অর্থ - অপদার্থ লোক। 
• 'কিপটের জাসু' অর্থ - অত্যন্ত কৃপণ। 
• 'কুমড়ো কাটা বটঠাকুর' অর্থ - অকর্মণ্য লোক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৬,৬২২.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) স্রোতস্বিনী
  2. খ) তটিনী
  3. গ) স্রোতস্বতী
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬,৬২৩.
'যা বলা উচিত নয়'- কোন শব্দে বিধৃত?
  1. ক) কুকথা
  2. খ) অসত্য
  3. গ) অযোগ্য
  4. ঘ) অকথ্য
সঠিক উত্তর:
ঘ) অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অকথ্য
ব্যাখ্যা
যা বলা উচিত নয় = অকথ্য, যা যোগ্য নয় = অযোগ্য, বাজে কথা = কুকথা এবং সত্য নয় = অসত্য।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
৬,৬২৪.
'De facto' শব্দের বাংলা পরিভাষা হলো —
  1. ত্রুটি
  2. কার্যত
  3. ভাবগত
  4. লিখিত
সঠিক উত্তর:
কার্যত
উত্তর
সঠিক উত্তর:
কার্যত
ব্যাখ্যা
• 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।

• আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা পরিভাষা:
- 'Dictation' এর বাংলা পরিভাষা - শ্রুতলিপি।
- 'Drop-scene' এর বাংলা পরিভাষা - যবনিকা-পতন।
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৬,৬২৫.
'আকাশ (খ-তে) ওড়ে যে বাজি' এককথায় বলে - 
  1. উভচর
  2. কপোত
  3. খ-ধূপ
  4. খেচর
সঠিক উত্তর:
খ-ধূপ
উত্তর
সঠিক উত্তর:
খ-ধূপ
ব্যাখ্যা
• 'আকাশ (খ-তে) ওড়ে যে বাজি' এককথায় বলে - খ-ধূপ

অন্যদিকে,
• 'জলে ও স্থলে চরে যে' এর এককথায় প্রকাশ - উভচর।
• 'বাতাসে (ক-তে) চরে যে' এর এককথায় প্রকাশ - কপোত।
• 'আকাশ (খ-তে) চরে যে' এর এককথায় প্রকাশ - খেচর।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'দিনের অপর ভাগ' এর এককথায় প্রকাশ - অপরাহ্ণ।
• ‘দিনের পূর্ব ভাগ’ এর এককথায় প্রকাশ - পূর্বাহ্ণ।
• ‘দিনের মধ্য ভাগ’ এর এককথায় প্রকাশ - মধ্যাহ্ন।
• 'দিনের সায় (অবসান) ভাগ' এর এককথায় প্রকাশ - সায়াহ্ন।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬২৬.
'Populous' এর বাংলা পরিভাষা-
  1. জনবহুল
  2. জনপ্রিয়
  3. জনসাধারণ
  4. জনসংখ্যা 
সঠিক উত্তর:
জনবহুল
উত্তর
সঠিক উত্তর:
জনবহুল
ব্যাখ্যা

• 'Populous' এর বাংলা পারিভাষিক শব্দ - জনবহুল।

অন্যদিকে,
"Popular" - জনপ্রিয়।
"Public" বা "General Public" - জনসাধারণ।
"Population" - জনসংখ্যা।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Attest' অর্থ - সত্যায়িত/প্রত্যায়িত। 
- 'Agenda' অর্থ - কার্যক্রম, আলোচ্যসূচি।
- 'Circular' অর্থ - পরিপত্র।
- 'Semantic' অর্থ - অর্থতত্ত্ব।
- 'Phonology' অর্থ - ধ্বনিতত্ত্ব।
- 'Syntax' অর্থ - বাক্যতত্ত্ব।
- 'Lexicography' অর্থ - অভিধানতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৬,৬২৭.
'অপাঙ্‌ক্তেয়' - বলতে কী বোঝায়?
  1. মাটির মত রং যার
  2. পৌষ মাসে উৎপন্ন ফসল
  3. মোটাও নয়, রোগাও নয়
  4. একসারিতে বসার অযোগ্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
একসারিতে বসার অযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
একসারিতে বসার অযোগ্য
ব্যাখ্যা

• 'একসারিতে বসার অযোগ্য' এর এক কথায় প্রকাশ - অপাঙ্‌ক্তেয়

অন্যদিকে,
মাটির মত রং যার - মেটে।
পৌষ মাসে উৎপন্ন ফসল - পৌষালি।
মোটাও নয়, রোগাও নয় - দোহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৬২৮.
"আপণ" শব্দের সমার্থক শব্দ কী?
  1. স্বীয়
  2. কান্তা
  3. বিপণি
  4. আত্মীয়
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
বিপণি
উত্তর
সঠিক উত্তর:
বিপণি
ব্যাখ্যা
"আপণ" শব্দের সমার্থক শব্দ - বিপণি

'দোকান' শব্দের সমার্থক শব্দ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

অন্যদিকে,
'আপন' শব্দের সমার্থক শব্দ:
- স্বীয়, নিজের, স্বকীয়, আত্মীয়, স্বজন।
- 'নারী' শব্দের সমার্থক শব্দ - কান্তা।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬২৯.
’অনাবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ভারী বৃষ্টি
  2. অতিবৃষ্টি
  3. খুব বৃষ্টি
  4. অল্প বৃষ্টি
সঠিক উত্তর:
অতিবৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
অতিবৃষ্টি
ব্যাখ্যা
’অনাবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ = অতিবৃষ্টি।
-----------------------------------------------------
• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ।
- 'জাগরণ' এর বিপরীত শব্দ- 'নিদ্রা'।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র।
- 'জ্ঞেয়' এর বিপরীত শব্দ- 'অজ্ঞেয়'।
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'তেজী' এর বিপরীত শব্দ- 'নিস্তেজ'।
- 'দুষ্ট' এর বিপরীত শব্দ- 'শিষ্ট'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- ’ধর্ম' শব্দের বিপরীত শব্দ- অধর্ম।

