উত্তর
ব্যাখ্যা
তাছাড়া,
- 'বিনীত' এর বিপরীত শব্দ- 'অবিনীত'।
- 'ভদ্র' এর বিপরীত শব্দ- অভদ্র।
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫২ / ৮১ · ৫,১০১–৫,২০০ / ৮,১৭১
• 'শিব গড়তে বাঁদর' প্রবাদ প্রবচনের অর্থ - ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ।
অন্যদিকে,
মড়ার উপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
বোঝার উপর শাকের আঁটি - ঝামেলার উপর ঝামেলা।
শাক দিয়ে মাছ ঢাকা - অপরাধ ঢাকার চেষ্টা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ছাপোষা' বাগ্ধারার অর্থ - অত্যন্ত গরিব।
অন্যদিকে,
ননীর পুতুল - শ্রমবিমুখ।
ঠোঁটকাটা - বেহায়া।
নেই আঁকড়া - একগুঁয়ে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• 'বন্ধুর' এর বিপরীতার্থক শব্দ - মসৃণ।
অন্যদিকে,
হরণ - পূরণ।
গ্রহণ - বর্জন।
অর্পণ - গ্রহণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।
অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'পত্নী' শব্দের সমার্থক শব্দ:
- বউ, জায়া, ভার্যা, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী।
অন্যদিকে,
'ভিক্ষু' শব্দের সমার্থক শব্দ:
- বৌদ্ধ সন্ন্যাসী, শ্রমণ, চতুরাশ্রম পালনকারী ব্রাহ্মণ, সন্ন্যাসী, ভিখারি, পরিব্রাজক।
'বন্ধু' শব্দের সমার্থক শব্দ:
- সখা, সুহৃদ, হিতৈষী ব্যক্তি, স্বজন, প্রণয়ী, প্রিয়জন।
'ভৃত্য' শব্দের সমার্থক শব্দ:
- যে ব্যক্তি বেতনের বিনিময়ে কাজ করে, পরিচারক, স্ত্রী, ভৃত্যা/ভূততা/।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• সৌদামিনী।
- শব্দটি বিশেষ্য পদ।
অর্থ:
- বিদ্যুৎ,
- তড়িৎ।
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
অন্যদিকে,
• 'পদ্ম' এর সমার্থক শব্দ: কমল; ঋৎপল; সরোজ; পঙ্কজ; নলিন; শতদল; রাজীব; কোকনদ; কুবলয়; পুণ্ডরীক; অরবিন্দ; ইন্দীবর; পুষ্কর; তামরস; মৃণাল।
• 'বৃক্ষ' এর সমার্থক শব্দ: গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ।
• 'পত্নী' এর সমার্থক শব্দ: জায়া; সহধর্মিনী; ভার্যা; বিবাহিত স্ত্রী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• সঠিক উত্তর - কোনটিই নয়।
• 'Onomatopoeia' এর বাংলা পরিভাষা - শব্দগঠন।
অন্যদিকে,
Metaphor - রূপকালংকার।
Satire - ব্যঙ্গরচনা।
Synecdoche - প্রতিরূপক।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
• তালকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া বাগধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ বাগধারার অর্থ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগধারার অর্থ - ছোটকে বড় করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
উল্লেখ্য,
'হত' শব্দের অর্থ - মৃত, নিহত, ব্যাহত, বাধাপ্রাপ্ত, লুপ্ত, অশুভ; মন্দ)।
অন্যদিকে,
সংযত - অসংযত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
Acquiescence শব্দের পরিভাষা মৌন সম্মতি।
- মৌন সম্মতি শব্দের সমার্থক শব্দ গুলো ভালো: সম্মতি, স্বেচ্ছায় উপেক্ষা, প্রচ্ছন্ন প্রশ্রয়।
- Accumulative শব্দের অর্থ সঞ্চয়ী।
- Accession শব্দের অর্থ যোজন।
- Abeyance শব্দের অর্থ স্থগিতাদেশ।
উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা
আদমের কাল - সুপ্রাচীন কাল
আঠারো আনা - বাড়াবাড়ি
আকাশের চাঁদ - দুর্লভ বস্তু
আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'যে গমন করে না' এক কথায় প্রকাশ - নগ।
অন্যদিকে,
আকাশে বিচরণ করে যে - বিহগ।
যে পা দিয়ে চলে না - পন্নগ।
লাফিয়ে চলে যে - প্লবগ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'প্রত্যাবান' ’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নয়।
’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ- নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্ভাষণ, নেমন্তন্ন ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
• 'রাত্রিকালীন যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - সৌপ্তিক।
অন্যদিকে,
রাত্রির তিনভাগ একত্রে - ত্রিযামা।
রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