উৎস: - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)
৬,৬৩০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) সরোজ, নলিনী, কুবলয়
  2. খ) অক্ষি, কুন্তল, চক্ষু
  3. গ) পানি, অম্বু, নীর
  4. ঘ) চন্দ্র, সোম, বিধু
সঠিক উত্তর:
খ) অক্ষি, কুন্তল, চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্ষি, কুন্তল, চক্ষু
ব্যাখ্যা
সরোজ, নলিনী, কুবলয় হলো পদ্ম এর সমার্থক শব্দ। অক্ষি, চক্ষু হলো চোখ'র সমার্থক শব্দ। চিকুর শব্দের সমার্থক শব্দ হলো চুল, কেশ, কুন্তল ইত্যাদি। অম্বু, নীর, সলিল হলো পানি'র সমার্থক শব্দ। চন্দ্র, সোম, বিধু, নিশাকর হলো চাঁদ'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,৬৩১.
'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. বিবমিষা
  2. উপবিষ্ট
  3. অবৈতনিক
  4. বিবক্ষা
সঠিক উত্তর:
বিবমিষা
উত্তর
সঠিক উত্তর:
বিবমিষা
ব্যাখ্যা
• 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা

অন্যদিকে,
বলবার ইচ্ছা - বিবক্ষা।
বসে আছে যে - আসীন, উপবিষ্ট।
বেতন নেওয়া হয় না যাতে - অবৈতনিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৩২.
নিচের কোন শব্দগুচ্ছটি সমার্থক নয়?
  1. ক) অভিলাষ, অভিপ্রায়, সাধ
  2. খ) সমাচার, সন্দেশ, বচন
  3. গ) আত্মজা, দুহিতা, সুতা
  4. ঘ) শশধর, শশাঙ্ক, কলাভৃৎ
সঠিক উত্তর:
খ) সমাচার, সন্দেশ, বচন
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাচার, সন্দেশ, বচন
ব্যাখ্যা
অভিলাষ (বিশেষ্য) - ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিপ্রায়; সাধ ইত্যাদি।
আত্মজা = কন্যা; দুহিতা; তনয়া; সুতা; নন্দিনী; মেয়ে।
শশধর = চন্দ্র; শশাঙ্ক; মৃগাঙ্ক; ইন্দু; চন্দ্রমা; নিশাকর; বিধু; সুধাংশু; হিমাংশু; সুধাকর; সোম; কলাভৃৎ

অন্যদিকে,
সমাচার ও সন্দেশ সমার্থক হলেও 'বচন' শব্দটি একই অর্থবোধক নয়।
বচন = কথা, উক্তি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৬,৬৩৩.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - 
  1. পশুরাজ
  2. কলাপী
  3. ভুজঙ্গ
  4. উরগ
সঠিক উত্তর:
কলাপী
উত্তর
সঠিক উত্তর:
কলাপী
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্তী, বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৩৪.
'অন্তরীক্ষ' শব্দের অর্থ- 
  1. পদ্ম
  2. আকাশ
  3. বাতাস 
  4. পৃথিবী 
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা

• অন্তরিক্ষ (বিশেষ্য পদ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ;
- গগন।

• মহাশূন্য (বিশেষ্য পদ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অনন্ত আকাশ, মহাকাশ।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৩৫.
নিচের কোন জোড়াটি সঠিক?
  1. Miscount - মিশ্রণীয়
  2. Miscible - দুর্বৃত্ত
  3. Miscreant - ভুলগণনা
  4. Misconduct - দুশ্চরিত
সঠিক উত্তর:
Misconduct - দুশ্চরিত
উত্তর
সঠিক উত্তর:
Misconduct - দুশ্চরিত
ব্যাখ্যা
• 'Misconduct' এর বাংলা পরিভাষা - দুশ্চরিত। 

অন্যদিকে,
- ‘Miscible’ এর বাংলা পরিভাষা - মিশ্রণীয়।
- 'Miscount' এর বাংলা পরিভাষা - ভুলগণনা। 
- 'Miscreant' এর বাংলা পরিভাষা - দুর্বৃত্ত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৬৩৬.
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ভূধর
  2. অচল
  3. ক্ষিতি
  4. নগ
সঠিক উত্তর:
ক্ষিতি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষিতি
ব্যাখ্যা



• 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ শব্দ:

ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ:
গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬,৬৩৭.
'পৃষ্ঠ প্রদর্শন' প্রবাদটির অর্থ কি?
  1. ক) পলায়ন করা।
  2. খ) ভিতরে কিছুই নাই, বাইরে বাবুয়ানা।
  3. গ) অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ।
  4. ঘ) বিনা পরিশ্রমে পাওয়া।
সঠিক উত্তর:
ক) পলায়ন করা।
উত্তর
সঠিক উত্তর:
ক) পলায়ন করা।
ব্যাখ্যা
- 'পৃষ্ঠ প্রদর্শন' প্রবাদটির অর্থ হচ্ছে পলায়ন করা

• অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
ফেতো বাবুর গল্প সার -  ভিতরে কিছুই নাই, বাইরে বাবুয়ানা।
ফেল কড়ি মাখ তেল - অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ।
পড়ে যাওয়া চৌদ্দ আনা - বিনা পরিশ্রমে পাওয়া।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৬,৬৩৮.
নিচের কোনটি 'Bonus' শব্দটির বাংলা পরিভাষা?
  1. ক) অনুমোদন করা
  2. খ) ছাড়পত্র
  3. গ) অধিবৃত্তি
  4. ঘ) পান্ডুলিপি
সঠিক উত্তর:
গ) অধিবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিবৃত্তি
ব্যাখ্যা
Approval - অনুমোদন করা
Bonus - অধিবৃত্তি / বোনাস
Manuscript - পান্ডুলিপি
Passport -ছাড়পত্র

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,৬৩৯.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শৃঙ্গধর
  2. বসুধা
  3. ভূধর
  4. ক্ষিতিধর
সঠিক উত্তর:
বসুধা
উত্তর
সঠিক উত্তর:
বসুধা
ব্যাখ্যা
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

অন্যদিকে,
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৬৪০.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োধি
  2. অভ্র
  3. মার্তণ্ড
  4. ভূধর
সঠিক উত্তর:
মার্তণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মার্তণ্ড
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- 'ভূধর' শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘পয়োধি’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,৬৪১.
নিম্নের কোনটি আনন্দ - এর প্রতিশব্দ নয়?
  1. ক) হর্ষ
  2. খ) আমোদ
  3. গ) আয়াশ
  4. ঘ) আহ্লাদ
সঠিক উত্তর:
গ) আয়াশ
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়াশ
ব্যাখ্যা

- আয়াশ শব্দটি কষ্ট এর পতিশব্দ,

- কষ্ট এর অন্যান্য প্রতিশব্দ সমূহ হলোঃ ক্লেশ, দুঃখ, বেদনা। পরিশ্রম ইত্যাদি।

আনন্দ এর প্রতিশব্দ সমূহঃ আহ্লাদ, আমোদ, হর্ষ, ফুর্তি, খুশি, মজা।

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচএসসি, বাংলা দ্বিতীয় পত্র
৬,৬৪২.
'সৌম্য' শব্দের বিপরীত অর্থ:
  1. নীচ
  2. উগ্র
  3. কুৎসিত
  4. রাত্রি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক',
'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৬৪৩.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অনিল
  2. দামিনী
  3. পবন
  4. মরুৎ
সঠিক উত্তর:
দামিনী
উত্তর
সঠিক উত্তর:
দামিনী
ব্যাখ্যা

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬,৬৪৪.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এক কথায় প্রকাশ -
  1. সাম্য
  2. প্রত্যুদগমন
  3. সর্বজনীন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এক কথায় প্রকাশ - প্রত্যুদ্গমন

অন্যদিকে,
- 'সর্বজনের হিতকর' এর এক কথায় প্রকাশ - সর্বজনীন।
- 'সমতার ভাব' এর এক কথায় প্রকাশ - সাম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৪৫.
'সমর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাজা
  2. যুদ্ধ
  3. রাজ্ঞী
  4. রাত
সঠিক উত্তর:
যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধ
ব্যাখ্যা

'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

৬,৬৪৬.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) অলয়, অবয়ব
  2. খ) মূঢ়, মূর্ছিত
  3. গ) অনিলসখ, শিখিন
  4. ঘ) নগন্য, বাহ
সঠিক উত্তর:
গ) অনিলসখ, শিখিন
উত্তর
সঠিক উত্তর:
গ) অনিলসখ, শিখিন
ব্যাখ্যা
সমার্থক শব্দজোড় হচ্ছে 
• “আগুন” - শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
• “অক্ষয়”  এর সমর্থক শব্দ: চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
• “অঙ্গ”  এর সমর্থক শব্দ: বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

• “অজ্ঞ”  এর সমর্থক শব্দ: মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
• “অচেতন”  এর সমর্থক শব্দ: মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।

• “অশ্ব” এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
• “অল্প”  এর সমর্থক শব্দ: নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৪৭.
কোন বিপরীত শব্দ জোড় সঠিক নয়?
  1. ক) পারত্রিক-ঐহিক
  2. খ) হর্তা-ভর্তা
  3. গ) বিকুঞ্চন-প্রসারণ
  4. ঘ) পুষ্ট-ক্ষীণ
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন-প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন-প্রসারণ
ব্যাখ্যা
• বিকুঞ্চন-প্রসারণ বিপরীত শব্দ জোড় সঠিক নয় কারণ এরা সমার্থক শব্দ।
• এদের বিপরীতার্থক শব্দ হবে বিকুঞ্চন বা প্রসারণ-আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬৪৮.
‘বিশ্বজনের হিতকর’ এর এককথায় কী হবে?
  1. হিতৈষী
  2. সার্বজনীন
  3. সর্বজনীন
  4. বিশ্বজনীন
সঠিক উত্তর:
বিশ্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বজনীন
ব্যাখ্যা
• 'বিশ্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন
• 'সর্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - সর্বজনীন।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'সংসদের সদস্য' এর এক কথায় প্রকাশ = সাংসদ ।
- 'সমতার ভাব' এর এক কথায় প্রকাশ = সাম্য।
- 'স্ত্রীর সঙ্গে বর্তমান' এর  এক কথায় প্রকাশ = সস্ত্রীক।
- 'সর্বজনের হিতকর' এর কথায় প্রকাশ - সর্বজনীন।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৬,৬৪৯.
হরিৎ বর্ণ কোন রঙ?
  1. ক) হলুদ
  2. খ) ধুসর
  3. গ) সবুজ
  4. ঘ) পীত
সঠিক উত্তর:
গ) সবুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজ
ব্যাখ্যা
হরিৎ, হরিত [হোরিত্‌] - (বিশেষ্য) সবুজ বর্ণ। (বিশেষণ) সবুজ বর্ণযুক্ত।
আহরিৎ [আহোরিত্] (বিশেষণ) - ঈষৎ সবুজ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬,৬৫০.
'সিংহ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কুঞ্জর
  2. মৃগেন্দ্র
  3. কুরঙ্গ
  4. ভুজঙ্গ
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
ব্যাখ্যা

• 'সিংহ' এর প্রতিশব্দ - মৃগেন্দ্র। 

• ‘সিংহ' এর সমার্থক শব্দ: 
- পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যদিকে, 
ভুজঙ্গ = 'সাপ' শব্দের প্রতিশব্দ। 
কুরঙ্গ = হরিণ শব্দের প্রতিশব্দ।
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৫১.
'যার হৃদয় বিদীর্ণ হয়েছে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. হৃদয়ঙ্গম
  2. বিদীর্ণহৃদয়
  3. হৃদয়বিদারক
  4. হৃদয়বেদনা 
সঠিক উত্তর:
বিদীর্ণহৃদয়
উত্তর
সঠিক উত্তর:
বিদীর্ণহৃদয়
ব্যাখ্যা
•  'যার হৃদয় বিদীর্ণ হয়েছে' এক কথায় বলে - বিদীর্ণহৃদয়।