রাত্রির শেষ ভাগ - পররাত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'অতি উচ্চ ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মহানাদ।
অন্যদিকে,
অতি উচ্চ বিকট হাসি - অট্টহাস্য।
অতি উচ্চ রোল - উতরোল।
অতি আসন্ন - অত্যাসন্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
• যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।
• বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• 'চেটেনেটে' বাগ্ধারার অর্থ - কমবয়সী বধূ।
অন্যদিকে,
ঘোড়ার ডিম - অবাস্তব।
ঘর ভাঙা - ঐক্য নষ্ট করা।
ঘোড়ার ঘাস কাটা - অকাজে সময় নষ্ট।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট' অর্থ- অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
অন্যদিকে,
---------------
• 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার' অর্থ- যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর।
• 'আদার ব্যাপারির জাহাজের খবর' অর্থ- সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ।
• 'ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া' অর্থ- সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ”ধান ভানতে শিবের গীত।” প্রবাদ-প্রবচন এর অর্থ- অপ্রাসঙ্গিক কাজ করা।
অন্যদিকে,
- ”ধারে না হলে ভারে কাটে।” প্রবাদ-প্রবচন এর অর্থ- কোন ভাবে কার্যসিদ্ধি।
- ”ধারাকে সারা জ্ঞান।” প্রবাদ-প্রবচন এর অর্থ- সব কিছুকে তুচ্ছ ভাবা।
- ”নাচতে দাঁড়িয়ে ঘোমটা টানা।” প্রবাদ-প্রবচন এর অর্থ- কৃত্রিম লজ্জা।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
অন্যদিকে,
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
‘কবুতর’ শব্দের সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
‘কাক’ শব্দের সমার্থক শব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ- উক্ত।
অন্যদিকে,
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস।
পরিভাষা অর্থ সংক্ষেপার্থ।
যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনও বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা পরিভাষা।
Cess শব্দের সঠিক পারিভাষিক শব্দ হলো কর,উপকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
• 'উপকারীর অপকার করে এমন' এক কথায় বলে- কৃতঘ্ন।
অন্যদিকে,
• উপকারীর উপকার স্বীকার করে এমন - কৃতজ্ঞ।
• তীর্থ দর্শন ও আনুষঙ্গিক আচার অনুষ্ঠান পালন করেছে এমন - কৃততীর্থ।
• সফলকাম, সিদ্ধকাম, চরিতার্থ; ধন্য - কৃতার্থ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় প্রকাশ = অপরিণামদর্শী।
অন্যদিকে,
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে – অবিমূষ্যকারী।
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই – অবিসংবাদিত।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ = অবিনশ্বর।
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ = অবিনশ্বর।
• আরো কিছু এক কথায় প্রকাশ:
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ = উদ্বাস্তু,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ = অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ = অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ = নশ্বর,
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক।
অন্যদিকে,
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।
উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (প্রথম খণ্ড)।
Attachment শব্দের পারিভাষিক শব্দ = ক্রোক, আসক্তি।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
• 'অতিথি' এর প্রতিশব্দ:
- অভ্যাগত,
- মেহমান,
- নিমন্ত্রিত,
- আমন্ত্রিত,
- কুটুম,
- কুটুম্ব,
- আগন্তুক ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
• 'তালকানা' বাগ্ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
অন্যদিকে,
ইতর বিশেষ - পার্থক্য।
তেল মাখানো - তোশামোদ।
সপ্তমে চড়া - প্রচণ্ড উত্তেজনা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
অন্যদিকে ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
ঐতিহাসিক কালেরও আগের - প্রাগৈতিহাসিক।
সূত্রঃ বাংলা একডেমি অভিধান।
’চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।