অন্যদিকে, 
• 'যা হৃদয়ে গমন করে' অর্থ - হৃদয়ঙ্গম।
• 'যা হৃদয় বিদীর্ণ করে' অর্থ - হৃদয়বিদারক।
• 'মনের কষ্ট' অর্থ - হৃদয়বেদনা।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬৫২.
'Demophobia' শব্দের অর্থ কী? 
  1. জনতাভীতি 
  2. স্বজনভীতি 
  3. রাষ্ট্রভীতি 
  4. রাজনৈতিকভীতি 
সঠিক উত্তর:
জনতাভীতি 
উত্তর
সঠিক উত্তর:
জনতাভীতি 
ব্যাখ্যা
• Demophobia' শব্দের অর্থ - জনতাভীতি।

Demophobia → জনতাভীতি বা ভিড়ের প্রতি ভয়। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা বড় সমাবেশ, জনসমাবেশ, মিছিল, বা ভিড়ের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বোধ করেন।
শব্দের উৎস: গ্রিক dēmos (জনতা) + phobos (ভয়)।

অন্যদিকে,
- স্বজনভীতি → Oikophobia (oikos = ঘর, পরিবার + phobos = ভয়) নিজ বাসা, বাড়ি বা পরিবারের প্রতি অস্বাভাবিক বিরাগ বা ভয়।
- রাষ্ট্রভীতি → Statophobia (status = রাষ্ট্র, স্থিতি + phobos = ভয়) রাষ্ট্র, শাসনব্যবস্থা বা প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি ভয়।
- রাজনৈতিকভীতি → Politicophobia (politikos = রাজনীতি + phobos = ভয়) রাজনীতি, রাজনীতিবিদ, বা রাজনৈতিক আলোচনার প্রতি ভয় বা ঘৃণা।

উৎস: Cambridge Dictionary.
৬,৬৫৩.
'Anti-semitism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পচনবারক
  2. ইহুদিবিরোধবাদ
  3. চোরাকারবার-বিরোধী
  4. সমাজবিরোধী
সঠিক উত্তর:
ইহুদিবিরোধবাদ
উত্তর
সঠিক উত্তর:
ইহুদিবিরোধবাদ
ব্যাখ্যা
• 'Anti-semitism' এর বাংলা পরিভাষা - ইহুদিবিরোধবাদ।

অন্যদিকে, 
• Antiseptic-পচনবারক,
• Anti-smuggling-চোরাকারবার-বিরোধী,
• Anti-social-সমাজবিরোধী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৬,৬৫৪.
"এত অল্পে তার মন উঠে না।" - এ বাক্যে 'মন উঠা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. গুজব উঠা
  2. শুনতে পাওয়া
  3. সন্তুষ্ট হওয়া
  4. বিবর্ণ হওয়া
সঠিক উত্তর:
সন্তুষ্ট হওয়া
উত্তর
সঠিক উত্তর:
সন্তুষ্ট হওয়া
ব্যাখ্যা
• বাক্যটি- "এত অল্পে তার মন উঠে না।"

"মন উঠা"-  যা "সন্তুষ্ট হওয়া" বা "পরিতৃপ্ত হওয়া" বোঝাতে ব্যবহৃত হয়।
এখানে বোঝানো হয়েছে যে, সে সহজে বা কম পরিমাণে সন্তুষ্ট হয় না।

অন্যদিকে,
উঠা এর কিছু ভিন্নার্থক প্রয়োগ: 
রব উঠা - গুজব উঠা।
কানে উঠা- শুনতে পাওয়া।
রং উঠা- বিবর্ণ হওয়া।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৬৫৫.
'স্থাবর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ঢালু
  2. সমান
  3. স্থির
  4. জঙ্গম
সঠিক উত্তর:
জঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
জঙ্গম
ব্যাখ্যা
• 'স্থাবর' শব্দের বিপরীতার্থক শব্দ - জঙ্গম। 

• 'স্থাবর' অর্থ-  স্থানান্তরিত করা যায় না এমন (স্থাবর সম্পত্তি), নিশ্চল, স্থির।

অন্যদিকে, 
• ঢালু - সমান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬৫৬.
'Precision' শব্দের বাংলা পরিভাষা - 
  1. স্বচ্ছতা
  2. বিশ্বাসযোগ্য
  3. শুদ্ধতা
  4. ভরসা
সঠিক উত্তর:
শুদ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধতা
ব্যাখ্যা

• 'Precision' শব্দের বাংলা পরিভাষা - যাথার্থ্য, শুদ্ধতা, নির্ভুলতা, যথাযথতা, স্পষ্টতা।

অন্যদিকে, 
----------------
• 'Transparency' এর বাংলা অর্থ - স্বচ্ছতা।
• 'Reliable' এর বাংলা অর্থ - নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য।
• 'Reliance' এর বাংলা অর্থ - আস্থা, ভরসা, বিশ্বাস।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৬,৬৫৭.
'লিপিমূল' এর পারিভাষিক শব্দ-
  1. Morpheme
  2. Stem
  3. Grapheme
  4. Phoneme
  5. ক ও গ
সঠিক উত্তর:
Grapheme
উত্তর
সঠিক উত্তর:
Grapheme
ব্যাখ্যা
• ‘Grapheme' এর বাংলা পারিভাষিক শব্দ - বর্ণমূল/লিপিমূল।

অন্যদিকে,
• ‘Stem' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দমূল।
• ‘Morpheme' এর বাংলা পারিভাষিক শব্দ - রূপমূল।
• ‘Phoneme’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিমূল।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
৬,৬৫৮.
নিম্নের কোন পারিভাষিক শব্দযুগলটি সঠিক নয়?
  1. ক) Hostage - জিম্মি
  2. খ) Lien - পূর্বস্বত্ব
  3. গ) Myth - কুসংস্কার
  4. ঘ) Pioneer - অগ্রণী
সঠিক উত্তর:
গ) Myth - কুসংস্কার
উত্তর
সঠিক উত্তর:
গ) Myth - কুসংস্কার
ব্যাখ্যা
Myth এর সঠিক পারিভাষিক শব্দ = অতিকথা, পুরাকাহিনী

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৬৫৯.
'Absconder' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পূর্বাভাস
  2. ফেরারি
  3. শিষ্টাচার
  4. ইশতেহার
সঠিক উত্তর:
ফেরারি
উত্তর
সঠিক উত্তর:
ফেরারি
ব্যাখ্যা
• 'Absconder'- এর বাংলা পরিভাষা - 'ফেরারি'। 

অন্যদিকে, 
Anticipation- এর বাংলা পরিভাষা পূর্বাভাস। 
'Etiquette' এর বাংলা পরিভাষা- 'শিষ্টাচার'। 
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৬,৬৬০.
'পদ্ম' এর সমার্থক শব্দ কোনটি?
  1. প্রত্যুষ
  2. প্রসুন
  3. তামরস
  4. উপল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তামরস
উত্তর
সঠিক উত্তর:
তামরস
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পদ্ম' এর সমার্থক শব্দ তামরস।


• 'পদ্ম' এর সমার্থক শব্দ:

- কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, সরসিজ।

অন্যদিকে,
- প্রত্যুষ শব্দের অর্থ- প্রভাত।
- প্রসুন  শব্দের অর্থ-  ফুল 
- উপল শব্দের অর্থ-  ১ শিলা, পাথর। ২ রত্ন, মণি।

উৎস:বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬,৬৬১.
‘প্রমোদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পুলিন
  2. দীপ্তি
  3. আনন্দ
  4. শ্লেষ
সঠিক উত্তর:
আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দ
ব্যাখ্যা
আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
• ‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

• ‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু।

‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৬৬২.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. মিহির
  3. বিভা 
  4. কর
সঠিক উত্তর:
মিহির
উত্তর
সঠিক উত্তর:
মিহির
ব্যাখ্যা

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয়- মিহির। 

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:

ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

অন্যদিকে,
• 'রবি' শব্দের সমার্থক শব্দ: অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৬৩.
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -
  1. মধুকর
  2. সুনয়ন
  3. ভুজগ
  4. ফণী
সঠিক উত্তর:
সুনয়ন
উত্তর
সঠিক উত্তর:
সুনয়ন
ব্যাখ্যা
'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
- মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম।

অন্যদিকে,
'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ:
- মধুকর, মধুমক্ষিকা, মধুপ, মধুলেহ, পুষ্পলিহ ইত্যাদি

'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী, ফণী, ভুজগ, আশীবিষ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৬৪.
নিচের কোনটি 'দ্যুলোক' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) রাজীব
  2. খ) ঊর্মি
  3. গ) অন্তরিক্ষ
  4. ঘ) মৃগেন্দ্র
সঠিক উত্তর:
গ) অন্তরিক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্তরিক্ষ
ব্যাখ্যা

আকাশ - ব্যোম, গগন, নভোমন্ডল, দ্যুলোক, অন্তরিক্ষ/অন্তরীক্ষ।
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক৷
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৬,৬৬৫.
'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. অভাব
  2. স্বভাব
  3. তিরোভাব
  4. অনুভাব
সঠিক উত্তর:
তিরোভাব
উত্তর
সঠিক উত্তর:
তিরোভাব
ব্যাখ্যা
• 'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ - তিরোভাব

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য। 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৬৬.
কোনটি সমার্থক শব্দ নয়?
  1. বার্তা
  2. সংবাদ
  3. গুজব
  4. সন্দেশ
সঠিক উত্তর:
গুজব
উত্তর
সঠিক উত্তর:
গুজব
ব্যাখ্যা

'গুজব' সমার্থক শব্দ নয়।
----------
- 'বার্তা', 'সংবাদ', এবং 'সন্দেশ' শব্দগুলো একই অর্থ বহন করে (খবর বা বার্তা)। 
- অন্যদিকে গুজব শব্দের অর্থ: রটনা, জনশ্রুতি, জনরব।

- বার্তা শব্দের কিছু সাধারণ সমার্থক শব্দ:
খবর।
সমাচার।
বার্তা-প্রেরণ।
বৃত্তান্ত।
জনশ্রুতি।
ইশারা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৬৭.
'ভৃঙ্গ' শব্দের অর্থ কী?
  1. ভ্রমর 
  2. ময়ূর 
  3. হাতি 
  4. ফড়িং 
সঠিক উত্তর:
ভ্রমর 
উত্তর
সঠিক উত্তর:
ভ্রমর 
ব্যাখ্যা

• 'ভৃঙ্গ' শব্দের অর্থ - ভ্রমর। 

• 'ভ্রমর' শব্দের সমার্থক শব্দ:

মধুকর, ষষ্পদ, ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।


অন্যদিকে, 
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্তী, বর্হিণ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৬৬৮.
'ডকে ওঠা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নষ্ট হওয়া
  2. প্রচ্ছন্ন আকর্ষণ
  3. সুনজরে পড়া
  4. হতবুদ্ধি হওয়া
সঠিক উত্তর:
নষ্ট হওয়া
উত্তর
সঠিক উত্তর:
নষ্ট হওয়া
ব্যাখ্যা
• 'ডকে ওঠা' বাগ্‌ধারার অর্থ- নষ্ট হওয়া।

অন্যদিকে,
'চোখ টাটানো' অর্থ - প্রচ্ছন্ন আকর্ষণ।
'চোখে পড়া' অর্থ - সুনজরে পড়া।
'চোখে সরষে ফুল দেখা' অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর।
৬,৬৬৯.
'পয়জার' শব্দের অর্থ কী?
  1. পায়জামা
  2. চশমা
  3. চাবি
  4. পাদুকা
সঠিক উত্তর:
পাদুকা
উত্তর
সঠিক উত্তর:
পাদুকা
ব্যাখ্যা
• পয়জার (বিশেষ্য)?:
- ফারসি শব্দ। 

অর্থ: 
- জুতা;
- পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)।
- পাপোশ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৬,৬৭০.
পয়োধি শব্দের অর্থ কি?
  1. ক) তটিনী
  2. খ) কল্লোলিনী
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
গ) বারীন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) বারীন্দ্র
ব্যাখ্যা

পয়োধি শব্দের অর্থ বারীন্দ্র বা সমুদ্র ।

- সমুদ্রের সমার্থক শব্দগুলো হলো : সাগর, রত্না কর, বারিধি, পয়োধি, পারাবার ইত্যাদি
- নদী এর সমার্থক শব্দ তটিনী, কল্লোলিনী ।
- পর্বত এর সমার্থক শব্দ ভূধর ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬,৬৭১.
'যিনি বক্তৃতা দানে পটু' এর এক কথায় প্রকাশ -
  1. অবিসংবাদী
  2. পাটোয়ারি
  3. উন্মার্গগামী
  4. বাগ্মী
সঠিক উত্তর:
বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
বাগ্মী
ব্যাখ্যা
• 'যিনি বক্তৃতা দানে পটু' এর এক কথায় প্রকাশ - বাগ্মী।

অন্যদিকে,
- 'যে সুপথ থেকে কুপথে যায়' এর এক কথায় প্রকাশ - উন্মার্গগামী।
- 'যিনি অতিশয় হিসাবি' এর এক কথায় প্রকাশ - পাটোয়ারি।
- 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এক কথায় প্রকাশ - অবিসংবাদী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬,৬৭২.
'Tax exemption' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? 
  1. কর মউকুফ
  2. কর অবকাশ
  3. করমুক্ত
  4. কর-উপশম
সঠিক উত্তর:
কর মউকুফ
উত্তর
সঠিক উত্তর:
কর মউকুফ
ব্যাখ্যা

• 'Tax exemption' এর বাংলা পারিভাষিক শব্দ - কর মউকুফ। 

অন্যদিকে,
• 'Tax holiday' বাংলা পারিভাষিক শব্দ - কর অবকাশ। 
• 'Tax-free' বাংলা পারিভাষিক শব্দ - করমুক্ত।  
• 'Tax relief' বাংলা পারিভাষিক শব্দ - কর-উপশম।  

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,৬৭৩.
‘পরভৃত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পিক
  2. ধেনু
  3. বিভব
  4. অম্বু
সঠিক উত্তর:
পিক
উত্তর
সঠিক উত্তর:
পিক
ব্যাখ্যা
পরভৃত (বিশেষ্য) - কোকিল; পিক।
 (বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত।

পরভৃৎ (বিশেষ্য) - পরকে পালন করে যে; কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স।

অন্যদিকে, 
'ধেনু' 'গরু' এর সমার্থক শব্দ
'বিভব' 'সম্পদ' এর সমার্থক শব্দ
অম্বু' 'জল' এর সমার্থক শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬,৬৭৪.
'যা বলার যোগ্য নয়' এর কথায় প্রকাশ কী হবে?
  1. অকথ্য
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. অশ্রুত
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা

- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।

• গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ - অধীত।
- যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।
- যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
- যা অপ্রকাশিত বা গুপ্ত বা অস্পষ্ট = অব্যক্ত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।

৬,৬৭৫.
"ভুল হলে কোনো কথা শুনব না।" - এখানে 'কথা' শব্দটি কী নির্দেশ করে?
  1. কাহিনি
  2. উক্তি
  3. কৈফিয়ত
  4. পরামর্শ
সঠিক উত্তর:
কৈফিয়ত
উত্তর
সঠিক উত্তর:
কৈফিয়ত
ব্যাখ্যা

• কথা শব্দটি দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যায়।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
"ভুল হলে কোনো কথা শুনব না।" - এখানে 'কথা' শব্দটি দিয়ে - "কৈফিয়ত" বোঝায়।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,৬৭৬.
'কূপমণ্ডুক' বাগ্‌ধারার অর্থ -
  1. মনোযোগী হওয়া
  2. সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
  3. পরিপাটি
  4. সামান্য
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
ব্যাখ্যা
• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারার অর্থ - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন

অন্যদিকে,
কেউকেটা - সামান্য।
কেতাদুরস্ত - পরিপাটি।
কান খাড়া করা - মনোযোগী হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,৬৭৭.
'তালাশ' শব্দের সমার্থক শব্দ -
  1. মেহনত
  2. অতল
  3. খোঁজ
  4. নিবিড়
সঠিক উত্তর:
খোঁজ
উত্তর
সঠিক উত্তর:
খোঁজ
ব্যাখ্যা
• 'তালাশ' শব্দের সমার্থক শব্দ - খোঁজ।

'খোঁজ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:

- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

অন্যদিকে,
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ:
- যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত

'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৬৭৮.
কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
  1. বারিধি
  2. তটিনী
  3. বারিদ
  4. জলদ
সঠিক উত্তর:
বারিধি
উত্তর
সঠিক উত্তর:
বারিধি
ব্যাখ্যা
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - বারিধি

‘সমুদ্র’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, প্রবাহিণী ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৬৭৯.
'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বঙ্কিম
  2. সোজা
  3. নম্র
  4. মুক্ত
সঠিক উত্তর:
বঙ্কিম
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিম
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের অর্থ:
অবক্র, অকপট, সরল, সোজা।

• 'বঙ্কিম' শব্দের অর্থ:
বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।

সুতরাং,
• 'ঋজু’ শব্দের বিপরীতার্থক শব্দ: 'বঙ্কিম‘।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• নম্র - উদ্ধত ,
• আর্দ্র - শুষ্ক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬৮০.
'কাণ্ডজ্ঞানহীন' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. গয়ংগচ্ছ
  2. গোঁফ খেজুরে
  3. তালকানা
  4. ডাকাবুকো
সঠিক উত্তর:
তালকানা
উত্তর
সঠিক উত্তর:
তালকানা
ব্যাখ্যা
• 'তালকানা' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে, 
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'গয়ংগচ্ছ' অর্থ - ঢিলেমি।
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬৮১.
উপকারীর অপকার করে যে-
  1. নিমকহারাম
  2. বেঈমান
  3. কৃতঘ্ন
  4. কৃতগ্ন
সঠিক উত্তর:
কৃতঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
কৃতঘ্ন
ব্যাখ্যা
• 'উপকারীর অপকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতঘ্ন

এছাড়া,
'উপকারীর উপকার স্বীকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতজ্ঞ।
'উপকারীর উপকার যে স্বীকার করে না' এর এককথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,৬৮২.
‘ক্ষীয়মান’- এর বিপরীত শব্দ কি?
  1. বীক্ষ্যমাণ
  2. বর্ধমান
  3. হ্রাসমান
  4. অক্ষীয়মান
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা

• ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্ধমান।

অন্যদিকে,
- ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়িষ্ণু।
- ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষুদ্র।
- ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৮৩.
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. অকূল
  3. অনন্ত
  4. নীলাম্বু
সঠিক উত্তর:
অনন্ত
উত্তর
সঠিক উত্তর:
অনন্ত
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৮৪.
‘Prose’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. গদ্য
  2. প্রহসন
  3. মহাকাব্য
  4. পদ্য
সঠিক উত্তর:
গদ্য
উত্তর
সঠিক উত্তর:
গদ্য
ব্যাখ্যা

• ‘Prose’ শব্দের বাংলা পরিভাষা - গদ্য।

অন্যদিকে,
• ‘Epic' শব্দের বাংলা পরিভাষা - মহাকাব্য।
• ‘Farce’ শব্দের বাংলা পরিভাষা - প্রহসন।
• ‘Poetry’ শব্দের বাংলা পরিভাষা - পদ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৮৫.
'একমাত্র অবলম্বন' অর্থে নিচের কোন বাগ্‌ধারটি ব্যবহৃত হয়েছে?
  1. অন্ধের ষষ্ঠি
  2. অন্ধকার দেখা
  3. অন্ধের নড়ি
  4. ক ও গ
সঠিক উত্তর:
অন্ধের নড়ি
উত্তর
সঠিক উত্তর:
অন্ধের নড়ি
ব্যাখ্যা
• 'অন্ধের নড়ি' বাগ্‌ধারার অর্থ - একমাত্র অবলম্বন

অন্যদিকে
- 'অন্ধকার দেখা' বাগ্‌ধারার অর্থ - দিশেহারা হয়ে পড়া।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
- ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
- ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
- ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬৮৬.
ভামিনী শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) যামিনী
  2. খ) শর্বরী
  3. গ) বিভাবরী
  4. ঘ) কামিনী
সঠিক উত্তর:
ঘ) কামিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কামিনী
ব্যাখ্যা
নারী - রমণী, স্ত্রীলােক, স্ত্রী, মহিলা, বামা, কামিনী, ভামিনী, ললনা।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,৬৮৭.
'Coefficient' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সূচক
  2. গুণাঙ্ক
  3. ধ্রুবক
  4. সহয়ক
সঠিক উত্তর:
গুণাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
গুণাঙ্ক
ব্যাখ্যা

• Coefficient এর বাংলা পরিভাষা - গুণাঙ্ক।

গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- Coercion  - নিগ্রহ, বলপ্রয়োগ, জবরদস্তি, পীড়ন।
- Coercive  - নিগ্রহমূলক, জবরদস্তিমূলক।
- Coercive force  - নিগ্রহ-বল।
- Coercive government  - অত্যাচারী সরকার।
- Coercive measures  - পীড়ন-ব্যবস্থা নিগ্রহ-ব্যবস্থা।
- Co-executor  - সহ-নির্বাহী।
- Co-existence  - সহ-অবস্থান, সহাবস্থান, সহ-স্থিতি।
- Co-extension  - সহব্যাপ্তি।
- Co-extensive  - সহব্যাপী।
- Co-extensiveness  - সহব্যাপিতা।
- Cognate  - সমজাতীয়; বন্ধু।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,৬৮৮.
'Blank verse' শব্দটি দিয়ে কী বোঝানো হয়?
  1. গদ্যছন্দ
  2. অক্ষরবৃত্ত ছন্দ
  3. স্বরবৃত্ত ছন্দ
  4. অমিত্রাক্ষর ছন্দ
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা
• 'Blank verse' শব্দটির বাংলা পরিভাষা - অমিত্রাক্ষর।

• Blank verse (অমিত্রাক্ষার ছন্দ):
- 'Blank Verse' in Literature is kind of verse having no rhyming ends.
- এর অর্থ হচ্ছে Blank verse বা অমিত্রাক্ষার ছন্দের কবিতায় ছন্দের কোনো অন্তমিল নেই।

উৎস: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman; ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৬,৬৮৯.
'রজনীকান্ত' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) রাত
  2. খ) অন্ধকার
  3. গ) পদ্ম
  4. ঘ) চাঁদ
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
ব্যাখ্যা
'চাঁদ' = সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৬,৬৯০.
‘আহুতি দেওয়া হয়নি এমন’ এক কথায় বলে-
  1. অনাহত
  2. অনাহূত
  3. অনাহুত
  4. রবাহূত
সঠিক উত্তর:
অনাহুত
উত্তর
সঠিক উত্তর:
অনাহুত
ব্যাখ্যা
• ‘যা আহুত হয় নি / আহুতি দেওয়া হয়নি এমন’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।

অন্যদিকে,
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• অনাহূত শব্দের অর্থ - অনিমন্ত্রিত, রবাহূত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস:বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬৯১.
নিচের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়?
  1. পাদপ
  2. উদক
  3. পর্ণী
  4. অটবি
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা

⇒ বৃক্ষ শব্দের সমার্থক শব্দ- গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

অন্যদিকে,
'উদক' শব্দের সমার্থক শব্দ- পানি।

উৎস: ভাষা-শিক্ষ, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৬৯২.
বাক্য সংকচন করুনঃ বাদ্যযন্ত্রের ধ্বনি -
  1. ক) ঝনৎকার
  2. খ) ঝংকার
  3. গ) মন্দ্র
  4. ঘ) নন্দিঘোষ
সঠিক উত্তর:
খ) ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝংকার
ব্যাখ্যা

- মন্দ্র - গম্ভীর শব্দ/ধ্বনি;
- আনন্দজনক ধ্বনি = নন্দিঘোষ
- বীণা ইত্যাদি বাদ্য যন্ত্রাদির শব্দ = ঝংকার
- ঝন ঝন শব্দ - ঝনৎকার

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬,৬৯৩.
‘যা গমন করে না’ এর সংক্ষেপণ হলো-
  1. উরগ
  2. তুরগ
  3. নগ
  4. পন্নগ
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
• ‘যা গমন করে না’ এর এককথায় প্রকাশ - নগ (পাহাড়)।

অন্যদিকে, 
- ‘উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে’ এর এককথায় প্রকাশ - উরগ (সর্প)।
- ‘ত্বরিত গমন করতে পারে যে’ এর এককথায় প্রকাশ - তুরগ (ঘোড়া)।
- ‘পা দিয়ে যে চলে না’ এর এককথায় প্রকাশ - পন্নগ (সর্প)।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘বৃহৎ অরণ্য’ এর এককথায় প্রকাশ - অরণ্যানী।
- ‘বীণার ঝঙ্কার’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।
- ‘যে আকৃষ্ট হচ্ছে’ এর এককথায় প্রকাশ - কৃষ্যমাণ।
- ‘যে দিন তিন তিথির মিলন ঘটে’ এর এককথায় প্রকাশ - ত্র্যহস্পর্শ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৬৯৪.
'প্রভা' শব্দের অর্থ -
  1. অগ্নি
  2. হুতাশন
  3. পাবক
  4. দীপ্তি
সঠিক উত্তর:
দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
দীপ্তি
ব্যাখ্যা
'প্রভা' শব্দের অর্থ - দীপ্তি, কিরণ, নুর।

অন্যদিকে,
- 'আগুন; শব্দের অর্থ - অগ্নি, হুতাশন, পাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৬৯৫.
'আটাশে ছেলে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শেষ ছেলে
  2. বদমাইশ ছেলে
  3. দুর্বল ছেলে
  4. উদাসীন ছেলে
সঠিক উত্তর:
দুর্বল ছেলে
উত্তর
সঠিক উত্তর:
দুর্বল ছেলে
ব্যাখ্যা
• 'আটাশে ছেলে' বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'ঊনকোটি চৌষট্টি' = প্রায় সম্পূর্ণ।
- 'চক্ষু চরক গাছ' = বিস্ময়
- 'চোখে সরষে ফুল দেখা' - বিপদে দিশেহারা হওয়া
- 'মণিকাঞ্চন যোগ'- উপযুক্ত মিলন।
- 'উলুখাগড়া' - গুরুত্বহীন লোক।
- 'কুমড়ো কাটা বটঠাকুর' - অকর্মণ্য লোক।
- 'ঘণ্টাগরুড়'- অকর্মণ্য লোক।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৯৬.
Null and Void এর বাংলা পরিভাষা কী?
  1. বাতিল
  2. পালাবদল
  3. মামুলি
  4. নিরপেক্ষ
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
• 'Null and Void' এর পরিভাষা হলো - বাতিল।

অন্যদিকে, 
• 'By turns' এর পরিভাষা হলো - পালাবদল। 
• 'Trifling' এর পরিভাষা হলো - মামুলি। 
• 'Neutral'এর পরিভাষা হলো -নিরপেক্ষ।

উৎস: অভিগম্য অভিধান।
৬,৬৯৭.
'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ -
  1. নাশ
  2. নিঃসরণ
  3. অপকর্ষ
  4. বর্ধিষ্ণু
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
ব্যাখ্যা

• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু

উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ।
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৬৯৮.
'দুস্তর' শব্দের অর্থ কী?
  1. যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
  2. যা সহজে পাওয়া যায় না
  3. যা সহ্য করা যায় না
  4. যা সহজে অতিক্রম করা যায় না
সঠিক উত্তর:
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
উত্তর
সঠিক উত্তর:
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
ব্যাখ্যা
• 'যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না- দুস্তর।

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার।
- যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য।
- যা সহ্য করা যায় না - দুর্বিষহ।
- যা সহজে দমন কর যায় না - দুর্দম।
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা কষ্টে অর্জন করা যায় - কষ্টার্জিত।
- যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৬৯৯.
‘অকালে যাকে জাগরণ করা হয়'- এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) অর্বাচীন
  2. খ) অকুতোভয়
  3. গ) অকালবোধন
  4. ঘ) অনন্য সাধারণ
সঠিক উত্তর:
গ) অকালবোধন
উত্তর
সঠিক উত্তর:
গ) অকালবোধন
ব্যাখ্যা
অকালবোধন (বিশেষ্য)
- অসময়ে আহবান।
• অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় প্রকাশ - অকালবোধন।

গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যার কোন কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান।
৬,৭০০.
‘মৌন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গৌণ
  2. প্রবল
  3. প্রফুল্ল
  4. মুখর
সঠিক উত্তর:
মুখর
উত্তর
সঠিক উত্তর:
মুখর
ব্যাখ্যা
• ‘মৌন’ শব্দের বিপরীতার্থক হচ্ছে - মুখর।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
• মৃদু - প্রবল।
• মুখ্য - গৌণ।
• প্রফুল্ল - বিমর্ষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।